Bengali drama MCQs
Showing 50 questions (Total: 229)
ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি?
Correct Answer:
গ: কবর
Explanation:
ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি? সঠিক উত্তর কবর ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক হলো - "কবর"। এর রচয়িতা মুনীর চৌধুরী এবং রচনাকাল ১৯৬৬। তার আরো কয়েকটি নাটক হলো - রক্তাক্ত প্রান্তর, চিঠি, দন্ডকারণ্য, পলাশী ব্যারাক ইত্যাদি।
'রক্তকরবী' নাটকটি কার লেখা?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'রক্তকরবী' নাটকটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকবরী নাটকটি রবীন্দ্রনাথঠাকুরএর লেখা। এটি তার একটি সাংকেতিক নাটক। মানুষের সমস্ত লোভ কিভাবে মানুষের সমস্ত সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকারকরে মানুষকে নিছক যন্ত্রে পরিণত করে এবং তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ আকার ধারণ করতে পারে, তারই রূপায়ন হয়েছে এই নাটকে।
'জমীদার দর্পণ' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: মীর মশাররফ হোসেন
Explanation:
'জমীদার দর্পণ' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন মীর মশাররফ হোসেন এর উল্লেখযোগ্য রচনাবলীঃ বসন্তকুমারী নাটক (১৮৭৩), জমিদার দর্পণ (১৮৭৩), এর উপায় কি (১৮৭৫), বিষাদ - সিন্ধু (১৮৮৫ - ১৮৯১)। জমিদার দর্পণ নাটকটিতে অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হাইওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নুরনেহার কে ধর্ষণ ও হত্যার কাহিনী ফুটে উঠেছে।
'কালের যাত্রা' নাটকটির রচয়িতা ---
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'কালের যাত্রা' নাটকটির রচয়িতা --- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে অতুলনীয় ও সর্বতোমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর । এশীয়দের মধ্যে প্রথম বিশ্বের শ্রেষ্ঠ কোভিদ মর্যাদা নিয়ে ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা ছোটগল্পের পথিকৃৎ তিনি। এছাড়াও সাংকেতিক নাটক অভিনবত্ব দেখিয়েছেন। তিনি 'কালের যাত্রা' তার একটি সাংকেতিক নাটক।
'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: মামুনুর রশীদ
Explanation:
'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মামুনুর রশীদ ওরা কদম আলী প্রকাশের পর মামুনুর রশিদ নাট্যকার হিসেবে আবির্ভূত হন। গরীব ও মেহনতী মানুষের ব্যক্তিক প্রতিবাদ সামষ্টিক রূপ কিভাবে পরীক্ষা করে এই নাটকটিতে একটি বোবা চরিত্রের মাধ্যমে তা দেখানো হয়েছে।
'ডাকঘর' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ডাকঘর' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সমালোচকদের মতে, রবীন্দ্রনাথের 'ডাকঘর' পৃথিবীর শ্রেষ্ঠ দশটি নাটকের অন্যতম। নাটকে নিঃসন্তান মাধব দত্তের সংসারে দূরসম্পর্কের বালক অমল ব্যধিতে শয্যাগত। ঘরের বন্ধন ছেড বাইরের সীমাহীনতায় ছড়িয়ে পড়তে চায় সে। কিন্তু কবিরাজের নিষেধ। তাই সে বন্ধ ঘরের খোলা জানালার পাশে বসে কল্পনায় কখনো দূরের গ্রামে দই বিক্রি করতে চায় কাজ খুঁজে বেড়াতে চায় আবার কখনো দূরবর্তী পাহাড় পার হয়ে চলে যেতে চায় নিরুদ্দেশে।
'কিত্তনখোলা' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: সেলিম আল দীন
Explanation:
'কিত্তনখোলা' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সেলিম আল দীন নাট্যকার সেলিম আল দীনের ব্যতিক্রমী নাটক 'কীত্তনখোলা'। গ্রামীণ মেলা কে কেন্দ্র করে নাটকটি রচিত। মেলার পরিবেশ রঙ্গ রস, আনন্দ - উল্লাস, কোলাহল, চিৎকার, যাত্রা, প্রাকৃতিক ঔষধের ক্যানভাস, ক্রেতা বিক্রেতাদের আচার - আচরণ ইত্যাদি নাটকে রূপায়িত হয়েছে।
নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ? সঠিক উত্তর সবগুলো দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ বাংলা সাহিত্যের একটি বিশেষ পরিচিত নাটক। দীনবন্ধু মিত্রের দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী। এই নাটকে তার সমসাময়িক মধুসূদনের প্রভাব বহুলাংশে চোখে পড়ে। যদিও এই নাটকের নাট্যবস্তু নেহাতই মামুলি – কতকটা রূপকথার তুল্য। দীনবন্ধু মিত্রের দ্বিতীয় রোম্যান্টিক নাটক কমলে - কামিনী তার জীবনের শেষ নাট্যকীর্তিও বটে। এই নাটক রচনার অব্যবহিত পূর্বে কর্মসূত্রে দীনবন্ধু কাছাড় - মণিপুর অঞ্চলে কিছুদিন অতিবাহিত করেন। সেই অঞ্চলের পটভূমিকায় এক কাল্পনিক কাহিনির আধারে কমলে - কামিনী রচিত। বিয়ে পাগলা বুড়ো ১৮৬৬ খ্রীস্টাব্দে প্রকাশিত একটি প্রহসন।
'কবর' নাটকির নাট্যকার-
Correct Answer:
গ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকির নাট্যকার- সঠিক উত্তর মুনীর চৌধুরী কবর নাটকটির নাট্যকার - মুনীর চৌধুরী। ১৯৫৩ সালের জানুয়ারী মাসে ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি হোন। ১৭ জানুয়ারি রণেশ দাশগুপ্তের চিঠি পেয়ে তিনি কারাগারে নাটক লেখা শুরু করেন। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষে।
'নুরুলদীনের সারা জীবন' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
'নুরুলদীনের সারা জীবন' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক নাটকটি রংপুর অঞ্চলের কৃষক বিদ্রোহের নেতা নুরুলদীন কে নিয়ে রচিত। সৈয়দ শামসুল হক রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটক হলো - পায়ের আওয়াজ পাওয়া যায়, ঈর্ষা, গণনায়ক, যুদ্ধ এবং যুদ্ধ প্রভৃতি।
'ঝিলিমিলি' নাটকটি কে লিখেছেন?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'ঝিলিমিলি' নাটকটি কে লিখেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ১৯৩০ সালে প্রকাশিত কাজী নজরুল ইসলামের প্রথম রচিত নাটক। নজরুলের নাটক লেখার উৎসাহ ও প্রেরণা যাত্রা থেকে। এছাড়া তার আরো দুটি বিখ্যাত নাটক হলো আলেয়া ও পুতুলের বিয়ে।
'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: সিকানদার আবু জাফর
Explanation:
'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সিকানদার আবু জাফর মহাকবি আলাওল - নাটকটির রচয়িতা সিকান্দার আবু জাফর। তিনি ছিলেন একজন বাঙালি কবি, নাট্যকার, সঙ্গীত রচয়িতা এবং সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা "সমকাল" সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার উল্লেখযোগ্য নাটক - মহাকবি আলাওল, সিরাজউদ্দৌলা, মাকড়সা, শকুন্ত উপাখ্যান ইত্যাদি।
'সাজাহান' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'সাজাহান' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তার সাহিত্য জীবনে অনেক নাটক রচনা করেন। শ্রেণি বিভাগ এর দিক দিয়ে 'সাজাহান' নাটকটি ঐতিহাসিক নাটক। এ নাটকটি মুঘল সম্রাট সাজাহানের জীবন অবলম্বনে রচিত। নাটক টি ১৯১৯ সালে প্রকাশিত হয়।
'কাঁকর মনি' নাটকটি কে লিখেছেন?
Correct Answer:
ঘ: শওকত ওসমান
Explanation:
'কাঁকর মনি' নাটকটি কে লিখেছেন? সঠিক উত্তর শওকত ওসমান কথা সাহিত্যিক শওকত ওসমান রচিত কতিপয় নাটক হলো: আমলার মামলা, তস্কর ও লস্কর, বাগদাদের কবি ও কাঁকর মনি।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক কবিতা এবং কথাসাহিত্যে খ্যাতি অর্জন করলেও নাটকে বিশেষ করে কাব্যনাটকে সৈয়দ শামসুল হকের আগ্রহ ও সাফল্য ঈর্ষণীয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানপন্থিদের বিশ্বাসে ও আস্থায় একসময় ফাটল ধরে; ভাঙনের শব্দ কানে আসে তাদের। চোখের সামনে দেখতে পায় মুক্তিকামী মানুষের জয়বারতার ইশারা। চারিদিকে স্বাধীনতার হাতছানি। নাট্যনির্মাতা ও কবি সৈয়দ শামসুল হক ওই শব্দের আওয়াজ তাঁর পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থে ধারণ করেছের শিল্পীর অনুভবের উদারতায়। পাত্রপাত্রীর সত্য - উপলব্ধির মধ্য দিয়ে তা প্রকাশ করেছেন। নাটকে বিবৃত সমাজের অধিপতি ও সুবিধাভোগী - পাকিস্তানপন্থী মাতবর যেন শুনতে পায় ওই ভাঙনের আওয়াজ।
"নীল দর্পণ” নাটকের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: দীনবন্ধু মিত্র
Explanation:
"নীল দর্পণ” নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র "নীল দর্পণ” নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র । দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক নীলদর্পণ প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে। এর পরে ১৮৬৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী। দীনবন্ধুর দুটি উৎকৃষ্ট প্রহসন হল ''সধবার একাদশী'' ও বিয়ে পাগলা বুড়ো। ১৮৭২ খ্রিষ্টাব্দে তার অপর এক প্রহসন জামাই বারিক প্রকাশিত হয়। ১৮৭৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার সর্বশেষ নাটক কমলে কামিনী। নাটক ছাড়াও দুখানি কাব্যগ্রন্থও দীনবন্ধু রচনা করেছিলেন – দ্বাদশ কবিতা (১৮৭২) ও সুরধুনী কাব্য (প্রথম ভাগ – ১৮৭১ ও দ্বিতীয় ভাগ – ১৮৭৬) । নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক, কমলে কামিনী, দ্বাদশ কবিতা, সুরধুনী কাব্য ।
'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে? সঠিক উত্তর জসীমউদ্দীন 'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা জসিম উদ্দিন।
শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন -
Correct Answer:
খ: ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন - সঠিক উত্তর ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত "ভ্রান্তিবিলাস " উইলিয়াম শেক্সপিয়ার রচিত " কমেডি অফ ইররস" অবলম্বনে রচিত। ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে , তার প্রথম রচনা "বেতালপঞ্চবিংশতির" বাইশ বছর পরে।
ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে?
Correct Answer:
ঘ: মামুনুর রশীদ
Explanation:
ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে? সঠিক উত্তর মামুনুর রশীদ ঢাকার মঞ্চে নব্বই দশকে আলোচিত নাটকগুলোর অন্যতম ‘ওরা কদম আলী’। মামুনুর রশীদ রচিত এ নাটকটি নাটকের দল আরণ্যক নিয়মিত মঞ্চায়ন করত। মামুনুর রশীদ একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।
'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর “রক্তকরবী” রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং - এর শৈলবাসে রচিত। তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী। মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।
'কবর' নাটকের রচয়িতা -
Correct Answer:
ঘ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকের রচয়িতা - সঠিক উত্তর মুনীর চৌধুরী মুনীর চৌধুরী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে পাকিস্তান সরকারের হাতে বন্দী হন। বন্দী থাকা অবস্থায় তিনি তার বিখ্যাত নাটক কবর রচনা করেন (১৯৫৩)। পঞ্চাশ ও ষাটের দশকের যে কোন ধরনের সংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ১৯৬৬ সালে রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রচারে পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ করেন। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার বাংলা বর্ণমালাকে রোমান বর্ণমালা দিয়ে সংস্কারের উদ্যোগ নিলে তিনি এর প্রতিবাদ করেন। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময়ে সে আন্দোলনের সমর্থনে সিতারা - ই - ইমতিয়াজ খেতাব বর্জন করেন।
”নূরলদীনের সারাজীবন” নাটকের পটভূমি কী?
Correct Answer:
ঘ: কৃষক বিদ্রোহ
Explanation:
”নূরলদীনের সারাজীবন” নাটকের পটভূমি কী? সঠিক উত্তর কৃষক বিদ্রোহ নূরলদীন এক ঐতিহাসিক চরিত্র। রংপুর - দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ - সাম্রাজ্যবাদবিরোধী সাহসী কৃষক নেতা নুরলদীনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে।
”তরঙ্গভঙ্গ” নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: সৈয়দ ওয়ালী উল্লাহ
Explanation:
”তরঙ্গভঙ্গ” নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালী উল্লাহ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক "তরঙ্গ ভঙ্গ" (১৯৬৪) । তার রচিত আরো কয়েকটি নাটক বহিপীর ১৯৬০, সুড়ঙ্গ ১৯৬৪, উজানের মৃত্যু ১৯৬৬।
'কবর' নাটকটি কার লেখা?
Correct Answer:
গ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকটি কার লেখা? সঠিক উত্তর মুনীর চৌধুরী "কবর" কবিতার রচয়িতা জসীমউদ্দিন। "কবর" নাটকটি মুনীর চৌধুরী ১৯৫৩ সালে ঢাকা জেলে বসে সাংবাদিক রণেশ দাশ গুপ্তের অনুরোধে রচনা করেন। রাজবন্দীদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
মুক্তিযুদ্ধের একটি নাটক -
Correct Answer:
গ: কী চাহ শঙ্খচিল
Explanation:
মুক্তিযুদ্ধের একটি নাটক - সঠিক উত্তর কী চাহ শঙ্খচিল মুক্তিযুদ্ধের একটি নাটক - " কি চাহ শঙ্খচিল"। নাটকটি লিখেছেন মমতাজউদ্দীন আহমদ। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা সৈনিক। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার উল্লেখযোগ্য নাটক - কি চাহ শঙ্খচিল, স্বাধীনতা আমার স্বাধীনতা, জমিদার দর্পণ ইত্যাদি।
পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?
Correct Answer:
গ: রক্তাক্ত প্রান্তর
Explanation:
পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি? সঠিক উত্তর রক্তাক্ত প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে নাটক "রক্তাক্ত প্রান্তর"। মুনীর চৌধুরী রচিত প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক এটি। উল্লেখ্য, নাট্যকার ইতিহাস থেকে এ নাটকের কাহিনি গ্রহণ করেননি, গ্রহণ করেছেন কায়কোবাদ রচিত " মহাশ্মশান" মহাকাব্য থেকে।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার ---
Correct Answer:
ক: সৈয়দ শামসুল হক
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার --- সঠিক উত্তর সৈয়দ শামসুল হক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার - - - সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক। তার পরের নাটক নুরুলদীনের সারাজীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ - অনুভূতি ও ভালো - মন্দ দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন - এ সমকালীন বাস্তবতা ফুটে ওঠেছে।
'অয়োময়' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: হুমায়ুন আহমেদ
Explanation:
'অয়োময়' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটক 'অয়োময়'। তিনি অসংখ্য উপন্যাস, গল্প, অনুবাদ এবং কবিতা রচনা করেছেন। তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে অন্যতম - নৃপতি, মহাপুরুষ, মঞ্চ নাটক প্রভৃতি।
'কবর' নাটকটির নাট্যকার কে?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকটির নাট্যকার কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী মুনীর চৌধুরীর (১৯২৫ - ৭১) ভাষা আন্দোলনের ওপর রচিত প্রথম নাটক কবর (১৯৫৩)। জেলে বন্দী অবস্থায়ই তিনি ভাষা আন্দোলনের পটভূমিকায় রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর। শুধু রচনাই নয়, জেলের বন্দিদের দ্বারা এ নাটকের প্রথম মঞ্চায়নও হয় জেলের মধ্যেই।
কবর 'নাটক কোন পটভুমিতে রচিত?
Correct Answer:
খ: বায়ান্নর ভাষা আন্দোলন
Explanation:
কবর 'নাটক কোন পটভুমিতে রচিত? সঠিক উত্তর বায়ান্নর ভাষা আন্দোলন নাট্যকার মুনীর চৌধুরী রচিত "কবর" নাটকটি রণেশ দাশ গুপ্তের অনুরোধে কারাগারে বন্দি থাকাকালীন অবস্থায় রচনা করেন। ১৯৫৩ সালে কারান্তরালে রাজবন্দিরা এ নাটকে অভিনয় করেন। এটি বায়ান্নর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক।
'এই সব দিন রাত্রি' নাটকের রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
'এই সব দিন রাত্রি' নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ এই সব দিনরাত্রি ১৯৮৫ সালে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদ পরিচালিত একটি জনপ্রিয় পারিবারিক নাটক। নাটকটা সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে নাটক চলাকালীন সময়ে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা থাকত। নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। নাটকটিতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ, ভালোবাসা, বিয়ে, মৃত্যু, সমস্যা ইত্যাদিই দেখানো হয়েছে। গল্পটা শেষ হয় "টুনি" নামের লিউকেমিয়ায় আক্রান্ত এক ছোট মেয়ের মৃত্যুর মধ্য দিয়ে। [১][২] ছোট মেয়েটির মৃত্যু পুরো দেশে একটা আলোড়ন তোলে। অনেকেই হুমায়ূন আহমেদকে "টুনি" চরিত্রটিকে বাঁচিয়ে রাখার অনুরোধ করেন। কিন্তু হুমায়ূন আহমেদ তার সিদ্ধান্তে অটল থাকেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
Correct Answer:
ঘ: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক- সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক - পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের প্রস্তুতিমূলক নাটক " পায়ের আওয়াজ পাওয়া যায়। রক্তাক্ত প্রান্তর নাটকের লেখক মুনীর চৌধুরী। এটি ভাষা আন্দোলন ভিত্তিক নাটক।
”পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের পটভূমি কি?
Correct Answer:
খ: মুক্তিযুদ্ধ
Explanation:
”পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের পটভূমি কি? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ 'পায়ের আওয়াজ পাওয়া যায়" বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে রচিত সার্থক কাব্যনাটক। সৈয়দ শামসুল হক রচিত এ নাটকের বিষয় হিসেবে বিবেচিত হয়েছে মুক্তিযুদ্ধের শেষ দিককার ঘটনাবলি। সঠিক উত্তর - মুক্তিযুদ্ধ।
'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শাহাদাৎ হোসেন
Explanation:
'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর শাহাদাৎ হোসেন ' মসনদের মোহ' নাটকটির রচয়িতা হলেন নাট্যকার শাহাদাৎ হোসেন। এ নাটকটি তার 'সোনার কাঁকন' উপন্যাসের নাট্যরূপ। তাছাড়া তিনি সফরাজ খাঁ ও আনারকলি নামে আরও দুটি নাটক রচনা করেন। দ্বিজেন্দ্রলাল রায়ের উল্লেখযোগ্য নাটক হলো : প্রতাপসিংহ, মেবার পতন, নুরজাহান, শাজাহান, সিংহল বিজয় । ইব্রাহীম খাঁর উল্লেখযোগ্য নাটক হলো : কামাল পাশা, আনোয়ার পাশা, কাফেলা, নিজাম ডাকাত। আকবর উদ্দীনের উল্লেখযোগ্য নাটকগুলো : সিন্ধু বিজয়, বন্দির মুক্তি, আজান, নাদির শাহ, মুজাহিদ।
সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত নাটক কোনটি?
Correct Answer:
খ: তরঙ্গভঙ্গ
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত নাটক কোনটি? সঠিক উত্তর তরঙ্গভঙ্গ নেমেসিস নাটকের রচয়িতা - নূরুল মোমেন। তরঙ্গভঙ্গ - হচ্ছে সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক। তার আরো উল্লেখযোগ্য নাটক হলো - বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু। তার নাটকে পঞ্চাশের মন্বন্তরের অভিঘাতের প্রতীকী ব্যবহার হয়েছে।
প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি?
Correct Answer:
খ: কৃষ্ণকুমারী
Explanation:
প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী কুলীন কুলসর্বস্ব নাটকের রচয়িতা রাজনারায়ণ তর্করত্ন। মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী। এ নাটকটির কাহিনী উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে সংগৃহীত। জমীদার দর্পন - মীর মশাররফ হোসেন রচিত নাটক।
'কবর' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী কবর নাটকটির নাট্যকার হলেন মুনীর চেীধুরী । ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে এটি রচিত । তাঁর একটি বিখ্যাত নাটক হলো “রক্তাক্ত প্রান্তর” ।
মুনির চৌধুরীর অনূদিত নাটক কোনটি>?
Correct Answer:
ঘ: মুখরা রমণী বশীকরণ
Explanation:
মুনির চৌধুরীর অনূদিত নাটক কোনটি>? সঠিক উত্তর মুখরা রমণী বশীকরণ মুনীর চৌধুরীর অনূদিত নাটক মুখরা রমণী বশীকরণ। মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের The taming of the Shrew - এর অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ ' (১৯৭০) নামে। এটি কমেডি নাটক। পাঁচ অঙ্কের এ নাটকের কেন্দ্রীয় চরিত্র ধনী কন্যা ক্যাথেরিনা মুখরা নারী। পেট্রুশিও তার পাণিগ্রহণ করে ক্যাথেরিনার দর্প চুরি করে।
'কবর' নাটকটির বিষয়বস্তু কি?
Correct Answer:
গ: ভাষা আন্দোলন
Explanation:
'কবর' নাটকটির বিষয়বস্তু কি? সঠিক উত্তর ভাষা আন্দোলন কবর নাটকটির বিষয়বস্তু ছিল ভাষা আন্দোলন। মুনীর চৌধুরীর বিখ্যাত কবর নাটকটি ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে রচিত। ভাষা শহিদদের প্রতি ভালোবাসা নাটকটিতে ফুটে উঠেছে।
'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: মুনীর চৌধুরী
Explanation:
'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
'তাসের দেশ' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'তাসের দেশ' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'তাসের দেশ' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। [ষগীতিনাট্য রচনার পর রবীন্দ্রনাথ কয়েকটি কাব্যনাট্য রচনা করেন। শেকসপিয়রীয় পঞ্চাঙ্ক রীতিতে রচিত তার রাজা ও রাণী (১৮৮৯) ও বিসর্জন (১৮৯০)। কাব্যনাট্য পর্বে রবীন্দ্রনাথের আরও দুটি উল্লেখযোগ্য নাটক হল চিত্রাঙ্গদা (১৮৯২) ও মালিনী (১৮৯৬)।
জেলখানায় বন্দি থাকা কালে মুনীর চৌধুরী রচিত নাটক?
Correct Answer:
ক: কবর
কোন বাঙলি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?
Correct Answer:
ক: মাইকেল মধূসুদন দত্ত
Explanation:
কোন বাঙলি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ? সঠিক উত্তর মাইকেল মধূসুদন দত্ত বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় ১৮৫২ সালে। এ বছর তারাচরণ সিকদার রচনা করেন "ভদ্রার্জুন" নাটক। যা বাংলা নাটকের পথ প্রস্তুত করেছিল। তবে বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক - শর্মিষ্ঠা এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
বিশ্বকবি তাঁর একটি নাটক উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে। নাটকটির নাম কি?
Correct Answer:
ক: বসন্ত
Explanation:
বিশ্বকবি তাঁর একটি নাটক উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে। নাটকটির নাম কি? সঠিক উত্তর বসন্ত এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য (১৯২৩ সালে প্রকাশ) এ নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান।
”পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের প্রেক্ষাপট-
Correct Answer:
গ: মুক্তিযুদ্ধের শেষ
Explanation:
”পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের প্রেক্ষাপট- সঠিক উত্তর মুক্তিযুদ্ধের শেষ 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের প্রেক্ষাপট 'মুক্তিযুদ্ধের শেষ'। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটি তার মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা সবচেয়ে সার্থক মঞ্চ সফল নাটক। লেখক এইটি কাব্যনাট্য আঙ্গিকে লিখেছেন। উত্তর বাংলার আঞ্চলিক শব্দের ব্যবহার রয়েছে এ নাটকে। গতিশীল ভাষার ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধকালীন বাস্তবতার কুশলী প্রয়োগ ঘটেছে এ নাটকে। যুদ্ধশেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশ এর সময়কার ঘটনা এখানে সংলাপ ব্যবহারের কুশলতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কাব্যনাট্যে বাঙালির দেশপ্রেম, দেশের শত্রুর প্রতি প্রবল ঘৃণা এবং আক্রোশের সাথে বাঙ্গালির সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে।
”সাজাহান” নাটকটির রচয়িতা-
Correct Answer:
গ: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
”সাজাহান” নাটকটির রচয়িতা- সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক ‘সাজাহান’ (১৯০৯) ।
”রক্তান্ত প্রান্তর” নাটক কোন পটভূমিতে লিখিত?
Correct Answer:
ক: পানিপথের যুদ্ধ
Explanation:
”রক্তান্ত প্রান্তর” নাটক কোন পটভূমিতে লিখিত? সঠিক উত্তর পানিপথের যুদ্ধ নাট্যকার মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ । ইতিহাসকে অবলম্বন করে এ নাটকের কেন্দীয় চরিত্র ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা, আতা খাঁ প্রমুখ।
কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
Correct Answer:
ঘ: বন পাংশুল
Explanation:
কোনটি সেলিম আল দীন রচিত নাটক? সঠিক উত্তর বন পাংশুল নাট্যকার সেলিম আল দীন রচিত কতিপয় নাটক হলো উওন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, শকুন্তলা, কীত্তনখোলা, কেরামত মঙ্গল, যৈবতী কন্যার মন, চাকা, হরগজ, প্রাচ্য, হাতহদাই, নিমজ্জন, ধাবমান, বন পাংশুল, স্বর্ণ বোয়াল, পুত্র, স্বপ্ন রজনীগণ, ঊষা উৎসব প্রভৃতি।
”কবর” নাটকের রচয়িতা কে?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
Explanation:
”কবর” নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী নাট্যকার মুনীর চৌধুরী কর্তৃক ১৯৫৩ সালে ঢাকা জেলে রচিত ও রাজবন্দীদের দ্বারা অভিনীত নাটক ‘কবর’। এটি একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
”এইসব দিনরাত্রি” নাটকের রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
”এইসব দিনরাত্রি” নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ ”এইসব দিনরাত্রি” নাটকের রচয়িতা হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।