Bengali literary and literary works MCQs
Showing 46 questions (Total: 296)
‘অবীরা’ বলতে কোন নারীকে বোঝায়?
Correct Answer:
গ: যার স্বামী, পুত্র নেই
Explanation:
‘অবীরা’ বলতে কোন নারীকে বোঝায়? সঠিক উত্তর যার স্বামী, পুত্র নেই যার স্বামী ও পুত্র নেই - অবীরা; যে পুরুষ স্ত্রীর বশীভূত - স্ত্রৈণ; যে নারীর বিয়ে হয়নি - কুমারী।
’এ ভরা বাদর মাছ ভাদর/ শূন্য মন্দির মোর।’ কে লিখেছেন
Correct Answer:
খ: বিদ্যাপতি
Explanation:
’এ ভরা বাদর মাছ ভাদর/ শূন্য মন্দির মোর।’ কে লিখেছেন সঠিক উত্তর বিদ্যাপতি ’এ ভরা বাদর মাহ ভাদর।শূন্য মন্দির মো’- পদটি মিথিলার রাজসভার কবি, বৈষ্ণব পদাবলির ও পদসংগীত ধারার রূপকার বিদ্যাপতির। তিনি ব্রজবুলি ভাষায় রাধা- কৃষ্ণ পদ রচনা করেছেন।
একজন শ্রেষ্ঠ 'বৈয়াকরণিক' কে?
Correct Answer:
গ: পাণিনি
Explanation:
একজন শ্রেষ্ঠ 'বৈয়াকরণিক' কে? সঠিক উত্তর পাণিনি পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক। সংস্কৃত ভাষায় তাঁর রচিত গ্রন্থের নাম ‘অষ্টাধ্যায়ী'। কাত্যায়ন ও পতঞ্জলি পাণিনির ব্যাকরণের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।
’কনুই থেকে কব্জি পর্যন্ত- এর সংক্ষেপে হলো-
Correct Answer:
ক: রত্নি
‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ কেন-
Correct Answer:
ক: কল্যাণের জন্য
" একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু" পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
" একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু" পঙক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই পৌষ, ১৩৩৬ বঙ্গাব্দে শান্তিনিকেতনে বসে এ কবিতাটি রচনা করেন। পরবর্তীতে এটি ‘স্ফুলিঙ্গ’ (১৯৪৫) কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু।।
কোন চারটি বর্ণকে ‘ঊষ্মবর্ণ’ বলা হয়?
Correct Answer:
খ: শ, ষ, স, হ
" স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পুজ্যতে" - এ শ্লোকের রচয়িতা কে?
Correct Answer:
গ: চাণক্য পন্ডিত
Explanation:
" স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পুজ্যতে" - এ শ্লোকের রচয়িতা কে? সঠিক উত্তর চাণক্য পন্ডিত ‘বিদ্বত্ত্বঞ্চ, নৃপতৃঞ্চ নৈব তুল্যং কদাচন, / স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে' - উক্তিটি কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত নামে পরিচিত প্রাচীন ভারতের পণ্ডিত ও দার্শনিক চাণক্য পণ্ডিতের।
’সব কটা জানালা খুলে দাও না’ গানটির সুরকার কে?
Correct Answer:
খ: নজরুল ইসলাম বাবু
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির -কাবা নেই।” কার লেখা?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির -কাবা নেই।” কার লেখা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহীয়ান' উচ্চারণকারী কাজী নজরুল ইসলাম আজীবন অন্তরে ধারণ করেছেন 'এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা'বা নাই। ' বাংলা সাহিত্যের অবিস্মরণীয় এক যুগস্রষ্টা তিনি।
'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' কার লেখা?
Correct Answer:
গ: আবুল মনসুর আহমেদ
Explanation:
'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' কার লেখা? সঠিক উত্তর আবুল মনসুর আহমেদ আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ - ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬ - এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ - এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা। আবুল মনসুর আহমেদ জন্ম ৩ সেপ্টেম্বর, ১৮৯৮ ধানিখোলা, ত্রিশাল, ময়মনসিংহ মৃত্যু ১৮ মার্চ, ১৯৭৯ ঢাকা জাতীয়তা বাংলাদেশী পেশা সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক পরিচিতির কারণ সাহিত্য, সাংবাদিকতা, রাজনীতি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্তান মাহবুব আনাম মাহফুজ আনাম পুরস্কার স্বাধীনতা পুরস্কার (১৯৭৯) সূত্রঃ উইকিপিডিয়া
'ঐ খেপেছে পাগলী মায়ের দামাল ছেলে' - কে এই দামাল ছেলে?
Correct Answer:
খ: কালাম পাশা
Explanation:
'ঐ খেপেছে পাগলী মায়ের দামাল ছেলে' - কে এই দামাল ছেলে? সঠিক উত্তর কালাম পাশা “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই / অসুর - পুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল ভাই।" পড়ক্তিটি কাজী নজরুল ইসলামে প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'র বিখ্যাত কবিতা কামাল অংশবিশেষ। আধুনিক তুরস্কের নির্মাতা মোস্তাফা কামাল পাশার রাজনৈতিক দূরদর্শিতা এবং গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রশংসা করে কাজী নজরুল ইসলাম এ কবিতাটি রচনা করেন। আলোছা চরণে দামাল ছেলে বলতে কামাল পাশাকে বোঝানো হয়েছে।
একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকার কে?
Correct Answer:
গ: আলতাফ মাহমুদ
Explanation:
একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকার কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
উদ্ভিদ কোন খাদ্যোপাদান মাটি থেকে নেয় না?
Correct Answer:
গ: কার্বন
কর্ম জীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কে?
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
কর্ম জীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ – ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
পাদচ্ছেদ বলা হয় কোন যতি চিহ্নকে?
Correct Answer:
খ: কমা
“ বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” কার লেখা?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
“ বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” কার লেখা? সঠিক উত্তর জীবনানন্দ দাশ 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ/ খুঁজিতে যাই না আর' - বহুকাল আগেই লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। এরপর বয়ে গেছে বহু সময়। তবু বাংলার রূপ এখনো অপরূপ।
‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ কে সম্পাদনা করেছেন?
Correct Answer:
খ: হাসান হাফিজুর রহমান
Explanation:
‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ কে সম্পাদনা করেছেন? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ১৫ খণ্ডের সবচেয়ে নির্ভরযোগ্য দালিলিক প্রকাশনা। তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই খণ্ডগুলো সম্পাদনা করেছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান। প্রকাশনা প্রকল্পে কাজ করেছেন দেশের বিশিষ্টজনদের নিয়ে গঠিত এক প্রামাণ্যকরণ কমিটি।
মানসী দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
Correct Answer:
গ: পদ্মাপুরাণ
Explanation:
মানসী দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী? সঠিক উত্তর পদ্মাপুরাণ মনসামঙ্গলের একজন সর্বাধিক প্রচারিত কবি হিসাবে বিজয়গুপ্ত - এর খ্যাতি। তার মনসামঙ্গল (বা পদ্মাপুরাণ) বাংলার জনপ্রিয় কাব্যগুলির মধ্য অন্যতম। গল্পরস সৃজনে, করুণরস ও হাস্যরসের প্রয়োগে, সামাজিক ও রাষ্ট্রিক জীবনের পরিচয়ে, চরিত্র চিত্রণে এবং পাণ্ডিত্যের গুণে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ একটি জনপ্রিয় কাব্য। বিজয়গুপ্তের পূর্বে আমরা পাই আদি মঙ্গল কবি কানাহরি দত্ত ও বিপ্রদাস পিপলাইকে। বিজয়গুপ্ত (পদ্মাপুরাণ) সময়কাল মধ্যযুগ (পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ) ধরন মঙ্গলকাব্য বিষয় মনসামঙ্গল
জাপান যাত্রী’ এর রচিয়তা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
জাপান যাত্রী’ এর রচিয়তা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য ভ্রমণকাহিনী হলোঃ রাশিয়ার চিঠি, জাভা যাত্রীর পত্র, য়ুরোপ প্রবাসীর পত্র
‘উনন’ শ্বদটি কোথা থেকে এসছে?
Correct Answer:
ঘ: তদ্ভব
মুনীর চৌধুরীর ‘মুখরা রমনী বশীকরণ’ কার লেখার অনুবাদ?
Correct Answer:
গ: William Shakespeare
Explanation:
মুনীর চৌধুরীর ‘মুখরা রমনী বশীকরণ’ কার লেখার অনুবাদ? সঠিক উত্তর William Shakespeare "মুখরা রমণী বশীকরণ " - মুনীর চৌধুরীর লেখা একটি নাটক যা মূলত শেক্সপিয়ারের লেখা নাটক "The Taming of the Shrew" এর অনুবাদ। এটি ইংরেজী কবি ও নাট্যকার শেক্সপিয়ারের লেখা একটি নাটক। এটি একটি হাস্যরসাত্মক নাটক। এর অধিকাংশ ঘটনা ঘটেছে ইতালির পাদোয়া শহরে। নাটকটির বাংলা অনুবাদ করেন মুনীর চৌধুরী। বাংলায় এর নাম দেয়া হয় " মুখরা রমণী বশীকরণ। "
‘ক’ থেকে ’ল’ পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত?
Correct Answer:
খ: ২৮টি
Explanation:
‘ক’ থেকে ’ল’ পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর ২৮টি ব্যঞ্জনবর্ণ বাংলা ভাষার ৩৯টি ব্যঞ্জনবর্ণ আছে। এগুলো হচ্ছে— ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ। আধুনিক বাংলা উচ্চারণে কিছু ব্যঞ্জনবর্ণের মধ্যে উচ্চারণে পার্থক্য নেই, যেমন "ন" (দন্ত্য ন), "ণ" (মূর্ধন্য ণ) আর "ঞ" (ঞীয়/ইঙ)।
বাংলা লিপির উদ্ভদ হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
Correct Answer:
ঘ: ব্রহ্মী লিপি
বাংলাদেশর জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
Correct Answer:
ক: সৈয়দ আলী আহসান
কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়?
Correct Answer:
গ: হুসেন শাহ
Explanation:
কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হুসেন শাহ মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন সম্রাট বাবর । সম্রাট শাহজাহান ছিলেন মুঘল শিল্প স্থাপত্যের প্রধান পুরোধা । বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন বক্তিয়ার খলজি । আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় । তিনি 26 বছর বাংলা শাসন করেন ।
'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
Correct Answer:
ঘ: হাসান হাফিজুর রহমান
Explanation:
'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারী সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান যে বছর মারা গেলেন, সে বছরেরই ৩১ ডিসেম্বর চলে গেলেন সংকলনটির প্রকাশক মোহাম্মদ সুলতান। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে ১৪৪ ধারা ভঙ্গের জন্য যে গোপন বৈঠক হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন।
‘এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে “ । এখানে অরিন্দম” কে?
Correct Answer:
খ: মেঘনাদ
Explanation:
‘এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে “ । এখানে অরিন্দম” কে? সঠিক উত্তর মেঘনাদ এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মহাকাব্য মেঘনাদবধকাব্যের (১৮৬১)ষষ্ঠ সর্গ থেকে নেয়া। রাবণের জ্যেষ্ঠ সন্তান এবং রক্ষবংশের শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিতের মুখ নিঃসৃত বাক্যের ঠিক পূর্বের অংশ। ন্যায়যুদ্ধে মেঘনাদকে পরাজিত করতে না পেরে দেবরাজ ইন্দ্রের সহায়তায় রাতের আঁধারে তস্করের ন্যায় লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে। মেঘনাদ তখন পূজার প্রস্তুতি নিচ্ছিলেন। লক্ষণ সেই অবস্থাতেই তাকে আক্রমণ করতে নিলে সে পূজার তৈজসপত্রের আঘাতে লক্ষণকে ক্ষণিকের জন্য অজ্ঞান করে ফেলে। আত্মরক্ষার্থে পূজার ঘর থেকে অস্ত্রাগারে যাবার সময় মেঘনাদ দেখে, বাইরে থেকে তার আপণ চাচা ঘরের শত্রু বিভীষণ পথরোধ করে দাঁড়িয়ে আছে।নিজের আপন চাচাকে এই বেঈমানী করতে দেখে মেঘনাদ বলে ওঠে, "এতক্ষণে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে" । এর মানে হচ্ছে,এতক্ষণে বুঝলাম এই গভীর রাতে কিভাবে লক্ষণ আমার পূজার ঘরে ঢুকতে পেরেছে। এই যে উপলব্ধি, রাবণ পুত্রের এই যে হাহাকার - এটা প্রবাদ হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষায়।বুঝতে না পারা কোনও ঘটনা হঠাৎ করে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরে ফেললে আমরা বাঙালিরা তাই এই লাইনটি উচ্চারণ করি।
স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer:
খ: শেখ মুজিবুর রহমান
Explanation:
স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলায় বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ এই অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
শ্রীরামপুর মিশন থেকে প্রথম মাসিক সংবাদ প্রত্র-
Correct Answer:
ক: দিগদর্শন
Explanation:
শ্রীরামপুর মিশন থেকে প্রথম মাসিক সংবাদ প্রত্র- সঠিক উত্তর দিগদর্শন ১৮১৮ সালের এপ্রিলে দিগদর্শন নামে বাংলা মাসিকপত্র বের করে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী।
’বরফ গলা নদী’ ঔপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ঘ: জহির রায়হান
Explanation:
’বরফ গলা নদী’ ঔপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর জহির রায়হান কথাশিল্পী ও চলচ্চিত্র পরেচালক জহির রায়হানের অন্যান্য বিখ্যাত উপন্যাস - তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, আর কত দিন, কয়েকটি মৃত্যু ইত্যাদি।
’শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
Correct Answer:
ঘ: গৌরীপ্রসন্ন মজুমদার
Explanation:
’শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে? সঠিক উত্তর গৌরীপ্রসন্ন মজুমদার ১৩/১৫ এপ্রিল, ১৯৭১ সালে ‘আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম বাজানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক উদ্দীপনামূলক গান ’ শোন একটি মুজিবুবের থেকে ।’ গানটির গীতিকার ছিলেন গৌরিপ্রসন্ন মজুমদার এবং সরকার ও শিল্পী ছিলেন অংশুমান রায়।
প্রচীনতম চন্ডীদাস কে?
Correct Answer:
ক: বড়ুচন্ডীদাস
Explanation:
প্রচীনতম চন্ডীদাস কে? সঠিক উত্তর বড়ুচন্ডীদাস চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০),মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্যের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্য নিজে তার পদ আস্বাদন করতেন।
’আমার দেখা নয়া চীন’ কে লিখেছেন?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
'রেখাচিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: আত্ম-জীবনীমূলক রচনা
Explanation:
'রেখাচিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা? সঠিক উত্তর আত্ম-জীবনীমূলক রচনা আবুল ফজল (১ জুলাই ১৯০৩ - ৪ মে ১৯৮৩) বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার। তার প্রবন্ধে সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন মনোভাবের পরিচয় পাওয়া যায়।
'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন' --চরণ দুটি কার লেখা?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন' --চরণ দুটি কার লেখা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।এ প্রাণ প্রভাতি-তারার প্রায়ফুটুক উদয়-গগন-গায়,দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥- কাজী নজরুল ইসলাম। (চন্দ্রবিন্দু ১৯৩১)
”কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই”- কার লেখা লাইন?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই”- কার লেখা লাইন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই 'এই লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১ - ১৯৪১)'জীবিত ও মৃত 'ছোট গল্প থেকে সংকলিত।
কোনটি রবীন্দ্রনাথের লেখা -
Correct Answer:
ঘ: সেঁজুতি
Explanation:
কোনটি রবীন্দ্রনাথের লেখা - সঠিক উত্তর সেঁজুতি ‘সেঁজুতি’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। এটি ১৯৩৮ সালে প্রকাশিত হয়। এ কাব্যে মোট বাইশটি কবিতা রয়েছে। এ গ্রন্থের অধিকাংশ কবিতাতেই মৃত্যু এবং পৃথিবীর প্রতি আকর্ষণ প্রকাশ পেয়েছে।
”মুক্তিযুদ্ধ-৭১” কার লেখা?
Correct Answer:
গ: এম. আর আখতার মুকুল
Explanation:
”মুক্তিযুদ্ধ-৭১” কার লেখা? সঠিক উত্তর এম. আর আখতার মুকুল 'মুক্তিযুদ্ধ 71' এম. আর. আখতার মুকুল এর লেখা। এম আর আখতার মুকুল এর মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা 'মুক্তিযুদ্ধ 71' ।
”বাকের ভাই” চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?
Correct Answer:
গ: টিভি সিরিয়াল “কোথাও কেউ নেই”-তে
Explanation:
”বাকের ভাই” চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই? সঠিক উত্তর টিভি সিরিয়াল “কোথাও কেউ নেই”-তে 'বাকের ভাই' চরিত্রটি আমরা টিভি সিরিয়াল 'কোথাও কেউ নেই' - তে দেখতে পাই । এটি প্রখ্যাত নাট্যকার হুমায়ূন আহমেদের 'কোথাও কেউ নেই' ধারাবাহিক নাটকের একটি চরিত্র । চরিত্রটিতে অভিনয় করেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর।
'স্টপ জেনেসাইড' কার লেখা?
Correct Answer:
ক: কোনোটিই নয়
Explanation:
'স্টপ জেনেসাইড' কার লেখা? সঠিক উত্তর কোনোটিই নয় 'স্টপ জেনেসাইড' জহির রায়হানের লেখা। স্টপ জেনোসাইড (গণহত্যা বন্ধ কর) বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র। শহীদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে আশ্রয়গ্রহণকারী বাঙ্গালীদের দুঃখ - দুর্দশা, হানাদার পাকিস্তানী সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ, ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকারের দিনকাল প্রভৃতি এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছিল।
প্রতাপ আদিত্য কে ছিলেন?
Correct Answer:
ক: বাংলার বারো ভুঁইঞাদের একজন
Explanation:
প্রতাপ আদিত্য কে ছিলেন? সঠিক উত্তর বাংলার বারো ভুঁইঞাদের একজন বাংলার ইতিহাসে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে বাংলার যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌ - বহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তারাই বার ভূইয়া নামে পরিচিত। যশোরের রাজা প্রতাপ্রাদিত্য বার ভূইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন। ১৬০০ খ্রিষ্টাব্দে প্রতাপের ক্ষমতা ও খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল।
'পিশাচ- পিচাশ' এরুপ পরিবর্তনকে বলা হয়-
Correct Answer:
গ: ধ্বনি বিপর্যয়
Explanation:
'পিশাচ- পিচাশ' এরুপ পরিবর্তনকে বলা হয়- সঠিক উত্তর ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন - ইংরেজি বাক্স > বাংলা বাস্ক, জাপানি রিক্সা > বাংলা রিস্কা।
পাদচ্ছেদ বলা হয় কোন যতিচিহ্নকে?
Correct Answer:
খ: কমা
Explanation:
পাদচ্ছেদ বলা হয় কোন যতিচিহ্নকে? সঠিক উত্তর কমা কমা এর বাংলা অর্থ পাদচ্ছেদ। সেমিকোলন এর বাংলা অর্থ অর্ধচ্ছেদ। দাড়ি এর বাংলা অর্থ পূর্ণচ্ছেদ। বিন্দু চিহ্ন এর বাংলা অর্থ বিন্দু।
বিধবাবিবাহ রহিতকরণ বিষয়ে কে কলমযুদ্ধ শুরু করেন?
Correct Answer:
ঘ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
[ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি আইন প্রণয়ন করে বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেন। ১৮৫৬ সালের ২৬ জুলাই আইন প্রণয়ন করা হয়। রাজকৃষ্ণ বন্দোপাধ্যায় এর বাড়িতে ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়।]
জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কত সেকেন্ড ?
Correct Answer:
ক: ১
Explanation:
[Previous values = 10 unit Present radius = (10 + 10 × 1%) = 10.1 Previous area = πr2 = π×102 = 100π Present area = π(10.1)2 = 102.01π Increase of area = (102.01π - 100π) = 2.01π Precent of increase = (2.01π100π×100)% = 2.01%]