Bengali literature MCQs
Showing 50 questions (Total: 1027)
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে “বাঘে-মহিষে” কোন ধরনের কর্তা?
Correct Answer:
গ: ব্যতিহার
Explanation:
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে “বাঘে-মহিষে” কোন ধরনের কর্তা? সঠিক উত্তর ব্যতিহার কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যাতিহার কর্তা বলে। যেমন - বাঘে - মহিষে এক ঘাটে জল খায়। এ বাক্যে বাঘে মহিষে ব্যাতিহার কর্তা।
ত্রিশোত্তর কালের সাহিত্যকার কারা?
Correct Answer:
গ: উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি।
Explanation:
ত্রিশোত্তর কালের সাহিত্যকার কারা? সঠিক উত্তর উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি। ত্রিশোত্তর কালের সাহিত্যকার হলেন যারা উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে মুক্ত হতে পারেননি। এরূপ সাহিত্যকার হলেন শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, সমুদ্রগুপ্ত, সিকান্দার আবু জাফর প্রমুখ।
বনফুল এর প্রকৃত নাম--
Correct Answer:
গ: বলাই চাঁদ মুখোপাধ্যায়
Explanation:
বনফুল এর প্রকৃত নাম-- সঠিক উত্তর বলাই চাঁদ মুখোপাধ্যায় কথাসাহিত্যিক বনফুল এর প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। তার উল্লেখযোগ্য উপন্যাস - অগ্নি , কিছুক্ষণ, নির্মোক, নবদিগন্ত। তার গল্পগ্রন্থ হলো - বনফুলের গল্প, অনুগামিনী, সপ্তমী।
'কৃষ্ণকান্তের উইল'র রোহিনী আত্নহত্যা করতে চেয়েছিল কেন?
Correct Answer:
ঘ: স্বীয় ব্যার্থ যৌবনের হাহাকারে
Explanation:
'কৃষ্ণকান্তের উইল'র রোহিনী আত্নহত্যা করতে চেয়েছিল কেন? সঠিক উত্তর স্বীয় ব্যার্থ যৌবনের হাহাকারে "কৃষ্ণকান্তের উইল" উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এ উপন্যাসের মুখ্য চরিত্র হলো - রোহিণী। রোহিণী - জমিদার পুত্র গোবিন্দলালকে ভালোবাসতো। গোবিন্দলালের স্ত্রী ভ্রমর ছিল কৃষ্ণকায়। রোহিণী গোবিন্দলালকে ভালোবেসে "স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করলে গোবিন্দলালই তাকে উদ্ধার করে।
ইয়ংবেঙ্গল বলতে কী বোঝায়?
Correct Answer:
গ: ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
Explanation:
ইয়ংবেঙ্গল বলতে কী বোঝায়? সঠিক উত্তর ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক ইয়ংবেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। সুতরাং ইয়ংবেঙ্গল ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক সঠিক উত্তর।
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি?
Correct Answer:
ঘ: উইলিয়াম কেরি
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি? সঠিক উত্তর উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন পণ্ডিত। তার রচিত গ্রন্থ হলো - বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী উল্লেখযোগ্য। উইলিয়াম কেরির সহকারী ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে প্রথম ও প্রধান রাম রামবসু। বাংলা ভাষায় অভিজ্ঞ ইংরেজি উইলিয়াম কেরি স্বীয় যোগ্যতাবলে কলেজের অধ্যক্ষ হন।
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্দীন বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা জসীমউদ্দীন। কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে। ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কাবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায় ‘গ্রাম্য কবিতা’ পরিচয়ে মুদ্রিত ‘কবর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল।
'মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করণের দলিলপত্র' কে সম্পাদনা করেন?
Correct Answer:
ঘ: হাসান হাফিজুর রহমান
Explanation:
'মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করণের দলিলপত্র' কে সম্পাদনা করেন? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান 'মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করনের দলিলপত্র' হাসান হাফিজুর রহমান সম্পাদন করেন। কবি, সমালোচক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করনের দলিলপত্র ১৫ খন্ডে সম্পাদনা করেন।
শূন্যস্থানে কি হবে? কপোল ভাসিয়া যায়--জলে
Correct Answer:
গ: নয়নের
Explanation:
শূন্যস্থানে কি হবে? কপোল ভাসিয়া যায়--জলে সঠিক উত্তর নয়নের কপোল ভাসিয়া যায় দুই নয়নের জলে। এখানে কপোল শব্দের অর্থ - গাল, গন্ড ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
সাংস্কৃতিক সংগঠন 'উদীচীর' প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ক: সত্যেন সেন
Explanation:
সাংস্কৃতিক সংগঠন 'উদীচীর' প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর সত্যেন সেন সত্যেন সেন সাংস্কৃতিক সংগঠন 'উদীচীর' প্রতিষ্ঠাতা। সত্যেন সেন ১৯৬৮ খ্রিস্টাব্দে উদীচী প্রতিষ্ঠা করেন।
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
Correct Answer:
ক: শ্রী চৈতন্যদেব
Explanation:
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? সঠিক উত্তর শ্রী চৈতন্যদেব মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। শ্রী চৈতন্যদেব কর্তৃক প্রচারিত ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। এ ধর্মে জীবে দয়া, ঈশ্বরে ভক্তি এবং সকালের অধিকার প্রতিষ্ঠা করা হয়।
'বিষাদ সিন্ধু' একটি -
Correct Answer:
গ: ইতিহাস আশ্রয়ী উপন্যাস
Explanation:
'বিষাদ সিন্ধু' একটি - সঠিক উত্তর ইতিহাস আশ্রয়ী উপন্যাস 'বিষাদ সিন্ধু' একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। মীর মশাররফ হোসেনের উপন্যাস 'বিষাদ সিন্ধু'তে ইমাম হোসেনের সাথে দামেস্কো অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা - প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু কাহিনী মূল বিষয়।
”গাছপাথর” বাগ্ধারাটির নিহিতার্থ কী?
Correct Answer:
ক: হিসাব নিকাশ
Explanation:
”গাছপাথর” বাগ্ধারাটির নিহিতার্থ কী? সঠিক উত্তর হিসাব নিকাশ গাছ পাথার বাগধারা অর্থ হলো - হিসাব নিকাশ। কৃপণের ধন - সামান্য সঞ্চয়। সামান্য ইঙ্গিত - ইশারা করা। সঠিক উত্তর - হিসাব নিকা। ।
”ব্রজবুলি” একটি-
Correct Answer:
ঘ: ভাষা
Explanation:
”ব্রজবুলি” একটি- সঠিক উত্তর ভাষা ”ব্রজবুলি” একটি - ভাষা । বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে সৃষ্টি এক প্রকার কৃত্রিম সাহিত্যিক ভাষা ব্রজবুলি । বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদই রচিত হয়েছে এ ভাষায় । ব্রজবলি কখনো মুখের ভাষা ছিল না, সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই । মিথিলার কবি বিদ্যাপতি ভাষার স্রষ্টা ।
বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?
Correct Answer:
ক: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
Explanation:
বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বত্রিশ সিংহাসন - এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার । ফোর্ট ইউলিয়াম কলেজর অন্যতম পন্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ - বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি । রামরাম বসু রচিত গ্রন্থ - রাজাপ্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা । রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত গ্রন্থ - মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কয়েকটি গ্রন্থ - বেতালপঞ্চ - বিংশতি, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয়, আখ্যানমঞ্জরী ।
”বিলাতে সাড়ে সাতশ দিন” এর রচয়িতা --
Correct Answer:
খ: মুহম্মদ আব্দুল হাই
Explanation:
”বিলাতে সাড়ে সাতশ দিন” এর রচয়িতা -- সঠিক উত্তর মুহম্মদ আব্দুল হাই "বিলাতে সাড়ে সাতশ দিন" ভ্রমণ গ্রন্থের রচয়িতা মুহম্মদ আবদুল হাই( ১৯১৯ - ১৯৬৯)। গ্রন্থটি ১৯৫৮ সালে প্রকাশিত হয়।
বাংলা “মহাভারতের” শ্রেষ্ঠ অনুবাদক হলেন-
Correct Answer:
খ: কাশীরাম দাস
Explanation:
বাংলা “মহাভারতের” শ্রেষ্ঠ অনুবাদক হলেন- সঠিক উত্তর কাশীরাম দাস মহাকাব্য 'মহাভারত' এর মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব'। সংস্কৃত ভাষায় ১৮ খণ্ডে রচিত এ মহাকাব্যের শ্লোক সংখ্যা ৮৫০০০। তার সবচেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশীরাম দাস।
”শাহনামা” বাংলায় অনুবাদ করেন-
Correct Answer:
খ: মোজাম্মেল হক
Explanation:
”শাহনামা” বাংলায় অনুবাদ করেন- সঠিক উত্তর মোজাম্মেল হক "শাহনামার" মূল লেখক ফারসি কবি ফেরদৌসী ১৯০৯ সালে মোজাম্মেল হক শাহনামা কাব্যের গদ্যানুবাদ করেন।
”আমি কিংবদন্তীর কথা বলছি” একটি-
Correct Answer:
খ: কাব্যগ্রন্থ
Explanation:
”আমি কিংবদন্তীর কথা বলছি” একটি- সঠিক উত্তর কাব্যগ্রন্থ "আমি কিংবদন্তীর কথা বলছি" আবু জাফর ওবায়দুল্লাহ রচিত একটি কাব্যগ্রন্থ। তার রচিত আরো কয়েকটি কাব্যগ্রন্থ হলো - সাতনরী হার, কখনো রং কখনো সুর , কমলের চোখ ।
প্রণয়োপাখ্যান গুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
Correct Answer:
খ: মানবিক প্রেম
Explanation:
প্রণয়োপাখ্যান গুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- সঠিক উত্তর মানবিক প্রেম মধ্যযুগে বাংলা মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। এ হিসেবে প্রণয়োপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিক প্রেম। এ ধারার কয়েকজন কবি হলো - শাহ মুহম্মদ সগীর, সৈয়দ সুলতান, আলাওল ইত্যাদি।
আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম পঙক্তিটি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অন্তর্ভুক্ত।
'মৈথিল কোকিল' খ্যাত কে?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
'মৈথিল কোকিল' খ্যাত কে? সঠিক উত্তর কোনটিই নয় মধ্যযুগের অন্যতম সাহিত্যিক বিদ্যাপতি "মৈথিল কোকিল" হিসেবে খ্যাত ছিলেন। বিদ্যাপতি - মৈথিলী, অবহটঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন। সঠিক উত্তর নেই।
জানার ইচ্ছা--
Correct Answer:
ক: জিজ্ঞাসা
Explanation:
জানার ইচ্ছা-- সঠিক উত্তর জিজ্ঞাসা জানার ইচ্ছাকে এক কথায় জিজ্ঞাসা বলে
বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ সালে মাসিক "বঙ্গর্দশন" প্রকাশিত হয়। এই পত্রিকার মাধ্যমে বাংলাগদ্যের প্রভূত উন্নতি সাধনের লক্ষ্যে বঙ্কিমচন্দ্র একটি শক্তিশালী লেখকগোষ্ঠী গড়ে তোলেন।
চেটে খাওয়া যায় যা-
Correct Answer:
গ: লেহ্য
Explanation:
চেটে খাওয়া যায় যা- সঠিক উত্তর লেহ্য চেটে খাওয়া যায় যা - - লেহ্য। চুষে খাবার যোগ্য যা - চোষ্য। চিবিয়ে খাবার যোগ্য যা - - চর্ব্য।
”অন্তর টিপুনী” বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: গোপন ব্যথা
Explanation:
”অন্তর টিপুনী” বলতে কি বোঝায়? সঠিক উত্তর গোপন ব্যথা অন্তর টিপুনী' বলতে গোপন ব্যথা বোঝায় .
যা স্থায়ী নয়-
Correct Answer:
ক: অস্থায়ী
Explanation:
যা স্থায়ী নয়- সঠিক উত্তর অস্থায়ী যা স্থায়ী নয় - অস্থায়ী। যা স্থায়ী - নশ্বর। অল্প সময় - ক্ষণিক।
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা--
Correct Answer:
খ: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
Explanation:
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা-- সঠিক উত্তর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলা পিডিয়া প্রকাশ করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্ক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্ক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্ক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
পর কে পালন করে যে-
Correct Answer:
খ: পরভৃৎ
Explanation:
পর কে পালন করে যে- সঠিক উত্তর পরভৃৎ পরকে পালন করে যে - পরভৃৎ পরের উপকার করে যে - পরোপকারী অন্য জীবের উপর বাস করে যে জীব - পরজীবী। অন্যের কাছে আশ্রয় গ্রহণ করে যে - পরাশ্রয়ী। তাই সঠিক উত্তর - পরভৃৎ।
লাইলী-মজনু প্রণয়োপখ্যান সম্পাদনা করেন-
Correct Answer:
ঘ: আহমদ শরীফ
বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে?
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন। সনেটকে বাংলায় বলা হয় ' চতুর্দশপদী কবিতা'।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
Correct Answer:
খ: বাংলা সাহিত্যের কথা
Explanation:
ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম- সঠিক উত্তর বাংলা সাহিত্যের কথা ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ( ১৮৮৫ - ১৯৬৯) ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ। তার বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম - বাংলা সাহিত্যের কথা।
চেটে খাওয়া যায় যা--
Correct Answer:
গ: লেহ্য
Explanation:
চেটে খাওয়া যায় যা-- সঠিক উত্তর লেহ্য চেটে খাওয়া যায় যা - লেহ্য। চুষে খাবার যোগ্য যা - - চোষ্য। চিবিয়ে খাবার যোগ্য যা - - চর্ব্য।
কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
Correct Answer:
খ: বেতাল পঞ্চবিংশতি
Explanation:
কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? সঠিক উত্তর বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর গদ্যগ্রন্থ হলো - বেতাল পঞ্চবিংশতি "। হিন্দি বৈতালপচ্চিসির বঙ্গানুবাদ " বেতাল পঞ্চবিংশতি " ১৮৪৭ সালে এটা প্রকাশিত হয়। এ গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সৃষ্টি হয়।
পুথিঁ সাহিত্যর প্রাচীনতম লেখক কে?
Correct Answer:
গ: ফকির গরিবুল্লাহ
চলিত রীতির প্রবর্তন করেন কে?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত। 14 পঙক্তিতে 14 অক্ষর বা মাত্রায় রচিত কবিতাকে সনেট বলে। সনেটের 14 পঙক্তি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব অষ্টক এবং দ্বিতীয় পর্ব ষষ্ঠক নামে পরিচিত। কবে পেত্রাক এর রচনার মাধ্যমে সর্বপ্রথম শব্দটির উদ্ভব হয় ইতালিতে।
কমা (comma) এর বাংলা কি?
Correct Answer:
গ: পাদচ্ছেদ
Explanation:
কমা (comma) এর বাংলা কি? সঠিক উত্তর পাদচ্ছেদ কমা এর বাংলা পাদচ্ছেদ। বাক্য পাঠ কালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা বা পাদচ্ছেদ ব্যবহৃত হয়। যেমন - সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
”মরণ রে, তুঁহু মম শ্যাম সমান”- চরণটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”মরণ রে, তুঁহু মম শ্যাম সমান”- চরণটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর মরণরে, তুঁহু মম শ্যাম সমান - - চরণটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কৈরা ও যৌবনকালে প্রথম দিকে "ভানুসিংহ" ছদ্মনামে লিখতেন। উক্ত চরণটি ভানুসিংহ ঠাকুরের পদাবলী হতে অন্তর্ভুক্ত।
তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা - এ পংক্তিটি কার ?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা - এ পংক্তিটি কার ? সঠিক উত্তর শামসুর রাহমান 'তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা' - - পংক্তিটি শামসুর রাহমানের। তার আরেকটি বিখ্যাত পংক্তি - - "তোমার মুখের দিকে আজ আর যায় না তাকনো, বর্ণমালা, আমার দুঃখীনী বর্ণমালা। "
"দহনকাল" উপন্যস্টির জন্য কথা সাহিত্যে "বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২" পদকে ভূষিত হন ঃ
Correct Answer:
ঘ: হরিশংকর জলদাস
Explanation:
"দহনকাল" উপন্যস্টির জন্য কথা সাহিত্যে "বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২" পদকে ভূষিত হন ঃ সঠিক উত্তর হরিশংকর জলদাস কথাসাহিত্যে 'বাংলা একাডেমি পুরস্কার ২০১২' পদকে ভূষিত হন প্রখ্যাত ঔপন্যাসিক হরিশংকর জলদাস। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো 'দহনকাল', 'রামগোলাম' ও 'জলপুত্র'। কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ লাভ করেন শাহীন আক্তার।
‘প্যারীচাঁদ মিত্রের’ ছদ্মনাম কি?
Correct Answer:
ঘ: টেকচাঁদ টাকুর
”রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা”- এখানে “রাশি রাশি”-
Correct Answer:
খ: নির্ধারক বিশেষণ
Explanation:
”রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা”- এখানে “রাশি রাশি”- সঠিক উত্তর নির্ধারক বিশেষণ রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা - - এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা সোনার তরী কবিতার অন্তর্ভুক্ত। এখানে রাশি রাশি - একটি নিদিষ্ট নির্ধারক বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে।
"ঠাকুরমার ঝুলি" কি জাতীয় সংকলন ?
Correct Answer:
খ: রূপকথা
Explanation:
"ঠাকুরমার ঝুলি" কি জাতীয় সংকলন ? সঠিক উত্তর রূপকথা 'ঠাকুরমার ঝুলি' রূপকথা জাতীয় সংকলন। এটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কতৃক সংগ্রহীত কথাসাহিত্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ ঠাকুর দাদার ঝুলি, দাদা মশায়ের থলে, ঠান দিদির থলে ইত্যাদি।
'যা নিন্দর যোগ্য নয় '-
Correct Answer:
ঘ: অনিন্দ্য
Explanation:
'যা নিন্দর যোগ্য নয় '- সঠিক উত্তর অনিন্দ্য অনিন্দ্য : (বিশেষণ পদ) অনবদ্য, নিখুঁত, নিন্দার যোগ্য নহে এমন; সুন্দর, প্রশংসার যোগ্য অনিন্দ্য সুন্দর কান্তি.। (ন + নিন্দ্ + অনীয়,য)।
'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' কোন জাতীয় শিল্পকর্ম ?
Correct Answer:
গ: প্রহসন
Explanation:
'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' কোন জাতীয় শিল্পকর্ম ? সঠিক উত্তর প্রহসন 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' প্রহসন জাতীয় শিল্পকর্ম। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। তার উল্লেখযোগ্য প্রহসন সম্পাদনা: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ১৮৬০, একেই কি বলে সভ্যতা ১৮৬০।
'ভোরের পাখি' কাকে বলা হয়?
Correct Answer:
ক: বিহারীলাল চক্রবর্তীকে
Explanation:
'ভোরের পাখি' কাকে বলা হয়? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি। বাঙালি কবি মানসের বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।
'বাংলার স্কট' -বলা হয়?
Correct Answer:
ঘ: বঙ্কিমচন্দ্র
'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল -
Correct Answer:
ক: শিখা
Explanation:
'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল - সঠিক উত্তর শিখা 'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল - শিখা। শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা। এটি বিংশ শতকের বিশের দশকে ঢাকা থেকে প্রকাশিত হত। এর প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭) এবং এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেন। এটি বাৎসরিক পত্রিকা ছিল ও ১৯৩১ সালে এর পঞ্চম ও শেষ সংখ্যা প্রকাশিত হয়। এর প্রধান কারণ ১৯৩২ সালের মার্চ মাসে আবুল হুসেনের ঢাকা ত্যাগ। তিনিই মূলত প্রকাশনার সামগ্রিক দায়িত্ব পালন করতেন ও প্রকাশনা - ব্যয়ের একটি বড় অংশও বহন করতেন। এ পত্রিকার প্রকাশনা প্রতিষ্ঠান মডার্ন লাইব্রেরির প্রতিষ্ঠাতাও ছিলেন আবুল হুসেন। এ পত্রিকার সাথে যুক্ত ছিলেন কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ। একে বলা হয়ে থাকে ঢাকার যুক্তিবাদী আন্দোলন।