Bengali literature MCQs
Showing 50 questions (Total: 1027)
There is no rose but thorn. - এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে-
Correct Answer:
ঘ: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ?
'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা হলেন-
Correct Answer:
ঘ: আহমদ শরীফ
Explanation:
'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা হলেন- সঠিক উত্তর আহমদ শরীফ 'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা হলেন - আহমদ শরীফ। আহমদ শরীফ (১৩ ফেব্রুয়ারি ১৯২১ - ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯) একজন বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। কলেজ অধ্যাপনার (১৯৪৫ - ৪৯) পেশাগত জীবন শুরু করেন। এক বছরের বেশি সময় রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অণুষ্ঠান সহকারী হিসেবে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ রচনা: বাংলার বিপ্লবী পটভূমি এ শতকে আমাদের জীবনধারার রূপ রেখা নির্বাচিত প্রবন্ধ প্রত্যয় ও প্রত্যাশা বাঙালি ও বাংলা সাহিত্য (দুই খণ্ড)
ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ----
Correct Answer:
গ: ভাবসম্প্রসারণ
Explanation:
ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ---- সঠিক উত্তর ভাবসম্প্রসারণ প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
'একেই কি বলে সভ্যতা'র রচয়িতা হলেন-
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
'একেই কি বলে সভ্যতা'র রচয়িতা হলেন- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত 'একেই কি বলে সভ্যতা'র রচয়িতা হলেন - মাইকেল মধুসূদন দত্ত। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। তার উল্লেখযোগ্য প্রহসন সম্পাদনা: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ১৮৬০ একেই কি বলে সভ্যতা ১৮৬০
'যে অনবরত কাঁদছে 'সংকুচিত রুপ হলো-
Correct Answer:
খ: রোরুদ্যমান
Explanation:
'যে অনবরত কাঁদছে 'সংকুচিত রুপ হলো- সঠিক উত্তর রোরুদ্যমান রোরুদ্যমান - [বিশেষণ পদ] উচ্চৈঃস্বরে ক্রন্দরত, ক্রন্দনশীল। (স্ত্রীলিঙ্গ) রোরুদ্যমানা।
‘বচন’ কোন বিষয়ের ধারণা বোঝায়
Correct Answer:
ক: সংখ্যা
Explanation:
‘বচন’ কোন বিষয়ের ধারণা বোঝায় সঠিক উত্তর সংখ্যা Hints: বচন বলতে বোঝা এক বচন বা বহু বচন কোন কিছু সংখ্যার নির্দেশ করে তাই বচন অর্থ " সংখ্যার ধারনা"
'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দু'টি চরিত্র ?
Correct Answer:
ক: পুতুল নাচের ইতিকথা
Explanation:
'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দু'টি চরিত্র ? সঠিক উত্তর পুতুল নাচের ইতিকথা প্রশ্নে উল্লিখিত (‘শশী’ ও ‘কুমু’) ‘কুমুদ’ নামটির হবে ‘কুসুম’। এ দুটি চরিত্র ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসের । মানিক বন্দোপাধ্যায়ের এ উপন্যাসে পুতুল বলতে চরিত্রগুলোকে বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যোর অল্প ধাক্কাতে চালিত হয়। ‘নিতাই’ ও ‘ঠাকুরঝি’ তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের চরিত্র। ‘শাকের ‘ চরিত্রটি রশীদ রচিত ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গোরা’ উপন্যাসের উল্লেখযোগ্য রচিত্র গোরা, পরেশবাবু, সুচরিতা, কৃষ্ণয়াল ও আনন্দময়ী।
কোন ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?
Correct Answer:
ঘ: সাধু ভাষায়
Explanation:
কোন ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ? সঠিক উত্তর সাধু ভাষায় সাধুভাষা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুবির্দিষ্ট , তাই এ ভাষায় সাহিত্যের গাম্ভীর্য প্রকাশ পায়।
মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন-
Correct Answer:
খ: ১৮৪৩ খ্রিষ্টাব্দে
Explanation:
মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন- সঠিক উত্তর ১৮৪৩ খ্রিষ্টাব্দে মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন - ১৮৪৩ খ্রিষ্টাব্দে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। ১৮৪৩ সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন খ্রিষ্টধর্ম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। এরপর ওই বছরই ১৩ ফেব্রুয়ারি মিশন রো - তে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে এক অ্যাংলিক্যান চার্চে গিয়ে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলট্রি। তিনিই তার "মাইকেল" নামকরণ করেন। মধুসূদন পরিচিত হন "মাইকেল মধুসূদন দত্ত" নামে। তার এই ধর্মান্তর সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায়-
Correct Answer:
খ: ওষধি
Explanation:
যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায়- সঠিক উত্তর ওষধি যে সব গাছ একবার ফল দিয়ে মারা যায় তাদের ওষধি গাছ বলে যেমন ধান, গম, কলা, ভুট্টা প্রভৃতি। আর যে সব গাছের ঔষধি গুণ আছে, তাকে ঔষধি গাছ বলা হয়। যেমন তুলসী, বাসব, প্রভৃতি।
ইহলোকে যা সামান্য নয় -
Correct Answer:
ক: অলোকসামান্য
Explanation:
ইহলোকে যা সামান্য নয় - সঠিক উত্তর অলোকসামান্য ইহলোকে যা সামান্য নয় - আলোকসামান্য; যার সাধারণের মধ্যে যায় না এমন - অনন্য সাধারণ।
'ব্রজবুলি' বলতে কি বোঝায় ?
Correct Answer:
গ: একরকম কৃত্রিম কবিভাষা
Explanation:
'ব্রজবুলি' বলতে কি বোঝায় ? সঠিক উত্তর একরকম কৃত্রিম কবিভাষা ‘ব্রজবুলি’ বলতে বোঝায় একরম কৃত্রিম কবিভাষা। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত হয়েছে এ ভাষায়। মূলত মৈথিলি ও বাংরা মিশ্রিত এই মধুর সাহিত্যিক ভাষায় রচিত রাখা - কৃষ্ণবিষয়ক পদ।
যথাক্রমে ষ্ণ এবং হ্ন এর বিশ্লিষ্ট রূপ দেখান।
Correct Answer:
গ: ষ+ণ, হ+ন
Explanation:
যথাক্রমে ষ্ণ এবং হ্ন এর বিশ্লিষ্ট রূপ দেখান। সঠিক উত্তর ষ+ণ, হ+ন ষ্ণ = ষ + ণ; যেমন - কৃষ্ণ হ্ন = হ + ন; যেমন - চিহ্ন
কার উদ্যোগে “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ” বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল?
Correct Answer:
খ: আতাউল গণি ওসমানী
Explanation:
কার উদ্যোগে “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ” বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল? সঠিক উত্তর আতাউল গণি ওসমানী তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনানায়ক ছিলেন। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলায় জন্ম। ১৯৮৪ সালের ১৬ ই ফেব্রুয়ারি পরলোক গমন করেন এ বঙ্গবীর।
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস?
Correct Answer:
ক: মুসলিম মানস ও বাংলা সাহিত্য
Explanation:
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? সঠিক উত্তর মুসলিম মানস ও বাংলা সাহিত্য মুসলিম মানস ও বাংলা সাহিত্য গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস। মুসলিম মানস ও বাংলা সাহিত্য আনিসুজ্জামানের প্রথম বই, কিন্তু সাড়া - জাগানো রচনা। সামাজিক ইতিহাসের পটভূমিকায় এতে বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মের (১৭৫৭ - ১৯১৮) আলোচনা আছে। অনেক অজ্ঞাতপূর্ব তথ্য সাজানোর সঙ্গে সঙ্গে ভাষা ও সাহিত্য, ইতিহাস ও ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সে - সময়ের লেখকদের ভাবনা এতে উদ্ঘাটিত হয়েছে। সে - সকল ভাবনার যে সুদূরপ্রসারী তাৎপর্য ছিল, এ - বই পড়ে দাও বোঝা যায়।
মাইকেল মুধূসূদন দত্তের প্রহসন-
Correct Answer:
খ: একেই কি বলে সভ্যতা
Explanation:
মাইকেল মুধূসূদন দত্তের প্রহসন- সঠিক উত্তর একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসন ‘একেই কি বলে সভ্যতা’ (১৮৫৯) ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ (১৮৫৯)। ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসন তৎকালীন নব্যবঙ্গীয় সম্প্রদায়ের সুরা পান এবং ইংরেজ অনুকরণের প্রতি ব্যঙ্গ করা হয়েছে।
”আলালের ঘরের দুলাল”-
Correct Answer:
খ: প্রথম বাংলা উপন্যাস
Explanation:
”আলালের ঘরের দুলাল”- সঠিক উত্তর প্রথম বাংলা উপন্যাস বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল "। এটি ১৮৫৭ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের উপজীব্য বিষয় ধনীর দুলাল মতিলাল - এর নষ্ট হওয়া, ধূর্ত উকিল বটেলর, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি জীবন্ত চরিত্র।
”সূর্যদীঘল বাড়ী”র রচয়িতা কে?
Correct Answer:
গ: আবু ইসহাক
Explanation:
”সূর্যদীঘল বাড়ী”র রচয়িতা কে? সঠিক উত্তর আবু ইসহাক ঔপন্যাসিক আবু ইসহাক - এর প্রথম উপন্যাস সূর্য দীঘল বাড়ি। এটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল। কয়েকটি চরিত্র হলো - জয়গুণ, হাসু, শফি ইত্যাদি।
'ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে' - কোন ধরনের গান ?
Correct Answer:
গ: ভাওয়াইয়া
Explanation:
'ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে' - কোন ধরনের গান ? সঠিক উত্তর ভাওয়াইয়া ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে। যেমনঃ গরুর গাড়ি চালক বা গাড়িয়ালকে উদ্দেশ্য করে বলছে - ওকি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাঞা রে। যেদিন গাড়িয়াল উজান যায়।
'কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর' - এই অমর পঙক্তির রচয়িতাঃ
Correct Answer:
ঘ: শেখ ফজলল করিম
Explanation:
'কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর' - এই অমর পঙক্তির রচয়িতাঃ সঠিক উত্তর শেখ ফজলল করিম শেখ ফজলল করিম রচিত কবিতা ‘স্বর্গ ও নরক’ - এর অমর পঙ্কটি - ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর।
'সাহিত্যের কাছে প্রত্যাশা' কার লেখা বই ?
Correct Answer:
গ: যতীন সরকার
Explanation:
'সাহিত্যের কাছে প্রত্যাশা' কার লেখা বই ? সঠিক উত্তর যতীন সরকার ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ প্রবন্ধটি রচনা করেছেন যতীন সরকার।
একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-
Correct Answer:
খ: ওষধি
Explanation:
একবার ফল দিয়ে যে গাছ মারা যায়- সঠিক উত্তর ওষধি একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তা হল 'ওষধি'। একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তাকে ওষধি গাছ বলে।
”অন্যপুষ্ট” কোন পাখিকে বলা হয়?
Correct Answer:
খ: কোকিল
Explanation:
”অন্যপুষ্ট” কোন পাখিকে বলা হয়? সঠিক উত্তর কোকিল 'অন্যপুষ্ট' কোকিল পাখিকে বলা হয়। মিষ্টি সুরের অধিকারী কোকিল। এর নিজস্ব কোনো বাসা নেই। এরা কাকের বাসায় বাস করে।
---- সেপ্টেম্বর নিরক্ষরতা দিবস।
Correct Answer:
ক: ৮ই
Explanation:
---- সেপ্টেম্বর নিরক্ষরতা দিবস। সঠিক উত্তর ৮ই ৮ই সেপ্টেম্বর নিরক্ষরতা দিবস। ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়। এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।
”ক্রীতদাসের হাসি” -এর রচয়িতা-
Correct Answer:
গ: শওকত ওসমান
Explanation:
”ক্রীতদাসের হাসি” -এর রচয়িতা- সঠিক উত্তর শওকত ওসমান 'ক্রীতদাসের হাসি' - এর রচয়িতা 'শওকত ওসমান'। কথা সাহিত্যিক শওকত ওসমান এ উপন্যাসের জন্য 'আদমজী পুরস্কার' লাভ করেন। উপন্যাসটি প্রতীক আশ্রয়ী। এতে তৎকালীন পাকিস্থানীদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
”বাংলা সাহিত্যের কথা” কার রচনা?
Correct Answer:
গ: ড. শহীদুল্লাহ
Explanation:
”বাংলা সাহিত্যের কথা” কার রচনা? সঠিক উত্তর ড. শহীদুল্লাহ সঠিক উত্তর ড. মুহাম্মদ শহীদুল্লাহ
শূন্যস্থান পূরণ : 'কাঁটা হেরি ক্ষান্ত কেন --- তুলিতে।'
Correct Answer:
গ: কমল
Explanation:
শূন্যস্থান পূরণ : 'কাঁটা হেরি ক্ষান্ত কেন --- তুলিতে।' সঠিক উত্তর কমল কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? ~কৃষ্ণচন্দ্র মজুমদার পদ্মকে তুলতে গিয়ে কাঁটার ভয় করলে চলবে না। কাঁটার ভয়ে বা কাঁটার আঘাতে যদি কেউ পদ্ম তুলতে না যায়, তাহলে তার পক্ষে পদ্ম আহরণ সম্ভব হবে না। তেমনি দুঃখকে বাদ দিয়ে জীবনে সুখের আশা করা যায় না। একটিকে চাইতে গেলে অপরটিকে মেনে নিতে হয়। ভাল - মন্দ, সুখ - দুঃখ জয় - পরাজয় ইত্যাদি নিয়েই আমাদের জীবন। একটি অপরটির পরিপূরক হিসেবে কাজ করে। দুঃখকে বাদ দিলে জীবনে সুখের অস্তিত্ব বিলীন হয়ে যায়।
”বনফুলে”র প্রকৃত নাম কি?
Correct Answer:
ঘ: বলাইচাঁদ মুখোপাধ্যায়
Explanation:
”বনফুলে”র প্রকৃত নাম কি? সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার শিয়াখালা গ্রাম। তাঁদের পরিবার "কাঁটাবুনে মুখুজ্জ্যে" নামে পরিচিত ছিল৷
বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
Correct Answer:
গ: সবুজপত্র
Explanation:
বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? সঠিক উত্তর সবুজপত্র ১৯১৪ সালে প্রকাশিত প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র‘ প্রত্রিকাটি কেবল বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনেই অগ্রণী ভূমিকা পালন করেনি, প্রমথ চৌধুরীর বীরবলী রীতি নামে যে মৌখিক ভাষারীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম ছিল এ সবুজপত্র পত্রিকাটি।
বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি?
Correct Answer:
ঘ: ৫ মাস
Explanation:
বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি? সঠিক উত্তর ৫ মাস তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের জন্য ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং বহু ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গ্রেগোরিয়ান বর্ষপঞ্জির সাথে মিল করে একটি বাংলা বর্ষপঞ্জি প্রণয়ন করেন। সেই বর্ষপঞ্জি অনুসারে বছরের প্রথম পাঁচ মাস (বৈশাখ - চৈত্র) হবে ৩০ দিনের। প্রত্যেক অধিবর্ষে ‘ফাল্গুন’ মাসে একটি অতিরিক্ত দিন যুক্ত করতে হবে। কাজেই উপরিক্ত তথ্যানুসারে সঠিক উত্তর (ঘ)।
বাংলা সাহিত্যে “কিশোর কবি” নামে পরিচিত কে?
Correct Answer:
ঘ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
বাংলা সাহিত্যে “কিশোর কবি” নামে পরিচিত কে? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের জনপ্রিয় সাম্যবাদী কবি। অত্যন্ত অল্প বয়সে তার কবি প্রতিভা প্রকাশিত হওয়ায় ও তার মৃত্যু তরুণ বয়সে হওয়ায় তিনি কিশোর কবি নামে পরিচিত।
”পথিক, তুমি পথ হারাইয়াছ?” -উদ্ধৃতাংশের পথিক কে?
Correct Answer:
খ: নবকুমার
Explanation:
”পথিক, তুমি পথ হারাইয়াছ?” -উদ্ধৃতাংশের পথিক কে? সঠিক উত্তর নবকুমার ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত এ উক্তিটি কপালকুন্ডলা উপন্যাসের। উপন্যাসের প্রধান নারী চরিত্র কপালকুন্ডলা নায়ক নবকুমারকে বনে দেখে উক্তিটি করেন। নবকুমারকে বাঘে খেয়েছে। তারা নদীর ধারের নির্জন বনে নবকুমারকে রেখে বাড়ি ফিরেছিল। আর নবকুমার বনে বনে ঘুরতে ঘুরতে সহসা এ প্রশ্নের মুখে পড়েছিল। প্রশ্ন করেছিল উপন্যাসের নায়িকা কপালকুন্ডলা।
”আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে” ? -”ভিখারী রাঘব” কে ?
Correct Answer:
গ: রাম
Explanation:
”আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে” ? -”ভিখারী রাঘব” কে ? সঠিক উত্তর রাম প্রদত্ত উক্তিটি রাজা দশরথের পুত্র রামচন্দ্রের কাহিনি নিয়ে রচিত প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে উদ্ধৃত। এর রচয়িতা মহাকরি বাল্মীকি। প্রশ্নানুসারে, ভিখারী রাঘব হলেন রঘুবংশীয় অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র। সীতা তার স্ত্রী।
”চিলেকোঠার সেপাই” এর রচয়িতা কে?
Correct Answer:
ক: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
”চিলেকোঠার সেপাই” এর রচয়িতা কে? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’। উপন্যাসের নায়ক ওসমান। দেশ বিভাগে উদ্বাস্তু ওসমান ঢাকায় কোনো বাড়ির চিলেকোঠায় আশ্রয় নেয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নিজে অংশগ্রহন করে। লেখকের অপর একটি বিখ্যাত উপন্যাস হলো ‘খোয়াবনামা’।
সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে
Correct Answer:
গ: বঙ্গোসাগরের একটি খাদের নাম
Explanation:
সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে সঠিক উত্তর বঙ্গোসাগরের একটি খাদের নাম সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। এটে গঙ্গাখাত নামেও পরিচিত। এর প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার এবং মহীসোপানের কিনারায় এ খাদের গভীরতা প্রায় ১২০০ মিটার।
”ধরি মাছ না ছুঁই পানি” -এটি কি?
Correct Answer:
খ: প্রবাদ বাক্য
Explanation:
”ধরি মাছ না ছুঁই পানি” -এটি কি? সঠিক উত্তর প্রবাদ বাক্য “ধরি মাছ না ছুই পানি” এটা মূলত প্রবাদ বাক্য। এরুপ আরো কতিপয় প্রবাদ বাক্য হচ্ছে - চকচক করলেই সোনা হয় না, কয়লা ধুলে ময়লা যায় না।
বাংলা সাহিত্যের পল্লীকবি কে?
Correct Answer:
ঘ: জসীমউদ্দীন
Explanation:
বাংলা সাহিত্যের পল্লীকবি কে? সঠিক উত্তর জসীমউদ্দীন বাংলা সাহিত্যের পল্লীকবি জসীমউদ্দীন। তার জন্ম ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ রাখালী, নকসীকাঁথার মাঠ, বালুচর, ধানখেত প্রভৃতি।
”জমীদার দর্পণ” এর রচয়িতার নাম কি?
Correct Answer:
ক: মীর মোশাররফ হোসেন
Explanation:
”জমীদার দর্পণ” এর রচয়িতার নাম কি? সঠিক উত্তর মীর মোশাররফ হোসেন ‘জমীদার দর্পণ’ মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক। কৃষকের জীবনে একজন জমিদার যে কতটুকু অভিশাপ হয়ে দেখা দিতে পারে তা এ নাটকে উপস্থাপন করা হয়েছে। তিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক। ‘বিষাদসিন্ধু’ তার বিখ্যাত একটি উপন্যাস। ‘বসন্ত কুমারী’ তার অপর একটি বিখ্যাত নাটক।
”সবুজপত্র” সম্পাদনা করেন কে?
Correct Answer:
ক: প্রমথ চৌধুরী
Explanation:
”সবুজপত্র” সম্পাদনা করেন কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত ‘সবুজপত্র’ বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে মৌখিক ভাষারীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তার প্রচারের মাধ্যম ছিল এ সবুজপত্র।
কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি?
Correct Answer:
খ: পরাগলী মহাভারত
Explanation:
কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? সঠিক উত্তর পরাগলী মহাভারত কাশীরাম দাসের আগে চট্টগ্রামের তৎকালীন সেনানী - শাসক পরাগল খানের আদেশে তার কর্মচারী কবিন্দ্রপরমেশ্বর মহাভারতের অনুবাদ করেন খুব সংক্ষেপে এবং এর নাম দেন পরাগলী মহাভারত।
আরাকানে কখন সমৃদ্ধ সাহত্যে সৃষ্টি হয়েছিল?
Correct Answer:
খ: সপ্তদশ শতক
Explanation:
আরাকানে কখন সমৃদ্ধ সাহত্যে সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর সপ্তদশ শতক আরাকানে সপ্তদশ শতকে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল। এ সময় দৌলত কাজী রচনা করেন সতীময়না ও লোরচন্দ্রানী; মরদন রচনা করেন নসীরানামা; কোরেশী মাগনঠাকুর রচনা করেন চন্দ্রাবতী ; আলাওল রচনা করেন পদ্মাবর্তী সয়ফুলমুলুক বদিউজ্জামাল, সপ্তপয়কর, তোহˎফা প্রভৃতি বিখ্যাত কাব্যগ্রন্থ।
মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?
Correct Answer:
খ: ডাক ও খনার বচন
Explanation:
মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? সঠিক উত্তর ডাক ও খনার বচন ডাক ও খনার বচন হলো বাংলা সাহিত্যের কৃষিতত্ত্ব বিষয়ক উপদেশাত্মক এক প্রকার প্রচলিত ছড়া। এর রচনাকার এবং রচনাকাল নিয়ে নানা মতভেদ আছে। এতে রয়েছে এ দেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতা । এসবের মধ্যে প্রতিফলিত হয়েছে নীতিকথা ও বহুদর্শী উপদেশ ।
বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে ?
Correct Answer:
ক: লালন ফকির
Explanation:
বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে ? সঠিক উত্তর লালন ফকির বাংলার পল্লীগীতির একটি বিশেষধারার নাম বাউলগান। পন্ডিতদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়েছে। তবে বাউল মত সতেরো শতকে জন্ম নিলেও উনিশ শতকে শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকির শিক্ষিত মহলে একে জনপ্রিয় করে তোলেন।
মুসলামান শাসনামলে এ দেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা?
Correct Answer:
গ: বর্গীরা
Explanation:
মুসলামান শাসনামলে এ দেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা? সঠিক উত্তর বর্গীরা নবাব আলীবর্দীর খার শাসনামলে বর্গীরা বাংলায় এসে অত্যাচার ও লুটতরাজ শুরু করে, যা প্রায় এক দশককাল স্থায়ী ছিল। বর্গীর আক্রমণে মেদিনীপুর ও বর্ধমান ধ্বংস হয়, ব্যবসা বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
”মা তোর বদন খানি মলিন হলে, আমি ------ ভাসি” শূন্যস্থান পূরণ করুন।
Correct Answer:
খ: নয়ন জলে
Explanation:
”মা তোর বদন খানি মলিন হলে, আমি ------ ভাসি” শূন্যস্থান পূরণ করুন। সঠিক উত্তর নয়ন জলে মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি’ উল্লেখিত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের স্বর বিতান ৪৬ - এর স্বদেশ শীর্ষক প্রথম গীত । চরণটি ১০ চরণবিশিষ্ট আমাদের জাতীয় সংগীতের দশম চরণ।
”মহাভারত” এর রচয়িতা-
Correct Answer:
খ: বেদব্যাস
Explanation:
”মহাভারত” এর রচয়িতা- সঠিক উত্তর বেদব্যাস সংস্কৃত ভাষায় রচিত ভারতের শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত - এর রচয়িতা বেদব্যাস। মহাভারতের মূল ঘটনা কুরু - পান্ডুবের যুদ্ধ। মহাকবি বেদব্যাস হিমালয়ের বদরিকা আশ্রমে বসে ৩ বছরে ‘মহাভারত’ রচনা করেন।
”জাগো বাহে কুন্ঠে সবাই”-এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি?
Correct Answer:
ঘ: সৈয়দ শামসুল হকের “নূরুল দীনের সারাজীবন” নাটকের নূরুল দীন
Explanation:
”জাগো বাহে কুন্ঠে সবাই”-এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি? সঠিক উত্তর সৈয়দ শামসুল হকের “নূরুল দীনের সারাজীবন” নাটকের নূরুল দীন লেখক সৈয়দ শামসুল হকের এছাড়াও কতিপয় বিখ্যাত নাটক রয়েছে - ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘গণনায়ক’। ‘নুরুল দীনের সারাজীবন’, নাটকটি ১৯৮২ সালে প্রকাশিত হয়।
To carry coals to new castle- এর বাংলা কি
Correct Answer:
গ: তেলা মাথায় তেল দেওয়া
Explanation:
To carry coals to new castle- এর বাংলা কি সঠিক উত্তর তেলা মাথায় তেল দেওয়া ‘To carry coals to Newcastle’ - এর অনুবাদ হলো তেলো মাথায় তেল দেওয়া। তাছাড়া ঝোপ বুঝে কোপ মারা এর ইংরেজি - make hay while the sun shines, কাঁচা বাঁশে ঘুণ ধরা - to be spoiled at early youth। আর কয়লা ধুলে ময়লা যায় না - Black will take no other hue।
”ব্রজবুলি” বলতে কি বোঝায়?
Correct Answer:
খ: একরকম কৃত্রিম কবিভাষা
Explanation:
”ব্রজবুলি” বলতে কি বোঝায়? সঠিক উত্তর একরকম কৃত্রিম কবিভাষা "ব্রজবুলি " হলো মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা। এই ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন গোবিন্দদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস ও জ্ঞানদাস প্রভৃতি। সঠিক উত্তর - এক প্রকার কৃত্রিম ভাষা।
মুজিবনগর সরকার কতসালে কত তারিখে গঠন করা হয়েছিল?
Correct Answer:
ঘ: ১০ই এপ্রিল ১৯৭১
Explanation:
মুজিবনগর সরকার কতসালে কত তারিখে গঠন করা হয়েছিল? সঠিক উত্তর ১০ই এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকার গঠন করা হয় ১০ এপ্রিল ১৯৭১। এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। অস্থায়ী/উপ - রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।