Bengali literature MCQs
Showing 50 questions (Total: 1027)
রুপতত্ত্বের অপর নাম কি?
Correct Answer:
ঘ: শব্দ তত্ত্ব
Explanation:
রুপতত্ত্বের অপর নাম কি? সঠিক উত্তর শব্দ তত্ত্ব রুপতও্বের অপর নাম ‘শব্দতও্ব’। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি। যথাঃ ধ্বনিতও্ব, শব্দতও্ব বা রুপতও্ব, বাক্যক্রম বা পদক্রম এবং অর্থতও্ব বা বাগর্থ বিজ্ঞান। সুতরাং সঠিক উত্তর (b)।
'ব্রজবুলি’ বলতে কি বোঝায়?
Correct Answer:
খ: একরকম কৃত্রিম কবি ভাষা
Explanation:
'ব্রজবুলি’ বলতে কি বোঝায়? সঠিক উত্তর একরকম কৃত্রিম কবি ভাষা 'ব্রজবুলি’ বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) এর উদ্ভাবক। তার পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি অর্থাৎ ব্রজ অঞ্চলের ভাষা।
’হাতের পাঁচ’
Correct Answer:
খ: শেষ সম্বল
Explanation:
’হাতের পাঁচ’ সঠিক উত্তর শেষ সম্বল হাতের পাঁচ ( শেষ সম্বল) : হাতের পাঁচ ঐ দুইশটি টাকা ছিল তাও বাজার আনতে শেষ হলো।
”আমার সন্তান যে থাকে দুধে ভাতে”- এই প্রার্থনা কার?
Correct Answer:
ঘ: ঈশ্বরী পাটানী
Explanation:
”আমার সন্তান যে থাকে দুধে ভাতে”- এই প্রার্থনা কার? সঠিক উত্তর ঈশ্বরী পাটানী আমার সন্তান যেন থাকে দুধে ভাতে " - - এই উক্তিটি ভারতচন্দ্র রায় গুণাকরের। এটি " অন্নদামঙ্গল " কাব্যের অন্তর্ভুক্ত। উক্তিটি করেন ঈশ্বরী পাটনী।
’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি করেছেন-
Correct Answer:
গ: ঈশ্বরী পাটনী
Explanation:
’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি করেছেন- সঠিক উত্তর ঈশ্বরী পাটনী ’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ - এ প্রার্থনাটি করেছেন - ঈশ্বরী পাটনী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” – এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা? রায়গুনাকর ভারত চন্দ্র রায়ের বিখ্যাত কাব্য অন্নদামঙ্গল - এ প্রধান চরিত্র ঈশ্বরী পাটনী এই কথা বলেছিল ছদ্মবেশী দেবী অন্নপূর্ণা কে।
’একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
Correct Answer:
ঘ: হাসান হাফিজুর রহমান
Explanation:
’একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ’একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?
Correct Answer:
খ: উইলিয়াম কেরি
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? সঠিক উত্তর উইলিয়াম কেরি ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজে 'বাংলা বিভাগ ' চালু করা হয়। ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরি 'বাংলা বিভাগের'' অধ্যাপক ও প্রধান হিসেবে নিযুক্ত হন। তার রচনা - ইতিহাসমালা, কথোপকথন।
কষ্টে অতিক্রম করা যায় না যা-
Correct Answer:
ঘ: দুরতিক্রম্য
Explanation:
কষ্টে অতিক্রম করা যায় না যা- সঠিক উত্তর দুরতিক্রম্য কষ্টে অতিক্রম করা যায় না যা - দুরতিক্রম্য যো কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
’বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুলে’-
Correct Answer:
খ: বহুবচন
Explanation:
’বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুলে’- সঠিক উত্তর বহুবচন ’বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুলে’ - বহুবচন। বহুবচন: যখন কোন শব্দ দ্বারা একাধিক ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীকে বোঝান হয়, তখন তাকে বহুবচন বলে। যেমন - ছেলেগুলো, গরচগুলো, কলমগুলি, ইত্যাদি। কেবল বিশেষ্য ও সর্বনাম পদের বচনভেদ হয়। কখনোই বিশেষণ পদের বচনভেদ হয় না। বাংলায় বহুবচন বোঝানোর জন্য কতগুলো শব্দ বা শব্দাংশ (বিভক্তি) ব্যবহৃত হয়। এগুলোর অধিকাংশই এসেছে সংস্কৃত ভাষা থেকে। অর্থাৎ, বলা যায়, এগুলোর বেশিরভাগই তৎসম শব্দ বা শব্দাংশ। যেমন - রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের (শব্দাংশ বা বিভক্তি); সব, সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি (শব্দ)।
পায়ে হেঁটে গমন করে না যে-
Correct Answer:
ঘ: সবকটি
Explanation:
পায়ে হেঁটে গমন করে না যে- সঠিক উত্তর সবকটি লাফিয়ে চলে যে - প্লবগ ভুজ বা বাহুতে ভর করে চলে যে - ভুজঙ্গ পা দিয়ে চলে না যে - পন্নগ উপরের সব কয়টি পায়ে হেটে গমন করে না। তাই সঠিক উত্তর: সব কয়টি।
যা বলা হয়নি-
Correct Answer:
ক: অনুক্ত
Explanation:
যা বলা হয়নি- সঠিক উত্তর অনুক্ত যা বলা হয় নি - অনুক্ত। যা প্রকাশ করা হয় নি - অব্যক্ত। তাই সঠিক উত্তর: অনুক্ত।
ইন্দ্রিয়কে জয় করেছে যে-
Correct Answer:
খ: জিতেন্দ্রিয়
Explanation:
ইন্দ্রিয়কে জয় করেছে যে- সঠিক উত্তর জিতেন্দ্রিয় ইন্দ্রিয়কে জয় করেছে যে - জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় শব্দের অর্থ - সংযম,সংযত, প্রশান্ত ইত্যাদি।জিতেন্দ্রিয় শব্দটি একটি বিশেষ্য পদ।
বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি কি?
Correct Answer:
ক: প্রবচন, ছড়া ও ধাঁধা
বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
Correct Answer:
ক: ১৮
Explanation:
বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? সঠিক উত্তর ১৮ বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় ১৮ শতকে। আধুনিক যুগ : মূলত বাংলা সাহিত্যে আধুনিক যুগ নিয়ে মত পার্থক্য থাকলেও,মোটামুটি ভাবে ১৭৬০ খ্রীষ্টাব্দে ভারত চন্দ্রের মৃত্যুর পর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত বলে নানা সমালোচক মতপ্রকাশ করেছেন। কালের দিক থেকে আধুনিক যুগকে কয়েকটি ধাপে ভাগ করা যায় - ১৭৬০ - ১৭৯৯খ্রিঃ(আধুনিক যুগের প্রথম পর্ব), ১৮০০ - ১৮৫৮খ্রিঃ(আধুনিক যুগের দ্বিতীয় পর্ব), ১৮৫৯ - ১৯০০খ্রিঃ(আধুনিক যুগের তৃতীয় পর্ব), ১৯০১ - ১৯৪৭খ্রিঃ(আধুনিক যুগের চতুর্থ পর্ব), ১৯৪৮ - ২০০০খ্রিঃ(আধুনিক যুগের পঞ্চম পর্ব), ২০০১খ্রিঃ - বর্তমানকাল(আধুনিক যুগের ষষ্ঠ পর্ব)।
বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমার উভয় সীমানায় আছে?
Correct Answer:
ক: রাঙ্গামাটি
Explanation:
বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমার উভয় সীমানায় আছে? সঠিক উত্তর রাঙ্গামাটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলাটির সাথে ভারত ও মিয়ানমার উভয় সীমানায় আছে। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃৃৃহত্তম জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।
বেরুবাড়ি ছিট্মহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
ক: লালমনিরহাট
Explanation:
বেরুবাড়ি ছিট্মহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর লালমনিরহাট বেরুবাড়ি ছিট্মহল বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের জন্মই হয়েছিল পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সংঘাতের মধ্য দিয়ে। দেশভাগ - পরবর্তী রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গার বাস্তবতায় দক্ষিণ বেরুবাড়ী ও দহগ্রাম - আঙ্গরপোতার মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানে তীব্র উত্তেজনা শুরু হয়। শুরু থেকেই পাকিস্তান সরকার র্যাডক্লিফ রোয়েদাদ অনুযায়ী ভারত অধিকৃত দক্ষিণ বেরুবাড়ীর মালিকানা দাবি করে ভারতের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করছিল। বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার হুমকিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ বেরুবাড়ী ও দহগ্রাম - আঙ্গরপোতায় সংঘটিত দাঙ্গার প্রভাবে সাম্প্রদায়িক দাঙ্গা - পরিস্থিতির অবনতি হলে ছিটমহল ইস্যুটি উভয় দেশের রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে।
চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: বান্দারবান
Explanation:
চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত ? সঠিক উত্তর বান্দারবান চিম্বুক পাহাড় বান্দারবানে অবস্থিত। বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকের পরিচিত অনেক পুরনো। পাহাড়ের এই দৃশ্যটি অতি চমৎকার। এ পাহাড় থেকৈ সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করবে। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ চিম্বুক পাহাড় বান্দরবানের অন্যতম আকর্ষণীয় স্থান। বান্দরবান সদর থেকে ২৬ কিলোমিটার দূরে এই পাহাড়টি সমুদ্রের ২৫০০ ফুট উঁচুতে অবস্থিত। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় জিপে করে চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে আপনি রোমাঞ্চিত হবেন। জিপে করে আদিবাসীদের গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের অতি সাধারণ জীবনযাত্রা দেখে আপনি বাধ্য হবেন টিকে থাকার জন্য আমাদের পূর্বসূরিদের জীবন সংগ্রামকে স্মরণ করতে।
ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ কতটি ?
Correct Answer:
খ: ৮১
Explanation:
ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ কতটি ? সঠিক উত্তর ৮১ ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ ৮১টি। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। মসজিদটি উত্তর - দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব - পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি, সাত লাইনে ১১ টি করে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি মোট ৮১ টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত।
'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: কাজী নজ্রুল ইসলাম
Explanation:
'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজ্রুল ইসলাম 'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের 'কান্ডারী হুশিয়ার' কবিতাটি ''সর্বহারা'' কাব্যের অন্তর্ভুক্ত। দুর্গম গিরি, কান্তার - মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি - নিশীথে, যাত্রীরা হুশিয়ার! দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
পাখির .......... মত চোখ তুলে বলেছিলে নাটোরের বনলতা সেন- এরখালি জায়গায় কি বসবে?
Correct Answer:
গ: নীড়ের
বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের যাদুকর’ বলা হয়?
Correct Answer:
ক: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের যাদুকর’ বলা হয়? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত Hints: সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি " ছন্দের জাদুকর " শামসুর রাহমানের উপাধি " নাগরিক কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্বকবি, ও প্রমথ চৌধরীর ছদ্মনাম বীরবল।
বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নজরুল মুসলিম সাহিত্য সমাজের ২য় বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে ঢাকায় আসেন। ঢাকায় সৈয়দ আবুল হোসেনের বাসভবনে অবস্থানকালে তিনি এই গানটি রচনা করেন। গানটি "নতুনের গান" শিরোনামে প্রথম প্রকাশিত হয় "শিখা" পত্রিকায়। পরে এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। দাদরা তালের এই সংগীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারী অনুষ্ঠিত বাংলাদেশের ততকালীন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ - সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। বাংলাদেশের যেকোনো সামরিক অনুষ্ঠানে গানটির ২১ লাইন যন্ত্র সঙ্গীতে বাজানো হয়।
’প্রতিদিন ফুল ফুটত’ - কোন্ কাল?
Correct Answer:
ঘ: নিতৃবৃত্ত অতীত
কোন্টি ঠিক?
Correct Answer:
ক: ব্যাকরণ ভাষার অনুগামী
'প্রীণন'
Correct Answer:
ক: প্রীতিসম্পাদন
Explanation:
'প্রীণন' সঠিক উত্তর প্রীতিসম্পাদন প্রীণন এর প্রতিশব্দ - প্রীতিসম্পাদন, প্রীতি, আদর, সোহাগকরণ ইত্যাদি।
'সিত'
Correct Answer:
ঘ: শুক্ল
Explanation:
'সিত' সঠিক উত্তর শুক্ল সিত শব্দের প্রতিশব্দ - শুক্ল, সাদা, শ্বেত, শুভ্র, ধলা, সফেদ ইত্যাদি।
'শিলীমুখ'
Correct Answer:
ক: ভ্রমর
Explanation:
'শিলীমুখ' সঠিক উত্তর ভ্রমর শিলীমুখ শব্দের প্রতিশব্দ - ভ্রমর, বাণ, শর, ভিমরুল, মৌমাছি ইত্যাদি
'ব্রততী'
Correct Answer:
গ: লতা
Explanation:
'ব্রততী' সঠিক উত্তর লতা ব্রততী এর প্রতিশব্দ লতা, গাছ, শাক, লতিকা, বল্লা ইত্যাদি।
'মহাভারত' -এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস
Explanation:
'মহাভারত' -এর রচয়িতা কে? সঠিক উত্তর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত - এর রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের অন্যতম মহাকাব্য। এই মহাকাব্যটি হিন্দুশাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত।
'মরণ রে , তুঁহু সম শ্যামসমান।'
Correct Answer:
গ: ভানুসিংহ ঠাকুর
Explanation:
'মরণ রে , তুঁহু সম শ্যামসমান।' সঠিক উত্তর ভানুসিংহ ঠাকুর 'মরণ রে, তুঁহু সম শ্যামসমান' - এটি ভানুসিংহ ঠাকুরের রচনা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের " ভানুসিংহ ঠাকুরের পদাবলীর" "মরণ" কবিতা থেকে চয়নকৃত লাইন।
Constipation -
Correct Answer:
D: কোষ্ঠকাঠিন্য
Explanation:
Constipation - Correct Answer কোষ্ঠকাঠিন্য constipation এর বাংলা কোষ্ঠকাঠিন্য।
whirlpool
Correct Answer:
A: ঘূর্ণি
Explanation:
whirlpool Correct Answer ঘূর্ণি whirlpool এর বাংলা ঘূর্ণি।
'দশম শ্রেণী' এখানে বেশেষণ কোন শ্রেণীর?
Correct Answer:
ক: সংখ্যাবাচক
'কোনোভাবে যা নিবারণ করা যায় না' -
Correct Answer:
খ: অনিবার্য
Explanation:
'কোনোভাবে যা নিবারণ করা যায় না' - সঠিক উত্তর অনিবার্য যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার, কোনোভাবেই যা নিবারণ করা যায় না = অনিবার্য, যা থেকে মুক্তি লাভ হয়নি = অনির্বাণ, যে বিষয়ে কোনো বিসংবাদ (বিতর্ক) নেই = অবিসংবাদিত। সুতরাং সঠিক উত্তর (খ)।
' যে সকল অত্যাচারই সয়ে যায়'-
Correct Answer:
ক: সর্বংসহা
Explanation:
' যে সকল অত্যাচারই সয়ে যায়'- সঠিক উত্তর সর্বংসহা অত্যাচার করে যে - অত্যাচারী। যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা।
রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন?
Correct Answer:
ক: সতীদাহ বিলোপ
'কামিনী'
Correct Answer:
গ: নারী
Explanation:
'কামিনী' সঠিক উত্তর নারী নারী = স্ত্রীলোক, রমণী, কামিনী, স্ত্রী,ভামিন, সীমন্তিন, মহিলা
'নিকেতন'
Correct Answer:
ক: গৃহ
Explanation:
'নিকেতন' সঠিক উত্তর গৃহ নিকেতন = গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, ভবন , সদন, বাড়ি, বাটী, বাসস্থান
'লক্ষ্য'
Correct Answer:
ঘ: জটিল পথ
Explanation:
'লক্ষ্য' সঠিক উত্তর জটিল পথ লক্ষ্য = অভিপ্রায়; উদ্দেশ্য; লক্ষ্য; অভীষ্ট; ইচ্ছা; লক্ষ্যবস্তু; গতি; অনুসন্ধান; পরিকল্পনা; গন্তব্য; মনজিল, অভীষ্ট
'হস্তী'
Correct Answer:
গ: বিহঙ্গ
Explanation:
'হস্তী' সঠিক উত্তর বিহঙ্গ হস্তী এক রূঢ়ি শব্দ। বিহঙ্গ অর্থ পাখি।
দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত -
Correct Answer:
ক: নাট্যকার
Explanation:
দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত - সঠিক উত্তর নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালী কবি, নাট্যকার, গীতিকার। তিনি ডি এল রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলো বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। যেহেতু নাট্যকার, কবি, গীতিকার - ৩ টি অপশন আছে, তাই প্রশ্নের অপশন ভুল।
কোন সময়কে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে?
Correct Answer:
ক: তর্কি যুগ
Explanation:
কোন সময়কে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে? সঠিক উত্তর তর্কি যুগ বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত সময় অন্ধকার যুগ হিসেবে পরিচিত। তুর্কি আক্রমণে বঙ্গীয় সমাজ ও জনজীবন বিপর্যস্ত হওয়ার কারণে এ সময়ে মানুশ সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতে ব্যর্থ হয়। তাই উত্তর হবে, তুর্কি।
সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয় ?
Correct Answer:
খ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয় ? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট হিসেবে অভিহিত করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
'অম্লজান' --এর ইংরেজি কি?
Correct Answer:
ক: Oxygen
Explanation:
'অম্লজান' --এর ইংরেজি কি? সঠিক উত্তর Oxygen Hydrogen — উদজান Oxygen — অম্লজান Antacid — অম্লনাশক Acerbic — কষা
'বিরক্ত'
Correct Answer:
গ: অনুরক্ত
Explanation:
'বিরক্ত' সঠিক উত্তর অনুরক্ত বিরক্ত শব্দের বিপরীতার্থক শব্দ অনুরক্ত। যার অর্থ আসক্ত, অনুরাগবিশিষ্ট।
'হৃদ্য'
Correct Answer:
ক: ঘৃণা
Explanation:
'হৃদ্য' সঠিক উত্তর ঘৃণা হৃদ্য মানে আন্তরিকতাপূর্ণ, রুচিকর। আর ঘৃণা মানে অতিষ্ঠ, রুচিহীন। তাই হৃদ্য এর বিপরীত শব্দ ঘৃণা।
'নারী'
Correct Answer:
ঘ: আত্মজ
Explanation:
'নারী' সঠিক উত্তর আত্মজ নারী শব্দের প্রতিশব্দ - সামন্তিনী, কামিনী, ভামিনী ইত্যাদি। আর আত্মজ মানে পুত্র। তাই উত্তর হবে আত্মজ।
'রাজা'
Correct Answer:
খ: কিরণমালী
Explanation:
'রাজা' সঠিক উত্তর কিরণমালী রাজা শব্দের প্রতিশব্দ - নরেন্দ্র, ভূপাল, নৃপ। আর কিরনমালী শব্দের প্রতিশব্দ সূর্য। তাই উত্তর হবে কিরণমালী।
'এক থেকে শুরু করে ক্রমাগত'
Correct Answer:
গ: একাদিক্রমে
Explanation:
'এক থেকে শুরু করে ক্রমাগত' সঠিক উত্তর একাদিক্রমে এক থেকে শুরু করে ক্রমাগত - একাদিক্রমে।
'কোনভাবেই যা নিবারণ করা যায় না'
Correct Answer:
খ: অনিবার্য
Explanation:
'কোনভাবেই যা নিবারণ করা যায় না' সঠিক উত্তর অনিবার্য যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার যা কোন ভাবেই নিবারণ করা যায় না - অনিবার্য যে বিষয়ে কোন বিতর্ক নেই - অবিসংবাদী