general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
থাইল্যান্ডের মুদ্রা নাম কী?
Correct Answer:
ক: বাথ
Explanation:
থাইল্যান্ডের মুদ্রা নাম কী? সঠিক উত্তর বাথ থাইল্যান্ডের মুদ্রার নাম - বাথ। ভারতের মুদ্রার নাম - রুপি। জাপানের মুদ্রার নাম - ইয়েন। পাকিস্তানের মুদ্রা - রুপি।
গর্ভকালীন প্রসূতিবস্থা (ANC) এর সময় কোন ল্যাবরেটরী পরীক্ষা জরুরি নয়?
Correct Answer:
ঘ: Cholesterol level
প্রোটিনের মৌলিক ইউনিট-
Correct Answer:
খ: Amino acid
Explanation:
প্রোটিনের মৌলিক ইউনিট- সঠিক উত্তর Amino acid প্রোটিনের মৌলিক একক অ্যামিনো এসিড। প্রোটিন মূলত অ্যামিনো এসিডের পলিমার।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Correct Answer:
ক: ১১টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর ১১টি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ১১ টি সেক্টরে ভাগ করা হয়। সেই সাথে ৬৪ টি সাব সেক্টরে ভাগ করা হয়। এবং সীমামা নির্ধারন করে সেক্টর কমান্ডার নিয়োগ দেয়া হয়।
পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে ---
Correct Answer:
খ: নিরক্ষ রেখা
Explanation:
পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে --- সঠিক উত্তর নিরক্ষ রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে - - নিরক্ষ রেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখা বলতে কোন গ্রহের মেরুগুলো থেকে সমান দূরে অবস্থিত গ্রহপৃষ্ঠ প্রদক্ষিণকারী একটি কাল্পনিক বৃত্তকে বোঝায়। সহজ ভাষায় এটি একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাঝ বরাবর এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে দুরত্বে কল্পনা করা হয় এবং যা পৃথিবীকে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধে ভাগ করে। এই রেখাটির মান ০ ডিগ্রি। একে বিষুবীয় রেখাও বলা হয়। যেহেতু পৃথিবী সূর্যের সন্মুখে ৬৬১/২ ডিগ্রী কোন করে প্রদক্ষিণ করে তাই, সূর্য সর্বদা নিরক্ষরেখা/বিষুবরেখার উপর অবস্থান করে না। মার্চ থেকে শুরু করে জুন পর্যন্ত সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে।
জলভাগের পরিমাণ বেশি ---
Correct Answer:
গ: দক্ষিণ গোলার্ধে
Explanation:
জলভাগের পরিমাণ বেশি --- সঠিক উত্তর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি - দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধ হল নিরক্ষরেখার দক্ষিণ দিকে অবস্থিত পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ গোলার্ধে পৃথিবীর ৫টি মহাদেশ সম্পূর্ণ বা আংশিকভাবে অবস্থিত। (এন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার নয় - দশমাংশ, আফ্রিকার দক্ষিণভাগের একাংশ, এবং এশিয়ার কিছু দক্ষিণাঞ্চলীয় দ্বীপ, চারটি মহাসাগর (ভারত, দক্ষিণ আটলান্টিক, দক্ষিণ মহাসাগর, এবং দক্ষিণ প্রশান্ত) এবং ওশেনিয়ার অধিকাংশ। এশিয়া মহাদেশের কিছু মহাদেশীয় দ্বীপও দক্ষিণ গোলার্ধের অন্তর্ভুক্ত। পৃথিবীর অক্ষীয় ঢালের কারণে দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর হতে মার্চ মাস পর্যন্ত গ্রীষ্মকাল এবং জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত শীতকাল বিরাজ করে। সাধারণত সেপ্টেম্বরের ২২ বা ২৩ তারিখে এখানে মহাবিষুব এবং মার্চের ২০ বা ২১ তারিখে শারদীয় বিষুব হয়।
অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস
Correct Answer:
গ: জানুয়ারি
Explanation:
অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস সঠিক উত্তর জানুয়ারি অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি। অস্ট্রেলিয়ার মহাদেশীয় পাতের উপর অবস্থিত ভূখণ্ডগুলিকে নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ গঠিত। ওশেনিয়ার ভৌগোলিক অঞ্চলের মধ্যে অবস্থিত এই মহাদেশটি ইংরেজি ধারণা অনুযায়ী সাতটি প্রথাগত মহাদেশের অন্যতম। এই মহাদেশে উষ্ণতম মাস হল জানুয়ারি।
ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে?
Correct Answer:
খ: ১৯৯৪
Explanation:
ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে? সঠিক উত্তর ১৯৯৪ ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান ১৯৯৪ সালে। ইয়াসির আরাফাত, ছিলেন একজন ফিলিস্তিনী নেতা। ১৯৯৪ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর আইজাক রবিন, শিমন পেরেজ ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
দক্ষিণ এশিয়ার একটি দেশ --
Correct Answer:
গ: ইরান
Explanation:
দক্ষিণ এশিয়ার একটি দেশ -- সঠিক উত্তর ইরান দক্ষিণ এশিয়ার একটি দেশ - - ইরান। দক্ষিণ এশিয়া বা দক্ষিণাঞ্চলীয় এশিয়া বলতে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত ভারতীয় উপমহাদেশ ও তার সন্নিকটস্থ অঞ্চলকে বোঝায়। এর পশ্চিমে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য, উত্তরে মধ্য এশিয়া, আর পূর্বে পূর্ব এশিয়া ও দক্ষিণ - পূর্ব এশিয়া। ইরান দক্ষিণ এশিয়ার দেশ। এবং মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ।
ইনসুলিন কি?
Correct Answer:
খ: এক ধরনের হরমোন
Explanation:
ইনসুলিন কি? সঠিক উত্তর এক ধরনের হরমোন ইনসুলিন এক ধরনের হরমোন। ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন, এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স - এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে। ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।
এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?
Correct Answer:
ক: অল্পবয়সী ছেলেমেয়েরা
Explanation:
এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? সঠিক উত্তর অল্পবয়সী ছেলেমেয়েরা এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা অল্পবয়সী ছেলেমেয়েরা। ১৯৮১ সালে ভাইরাসটি আবিষ্কারের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত এইডস রোগ কারণে ২কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ মারা যায়। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ০.৬% এই ভাইরাস দ্বারা আক্রান্ত। ২০০৫ সালে এইডস ২২ থেকে ৩৩ লক্ষ মানুষের জীবন কেড়ে নেয় যার মধ্যে ৫ লক্ষ ৭০ হাজারের ও বেশি ছিল শিশু। এই মৃত্যুর এক - তৃতীয়াংশ ঘটে সাহারা - নিম্ন আফ্রিকা (Sub - Saharan Africa) অঞ্চলে। তখন ধারণা করা হয়েছিল ভাইরাসটি আফ্রিকার প্রায় ৭ কোটি মানুষকে আক্রান্ত করবে।
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?
Correct Answer:
গ: নীল আর্মস্ট্রং
Explanation:
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে? সঠিক উত্তর নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে। এই অভিযানে তিনি ও ডেভিড স্কট মিলে সর্বপ্রথম দুইটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন।
নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
Correct Answer:
ক: ইবনে বতুতা
Explanation:
নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সঠিক উত্তর ইবনে বতুতা ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। মুহাম্মদ ইবনে বতুতা বা ইবনে বতুতা (ফেব্রুয়ারি ২৫, ১৩০৪ - ১৩৬৮ অথবা ১৩৬৯ সুন্নি মুসলিম পর্যটক, চিন্তাবিদ, বিচারক এবং সুন্নি ইসলামের মালিকি মাজহাবে বিশ্বাসী একজন ধর্মতাত্ত্বিক। তার পূর্ণ নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা তিনি ১৭ রজব ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৪ খ্রিষ্টাব্দের ২৪ ফেব্রুয়ারি রবিবার দিন মরোক্কোর তাঞ্জিয়ারে জন্মগ্রহণ করেন। চীন সহ পৃথিবীর অনেক জায়গায় তিনি "শামস - উদ্ - দ্বীন" নামেও পরিচিত। তিনি সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ এর আমলে বঙ্গে পর্যটনে এসে সোনারগাঁও এসেছিলেন।
দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত?
Correct Answer:
খ: হাড়িয়াভাঙ্গা
Explanation:
দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তর হাড়িয়াভাঙ্গা দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। হাড়িয়াভাঙ্গা নদী বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার, গড় প্রস্থ ২৯৯৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। এই নদীর তীরে দক্ষিণ তালপট্টি দ্বীপটি অবস্থিত।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন ----
Correct Answer:
গ: আকবর
Explanation:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন ---- সঠিক উত্তর আকবর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন - - - আকবর। পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ প্রথম চালু করেন সম্রাট আকবর। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।
বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে?
Correct Answer:
গ: ২০০২ সালে
Explanation:
বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে? সঠিক উত্তর ২০০২ সালে পলিথিন ভীষণ বিষাক্ত প্রোপাইলিনের সাথে পেট্রোলিয়াম হাইড্রোকার্বনের ৩/৪ টি মলিকুলের সাবমিশ্রণে তৈরি হয় ।পলিথিন বহুমাত্রিক ক্ষতির বাহক । ঢাকা শহরে প্রতিদিন ১ কোটি পলিথিন ব্যাগ ব্যবহৃত হয় । পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা চিন্তা করে জানুয়ারি ২০০২ সালে ঢাকা শহরে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় । পরবর্তীতে ২ মার্চ ২০০২ সালে সারাদেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় ।
মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল ---
Correct Answer:
ক: পুণ্ড্র নগর
Explanation:
মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল --- সঠিক উত্তর পুণ্ড্র নগর মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল - - পুণ্ড্র নগর। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়।
দ্বিতীয় বৃহত্তম মহাসাগর ---
Correct Answer:
ঘ: আটলান্টিক মহাসাগর
Explanation:
দ্বিতীয় বৃহত্তম মহাসাগর --- সঠিক উত্তর আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর - - - আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর বা অতলান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আয়তন ১০৬.৪ মিলিয়ন বর্গকিলোমিটার (৪১.১ মিলিয়ন বর্গমাইল); এটি পৃথিবীপৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর।
বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
Correct Answer:
ক: ২৭টি
Explanation:
বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি? সঠিক উত্তর ২৭টি বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার সংখ্যা ২৭টি। বাংলাদেশ সিভিল সার্ভিস (সংক্ষিপ্ত রুপ বিসিএস নামে সর্বাধিক পরিচিতি) হল বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস। ২০১৮ সালের ১৩ নভেম্বর পিএসসির সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে গেজেট প্রকাশ করে। ফলে বিসিএস ক্যাডারের সংখ্যা ২৭টি থেকে কমে ২৬টি হয়।
'মঙ্গল' গ্রহের কয়টি উপগ্রহ আছে?
Correct Answer:
ক: ২টি
Explanation:
'মঙ্গল' গ্রহের কয়টি উপগ্রহ আছে? সঠিক উত্তর ২টি 'মঙ্গল' গ্রহের ২টি উপগ্রহ আছে। মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের হিসাবে চতুর্থ তথা বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় - ক্ষুদ্রতম গ্রহ। এই গ্রহটি "লাল গ্রহ" নামেও পরিচিত। মঙ্গল একটি শিলাময় গ্রহ। মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুই। এগুলির নাম হল ফোবোস ও ডিমোস। এই উপগ্রহ দু - টি আকারে খুবই ছোটো ও অনিয়তাকার। সম্ভবত এই দু - টি মঙ্গল ট্রোজান ৫২৬১ ইউরেকার মতো মঙ্গলের অভিকর্ষজ টানে আটকে পড়া দু - টি গ্রহাণু।
সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
Correct Answer:
খ: সোমপুর বিহার
Explanation:
সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর সোমপুর বিহার সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব (৭৮১ - ৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন।
ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ----
Correct Answer:
ঘ: ডোবার প্রণালী
Explanation:
ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ---- সঠিক উত্তর ডোবার প্রণালী ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে - - - - ডোবার প্রণালী। ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে।
অস্ট্রেলিয়ার রাজধানী ---
Correct Answer:
খ: ক্যানবেরা
Explanation:
অস্ট্রেলিয়ার রাজধানী --- সঠিক উত্তর ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী - - - ক্যানবেরা। ওশেনিয়া মহাদেশের একটি অন্যতম দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় নাম কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।
বুকার পুরস্কার হচ্ছে ---
Correct Answer:
ক: সাহিত্য পুরস্কার
Explanation:
বুকার পুরস্কার হচ্ছে --- সঠিক উত্তর সাহিত্য পুরস্কার বুকার পুরস্কার হচ্ছে - - সাহিত্য পুরস্কার। ম্যান বুকার পুরস্কার (অথবা সংক্ষেপে বুকার পুরস্কার) বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত। প্রতি বছর (বিচারকদের মতে) বিগত এক বছরে প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণ - দৈর্ঘ্যের উপন্যাসকে এই পুরস্কারটি প্রদান করা হয়। কিছু শর্তাবলী রয়েছে, যেমন লেখককে অবশ্যই কমনওয়েলথ, জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে, এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে।
ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?
Correct Answer:
গ: ১৯৪৬ সালে
Explanation:
ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল? সঠিক উত্তর ১৯৪৬ সালে ভারতে ক্যাবিনেট মিশন এসেছিল ১৯৪৬ সালে। ব্রিটেন থেকে ভারতে প্রেরিত ক্যাবিনেট মিশন ১৯৪৬ ছিলো আলোচনা ও পরিকল্পনার দ্বারা স্বাধীনতা প্রদানের মাধ্যমে ভারতীয় নেতৃত্বের নিকট ব্রিটিশ সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের একটি পদক্ষেপ।
বদরের যুদ্ধ সংঘটিত হয় ---
Correct Answer:
গ: ৬২৪ সালে
Explanation:
বদরের যুদ্ধ সংঘটিত হয় --- সঠিক উত্তর ৬২৪ সালে বদরের যুদ্ধ সংঘটিত হয় - - - ৬২৪ সালে। বদরের যুদ্ধ ২ হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়।
মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
ক: ব্রিটেন
Explanation:
মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর ব্রিটেন মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর; পুত্রজায়া প্রশাসনিক। এই দেশটি ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?
Correct Answer:
ক: আর্দ্রতার অভাবে
Explanation:
শীতকালে শরীরের চামড়া ফাটে কেন? সঠিক উত্তর আর্দ্রতার অভাবে শীতকালে শরীরের চামড়া ফাটে আর্দ্রতার অভাবে। আদ্রতা বলতে বায়ু কতখানি শুষ্ক বা ভিজা ইহা নির্দেশ করতে আর্দ্রতা বলা হয়। অনেক সময় শীলতকালের বায়ু শুষ্ক ও গ্রীষ্মকালের বায়ু আর্দ্র বলা হয়। ইহা দ্বারা শীতকালের তুলনায় গ্রীষ্মকালের বায়ুতে অধিক পরিমাণ জলীয় বাষ্প থাকে ইহা বুঝানোর হয়।
কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
Correct Answer:
ঘ: UNESCO
Explanation:
কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? সঠিক উত্তর UNESCO UNESCO ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
Correct Answer:
খ: তিতুমীর
Explanation:
বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? সঠিক উত্তর তিতুমীর বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী তিতুমীর। তিতুমীর, যাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী (জন্ম ২৭শে জানুয়ারি, ১৭৮২, ১৪ই মাঘ, ১১৮২ বঙ্গাব্দ, মৃত্যু ১৯শে নভেম্বর, ১৮৩১) ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। তিনি ওয়াহাবী আন্দোলন এর সাথে যুক্ত ছিলেন। তিনি জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়।
__ is not considered as a factor of production
Correct Answer:
C: Money
Explanation:
__ is not considered as a factor of production Correct Answer Money Father of Production বা উৎপাদনের উপকরন চারটি। এগুলো হলো ভূমি, শ্রমিক, মূলধন, এবং সংগঠন । সুতরাং, Money factor of Production - এর অন্তর্ভুক্ত নয়।
নেদারল্যান্ডের মুদ্রার নাম-
Correct Answer:
খ: ইউরো
Explanation:
নেদারল্যান্ডের মুদ্রার নাম- সঠিক উত্তর ইউরো Euro (ইউরাে) হল ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রা। ১ জানুয়ারি, ১৯৯৯ সালে ইউরাে মুদ্রা চালু হয়। ১ জানুয়ারি, ২০০২ ইউরাে নােট চালু হয় এবং একই সাথে ইউরাের দেশগুলাে পুরাতন মুদ্রা বাতিল করে দেয়। ফলে একক মুদ্রা হিসাবে। “ইউরাে’ চালু হয়। বর্তমানে ইউরােপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ইউরাে মুদ্রা চালু আছে। যথা - বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইতালি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, পতুর্গাল, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, গ্রিস, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা, স্লোভাকিয়া, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। ১ জানুয়ারি, ২০১৫ লিথুয়ানিয়া ১৯তম দেশ হিসেবে ইউরাে মুদ্রা গ্রহণ করে। ইউরােপীয় ইউনিয়নের বাহিরে কসােভাে, মন্টিনিগ্রো, এন্ডােরা, মােনাকো, ভ্যাটিকান সিটি, স্যানমেরিনাে ‘ইউরাে’ কে একক মুদ্রা হিসাবে ব্যবহার করে। ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশ যুক্তরাজ্য এখনাে 'ইউরাে' গ্রহণ করেনি। রবার্ট মুন্ডেলকে ইউরো মুদ্রার জনক বলা হয়।
The 'Robot Sofia' is a citizen of-
Correct Answer:
C: Saudi Arabia
Explanation:
The 'Robot Sofia' is a citizen of- Correct Answer Saudi Arabia রোবট "সোফিয়া" কে সৌদি আরব কর্তৃক নাগরিকত্ব প্রদান করা হয় ২৫ অক্টোবর ২০১৭। সিলিকন নির্মিত মূখাকৃতিতে ৬২ ধরনের অভিবক্ত ফুটিয়ে তুলতে পারা ও রোবটের প্রকৌশলী ও ডিজাইনার হলেন ড.ডেবিড হ্যানসন।
The slogan "Say, 'no'to drugs" is for-
Correct Answer:
D: all
সার্কভূক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই ?
Correct Answer:
ঘ: মালদ্বীপ
Explanation:
সার্কভূক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই ? সঠিক উত্তর মালদ্বীপ বাংলাদেশে সার্কভুক্ত দেশ মালদ্বীপের দূতাবা নেই। গত ৩১ মার্চ, ২০১৬ তারিখ সোমবার থেকে দেশটির দূতাবাস বন্ধ করা হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে তাদের এই দূতাবাস বন্ধ করতে হয়েছে।
থাইল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রির নাম কি ?
Correct Answer:
ক: প্রাইউথ শান-ওশা
Explanation:
থাইল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রির নাম কি ? সঠিক উত্তর প্রাইউথ শান-ওশা ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০১১ সালের সাধারণ নির্বাচনে তিনি পিউ থাই পার্টি থেকে বিজয়ী হয়ে ২৮তম প্রধানমন্ত্রী নিবার্চিত হন। তার ভাই থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। গত ৩ জুলাই ২০১১ এর সাধারণ নির্বাচনে ইংলাকের দল পুয়ে থাই পার্টি এককভাবে ২৬৫ আসন লাভ করেছে।
বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি ?
Correct Answer:
খ: জাপান
Explanation:
বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি ? সঠিক উত্তর জাপান বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ জাপান । অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে। এরপরে রয়েছে রাশিয়া, জার্মানি। তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় (আইডিএ) ।
The city Davos is mostly associated with :
Correct Answer:
C: World Economic Forum's Metting
Which of the following has recently been included in UNESCO Intangible Cultural Heritage of Humanity list?
Correct Answer:
B: Mongol Shobhajatra
Explanation:
Which of the following has recently been included in UNESCO Intangible Cultural Heritage of Humanity list? Correct Answer Mongol Shobhajatra বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদনক্রমে ২০১৬ খ্রিস্টাব্দের ৩০শে নভেম্বর বাংলাদেশের ‘‘মঙ্গল শোভাযাত্রা’’ জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মানবতার অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে।
সৌর জগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
Correct Answer:
ক: বুধ
Explanation:
সৌর জগতের কোন গ্রহের উপগ্রহ নেই? সঠিক উত্তর বুধ সৌরজগতের মোট গ্রহ ৮ টি। তার মধ্যে বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই। সঠিক উত্তর - বুধ।
আল আকসা মসজিদ কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: জেরুজালেম
Explanation:
আল আকসা মসজিদ কোথায় অবস্থিত ? সঠিক উত্তর জেরুজালেম আল - আকসা মসজিদ জেরুজালেম - এ অবস্থিত । আল - আকসা মসজিদ মুসলমানদের কাছে পৃথিবীর দ্বিতীয় পবিত্রতম স্থান। এ মসজিদটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র পবিত্র জেরুজালেম নগরীতে অবস্থিত। এটি একটি প্রাচীন মসজিদ, যা হযরত সুলাইমান ( আ) নির্মান করেন। মক্কা শরীফের পরেই মুসলমানদের কাছে এ মসজিদের গুরুত্ব ।
অতীশ দিপঙ্কর বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন?
Correct Answer:
ক: মুন্সিগঞ্জ
Explanation:
অতীশ দিপঙ্কর বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন? সঠিক উত্তর মুন্সিগঞ্জ অতীশ দীপঙ্কর বর্তমানে মুন্সিগঞ্জ জেলার অধিবাসী ছিলেন। বাংলাদেশের বৌদ্ধ ধর্মের বিখ্যাত সাধক অতীশ দীপঙ্কর। তিনি ৯৮২ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তিব্বতীরা তাকে সম্মানজনক 'অতিশ' উপাধিতে ভূষিত করেন।
মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্টে আরোহণ করেন ?
Correct Answer:
গ: ২০১০
Explanation:
মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্টে আরোহণ করেন ? সঠিক উত্তর ২০১০ মুসা ইব্রাহিম ২০১০ সালে মাউন্ট এভারেস্টে আরোহন করেন। প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহিম ২৩ মে ২০১০ মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন। তিনি লালমনিরহাটের অধিবাসী। তার এভারেস্ট জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ৬৭ তম দেশ এভারেস্টজয়ী দেশ হিসেবে আত্নপ্রকাশ করে।
রেডক্রসের সদরদপ্তর কোথায় ?
Correct Answer:
ক: জেনেভা
Explanation:
রেডক্রসের সদরদপ্তর কোথায় ? সঠিক উত্তর জেনেভা রেডক্রুসের সদরদপ্তর - জেনেভায়। বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান রেডক্রুস ৯ ফেব্রুয়ারী ১৮৬৩ সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট - এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
বর্তমান সরকারের “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
Correct Answer:
ক: সন্ত্রাস ও জঙ্গিবাদ
Explanation:
বর্তমান সরকারের “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে? সঠিক উত্তর সন্ত্রাস ও জঙ্গিবাদ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অন্যান্য দেশের ন্যায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। তাই সরকার এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে।
আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত ?
Correct Answer:
ঘ: ১৫ জন
Explanation:
আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত ? সঠিক উত্তর ১৫ জন আন্তর্জাতিক আদালত হলো জাতিসংঘের একটি মূল অঙ্গসংস্থা। সদর দপ্তর নেদারল্যান্ডের 'দি দেগ' শহরে। ১৫ জন বিচারকের সমন্বয়ে এই আদালত গঠিত যাদের চাকরির মেয়াদ হলো ৯ বছর। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রর বিরুদ্ধে এই আদালতের নিকট বিচারপ্রার্থী হতে পারে।
তেঁতুলে কোন ধরনের এসিড থাকে ?
Correct Answer:
খ: টারটারিক এসিড
Explanation:
তেঁতুলে কোন ধরনের এসিড থাকে ? সঠিক উত্তর টারটারিক এসিড তেঁতুলে টারটারিক এসিড ধরনের এসিড থাকে । তেঁতুল এর বৈজ্ঞানিক নাম: Tamarindus indica । এটি একপ্রকার টক ফল বিশেষ। এর টক স্বাদের জন্য দায়ী এর এসিডের গুনাগুণ। এই এসিড হলো - টারটারিক এসিড।
শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
Correct Answer:
গ: দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যে
Explanation:
শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? সঠিক উত্তর দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের জাতীয় সংগীত দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগ্রত করে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে দেশাত্মবোধ সৃষ্টির চেতনায়।
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কেন ?
Correct Answer:
গ: লিওনেল মেসি
Explanation:
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কেন ? সঠিক উত্তর লিওনেল মেসি ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ২০১৪ তে গোল্ডেন বল লাভ করে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। গোল্ডেন বুট লাভ করে কলম্বিয়ার তারকা হামেস রড্রিগুয়েজ (গোল ৬টি) । উল্লেখ্য , বিশ্বকাপ শিরোপা লাভ করে জার্মানি এবং রানার্স আপ হয় আর্জেন্টিনা।
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
Correct Answer:
খ: তিস্তা সেচ প্রকল্প
Explanation:
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ? সঠিক উত্তর তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো 'তিস্তা সেচ প্রকল্প' মূলত এটির নাম তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প ( TBIP)। এটি লালমনিরহাট জেলার তিস্তা নদীর ডালিয়া ও দোয়ানী পয়েন্টে অবস্থিত। এই প্রকল্পটি বগুড়া রেললাইন এবং পূর্বদিকে বগুড়া - কাউনিয়া রেললাইন দ্বারা বেষ্টিত। ৭ লক্ষ ৫০ হাজার হেক্টর ভূমি এলাকা প্রকল্পটির আওতাধীন হলেও ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর ভূমিতে সেচ প্রদান করা হয়।