general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
Correct Answer:
গ: পটুয়াখালী
Explanation:
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সঠিক উত্তর পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সাগরকন্যা খ্যাত অপরূপ এক জায়গা কুয়াকাটা। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালী ইউনিয়নে অবস্থিত এ জায়গায় আছে বাংলাদেশের সর্বাপেক্ষা আকর্ষণীয় সমুদ্র সৈকত। একই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার মতো জায়গা দ্বিতীয়টি আর এদেশে নেই। অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত ছাড়াও কুয়াকাটায় আছে বেড়ানোর মতো আরও নানান আকর্ষণ।
বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
Correct Answer:
ক: অধ্যাপক মযহারুল ইসলাম
Explanation:
বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? সঠিক উত্তর অধ্যাপক মযহারুল ইসলাম ড. মুহম্মদ এনামুল হক ১৯৫৬ সালের ১ ডিসেম্বর বাংলা একাডেমির প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হন। দেশ স্বাধীন হওয়ার পর সরকার পরিচালিত কেন্দ্রীয় বাংলা - উন্নয়ন বোর্ডকে বাংলা একাডেমির সাথে একীভূত করে এর কাঠামোগত পরিবর্তন আনা হয় ও পরিচালকের পদমর্যাদা মহাপরিচালকে উন্নীত করা হয়। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালকে উন্নীত করা হয়। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মাযহারুল ইসলাম ৯২ জুন ১৯৭২ - ১২ আগস্ট ১৯৭৪) ।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
Correct Answer:
খ: ১৩৬তম
Explanation:
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? সঠিক উত্তর ১৩৬তম বাংলাদেশ জাতিসংঘের 136 তম সদস্য। বাংলাদেশের সাথে যোগদান করে গ্রানাডা গিনি বিসাউ যথাক্রমে 137 ও 138 তম সদস্য।
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
Correct Answer:
ক: ফরিদপুর
Explanation:
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? সঠিক উত্তর ফরিদপুর বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর। নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই বা বাংলায় নগই) হল বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান যা প্রধানত বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতারক্ষা ও পাললিকীকরণ, সেচব্যবস্থা এবং নদীর তীর সংরক্ষণ কাজে জরিপ পরিচালনা ও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে এবং এটি ফরিদপুরে অবস্থিত। এই জাতীয় প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রনালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। নদী গবেষণা ইনস্টিটিউট তিনটি বিভাগের সমন্বয়ে গঠিতঃ হাইড্রলিক রিসার্চ, জিওটেকনিক্যাল রিসার্চ এবং অর্থ ও প্রশাসন পরিদপ্তর।
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী হলো মেঘনা যার দৈর্ঘ্য 330 কিলোমিটার। পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য যথাক্রমে 120, 90, 60 কিলোমিটার।
' সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে?
Correct Answer:
ক: শেখ নিয়ামত শাকের
Explanation:
' সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে? সঠিক উত্তর শেখ নিয়ামত শাকের 'সূর্য দীঘল বাড়ি' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয় শেখ নিয়ামত আলী এবং মসিইউদ্দিন শাকেরের পরিচালনায়। আর মূল উপন্যাসটির রচিয়িতা আবু ইসহাক। অন্যদিকে জহির রায়হান পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে - কাচের দেয়াল (১৯৬৩), সঙ্গম (১৯৬৪), বেহুলা (১৯৬৬) ,জীবন থেকে নেয়া (১৯৭০) , Stop Genocide ( প্রামাণ্য চলচ্চিত্র) , A state in Born ( প্রামাণ্য চলচিত্র) ইত্যাদি।
বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
Correct Answer:
খ: ১-১১-০৭
Explanation:
বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? সঠিক উত্তর ১-১১-০৭ বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পৃথক হয়েছিল এখন থেকে ১৫ বছর আগে ২০০৭ সালে। এখন বিচার বিভাগ রাষ্ট্রের একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সুপ্রীম কোর্টের মাধ্যমে পরিচালিত হয়। মূলত বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার জন্য ১৯৯৪ সালে একটি রিট মামলা করেছিলেন জেলা জজ ও জুডিশিয়াল এসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাসদার হোসেন।সেই মামলাটি 'মাসদার হোসন মামলা' নামে পরিচিত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যার চূড়ান্ত রায় হয়েছিল ১৯৯৯ সালে।রায়ের আট বছর পর ২০০৭ সালে মূল নির্দেশনাটি বাস্তবায়ন করে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল।
বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
Correct Answer:
ঘ: শোলাকিয়া ---কিশোরগঞ্জ
Explanation:
বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? সঠিক উত্তর শোলাকিয়া ---কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামায়াতে তিন থেকে সাড়ে তিন লক্ষ লোকের জামায়াত হয়।
ফেয়ার ফ্যাক্স কি?
Correct Answer:
খ: গোয়েন্দা সংস্থা
Explanation:
ফেয়ার ফ্যাক্স কি? সঠিক উত্তর গোয়েন্দা সংস্থা ফায়ারফক্স আমেরিকার একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা।
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
Correct Answer:
গ: ২০০০
Explanation:
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? সঠিক উত্তর ২০০০ ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালের ২৬ জুন দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি'র সদস্যপদ লাভ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
Correct Answer:
ক: ৪ টি
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? সঠিক উত্তর ৪ টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে ৪টি তারকা চিহ্ন রয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার অব্যবহিত পরেই বাংলাদেশ - এর জাতীয় প্রতীক গ্রহণ করা হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা। চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে। পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশাকার মোহাম্মদ ইদ্রিস।
বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন ----
Correct Answer:
গ: সম্রাট আকবর
Explanation:
বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন ---- সঠিক উত্তর সম্রাট আকবর কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয় । হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। আর বাংলা নববর্ষ পালন শুরু করেন সম্রাট আকবরই।
৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
Correct Answer:
খ: লাহোর
Explanation:
৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়? সঠিক উত্তর লাহোর ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে ছয় দফা দাবী পেশ করেন।
বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
Correct Answer:
খ: কাঁঠাল
Explanation:
বাংলাদেশের জাতীয় ফল কোনটি? সঠিক উত্তর কাঁঠাল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। জাতীয় ফল কাঁঠাল। ইলিশ হলো জাতীয় মাছ। জাতীয় বৃক্ষ হলো আম গাছ। বাংলাদেশের জাতীয় ফল হিসাবে কাঁঠাল সরকারীভাবে নির্ধারিত। বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ পরিদৃষ্ট হয়। কাঁচা কাঁঠালকে বলা হয় এঁচোড়। কাঁঠাল গাছের কাঠ আসবাবপত্র তৈরীর জন্য সমাদৃত। কাঁঠাল পাতা বিভিন্ন প্রাণীর পছন্দের খাদ্য। তুলনামূলকভাবে বিশালাকার এই ফলের বহির্ভাগ পুরু এবং কান্টকাকীর্ণ, অন্যদিকে অন্তরভাগে একটি কাণ্ড ঘিরে থাকে অসংখ্য রসালো কোয়া। কাঁঠালের বৃহদাকার বীজ কোয়ার অভ্যন্তরভাগে অবস্থিত।
ভলগা নদী কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: রাশিয়া
Explanation:
ভলগা নদী কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর রাশিয়া ভলগা নদী রাশিয়ায় অবস্থিত। ভোলগা নদী ( Volga River ) দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী। নদীটি মধ্য রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক ক্ষেত্রে একে রাশিয়ার জাতীয় নদী হিসেবে গ্রহণ করা হয়। মস্কোসহ রাশিয়ার বৃহত্তম এগারটি শহর ভোলগার অববাহিকায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম জলাধারগুলোর অধিকাংশই এই অঞ্চলে পাওয়া যায়। রুশ সংস্কৃতির এক অনবদ্য অংশ এই নদী। রাশিয়ান সাহিত্য ও রূপকথায় ভোলগাকে 'ভোলগা মাতুস্কা' বা ভোলগা মা বলে আখ্যায়িত করা হয়।
শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
Correct Answer:
খ: বগুড়া
Explanation:
শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর বগুড়া ১৯৬২ সালে স্টেডিয়ামটি নির্মাণের জন্য বগুড়া শহরের মালগ্রাম এলাকার ২০.৬২ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৭০ সালে নির্মাণ কাজ শুরু হলেও দুটি গ্যালারি ছাড়া অন্যকিছু নির্মাণ করা হয়নি। অতঃপর ২০০৩ সালের ৩ জুন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্টেডিয়ামটির নির্মাণ কাজের উদ্ধোধন করেন এবং ৭ ফেব্রুয়ারি ২০০৪ স্টেডিয়ামটি উদ্ধোধন করা হয়।
দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
Correct Answer:
গ: হাড়িয়াভাঙ্গা
Explanation:
দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তর হাড়িয়াভাঙ্গা দক্ষিণ তালপট্রি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলে ও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে । ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর ।
বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত?
Correct Answer:
ক: ১৫.৩৩ শতাংশ
Explanation:
বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত? সঠিক উত্তর ১৫.৩৩ শতাংশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ - ২০২০ - এর তথ্য মতে, ২০১৯ - ২০ অর্থবছরে জিডিপিতে কৃষির বিভিন্ন উপখাতের সমন্বিত অবদান ১৩.৩৫ শতাংশ।
চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে?
Correct Answer:
ক: ১৬০০০ কোটি টাকা
Explanation:
চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে? সঠিক উত্তর ১৬০০০ কোটি টাকা প্রস্তাবিত ২০২০ - ২১ অর্থবছরের বাজেটে কৃষি মন্ত্রণালয়কে ১৫ হাজার ৪৩৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ১ হাজার ৩৮৮ কোটি টাকা বেশি। আর চলতি সংশোধিত বাজেটের চেয়ে দুই হাজার ৪৮৪ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে। এবার কৃষি খাতে ভর্তুকি ধরা হয়েছে ৯ হাজার ৫০০ কোটি টাকা।
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই?
Correct Answer:
ক: বান্দরবান
Explanation:
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? সঠিক উত্তর বান্দরবান বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে ভারতের সীমান্ত নেই ।
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: থিম্পু
Explanation:
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর থিম্পু ষোড়শ সার্ক সম্মেলন ২৮ - ২৯ এপ্রিল, ২০১০ ভুটানের থিম্পু তে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত। মৎস্য চাষ পরিকল্পনা, সমন্বয় ও গবেষণার জন্য এটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর অধীনে পাঁচটি গবেষণা স্টেশন রয়েছে।
নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?
Correct Answer:
ঘ: সুইডেন
Explanation:
নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়? সঠিক উত্তর সুইডেন G - 8 এর সদস্য নয় সুইডেন।ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, জাপান, ইতালি ও কানাডা G - 8 এর সদস্য দেশ।
দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
Correct Answer:
ক: গজারিয়া
Explanation:
দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? সঠিক উত্তর গজারিয়া দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে গাজারিয়া। ২০০৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়, ওষুধশিল্পের জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন বাউশিয়া ও লক্ষ্মীপুর মৌজায়, ২০০ একর জায়গাজুড়ে একটি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) গড়ে তোলার প্রকল্প অনুমোদিত হয়। দেশীয় ওষুধ কোম্পানিগুলোর নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রসার ঘটানো, প্রতিযোগিতামূলক বাজার ধরতে পণ্য বৈচিত্র্য সৃষ্টি করা ও পণ্যের মান উন্নয়নে গবেষণা করা হচ্ছে এই পার্কটির প্রধান উদ্দেশ্য। এছাড়াও ওষুধ উত্পাদনে যেসব কাঁচামাল প্রয়োজন ও যেসব কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়, আগামী ১০ বছরের মধ্যে দেশেই তা উৎপাদন করা ও কাঁচামাল আমদানি উল্লেখযোগ্যভাবে কমানো বা বন্ধ করা। ফলে বছরে সাশ্রয় হবে প্রায় এক হাজার কোটি টাকা।
' কান্তজীর মন্দির' কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: দিনাজপুর
Explanation:
' কান্তজীর মন্দির' কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর দিনাজপুর দিনাজপুর শহরের ১২ মাইল উত্তরে কান্তনগরে কান্তজিউ মন্দির অবস্থিত। উল্লেখ্য, কুমিল্লা জেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে ময়নামতি, আনন্দ বিহার, শালবন বিহার ইত্যাদি।
কোথায় সেনাবাহিনী নেই?
Correct Answer:
গ: মালদ্বীপ
Explanation:
কোথায় সেনাবাহিনী নেই? সঠিক উত্তর মালদ্বীপ মালদ্বীপে সেনাবাহিনী নেই। সুদান, সাইপ্রাস, ভুটানে সেনাবাহিনী আছে।
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
Correct Answer:
ঘ: ১০ ডিসেম্বর
Explanation:
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর। মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
সংবিধানের কোন অনুচ্ছেদে ' রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
Correct Answer:
ঘ: ২৮ (২) নং অনুচ্ছেদে
Explanation:
সংবিধানের কোন অনুচ্ছেদে ' রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে? সঠিক উত্তর ২৮ (২) নং অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার অংশের ২৮ (২) নং অনুচ্ছেদে বলা হয়েছে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে সর্বস্তরে নারী পুরুষের সমঅধিকার লাভ করিবেন।সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
কিরগিজস্তানের রাজধানী কোথায়?
Correct Answer:
ক: বিশকেক
Explanation:
কিরগিজস্তানের রাজধানী কোথায়? সঠিক উত্তর বিশকেক কিরগিজিস্তান মধ্য এশিয়ার পূর্বভাগের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর সরকারি নাম কিরগিজ প্রজাতন্ত্র । এর উত্তরে কাজাখস্তান, পূর্বে গণচীন, দক্ষিণে গণচীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান। বিশকেক শহর দেশটির রাজধানী ও বৃহত্তম শহর।
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
Correct Answer:
খ: মহেশখালী
Explanation:
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সঠিক উত্তর মহেশখালী কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের ওপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র।
মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে?
Correct Answer:
গ: ১৯ টি
Explanation:
মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে? সঠিক উত্তর ১৯ টি নির্মাণ সমাপ্তির দিক থেকে মহাখালী ফ্লাইওভার দেশের প্রথম ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভার উদ্ধোধন করা হয় ৪ নভেম্বর ২০০৪ । দৈর্ঘ্য ১০১২ মিটার, প্রস্থ ১৭.৯ মিটার, মোট পাইল ১৮ টি, মোট স্প্যান ১৯ টি । এর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না ফাস্ট মেটার্লজিক্যাল কনস্ট্রাকশন কর্পোরেশন।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
Correct Answer:
ক: EU
Explanation:
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? সঠিক উত্তর EU বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈিতক জোট হলো ইউরোপিয় ইউনিয়ন, আর বানিজ্যিক জোট হলো ডব্লিউটিও। WTO এর পূর্বসূরী হলো গ্যাট।
কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৮৬৩ সালে
Explanation:
কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৮৬৩ সালে ১৮৬৩ সালে রেডক্রস প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী, সদস্য এবং কর্মী সহ একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন যা মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা, সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা, এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বেসরকারি মানবতাবাদী প্রতিষ্ঠান অঁরি দ্যুনঁ এবং গ্যুস্তাভ মোয়ানিয়ে দ্বারা সুইজারল্যান্ডের জেনেভায় ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ' বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন ?
Correct Answer:
ঘ: ৪২৬ জন
Explanation:
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ' বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন ? সঠিক উত্তর ৪২৬ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য মোট ৬৭৬ জনকে বীরত্বসূচক উপাধি প্রদান করা হয়। এর মধ্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি প্রদান বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বেগম (গণবাহিনী ১১ নং সেক্টর) এ দুজন হলেন নারী বীর প্রতীক।
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
Correct Answer:
ক: ডিনামাইট
Explanation:
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? সঠিক উত্তর ডিনামাইট আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। আলফ্রেড বের্নহার্ড নোবেল ( জন্মঃ ২১ অক্টোবর, ১৮৩৩ - মৃত্যুঃ ১০ ডিসেম্বর, ১৮৯৬) একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
Correct Answer:
খ: ২০১৫ সাল
Explanation:
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে? সঠিক উত্তর ২০১৫ সাল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক 'সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা' । যাতে বিশ্ববাসীর জন্য ২০১৫ সালের মধ্যে অর্জন যোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যগুলো হলো ১. চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ , ২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা - অর্জন ৩. নারী - পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান, ৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ৫. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন , ৬. এইচআইভি/ এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল ৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ, ৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।
চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?
Correct Answer:
ঘ: ১৭০ কিমি
Explanation:
চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে? সঠিক উত্তর ১৭০ কিমি ২৭ মার্চ ২০০৪ দুবাইয়ে বাংলাদেশ সরকার সাবমেরিন ক্যাবলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তিতে স্বাক্ষর করে। ১৪ টি দেশের ১৬ টি টেলিকম প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম দক্ষিণ - পূর্ব - এশিয়া - মধ্যপাচ্য - পশ্চিম ইউরোপ - ৪ (SEA - ME - WE - 4) এর সাথে এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করে তথ্যপ্রযুক্তির সুপার হাইওয়েতে । ফ্রান্সের মার্সাই থেকে সিঙ্গাপুর পর্যন্ত ২২ হাজার কিলোমিটার দীর্ঘ এ সংযোগ লাইনে বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১ হাজার ২৪০ কিলোমিটার । বাংলাদেশ কক্সবাজারে এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। ঢাকা ও চট্রগ্রামের থেকে কক্সবাজার পর্যন্ত অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য ১৭০ কিমি দূরত্বের ব্যয় সরকারকে বহন করতে হয়। ২১ মে ২০০৬ সাবমেরিন ক্যাবল উদ্ধোধনের মাধ্যমে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির এ মহাসরণিতে যুক্ত হয়।
রাজারবাগ পুলিশ লাইনে ' দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে?
Correct Answer:
খ: মৃণাল হক
Explanation:
রাজারবাগ পুলিশ লাইনে ' দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে? সঠিক উত্তর মৃণাল হক 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক। তার অন্যান্য গরুত্বপূর্ণ শিল্পকর্ম হচ্ছে মতিঝিল বিমান অফিসের সামনের 'বলাকা' এবং রাজশাহী বিদ্যালয়ের 'গোল্ডেন জুবিলি টাওয়ার'।
FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
Correct Answer:
ক: ১৯০৪
Explanation:
FIFA প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর ১৯০৪ FIFA প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফুটবলের প্রধান অনুষ্ঠানগুলো বিশেষ করে ফিফা বিশ্বকাপ আয়োজন ও তত্ত্বাবধান করে থাকে। ফিফা প্রতিষ্ঠিত হয় ২১ মে, ১৯০৪ সালে। প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়ে।
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
Correct Answer:
ঘ: রক্ত সোপান
Explanation:
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? সঠিক উত্তর রক্ত সোপান রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান। রাজেন্দ্রপুর সেনানিবাস বাংলাদেশের গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ সেনা বাহিনীর একটি আবাসিক ঘাটি। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান।
বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: রাজশাহী
Explanation:
বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী ডাক বিভাগের কর্মকর্তা - কর্মচারীদের প্রশিক্ষণ দানের লক্ষ্যে ১৯৮৬ সালে রাজশাহীতে একটি পোস্টাল একাডেমি স্থাপন করা হয়েছে। ডাক বিভাগের পুরনো ঐতিহ্য এবং নিদর্শনসমূহ সংরক্ষণের লক্ষ্যে ৯ সেপ্টেম্বর ১৯৬৬ ঢাকা জিপিওতে একটি পোস্টাল মিউজিয়াম চালু হয়, যা ১৯৮০ সালের ৩০ জানুয়ারি পূর্ণাঙ্গ পোস্টাল মিউজিয়াম হিসেবে আত্মপ্রকাশ করে।
UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত?
Correct Answer:
ঘ: ১৭৭০ ডলার
Explanation:
UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত? সঠিক উত্তর ১৭৭০ ডলার ৭ সেপ্টেম্বর , ২০০৫ UNDP প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ১৭৭০ মার্কিন ডলার। UNDP প্রকাশিত ২০১৪ সালের রিপোর্টে বাংলাদেশের মাথাপিছু আয় ২,৭১৩ মার্কিন ডলার।
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
Correct Answer:
খ: ফিরোজা বেগম
Explanation:
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন? সঠিক উত্তর ফিরোজা বেগম ৩০ মে ২০০১ ধানমন্ডির সেন্ট্রাল হসপিটালে জন্মলাভ করে হীরা , মণি ও মুক্তা নামে ৩টি টেস্ট টিউব শিশু। এদের বাবা - মা ছিলেন আবু হানিফ ও ফিরোজা বেগম এবং এ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. পারভীন ফাতেমা ।
NIPORT কি?
Correct Answer:
A: জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
Explanation:
NIPORT কি? Correct Answer জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান NIPORT জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭৭ সালে মধ্যম পর্যায়ে প্রোগ্রাম ম্যানেজার বা কর্মসূচি ব্যবস্থাপকদের প্রশিক্ষণদানের জন্য 'ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন পেট্রিং (NIPOT) স্থাপন করা হয়। পরে এ সংস্থাটিকে আর ও সম্প্রসারণ করা হয় এবং এর নতুন নামকরা হয়' ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NIPORT) ।
কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে?
Correct Answer:
গ: ১৯৯৮
Explanation:
কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে? সঠিক উত্তর ১৯৯৮ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ১৯৯৮ সালের ৩০ জুন প্রতিষ্ঠিত হয় কর্মসংস্থান ব্যাংক। এর সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত। এটি রাষ্ট্র পরিচালিত একটি প্রতিষ্ঠান। এতে রয়েছে ১৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পরিষদ। এতে রয়েছে ১৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পরিষদ। চেয়ারম্যান সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকবেন। শেয়ার মালিকরা ৫ জন পরিচালক নির্বাচন করতে পারবেন। ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে এ ব্যাংক যাত্রা শুরু করে।
দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
Correct Answer:
ঘ: হাড়িয়াভাঙ্গা
Explanation:
দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তর হাড়িয়াভাঙ্গা দক্ষিণ তালপট্রি একটি দ্বীপ। এ দ্বীপটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় অবস্থিত।
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
গ: ২ জন
Explanation:
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর ২ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দু'জন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তারা হচ্ছেন ক্যাাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বেগম (গণবাহিনী ১১ নং সেক্টর)। ক্যাপ্টেন সেতারা বেগমকে ঐ সময় চিহ্নত করা হলেও তারামন বেগমকে দীর্ঘ ২৪ বছর পর ডিসেম্বর ১৯৯৫ - এ চিহ্নিত করা হয়। ১৯ ডিসম্বের ১৯৯৫ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে তারামন বেগমকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ঈশ্বরদী
Explanation:
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঈশ্বরদী পাবনা জেলার ঈশ্বরদীতে 'বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট' অবস্থিত। ১৯৩১ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল 'ইক্ষু চারা পরীক্ষা কেন্দ্র' নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি বর্তমানে একটি জাতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়ে নাম ধারণ করেছে 'বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট।
সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
Correct Answer:
ক: ৮
Explanation:
সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তর ৮ সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর - দক্ষিণে লম্বা। ভৌগোলিকভাবে এটি তিনটি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিনজিরা বা উত্তর পাড়া। দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ - পূর্বদিকে বিস্তৃত একটি সঙ্কীর্ণ লেজের মতো এলাকা। এবং সঙ্কীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে?
Correct Answer:
খ: ১৯৭৩
Explanation:
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? সঠিক উত্তর ১৯৭৩ বাংলাদেশের একমাত্র পরমাণু শক্তি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।