general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়?
Correct Answer:
খ: লন টেনিস
Explanation:
ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়? সঠিক উত্তর লন টেনিস ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য দেয়া হয় থমাস কাপ, উবের কাপ, টেঙ্কু আব্দুর রহমান কাপ, ইয়োনক্স কাপ। লোয়েথ লিং কাপ , এশিয়ান কাপ , উ থান্ট কাপ টেবিল টেনিসের সাথে জড়িত। লন টেনিসের বিশ্বখ্যাত কাপগুলো হলো উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ক্রেমলিন কাপ, ডেভিস কাপ ইত্যাদি। লন টেনিস খেলাকে আধুনিক খেলায় রুপদান করেন ১৮৭৩ সালে ইংল্যান্ডের মেজর ওয়াল্টার উইংফিল্ড (Walter Clapton Winged) । ডেভিস কাপের প্রতিষ্ঠাতা Dwight Davis ( ১৯০০ সালে)।
গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
Correct Answer:
খ: হোসেন শাহ্
Explanation:
গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? সঠিক উত্তর হোসেন শাহ্ গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয় হোসেন শাহ এর আমলে। তার পুরো নাম আলাউদ্দিন হোসেন শাহ। তিনি হোসেন শাহী বংশের শাসক ছিলেন।
‘গলগণ্ড’ রোগ হয় কিসের অভাবে?
Correct Answer:
ক: আয়োডিন
Explanation:
‘গলগণ্ড’ রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর আয়োডিন ‘গলগণ্ড’ রোগ হয় আয়োডিনের অভাবে। গলগন্ড হল থাইরয়েড গ্রন্থির ফোলা যা ঘাড় বা স্বরযন্ত্রকে ফুলিয়ে দেয়। প্রকোপিত বায়ু, কফ ও মেদ গলায় অর্থাৎ গলদেশের বহির্ভাগে ছোট বা বড় যে স্থায়ী শোথ উৎপন্ন করে তাকে গলগন্ড বলে। এ শোথ আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হয়ে অন্ডকোষের ঝুলতে থাকে। এ রোগে তেমন কোন বেদনা থাকে না। আধুনিক মতে, মূলত আয়োডিনের অভাবে হয়; বংশানুক্রমে হতে পারে; কোন কোন খাদ্য দ্রব্য যেমন বাঁধাকপি ব্যবহারের ফলে; যৌবনের শুরুতে স্ত্রীলোকের মধ্যে এ ব্যাধির আবির্ভাব হতে পারে।
নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
Correct Answer:
খ: ১৯০১ সাল
Explanation:
নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে? সঠিক উত্তর ১৯০১ সাল নোবেল পুরস্কার ১৯০১ সাল থেকে প্রচলিত হয়েছে। ১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।
মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: ইরাক
Explanation:
মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত ? সঠিক উত্তর ইরাক মেসোপটেমিয়া অর্থ - দুইটি নদীর মধ্যবর্তী ভূমি। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা এবং ইউফ্রেটিস বা ফোরাত নদী দুইটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এ সভ্যতা। তুরস্কের অ্যানাতোলিয়া (আমেনিয়া) পর্বতমালা হতেই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির পলি সমৃদ্ধ এই অঞ্চলে এরূপ সভ্যতার বিকাশ ঘটতে সহযোগিতা করেছিল।
জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
Correct Answer:
গ: ৮ম
Explanation:
জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর ৮ম জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান ৮ম। বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপাত্ত অনুযায়ী ১৬ কোটি ৫৭ লাখ। এটি বিশ্বের ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১১৬ জন, যা সারা পৃথিবীতে সর্বোচ্চ (কিছু দ্বীপ ও নগর রাষ্ট্র বাদে)। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%।
তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: গাজীপুর
Explanation:
তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুর তালিবাবাদ গাজীপুর জেলায় অবস্থিত। বাংলাদেশে ভূ - উপগ্রহ কেন্দ্র আছে - ৪টি । ( বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট)
ময়মনসিংহ ও টাংগাইল জেলার উঁচু ভূমিকে বলে-
Correct Answer:
গ: ভাওয়াল গড়
Explanation:
ময়মনসিংহ ও টাংগাইল জেলার উঁচু ভূমিকে বলে- সঠিক উত্তর ভাওয়াল গড় ময়মনসিংহ ও টাংগাইল জেলার উঁচু ভূমিকে বলে - ভাওয়াল গড়। মধুপুর গড় বা মধুপুর শালবন বা মধুপুর জঙ্গল বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি বৃহৎ বনভূমি বা উত্থিত এলাকা। মধুপুর গড় অঞ্চলটি উত্তর দিকে জামালপুর জেলার দক্ষিণ অংশ থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা পর্যন্ত বিস্তৃত। টাঙ্গাইল ও গাজীপুর জেলা এবং ঢাকা শহরের অধিকাংশ এলাকা এই গড় অঞ্চলের অন্তর্ভুক্ত। গড়টির উত্তর অংশ মধুপুর গড় এবং দক্ষিণাংশ ভাওয়াল গড় নামে পরিচিত। মধুপুর উপজেলায় অবস্থিত গড়ের অংশ নিয়ে মধুপুর জাতীয় উদ্যান এবং গাজীপুরের কিছু অংশ নিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান গঠিত হয়েছে।
২০০৮ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: বেইজিং, চীন
Explanation:
২০০৮ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর বেইজিং, চীন ২০০৮ সালে বিশ্ব অলিম্পিক বেইজিং, চীনে অনুষ্ঠিত হয়। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। দুইশতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অলিম্পিক গেমস প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। অলিম্পিক গেমসের সকল ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর এই ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানার জন্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বর্নানুক্রমে নিজ নিজ দেশের পতাকা নিয়ে পতাকাবাহক ক্রীড়াবিদরা মাঠে এসে উপস্থিত হন। তাঁদের পিছনে পিছনে সমস্ত অংশগ্রহণকারী দেশের সকল ক্রীড়াবিদরা একসাথে স্টেডিয়ামে প্রবেশ করেন। [ সমাপনী অনুষ্ঠানে তিনটি দেশের পতাকা উত্তোলন করা হয় এবং তাদের জাতীয় সংগীত বাজানো হয়। এই তিনটি দেশ হল বিদায়ী অলিম্পিকের আয়োজক দেশ, গ্রীস (অলিম্পিকের জন্মস্থান হওয়ার সম্মানে। ) এবং পরবর্তী আসরের আয়োজক দেশ। পতাকা উত্তোলনের পরে অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি ও আইওসি সভাপতি একটি করে সমাপনী ভাষণ দেন এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করা হয় অলিম্পিক শিখা নিভিয়ে ফেলে।
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
Correct Answer:
খ: ক্যাটরিনা
Explanation:
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে? সঠিক উত্তর ক্যাটরিনা ২০০৫ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলবর্তী অঙ্গরাজ্য লুইজিয়ানার 'গ্র্যান্ড ইল' এলাকায় প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় 'ক্যাটরিনা'।
কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ?
Correct Answer:
খ: জন এফ কেনেডি
Explanation:
কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ? সঠিক উত্তর জন এফ কেনেডি জন এফ কেনেডি ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের ৩৫ তম প্রেসিডেন্ট। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সঙ্কট মোকাবিলা করেন ১৯৬২ সালের কিউবার ক্ষেপনাস্ত্র সংকট। কিউবায় সাবেক সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে এই সঙ্কটের সৃষ্টি হয়।
বাংলাদেশের সর্বোচ্চ আইন কি
Correct Answer:
খ: সংবিধান
Explanation:
বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সঠিক উত্তর সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।
ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক কে?
Correct Answer:
ক: শেরশাহ
Explanation:
ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক কে? সঠিক উত্তর শেরশাহ ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তক শেরশাহ। তার প্রকৃত নাম ফরিদ খান। দ্বৈত শাসনের প্রবর্তক লর্ড ক্লাইভ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মুহম্মদ বাবর।
কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
Correct Answer:
খ: নিউজিল্যান্ড
Explanation:
কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়। ভোটাধিকার প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে এ দেশে ১৯৯৩ সালে রাজনৈতিক দলে নেতৃত্বের আনুপাতিক আইন পাস হয়। এই আইনে নিউজিল্যান্ডে পার্লামেন্টে নারীর ৩০ ভাগ আসন নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রে মহিলারা ভোটাধিকার লাভ করে ১৯২০ সালে।
রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ১৯৯৩
Explanation:
রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৯৩ ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন (Chemical Weapons Convention) স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন ,উৎপাদান, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও এসব ধ্বংস করার ব্যবস্থা রয়েছে। এই চুক্তি ১৯৯৭ সালে থেকে কার্যকর করা হয়েছে।
ব্যাংক রেট ( সুদের হার) কি?
Correct Answer:
খ: কেন্দ্রিয় ব্যাংকের রেট
Explanation:
ব্যাংক রেট ( সুদের হার) কি? সঠিক উত্তর কেন্দ্রিয় ব্যাংকের রেট ব্যাংক হার হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার। এ সুদ হারে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে। এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা যে মূল্য হারে বিনিময় হয় তার নাম বিনিময় রেট।
' ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
Correct Answer:
গ: ক্রিকেট
Explanation:
' ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত? সঠিক উত্তর ক্রিকেট এডিলেড ওভাল বা অ্যাডিলেড ওভাল অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে অ্যাডিলেড শহরের বিখ্যাত খেলার মাঠ। এটি ১৮৭১ সালে নির্মিত হয়। সুতরাং সঠিক উত্তর হবে ক্রিকেট খেলার জন্য বিখ্যাত।
ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি?
Correct Answer:
ক: পোষ্ট মাষ্টার জেনারেল
Explanation:
ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি? সঠিক উত্তর পোষ্ট মাষ্টার জেনারেল ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম পোষ্ট মাষ্টার জেনারেল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: জেনেভায়
Explanation:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভায় বিশ্ব খাদ্য সংস্থার WHO এর সদর দফতর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল ১৯৪৮ সালে।
বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
Correct Answer:
ঘ: আবদুল্লাহ
Explanation:
বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন? সঠিক উত্তর আবদুল্লাহ ১ আগস্ট , ২০০৫ বাদশা ফাহাদ বিন আবদুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশা হন তার বৈমাত্রেয় ভাই যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ এবং নতুন ক্রাউন প্রিন্স মনোনীত হন প্রয়াত বাদশার আপন ভাই ও প্রতিরক্ষা মন্ত্রী সুলতান বিন আবদুল আজিজ। উল্লেখ্য , বাদশাহ আবদুল্লাহ (২৩ জানুয়ারি ২০১৫ ) মারা যাওয়ার পর নতুন বাদশাহ হিসেবে সিংহাসনে বসেন সালমান বিন আবদুল আজিজ।
অক্সফাম (Oxfam) --এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
গ: লন্ডন
Explanation:
অক্সফাম (Oxfam) --এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর লন্ডন অক্সফার্ম (Oxfam ) ব্রিটেনের বিখ্যাত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। সদর দপ্তর লন্ডনে।
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
Correct Answer:
গ: ম্যাকাউ
Explanation:
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? সঠিক উত্তর ম্যাকাউ বিংশ শতাব্দীর শেষভাগে পর্তুগালের উপনিবেশ 'ম্যাকাউ' ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর মধ্য রাতে চীনের কাছে হস্তান্তর করে এবং ২০ ডিসেম্বর থেকে ম্যাকাউর ওপর চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ উপনিবেশ হংকং চীনের কাছে হস্তান্তর করা হয় ১৯৯৭ সালের ৩০ জুন মধ্যরাতে।
বিশ্বডাক দিবস কোন তারিখে পালন করা হয়?
Correct Answer:
খ: ৯ অক্টোবর
Explanation:
বিশ্বডাক দিবস কোন তারিখে পালন করা হয়? সঠিক উত্তর ৯ অক্টোবর ইউরোপের ২২ টি দেশের প্রত্যক্ষ তত্বাবধানে ১৮৭৪ সালের এইদিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় "জেনারেল পোস্টাল ইউনিয়ন"। এর লক্ষ্য ছিল প্রতিটি দেশের মধ্যে ডাক আদান প্রদানকে সহজতর করা। প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়।
কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে-
Correct Answer:
ঘ: ৫ টাকার মুদ্রায়
Explanation:
কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে- সঠিক উত্তর ৫ টাকার মুদ্রায় বাংলাদেশে সর্বপ্রথম ধাতব মুদ্রা চালু হয় ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ সালে। ৫ টাকার ধাতব মুদ্রার সামনের অংশে জাতীয় প্রতীক এবং পেছনের অংশ যমুনা বহুমুখী সেতুর প্রতিকৃতি রয়েছে। সুতরাং সঠিক উত্তর - ৫ টাকার ধাতব মুদ্রায়।
সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নেপাল
Explanation:
সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর নেপাল সার্ক SAARC এর পূর্ণ রূপ South asian Association for regional co - operation. ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সচিবালয় অবস্থিত কাঠমান্ডু, নেপাল।
নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
Correct Answer:
গ: সল্ট-২ চুক্তি (SALT-2)
Explanation:
নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি? সঠিক উত্তর সল্ট-২ চুক্তি (SALT-2) ABM Treaty (Anti Ballistic Missile ) ১৯৭২ সালের ৩ আগস্ট মার্কিন সিনেটে অনুমোদিত হয়। SALT - 1 (Strategic Arms Limitation Talks) ৩০ সেপ্টেম্বর ১৯৭২ মার্কিন সিনেটে অনুমোদন লাভ করে। ১৮ জুন ১৯৭৯ মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ জিমি কার্টার ও সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনভের মধ্যে স্বাক্ষরিত SALT - 2 চুক্তিটি মার্কিন সিনেটে অনুমোদন লাভ করেনি। START - 2 (Strategic Arms Reduction Traty) চুক্তি মার্কিন সিনেটে অনুমোদিত হয় ২৬ সেপ্টেম্বর ১৯৯৭।
NWD এর পুর্নরূপ কি?
Correct Answer:
গ: নেশন ওয়াইড ডায়ালিং
Explanation:
NWD এর পুর্নরূপ কি? সঠিক উত্তর নেশন ওয়াইড ডায়ালিং NWD এর পুর্নরূপ নেশন ওয়াইড ডায়ালিং। অপারেটর টোল ডায়ালিং হ'ল একটি টোল - স্যুইচিং এবং রাউটিং সিস্টেম যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বেল সিস্টেম দ্বারা ব্যবহৃত হয়েছিল যা দূরত্বের কলগুলির স্যুইচিং এবং বিলিংকে স্বয়ংক্রিয় করে তোলে। ১৯৪৭ সালে, অপারেটর টোল ডায়ালিং নতুন নকশাকৃত দেশব্যাপী সংখ্যায়ন পরিকল্পনা থেকে উপকৃত হয়েছিল যা মূল উত্তর আমেরিকার অঞ্চল কোডগুলি প্রতিষ্ঠা করে এবং উত্তর আমেরিকান নম্বর পরিকল্পনায় রূপান্তরিত হয়েছিল। এটি নতুন তৈরি করা নম্বরগুলি পরিকল্পনার ক্ষেত্রে (এনপিএ) অনন্য অঞ্চল কোডগুলি অর্পণ করেছে, এটি প্রথমে অপারেটর টোল ডায়ালিংয়ে গন্তব্য রাউটিং কোড হিসাবে কাজ করে, প্রতিটি টোল স্যুইচিং কেন্দ্রে অপারেটরের ব্যবহারকে আলাদা করে প্রতিস্থাপন করে।
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
Correct Answer:
ক: ১৯৭৭
Explanation:
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? সঠিক উত্তর ১৯৭৭ আন্তর্জাতিক সেবাধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' ২৮ মে, ১৯৬১ সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে। এ সংস্থা সেবাধর্মী কার্যক্রমের জন্য ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বর্তমানে এই সংস্থার মহাসচিব ভারতের সলিল শেঠী (জুন - ২০১০ - বর্তমান)।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
Correct Answer:
খ: ২২ বছর
Explanation:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? সঠিক উত্তর ২২ বছর ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর ক্ষমতায় থাকার পর স্বেচ্ছায় পদত্যাগের পর বিশ্বে তিনি মহান নেতা হিসেবে সম্মানিত হচ্ছেন । তিনি তার মেধা, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ৭০ দশকের কৃষিপ্রধান দরিদ্র মালয়েশিয়াকে শিল্পভিত্তিক মধ্য আয়ের দেশ পরিণত করে বিশ্বে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন।
START-2 কি?
Correct Answer:
C: কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
Explanation:
START-2 কি? Correct Answer কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি ১৯৯৩ সালের ৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্ররাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র বিশেষত দূর পাল্লাহ পারমাণবিক ক্ষেপনাস্ত্র আগামী ১০ বছরের মধ্যে (১৯৯৩ - ২০০২) দুই - তৃতীয়াংশ হ্রাস করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়ার মস্কোতে এ চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ (সিনিয়র) এবং রাশিয়ার পক্ষে স্বাক্ষর করেন সে দেশের তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন।
বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন-
Correct Answer:
ঘ: খন্দকার মুশতাক আহমেদ
Explanation:
বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন- সঠিক উত্তর খন্দকার মুশতাক আহমেদ ১৯৭১ সালের ১০ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামের আম্রকাননে মুজিবনগর সরকার গঠিত হয় । এর ঠিক এক সপ্তাহ পর ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান । ১। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মোঃ তাজউদ্দীন আহমেদ। ২। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম । ৩। স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচএম কামারুজ্জামান । ৪। অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী ৫। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক । উল্লেখ্য এ সরকার ব্যবস্থা দেশের বাইরে থেকে পরিচালিত হতো বিধায় একে প্রবাসী সরকার বলেও অভিহিত করা হয় ।
উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো-
Correct Answer:
ক: প্রায় ১২ ঘন্টা
Explanation:
উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো- সঠিক উত্তর প্রায় ১২ ঘন্টা উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো - প্রায় ১২ ঘন্টা। পৃথিবীর বাইরের মহাকর্ষীয় শক্তির (বিশেষ করে চাঁদের) প্রভাবে সমুদ্রপৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ভাঁটা (একত্রে জোয়ার - ভাটা) বলা হয়। জোয়ার - ভাটার ফলে সমুদ্রে যে তরঙ্গের সৃষ্টি হয়, তাকে জোয়ার তরঙ্গ (Tidal Eaves) বলে। জোয়ারের জল উপকূলের দিকে অগ্রসর হলে জল সমতলের যে উত্থান ঘটে, তাকে জোয়ারের জলের সর্বোচ্চ সীমা (High Tide Water) এবং ভাটার জল সমুদ্রের দিকে নেমে যাওয়ার সময় জল সমতলের যে পতন ঘটে, তাকে জোয়ারের জলের সর্বনিম্ন সীমা (Low Tide Water) বলে।
২০০৪ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে-
Correct Answer:
ঘ: ১৪ বার
Explanation:
২০০৪ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে- সঠিক উত্তর ১৪ বার ২০০৪ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে - ১৪ বার। বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশ গণপরিষদে (বর্তমানে জাতীয় সংসদ ) এই সংবিধান গৃহীত হয়, এবং একই বছরের ১৬ই ডিসেম্বর বা বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানের মোট ১৭ বার সংশোধন করা হয়েছে। তবে এসব সংশোধনীর মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনী, হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী সুপ্রীম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে।
মুক্তিযুদ্ধের উপ- সর্বাধিনায়ক ছিলেন-
Correct Answer:
খ: এ কে খন্দকার
Explanation:
মুক্তিযুদ্ধের উপ- সর্বাধিনায়ক ছিলেন- সঠিক উত্তর এ কে খন্দকার মুক্তিযুদ্ধের উপ - সর্বাধিনায়ক ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। তিনি ১৯৩০ সালে তার বাবার কর্মস্থলে রংপুরে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস পাবনা জেলার পুরান ভারেঙ্গা গ্রামে।
কে জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন?
Correct Answer:
ক: রাষ্ট্রপতি
Explanation:
কে জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন। সাধারণত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে থাকেন কিংবা মনোনীত হয়ে থাকেন। কখনো কখনোবা তিনি পুনরায় নির্বাচিত বা মনোনীত হতে পারেন। পরবর্তীতে শপথগ্রহণপূর্বক নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন তিনি। তিনি ব্যাপক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। প্রধানমন্ত্রী কিংবা সরকার ভেঙে দিতে পারেন, যুদ্ধ ঘোষণা করতে পারেন, সংবিধানের উপর ভেটো প্রয়োগ করারও অধিকারী তিনি। অনেক দেশেই একজন প্রেসিডেন্ট দেশের সামরিক বাহিনীর প্রধান হয়ে থাকেন। তবে সব ক্ষেত্রেই তার এ ক্ষমতা সরকারের গঠনতন্ত্রের উপর নির্ভরশীল।
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) ---এর সদস্য সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ২৭
Explanation:
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) ---এর সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ২৭ ARF - এর বর্তমান সদস্য সংখ্যা ২৭। সর্বশেষ সদস্য পদ লাভ করে শ্রীলংকা ২০০৭ সালের ১ আগস্ট। আসিয়ান রিজিওয়ান ফোরামের (এআরএফ) ২৬তম সদস্য দেশ বাংলাদেশ। ২০০৬ সালের ২৮ জুলাই বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ARF প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ২৫ জুলাই এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় ।
ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের? সঠিক উত্তর কোনোটিই নয় ইরাকের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদ মাসুম কুর্দি সম্প্রদায়ের । ২০১৪ সালের ২৪ জুলাই িতনি দায়িত্ব গ্রহণ করেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি শিয়া সম্প্রদায়ের ।
চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে-
Correct Answer:
খ: পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে
Explanation:
চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে- সঠিক উত্তর পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে - পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে।
ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে-
Correct Answer:
গ: ৬ ডিসেম্বর, ১৯৭১
Explanation:
ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- সঠিক উত্তর ৬ ডিসেম্বর, ১৯৭১ ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ৬ ডিসেম্বর, ১৯৭১। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বে ভুটানই সর্বপ্রথম সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে (ভারত দ্বিতীয়)। ১৯৭৪ সালের জুনে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক - এর রাজ্যাভিষেকে যোগ দেয়ার জন্য ভুটান সফর করেছিলেন।
’চন্দ্রনাথের পাহাড়’ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: সীতাকুণ্ডে
Explanation:
’চন্দ্রনাথের পাহাড়’ কোথায় অবস্থিত? সঠিক উত্তর সীতাকুণ্ডে ’চন্দ্রনাথের পাহাড়’ সীতাকুণ্ডে অবস্থিত। সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক।
বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
Correct Answer:
ঘ: জয়নুল আবেদীন
Explanation:
বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? সঠিক উত্তর জয়নুল আবেদীন বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত জয়নুল আবেদীন। জয়নুল আবেদিন (২৯ ডিসেম্বর ১৯১৪ - ২৮ মে ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ - চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-
Correct Answer:
ক: কাঠমুন্ডুতে
Explanation:
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়- সঠিক উত্তর কাঠমুন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় - কাঠমুন্ডুতে। ১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম দক্ষিণ এশীয় গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র মোতাবেক প্রতি দুই বছর অন্তর নিয়মিতভাবে প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও মাঝে মাঝেই তা কক্ষচ্যুত হয়। এ সময় প্রতিযোগিতার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস। কিন্তু ২০০৪ সালে সংস্থার পরিচালনা পরিষদের ৩২তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে ফেডারেশন শব্দটি বাদ দেয়া হয়। প্রতিযোগিতার গুরুত্ব ও দর্শক আকৃষ্টতার বিষয়টি চিন্তা করেই তা করা হয়েছিল।
‘জাতীয় পরিবেশ নীতি’ কবে ঘোষণা করা হয়?
Correct Answer:
ক: ১৯৯২ সালে
Explanation:
‘জাতীয় পরিবেশ নীতি’ কবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর ১৯৯২ সালে ‘জাতীয় পরিবেশ নীতি’ ঘোষণা করা হয় ১৯৯২ সালে। বাংলাদেশে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো তদারকির জন্য ১৯৮৯ সালে পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয়। ১৯৯২ সালে জাতীয় পরিবেশ নীতি প্রণীত হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ বিধিবদ্ধ করার মাধ্যমে পুরনো আইন সংশোধন করা হয়। এক সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে অদ্যাবধি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পরিবেশ সম্পর্কিত প্রায় ১৮৫টি আইন রয়েছে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ পরিবেশ আদালত আইন ২০০০ পরিবেশ নীতি ১৯৯৯
১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে?
Correct Answer:
ক: শামসুল হক
Explanation:
১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে? সঠিক উত্তর শামসুল হক ১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি শামসুল হক। এডভোকেট শামসুল হক টুকু (জন্ম: ৩১ মে ১৯৪৮) সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, ৬৮ পাবনা - ১ এবং সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। তিনি ২০০৯, ২০১৪ এবং ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশে উপগ্রহ ভূ-কেন্দ্রের সংখ্যা কয়টি?
Correct Answer:
খ: ৪টি
Explanation:
বাংলাদেশে উপগ্রহ ভূ-কেন্দ্রের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৪টি বাংলাদেশে উপগ্রহ ভূ - কেন্দ্রের সংখ্যা ৪টি। বাংলাদেশে ভূ - উপগ্রহ কেন্দ্র আছে - ৪টি (বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট)
বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন?
Correct Answer:
গ: শায়েস্তা খান
Explanation:
বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন? সঠিক উত্তর শায়েস্তা খান বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেন - শায়েস্তা খান। বাংলায় আগমনের ফলে শায়েস্তা খাঁকে দুর পাহাড়ী বিদ্রোহী উপজাতীয়দের দমন করতে দেখা যায়। শায়েস্তা খা আরাকান রাজাকে প্রচণ্ড হুমকি হিসেবে গণ্য করেছিলেন কেননা তারা সেনা ও নৌ শক্তিতে সমৃদ্ধ ছিল। তিনি তৎক্ষণাত মুঘল নৌ - বাহিনীর উন্নয়ন শুরু করেন। এক বছরে নৌ - বহরের সংখ্যা প্রায় ৩০০ পৌছে। তিনি ডাচ ইস্ট ইণ্ডিয়া কোম্পানি ও সেই সাথে পর্তুগালের সমর্থন অর্জনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালান। ডাচ্ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় শায়েস্তা খাঁ আরাকানদের দখলে থাকা সন্দ্বীপ আক্রমণে মুঘলদের নেতৃত্ব দেন। আরাকান ও পর্তুগিজদের মধ্যস্থ দ্বন্দ্বের ফলশ্রুতিতে শায়েস্তা খাঁ এক উল্লেখযোগ্য সুবিধা লাভ করেন।
জাপানের পার্লামেন্টের নাম কি?
Correct Answer:
ঘ: ডায়েট
Explanation:
জাপানের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর ডায়েট জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। অন্যদিকে, রাইখস্ট্যাগ জার্মানির ,রিকসড্যাগ সুইডেনের এবং ফোকেটিং ডেনমার্কের পার্লামেন্টের নাম।
শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
Correct Answer:
ক: বার্থাভন সুটনার
Explanation:
শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর বার্থাভন সুটনার শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী বার্থাভন সুটনার (অস্ট্রিয়া , ১৯০৫ সালে। তবে উল্লিখিত চারজনের মধ্যে প্রথম নোবেল জয়ী মাদার তেরেসা। মাদার তেরেসা (আলবেনীয় বংশোদ্ভুত ) ১৯৭৯ সালে, আলভা মায়ারডাল (সুইডেন) ১৯৮২ সালে, অংসান সুচি (মিয়ানমার) ১৯৯০ সালে এবং শিরিন এবাদি (ইরান) ২০০৩ সালে নোবেল বিজয়ী হন।
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
Correct Answer:
ঘ: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
Explanation:
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে? সঠিক উত্তর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল জাতিসংঘ গঠনের দ্বিতীয় পদক্ষেপ আটলান্টিক সনদ। ১৯৪১ সালের ১৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল ব্রিটিশ নৌ - তরী প্রিন্স অব ওয়েলস - এ মিলিত হয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য আটলান্টিক সনদ স্বাক্ষর করেন।
বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ-
Correct Answer:
গ: শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয়
Explanation:
বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ- সঠিক উত্তর শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয় বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ - শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয়।