general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয়-
Correct Answer:
খ: ১৪৮৭ সালে
Explanation:
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয়- সঠিক উত্তর ১৪৮৭ সালে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার হয় ১৪৮৭ সালে
কোন আইন সংস্কার করে ' RAB' (Rapid Action Battalion) গঠন করা হয়?
Correct Answer:
ঘ: আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯
Explanation:
কোন আইন সংস্কার করে ' RAB' (Rapid Action Battalion) গঠন করা হয়? সঠিক উত্তর আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে গঠিত এলিট বাহিনী। ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নের মূল কাঠামোর অধীনে একটি অতিরিক্ত ব্যাটালিয়ন হিসেবে গণ্য হয় । ৬ জুন, ২০০৩ র্যাব বিল সংসদে পাস হয় এবং ৮ জুন, ২০০৩ রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ২৬ মার্চ ২০০৪ ।
কত সালে সার্ক গঠিত হয়?
Correct Answer:
ঘ: ১৯৮৫ সালে
Explanation:
কত সালে সার্ক গঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। ১৯৮০ সালের ২ মে তিনি প্গরথম এই উদ্যোগ নেন। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। বর্তমানে পর্যবেক্ষক দেশ ৯টি। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত। অফিসিয়াল ভাষা ইংরেজি। প্রতি ২ বছর পর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
Correct Answer:
ক: লর্ড কার্জন
Explanation:
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ? সঠিক উত্তর লর্ড কার্জন প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে বড়লাট কার্জন ১৯০৫ সালে বাংলাকে দুভাগে বিভক্ত করেন। বঙ্গভঙ্গের ফলে প্রবল আন্দোলনের মুখে ১৯০৫ সালের আগস্ট মাসে তিনি পদত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন----
Correct Answer:
খ: ফ্রাঙ্কলিন রুজভেল্ট
Explanation:
যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন---- সঠিক উত্তর ফ্রাঙ্কলিন রুজভেল্ট ডেমোক্রেট দলের প্রধান ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ১২ বছর টানা চার বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। অন্যদিকে, ডেমোক্রেট - রিপাবলিকের যুক্তপ্রার্থী জেমস মনরো ১৮১৭ থেকে ১৮২৫ পর্যন্ত এবং ডেমোক্রেট দলের হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
শেনজেন চুক্তি হচ্ছে -----
Correct Answer:
গ: অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
Explanation:
শেনজেন চুক্তি হচ্ছে ----- সঠিক উত্তর অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তি। ১৯৮৫ সালে বেলজিয়াম , ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
Correct Answer:
গ: গ্রামীণ ব্যাংক
Explanation:
বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? সঠিক উত্তর গ্রামীণ ব্যাংক ১৯৯৭ সালের ২ - ৪ ফেব্রুয়ারি প্রথম মাইক্রোক্রোডিট সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের উদ্যোগে প্রবর্তিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য সর্বপ্রথম এ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
বেসরকারি বিল কাকে বলে?
Correct Answer:
খ: সংসদ সদস্যদের উত্থাপিত বিল
Explanation:
বেসরকারি বিল কাকে বলে? সঠিক উত্তর সংসদ সদস্যদের উত্থাপিত বিল মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে। সংসদের ৭২(১) বিধি অনুসারে মন্ত্রী ব্যতীত সকল সংসদ সদস্য সংসদে বেসরকারি বিল উত্থাপনের নোটিশ দিতে পারে। উল্লেখ্য, সংসদে মন্ত্রিপরিষদের সদস্যদের উত্থাপিত বিলকে সরকারি বলি বলা হয়।
প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
Correct Answer:
ঘ: শফিকুল হক হীরা
Explanation:
প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর শফিকুল হক হীরা ১৯৭৬ সালের ২৬ জুলাই বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। ১৯৭৯ সালে অনুষ্ঠিত প্রথম আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন শফিকুল হক হীরা।
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
Correct Answer:
ক: সেন্টমার্টিন
Explanation:
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সঠিক উত্তর সেন্টমার্টিন উপরিউক্ত অপশনগলোর মধ্যে সেন্টমার্টিন বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে ছোট ইউনিয়ন । পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর। টেকনাফ থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অন্যদিকে সাতগ্রাম বগুড়া জেলার একটি ইউনিয়ন । মুজিবনগর মেহেরপুর জেলার একটি উপজেলা, যেখানে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। আর চৌদ্দগ্রাম কুমিল্লা জেলার একটি উপজেলা।
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
Correct Answer:
খ: ১৯৮০
Explanation:
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? সঠিক উত্তর ১৯৮০ ১৯৮০ সালের ১ ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়। উল্লেখ্য , বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৯৬৪ সালের মার্চ মাসে প্রতিষ্ঠার উদ্যোগে নেয়া হয় এবং ২৫ ডিসেম্বর উদ্ধোধন করা হয়।
গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
Correct Answer:
ক: নিম্নভূমি নিমজ্জিত হবে
Explanation:
গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কৃষি ও পরিবেশের ওপর যে বিরুপ প্রভাব ফেলে একেই গ্রিন হাউজ প্রভাব ( Green House Effect ) বলা হয়। গ্রিন হাউজ ইফেক্টের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্চে। ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমে গলে যাচ্ছে। এর ফলে পৃথিবীর নিম্নভূমি ক্রমশ নিমজ্জিত হবে।
এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ব্যাংকক
Explanation:
এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ব্যাংকক Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) - এর সদর দপ্তর ১৯৪৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রতিষ্ঠা করা হয়।
বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
Correct Answer:
ঘ: ৫০ টি
Explanation:
বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? সঠিক উত্তর ৫০ টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তথ্যমতে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 50টি। এবং ব্যাক্তিমালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 100+ টি।
বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
Correct Answer:
ক: ভৈরব
Explanation:
বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? সঠিক উত্তর ভৈরব সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে কালনি নাম ধারণ করে এবং ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
Correct Answer:
ঘ: ডেনমার্ক
Explanation:
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? সঠিক উত্তর ডেনমার্ক অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য ডেনমার্ক প্রথম ২ জুন ১৯৯২ এবং দ্বিতীয় ১৮ মে ১৯৯৩ মোট দুইবার গণভোটের আয়োজন করেছিল।
বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হলো-----
Correct Answer:
C: IDA
Explanation:
বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হলো----- Correct Answer IDA বিশ্বব্যাংক গ্রুপের ৫ টি অঙ্গসংগঠনের মধ্যে IDA ( International Development Association ) দরিদ্র দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে বলে এটি ' Soft Loan Window' নামে পরিচিত। বিশ্বব্যাংক গ্রুপের অন্য ৪ টি অঙ্গ সংগঠন হলো - IBRD, IFC, MIGA ও ICSID।
' মনপুরা-৭০' কি?
Correct Answer:
ঘ: একটি চিত্রশিল্প
Explanation:
' মনপুরা-৭০' কি? সঠিক উত্তর একটি চিত্রশিল্প ১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হলো 'মনপুরা - ৭০'।
বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের?
Correct Answer:
গ: উন্নতজাতের গম শস্য
Explanation:
বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের? সঠিক উত্তর উন্নতজাতের গম শস্য বলাকা ও দোয়েল উন্নতজাতের গমের নাম। আরো কিছু উন্নতজাতের গম শস্য হলো সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন ,বরকত, অগ্রণী, ইনিরা ৬৬, জোপাটেকো।
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
Correct Answer:
খ: ১৯২১ সালে
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর ১৯২১ সালে ১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ১৯২১ সালের ১ জুলাই ৩ টি অনুষদ, ১২ টি বিভাগ , ৬০ জন শিক্ষক , ৮৪৭ জন ছাত্রছাত্রী ও ৩ টি আবাসিক হল (সলিমুল্লাহ, জগন্নাথ, শহীদুল্লাহ হল) নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডানডাস (জেসিআই) এবং প্রথম ভাইস চ্যান্সেলর পি জে (ফিলিপ জোসেফ) হার্টজ ।
আইএলও-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
আইএলও-র সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত একটি বিখ্যাত শহর । ILO ছাড়া ও জেনেভায় WHO, WTO, ITU, WMO, WIPO, UNHCR, UNCTAD, ITC OHCHR UNITAR, UNRISD, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, রেডক্রস, বিশ্ব স্কাউট সংস্থ, ISO, IAS, IPU, লন্ডনে IMO , EBRD, Amnesty International; নিউইয়র্কে UNICEF, UNDP, UNFPA, UNIFEM, United Nations ; দিল্লিতে SAARC Documentation Centre ও সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত।
যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
Correct Answer:
ক: লুইসিয়ানা
Explanation:
যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? সঠিক উত্তর লুইসিয়ানা ১৫৪১ সালে হার্নান্দো সতো আবিষ্কার করেন লুইসিয়ানা। এরপর ১৬৭৩ সালে ফরাসিরা এটা পুনঃআবিষ্কার করে এবং সেখানে তাদের উপনিবেশ স্থাপন করে। সর্বশেষ যুক্তরাষ্ট্র এই লুইসিয়ানা রাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ১৯০৩ সালে কিনে নেয়।
উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?
Correct Answer:
খ: ৮ বছর
Explanation:
উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? সঠিক উত্তর ৮ বছর গ্যাট (GATT) এর উদ্যোগে ১৯৮৬ সালের সেপ্টম্বরে উরুগুয়েতে এই আলোচনাপর্ব শুরু হয় এবং ১৯৯৩ সালের ১৫ ডিসেম্বর এক চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ৭ বছর মাসব্যাপী এই উরুগুয়ে রাউন্ড আলোচনার সমাপ্তি ঘটে বাণিজ্য ও শুল্কের ব্যাপারে যেসব পর্যায়ক্রমিক আলোচনা অনুষ্ঠিত হয়, এটি ছিল তার শেষ রাউন্ড।
যুক্তরাষ্ট্রের কোন স্টেট-এ নির্বাচকমণ্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশি?
Correct Answer:
খ: ক্যালিফোর্নিয়া
Explanation:
যুক্তরাষ্ট্রের কোন স্টেট-এ নির্বাচকমণ্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশি? সঠিক উত্তর ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোট জনসংখ্যার অনুপাতে নির্ধারত হয়। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য এবং এর জনসংখ্যা দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্যের প্রায় দ্বিগুণ। ফলে এ অঙ্গরাজ্যেই ইলেকটোরাল ভোটের সংখ্যা বেশি। ক্যালিফোর্নিয়ায় ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৫।
IAEA --এর নির্বাহী প্রধান হলেন ------
Correct Answer:
খ: ইউকিয়া আমানো
Explanation:
IAEA --এর নির্বাহী প্রধান হলেন ------ সঠিক উত্তর ইউকিয়া আমানো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর বর্তমান প্রধান নির্বাহী বা মহাপরিচালক জাপানের ইউকিয়া আমানো (১ ডিসেম্বর ২০০৯ - বর্তমান) । মিশরের মোহাম্মদ আল বারাদি ১ ডিসেম্বর ১৯৯৭ - ৩০ নভেম্বর ২০০৯ পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন । আমর মুসা মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের সাবেক মহাসচিব , আয়াদ আলাওয়ি ইরাকের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান এবং হামিদ কারজাই আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট ।
সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?
Correct Answer:
ঘ: গৌড়
Explanation:
সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি? সঠিক উত্তর গৌড় সোনারগাঁ ১৩৩৮ থেকে ১৩৫২ পর্যন্ত ফখরুদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে। পরবর্তীতে ঈষা খাঁ ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও তাদের রাজধানী ছিল। খ. ১৬১০ সালে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। গ. ঢাকা প্রথমে ১৬১০ সালে, দ্বিতীয় ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়, ১৯৪৭ সালে ভারত - পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের এবং ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশর রাজধানীর মর্যাদা লাভ করে। ঘ. সুলতানি আমলে 'আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দে থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় বাংলার রাজধানী ছিল।
যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়?
Correct Answer:
ক: হাওয়াই
Explanation:
যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়? সঠিক উত্তর হাওয়াই ১৯৫৯ সালের ২১ আগষ্ট সর্বশেষ ৫০ তম স্টেট হিসেবে যোগ দেয় হাওয়াই রাজ্য।
East London কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: দক্ষিণ আফ্রিকায়
Explanation:
East London কোথায় অবস্থিত? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফ্যালো (Buffalo) নদীর তীরবর্তী শহর East London । ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ ( Sir Harry Smith) এ নামকরণ করেন।
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ব্রাসেলস
Explanation:
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে ইউরোপের রাজধানী বলা হয়। এছাড়াও ব্রাসেলসে রয়েছে ইউরোপিয়ান কমিশন - এর সদর দপ্তর ।
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
Correct Answer:
ক: ভুটান
Explanation:
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? সঠিক উত্তর ভুটান ভুটান ও ভারত দুই দেশই বাংলাদেশকে ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল। তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়। [ সূত্র: প্রথম আলো, ৯ ডিসেম্বর ২০১৪ ]
পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
Correct Answer:
ক: ৩ টি
Explanation:
পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? সঠিক উত্তর ৩ টি আশির দশকের প্রথমদিকে দেশব্যাপী প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে পার্বত্য চট্রগ্রামকে ৩ টি স্বতন্ত্র জেলায় বিভক্ত করা হয়। জেলাগুলো হচ্ছে - ১. রাঙামাটি ২. খাগড়াছড়ি , ৩. বান্দরবান
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
Correct Answer:
গ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ? সঠিক উত্তর ১১ টি জেনারেল এম . এ. জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১ টি সেক্টরে ভাগ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
Correct Answer:
খ: জেনারেল আতাউল গণি ওসমানি
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর জেনারেল আতাউল গণি ওসমানি ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের সিদ্ধান্তক্রমে ১১ এপ্রিল ১৯৭১ জেনারেল আতাউল গণি ওসমানীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।
টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
গ: নাফ
Explanation:
টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর নাফ নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ কক্সবাজার জেলার একটি উপজেলা । বাংলাদেশের সর্ব দক্ষিণ - পূর্ব সীমান্তে এ উপজেলাটির অবস্থান। মিয়ানমার থেকে বাংলাদেশকে (কক্সবাজার) পৃথক করেছে এ নদীটি। এ নদীর দৈর্ঘ্য ৫৬ কিমি। পদ্মা নদীর তীরে অবস্থিত উল্লেকযোগ্য শহর - বন্দর হলো রাজশাহী, শিলাইদহ, সারদা, গোয়ালন্দ। যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ, আরিচা, বাহাদুরাবাদ, ভুয়াপুর, জগন্নাথগঞ্জ। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্রগ্রাম , চন্দ্রগ্রাম, চন্দ্রঘোনা , কাপ্তাই।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
Correct Answer:
ক: নরেন্দ্র মোদি
Explanation:
ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর নরেন্দ্র মোদি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলে নরেন্দ্র মোদি ।তিনি ২৬ মে ২০১৪ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সোনিয়া গান্ধী ভারতীয় কংগ্রেস দলের সভানেত্রী । মমতা ব্যানার্জী ভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী। রাহুল গান্ধী বর্তমান ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ।]
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
Correct Answer:
খ: লর্ড মাউন্টব্যাটেন
Explanation:
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন লর্ড মাউন্টব্যাটেন (মেয়াদকাল ১৯৪৫ - ১৯৪৭) ভারতবর্ষকে ভেঙে ১৪ আগস্ট ১৯৪৭ পাকিস্তান এবং ১৫ আগস্ট ১৯৪৭ ভারত নামে দুটি রাষ্ট্র গঠন করেন। ভারতবর্ষের স্বাধীনতার পর তার ভাইসরয় উপাধি বিলুপ্ত হয়ে গভর্নর জেনারেল উপাধিতে রুপান্তরিত হয়। ফলে তিনি ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেলে পরিণত হন।
সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: কাঠমান্ডু
Explanation:
সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর কাঠমান্ডু ১৬ জানুয়ারি ১৯৮৭ নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। এছাড়া কাঠমান্ডুতে রয়েছে সার্ক যক্ষ্মা কেন্দ্র। দিল্লিতে রয়েছে SAARC Documentation Centre ও সার্ক বিশ্ববিদ্যালয় । ইসলামাবাদে রয়েছে SAARC Human Resource Development Center আর ঢাকায় অবস্থিত SAARC Agricultural Information Center ।
বরিশাল এর প্রাচীন নাম কি?
Correct Answer:
খ: চন্দ্রদ্বীপ
Explanation:
বরিশাল এর প্রাচীন নাম কি? সঠিক উত্তর চন্দ্রদ্বীপ বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ/ বাকেরগঞ্জ। নদিয়া ছিল কুষ্টিয়ার পূর্বনাম। শাহবাজপুর ছিল বর্তমান ভোলা জেলার প্রাচীন নাম। অন্যদিকে প্রাচীন বাংলার জনপদের নাম ছিল হরিকেল বর্তমান সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ ছিল ।
শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
Correct Answer:
খ: নায়েম
Explanation:
শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর নায়েম বিয়াম (BIAM) - এর পূর্ণরুপ বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রশেন অ্যান্ড ম্যানেজমেন্ট। এ প্রতিষ্ঠানটি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ট্রেনিং প্রদান করে। নায়েম (NIEAM) - এর পূর্ণরুপ ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এটি শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ এবং শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে ট্রেনিং প্রদান করে। টিটিসি (TTC) - এর পূর্ণরুপ হলো টিচার্স ট্রেনিং কলেজ। এটি বিএড ট্রেনিং প্রদান করে। ইউজিসি (UGC) হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটি সরকার ও বিশ্ববিদ্যালয় মধ্যে যোগাযোগ বা মধ্যস্থতা বিধান করে।
জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক?
Correct Answer:
খ: বৃটেন
Explanation:
জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? সঠিক উত্তর বৃটেন ব্রিটেনে জন্ম নেয়া জর্জ হ্যারিসন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিকামী মানুষের পক্ষে সংগীত পরিবেশনা করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন। ভারতের সংগীত গুরু রবী শংকরের আমন্ত্রণে 1971 সালে জর্জ হ্যারিসন ও সহশিল্পীদের নিয়ে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানে দর্শক সংখ্যা 40 হাজার ছড়িয়ে গিয়েছিল।
জাতীয় সৃতিসৌধের স্থপতি কে?
Correct Answer:
গ: সৈয়দ মাইনুল হোসেন
Explanation:
জাতীয় সৃতিসৌধের স্থপতি কে? সঠিক উত্তর সৈয়দ মাইনুল হোসেন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন সৈয়দ মইনুল হোসেন। রুই কাতলা, শান্তির পায়রা, ক্যাঁকটাস প্রভৃতি ভাস্কর্যের স্থপতি হামিদুজ্জামান জামান খান। অন্যদিকে বলাকা, গোল্ডেন জুবিলি টাওয়ার, রাজসিক বিহার প্রভৃতির স্থপতি হলেন মৃণাল হক।
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
Correct Answer:
ক: ইসলাম খান
Explanation:
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন? সঠিক উত্তর ইসলাম খান মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খান চিশতীকে বাংলার সুবেদার নিয়োগ করেন। ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে স্থানান্তরিত করে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
' সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?
Correct Answer:
খ: নিতুন কুণ্ডু
Explanation:
' সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে? সঠিক উত্তর নিতুন কুণ্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে মুক্তাঙ্গনের উত্তর পার্শ্বে 'সাবাশ বাংলাদেশ' ভাষ্কর্যটি অবস্থিত। এর স্থপতি নিতুন কুণ্ডু। নিতুন কুণ্ডুর অন্যান্য ভাস্কর্যের মধ্যে রয়েছে - সার্ফ ফোয়ারা (কারওয়ান বাজার), কদমফুল ফোয়ারা (জাতীয় ঈদগাহ ময়দান), সাম্পান (চট্রগ্রাম বিমানবন্দর )ইত্যাদি।
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
Correct Answer:
গ: ১২০৪
Explanation:
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? সঠিক উত্তর ১২০৪ ' ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি' ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদীয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন ।
মুজিবনগর দিবস কোনটি?
Correct Answer:
খ: ১৭ এপ্রিল
Explanation:
মুজিবনগর দিবস কোনটি? সঠিক উত্তর ১৭ এপ্রিল মুজিবনগর দিবস ১৭ এপ্রিল। প্রতিবছর ১৭ই এপ্রিল বাংলাদেশে মুজিবনগর দিবস পালিত হয়। এ দিবসটি একটি স্বাধীন ভূখণ্ড হিসাবে বাংলাদেশ - এর অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত।
বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ঈশ্বরদী
Explanation:
বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঈশ্বরদী ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ইক্ষুর ওপর নানা গবেষণা ও ইক্ষু চাষের ওপর নানা প্রশিক্ষণ প্রদান করে থাকে। এ প্রতিষ্ঠানটি ৩০টি উন্নত জাতের উচ্চ ফলনশীল আখ উদ্ভাবন করেছে। উল্লেখ্য, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এর বর্তমান নাম বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট।
লেবাননের মুদ্রার নাম কি?
Correct Answer:
গ: পাউন্ড
Explanation:
লেবাননের মুদ্রার নাম কি? সঠিক উত্তর পাউন্ড লেবাননের মুদ্রার নাম পাউন্ড। লেবানন এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। এর উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েলের সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস দ্বীপ। লেবাননের মুদ্রার নাম পাউন্ড।
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
Correct Answer:
ঘ: বরিশাল
Explanation:
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? সঠিক উত্তর বরিশাল বর্তমান বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ যা বাংলার আদি জনপদের একটি। রাজা দনুজমর্দন এই স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা। ১৭৯৬ সাল পর্যন্ত এর নাম বাকলা চন্দ্রদ্বীপ ছিল।
লালবাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন?
Correct Answer:
ক: ৩য়
Explanation:
লালবাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর ৩য় লাল বাহাদুর শাস্ত্রী ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন। আর ভারতের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন যথাক্রমে - গুলজারিলাল নন্দ, ইন্দিরা গান্ধী ও মোরারজি দেশাই।
মানবাধিকার দিবস পালিত হয় কবে?
Correct Answer:
ঘ: ১০ ডিসেম্বর
Explanation:
মানবাধিকার দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর ১০ ডিসেম্বর ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে উদ্যোগে সর্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয়। তাই প্রতি বছরের ১০ ডিসেম্বর 'বিশ্ব মানবাধিকার দিবস' পালিত হয়। অন্যদিকে , ২৬ জুন 'আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস' ১ আগস্ট 'বিশ্ব মাতৃদুগ্ধ দিবস' এবং ১ মে 'আন্তর্জাতিক শ্রমিক দিবস' বা মে দিবস।