general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
The system of dual citizenship exists in ___
Correct Answer:
B: Franch
Explanation:
The system of dual citizenship exists in ___ Correct Answer Franch প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে শুধু ভারতের নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব গ্রহনের অধিকার না থাকলেও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ও ফ্রান্সের নাগরিকদের এ অধিকার আছে ।
বিখ্যাত তারা মসজিদ এর নির্মাতা কে?
Correct Answer:
গ: মীর্জা গোলাম পীর
Which is the land of the rising sun ?
Correct Answer:
A: Japan
Explanation:
Which is the land of the rising sun ? Correct Answer Japan দূর প্রাচ্যের দেশ জাপানকে সূর্যোদয়ের দেশ বা Land of rising Sun বলা হয়।
বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত
Correct Answer:
ঘ: কর্ণফুলি
Explanation:
বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কর্ণফুলি একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ে অবস্থিত। কর্ণফুলী নদীর উপর উপর বাধ দিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় কাপ্তাই বাধ তৈরি করা হয়। ১৯৬২ সালে ৪৬ মেগাওয়াট করে দুটি ইউনিট নিয়ে কেন্দ্রটির যাত্রা শুরু হয়।
ফ্রান্সের মুদ্রার নাম কি?
Correct Answer:
গ: ইউরো
অনূর্ধ্ব ১৯ বিশ্ব কাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন কোন দেশ?
Correct Answer:
ঘ: শ্রীলঙ্কা
which of the following organization is concened with enviormental issues ?
Correct Answer:
B: IPCC
Explanation:
which of the following organization is concened with enviormental issues ? Correct Answer IPCC জাতিসংঘ এর পরিবেশ বিষয়ক সংস্থা IPCC বা Intergovernmental Panel on Climate Change , যা ১৯৮৮ সালে প্রিতিষ্টিত হয়। এ সংস্থাটি তার কাজের স্বীকৃস্বরূপ ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
বিশ্বকাপ ক্রিকেট প্রথম দ্বিশতক করেন কে?
Correct Answer:
খ: ক্রিস গেইল
রুমানিয়ায় রাজধানীর নাম কি?
Correct Answer:
খ: বুখারেস্ট
বাংলাদেশের পতাকা কবে প্রথম উত্তোলন করা হয়?
Correct Answer:
খ: ২ মার্চ
Explanation:
বাংলাদেশের পতাকা কবে প্রথম উত্তোলন করা হয়? সঠিক উত্তর ২ মার্চ ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। এজন্য ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।
SDG এর পূর্ণরূপ কী?
Correct Answer:
ক: Sustainable development Goal
Explanation:
SDG এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর Sustainable development Goal ২০১৫ সালে MDG ও এ লক্ষ্যমাত্রা শেষ হওয়ার পর নতুন রূপকল্প হিসাবে SDG কে প্রতিস্থাপন করা হয়। এর পূর্ণ রূপ হলো Sustainable Development Goals . এর মেয়াদকাল ১৫ বছর। ২০৩০ সালে SDG এর মেয়াদ শেষ হবে। দারিদ্র্য নির্মূল, অসাম্যের বিরুদ্ধে লড়াই ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে সামনে রেখে SDG তে ১৭ টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরশুরাম - কার ছদ্ম নাম ?
Correct Answer:
গ: রাজশেখর বসু
Explanation:
পরশুরাম - কার ছদ্ম নাম ? সঠিক উত্তর রাজশেখর বসু রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। গোলাম মোস্তফার উপাধি কাব্য সুধাকর। সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি কাব্য সুধাকর। সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছন্দের যাদুকর। শরৎচন্দ্রের ছদ্মনাম অনিলাদেবী এবং উপাধি অপরাজেয় কথাশিল্প।
নির্বাচন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান?
Correct Answer:
ক: সরকারি
Explanation:
নির্বাচন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? সঠিক উত্তর সরকারি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বা সরকারি প্রতিষ্ঠান।বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি মেয়র নির্বাচন, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী হাবিবুল আউয়াল। তার নেতৃত্বে ৪ জন নির্বাচন কমিশনার রয়েছেন। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে। নির্বাচন কমিশনের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার বলা হয়ে থাকে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল এ সংবিধান ও আইনের অধীন হবেন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।সুত্র: ইউকিপিডিয়া
জোয়ার ভাঁটা হয়না কোন নদীতে?
Correct Answer:
ক: গোমতী
Explanation:
জোয়ার ভাঁটা হয়না কোন নদীতে? সঠিক উত্তর গোমতী গোমতী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৯৫ কিমি। এই নদীতে জোয়ার ভাটা হয় না।
একাত্তরের ডায়রী - গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সুফিয়া কামাল
Explanation:
একাত্তরের ডায়রী - গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর সুফিয়া কামাল একাত্তরের দিনগুলি রচয়িতা জাহানারা ইমাম। একাত্তরের ডায়েরির রচয়িতা সুফিয়া কামাল।
কোন তারিখে বিজয় দিবস পালিত হয়?
Correct Answer:
ঘ: ১৬ ডিসেম্বর
Explanation:
কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? সঠিক উত্তর ১৬ ডিসেম্বর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ। বিজয় দিবস ১৬ ডিসেম্বর।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?
Correct Answer:
খ: সিপাহী
Explanation:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো? সঠিক উত্তর সিপাহী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদান রাখার জন্য যে সাত জন বীরযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
URL হলো -
Correct Answer:
A: ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা
Explanation:
URL হলো - Correct Answer ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা পৃথিবীব্যাপী বিস্তৃত ওয়েব পেজ সমূহের সঠিক ঠিকানা হলো URL. এর পূর্ণরূপ Universal Resource Locator।
গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?
Correct Answer:
খ: ৯/১১
Explanation:
গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত? সঠিক উত্তর ৯/১১ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সন্ত্রাসীদের হামলায় ধ্বংস হওয়ার পর ওই স্থানটি বিশ্বব্যাপী 'গ্রাউন্ড জিরো' হিসেবে পরিচিতি লাভ করে।
এডমাস পিক - তীর্থস্থানটি কোথায়?
Correct Answer:
খ: শ্রীলঙ্কা
Explanation:
এডমাস পিক - তীর্থস্থানটি কোথায়? সঠিক উত্তর শ্রীলঙ্কা এডমাস পিক তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত। ২২৪৩ মিটার উচ্চতা বিশিষ্ট এডমাস পিক পর্বত দেশটির অন্যতম তীর্থস্থান।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন -
Correct Answer:
খ: এম আর আখতার মুকুল
Explanation:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন - সঠিক উত্তর এম আর আখতার মুকুল মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় 'স্বাধীন বাংলা বেতারকেন্দ্র'। আর এখান থেকে 'চরমপত্র' পাঠ করতেন এম আর আখতার মুকুল।
বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নান কি?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু স্যাটেলাইট -১
Explanation:
বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নান কি? সঠিক উত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নির্মিত এবং যুক্তরাষ্ট্রের স্পেসএক্স কর্তৃক ১১ই মে ২০১৮ উৎক্ষেপিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১'।
সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে?
Correct Answer:
খ: ১৮২৯
Explanation:
সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে? সঠিক উত্তর ১৮২৯ ইংরেজ গভর্নর লর্ড বেন্টিং ১৮২৯ সালে হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ বা সহমরণ প্রথা বিলুপ্ত ঘোষণা করেন।
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি -
Correct Answer:
ক: লোহা
Explanation:
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি - সঠিক উত্তর লোহা কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। এরপর যথাক্রমে তরল ও বায়বীয়। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ ০ (শূন্য)। শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না।
১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম. মনসুর আলী।
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত?
Correct Answer:
ক: হালদা
Explanation:
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত? সঠিক উত্তর হালদা বাংলাদেশের দক্ষিণ - পূর্বের বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করা হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত।
মুক্তিযুদ্ধে কয়জন মহিলা বীরপ্রতিক খেতাবে ভূষিত হন?
Correct Answer:
খ: ২ জন
Explanation:
মুক্তিযুদ্ধে কয়জন মহিলা বীরপ্রতিক খেতাবে ভূষিত হন? সঠিক উত্তর ২ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দুইজন মহিলাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে। তারা হচ্ছেন ক্যাপ্টেন ডা. সেতারা বেগম ( সেনাবাহিনী ২ নং সেক্টর) এবং তারামন বিবি ( গণবাহিনী ১১ নং সেক্টর)
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৭৩ সালে। এই জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উল্লেখ্য বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ। তাজউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন এম. মনসুর আলী যথাক্রমে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন।
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
Correct Answer:
ক: হরমোন
Explanation:
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? সঠিক উত্তর হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন বা প্রাণরস। মানবদেহে শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন ও নিয়ন্ত্রণে এরা অত্যাবশ্যকীয়। গুরুত্বপূর্ণ অন্তক্ষরা গ্রন্থির মধ্যে রয়েছে পিটুইটারি, হাইপোথ্যালামাস, থাইরয়েড, এড্রিনাল, থাইমাস ইত্যাদি।
পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় -
Correct Answer:
গ: ১৯৫০
Explanation:
পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় - সঠিক উত্তর ১৯৫০ ১৭৯৩ সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সৃষ্ট জমিদারি প্রথার নিকট থেকে বাংলার কৃষকদের মুক্তির জন্য পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পায় ১৯৫০ সালে।
জাহাজ নির্মাণ শিল্পে সর্বোপেক্ষা উন্নত দেশ কোনটি?
Correct Answer:
ক: যুক্তরাজ্য
Explanation:
জাহাজ নির্মাণ শিল্পে সর্বোপেক্ষা উন্নত দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাজ্য জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ দক্ষিণ কোরিয়া। তবে এ প্রশ্নের অপশন গুলোর মধ্যে যুক্তরাজ্য সর্বাপেক্ষা উন্নত।
নিচের কোন জেলা রেশম গুটি উপাদনের জন্য বিখ্যার ?
Correct Answer:
ক: রাজশাহী
Explanation:
নিচের কোন জেলা রেশম গুটি উপাদনের জন্য বিখ্যার ? সঠিক উত্তর রাজশাহী রাজশাহী জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত। রাজশাহী ছাড়াও দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলে রেশম চাষ হয়। বর্তমানে ফরিদপুর, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলেও রেশমগুটির চাষ হচ্ছে ।
'ডট বল' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত ?
Correct Answer:
ক: ক্রিকেট
Explanation:
'ডট বল' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত ? সঠিক উত্তর ক্রিকেট ক্রিকেটের সাথে সম্পর্কিত ‘ডট বল' হলাে এমন একটি বল, যে বলে কোনাে রান হবে না। এ বলে রান ছাড়া আউটও হতে পারে এবং ওভারের ছয়টি বলের মধ্যে গণনাযােগ্য একটি বল। যদি কোনাে টেস্ট/ওয়ানডে/ টি - ২০ ম্যাচে একটি ওভারে সবকয়টি বল ডট হয়, ওভারটি মেডেন ওভার হিসেবে গণ্য হবে।
বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি ?
Correct Answer:
ক: হাড়িয়াভাঙ্গা
Explanation:
বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি ? সঠিক উত্তর হাড়িয়াভাঙ্গা বাংলাদেশের সাথে ভারতের সীমানা নির্ধারিত হয়েছে রেডক্লিফ রােয়েদাদের ভিত্তিতে । রেডক্লিফ রােয়েদাদ অনুযায়ী নদী বিভাজিত সীমান্তের ক্ষেত্রে 'নদীর মূল স্রোতধারার মধ্যরেখা নীতি' (Mid - Channel flow principle) - কে দুই দেশের মধ্যকার আন্তর্জাতিক সীমানা হিসেবে নির্ধারণ করা হয়েছে। 'নদীর মূল স্রোতধারার মধ্যরেখা নীতি' অনুযায়ী বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী হাড়িয়াভাঙ্গা নদীর - মূল স্রোতধারার মধ্যরেখা সুস্পষ্টভাবে দক্ষিণ তালপট্টি দ্বীপের পশ্চিম দিয়ে প্রবাহিত হচ্ছে ।
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
Correct Answer:
খ: জিব্রাল্টার
Explanation:
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান? সঠিক উত্তর জিব্রাল্টার ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের উত্তর অংশকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। বঁসফরাস প্রণালী কৃষ্ণসাগরের সাথে মর্মর সাগর কে, হরমুজ প্রণালী পারস্য উপসাগরের সাথে ওমান সাগর কে আর পক প্রণালী বঙ্গোপসাগরকে ও পক উপসাগরকে যুক্ত করেছে।
নিচের কোনটি কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইস ?
Correct Answer:
ক: হার্ডডিস্ক
Explanation:
নিচের কোনটি কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইস ? সঠিক উত্তর হার্ডডিস্ক কম্পিউটারের স্টোরেজ ডিভাইস হার্ডডিস্ক যা ডাটা সংরক্ষণের যন্ত্র বা তথ্য জমা এবং পরবর্তী সময়ে পড়ার জন্য ব্যবহৃত হয়। হার্ডডিস্কে সমকেন্দ্রিক একাধিক চাকতি থাকে একে প্লেটারস বলে।
মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
Correct Answer:
খ: নেদারল্যান্ড
Explanation:
মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? সঠিক উত্তর নেদারল্যান্ড মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত ( বীর প্রতীক ) হলেন নেদারল্যান্ডস বা হল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড । তিনি ১৮ মে ২০০১ সালে মৃত্যুবরণ করেন।
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
Correct Answer:
ঘ: মাওলানা ভাসানী
Explanation:
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর মাওলানা ভাসানী মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মওলানা ভাসানী। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদ মুজিবনগর সরকারের যথাক্রমে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন।
মাদার অফ হিউম্যানেটি কাকে বলা হয়?
Correct Answer:
গ: শেখ হাসিনা
Explanation:
মাদার অফ হিউম্যানেটি কাকে বলা হয়? সঠিক উত্তর শেখ হাসিনা মিয়ানমারের রাখাইন রাজ্য নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী কে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্যের টেলিভিশন ' চ্যানেল ফর ' এর এশিয়া প্রতিনিধি জনাথান মিলার রোহিঙ্গা বিষয়ক এক প্রতিবেদনে শেখ হাসিনাকে 'মাদার অব হিউমিনিটি' বলে উল্লেখ করেন। আর দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস তাকে 'স্টার অব দ্য ইস্ট' আখ্যা দিয়েছে এবং ভারতীয় সংবাদমাধ্যম 'এশিয়ান এজ' প্রধানমন্ত্রীকে হিটলারের নাৎসি বাহিনীর হাত থেকে ইহুদিদের রক্ষাকারী রাউল ওয়ালেনবার্গের এর সাথে তুলনা করেছে।
১ লা আগস্ট ১৯৭১ 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়েছিলো -
Correct Answer:
গ: নিউইয়র্কে
Explanation:
১ লা আগস্ট ১৯৭১ 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়েছিলো - সঠিক উত্তর নিউইয়র্কে পূর্ব পাকিস্তানের ( বর্তমান বাংলাদেশ ) শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং তহবিল প্রচেষ্টা বাড়াতে ১ আগস্ট ১৯৭১ রবিবার নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ৪০, ০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'। এ সঙ্গীতানুষ্ঠানের সংগঠক ছিলেন জর্জ হ্যারিসন ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর ।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ১ম আফ্রিকান দেশ কোনটি?
Correct Answer:
খ: সেনেগাল
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ১ম আফ্রিকান দেশ কোনটি? সঠিক উত্তর সেনেগাল আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সুদান - ১৬ আগস্ট ১৯৭৫। ঘানা - ৮ ডিসেম্বর ১৯৭২। মিশর - ১৫ সেপ্টেম্বর ১৯৭৩।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত দিন?
Correct Answer:
ক: ৩০
Explanation:
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত দিন? সঠিক উত্তর ৩০ জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর কাজ। নিরাপত্তা পরিষদের পনের সদস্য নিয়ে গঠিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি - চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য। এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন, নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও ১০ জন অস্থায়ী সদস্য আছে, যারা নিদিষ্ট অঞ্চল থেকে ২ বছরের জন্য নির্বাচিত হন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ ৩০ দিন।
কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: আকতার হামিদ খান
Explanation:
কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আকতার হামিদ খান বার্ড (BARD) এর পূর্ণ অভিব্যক্তি Bangladesh Academy for Rural Development। ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামীদ খান ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিষ্ঠান স্থাপন করেন। এ কাডেমির প্রধান উদ্দেশ্য পল্লী তথা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। BARD - এর বহুমুখী অবদান ও কার্যকলাপের জন্য একে 'কুমিল্লা মডেল' নামে অভিহিত করা হয়।
অপারেশন জ্যাকপট কি?
Correct Answer:
ঘ: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান
Explanation:
অপারেশন জ্যাকপট কি? সঠিক উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান অপারেশন জ্যাকপট হলো পাকিস্তানের হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা। ১৫ আগস্ট ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের দ্বারা পরিচালিত অভিযানই হলো অপারেশন জ্যাকপট।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
Correct Answer:
ক: পূর্ব জার্মানি
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? সঠিক উত্তর পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ তৎকালীন পূর্ব জার্মানি। দেশটি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। যুক্তরাজ্য ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি, পোল্যান্ড ১২ জানুয়ারি ১৯৭২, রাশিয়া ২৪ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
মুক্তিযুদ্ধের সময় ব্রিগ্রেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিলো?
Correct Answer:
খ: ৩ টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় ব্রিগ্রেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিলো? সঠিক উত্তর ৩ টি মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে লিপ্ত হওয়ার জন্য ৩ টি নিয়মিত ব্রিগেড গঠন করা হয়। ব্রিগেড গুলো হলো - ১. লে. কর্নেল জিয়াউর রহমানের নামানুসারে জেড ফোর্স ২. লে. কর্নেল খালেদ মোশাররফের নামানুসারে কে ফোর্স ও ৩. লে. কর্নেল কে এম সফিউল্লাহ - এর নাম অনুসারে এস ফোর্স ।
২২ তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে ?
Correct Answer:
খ: কাতার
Explanation:
২২ তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে ? সঠিক উত্তর কাতার বিশ্ব ফুটবলের ২২ তম আসর ২০২২ ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আরব আমিরাতের দেশ কাতারে। মোট ১২ টি ভেন্যুতে এই খেলা হবে আর অংশগ্রহণ করবে ৩২টি দল। সিদ্ধান্ত হলে আগামী বিশ্বকাপে ৪৮টি দেশ অংশগ্রহণ করতে পারে।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় -
Correct Answer:
ক: শিশু দিবস
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় - সঠিক উত্তর শিশু দিবস বাংলাদেশে প্রতিবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চে 'জাতীয় শিশু দিবস' পালন করা হয় । ১৯৯৬ সালে প্রথম বাংলাদেশে এ দিন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন - অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। গানটির রচনাকাল জানা যায় না। ১৯১১ খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়। ১৯৫০ খ্রিষ্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় সংগীতের স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা জাতীয় স্তোত্র বা স্তব রাষ্ট্রগীত (ন্যাশনাল অ্যানথেম) ও বন্দেমাতরম ভারতের রাষ্ট্রগান (ন্যাশানাল সং) বিবেচিত হয়।
প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী?
Correct Answer:
গ: পানামা প্রনালী
Explanation:
প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? সঠিক উত্তর পানামা প্রনালী প্রশান্ত মহাসাগর + আটলান্টিক মহাসাগর = পানামা প্রণালী ভারত মহাসাগর + আরব মহাসাগর = পক প্রণালী উত্তর আটলান্টিক + ভূমধ্যসাগর = জিব্রাল্টার প্রণালী বঙ্গোপসাগর + জাভা সাগর = মালাক্কা প্রণালী