general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি দফা ছিল?
Correct Answer:
ঘ: ২১ দফা
Explanation:
১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি দফা ছিল? সঠিক উত্তর ২১ দফা একুশ দফা ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা এবং পূর্ব বাংলায় মুসলিম লীগ শাসনের অবসানের উদ্দেশ্য আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট নামে একটি নির্বাচনী মোর্চা গঠিত হয়। যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১ টি প্রতিশ্রুতি সহকারে যে নির্বাচনী কর্মসূচী ঘোষণা করা হয় তা একুশ দফা কর্মসূচি নামে পরিচিত।
'সোহরাই' বাংলাদেশর কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসব ?
Correct Answer:
খ: সাঁওতাল
Explanation:
'সোহরাই' বাংলাদেশর কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসব ? সঠিক উত্তর সাঁওতাল সাঁওতালদের পালন করা রীতিনীতি বিভিন্নতা আছে। সাঁওতালী ভাষায় দেবতাকে বলে ‘বোংগা‘ বলে। এদের প্রধান দেবতা হচ্ছে সূর্যদেব। অন্ দেবতাকে বলে ‘মারাং বুরু‘। এর প্রভাব সাঁওতালদের জীবনে সবচেয়ে বেশি। এ দেবতাকে তারা জন্ম - মৃত্যুও কারণ বলে মনে করে থাকে। সাঁওতালদের গৃহদেবতার নাম ‘আবগে বোংগা‘। সাঁওতালরা খুব আনন্দ প্রিয় মানুষ। বিভিন্ন পূজাপার্বণ ও সামাজিক উৎসবে এরা নাচ গানে মেতে ওঠে। প্রকৃতির সাথে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। এরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। সাঁওতালদের বার্ষিক উৎসবের নাম ‘সোহরাই‘। এই উৎসবে মেয়েরা দলবদ্ধভাবে নাচে। শীতের শেষে যখন বনে ফুল ফোটে তখন এরা ‘বাহা‘ উৎসব উদযাপন করে। এদের একটি জনপ্রিয় উৎসবের নাম ‘দাসাই‘। এছাড়াও এরঃ, মাঃ মড়ে, সাকরাত প্রভৃতি উৎসব প্রকৃতির পালা বদলে সাথে সাথে পালন করে থাকে।
২০১৮ সালের EPA প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ
Correct Answer:
ঘ: নেপাল
Explanation:
২০১৮ সালের EPA প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ সঠিক উত্তর নেপাল বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ হিসেবে প্রথমে নেপাল, তারপর পর্যায়ক্রমে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান ও কঙ্গোর নাম উঠে এসেছে। আর নির্মল বায়ুর দেশ হিসেবে প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর রয়েছে বার্বাডোজ, জর্ডান, কানাডা ও ডেনমার্ক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত ও পাস হয়?
Correct Answer:
ঘ: ১৯৭২ সালের ৪ নভেম্বর
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত ও পাস হয়? সঠিক উত্তর ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র হলো সংবিধান। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ এবং কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২। এর প্রস্তাবনা ১টি, মূলনীতি ৪টি, তফসিল ৭টি, ভাগ ১১টি এবং অনুচ্ছেদ ১৫৩টি।
অধস্তন আদালতের ভাষা কি হবে তা The code of civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে?
Correct Answer:
গ: ১৩৭
Explanation:
অধস্তন আদালতের ভাষা কি হবে তা The code of civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ১৩৭ The Code of Civil Procedure, 1908 এর ১৩৭ ধারায় অধস্তন আদালতের ভাষা কি হবে তা বলা হয়েছে।
The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদলতে দেওয়ানী মামলা স্থানন্তর করেন?
Correct Answer:
খ: ২৪
Explanation:
The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদলতে দেওয়ানী মামলা স্থানন্তর করেন? সঠিক উত্তর ২৪ The Code of Civil Procedure, 1908 এর ২৪ ধারায় বিবাদমান কোনোপক্ষের আবেদনে উভয়পক্ষের নোটিশ প্রদান এবং শুনানি করে বা নোটিশ প্রদান না করে হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত মামলার যেকোনো পর্যায় মামলা স্হানান্তর করতে পারে।
Which is the second oil exporting country in the world ?
Correct Answer:
B: Russia
The organization 'Boko Haram' is based in :
Correct Answer:
A: Nigeria
Explanation:
The organization 'Boko Haram' is based in : Correct Answer Nigeria বোকো হারাম বা জামাতু আহ্লস সুন্নাহ লাদ্দাআওতিহ ওয়াল - জিহাদ নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন যারা আল - কয়েদার মতো পশ্চিমা শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে। ২০১১ সালে বোকো হারাম মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। নাইজেরিয়ার বোরনো প্রদেশের রাজধানী মাইদুস্তুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।
Tho Code of Civil Procedure, 1908 এর Order VIII, rule (1) অনুযায়ী বিবাদী প্রতম শুনানীর দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে?
Correct Answer:
ক: ষাট দিন
Explanation:
Tho Code of Civil Procedure, 1908 এর Order VIII, rule (1) অনুযায়ী বিবাদী প্রতম শুনানীর দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে? সঠিক উত্তর ষাট দিন দেওয়ানী কার্যবিধির ৮ আদেশ ১ বিধি অনুসারে (১) ৮০(২) ধারার শর্তাংশের বিধান ব্যতীত বিবাদীকে জারীকৃত সমনের তারিখ হতে ৩০ কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দিতে হবে। যুক্তি সঙ্গত কারণ থাকলে ৬০ কার্যদিবসের বেশি নয় এমন সময় আদালত দিতে পারে।
বিক্রয়, উৎপাদন, অর্থায়ন ও আকাউন্টিং কাজের সমন্বয়কারী software:
Correct Answer:
খ: ERP
Explanation:
বিক্রয়, উৎপাদন, অর্থায়ন ও আকাউন্টিং কাজের সমন্বয়কারী software: সঠিক উত্তর ERP ই আর পি (ইংরেজি তে ERP)এর অর্থ হল এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং । অনেকে মনে করেন এটা একটা সফটওয়্যার বা কোন কম্পানি , আসলে এটা হল এক ধরনের ডাটাবেজ সফটওয়্যার (Logically) যা একটা বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের এর বেশির ভাগ প্রসেস এবং অপারেশন কে শুধু মাত্র একটা সফটওয়ারে চালিত করবে ।এটি একটি সমন্বিত সফটওয়ারের রুপ যা একটি কোম্পানির মোটামুটি সব চাহিদা পুরন করে। এক কথায় বলতে গেলে "Its manage your key business operation in a single integrated system" ।
Who is the present Vice President of US ?
Correct Answer:
C: Mike Pence
Explanation:
Who is the present Vice President of US ? Correct Answer Mike Pence যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ রা নভেম্বর। এটা ৫৯ তম চতুবার্ষিক রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। এর আগে মাইক পেন্স ছিলো দেশটির ৪৮ তম ভাইস প্রেসিডেন্ট।
কোন সন থেকে Facebook চালু হয় ?
Correct Answer:
গ: ২০০৪
Explanation:
কোন সন থেকে Facebook চালু হয় ? সঠিক উত্তর ২০০৪ ফেইসবুক (ইংরেজি: Facebook) অথবা ফেসবুক (সংক্ষেপে ফেবু নামেও পরিচিত) বিশ্ব - সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল - ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র - ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে। মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডুয়ার্ডো স্যাভেরিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র - ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারা বিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ২৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। ফেসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে।বাংলাদেশ, সিরিয়া, চায়না এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছে। এটার ব্যবহার সময় অপচয় ব্যাখ্যা দিয়ে কর্মচারীদের নিরুৎসাহিত করে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুক ওয়েবসাইট কে আইন জটিলতায় পড়তে হয়েছে বেশ কয়েকবার জাকারবার্গের সহপাঠী কর্তৃক, তারা অভিযোগ এনেছেন যে ফেসবুক তাদের সোর্স কোড এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে। ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে গিয়ে উঠেছে।
"Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit___' বিধানটি The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত হয়েছে?
Correct Answer:
গ: ৪২
Explanation:
"Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit___' বিধানটি The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত হয়েছে? সঠিক উত্তর ৪২ সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭২ এর ৪২ ধারার বাদী তার দাবীকৃত সম্পত্তির স্বত্ব ঘোষণার আবেদন করতে পারে। এই মোকদ্দমায় বাদীকে নালিশী বিষয়ে আইনগত অধিকার এবং বিবাদী কর্তৃক তা অস্বীকার করায় প্রতিকার প্রার্থনা করা হয়।
'Youth building Peace' কোন সনের বিশ্ব যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ?
Correct Answer:
গ: ২০১৭
Explanation:
'Youth building Peace' কোন সনের বিশ্ব যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ? সঠিক উত্তর ২০১৭ Youth Building Peace ২০১৭ সনের বিশ্ব যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয়।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশত্তিকে বলে-
Correct Answer:
খ: ROM
Explanation:
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশত্তিকে বলে- সঠিক উত্তর ROM ROM ( Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। কারণ সরবরাহ বন্ধ করলেও ROM - এ সংরক্ষিত ডেটা মুছে যায় না। ROM এর সংরক্ষিত ডেটা সাধারণত অপরিবর্তনীয়। বর্তমানে অনেক ধরনের ROM উদ্ভাবিত হয়েছে।
Which Mughal emperor is laid in rest in Yangoon ?
Correct Answer:
A: Bahadur Shah
Explanation:
Which Mughal emperor is laid in rest in Yangoon ? Correct Answer Bahadur Shah মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ মুগল সাম্রাজ্যের শেষ সম্রাট। সিহাপি বিপ্লবের শেষে ১৮৫৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকেরা তাকে ক্ষমতাচ্যুত করে ও রেঙ্গুনে নির্বাসনে পাঠায়। সেখানেই তিনি ১৮৬২ সালের ৭ নভেম্বর মারা যায়।
In which country can you see 'Adam's Peak'?
Correct Answer:
D: Sri Lanka
Explanation:
In which country can you see 'Adam's Peak'? Correct Answer Sri Lanka আদম চূড়া বা শ্রী পদ বা পবিত্র পদচিহ্ন, শ্রীলঙ্কার দক্ষিণ - পশ্চিম অংশের শ্রী পাড়া প্রদেশে অবস্থিত একটা পর্বত চূড়া যা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্হান।
দেওয়ানী আদালত গঠিত হয় নিচের কোন আইন অনযায়ী?
Correct Answer:
গ: The Civil Courts Act, 1887
Explanation:
দেওয়ানী আদালত গঠিত হয় নিচের কোন আইন অনযায়ী? সঠিক উত্তর The Civil Courts Act, 1887 দেওয়ানী আদালতসমূহের গঠন সম্পর্কে সিভিল কোর্ট অ্যাক্ট, ১৮৮৭ সালের ৩ ধারায় বর্ণনা করা হয়েছে। এ ধারা অনুসারে দেওয়ানী আদালতকে ৫ শ্রেনিতে ভাগ করা হয়েছে।
The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো _
Correct Answer:
ক: ১ বছর
Explanation:
The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো _ সঠিক উত্তর ১ বছর The Limitation Act, 1908 - এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় ১ বছর পর্যন্ত তামাদি মেয়াদ রয়েছে।
কোনো দেওয়ানী মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয়?
Correct Answer:
খ: ৭
Explanation:
কোনো দেওয়ানী মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয়? সঠিক উত্তর ৭ দেওয়ানী মামলায় যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদেশ ২০ অনুসারে আদালত তৎক্ষনাৎ বা অনধিক ৭ দিনের মধ্যে যে কোনো দিন রায় ঘোষণা করবে। রায় ঘোষণার ৭ দিনের মধ্যে বিধি - ৫(ক) অনুসারে ডিক্রি প্রনয়ণ করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী হ্যাকিং এর অপরাধের শাস্তি কী?
Correct Answer:
গ: অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ড, বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে তিনি The Penal Code, 1860 এর কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেন__
Correct Answer:
গ: ১৬২
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মানব পাচার অপরাধের অর্থদণ্ডসহ সর্বনিম্ন কারাদণ্ড কত বছর ?
Correct Answer:
খ: ৫
Explanation:
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মানব পাচার অপরাধের অর্থদণ্ডসহ সর্বনিম্ন কারাদণ্ড কত বছর ? সঠিক উত্তর ৫ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬ ধারা অনুযায়ী মানব পাচার অপরাধের শাস্তি অনধিক যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যূন ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যূন ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডত হবে।
As per Section 89 A of the Code of Civil Procedure, 1908 after filing written statement the court__
Correct Answer:
C: shall refer the dispute for mediation
Explanation:
As per Section 89 A of the Code of Civil Procedure, 1908 after filing written statement the court__ Correct Answer shall refer the dispute for mediation দেওয়ানী কার্যবিধি ১৯০৮ - এর ৮৯ ক(১) ধারা মধ্যস্হতা সম্পর্কে বর্ণিত হয়েছে। এই ধারা অনুসারে After filling written statement the court shall refer the dispute for mediation গ্রহণযোগ্য। কেননা এই ধারায় মধ্যস্হতাকারী মামলার বিরোধ আপোষে নিষ্পত্তি করতে সহায়তা করেন।
'ক' বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ৫,০০,০০০/- টাকা ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়। ব্যাংক 'ক' এর বিরুদ্ধে দায়ের করতে পারবে__
Correct Answer:
ঘ: সার্টিফিকেট মামলা
শিশু আইন, ২০১৩ অনুযায়ী 'শিশু'র বয়স অনূর্ধ্ব -বৎসর_
Correct Answer:
গ: ১৮
Explanation:
শিশু আইন, ২০১৩ অনুযায়ী 'শিশু'র বয়স অনূর্ধ্ব -বৎসর_ সঠিক উত্তর ১৮ জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তবায়নের নিমিত্তে গঠিত শিশু আইন, ২০১৩ - এর ৪ ধারা অনুযায়ী অনুর্ধ্ব ১৮ বছর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী কমিশনের কোনা কর্মকর্তা ফাঁদ মামলা পরিচালনা করতে পারেন?
Correct Answer:
ঘ: কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তা
Explanation:
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী কমিশনের কোনা কর্মকর্তা ফাঁদ মামলা পরিচালনা করতে পারেন? সঠিক উত্তর কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ - এর ধারা ৫ অনুযায়ী রাষ্ট্রপতি ৫ জন কমিশনার কমিশনে নিয়োগ দিয়ে তাদের মধ্যে ১ জনকে চেয়ারম্যান নিয়োগ দিবেন। এই কমিশনের যেকোনো একজন ফাঁদ মামলা (trap case) পরিচালনা করতে পারবেন।
মিমাংসার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার পারেন না __
Correct Answer:
গ: স্ব-উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে
Explanation:
মিমাংসার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার পারেন না __ সঠিক উত্তর স্ব-উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে বিরোধ মীমাংসা বোর্ড আইন, ২০০৪ - এর ৭ ধারা অনুযায়ী পৌরসভার চেয়ারম্যান এবং মামলার বাদীপক্ষ কর্তৃক মনোনীত ২ জন নিয়ে বোর্ড গঠিত হয়। তফসিলভুক্ত অপরাধের যাবতীয় মামলার বিচারের মীমাংসা এখানে হয়। তাই জেলা লিগ্যাল এইড অফিসার স্ব - উদ্যেগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে পারে না।
১৯৭১ সালের কোন তারিখে বাংলাদেশ স্বাধীন হয়?
Correct Answer:
খ: ২৬ মার্চ
বাংলাদেশে রেশম উৎপাদিত হয় কোন জেলায়?
Correct Answer:
খ: রাজশাহী
বাংলাদেশ সশস্ত্র বাহিনী পালিত হয়:
Correct Answer:
গ: ২১ নভেম্বর
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে 'বাংলাদেশ ভবন' উদ্ধোধন করেন?
Correct Answer:
ঘ: শান্তি নিকেতন
আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী ?
Correct Answer:
খ: ত্রিপুরা
কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে পারে কে?
Correct Answer:
গ: পরিবেশ আপীল আদালত
Explanation:
কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে পারে কে? সঠিক উত্তর পরিবেশ আপীল আদালত পরিবেশ আদালত আইন, ২০১০ - ধারা ৪ অনুযায়ী পরিবেশ আদালতের বিচারক হবে যুগ্ম জেলা জজ পর্যায়ের একজন বিচার বিভাগীয় কর্মকর্তা। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সরকার পরিবেশ আদালতের বিচারক নিয়োগ দিবে গেজেটর মাধ্যমে।
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডসহ সাজা কী হবে?
Correct Answer:
ঘ: মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড
Explanation:
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডসহ সাজা কী হবে? সঠিক উত্তর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ - এর ৮ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য কোনো নারী বা শিশুকে আটক করে, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে এবং এর অতিরিক্ত অর্থদন্ডেও দন্ডিত হবে।
বাংলাদেশের জাতির পিতা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
Correct Answer:
ঘ: ৪(ক)
বাংলাদেশ কোন অলিম্পিক গেমস এ প্রথম অংশগ্রহণ করে?
Correct Answer:
ক: লস এঞ্জেলস
who is the speaker of this quote? 'No man is above the law and no man is below it___ '
Correct Answer:
D: Roosevelt
Explanation:
who is the speaker of this quote? 'No man is above the law and no man is below it___ ' Correct Answer Roosevelt President Theodore Roosevelt Said "No man is above the law and no man is below it: nor do we ask any man's permission when we ask him to obey it."
সুয়েজ খাল কোথায়?
Correct Answer:
ক: মিসর
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
Correct Answer:
ক: ১৪ ডিসেম্বর
বাংলাদেশের মুক্তিযোদ্ধা দিসব পালিত হয়:
Correct Answer:
গ: ১ ডিসেম্বর
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer:
ঘ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ভুটান-এর আইনসভার নাম কী?
Correct Answer:
ক: পালামেন্ট
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক__ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
Correct Answer:
ঘ: ৭
Explanation:
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক__ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড সঠিক উত্তর ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১৭ ধারার অধীনে মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদন্ড।
সংবিধান অনুযায়ী বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে কমপক্ষে কত বয়স প্রয়োজন হয়?
Correct Answer:
গ: ১৮ বছর
উত্তরা গণভবন কোথায়?
Correct Answer:
গ: নাটোর
হোক্কাইডো দ্বীপটি কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: জাপান
রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম:
Correct Answer:
ঘ: হ্যানসন রোবটিক্স
চির শান্তির বলা হয় কোন শহর কে?
Correct Answer:
গ: রোম
Explanation:
চির শান্তির বলা হয় কোন শহর কে? সঠিক উত্তর রোম ইতালির রোমকে ' চির শান্তির শহর', ' সাত পাহাড়ের শহর' ও ' নীরব শহর ' বলা হয়। আর ইতালির ভেনিসকে বলা হয় - আঁদ্রিয়াতিকের দয়িতা/রানি/পত্নী ', ' নিশ্চুপ সড়ক শহর' এবং 'দ্বীপের নগরী'।
বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ-১ কোন জায়গা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
Correct Answer:
গ: ফ্লোরিডা