general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
BEPZA অর্থ কি?
Correct Answer:
A: Bangladesh Export Processing Zone Authority
Explanation:
BEPZA অর্থ কি? Correct Answer Bangladesh Export Processing Zone Authority BEPZA এর পূর্ণ রূপ হলো - - Bangladesh Export processing Zone authority যা বাংলাদেশের EPZ নিয়ন্ত্রণকারী সরকারি বৈধ ক্ষমতা।
শান্তিতে নোবেল পুরস্কার দেয়া কোন দেশ হতে?
Correct Answer:
ঘ: নরওয়ে
Explanation:
শান্তিতে নোবেল পুরস্কার দেয়া কোন দেশ হতে? সঠিক উত্তর নরওয়ে ৬ টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানের নেপথ্য কাজ করে সুইডেন নরওয়ের ৪টি প্রতিষ্ঠান। তন্মধ্যে শুধু শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে। বাকি পাঁচটি পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে।
বেলজিয়ামেরে মুদ্রার নাম কি?
Correct Answer:
গ: ইউরো
Explanation:
বেলজিয়ামেরে মুদ্রার নাম কি? সঠিক উত্তর ইউরো ইউরােপীয় ইউনিয়নের কেন্দ্রভূমি পশ্চিম ইউরােপের দেশ বেলজিয়ামের মুদ্রা হলাে ইউরাে।
ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি?
Correct Answer:
ঘ: ভলগা
Explanation:
ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর ভলগা রাশিয়ার ভলদাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে কাস্পিয়ান সাগরে পতিত হওয়া ভলগা নদী ইউরােপের দীর্ঘতম নদী। যার দৈর্ঘ্য ৩,৬৯০ কিমি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিলো ?
Correct Answer:
খ: ১১ টি
Explanation:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিলো ? সঠিক উত্তর ১১ টি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৪ এপ্রিল মুক্তিফৌজ নামে মুক্তিবাহিনী গঠিত হয় এবং ৯ এপ্রিল এর নামকরণ করা হয় মুক্তিবাহিনী। পরবর্তীতে জেনারেল এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনী প্রধান সেনাপতি নিয়োগ দেয়া হলে তিনি বাংলাদেশকে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১১ টি সেক্টরে বিভক্ত করেন।
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অজর্নকারী খাত কোনটি?
Correct Answer:
ঘ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অজর্নকারী খাত কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হল তৈরি পোশাক। ২০১৮ - ১৯ (জুলাই - ফেব্রুয়ারি) অর্থবছরে তৈরি পোশাকের মোট রপ্তানি আয় ১১, ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানির ৪২.২১%।
বরেন্দ্র অঞ্চল বলতে বর্থমানে কোন অঞ্চল বোঝায় ?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
বরেন্দ্র অঞ্চল বলতে বর্থমানে কোন অঞ্চল বোঝায় ? সঠিক উত্তর রাজশাহী বাংলাদেশ করতোয়া নদীর পশ্চিম তীরে ধূসর ও লালমাটি সমৃদ্ধ অঞ্চল কে বরেন্দ্রভূমি বলা হয়। এ বরেন্দ্রভূমি দেশের উত্তর - পশ্চিমাঞ্চলে প্রায় ৯, ৩২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এটি দ্বারা বর্তমানে রাজশাহী অঞ্চলকে বুঝায়।
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
Correct Answer:
খ: ভুটান
Explanation:
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? সঠিক উত্তর ভুটান ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৭১ সালে । উল্লেখ্য, একই দিনে ভারত বাংলাদেশকে দ্বিতীয় হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) স্বীকৃতি দেয় ২৪ জানুয়ারি ১৯৭২ এবং নেপাল স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারী ১৯৭২ । আরব ভূখণ্ডের মধ্যে প্রথম ইরাক (৮জুলাই ১৯৭২ ) এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগোল (১ ফেব্রুয়ারী ১৯৭২) বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
Correct Answer:
খ: ২ ডিসেম্বর , ১৯৯৭
Explanation:
পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়? সঠিক উত্তর ২ ডিসেম্বর , ১৯৯৭ পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা। এরপর ধীরে ধীরে উপজাতি - বাঙ্গালী সংঘর্ষ হ্রাস পায়। তবে এই চুক্তির অধিকাংশ শর্ত সরকার বাস্তবায়ন করেছেন। জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) অভিযোগ করেছেন, “সরকার চুক্তি বাস্তবায়নে আগ্রহী নয়, তারা বিশ্বাস ভঙ্গ করেছে।
আলবেনিয়ার রাজধানীর নাম কি?
Correct Answer:
খ: তিরানা
Explanation:
আলবেনিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর তিরানা আলবেনিয়া দক্ষিণ - পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এটি বলকান উপদ্বীপের উত্তর - পশ্চিম প্রান্তে অবস্থিত। রাজধানী - তিরানা, সরকারি ভাষা - আলবেনীয়। আইনসভার নাম সংসদ।
নাইজেরিয়ার মুদ্রার নাম কি?
Correct Answer:
ঘ: নাইরা
Explanation:
নাইজেরিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর নাইরা পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরের তীরবর্তী অর্থনৈতিক দিক থেকে আফ্রিকার দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র নাইজেরিয়ার মুদ্রা হলাে নাইরা।
সাবমেরিন ক্যাবল ব্যবহারের কারণ_
Correct Answer:
গ: ইন্টারনেট সংযোগ
Explanation:
সাবমেরিন ক্যাবল ব্যবহারের কারণ_ সঠিক উত্তর ইন্টারনেট সংযোগ সমুদ্রের তলদেশ দিয়ে স্থাপিত আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক কমিউনিকেশনের জন্য সাবমেরিন ক্যাবল স্থাপিত হয়। এ সাবমেরিন কেবল ব্যবহারের কারণ ইন্টারনেট সংযােগ। ফাইবার অপটিক কমিউনিকেশনের মাধ্যমে ইন্টারনেটের ডেটা আলাের গতিতে স্থানান্তরিত হয়।
'গাম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকঙ্গীত?
Correct Answer:
গ: রাজশাহী
Explanation:
'গাম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকঙ্গীত? সঠিক উত্তর রাজশাহী গম্ভীরা গান এক প্রকার জনপ্রিয় লোকসঙ্গীত। সাধারণত বৃহত্তর রাজশাহী অঞ্চলে এ গান প্রচলিত। 'গম্ভীরা' হচ্ছে এক প্রকার উৎসব। ধারণা করা হয় যে, গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছে শিবপূজাকে কেন্দ্র করে।
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে , তা হলো
Correct Answer:
গ: লাল- হলুদ - সবুজ-হলুদ-লাল
Explanation:
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে , তা হলো সঠিক উত্তর লাল- হলুদ - সবুজ-হলুদ-লাল রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতির সংকেত। লাল বাতি জ্বলতে দেখে গাড়িগুলো থামে। হলুদ বাতি দেখলে অপেক্ষা করে। আল জ্বলন্ত সবুজ বাতি দেখে অবাধে এগিয়ে চলে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই এটা অনেক দূর থেকেও দেখা যায়। সেই বিবেচনায় লাল অন্যান্য রঙের তুলনায় এগিয়ে। হলুদ রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কিছুটা কম, তবে সবুজের মতো এতটা কম নয়, সে কারণেই এটি বেছে নেওয়া হয়েছে।
হালদা ভ্যালি কোথায় অবস্থিত ?
Correct Answer:
খ: খাগড়াছড়ি
Explanation:
হালদা ভ্যালি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর খাগড়াছড়ি হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি উপত্যকা (Valley)।
ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন কোন সংস্থাকে বোঝায়?
Correct Answer:
ক: আইএমএফ
Explanation:
ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন কোন সংস্থাকে বোঝায়? সঠিক উত্তর আইএমএফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ইউরোপের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য ১৯৪৪ সালের ১ - ২২ জুলাই ব্রেটন উডসের জাতিসংঘ মনিটারি এন্ড ফিনান্সিয়াল কনফারেন্সে বিশ্বব্যাংক ও আইএমএফ গঠিত হয়। তাই আইএমএফ প্রতিকূল বাণিজ্যিক অবস্থা মোকাবিলায় ঋণ প্রদান করে।
অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-
Correct Answer:
ক: ব্রেইল
Explanation:
অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন- সঠিক উত্তর ব্রেইল ব্রেইল পদ্ধতি কাগজের ওপর ছয়টি বিন্দুকে ফুটিয়ে তুলে লিখবার একটি পদ্ধতি। দৃষ্টিহীনদের লেখা - পড়ার স্বার্থে যে ব্যক্তি এ পদ্ধতিটি আবিষ্কার (১৮২১) করেছিলেন তার নাম লুই ব্রেইল।
মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল_
Correct Answer:
ক: ১৯৫৬ সালে
Explanation:
মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল_ সঠিক উত্তর ১৯৫৬ সালে সুয়েজ খাল মিসরের মূল ভূখণ্ড থেকে দেশটির সিনাই উপদ্বীপকে পৃথক করেছে। আর সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এটির নির্মাণকাল ১৮৫৯ - ১৮৬৯ পর্যন্ত। আর এটি মিসর সরকার ১৯৫৬ সালে জাতীয়করণ করে। মিসর সরকার সুয়েজখালের সমান্তরালে আরো একটি খাল উদ্ধোধন করেছে।
2017-2018 অর্থবছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট ছিল ?
Correct Answer:
ক: ৪৭তম
Explanation:
2017-2018 অর্থবছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট ছিল ? সঠিক উত্তর ৪৭তম ১ জুন ২০১৭ জাতীয় সংসদে ঘােষিত ২০১৭ - ১৮ অর্থবছরের জাতীয় বাজেটটি বাংলাদেশের ৪৭তম বাজেট ছিল। উল্লেখ্য, ৭ জুন ২০১৮ জাতীয় সংসদে পেশ করা হয় ২০১৮ - ১৯ অর্থবছরের ৪৮তম জাতীয় বাজেট।
কোন দেশের মহিলারা সবপ্রথম ভোটাধিকার লাভ করে?
Correct Answer:
খ: নিউজিল্যান্ড
Explanation:
কোন দেশের মহিলারা সবপ্রথম ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর নিউজিল্যান্ড নারী স্বাধীনতা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক হলেও এই ব্যাপারে প্রথম পদক্ষেপ করেছিল নিউজিল্যান্ড। ১৮৯৩ সালের ১৯ সেপ্টেম্বর এদেশেই প্রথম ভোটাধিকার পান মহিলারা। নিউজিল্যান্ডে নারীবাদী আন্দোলনের প্রধান নেত্রী কেট শেপার্ড এ ব্যাপারে প্রধান ভূমিকা রাখেন।
এডেন কোন দেশের সমুদ্র বন্দর ?
Correct Answer:
ক: ইয়ামেন
Explanation:
এডেন কোন দেশের সমুদ্র বন্দর ? সঠিক উত্তর ইয়ামেন অ্যাডেন ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী। অ্যাডেন আধুনিক বন্দরটি গঠিত একটি বিশাল, প্রাকৃতিক আশ্রয়ের পূর্ব দিকে। এই শহরটি বড়, এখনো এটিতে কোন প্রাকৃতিক সম্পদ নেই। তবে, অ্যাডেনের অ্যাডেন ট্যাংক নামে জলাধার রয়েছে।
হোয়াংহো নদীর উৎপত্তিস্থিল কোথায়?
Correct Answer:
খ: কুয়েনলুন পর্বত
Explanation:
হোয়াংহো নদীর উৎপত্তিস্থিল কোথায়? সঠিক উত্তর কুয়েনলুন পর্বত হোয়াংহো নদী চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৫, ৪৬৪ কিমি ; উৎপত্তিস্হল কুয়েনলুন পর্বত। এটি পতিত হয়েছে পীত সাগরে। হোয়াংহো নদীর তীরবর্তী শহর বেইজিং। হোয়াংহোকে বলা হয় হলদে বা পীত নদী।
গ্রিণ হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
Correct Answer:
ক: নিম্নভূমি নিমজ্জিত হবে
Explanation:
গ্রিণ হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবে দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত বাংলাদেশ আজ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন। উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বাংলাদেশের উষ্ণতা বেশি। আবার অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য গাছপালা ও বনভূমি অবাধে উজাড় করে ফেলায় পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে বাংলাদেশে যেসব সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেগুলো হলো - ভূতাত্ত্বিক পরিবর্তন হেতু মূল ভূখণ্ড পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা, লবণাক্ততার অনুপ্রবেশ ইত্যাদি।
কত সালে থেকে বিশ্ব যুব দিবস পালিত হয়ে আসছে ?
Correct Answer:
ঘ: ২০০০
Explanation:
কত সালে থেকে বিশ্ব যুব দিবস পালিত হয়ে আসছে ? সঠিক উত্তর ২০০০ ১৯৯৯ সালে জাতিসংঘ বিশ্বব্যাপী তরুণ ও যুবদের সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তােলার উদ্দেশ্যে বিশ্ব যুব দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়। ২০০০ সালের ১২ আগস্ট | থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে।
ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায় ?
Correct Answer:
ঘ: সেন্ট হেলেনা দ্বীপে
Explanation:
ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায় ? সঠিক উত্তর সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ান কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। ১৮১৫ সালের জুন মাসে বিখ্যাত ওয়াটার’লু যুদ্ধে ব্রিটেনের কাছে পরাজিত হন নেপোলিয়ান। তাকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয়। নির্বাসিত অবস্থায় ছয় বছর পর ১৮২১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এই বীর সেনাপতি।
লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত?
Correct Answer:
খ: আরব সাগরের দক্ষিণ -পূর্বাংশে
উইঘুর হলো-
Correct Answer:
ঘ: চীনের একটি সম্প্রদায়ের নাম
Explanation:
উইঘুর হলো- সঠিক উত্তর চীনের একটি সম্প্রদায়ের নাম চীনের জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায় মূলত স্বাধীন পূর্ব তুর্কিস্তানের অধিবাসী। ৯০ লাখ মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের প্রায় ১০ লাখ উইঘুর নারী - পুরুষ বন্দি রয়েছে সুরক্ষিত বন্দি শিবিরে।
সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ যে নামে পরিচিত_
Correct Answer:
ঘ: ওশেনিয়া
Explanation:
সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ যে নামে পরিচিত_ সঠিক উত্তর ওশেনিয়া প্রশান্ত মহাসাগরে মোট দ্বীপের সংখ্যা প্রায় পাঁচিশ হাজার, যা বাকি চারটি মহাসাগরের সম্মিলিত দ্বীপের সংখ্যার চেয়ে ও বেশি। বেশির ভাগ দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে?
Correct Answer:
গ: বিষুব রেখা
Explanation:
আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে? সঠিক উত্তর বিষুব রেখা বিষুবরেখা পৃথিবীতে থাকা দুটো মেরু (উত্তর ও দক্ষিণ মেরু) থেকে সমান দূরত্বে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বেষ্টন করে রাখা রেখাকে বিষুবরেখা বা নিরক্ষরেখা বলে। এর অন্য নাম নিরক্ষবৃত্ত, মহাবৃত্ত, গুরুবৃত্ত। এই রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দিক বরাবর সমান দুটো অর্ধগােলকে ভাগ করে। নিরক্ষরেখার উত্তর দিককে পৃথিবীর উত্তর গােলার্ধ এবং দক্ষিণ দিককে পৃথিবীর দক্ষিণ গােলার্ধ বলে। এই রেখা আমেরিকার উত্তর ভাগ এবং আফ্রিকার মধ্যভাগ দিয়ে চলে গেছে।
আলোকিত মানুষ চাই, - এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
Correct Answer:
খ: বিশ্বসাহিত্য কেন্দ্র
Explanation:
আলোকিত মানুষ চাই, - এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? সঠিক উত্তর বিশ্বসাহিত্য কেন্দ্র অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৭৮ সালে ‘আলোকিত মানুষ চাই’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র।
বাংলাদেশ কোন অলিম্পিক গেমস-এ প্রথম অংশ গ্রহণ করে ?
Correct Answer:
ক: লস এঞ্জেলস
Explanation:
বাংলাদেশ কোন অলিম্পিক গেমস-এ প্রথম অংশ গ্রহণ করে ? সঠিক উত্তর লস এঞ্জেলস বাংলাদেশ ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ব অলিম্পিক এসােসিয়েশনের সদস্যপদ লাভ করে। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে অংশগ্রহণের সুযােগ থাকলেও মার্কিন প্রভাবিত দেশগুলাে মস্কো অলিম্পিক বর্জন করায় বাংলাদেশ ১৯৮৪ সালে লসএঞ্জেলস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে।
কম্পিউটারের সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল
Correct Answer:
খ: ইন্টারনেট
Explanation:
কম্পিউটারের সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল সঠিক উত্তর ইন্টারনেট ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্ক যা অসংখ্য নেটয়ারে সংযােগে তৈরি। ইন্ট্রানেট হলাে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যােগাযােগের জন্য ব্যবহৃত ওয়েবসাইট যা কেবলমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরাই । ব্যবহার করতে পারেন। অপরদিকে গুগল এবং ফায়ারফক্স হলাে সার্চ ইঞ্জিন এবং ব্রাউজিং সফটওয়্যার।
বাংলাদেশের জাতীয় আয় গণানায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়?
Correct Answer:
ঘ: ১৫
Explanation:
বাংলাদেশের জাতীয় আয় গণানায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়? সঠিক উত্তর ১৫ বাংলাদেশে পুরোনো পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের খাত ছিল ১১টি। নতুন পদ্ধতিতে তা দাঁড়ায় ১৫টি। বাংলাদেশে জাতীয় আয়ের খাতগুলো হলো: ১. কৃষি ও বনজ। ২. মৎস্য সম্পদ। ৩. খনিজ ও খনন। ৪. শিল্প। ৫. বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ। ৬. নির্মাণ। ৭. পাইকারি ও খুচরা বাণিজ্য। ৮. হোটেল ও রেস্তোরাঁ। ৯. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ। ১০. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা। ১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য সেবা। ১২. লোকপ্রশাসন ও প্রতিরক্ষা। ১৩. শিক্ষা। ১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা। এবং ১৫. কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা।
পৃথিবীতে সব চাইতে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে?
Correct Answer:
ঘ: ব্রাজিল
Explanation:
পৃথিবীতে সব চাইতে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে? সঠিক উত্তর ব্রাজিল পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় ব্রাজিলে। কফি উৎপন্নে ব্রাজিল বিশ্বের প্রথম দেশ।
গোর্ডেন মিন (Golden Mean) হলো-
Correct Answer:
খ: দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
Explanation:
গোর্ডেন মিন (Golden Mean) হলো- সঠিক উত্তর দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা 'দুটি চরম পন্থার মধ্যবর্তী পন্থাকে অনুসরন করাই সুবর্ণ মধ্যক ( golden mean বা golden middle way )বলে'। দার্শনিক এরিস্টটল এই মতবাদের প্রবক্তা।
হারারে.র পূর্ব নাম কি?
Correct Answer:
ক: সলসবেরি
Explanation:
হারারে.র পূর্ব নাম কি? সঠিক উত্তর সলসবেরি জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্বনাম সলসব্যারী। পক্ষান্তরে রোডিসিয়া হলো জিম্বাবুয়ের, জায়ার হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্ব নাম।
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর চীন গম উৎপাদনে শীর্ষ দেশ চীন আর রপ্তানিতে আমেরিকা।
জাতিসংঘের দিবস পালিত হয়_
Correct Answer:
ক: ২৪ অক্টোবর
Explanation:
জাতিসংঘের দিবস পালিত হয়_ সঠিক উত্তর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বেরসকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদঅনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
২০১১ সালের আদমশুমারি অনুযারী বাংলাদেশে নারী - পুরুষের অনুপাত-
Correct Answer:
গ: ১০০ঃ ১০০.৩
Explanation:
২০১১ সালের আদমশুমারি অনুযারী বাংলাদেশে নারী - পুরুষের অনুপাত- সঠিক উত্তর ১০০ঃ ১০০.৩ ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী নারী ও পুরুষের অনুপাত - ১০০ঃ১০০.৩। পুরুষ - নারীর অনুপাত সর্বাধিক বিভাগ - ঢাকা ১০৫ঃ১০০ ও সর্বনিম্ন বিভাগ চট্টগ্রাম ৯৬ঃ১০০।
সার্ক দুযোর্গ ব্যবস্পনা কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নতুন দিল্লী
Explanation:
সার্ক দুযোর্গ ব্যবস্পনা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর নতুন দিল্লী সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত যা ২০০৬ সালে যাত্রা শুরু করে।
ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: চাঁদপুরে
Explanation:
ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর চাঁদপুরে ফিসারীজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুর অবস্থিত। মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহ জেলায় অবস্থিত।
ইউরোপের দীর্ঘতম নদী _
Correct Answer:
খ: ভলগা
Explanation:
ইউরোপের দীর্ঘতম নদী _ সঠিক উত্তর ভলগা ভোলগা নদী দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী। নদীটি মধ্য রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক ক্ষেত্রে একে রাশিয়ার জাতীয় নদী হিসেবে গ্রহণ করা হয়। মস্কোসহ রাশিয়ার বৃহত্তম এগারটি শহর ভোলগার অববাহিকায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম জলাধারগুলোর অধিকাংশই এই অঞ্চলে পাওয়া যায়। রুশ সংস্কৃতির এক অনবদ্য অংশ এই নদী। রাশিয়ান সাহিত্য ও রূপকথায় ভোলগাকে 'ভোলগা মাতুস্কা' বা ভোলগা মা বলে আখ্যায়িত করা হয়।
বাংলাদেশেল ২১ তম রাষ্ট্রপতির নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: ১৮ ফেব্রুয়ারী
Explanation:
বাংলাদেশেল ২১ তম রাষ্ট্রপতির নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ১৮ ফেব্রুয়ারী আব্দুল হামিদ একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের ২১ তম রাষ্ট্রপতি ( ব্যক্তি হিসেবে ১৭ তম)। দ্বিতীয় মেয়াদে তিনি ২১ তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ৭ ফেব্রুয়ারী ২০১৮ সালে।
মালোয়েশিয়ার প্রথম প্রধানমন্রী কে ছিলেন?
Correct Answer:
গ: টুংকো আব্দুর রহমান পুত্র আল হজ
Explanation:
মালোয়েশিয়ার প্রথম প্রধানমন্রী কে ছিলেন? সঠিক উত্তর টুংকো আব্দুর রহমান পুত্র আল হজ মালয়েশিয়ার স্বাধীনতার জনক, প্রথম রাজা, প্রথম প্রধানমন্ত্রী ও ওআইসি'র প্রথম মহাসচিব টেংকু আবদুল রহমান পুত্রা আল হাজ। আধুনিক মালয়েশিয়ার স্থপতি, চতুর্থ প্রধানমন্ত্রী (১৯৮১ - ২০০৩), বর্তমান ও সপ্তম প্রধানমন্ত্রী ৯২ বছর বয়সী মাহাথির মােহাম্মদ। তার পূর্ব পুরুষদের দেশ বাংলাদেশের চট্টগ্রাম। মালয়েশিয়ার বর্তমান ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান (PH)।
বাংলাদেশে ৭২ তম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়েছে?
Correct Answer:
ক: ভোলায়
Explanation:
বাংলাদেশে ৭২ তম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর ভোলায় দ্বীপজেলা ভোলায় রাষ্ট্রীয় তেল - গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের আবিষ্কৃত নতুন গ্যাসক্ষেত্র। এটি দেশে আবিষ্কৃত ২৭ তম গ্যাসক্ষেত্র। ক্ষেত্রটির নাম দেওয়া হয়েছে ' ভোলা নর্থ'।
জানুয়ারি, ২০১৮ এর শেষ সপ্তাহে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয়
Correct Answer:
ঘ: পূর্বের কোনোটিই নয়
সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কত সালে?
Correct Answer:
ঘ: ১৭০৩
'পক প্রণালী' কোন দুটি দেশকে পৃথক করেছে?
Correct Answer:
ঘ: ভারত ও শ্রীলংকা
Explanation:
'পক প্রণালী' কোন দুটি দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর ভারত ও শ্রীলংকা ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। এটি সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে। আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী।
প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
Correct Answer:
গ: ১৯১৪ সালের ২৮ জুলাই
Explanation:
প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? সঠিক উত্তর ১৯১৪ সালের ২৮ জুলাই ১৮ জুন ১৯১৪ অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড আততায়ীর গুলিতে স্ত্রীসহ নিহত হওয়ার ১ মাস পর ২৮ জুলাই ১৯১৪ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ১১ নভেম্বর ১৯১৮ দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ২৮ জুন ১৯১৯ ভাসাই শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়।
স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্ত্র এর নাম কি?
Correct Answer:
খ: ইউনিয়ন পরিষদ
Explanation:
স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্ত্র এর নাম কি? সঠিক উত্তর ইউনিয়ন পরিষদ ২০০৮ সালের মে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। গ্রাম পর্যায়ে স্তরগুলাে হলাে - ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে পৌরসভা ও সিটি কর্পোরেশন।