general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম-
Correct Answer:
খ: চীনা
Explanation:
পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম- সঠিক উত্তর চীনা ক্রমভাষামাতৃভাষীর সংখ্যাউৎপত্তি দেশমন্তব্য১চীনা ভাষা১২৮ কোটি ৪০ লক্ষচীনএই সংখ্যাটি চীনা ভাষার সব উপভাষা অন্তর্গত যেমন ম্যান্ডারিন, ক্যান্টনীয়, ইত্যাদি, যেগুলির এক ভাষাভাষী অপরের ভাষা না-ও বুঝতে পারেন।২স্পেনীয় ভাষা৪৩ কোটি ৭০ লক্ষস্পেন ৩ইংরেজি ভাষা৩৭ কোটি ২০ লক্ষযুক্তরাজ্যজামাইকা ও গায়ানা-র ক্রেয়োলভাষী জনগণকে ধরা হয়নি।৪আরবি ভাষা২৯ কোটি ৫০ লক্ষসৌদি আরবএক অঞ্চলের আরবি উপভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে অসুবিধা হয়।৫বাংলা ভাষা২৮ কোটি ৫০ লক্ষবাংলাদেশ ও ভারত২০১১ সালে শুমারী অনুযায়ী ভারতে মোট ১০ কোটি বাংলাভাষী রয়েছে। ২০১৯ শুমারী অনুযায়ী বাংলাদেশে মোট ১৮ কোটি বাংলাভাষী রয়েছে।
একনাগাড়ে সর্বাধিক কতদিন নভোচারীরা মহাশূন্যে অবস্থান করেছেন ?
Correct Answer:
ক: ২০০ দিন
Explanation:
একনাগাড়ে সর্বাধিক কতদিন নভোচারীরা মহাশূন্যে অবস্থান করেছেন ? সঠিক উত্তর ২০০ দিন স্থানীয় বাসিন্দারা ঘোড়ার পিঠে করে তিন মহাকাশচারীর পৃথিবীতে ফেরা দেখতে আসেন। এর আগে নাসার মহাকাশচারী পেগি হুইটসন ২০১৬-১৭ সালে নারী নভোচারী হিসেবে সর্বোচ্চ ২৮৯ দিন মহাকাশে কাটিয়ে আসেন। সেই রেকর্ড ভাঙলেন ৪১ বছরের ক্রিস্টিনা।
শিখদের বিখ্যাত স্বর্ণমন্দির নিম্নলিখিত শহরে অবস্থিত-
Correct Answer:
ঘ: অমৃতসর
Explanation:
শিখদের বিখ্যাত স্বর্ণমন্দির নিম্নলিখিত শহরে অবস্থিত- সঠিক উত্তর অমৃতসর ১৫৭৪ সালে এই মন্দিরের নির্মান কাজ শুরু হয়। ১৫৮৯ সালে পঞ্চম গুরু শ্রী অর্জুন দেব এখানে একটি পুকুর তৈরি করেন। এর নামকরণ হয় ‘অমৃত সরোবর’। পরবর্তীতে শহরটির নাম হয় ‘অমৃতসর’। এখানে তিনি একটি স্বর্ণমন্দির নির্মাণ করেন। ১৬০১ সালে মন্দিরটির নির্মাণ কাজ সমাপ্ত হয়।
অলিম্পিকে ম্যারাথন দৌঁড়ে কত মাইল পথ অতিক্রম করতে হয় ?
Correct Answer:
ঘ: ২৬ মাইল ২৮৫ গজ
Explanation:
অলিম্পিকে ম্যারাথন দৌঁড়ে কত মাইল পথ অতিক্রম করতে হয় ? সঠিক উত্তর ২৬ মাইল ২৮৫ গজ ম্যারাথন (ইংরেজি: Maratঙ্খেগরেজ ) দূরপাল্লালার দৌড়বিশেষ। দাপ্তরিকভাবে এ দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৪২.১৯৫ কিলোমিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ। সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামে পরিচিত। প্রাচীন গ্রিক সৈনিক ফেইডিপ্পিডেস কর্তৃক ম্যারাখনের যুদ্ধ জয়ের সংবাদ বহন করে দৌড়ে এথেন্স নগরে নিয়ে এসেছিলেন। ম্যারাথনের যুদ্ধকে স্মরণীয় করে রাখতেই এ দৌড়ের নামকরণ করা হয় ম্যারাথন দৌড়।
ইরান_ইরাক যুদ্ধ শুরু হয়-
Correct Answer:
ঘ: ১৯৮০ সালে
Explanation:
ইরান_ইরাক যুদ্ধ শুরু হয়- সঠিক উত্তর ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সূচনা হয় ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে। জাতিসংঘের মধ্যস্ততায় ১৯৮৮ সালের আগস্টে যুদ্ধবিরতির মাধ্যমে এর অবসান ঘটে
বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে-
Correct Answer:
ক: ১৮ এপ্রিল, ১৯৭২
Explanation:
বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে- সঠিক উত্তর ১৮ এপ্রিল, ১৯৭২ স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ সালের ১৮ এপ্রিল। বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য দেশ।
বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
Correct Answer:
ঘ: অস্ট্রিক
Explanation:
বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অস্ট্রিক প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতে তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়। উল্লিখিত চারটি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে।
সর্বশেষ বিশ্বকাপ ফুটবল খেলায় কতগুলো দেশ অংশগ্রহন করে ?
Correct Answer:
ঘ: ৩২টি
Explanation:
সর্বশেষ বিশ্বকাপ ফুটবল খেলায় কতগুলো দেশ অংশগ্রহন করে ? সঠিক উত্তর ৩২টি সর্বশেষ ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের আরব দেশ কাতারে। এই বিশ্বকাপে কাতারসহ মোট ৩২ টি দেশ অংশ নেয়। আরব দেশ হিসেবে কাতার সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করে। উল্লেখ্য, ২০২৬ ফুটবল বিশ্বকাপে মোট ৪৮ টি দেশ অংশগ্রহণ করবে।
১৯৮৪ সালে নোবেল শান্তি পুরুষ্কার পেয়েছেন-
Correct Answer:
ঘ: বিশপ ডেসমন্ড টুটু
Explanation:
১৯৮৪ সালে নোবেল শান্তি পুরুষ্কার পেয়েছেন- সঠিক উত্তর বিশপ ডেসমন্ড টুটু বিশপ ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্ণবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয় হয়। মাদার তেরেসা ১৯৭৯ সালে, লেস ওয়ালেসা ১৯৮৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন।
বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম
Correct Answer:
খ: ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস
Explanation:
বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম সঠিক উত্তর ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির নাম হচ্ছে 'ইউনাইটেড লাইব্রেরি অব কংগ্রেস'। ১৮০০ সালের ২৪ এপ্রিল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এটি প্রতিষ্ঠিত হয়। লাইব্রেরিটি প্রথম যাত্রা শুরু করে ৬ হাজার ৪৮৭টি বই নিয়ে। বর্তমানে এই লাইব্রেরিতে ১৬ মিলিয়ন বই এবং ১২০ মিলিয়ন অন্যান্য তথ্যাদি সংগৃহীত রয়েছে।
বাংলাদেশে রেলপথের দৈর্ঘ্য-
Correct Answer:
ঘ: ২৮৮০ মাইল
Explanation:
বাংলাদেশে রেলপথের দৈর্ঘ্য- সঠিক উত্তর ২৮৮০ মাইল বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫.৫৩ কিমি রুট রয়েছে। বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের রেল পরিবহন ব্যবস্থার সিংহভাগ পরিচালনা করে।
৬ দফা দাবি পেশ করা হয় :
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
৬ দফা দাবি পেশ করা হয় : সঠিক উত্তর ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানকে সামরিক শাসন থেকে রক্ষা এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কমূসূচি পেশ করেন।
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
Correct Answer:
ক: পুণ্ড্র
Explanation:
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সঠিক উত্তর পুণ্ড্র খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দে লিখিত বৈদিক সাহিত্য ও মহাভারতে পুণ্ডু জাতি র উল্লেখ আছে। ধারণা করা হয়, এ জাতিই পুণ্ড্র জনপদ গড়ে তুলেছিল। এ জনপদের রাজধানী ছিল পুণ্ডৃনগর । সে সময়কার জনপদটি বর্তমানের বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে বিস্তুত ছিল। বৈয়াকরণিক পাণিনির (আনু .খ্রি.পূ. চতুর্থ শতাব্দীর মধ্যভাগ) গ্রন্থে সর্বপ্রথম 'গৌড় ' নামের উল্লেখ পাওয়া যায়। হরিকেল ও তাম্রলিপ্ত খ্রিষ্টীয় সপ্তম শতকের কাছাকাছি গড়ে ওঠা জনপদ।
বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
Correct Answer:
খ: আইন-ই-আকবরী
Explanation:
বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? সঠিক উত্তর আইন-ই-আকবরী সম্রাট আকবরের দরবারের ইতিহাস লেখক আবুল ফজল রচিত ঐতিহাসিক ঘটনাপঞ্জি সম্বলিত ফার্সি ভাষার তিন খণ্ডের গ্রন্থ হলো 'আকবরনামা' । এ গ্রন্থের তৃতীয় খণ্ডের নাম হলো 'আইন - ই - আকবরী' । যেখানে বাংলা (দেশ ও ভাষা ) নামের উৎপত্তির বিষয়টি সর্বাধিক উল্লেখিত আছে। আর সম্রাট আওরঙ্গজেবের লেখা গ্রন্থ হলো 'ফতোয়া - ই - আলমগীরী'।
সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
Correct Answer:
গ: ৬২%
Explanation:
সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? সঠিক উত্তর ৬২% সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলাজুড়ে বিস্তৃত এ বনভূমিতে মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে ৬,০১৭ বর্গ কিলোমিটার অর্থাৎ শতকরা হিসেবে তা ৬০% - এর একটু বেশি।
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ----
Correct Answer:
গ: অগ্রহায়ন -পৌষ মাসে
Explanation:
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ---- সঠিক উত্তর অগ্রহায়ন -পৌষ মাসে বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ন পৌষ মাসে ( নভেম্বর - জানুয়ারি) । আউশ ধান কাটা হয় আগস্টে আর বোরো ধান কাটা হয় এপ্রিল - মে মাসে।
২৬ মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন ----
Correct Answer:
খ: ওয়্যারলেসের মাধ্যমে
Explanation:
২৬ মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন ---- সঠিক উত্তর ওয়্যারলেসের মাধ্যমে ১৯৭১ সালের মার্চের মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবনন্ধু শেখ মুজিবুর রহমাকে ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ইপিআরের ওয়্যারলেসের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন , যা পরদিন অর্থ মার্চে চট্রগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্রগ্রাম আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রচার করেন।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
Correct Answer:
ক: ৩১ জানুয়ারি ১৯৫২
Explanation:
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? সঠিক উত্তর ৩১ জানুয়ারি ১৯৫২ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 'গঠিত হয় ১৯৫২ সালের ৩১ জানুয়ারি। আর এ কমিটির আহ্বায়ক ছিলন কাজী গোলাম মাহবুব।
ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন :
Correct Answer:
খ: শায়েস্তা খান
Explanation:
ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন : সঠিক উত্তর শায়েস্তা খান লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহম্মদ আজম ১৬৭৮ সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করলে ও এর অধিকাংশ কাজ সমাপ্ত করেন শায়েস্তা খান। চকবাজারের ঐতিহাসিক বড় কাটরা নির্মাণ করেন সম্রাট শাজাহানের দ্বিতীয় পুত্র বাংলার সুবেদার শাহ সুজা।
বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
Correct Answer:
ক: এক কক্ষ
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট? সঠিক উত্তর এক কক্ষ যে কোনো দেশের আইন পরিষদ এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। আর পার্শ্ববর্তী দেশ ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
Correct Answer:
ঘ: ১৫ তম
Explanation:
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? সঠিক উত্তর ১৫ তম ৩০জুন ২০১১ সংবিধানের ১৫ তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাধয়াক সরকার ব্যবস্থা রদ করা হয়। এ ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল ২৭ মার্চ ১৯৯৬ সংবিধানের ১৩ তম সংশোধনীর মাধ্যমে ।
ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
Correct Answer:
খ: ১১১ টি
Explanation:
ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর ১১১ টি ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভক্তির পর স্বাধীন ভারত ও পাকিস্তানের মধ্যে পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ ও ভারতের অধিকারভুক্ত কিছু ভূখণ্ড উভয় দেশের মধ্যে থেকে যায়। এ ধরনের ভূখণ্ডই ছিটমহল। ২০১৫ সালে উভয় দেশের মধ্যে এ ছিটমহল বিনিময় হয় । এ বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ভূখন্ডে ভারতের ১১১ টি আর ভারতের ভূখণ্ডে বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের ৫১ টি ছিটমহল অন্তর্ভুক্ত হয়।
বাংলার ' ছিয়াত্তরের মন্বন্তর' --এর সময় কাল :
Correct Answer:
ক: ১৭৭০ খ্রিস্টাব্দ
Explanation:
বাংলার ' ছিয়াত্তরের মন্বন্তর' --এর সময় কাল : সঠিক উত্তর ১৭৭০ খ্রিস্টাব্দ রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা পণয়ন করলে দেওয়ানি থাকে নবাবের হাতে। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। এর ফল হিসেবে ১৭৭০ খ্রিষ্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ , যা 'ছিয়াত্তরের মন্বত্তর' নামে পরিচিত। এ দুর্ভিক্ষ বাংলার জনসংখ্যার এক তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
Correct Answer:
গ: ১৯৭৪ সাল
Explanation:
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর ১৯৭৪ সাল বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা হয় ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে। প্রতি ১০ বছর পরপর ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে আদমশুমারি ও গৃহগণনা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ সালে না হয়ে একবছর পিছিয়ে যায়। ২০২২ হচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলায় বন্যা থাকায় ২৮ জুন ২০২২ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল। তবে উক্ত আদমশুমারিতে সংগৃহীত তথ্যের মানদণ্ড হিসেবে ১৫ জুন ২০২২ তারিখটি ব্যবহৃত হয়।
মানুষের চোখে রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে যে জেলী জাতীয় পদার্থ পূর্ণ থাকে তাকে কী বলে?
Correct Answer:
গ: ভিট্রিয়াস হিউমার
Explanation:
মানুষের চোখে রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে যে জেলী জাতীয় পদার্থ পূর্ণ থাকে তাকে কী বলে? সঠিক উত্তর ভিট্রিয়াস হিউমার রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে জেলী জাতীয় পদার্থে পূর্ণ থাকে, তাকে বলে ভিট্রিয়াস হিউমার আর কর্নিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ লবাণাক্ত জলীয় পদার্থে পূর্ণ থাকে, তাকে বলে অ্যাকুয়াস হিউমার। অশ্রু বলতে আমরা অ্যাকুয়াস হিউমারকে বুঝি।
কোনো শব্দ শোনার পর প্রায় কত সময় পর্যন্ত এর রেশ মস্কিঙ্কে থাকে?
Correct Answer:
খ: ০.১ সেকেন্ড
Explanation:
কোনো শব্দ শোনার পর প্রায় কত সময় পর্যন্ত এর রেশ মস্কিঙ্কে থাকে? সঠিক উত্তর ০.১ সেকেন্ড চোখের সামনে কোনো বস্তু রাখলে রেটিনায় তার বিম্ব গঠিত হয় এবং আমরা বস্তুটি দেখতে পাই। এখন যদি বস্তুটিকে চোখের সম্মুখ থেকে সরিয়ে নেয়া হয়, তাহলে সরিয়ে নেয়ার 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায় । এই সময়কে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলে।
ঢাকার ' ধোলাই খাল' কে খনন করেন?
Correct Answer:
খ: ইসলাম খান
Explanation:
ঢাকার ' ধোলাই খাল' কে খনন করেন? সঠিক উত্তর ইসলাম খান ১৬০৮ - ১৬১০ খ্রিষ্টাব্দে বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান 'ধোলাই খাল' খনন করেন। এ খালটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করেছিল। খালটি পার হওয়ার জন্য ফরাশগঞ্জ ও গেণ্ডারিয়া বরাবর একটি ঝুলন্ত সেতু ছিল।
বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো :
Correct Answer:
খ: পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন
Explanation:
বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো : সঠিক উত্তর পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন ১ মার্চ ১৯৭১ ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চের ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করেন। ঐ স্থগিতাদেশের প্রতিবাদে বাঙালি জনতা রাস্তায় নেমে আসে। সেদিন থেকে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর পূর্ব মুহুর্ত পর্যন্ত পূর্ব পাকিস্তান জুড়ে চলে অসহযোগ আন্দোলন ।
ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে? সঠিক উত্তর পর্তুগিজ পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ নাবিক ভাস্কো - দা - গামা আফ্রিকার পশ্চিম - পূর্ব উপকূল ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। ১৫১৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। ১৫১৭ খ্রিস্টাব্দে জো - ডি - সিলভেরা নামক জনৈক পর্তুগিজ সমর অধিনায়ক এক নৌবহর নিয়ে চট্রগ্রামে আসেন ও বাণিজ্য কুঠি স্থাপনের চেষ্টায় ব্যর্থ হন। পরবর্তীতে নুনো - দা - কুনহা নামক জনৈক পর্তুগিজ শাসনকর্তা বাংলায় বাণিজ্য কুঠি স্থাপনের চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ১৫৩৬ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান মাহমুদ শাহ শের শাহের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্যের আশায় চট্রগ্রাম ও সপ্তগ্রামে (হুগলি) বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। এভাবে বাংলায় পর্তুগিজদের প্রতিষ্ঠা হয়। উল্লেখ্য, ১৬০০ সালে ইংরেজরা, ১৬০২ সালে ওলন্দাজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা ভারতবর্ষে আগমন করেন।
MDG-এর অন্যতম লক্ষ্য কি?
Correct Answer:
ঘ: ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
Explanation:
MDG-এর অন্যতম লক্ষ্য কি? সঠিক উত্তর ক্ষুধা ও দারিদ্র্য দূর করা ২০০০ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত সহস্রাব্দ শীর্ষ বৈঠকে ২০১৫ সালের মধ্যে ৮ টি লক্ষ্য পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG নামে পরিচিত। MDG - এর ৮ টি লক্ষ্যের প্রথম লক্ষ্য হলো ক্ষুধা ও দারিদ্র্য দূর করা।
কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
Correct Answer:
গ: পাঙন
Explanation:
কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম? সঠিক উত্তর পাঙন বাংলাদেশে বর্তমানে ৪৫ টি নৃ - গোষ্ঠী বসবাস করে। এর মধ্যে একমাত্র পাঙন উপজাতিরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বসবাস করে। এরা পারিবারিকভাবে পিতৃতান্ত্রিক । বাংলাদেশ ছাড়া ভারতের মণিপুর , আসাম ও ত্রিপুরাতে ও অধিকসংখ্যক পাঙন জনসাধারণ বসবাস করছে।
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?
Correct Answer:
গ: ১৪ ডিসেম্বর ১৯৭১
Explanation:
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? সঠিক উত্তর ১৪ ডিসেম্বর ১৯৭১ মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান হানাদার বাহিনী ও দেশীয় রাজাকার বাহিনীর সহযোগিতায় ১৪ ডিসেম্বর ১৯৭১ বাঙালি বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালায়। আর ১৯৭১ সালের ২৫ মার্চ , ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর যথাক্রমে মুক্তিযুদ্ধ শুরু হয়, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের চূড়ান্ত বিজয় সংঘটিত হয়।
’শহীদ বুদ্ধিজীবী দিবস’ কবে পালন করা হয়?
Correct Answer:
ঘ: ১৪ ডিসেম্বর
Explanation:
’শহীদ বুদ্ধিজীবী দিবস’ কবে পালন করা হয়? সঠিক উত্তর ১৪ ডিসেম্বর ’শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
তিনবিঘা করিডোরের আয়তন কত?
Correct Answer:
ক: ১৭৮মিটার * ৮৫ মিটার
Explanation:
তিনবিঘা করিডোরের আয়তন কত? সঠিক উত্তর ১৭৮মিটার * ৮৫ মিটার বাংলাদেশের দহগ্রাম আঙ্গপোতা ছিটমহলের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত করিডোরটি তিন বিঘা করিডোর নামে পরিচিত। এটি লালমনিরহাটে তিস্তা নদীর তীরে অবস্থিত । ১৯৭৪ সালের ১৬ মে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, সেখানে উল্লেখ ছিল যে, বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর । ভারত সরকার ১৯৯২ সালের ২৬ জুনে এ তিনবিঘা করিডোর খুলে দেয়।
বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১০এপ্রিল,১৯৭২
Explanation:
বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ১০এপ্রিল,১৯৭২ বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন ১০এপ্রিল, ১৯৭২ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণপরিষদ হল বাংলাদেশের গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় গণপরিষদ। এটি ১৯৭১ থেকে ১৯৭৩ সালে পর্যন্ত বাংলাদেশ অস্থায়ী সংসদ হিসেবে ছিল। ১৯৭২ সালে এটি বাংলাদেশের সংবিধানের খসড়া প্রণয়ন ও গ্রহণ করে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২ সালে। অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। প্রথম অধিবেশনের শুরুতে শাহ আব্দুল হামিদ স্পীকার ও মোহাম্মদ উল্ল্যাহ ডেপুটি স্পীকার নির্বাচিত হন।
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে?
Correct Answer:
খ: ৬০ জন
Explanation:
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? সঠিক উত্তর ৬০ জন বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় ৬০ জন সদস্যের উপস্থিতিতে। বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ অনুযায়ী ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে জাতীয় সংসদে কোরাম পূরণ হবে না। কোরাম পূর্ণ করতে অন্তত ৬০ সদস্যের উপস্থিতি থাকতে হয়। কোরাম সংকট হলে অধিবেশনে সভাপত্বিকারীর দৃষ্টি আকর্ষণ করতে হয়। যদি কোনো সদস্য দৃষ্টি আকর্ষণ করেন তবে স্পিকার কোরাম হওয়ার জন্য ৫ মিনিট ধরে ঘণ্টা বাজানোর নির্দেশ দেবেন। এর মধ্যে কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতবি রাখবেন।
স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: হেগে
Explanation:
স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হেগে স্থায়ী সালিসি আদালত হেগে তে অবস্থিত। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ইংরেজি: International Court of Justice) মূলত আন্তর্জাতিক আদালত নামে পরিচিত। এটির সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডে। এটির প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয়া। এটিকে সংক্ষেপে আইসিজে(ICJ )বলা হয়। জাতিসংঘদ্বারা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। আদালত ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে, আন্তর্জাতিক ন্যায়বিচারের স্থায়ী আদালতের উত্তরসুরি হিসাবে। পূর্বসূরির মতই এটিও সাংবিধানিক নথিপত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। আন্তর্জাতিক আদালত ৯ বছর মেয়াদি ১৫ জন বিচারক দ্বারা পরিচালিত। বিচারকগন স্থায়ী সালিস আদালতের মনোনীত তালিকা থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে।
স্পেনের পার্লামেন্টের নাম কী?
Correct Answer:
গ: ক্রোটস
Explanation:
স্পেনের পার্লামেন্টের নাম কী? সঠিক উত্তর ক্রোটস স্পেনের পার্লামেন্টের নাম ক্রোটস। স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ - পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। শাসনব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র। এটি ইবেরীয় উপদ্বীপের প্রায় ৮৫% অঞ্চল জুড়ে অবস্থিত। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতর প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। আইন - সভা: কোর্তেস হেনেরালেস • উচ্চকক্ষ : সংসদের উচ্চকক্ষ বা সিনেট • নিম্নকক্ষ : সংসদের নিম্নকক্ষ বা কংগ্রেস
বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ?
Correct Answer:
ক: বিচারপতি এম.ইদ্রিস
Explanation:
বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ? সঠিক উত্তর বিচারপতি এম.ইদ্রিস বিচারপতি এম ইদ্রিস বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার (০৭.০৭.১৯৭২ - ০৭.০৭.১৯৭৭) মেয়াদে)।
বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
Correct Answer:
গ: লালপুর, নাটোর
Explanation:
বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? সঠিক উত্তর লালপুর, নাটোর বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর । এ স্থানেই দেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়ে থাকে।
আকিয়াব বন্দর কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: মায়ানমার
Explanation:
আকিয়াব বন্দর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর মায়ানমার আকিয়াব ও ইয়াঙ্গুন সমুদ্র বন্দর দুটি মিয়ানমারের। এর মধ্যে ইয়াঙ্গুন মিয়ানমার - এর প্রধান সমুদ্র বন্দর ও সাবেক রাজধানী।
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
Correct Answer:
খ: পূর্ব জার্মানি
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? সঠিক উত্তর পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ তৎকালীন পূর্ব জার্মাানি । দেশটি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। যুক্তরাজ্য ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ,গ্রিস ১৯৭২ সালের ১১ মার্চ এবং স্পেন ১৯৭২ সালের ১২ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ’ কে চালু করেছিলেন?
Correct Answer:
ক: সম্রাট আকবর
Explanation:
বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ’ কে চালু করেছিলেন? সঠিক উত্তর সম্রাট আকবর বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ’ সম্রাট আকবর চালু করেছিলেন। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদ্যাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত।
১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
Correct Answer:
গ: ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ
Explanation:
১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ১০ এপ্রিল ১৯৭১ ভারতের আগরতলায় একত্রিত হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হন। ১৭ এপ্রিল ১৯৭১ তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমান মেহেরপুর জেলা ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় ( বর্তমান মুজবিনগর 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। রাষ্ট্রপতি শাসিত এ সরকার পদ্ধতির মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী ।
মাল্টার রাজধানী কোথায়?
Correct Answer:
গ: ভেলেটা
Explanation:
মাল্টার রাজধানী কোথায়? সঠিক উত্তর ভেলেটা ভেলেটা মাল্টার রাজধানী, রিগা লাটভিয়ার রাজধানী, চিসিনাউ মলদোভার রাজধানী ও গ্যাবোরন বতসোয়ানার রাজধানী।
বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: ফেনী
Explanation:
বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর ফেনী ফেনী জেলার পরশুরাম উপজেলার মুহুরী নদী সংলগ্ন স্থানে মুহুরীর চর অবস্থিত।
'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: রাঙামাটি
Explanation:
'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর রাঙামাটি শুভলং ঝরনা বা জল প্রপাতটি রাঙামাটি সদরের বালুখালি ইউনিয়নে অবস্থিত। বাকলাই জলপ্রপাত বান্দরবানের থানচিতে ; মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতদ্বয় যথাক্রমে মৌলভীবাজার জেলার বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত।
সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে?
Correct Answer:
গ: ৬২ শতাংশ
Explanation:
সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে? সঠিক উত্তর ৬২ শতাংশ সুন্দরবনের বাংলাদেশ অংশে পড়েছে ৬২ শতাংশ। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০, ০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬, ০১৭ বর্গ কিলোমিটার[৩] রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে।
যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা কে ছিলেন ?
Correct Answer:
খ: মার্টিন লুথার কিং
Explanation:
যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা কে ছিলেন ? সঠিক উত্তর মার্টিন লুথার কিং মার্টিন লুথার কিং বা মার্টিন লুথার কিং, জুনিয়র (ইংরেজি: Martin Luther King, Jr) (জন্মঃ ১৫ই জানুয়ারি, ১৯২৯ - মৃত্যুঃ ৪ঠা এপ্রিল, ১৯৬৮) বিখ্যাত আফ্রিকান - আমেরিকান মানবাধিকার কর্মী। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। তিনি আততায়ীর হাতে নিহত হন।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
Correct Answer:
খ: সিপাহী
Explanation:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? সঠিক উত্তর সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ - ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাত জন বীর শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।