general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বিশ্বের সর্ববৃহৎ মুসলমানদের দেশ কোনটি ?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
বিশ্বের সর্ববৃহৎ মুসলমানদের দেশ কোনটি ? সঠিক উত্তর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ল্যাটিন ইন্ডাস থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে।[২] ল্যাটিন শব্দটির অর্থ দাঁড়ায় দ্বীপ। ডাচ উপনিবেশের কারণে তাদের দেয়া নামটি ওই অঞ্চলের জন্য প্রচলিত হয়। ১৯০০ সাল থেকে জায়গাটি ইন্দোনেশিয়া নামে পরিচিতি পায়।[২] প্রায় ৫,০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম জাকার্তা। সরকারী ভাবে ইন্দোনেশিয়ার নাম ইন্দোনেশীয় প্রজাতন্ত্রী (ইন্দোনেশীয় ভাষায় Republik Indonesia). ধর্ম ও সংস্কৃতি: সরকার ঘোষিত ৬টি ধর্ম হলো ইসলাম, খ্রিষ্টানদের দু’টি গ্রুপ, হিন্দু, বৌদ্ধ ও কনফুসীয়। জনসংখ্যার ৮৬ দশমিক ১ শতাংশ মুসলিম। খ্র্রিষ্টান ধর্মানুসারী ৮ দশমিক ৭ শতাংশ এবং হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা ৩ শতাংশ। বর্তমানে এখানকার সংখ্যাগরিষ্ঠ লোক ইসলাম ধর্মাবলম্বী। ইন্দোনেশিয়া মিশ্র সংস্কৃতির দেশ। দেশটিতে ব্যাপক সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে। আরবীয়, ভারতীয়, চীনা, মালয় ও ইউরোপীয় সংস্কৃতির মিশেল রয়েছে জীবনাচরণে। আদিবাসী দ্বীপবাসীদের সংস্কৃতির সাথে এখানে বাণিজ্য করতে আসা এশীয় ও ইউরোপীয় লোকেদের সংস্কৃতির মিলন ঘটেছে।
এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
Correct Answer:
ক: নেপাল
Explanation:
এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর নেপাল নেপালকে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় ১৯৬২ সালের সংবিধানের মাধ্যমে। তৎকালীন রাজা মহেন্দ্র সংবিধানে এটি যুক্ত করেন।  ২০০৬ সালের ১৮ মে তৎকালীন আইনসভা 'সংসদ' (ইংরেজিতে House of Representatives ) আইন পাসের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করে।]
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
গ: ব্রাজিল
Explanation:
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ব্রাজিল ২০১৪ সালের ১২ জুন - ১৩ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হয় ২০ তম বিশ্বকাপ ফুটবল। উল্লেখ্য , ২০১৮ সালে রাশিয়ায় এবং ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। 
পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: দাম্মামে
Explanation:
পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর দাম্মামে বর্তমানে পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক। ২০১৮ সালের ২৯শে অক্টোবর তুরস্কের ৯৫তম প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান উদ্বোধন করেন।
কন্টাড়োরা গ্রুপ কোন অঞ্চলের দেশগুলোর সংস্থা ?
Correct Answer:
খ: মধ্য আমেরিকার
Explanation:
কন্টাড়োরা গ্রুপ কোন অঞ্চলের দেশগুলোর সংস্থা ? সঠিক উত্তর মধ্য আমেরিকার কন্টাড়োরা গ্রুপ মধ্য আমেরিকার দেশগুলোর সংস্থা।
পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
Correct Answer:
গ: প্রশান্ত মহাসাগরে
Explanation:
পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরের ঠিক পশ্চিমে অবস্থিত পৃথিবীর গভীরতম খাদ বা স্থান মারিয়ানা ট্রেঞ্চ। বিভিন্ন সময়ে এর গভীরতা বিভিন্ন রকম মাপা হলে ও আধুনিক বিজ্ঞানীদের মতে এর গভীরতা ৩৬,০৭০ ফুট ( প্রায় ১১ কিলোমিটার) ।
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
Correct Answer:
খ: বৈকাল
Explanation:
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? সঠিক উত্তর বৈকাল বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। ১৯৯৬ সাল ইউনেস্কো এটিকে ৭৫৪ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। 
শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?
Correct Answer:
খ: ময়মনসিংহে
Explanation:
শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? সঠিক উত্তর ময়মনসিংহে বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ জাদুঘর 'বাংলাদেশ জাতীয় জাদুঘর' এর যে চারটি শাখা জাদুঘর রয়েছে তন্মধ্যে 'জয়নুল আবেদিন সংগ্রহশালা' অন্যতম। এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। এ জাদুঘরটি ময়মনসিংহে অবস্থিত।
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
Correct Answer:
ঘ: থাইল্যান্ড
Explanation:
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? সঠিক উত্তর থাইল্যান্ড থাইল্যান্ডের পূর্বনাম শ্যামদেশ (Sayam) । রাজা প্রথম রমা ১৭৮২ সালে 'শ্যাম দেশ' নামকরণ করেন।
কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ' শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
Correct Answer:
গ: কোরিয়া সংকট
Explanation:
কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ' শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? সঠিক উত্তর কোরিয়া সংকট ১৯৫০ সালে কোরীয় যুদ্ধের সময় সৃষ্ট সংকট মোকাবিলায় একই বছরের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি প্রস্তাব ' শান্তির জন্য ঐক্য প্রস্তাব' বা The Uniting for Peace Resolution .
বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ' কোলকাতা ফিল্ম ফেস্টিভাল ' পুরস্কার লাভ করে?
Correct Answer:
খ: গেরিলা
Explanation:
বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ' কোলকাতা ফিল্ম ফেস্টিভাল ' পুরস্কার লাভ করে? সঠিক উত্তর গেরিলা ২০১১ সালের ১০ - ১৭ নভেম্বর ভারতের কোলকাতায় অনুষ্ঠিত ১৭ তম কোলকাতা ফিল্ম ফেস্টিভাল উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা) লাভ করে বাংলাদেশের চলচ্চিত্র 'গেরিলা' । মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।
সুয়েজ খাল কোন বছর চালু হয়?
Correct Answer:
খ: ১৮৬৯
Explanation:
সুয়েজ খাল কোন বছর চালু হয়? সঠিক উত্তর ১৮৬৯ ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকালীন সুয়েল খাল খনন শুরু হয় ২৪ এপ্রিল ১৮৫৯। এটি প্রথম চলাচলের জন্য খুলে দেওয়া হয় ১৮৬৯ সালের ১৭ নভেম্বর মিশর এ খালটি জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬ ।
কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
Correct Answer:
ক: সুলতানী আমলে
Explanation:
কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সঠিক উত্তর সুলতানী আমলে ১৩৩৮ থেকে ১৩৫২ খ্রিষ্টাব্দ পর্যন্ত সোনারগাঁ ফখরউদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন ইলিয়াস শাহ সোনারগাঁ দখল করেন এবং সেখান থেকে মুদ্রা জারি করেন। ঈসা খান ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁ তাদের রাজধানী ছিল। মুসা খানের পতনের পর (১৬১১) সোনারগাঁ মুঘল সুবাহ বাংলার একটি সরকারে পরিণত হয়। ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পর (১৬১০) থেকেই দ্রুত সোনারগাঁয়ের পতন শুরু হয়য়।
নিম্নলিখিত কোনটি International Mother Earth day?
Correct Answer:
গ: ২২ এপ্রিল
Explanation:
নিম্নলিখিত কোনটি International Mother Earth day? সঠিক উত্তর ২২ এপ্রিল ১৯৭০ সালের ২২ এপ্রিল মার্কিন সিনেটের গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। ১৯৯০ সালের জাতিসংঘ তাদের বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশেসমূহে তা প্রতিপালনের জন্য উৎসাহ প্রদান করা শুরু করে।
প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
Correct Answer:
ঘ: ১৪
Explanation:
প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর ১৪ যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন ৮ জানুয়ারি ১৯১৮ কংগ্রেসে একটি বক্তব্য প্রদান করেন, যাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান। এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট। তাঁর বক্তব্যের প্রথম দফা উন্মুক্ত কূটনীতি। ৯,১২,১৩, ও ১৪ নম্বর পয়েন্ট যথাক্রমে ইতালির সীমান্ত পুনর্নিধারণ, তুরস্কের সমস্যাগুলোর সমাধান, স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সকল রাষ্ট্রের রাজনৈতিক ও স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সকল রাষ্ট্রের রাজনৈতিক ও স্বাধীনতা রাজ্যসীমা নিরাপত্তা রক্ষায় জাতিপুঞ্জ গঠন।
ফ্লাশিং মিডোস কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: নিউইয়র্ক
Explanation:
ফ্লাশিং মিডোস কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউইয়র্ক ফ্লাশিং মিডোস নিউইয়র্কে অবস্থিত। ফ্লাশিং মেডো – করোনা পার্ক, প্রায়শই ফ্লুশিং মেডো পার্ক, বা কেবল ফ্লাশিং মডোস নামে পরিচিত, নিউইয়র্ক শহরের কুইন্সের উত্তরের অংশে একটি পাবলিক পার্ক। এটি পূর্বদিকে আই - ৬৭৮ (ভ্যান উইক এক্সপ্রেসওয়ে), পশ্চিমে গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে, উত্তরে ফ্লাশিং বে এবং দক্ষিণে ইউনিয়ন টার্নপাইক দ্বারা বেষ্টিত ফ্লাশিং মেডো – করোনার পার্কটি নিউ ইয়র্ক সিটির চতুর্থ বৃহত্তম পাবলিক পার্ক, এর মোট আয়তন ৮৯৭ একর (৩৬৩ হেক্টর)।
একনায়ক 'চসেঙ্কু' কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
Correct Answer:
ক: রুমানিয়া
Explanation:
একনায়ক 'চসেঙ্কু' কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সঠিক উত্তর রুমানিয়া একনায়ক 'চসেঙ্কু' রুমানিয়ার প্রেসিডেন্ট ছিলেন। নিকোলাই চসেস্কু (২৬ জানুয়ারি ১৯১৮ – ২৫ ডিসেম্বর ১৯৮৯) ছিলেন একজন রোমানিয়ান কমিউনিস্ট রাজনীতিবিদ এবং নেতা। তিনি ১৯৬৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন এবং দ্বিতীয় শেষ অবধি কমিউনিস্ট নেতা ছিলেন। রোমানিয়ার। তিনি ১৯৬৭ সাল থেকে স্টেট কাউন্সিল এর রাষ্ট্রপতি হিসাবে এবং ১৯৭৪ সাল থেকে এক সাথে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে তার ক্ষমতাচ্যুত হওয়া এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পর্যন্ত দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন।
লাওসের (Laos) সরকারি নাম কি?
Correct Answer:
ক: Laos People's Democratic Republic
Explanation:
লাওসের (Laos) সরকারি নাম কি? সঠিক উত্তর Laos People's Democratic Republic দক্ষিণ - পূর্বে এশিয়ার একটি দেশ লাওস। ১২ অক্টোবর ১৯৪৫ দেশটি স্বাধীনতা লাভ করে। লাওসের সরকারি নামে Laos Peoples's Democratic Republic।
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: ৪
Explanation:
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ৪ ১৭৮৩ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। যথা - গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের শান্তি চুক্তি, ফ্রান্সের রাজা ষোড়শ লুই - এর প্রতিনিধিগণ ও স্পেনের রাজা তৃতীয় চার্লসের মধ্যে স্বাক্ষরিত দুটি চুক্তি এবং ডাচ প্রজাতন্ত্রের রাজ্য প্রধানদের প্রতিনিধিদের মধ্যে চুক্তি। প্রথম চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
Meteorology কী সম্বদ্ধীয় বিজ্ঞান?
Correct Answer:
ঘ: আবহাওয়া ও জলবায়ু সম্বদ্ধীয় বিজ্ঞান
Explanation:
Meteorology কী সম্বদ্ধীয় বিজ্ঞান? সঠিক উত্তর আবহাওয়া ও জলবায়ু সম্বদ্ধীয় বিজ্ঞান আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় Meteorology । বিষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় Toxicology (টক্সিকোলজি) । পরিবেশের সাথে জীবন সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে বলে ইকোলজি ( Ecology) বা বাস্তুবিদ্যা । উদ্যান বিষয়ক বিজ্ঞানকে বলা হয় হর্টিকালচার ( Horticulture) ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (NNDP) --এর শীর্ষ পদটি কি ?
Correct Answer:
ক: প্রশাসক
Explanation:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (NNDP) --এর শীর্ষ পদটি কি ? সঠিক উত্তর প্রশাসক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষপদ প্রশাসক। এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। এর সদর দপ্তর নিউইর্য়ক (যুক্তরাষ্ট্র) ।
নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
Correct Answer:
খ: চীন
Explanation:
নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? সঠিক উত্তর চীন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম ও আয়তনে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র চীনের সাথে সর্বোচ্চ ১৪ টি দেশের সীমান্ত রয়েছে। চীনের সীমান্তবর্তী দেশগুলো - হলো - লাওস , মায়ানমার , ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্থান , মঙ্গোলিয়া , রাশিয়া , উত্তর কোরিয়া, ভিয়েতনাম , নেপাল, ভুটান ও আফগানিস্তান।
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
Correct Answer:
গ: জুন ২০০২
Explanation:
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? সঠিক উত্তর জুন ২০০২ ABM (Anti - Ballistic Missile ) চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে ১৯৭২ । এ চুক্তির দুটি পক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ও যুক্তরাষ্ট। ABM চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে ১৩ জুন ২০০২।
আরব লীগ প্রতিষ্ঠা পায় ----
Correct Answer:
গ: ১৯৪৫
Explanation:
আরব লীগ প্রতিষ্ঠা পায় ---- সঠিক উত্তর ১৯৪৫ আরব লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২২ মার্চ। এর বর্তমান সদস্য সংখ্যা ২২। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এবং এর সদর দপ্তর অবস্থিত মিশরের কায়রোতে। ১৯৪৯ সালে গঠিত হয় ন্যাটো (NATO) । UNHCR প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে।
Yalta Conference--এর একটি লক্ষ্য ছিল:
Correct Answer:
গ: জাতিসংঘ প্রতিষ্ঠা
Explanation:
Yalta Conference--এর একটি লক্ষ্য ছিল: সঠিক উত্তর জাতিসংঘ প্রতিষ্ঠা ৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৪৫ অনুষ্ঠিত রাশিয়ার ইয়াল্টা সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনগর্ঠন ও জাতিসংঘ প্রতিষ্ঠা ।
I TU - এর পূর্ণরুপ কী?
Correct Answer:
খ: International Tele-communication Union
Explanation:
I TU - এর পূর্ণরুপ কী? সঠিক উত্তর International Tele-communication Union ITU ( আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন) হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এর পূর্ণরুপ International Telecommunication Union. এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়। আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়ন হিসেবে ১৮৮৫ সালে প্যারিসে স্থাপিত প্রতিষ্ঠানটি ১৯৩৪ সালে নাম পরিবর্তন করে আন্তর্জাতিক টেলিযোগের ইউনিয়ন নাম ধারণ করে এবং ১৯৪৭ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থায় পরিণত হয়। ITU - এর প্রধানের পদবি মহাসচিব। সদস্য সংখ্যা ১৯৩ (সর্বশেষ দক্ষিণ সুদান, ৩ অক্টোবর ২০১১) সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা---
Correct Answer:
ক: ১২০
Explanation:
বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা--- সঠিক উত্তর ১২০ NAM - এর বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং সর্বশেষ এ সংস্থায় যোগদানকারী রাষ্ট্র আজারবাইজান ও ফিজি। ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার (বর্তমান সার্বিয়) বেলগ্রেড সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে NAM ( Non - Aligned Movement ) । এ সংস্থা গঠনের নেপথ্যের কাণ্ডারি ছিলেন সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, ঘানার প্রেসিডেন্ট কাওয়ামে নক্রমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমেদ সুকর্ন]
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
Correct Answer:
খ: ১০০ বিলিয়ন ডলার
Explanation:
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? সঠিক উত্তর ১০০ বিলিয়ন ডলার ৭ - ১৮ ডিসেম্বর ২০০৯ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় COP - 15 সম্মেলন। এ সম্মেলনেই প্রথমবারের মতো বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াসে সীমিত রাখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছে বিশ্ব নেতৃবৃন্দ। আর উক্ত সম্মেলনে Green Climate Fund বিশ্বের দরিত্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়।
জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা?
Correct Answer:
গ: তাঞ্জানিয়া
Explanation:
জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা? সঠিক উত্তর তাঞ্জানিয়া জুলিয়াস নায়ারে তাঞ্জানিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন। তাঞ্জানিয়াকে ভেঙে যে দুটি দেশের অভ্যুদয় ঘটে, তার একটি তাঞ্জানিয়া। তাঞ্জানিয়ার অভ্যুদয়কালীন সময় থেকে জুলিয়াস নায়ারে প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৪ সালে তিনি প্রেসিডেন্ট পদ থেকে অবসরে যান।
আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর :
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর : সঠিক উত্তর জেনেভা ২৪ জুন ১৮৫৯ ইতালির 'সলফেরিনো' নামক স্থানে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক রেডক্রস। এর প্রতিষ্ঠা সাল ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ । এই সেবা সংস্থাটির সদর দপ্তর জেনেভায়। ILO, ITU, WMO, WIPO, WIPO, WHO, WTO, UNHCR, UNCTAD, ITC, UNITAR প্রভৃতি সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। কমনওয়েলথ, IMO , অক্সফাম ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশালের সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। OPEC, IAEA UNIDO, OSCE - এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়।
জাতিসংঘ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয় ?
Correct Answer:
খ: অর্থনৈতিক উন্নয়ন
Explanation:
জাতিসংঘ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয় ? সঠিক উত্তর অর্থনৈতিক উন্নয়ন সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা হল ৮ টি। লক্ষ্যের প্রথম লক্ষ্য দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্য লাভ করার জন্য ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮ তম সম্মেলনে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা হয়।
বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উচু?
Correct Answer:
খ: উত্তর অঞ্চল
Explanation:
বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উচু? সঠিক উত্তর উত্তর অঞ্চল বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণ পূর্বে চট্টগ্রামে পাহাড়, উত্তর পূর্বে সিলেটে নিচু পাহাড় এবং উত্তর ও উত্তর - পশ্চিমে কিছু উচ্চভূমি আছে।
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? সঠিক উত্তর ময়মনসিংহ আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। এর আয়তন ১০, ৬৬৯ বর্গকিলোমিটার। সিলেটের আয়তন ১২, ৬৩৬ বর্গকিলোমিটার। খুলনার আয়তন ২২, ২৮৪বর্গকিলোমিটার।
বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি?
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি? সঠিক উত্তর ময়মনসিংহ ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বরে বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহের নাম ঘোষণা করা হয়। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ করা হয়।
ছয়- দফা কর্মসূচি ঘোষণা করেন-
Correct Answer:
ঘ: শেখ মুজিবুর রহমান
Explanation:
ছয়- দফা কর্মসূচি ঘোষণা করেন- সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে বাঙালির মুক্তি সনদ ৬ - দফা ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলার প্রথম রাজা কে ছিলেন?
Correct Answer:
ক: শশাঙ্ক
Explanation:
বাংলার প্রথম রাজা কে ছিলেন? সঠিক উত্তর শশাঙ্ক রাজা শশাঙ্ক গৌড় নামে একীভূত বাংলায় প্রথম আলাদা রাজনৈতিক সত্তা তৈরির করেন। বঙ্গদেশের প্রথম সম্পূর্ণ সার্বভৌম শাসক ছিলেন শশাঙ্ক এবং তিনি এর ইতিহাস ও সমষ্টিগত স্মৃতিতে একটি বিশিষ্ট স্থান অধিকার করেছেন। শশাঙ্ক বঙ্গ অঞ্চলের একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা ছিলেন, যাকে গৌড় কিংডম বলা হয়। তিনি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে রাজত্ব করেছিলেন
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
Correct Answer:
ক: বুড়িগঙ্গা
Explanation:
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ? সঠিক উত্তর বুড়িগঙ্গা বাংলাদেশের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যাণ্ড বাঁধ একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যকীর্তি। ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যাণ্ড কর্তৃক বাঁধটি নির্মিত হয়।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ কে?
Correct Answer:
গ: চন্ডিকা হাথুরুসিংহে
Explanation:
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ কে? সঠিক উত্তর চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। উপুল চণ্ডিকা হাথুরুসিংহা (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯৬৮) কলম্বোতে জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার। ডানহাতে ব্যাটিংয়ে অভ্যস্ত এ অল - রাউন্ডার শ্রীলঙ্কা দলে থাকাকালীন ডানহাতে মিডিয়াম ফাস্ট বোলিং করতেন। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব এবং মুরস স্পোর্টস ক্লাবেও খেলেছেন। বর্তমানে তিনি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। 'পূর্বে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় ?
Correct Answer:
গ: ফরিদপুর
Explanation:
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় ? সঠিক উত্তর ফরিদপুর বিশ্বে সবচেয়ে বেশি চাষ হওয়া পাটের নাম - তোষা গোল্ডেন। আরেকটি জাত সাদা। বাংলাদেশে সবচেয়ে ফরিদপুর জেলায় বেশি পাট উৎপাদন হয়। পাট উৎপাদনে দ্বিতীয় ও তৃতীয় হল পাবনা ও রাজবাড়ী।
জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়?
Correct Answer:
খ: ১৯৪৫ সালে
Explanation:
জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? সঠিক উত্তর ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালে। জাতিসংঘ (অপর নাম: রাষ্ট্রসংঘ) বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক -
Correct Answer:
ঘ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক - সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক - রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হল প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান যেখানে সামরিক আইন তৈরী ও বাস্তবায়ন করা হয়। সামরিক নীতিমালা এবং কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর একটি ছয় সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি রয়েছে। এই উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ সামরিক বাহিনীর অন্তর্গত তিন বাহিনীর প্রধান, সামরিক বাহিনী বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিবগণ। ১৯৭১ - এর ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। এ কারণে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। এই দিনে বঙ্গভবন, ঢাকা, সামরিক বাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস এবং দেশের প্রতিটি সামরিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল?
Correct Answer:
খ: ১৭৮৯
Explanation:
ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর ১৭৮৯ ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল ১৭৮৯। ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়। ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে। ঐতিহাসিকরা এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করেন।
কোনটি ভারতের 'সেভেন সিস্টার ' রাজ্যসমূহের অন্তভূক্ত নয় ?
Correct Answer:
ক: কেরালা
Explanation:
কোনটি ভারতের 'সেভেন সিস্টার ' রাজ্যসমূহের অন্তভূক্ত নয় ? সঠিক উত্তর কেরালা ভারতের 'সেভেন সিস্টার ' রাজ্যসমূহের অন্তভূক্ত নয় কেরালা। সাত বোন রাজ্য বা সাত ভগিনী রাজ্য হচ্ছে উত্তরপূর্ব ভারতের পাশাপাশি থাকা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্য।
ঢাকা কলকাতা ট্রেন সার্ভিসের নাম-
Correct Answer:
গ: মৈত্রী
Explanation:
ঢাকা কলকাতা ট্রেন সার্ভিসের নাম- সঠিক উত্তর মৈত্রী মৈত্রী ট্রেন হচ্ছে ঢাকা এবং কলকাতা ( Dhaka Kolkata Maitree Express Train Service) যাওয়ার ট্রেন সার্ভিস। এছাড়াও ঢাকা থেকে কলকাতা যাওয়ার সরাসরি বাস ও বিমানচালু আছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার-
Correct Answer:
গ: সেগুনবাগিচা
Explanation:
মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার- সঠিক উত্তর সেগুনবাগিচা বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও - এ অবস্থিত ।
বাংলাদেশে মশলা গবেষণা কেন্দের অবস্থান-
Correct Answer:
খ: বগুড়া
Explanation:
বাংলাদেশে মশলা গবেষণা কেন্দের অবস্থান- সঠিক উত্তর বগুড়া মসলা গবেষণা কেন্দ্র ১৯৯৫ সালে বাংলাদেশে বগুড়ার শিবগঞ্জে প্রতিষ্ঠিত একমাত্র মসলা গবেষণা প্রতিষ্ঠান।
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে সেক্টরের সংখ্যা ছিল-
Correct Answer:
গ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে সেক্টরের সংখ্যা ছিল- সঠিক উত্তর ১১ টি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে সেক্টরের সংখ্যা ছিল - ১১ টি। ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়। সেক্টর কমান্ডারেরা নিজ নিজ সেক্টরের যুদ্ধ পরিচালনা করতেন। সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে প্রতিটি সেক্টরকে কয়েকটি করে উপ - সেক্টরে ভাগ করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ২০১৬ এর-
Correct Answer:
গ: নভেম্বর
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ২০১৬ এর- সঠিক উত্তর নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে ৩রা নভেম্বর, ২০২০।
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্টপতি ছিলেন-
Correct Answer:
গ: সৈয়দ নজরুল ইসলাম
Explanation:
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্টপতি ছিলেন- সঠিক উত্তর সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। ১৭ এপ্রিল থেকে ১০ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
কুয়েতের রাজধানী-
Correct Answer:
খ: কুয়েত
Explanation:
কুয়েতের রাজধানী- সঠিক উত্তর কুয়েত কুয়েতের রাজধানী কুয়েত সিটি। ২০১৬ সালের হিসাব অনুযায়ী কুয়েতের মোট জনসংখ্যা ৪৩ লাখের কিছু বেশি। যার মধ্যে কুয়েতি ১৩ লাখ, বাকি ৩০ লাখ বিদেশী।