general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
Which one of the following is the state-owned oil refinery of Bangladesh?
Correct Answer:
D: Eastern Refinery Limited
কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হত?
Correct Answer:
খ: মুঘল আমলে
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সেতারা বেগম কে যে উপাধি দেওয়া হয়-
Correct Answer:
খ: বীর প্রতীক
Explanation:
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সেতারা বেগম কে যে উপাধি দেওয়া হয়- সঠিক উত্তর বীর প্রতীক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দু'জন নারীকে (তারামন বিবি ও ক্যাপ্টেন সিতারা বেগম) বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। সিতারা বেগম মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের অধীনে কমান্ডিং অফিসার হিসেবে যুদ্ধে অংশ গ্রহণ করেন। আর তারামন বিবি ১১ নং সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন।
The National Museum is-
Correct Answer:
B: In Savar
বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
গ: আইসল্যান্ড
Explanation:
বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর আইসল্যান্ড অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান Institute for Economics and Peace 4 Global peace Index ২০২১ প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। এ সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৯১তম আর দক্ষিণ এশিয়ায় ৩য়।
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
Correct Answer:
গ: আন্তোনিও গুতেরেস
Explanation:
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? সঠিক উত্তর আন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্তনিও গুতেরেস। তিনি ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন। উল্লেখ্য, তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ঘানার নাগরিক কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব যিনি ২০০১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুন ছিলেন জাতিসংঘের অষ্টম ও এশিয়া থেকে নির্বাচিত ২য় মহাসচিব। জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব বুট্রোস ঘালি (মিশর)।
নৃশংস ঐতিহাসিক জেলহত্যা ঘটনা ঘটে কোন সালের কত তারিখ
Correct Answer:
খ: ১৯৭৫ সালের ৩ নভেম্বর
Explanation:
নৃশংস ঐতিহাসিক জেলহত্যা ঘটনা ঘটে কোন সালের কত তারিখ সঠিক উত্তর ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যা দিবস আওয়ামী লীগসহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর ৩রা নভেম্বর পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলা?
Correct Answer:
ঘ: দিনাজপুর
Explanation:
বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলা? সঠিক উত্তর দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি । খনিটি দিনাজপুরে অবস্থিত, এটি বাংলাদেশের একমাত্র সক্রিয় খনি।
On which date in 2021, thenational Energy security Day -2021, was observed across the country?
Correct Answer:
D: 9th August
কৃত্তিম বৃদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
Correct Answer:
ঘ: ৫ম
Who is the honorable state ministry of ministry of power energy and mineral Resources?
Correct Answer:
B: Narsrul Hamid
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের রচয়িতা শেখ মুজিবুর রহমান । অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
LUFTHANSA কি?
Correct Answer:
D: জার্মানির বিমান সংস্থা
Explanation:
LUFTHANSA কি? Correct Answer জার্মানির বিমান সংস্থা লুফথানসা জার্মানির বৃহত্তম বিমান সংস্থা। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৫ সালে কার্যক্রম শুরু করে। এর প্রধান অফিস জার্মানির কোলন শহরে অবস্থিত।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
Correct Answer:
ঘ: 30 সেপ্টেম্বর 2019
Explanation:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে? সঠিক উত্তর 30 সেপ্টেম্বর 2019 ২০১৩ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুস্বাক্ষরিত চুক্তির আলোকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী উভয় দেশ যেকোনো সংখ্যক বিমান সংস্থাকে তাদের মনোনীত উড়োজাহাজ সংস্থা হিসেবে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য মনোনীত করতে পারবে।
হন্ডুরাস কোন মহাদেশে অবস্থিত?
Correct Answer:
গ: উত্তর আমেরিকা
Explanation:
হন্ডুরাস কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর উত্তর আমেরিকা মধ্য আমেরিকার একটি দেশ এটি ।ইতিপূর্বে এটিকে স্প্যানিশ হন্ডুরাস বলা হতো ।কারণ ,ব্রিটিশ হন্ডুরাস নামের আরেকটি দেশ ছিলো ।সেটি এখন বেলিজের একটি অংশ। স্পেনের কাছ থেকে ১৮২১ সালে এই ছোট্ট দেশটি স্বাধীনতা লাভ করে ।
জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষির্কী পালিত হচ্ছে-
Correct Answer:
ক: ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?
Correct Answer:
ক: ১২ বছর
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে? সঠিক উত্তর ১২ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোটা জীবন কেটেছে আন্দোলন সংগ্রামে। ৫৫ বছর জীবনে বঙ্গবন্ধু ৪৬৮২ দিন কারাগারে ছিলেন। এর মধ্যে স্কুলের ছাত্র থাকা অবস্থায় ব্রিটিশ আমলে ৭ দিন কারাভোগ করেন আর বাকী ৪৬৭৫ দিন পাকিস্তান আমলে।
বাংলাদেশে প্রথম এক্সপ্রেসওয়ে এর দৈর্ঘ্য কত?
Correct Answer:
গ: ৫৫ কিলোমিটার
Explanation:
বাংলাদেশে প্রথম এক্সপ্রেসওয়ে এর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৫৫ কিলোমিটার বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া - ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ২০১৬ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় ২০২০ সালে। এর মোট দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করার জন্য দুটি সার্ভিস লেন, পাঁচটি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস, দুটি ইন্টারচেঞ্জ, চারটি রেলওয়ে ওভার ব্রিজ, চারটি বড় সেতু, ২৫টি ছোট সেতু ও ৫৪টি কালভার্টসহ ঢাকা মাওয়া - ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
Correct Answer:
গ: সাকিব আল হাসান
Where is the headquarter of international atomic energy agency (IAEA) located?
Correct Answer:
A: Austria
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সনে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা "চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ" খেতাবে ভূষিত হন?
Correct Answer:
খ: ২০১৫
Explanation:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সনে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা "চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ" খেতাবে ভূষিত হন? সঠিক উত্তর ২০১৫ ২০১৫ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারী পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মা ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ' পুরস্কার লাভ করেন।
কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
Correct Answer:
ক: চীন
Explanation:
কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? সঠিক উত্তর চীন চীন ব্রিটিশ উপনিবেশ ছিল না, কিন্তু চীনের অংশ হংকং ব্রিটিশ উপনিবেশ ছিল। নেপাল, মালদ্বীপ ও জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশ ছিল।
পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: মহাস্থানগড়
Explanation:
পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহাস্থানগড় পুণ্ড্রবর্ধন বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। আনুমানিক খ্রিষ্টপূর্ব চার শতকে পুঞ্জ নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) প্রাদেশিক রাজধানী ছিল। পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়। এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড়ে যে সব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে পরশুরামের রাজপ্রসাদ অন্যতম।
Who will sever as the chair of the 'climate vulnerable forum' until 2022?
Correct Answer:
A: Sheikh Hasina
প্রতি বছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় কোন তারিখে?
Correct Answer:
গ: ৩১ মে
Explanation:
প্রতি বছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর ৩১ মে প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সাল থেকে এ দিবসটি পালন করে আসছে।
জিবুতি’র পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?
Correct Answer:
ক: নিরক্ষীয় গিনি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এর কোন উইংটি মাঠ পর্যায় তত্ত্ববধান করে থাকে?
Correct Answer:
ঘ: প্রশাসনিক উইং
শেখ রাসেল দিবস পালিত হয়-
Correct Answer:
খ: ১৮ অক্টোবর
Explanation:
শেখ রাসেল দিবস পালিত হয়- সঠিক উত্তর ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেল ১৮ অক্টোবর, ১৯৬৪ সালে সালে জন্মগ্রহণ করেন। জাতীয়ভাবে শেখ রাসেলের জন্মদিন পালনের জন্য ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ঘোষণা করা হয়। ২৩ আগস্ট, ২০২১ সালে মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস 'ক' শ্রেণিভুক্ত হিসেবে পালনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
Which of the followign is a Scandinavian country?
Correct Answer:
D: Denmark
"দোজংখা" কোন দেশের ভাষা?
Correct Answer:
ক: ভুটান
মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত হয় কবে?
Correct Answer:
গ: ১৮৬৩
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত হয় কবে? সঠিক উত্তর ১৮৬৩ আব্রাহাম লিংকন ১৮৬১ - ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৮৬৩ সালে আমেরিকা থেকে দাসপ্রথা উচ্ছেদ করেন।
২০২১ সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
Correct Answer:
ক: ৩৫তম
পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কত?
Correct Answer:
খ: ৪২ টি
Explanation:
পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কত? সঠিক উত্তর ৪২ টি পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। পদ্মা - ব্রহ্মপুত্র - মেঘনা নদীর আববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যর ৪১টি স্প্যান ও ৪২টি পিলার বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮ দশমিক ১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় এই সেতু।
"The Greate Ocean Road" is located?
Correct Answer:
D: Australia
২০২০-২০২১ অর্থবছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট?
Correct Answer:
গ: ৪৯ তম
Explanation:
২০২০-২০২১ অর্থবছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট? সঠিক উত্তর ৪৯ তম ৩০ জুন, ২০২০ সালে জাতীয় সংসদে পাস হয় ২০২০ - ২১ অর্থবছরের ৪৯তম জাতীয় বাজেট। ৩০ জুন, ২০২১ সালে জাতীয় সংসদে পাস হয় ২০২১ - ২২ অর্থবছরের ৫০তম জাতীয় বাজেট। এ অর্থবছরে বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। উল্লেখ্য, ২০ জুন, ১৯৯৬ সালে জাতীয় সংসদে ১৯৯৬ - ৯৭ অর্থবছরে একটি অন্তর্বর্তী বাজেট পাশ হয়। এ অন্তর্বর্তী বাজেটকে হিসেবে ধরলে ২০২১ - ২২ অর্থবছরের বাজেট ৫১তম।
বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটি?
Correct Answer:
গ: হালদা
Explanation:
বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটি? সঠিক উত্তর হালদা হালদা নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটি পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে। এটি কালুরঘাটের নিকটে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। এটি পৃথিবীর একমাত্র জোয়ার-ভাটার নদী যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে?
Correct Answer:
ক: ডিসেম্বর 2014
Explanation:
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে? সঠিক উত্তর ডিসেম্বর 2014 পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ - পশ্চিম অংশের সাথে উত্তর - পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। পদ্মা - ব্রহ্মপুত্র - মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে, ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু।পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে।
নীচের কোনটি বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা?
Correct Answer:
খ: বাসস
"The Great Ocean Road" is located?
Correct Answer:
D: Australia
নিচের কোনটি চর্তথ শিল্প বিপ্লবের উদাহরণ নয়?
Correct Answer:
ঘ: সবগুলোই উদাহরণ
Explanation:
নিচের কোনটি চর্তথ শিল্প বিপ্লবের উদাহরণ নয়? সঠিক উত্তর সবগুলোই উদাহরণ চতুর্থ শিল্প বিপ্লব (বা ইন্ডাস্ট্রি ৪.০) হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। স্বয়ংক্রিয়করণ , উন্নত যোগাযোগ এবং স্ব - পর্যবেক্ষণ ব্যবস্থা এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই সমস্যার বিশ্লেষণ এবং নিরুপণ করতে সক্ষম স্মার্ট মেশিন তৈরী করার জন্য বড় আকারে মেশিন - টু - মেশিন যোগাযোগ (এমটুএম) এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) কে একসাথে করা হয়েছে।
কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয়?
Correct Answer:
ঘ: নেলসন ম্যান্ডেলা
Explanation:
কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয়? সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলাকে 'আফ্রিকার গান্ধী বলা হয়। তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ কবে’ জয়েন্ট রেসপন্স প্ল্যান’ শুরু করে?
Correct Answer:
গ: ২০১৮
আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত?
Correct Answer:
ক: ১৫ জন
Explanation:
আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত? সঠিক উত্তর ১৫ জন ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আদালত জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন একটি আন্তর্জাতিক বিচার প্রতিষ্ঠান। এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। এর বিচারক সংখ্যা ১৫ জন এবং বিচারকের মেয়াদকাল ৯ বছর। আন্তর্জাতিক বিচার আদালতে তিন বছরের জন্য একজন সভাপতি নির্বাচিত হন।
বাংলাদেশের প্রথম করনা রোগী শনাক্ত হয় কবে?
Correct Answer:
গ: ৮ মার্চ ২০২০
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী উদ্দেশ্য কি ছিল?
Correct Answer:
গ: 93 হাজার যুদ্ধবন্দীর বিচার
Explanation:
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর 93 হাজার যুদ্ধবন্দীর বিচার ১৯৭৩ সালের ১২ জুলাই আইনমন্ত্রী মনোরঞ্জণ ধর বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করে।১৫ জুলাই তা জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয় এবং ১৭ জুলাই, ১৯৭৩ রাষ্ট্রপতি অনুমোদন করে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যা এবং যুদ্ধাপরাধে লিপ্ত পাকিস্তানি সৈন্যসহ (প্রায় ৯৩ হাজার) তাদের এদেশীয় দোসরদের বিচারের জন্য আইন প্রণয়ন সহ বিচার করার পথে যে সকল অসুবিধা ছিল তা দূর হয়। এছাড়া এ সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধীদের আইনের আশ্রয়, প্রকাশ্য বিচার, সুপ্রিমকোর্টে মামলা দায়ের করার অধিকার থেকে বঞ্চিত করা হয়।
Which of the following minerals is foud at Jamalganj in Joypurhat district?
Correct Answer:
A: Coal
করোনা ভাইরাস দিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে?
Correct Answer:
ক: মিসৌরি
Explanation:
করোনা ভাইরাস দিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে? সঠিক উত্তর মিসৌরি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনে চীনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য। মিসৌরি অঙ্গরাজ্যের পক্ষ থেকে রাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক স্মিথ ২১ এপ্রিল, ২০২০ সালে ফেডারেল আদালতে মামলাটি করেন।
Which one if 12th city corporation in Bangladesh?
Correct Answer:
B: Mymensingh
Who is the first female vice president of the United States of America?
Correct Answer:
C: Kamala Harris
UNESCO এর প্রতিষ্ঠাকাল?
Correct Answer:
ঘ: ৪ নভেম্বর ১৯৪৬
Explanation:
UNESCO এর প্রতিষ্ঠাকাল? সঠিক উত্তর ৪ নভেম্বর ১৯৪৬ জাতিসংঘের বিশেষায়িত সংস্থা UNESCO (United Nations Educational Scientific and Cultural Organization) বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন নিয়ে কাজ করে। এটি ৪ নভেম্বর, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর প্যারিস, ফ্রান্স এবং বর্তমান সদস্য সংখ্যা ১৯৩।