general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
২০২০-২০২১ অর্থবছরে জিডিপি ( GDP) প্রবৃদ্ধির হার কত?
Correct Answer:
ঘ: ৬.৯৪%
Explanation:
২০২০-২০২১ অর্থবছরে জিডিপি ( GDP) প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর ৬.৯৪% ২০২২-২০২৩ এ ৭.৫০% ২০২০-২০২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল শতকরা ৬ দশমিক ৯৪ শতাংশ । সাময়িক হিসাব অনুযায়ী ২০২১ -২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৭ দশমিক ২৫ শতাংশ।
বাংলাদেশে জিডিপি ( GDP) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
Correct Answer:
ঘ: সেবা
Explanation:
বাংলাদেশে জিডিপি ( GDP) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সঠিক উত্তর সেবা সাম্প্রতিক বছরগুলোতে ক্রমান্বয়ে কৃষির তুলনায় ‘সেবা ও শিল্প’ খাত থেকে বাংলাদেশ বেশি পরিমাণে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আসছে। ২০১৮ সালের তথ্যানুসারে ‘সেবা শিল্প ও কৃষি' খাতে বাংলাদেশের জিডিপি যথাক্রমে ৫২.১১, ৩৩.৬৬ এবং ১৪.২৩%
Most Word Wide Web pages contain commands in the language of-
Correct Answer:
B: HTML
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল?
Correct Answer:
খ: ২ নং সেক্টর
Explanation:
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল? সঠিক উত্তর ২ নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল। (দুই নং সেক্টরের অধীনে ছিল - নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ)
What is the time zone of Bangladesh?
Correct Answer:
B: UTC+6
Explanation:
What is the time zone of Bangladesh? Correct Answer UTC+6 GMT হলো গ্রঅনিচ মান সময়। এটি আন্তর্জাতিক মানদন্ডে প্রণীত সময় পদ্ধতি। প্রীনিচ সময় অপেক্ষা বাংলাদেশের সময় ৬ ঘণ্টা অগ্রবর্তী।
সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশে কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Correct Answer:
গ: নিউইয়র্ক
Explanation:
সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশে কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর নিউইয়র্ক স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে আগামী ৬ মে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১ আগস্ট। সুরের ঝংকারে সেদিন গর্জে উঠেছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার। মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তােলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দিতে সেদিন আয়ােজিত হয় কনসার্ট ফর বাংলাদেশ। প্রায় ৪০ হাজার দর্শকের সামনে সেদিন লাল - সবুজের সমর্থনে কনসার্টে পারফর্ম করেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি প্রিস্টন ও রবিশঙ্করের মতাে তারকারা।
`Google's Language Translator' s an example of the application of -
Correct Answer:
D: machine learning
ইবনে বতুতা কোন দেশের পর্যটক?
Correct Answer:
গ: মরক্কো
Explanation:
ইবনে বতুতা কোন দেশের পর্যটক? সঠিক উত্তর মরক্কো বিখ্যাত পর্যটক ইবনে বতুতা উত্তর - পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোর অধিবাসী। আর ইতালির বিখ্যাত পর্যটক হলো মার্কো পোলো।
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
Correct Answer:
গ: ১ জুলাই, ২০১৫
Explanation:
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? সঠিক উত্তর ১ জুলাই, ২০১৫ ১ জুলাই ২০১৫ বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় বাংলাদেশে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়। ২০১৫ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলার হবার পর এ সিদ্ধান্ত আসে। যেসব দেশের মাথাপিছু আয় ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে ৪ হাজার ১২৫ পর্যন্ত সেসব দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় রাখা হয়।
‘কনসার্ট ফর বাংলাদেশ’ কবে কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১ আগস্ট, নিউইয়র্ক
Explanation:
‘কনসার্ট ফর বাংলাদেশ’ কবে কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ১ আগস্ট, নিউইয়র্ক দ্য কনসার্ট ফর বাংলাদেশ (বা বাঙলা দেশ, দেশের পূর্ববানান অনুসারে) ছিল ১ আগস্ট ১৯৭১ সালের রবিবার ২.৩০ এবং ৮.০০ অপরাহ্নে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত, সাবেক বিটল্স সঙ্গীতদলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর ।
What is the name of the Russian space agency?
Correct Answer:
B: Roscosmos
Explanation:
What is the name of the Russian space agency? Correct Answer Roscosmos Roskosmos, in full Russian Federal Space Agency, Russian Federalnoye Kosmicheskoye Agentsvo, Russian government organization founded in 1992 that is responsible for managing the Russian space program. Its headquarters are in Moscow.
Whic river of Bangladesh originates in Tibet?
Correct Answer:
A: Brahmaputra
Explanation:
Whic river of Bangladesh originates in Tibet? Correct Answer Brahmaputra বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র নদ। এর উৎপত্তি হিমালয়ের কৈলাশ টিলার মান সরবরে ( তিব্বত , চীন) । কুড়িগ্রামের রৈামারী দিয়ে এই নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তিব্বত এই নদের নাম জাঙপো। তিব্বতের উৎপত্তিস্থল হতে ব্রহ্মপুত্র মোট ২,৮৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছে।
শিশুর সহায়তা হট লাইন নম্বরটি কত?
Correct Answer:
গ: ১০৯৮
Explanation:
শিশুর সহায়তা হট লাইন নম্বরটি কত? সঠিক উত্তর ১০৯৮ সুবিধাবঞ্চিত নির্যাতিত ও বিপদাপন্ন শিশুদের ২৪ ঘণ্টা জরুরি সহায়তা সেবা দিতে ২০১১ সালে যাত্রা শুরু করে চাইল্ড হেল্পলাইন ১০৯৮।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?
Correct Answer:
গ: আর্থ- অবজারভেশন স্যাটেলাইট
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে? সঠিক উত্তর আর্থ- অবজারভেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট - ২ কী ধরনের স্যাটেলাইট হবে, জানতে চাইলে শাহজাহান মাহমুদ বলেন, দ্বিতীয়টি হাইব্রিড স্যাটেলাইট হতে পারে। এই স্যাটেলাইটটি আবহাওয়া, নজরদারি বা নিরাপত্তাসংক্রান্ত কাজে ব্যবহৃত হবে।
২০২১ সালে COP-26 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
গ: গ্লাসগো
Explanation:
২০২১ সালে COP-26 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর গ্লাসগো স্কটল্যান্ডের গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ - ২৬)। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
Correct Answer:
খ: ম্যাগনাকার্টা
Explanation:
ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়? সঠিক উত্তর ম্যাগনাকার্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির জন্য ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ার লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি পেশ করেন। এ কর্মসূচিকে বাংলার জনগণ ম্যাগনাকার্টা হিসেবে গ্রহণ করে। স্বয়ং বঙ্গবন্ধু এ ছয় দফাকে পূর্ব পাকিস্তানের 'বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
Which of the following country president the security Council for the month of March 2022?
Correct Answer:
B: UAE
Explanation:
Which of the following country president the security Council for the month of March 2022? Correct Answer UAE জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৭ জানুয়ারি ১৯৪৬। নিরাপত্তা পরিষদের পনের সদস্য নিয়ে গঠিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি - চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য। এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন, নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও ১০ জন অস্থায়ী সদস্য আছে, যারা নিদিষ্ট অঞ্চল থেকে ২ বছরের জন্য নির্বাচিত হন।
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ-
Correct Answer:
ঘ: ২০২১- ২০৪১
Explanation:
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ- সঠিক উত্তর ২০২১- ২০৪১ বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা - ২০৪১ উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। কিছু পরিসংখ্যান হালনাগাদ করে এই পরিকল্পনা চূড়ান্ত করা হবে মার্চে। আগামী ২০ বছরের জন্য পরিকল্পনাটি তৈরি করা হবে।
কোন বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে?
Correct Answer:
গ: নাগার্নো- কারবাখ
Explanation:
কোন বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে? সঠিক উত্তর নাগার্নো- কারবাখ নাগোরনো - কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মানুষের মধ্যে বিরোধ চিরকালীন নয়, এই বিরোধ প্রাচীন কোনো ঘৃণার ভিত্তিতেও তৈরি হয়নি। রুশ সাম্রাজ্যের আগমনের আগপর্যন্ত আর্মেনীয় ও আজেরি—এই দুই জাতি বহু শতাব্দী ধরে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বাস করে আসছিল। আজকের দ্বন্দ্বের উৎস হলো সার্বভৌম আজারবাইজানে আর্মেনিয়ার সামরিক দখলদারি। আর্মেনিয়া এই সংঘাতকে মুসলিম আজারবাইজানের সঙ্গে ‘সভ্যতার সংঘাত’ হিসেবে চিত্রিত করে ‘খ্রিষ্টান কার্ড’ খেলার চেষ্টা করেছে। কিন্তু সেই প্রচার খুব একটা বিকোচ্ছে না।
Queen Elizabeth decided to reside permantly at-
Correct Answer:
B: Windsor Castle
Explanation:
Queen Elizabeth decided to reside permantly at- Correct Answer Windsor Castle 900 বছর বয়সী অসাধারণ উইন্ডসর দুর্গ রানীর প্রাতিষ্ঠানিক বাসভবন এবং বিশ্বের বৃহত্তম কার্যরত দুর্গ। এটি বিজয়ী উইলিয়াম দ্বারা নির্মিত হয়েছিল। এই রাষ্ট্রীয় কক্ষ গুলিতে বিশ্বের বিরল শিল্পকর্ম ও চিত্রাংকন রয়েছে।রেমব্র্যান্ট, রুবেনস, হলবেইন এবং ডাইকদের মত কিছু মহান কিংবদন্তীদের শিল্পকর্ম এই দুর্গের প্যারাপেটে অলঙ্কৃত করা আছে এবং এই দুর্গের অভ্যন্তর অত্যাশ্চর্য ব্রিটিশ আসবাবপত্র এবং চীনামাটির বাসন দ্বারা সুন্দররূপে সুসজ্জিত।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে?
Correct Answer:
খ: ২০২৬
Explanation:
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? সঠিক উত্তর ২০২৬ ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামগ্রিক বৈদেশিক চুক্তি সাক্ষর করেন। এই চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানি সরাবরাহের গ্যারান্টিসহ ৩০ বছরের পানিবন্টন চুক্তি। উল্লেখ্য, গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার স্বীকৃত।
Who is the creater of the masterpiece `Mona Lisa'?
Correct Answer:
C: Leonardo da Vinci
Explanation:
Who is the creater of the masterpiece `Mona Lisa'? Correct Answer Leonardo da Vinci মাদোনা লিসা জেবার দিনিকে কল্পনা করে ‘মোনালিসা’ চিত্রকর্মটি অঙ্কন করেন লিওনার্দো দ্য ভিঞ্চি। তাঁর কিছু বিখ্যাত চিত্রকর্ম হলো: La Gioconda, মেডসা, দ্য ক্যাপটিজম অব খ্রিস্ট, দ্য ম্যাডোনা অব দ্য কারনেশন , দ্য ভার্জিন অব দ্য রকস।
বিমানের যাত্রা শুরু হয় কোন উড়োজাহাজ নিয়ে?
Correct Answer:
ক: বোয়িং ৭০৭
Explanation:
বিমানের যাত্রা শুরু হয় কোন উড়োজাহাজ নিয়ে? সঠিক উত্তর বোয়িং ৭০৭ একটি নিম্ন - পক্ষের, চার - ইঞ্জিনযুক্ত জেট বিমান । ৭০৭ ১৯৫৮ সালে প্যান অ্যাম দ্বারা প্রবর্তন করা হয়েছিল। বোয়িং ৭০৭ বিমান একটি দীর্ঘ পরিসীমা সংকীর্ণ - দেহ বিমান, যার প্রথম জেটলিনার বোয়িং বাণিজ্যিক বিমানগুলি দ্বারা উৎপাদিত।
’শিশু স্বর্গ’ নামে চিত্র অঙ্কন প্রতিষ্ঠান গড়ে তোলেন?
Correct Answer:
ক: এস. এম. সুলতান
Explanation:
’শিশু স্বর্গ’ নামে চিত্র অঙ্কন প্রতিষ্ঠান গড়ে তোলেন? সঠিক উত্তর এস. এম. সুলতান স্মৃতি কমপ্লেক্সের সীমানার বাইরে চিত্রা নদীর পাড়েই রাখা আছে সুলতানের সেই বিখ্যাত বজরা, তিনি যার নাম দেন 'শিশু স্বর্গ'। ইতালি সরকারের উপহার পাওয়া এই বজরা নিয়েই চিত্রা নদীতে শিশুদের ছবি আঁকার ক্লাস নিতেন এসএম সুলতান।
‘নারিকা-১’ কী?
Correct Answer:
ক: ধান
Explanation:
‘নারিকা-১’ কী? সঠিক উত্তর ধান নারিকা - ১ হলো খরা সহিষ্ণু ধান। দেশের বন্যা কবলিত এলাকায় বন্যার পানি সরে যাবার পর আমন ধান লাগানোর জন্য চারা না পাওয়ার কারণে এই নারিকা ধান চাষ করা হয়। এটি একটি উচ্চফলনশীল ধান। এই আফ্রিকা থেকে আনীত ধান।
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ ( Concert for Bangladesh)' কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
ক: নিউইয়র্ক
Explanation:
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ ( Concert for Bangladesh)' কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগস্ট , ১৯৭১ সালে 'Concert for Bangladesh ' এর আয়োজন করা হয়। উল্লেখ্য, জর্জ হ্যারিসনের ব্যান্ড দলের নাম ছিল 'বিটলস ' (১৯৬০ সালে প্রতিষ্ঠিত)।
হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি ?
Correct Answer:
গ: স্টেপস
Explanation:
হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি ? সঠিক উত্তর স্টেপস ১৯৮০ থেকে ২০০০ বাংলাদেশে হামিদুজ্জামান খান জাতীয় পর্যায়ে খ্যাতি লাভ করেন বঙ্গভবনের প্রবেশপথে ফোয়ারায় স্থাপিত পাখি পরিবার শীর্ষক ভাস্কর্যের মাধ্যমে। ভাস্কর্যের তিনটি পাখি ব্রাশ পাইপ ও শিট দিয়ে তৈরি এবং গোলাকার বেদী মার্বেল পাথরে মোড়ানো। পাখিগুলোর মাথা মিলে মিনারের মত আকৃতি।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় খেতাব কোনটি?
Correct Answer:
গ: বীরউত্তম
Explanation:
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় খেতাব কোনটি? সঠিক উত্তর বীরউত্তম বীরত্বসূচক খেতাব বীরত্বসূচক খেতাব বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের প্রদত্ত খেতাব। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদানের একটি প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করেন। ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়। এ পরিকল্পে চার পর্যায়ের খেতাব প্রদানের বিধান ছিল: (ক) সর্বোচ্চ পদ, (খ) উচ্চ পদ, (গ) প্রশংসনীয় পদ, (ঘ) বীরত্বসূচক প্রশংসাপত্র। খেতাব প্রাপ্তির জন্য মর্যাদার ক্রমানুসারে নিম্নোক্ত যোগ্যতা অর্জন করতে হতো: সর্বোচ্চ পদ অত্যন্ত প্রতিকূল অবস্থার মোকাবেলায় মৃত্যুর ঝুঁকি নিয়ে সর্বোচ্চ পর্যায়ের বীরত্বপূর্ণ কাজ, যে কাজ না করলে শত্রু বাংলাদেশ বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করতে পারত। উপরন্তু ঐ বীরত্বপূর্ণ কাজের ফলে শত্রুর ব্যাপক ক্ষতি সাধনের মাধ্যমে যুদ্ধের গতি প্রকৃতিকে সপক্ষে প্রভাবিত করেছে। উচ্চ পদ পূর্ব বর্ণিত খেতাবের মত যোগ্যতা অর্জন করতে হবে, তবে তা অপেক্ষাকৃত কম মাত্রায়। প্রশংসনীয় পদ পূর্ব বর্ণিত খেতাবের মত যোগ্যতা অর্জন করতে হবে, তবে তা অপেক্ষাকৃত আরও কম মাত্রায়। বীরত্বসূচক প্রশংসাপত্র উপরিউক্ত তিন প্রকার খেতাবের যোগ্যতা অর্জন করে না অথচ বীরত্বপূর্ণ কাজের জন্য প্রশংসাপত্র প্রদান করা বিধেয়। খেতাব প্রদানের ক্ষেত্রে বীরত্বপূর্ণ কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে সর্বোচ্চ পদের জন্য তিনজন সাক্ষী, উচ্চ পদের জন্য দুই জন সাক্ষী, প্রশংসনীয় পদের জন্য একজন সাক্ষীর প্রয়োজন হতো। বীরত্বসূচক প্রশংসাপত্রের জন্য কোনও সাক্ষীর প্রয়োজন হতো না। বীরত্বসূচক খেতাবের সঙ্গে এককালীন আর্থিক পুরস্কার প্রদান করা হতো। সর্বোচ্চ পদের জন্য দশ হাজার টাকা (বর্তমানে এক লক্ষ টাকা), উচ্চ পদের জন্য পাঁচ হাজার টাকা (বর্তমানে পঞ্চাশ হাজার টাকা), প্রশংসনীয় পদের জন্য দুই হাজার টাকা (বর্তমানে বিশ হাজার টাকা)। বীরত্বসূচক প্রশংসাপত্রের জন্য কোনো আর্থিক পুরস্কারের বিধান ছিল না। বর্তমানে দশ হাজার টাকা প্রদানের বিধান রাখা হয়েছে। এখন খেতাব প্রাপ্তদের মাসিক ভাতাও প্রদান করা হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় বীরত্বসূচক খেতাবের নতুন নামকরণ হয়: উচ্চ পদমর্যাদার খেতাব বীর উত্তম প্রশংসনীয় পদমর্যাদার খেতাব বীর বিক্রম বীরত্বসূচক প্রশংসাপত্রের খেতাব বীর প্রতীক ১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারি ৪৩ জন মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাবের জন্য নির্বাচন করা হয়। ১৯৭৩ সালের ২৬ মার্চ পূর্বের ৪৩ জনসহ মোট ৫৪৬ জন মুক্তিযোদ্ধা খেতাবের জন্য নির্বাচিত হন। স্বাধীনতা যুদ্ধকালে বা পরবর্তী সময়ে বিভিন্ন ইউনিট, সেক্টর, ব্রিগেড থেকে পাওয়া খেতাবের জন্য সুপারিশসমূহ এয়ার ভাইস মার্শাল এ. কে খন্দকারের নেতৃত্বে্ একটি কমিটি দ্বারা নিরীক্ষা করা হয়। এরপর ১৯৭৩ সালের ১৪ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেতাব তালিকায় স্বাক্ষর করেন। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়: বীরশ্রেষ্ঠ ৭ জন বীর উত্তম ৬৮ জন বীর বিক্রম ১৭৫ জন বীর প্রতীক ৪২৬ জন ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক ও রিবন প্রদান করা হয়। ২০০১ সালের ৭ মার্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আর্থিক পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়। বাহিনীভিত্তিক খেতাবপ্রাপ্তদের সংখ্যা নিম্নরূপ: সেনাবাহিনী ২৮৮ জন নৌবাহিনী ২৪ জন বিমান বাহিনী ২১ জন বাংলাদেশ রাইফেল্স ১৪৯ জন পুলিশ ৫ জন মুজাহিদ/ আনসার ১৪ জন গণবাহিনী ১৭৫ জন খেতাবপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। পাঁচজন অবাঙালিও বীরত্বসূচক খেতাব পান, যাদের মধ্যে একজন বিদেশী। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বীরত্বসূচক খেতাব সামরিক বাহিনী এবং সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনীর সদস্যদের জন্যও প্রযোজ্য আছে। স্বাধীনতার পর এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম, টাঙ্গাইল - ময়মনসিংহ, রাজশাহী ও অন্যান্য স্থানে পরিচালিত অপারেশনে সেনাবাহিনী ও বাংলাদেশ রাইফেল্সের ১২৬ জন বীরত্বসূচক খেতাব পেয়েছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানানো হয়। বীরত্বসূচক খেতাবপ্রাপ্তরা সমাজে উচ্চ মর্যাদায় সমাসীন। [মুহাম্মদ লুৎফুল হক]
‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয় প্রতি বছর?
Correct Answer:
খ: ৮ মার্চ
Explanation:
‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয় প্রতি বছর? সঠিক উত্তর ৮ মার্চ বিশ্বের ৮০টির বেশি দেশে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে। দেশগুলো নিজেদের মতো করে দিবসটি উদযাপন করে। অনেক দেশে এই দিনে নারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণার চর্চা রয়েছে। জাতিসংঘ ১৯৭৫ সালে নারী দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
Who is the writer of the ` Harry Potter" series?
Correct Answer:
A: J.K. Rowling
Explanation:
Who is the writer of the ` Harry Potter" series? Correct Answer J.K. Rowling হ্যারি পটার ( ইংরেজি: Harry Potter) হচ্ছে ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ। এই সিরিজের উপন্যাসগুলির মূল বিষয় জাদুকরদের দুনিয়া নিয়ে এবং এর কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরে, যে তার দুই প্রিয় বন্ধু রন উইজলি ও হারমায়নি গ্রেঞ্জারকে সাথে নিয়ে নানা অ্যাডভেঞ্চারে অংশ নেয়। গল্পের বেশিরভাগ ঘটনা ঘটেছে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডরিতে।
বর্তমানে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
বর্তমানে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ৯,৩৫২,০০০ ব্যারেল তেল উৎপাদন করে যা বিশ্বের তেল উৎপাদনের মধ্যে ১৯ শতাংশ।
‘ব্ল্যাক বক্স’ ব্যবহৃত হয়-
Correct Answer:
ঘ: উড়োজাহাজে
Explanation:
‘ব্ল্যাক বক্স’ ব্যবহৃত হয়- সঠিক উত্তর উড়োজাহাজে ফ্লাইট রেকর্ডার, যা সাধারনত ব্ল্যাক বক্স নামে পরিচিত। এটি বিমানে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস, যেটাতে বিমানের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে, যা কোনো বিমান দুর্ঘটনার তদন্তে ব্যবহৃত হয়। এভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে ব্ল্যাক বক্স নামে ডাকেন না, বরং তারা বলেন ফ্লাইট রেকর্ডার।
What is the name of Ukrainian currency?
Correct Answer:
B: Hryvnia
Explanation:
What is the name of Ukrainian currency? Correct Answer Hryvnia ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া । আর তুরস্কের মুদ্রার নাম লিরা।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
Correct Answer:
খ: গোবিন্দ হালদার
Explanation:
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? সঠিক উত্তর গোবিন্দ হালদার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদার রচিত এবং আপেল মাহমুদ কর্তৃক সুরারোপিত দেশাত্মবোধক বাংলা গান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগাতে এই গান রচিত হয়।
বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
Correct Answer:
ক: হামিদুর রহমান
Explanation:
বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? সঠিক উত্তর হামিদুর রহমান বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তারই রূপকল্পনায় ছিল স্নেহময়ী আনত মস্তক মাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে সুউচ্চ কাঠামো, এবং দুই পাশে সন্তানের প্রতীক স্বরূপ হ্রস্বতর দুটি করে কাঠামো।
The Head Office of Asian Development Bank (ADB) is situated in-
Correct Answer:
B: Manila
Explanation:
The Head Office of Asian Development Bank (ADB) is situated in- Correct Answer Manila ১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮।
‘নোয়া - ১৮’ কী?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
‘নোয়া - ১৮’ কী? সঠিক উত্তর কোনটিই নয় মার্কিন National Oceanic and Atmospheric Administration (NOAA) এর আবহাওয়া স্যাটেলাইট গত ফেব্রুয়ারিতে জাপানে এক অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ন্যানো স্যাটেলাইটটি গ্রহণ করেন। একই অনুষ্ঠানে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির কাছে মহাকাশে উৎক্ষেপণের জন্য এটিকে হস্তান্তর করা হয়। স্যাটেলাইট ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহার করে ইতিমধ্যে এই গ্রাউন্ড স্টেশন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) 'নোয়া - ১৮' ও 'নোয়া - ১৯' এর মতো আবহাওয়া স্যাটেলাইট এবং বিভিন্ন ন্যানো স্যাটেলাইটের বিকন (ডাটা) রিসিভ করা শুরু করেছে। বিশেষ বিশেষ দিনে হ্যাম রেডিও দিয়ে মহাকাশে ভেসে থাকা ন্যানো স্যাটেলাইট থেকে জাতীয় সঙ্গীত শোনা যাবে। ন্যানো স্যাটেলাইটটি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে অবস্থান করবে এবং পৃথিবীর চারপাশে একবার প্রদক্ষিণ করে আসতে ৯০ মিনিটের মতো সময় নেবে। এটি বাংলাদেশের ওপর দিয়ে দিনে ৪ থেকে ৬ বার উড়ে যাবে।
বাংলাদেশে এ পর্যন্ত কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
Correct Answer:
গ: ৮
Explanation:
বাংলাদেশে এ পর্যন্ত কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর ৮ বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে। ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১ - ২০২৫ মেয়াদে " চূড়ান্ত অনুমোদন দেয়। তবে এটির কার্যকাল ধরা হয়েছে জুন, ২০২০ - জুলাই, ২০২৫ পর্যন্ত।
বিগত কপ- ২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: গ্লাসগো
Explanation:
বিগত কপ- ২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর গ্লাসগো ২০২১ সালের অক্টোবর ৩১ - নভেম্বর ১২ স্কটল্যান্ডের গ্লাসগো শহরে কপ ২৬ অনুষ্ঠিত হয়েছিল।
Ash Barty, the world number one tennis played annouced her retirement at the age of-
Correct Answer:
A: 25
Explanation:
Ash Barty, the world number one tennis played annouced her retirement at the age of- Correct Answer 25 টেনিস বিশ্বকে চমক লাগিয়ে মাত্র ২৫ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিলেন এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি। বছরের শুরুতেই মহিলাদের সিঙ্গলসে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন বার্টি। শীর্ষস্থানে থাকা সত্ত্বেও ঠিক কি কারণে এতো দ্রুত টেনিস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে চলছে বেশ জল্পনা। ডব্লিউটিএ বার্টির অবসরের সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
মুজিববর্ষের ক্ষণগণনা শুরু কত তারিখে?
Correct Answer:
খ: ১০/১/২০২০
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে-
Correct Answer:
খ: বৈদ্যনাথ তলার আম্রকাননে
Explanation:
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে- সঠিক উত্তর বৈদ্যনাথ তলার আম্রকাননে মুজিবনগর সরকার (যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
Who is the foreign minister of "Russia"?
Correct Answer:
B: Sergey Lavrov
Explanation:
Who is the foreign minister of "Russia"? Correct Answer Sergey Lavrov রাশিয়ার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি ২০০৪ সাল থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?
Correct Answer:
ক: ২০১০
Explanation:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? সঠিক উত্তর ২০১০ দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে ২০১০ সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে-
Correct Answer:
ক: অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিশন্ড
Explanation:
বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে- সঠিক উত্তর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিশন্ড কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ ভ্যাকসিন দেয়ার মাধ্যমে বাংলাদেশে শুরু করে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেয়ার কর্মসূচি। প্রথম দিনে মোট ২৬ জনকে টিকা দেয়া হয়। সর্বপ্রথম সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়।
বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে?
Correct Answer:
ঘ: ৫৮টি
বঙ্গবন্ধু স্মৃতি বিজাড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: কোলকাতা
Explanation:
বঙ্গবন্ধু স্মৃতি বিজাড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোলকাতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বড় একটি অধ্যায় রচিত হয়েছিল কলকাতার তৎকালীন ইসলামিয়া কলেজের এই হোস্টেলে। বর্তমানে কলেজটির নাম ‘মাওলানা আজাদ কলেজ’। বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান ১৯৪২ সাল থেকে তৎকালীন ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন বঙ্গবন্ধু। বর্তমানে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষকে ‘বঙ্গবন্ধু স্মারক জাদুঘর’ - এ রূপ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
Who killed Che Guevara?
Correct Answer:
A: Mario Teran Salazar
What color does green and red make?
Correct Answer:
C: Yellow
কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
Correct Answer:
ঘ: ইউক্রেন
Explanation:
কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? সঠিক উত্তর ইউক্রেন ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদান কারী দেশ।