general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
Correct Answer:
ঘ: বিহিত মুদ্রার প্রচলন
Explanation:
বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? সঠিক উত্তর বিহিত মুদ্রার প্রচলন বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলী হলো শেয়ার বিনিয়োগ, সেবাধর্মী কাজ হলো বৈদেশিক মুদ্রা লেনদেন এবং প্রতিনিধিত্বমূলক কাজ হলো গ্রাহকের উপদেশ। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে ‘বিহিত মুদ্রার প্রচলন’।
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
Correct Answer:
গ: ইতালি
Explanation:
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? সঠিক উত্তর ইতালি ভাস্কর, চিত্রকর, স্থ্যাপত্যবিদ, প্রকৌশলী ও কবি মাইকেল এঞ্জেলা ৬ মার্চ ১৪৭৫ ইতালির কাপ্রেসের তুস্কার গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য ভাস্কর্য ও স্থ্যাপত্যগুলো হলোঃ রোমের সেন্ট পিটারের ‘পিয়েতা’, ফ্লোরেন্সের আকাদেমিতে রক্ষিত ‘ডেভিড’, দ্বিতীয় পোপ জুলিয়াসের সমাধিসৌধ, মোজেস - এর মূর্তি ইত্যাদি। তিনি ১৮ ফেব্রুয়ারি ১৫৬৪ সালে মৃত্যুবরণ করেন।
২০১৬ সনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায়? (২০১২)
Correct Answer:
ঘ: রিও ডি জেনিরোতে
Explanation:
২০১৬ সনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায়? (২০১২) সঠিক উত্তর রিও ডি জেনিরোতে ২০১৬ সালে ৩১তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। ২০১২ সালে ৩০তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের লন্ডন শহরে।
জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর কে যুক্ত করেছে ?
Correct Answer:
গ: আটলান্টিক ও ভূমধ্য
Explanation:
জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর কে যুক্ত করেছে ? সঠিক উত্তর আটলান্টিক ও ভূমধ্য জিব্রান্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। দেশ হিসেবে মরক্কো ও স্পেনকে পৃথক করেছে।
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো” গ্রহণ করেনি?
Correct Answer:
গ: ইংল্যান্ড
Explanation:
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো” গ্রহণ করেনি? সঠিক উত্তর ইংল্যান্ড ইউরো হলো ইউরোপীয় ইউনিউনের দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরো ইউরোপের ২২ টি দেশে ব্যবহৃত। তবে ইংল্যান্ড এখনও ইউরো গ্রহণ করেনি। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জানুয়ারি ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে যেটাকে ব্রেক্সিট (Brexit) নামে অভিহিত করা হয়।
কোন দেশ ও রাজধানীর নাম একই?
Correct Answer:
গ: জিবুতি
Explanation:
কোন দেশ ও রাজধানীর নাম একই? সঠিক উত্তর জিবুতি তাইওয়ানের রাজধানী তাইপে, উগান্ডার রাজধানী কাম্পালা, কোষ্টারিকার রাজধানী স্যানজোসে এবং জিবুতির রাজধানীর নাম জিবুতি।
উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
Correct Answer:
ক: বৃটেন
Explanation:
উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর বৃটেন ১৮৭৪ সালে অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেসে উইনষ্টন চার্চিল জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। রাজনীতিবিদ হয়েও তিনি ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার রচিত গ্রন্থের নাম ‘History of the Second World War’। তিনি ২৪ জানুয়ারি ১৯৬৫ মারা যান।
শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে?
Correct Answer:
খ: আঠার শতকে
Explanation:
শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে? সঠিক উত্তর আঠার শতকে শিল্প বিপ্লব সংঘটিত হয় আঠার শতকে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি ১৭৬০ - ১৮৪০ খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। এরপর পুঁজিবাদের উদ্ভব, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, কয়লার খনি আর ইস্পাতের ব্যাপক ব্যবহারের ফলে অনেক শিল্প শহর আর কারখানা গড়ে উঠে।
জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?
Correct Answer:
গ: মাইনুল হোসেন
Explanation:
জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে? সঠিক উত্তর মাইনুল হোসেন সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ১৫০ ফুট মিটার উচ্চতাবিশিষ্ট স্মৃতিসৌধ উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৮২। সাতটি ফলবিশিষ্ট স্মৃতিসৌধটি 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত।
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত কি.মি. দুরে অবস্থিত
Correct Answer:
ঘ: ১৬.৫
Explanation:
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত কি.মি. দুরে অবস্থিত সঠিক উত্তর ১৬.৫ ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে ১৬.৫ কিমি দূরে অবস্থিত। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
কোন নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ তৈরি করা হয়?
Correct Answer:
ঘ: কর্ণফুলী
Explanation:
কোন নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ তৈরি করা হয়? সঠিক উত্তর কর্ণফুলী ভারতের আসাম রাজ্যের লুসাই পাহাড় হতে কর্ণফুলী নদীর উৎপত্তি। কর্ণফুলী নদী পার্বত্য চট্টগ্রামের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। এই পানি বিদ্যুৎ কেন্দ্র ১৯৬২ সালে চালু করা হয়।
বাংলাদেশ কোন সনে বিশ্ব-বাণিজ্য সংস্থা সদস্য হয়?
Correct Answer:
গ: ১৯৯৫
Explanation:
বাংলাদেশ কোন সনে বিশ্ব-বাণিজ্য সংস্থা সদস্য হয়? সঠিক উত্তর ১৯৯৫ ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত GATT ( General agreement on tariffs and trade) এর বর্তমান নাম World trade organisation বা বিশ্ব বাণিজ্য সংস্থা। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
মিশুকের স্থপতি কে ?
Correct Answer:
ক: মোস্তফা মনোয়ার
Explanation:
মিশুকের স্থপতি কে ? সঠিক উত্তর মোস্তফা মনোয়ার ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমস - এর মাসকট ছিল " মিশুক"। টানা টানা মায়াবী চোখের হরিণ শিশু "মিশুক" এর স্থপতি মোস্তফা মনোয়ার। হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি।
পদ্মা ও যমুনা নদী কোথায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে?
Correct Answer:
গ: গোয়ালন্দ
Explanation:
পদ্মা ও যমুনা নদী কোথায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে? সঠিক উত্তর গোয়ালন্দ পদ্মা ও যমুনা নদী পরষ্পরের সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে। দৌলতদিয়া ইউনিয়নের কুঁশাহাট মৌজার পার্শ্বেই ছোট গোয়ালন্দ নামের একটি ছোট মৌজার সন্ধান পাওয়া যায় যা পাবনা জেলার সীমান সংলগ্ন পদ্মা যমুনার সীমা রেখার কাছাকাছি । পদ্মা যমুনার যৌবন জৌলুসের দিনে এক জীঘাংসু প্রকৃতির জলদস্যুর বিচরণ ছিল এ অঞ্চলে। গঞ্জালিশ নামের এ জলদস্যু পদ্মা মেঘনা যমুনায় ডাকাতি করে বেড়াত, যতদূর জানা যায় তার নামানুসারেই গঞ্জালিশ থেকে কালক্রমে গোয়ালন্দ নামের উৎপত্তি । গোয়ালন্দ ঘাটে গ্যাঞ্জেল ঘাট নামক স্থানে অতীতে জাহাজ নোঙ্গর করা হতো। এ পর্যন্ত ১১ বার নদী ভাঙ্গন/চর পড়ার কারণে গোয়ালন্দ ঘাট স্থানান্তরিত করা হয়েছে।
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত ?
Correct Answer:
ক: পরী বিবির মাজার
Explanation:
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত ? সঠিক উত্তর পরী বিবির মাজার ঢাকার লালবাগ দুর্গের অভ্যন্তরে পরীবিবির মাজার অবস্থিত। ঢাকার লালবাগ কেল্লার দরবার গৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার। হিন্দু ও মুসলমান স্থাপত্যের সুন্দর সংমিশ্রণ ঘটেছে এ মাজারে।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
খ: তাজদ্দীন আহমদ
Explanation:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর তাজদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১ এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সে সরকারের রাষ্ট্রপ্রতি (তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম) এবং ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী।
মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
Correct Answer:
খ: পুন্ড্র নগর
Explanation:
মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর পুন্ড্র নগর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের রাজত্বকাল ছিল খ্রীস্টপূর্ব ৩২৪ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর রাজধানী ছিল পাটালীপুত্র এর প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর।
পাহাড়পুরের বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত ছিল?
Correct Answer:
ক: সোমপুর বিহার
Explanation:
পাহাড়পুরের বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর সোমপুর বিহার নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত। এই বিহারটি পাল রাজা ধর্মপাল অষ্টম শতকে নির্মাণ করেন। এটি বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ট নিদর্শন।
মুজিব নগর কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: মেহেরপুর
Explanation:
মুজিব নগর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মেহেরপুর মুজিবনগর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। এখানেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ শপথ গ্রহণ করে। উল্লেখ্য, বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের নাম পরিবর্তন করেই মজিবনগর রাখা হয়।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ?
Correct Answer:
গ: ফরিদপুর
Explanation:
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ? সঠিক উত্তর ফরিদপুর বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। পাট থেকে প্রধানত বস্তা, চট, কার্পেট ও পারটেক্স এবং বিভিন্ন হস্তজাত দ্রব্য তৈরি ও রপ্তানি করা হয়। বাংলাদেশ পাট ব্যবসার প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জ। পাট উৎপাদনে দ্বিতীয় শীর্ষ দেশ বাংলাদেশ।
২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার কত?
Correct Answer:
খ: ৭.০%
Explanation:
২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর ৭.০% ২০১৫ - ১৬ অর্থবছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার ৭% এবং ১০১৪ - ১৫ অর্থবছরে অর্জিত জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৫১%।
”মুক্তির গান” চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন ?
Correct Answer:
ঘ: তারেক মাসুদ
Explanation:
”মুক্তির গান” চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন ? সঠিক উত্তর তারেক মাসুদ মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথরিন মাসুদ। এছাড়া ‘মাটির ময়না’, ‘মুক্তির কথা’ প্রামাণ্য চিত্রগুলোও পরিচালনা করেন তিনি। পক্ষান্তরে, জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে ‘স্টপ জেনোসাইড’, ‘ এ স্টেট ইজ বর্ন’, জীবন থেকে নেয়া’ প্রভৃতি অন্যতম। আলমগীর কবির পরিচালিত চলচ্চিত্রের মধ্যে ‘রূপালি সৈকত’, ‘ধীরে বহে মেঘনা’, ‘লিবারেল ফাইটার্স’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’ প্রভৃতি প্রধান।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ?
Correct Answer:
ঘ: ৭ জন
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ? সঠিক উত্তর ৭ জন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকৃত্রিম অবদান রাখার জন্য সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়। এরা হলেন নায়েক মুন্সী আব্দুর রউফম সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, ইঞ্জিনরুম আরটিফিসার মোহাম্মদ রুহুল আমিন এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
Correct Answer:
ঘ: অর্থসচিবের
Explanation:
দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে? সঠিক উত্তর অর্থসচিবের ১৫ নভেম্বর ২০১৫ বাংলাদেশ কয়েনেজ (সংশোধন) আইন অনুযায়ী ১,২,ও ৫ টাকার কাগুজে ও ধাতব মুদ্রা এখন সরকারি মুদ্রা। আর সরকারি মুদ্রাগুলোতে স্বাক্ষর থাকে অর্থসচিবের। তবে ১০ - ১০০০ টাকার নোট হলো ব্যাংক নোট। যেগুলোতে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।
কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?
Correct Answer:
গ: দিব্য
Explanation:
কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? সঠিক উত্তর দিব্য পাল রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালে সংগঠিত হয় বরেন্দ্র বিদ্রোহ। এই বিদ্রোহের ফলে মহীপালের মৃত্যু হয় এবং কৈবর্ত প্রধান দিব্যের হাতে অধিকার চলে যায়। আর কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য।
রাম সাগর কার কীর্তি
Correct Answer:
খ: রামনাথ
Explanation:
রাম সাগর কার কীর্তি সঠিক উত্তর রামনাথ রাম সাগর কার কীর্তি রামনাথ। দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ (রাজত্বকাল: ১৭২২ - ১৭৬০ খ্রিষ্টাব্দ) পলাশীর যুদ্ধের আগে (১৭৫০ - ১৭৫৫ খ্রিষ্টাব্দের মধ্যে) এই রামসাগর দিঘি খনন করেছিলেন। তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর। রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘি। এটি বাংলাদেশের মধ্যে মানুষের তৈরি সবচেয়ে বড় দিঘি। তটভূমিসহ রামসাগরের আয়তন ৪, ৩৭, ৪৯২ বর্গমিটার, দৈর্ঘ্য ১, ০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার। গভীরতা গড়ে প্রায় ১০ মিটার। পাড়ের উচ্চতা ১৩.৫ মিটার। দীঘিটির পশ্চিম পাড়ের মধ্যখানে একটি ঘাট ছিল যার কিছু অবশিষ্ট এখনও রয়েছে। বিভিন্ন আকৃতির বেলেপাথর স্ল্যাব দ্বারা নির্মিত ঘাটটির দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে ৪৫.৮ মিটার এবং ১৮.৩ মিটার। দীঘিটির পাড়গুলো প্রতিটি ১০.৭৫ মিটার উঁচু।
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্ট আগে?
Correct Answer:
ক: ৬
Explanation:
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্ট আগে? সঠিক উত্তর ৬ Adjective সঠিক নয় কারণ adjective হলো কোনো কিছুর দোষ, গুণম, অবস্থা, আয়তন, সংখ্যা বা পরিমাণ যাচাই করা, (গ) interjection সঠিক নয় কারণ interjection হলো বিস্ময় প্রকাশ করা। (খ) - তে প্রদত্ত adverb হলো সঠিক উত্তর। Verb - কে কিভাবে কোথায়, কখন,কেন এই চারটি প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় adverb তাই ।
কল মানি রেট-
Correct Answer:
ক: আন্তঃব্যাংক সুদের হার
Explanation:
কল মানি রেট- সঠিক উত্তর আন্তঃব্যাংক সুদের হার ব্যাংকের সাময়িক তারল্য সংকট নিরসনে অন্য ব্যাংক হতে সুদে টাকা ধার করা হয়। এই টাকার প্রদত্ত সুদই হলো কলমানি রেট।
মানি লন্ডারিং অ্যাক্টের প্রধান উদ্দেশ্য হল
Correct Answer:
ঘ: সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা
Explanation:
মানি লন্ডারিং অ্যাক্টের প্রধান উদ্দেশ্য হল সঠিক উত্তর সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা মানি লন্ডারিং অ্যাক্টের প্রধান উদ্দেশ্য হলো সন্ত্রাসে অর্থায়নে প্রতিরোধ করা। এরই নাম অর্থপাচার বা অবৈধ অর্থ প্রেরণ বা অবৈধ লেনদেন।
নিচের কোন দেশটির দ্বিতীয় রাষ্ট্র ভাষা বাংলা?
Correct Answer:
ক: সিয়েরা লিওন
Explanation:
নিচের কোন দেশটির দ্বিতীয় রাষ্ট্র ভাষা বাংলা? সঠিক উত্তর সিয়েরা লিওন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। এর মূলে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিয়েরা লিওনে বাংলাদেশী শান্তিরক্ষীদের অন্যন্য অবদান।
কোনটি ব্যবস্থাপনার পরিকল্পনা নিয়ন্ত্রনের মধ্যে সংযোগ স্থাপন করে?
Correct Answer:
ঘ: নির্দেশনা
Explanation:
কোনটি ব্যবস্থাপনার পরিকল্পনা নিয়ন্ত্রনের মধ্যে সংযোগ স্থাপন করে? সঠিক উত্তর নির্দেশনা ব্যবস্থাপনা প্রক্রিয়ায় পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সংযোগ স্থাপন করতে পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা ও নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে পরিলক্ষিত হয়। সঠিক উত্তর - সংগঠন ও নির্দেশনা।
২০১৩-১৪ অর্থ বছরের জাতীয় বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে
Correct Answer:
ক: ৭২,২৭৫ কোটি টাকা
Explanation:
২০১৩-১৪ অর্থ বছরের জাতীয় বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে সঠিক উত্তর ৭২,২৭৫ কোটি টাকা ২০১৩ - ১৪ অর্থ বছরে জাতীয় বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ছিল ৭২, ২৭৫ কোটি টাকা। ২০১৬ - ১৭ অর্থবছরে মোট বাজেটে রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ১, ১৭, ০২৭ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয়?
Correct Answer:
খ: পঞ্চগড়
Explanation:
বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয়? সঠিক উত্তর পঞ্চগড় বাংলাদেশের পঞ্চগড় জেলায় "অর্গানিক চা" উৎপন্ন হয়। ২০০০ সালে পঞ্চগড়ে "কাজী অ্যান্ড কাজী টি এস্টেট" নামে একটি অর্গানিক চা বাগান স্থাপিত হয়। দেশে মোট চা বাগান ১৬৬ টি।
“বাকল্যান্ড বাঁধ” কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: বুড়িগঙ্গা
Explanation:
“বাকল্যান্ড বাঁধ” কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর বুড়িগঙ্গা ঢাকা শহরকে রক্ষা করার জন্য সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ নির্মাণ করা হয়, তাই ‘বাকল্যান্ড বাঁধ’ নামে পরিচিত। এ বাঁধ সি, টি বাকল্যান্ডের নামানুসারে করা হয়। কারণ তার উদ্যোগে এবং ঢাকাবাসীর আর্থিক সহায়তার এ বাঁধ নির্মিত হয়। বুড়িগঙ্গা নদীর ভাঙ্গন রোধে ব্রিটিশ আমলে এ বাঁধ নির্মাণ করা হয়।
”নায়াগ্রা” জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে?
Correct Answer:
গ: কানাডা
Explanation:
”নায়াগ্রা” জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে? সঠিক উত্তর কানাডা ‘নায়াগ্রা’ জলপ্রপাত যুক্তরাষ্ট্র - কানাডা সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ১৬৭ মিটার । এছাড়া দক্ষিণ আফ্রিকায় তুগেলা জলপ্রপাত; ব্রাজিল গুয়ারিয়া জলপ্রপাত অবস্থিত, যা পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে ?
Correct Answer:
খ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে ? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮ টিতে। তবে বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।
BARD কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: কুমিল্লা
Explanation:
BARD কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কুমিল্লা বার্ড (BARD) - এর পূর্ণ অভিব্যাক্তি Bangladesh Academy for Rural Development । ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিষ্ঠান স্থাপন করেন। এ একাডেমীর প্রধান উদ্দেশ্য পল্লী তথা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। BARD - এর বহুমুখী অবদান ও কার্যকলাপের জন্য একে ‘কুমিল্লা মডেল’ নামেও অভিহিত করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর বর্তমান সভাপতি কে?
Correct Answer:
ঘ: কাজী সালাউদ্দিন
Explanation:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর বর্তমান সভাপতি কে? সঠিক উত্তর কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) - এর বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে গঠিত হয় ১৫ জুলাই ১৯৭২। পক্ষান্তরে, আ হ ম মোস্তফা কামাল হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান।
সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? সঠিক উত্তর ইন্দোনেশিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ ‘সুমাত্রা’ ( আয়তনে ৪,২৭,৩০০ বর্গকিমি) ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়ার অন্য দ্বীপগুলো হলো বোর্নিও, জাভা, কালিমান্তান সুলাভেসি ও ইরিয়ান জায়া। পক্ষান্তরে, ফিলিপাইনের দ্বীপগুলোর মধ্যে মিন্দানাও অন্যতম। মালয়েশিয়া ও থাইল্যান্ডে উল্লেখযোগ্য কোন দ্বীপ নেই।
কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৫৫ সালে
Explanation:
কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৫৫ সালে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে ‘The Bengali Academy Act 1957’ গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হল এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: রূপপুর, পাবনা
Explanation:
বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর রূপপুর, পাবনা বাংলাদেশের পাবনা জেলার রুপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। দিনাজপুর জেলার ‘হিলি’ বাংলাদেশের অন্যতম স্থলবন্দর।
মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অর্ন্তভুক্ত ছিল ?
Correct Answer:
গ: ১০
Explanation:
মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অর্ন্তভুক্ত ছিল ? সঠিক উত্তর ১০ মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী ১০ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ১০ নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল - নৌবাহিনীর কমান্ডরের অধীন।
”ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: নিউইর্য়ক
Explanation:
”ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত ? সঠিক উত্তর নিউইর্য়ক বিশ্বে শেয়ার মার্কেটের জন্য খ্যাত ‘ওয়াল স্ট্রীট’ নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটনের পূর্ব নদীর পাশে অবস্থিত একটি রাস্তা। নিউইয়র্কের আর্থিক জেলা বা অঞ্চল (ফিন্যানশিয়াল ডিস্ট্রিক্ট) হিসেবে অভিহিত করা হয় এ এলাকাকে। বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ ‘নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ’ যা NASDAQ নামে বিখ্যাত - এখানেই অবস্থিত।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জন নারী কে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়?
Correct Answer:
খ: ২ জন
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জন নারী কে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়? সঠিক উত্তর ২ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দু’জন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তারা হচ্ছেন ক্যাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বিবি (গণবাহিনী ১১ নং সেক্টর)। ক্যাপ্টেন সেতারা বেগমকে ঐ সময় চিহ্নিত করা হলেও, তারামন বিবিকে দীর্ঘ ২৪ বছর পর ডিসেম্বর ১৯৯৫ এ চিহ্নিত করা হয়। ১৯ ডিসেম্বর ১৯৯৫ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে তারামন বিবিকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।
কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত?
Correct Answer:
খ: জাপান
Explanation:
কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর জাপান ‘জাপান’ এশিয়া মহাদেশে অবস্থিত। ‘বেলজিয়াম’ ইউরোপ মহাদেশের মধ্য ও পশ্চিম ইউরোপে অবস্থিত। ‘ইথিওপিয়া’ আফ্রিকা মহাদেশের পূর্ব আফ্রিকায় অবস্থিত। ‘আর্জেন্টিনা’ দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয়?
Correct Answer:
ঘ: ২৬ মার্চ
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ। বিজয় দিবস ১৬ ডিসেম্বর, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি এবং রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ দিবস ৭মার্চ।
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ?
Correct Answer:
গ: রাশিয়া
Explanation:
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ? সঠিক উত্তর রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেহস ৫টি। যথাঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স।
কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?
Correct Answer:
ক: পদ্মা
Explanation:
কোন নদীর অপর নাম কীর্তিনাশা ? সঠিক উত্তর পদ্মা মূলত গঙ্গার নিম্ন স্রোতধারার নাম পদ্মা। এই নদীর দৈর্ঘ্য ১১৫ কিমি ও প্রস্থ ৫৭১১ মিটার (মাওয়া)। পদ্মা নদীর অপর নাম ‘কীর্তিনাশা’। ‘পদ্মা’ বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: কক্সবাজার
Explanation:
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার (বাংলাদেশে)। এর দৈর্ঘ্য ১২০ কিমি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র।
বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
Correct Answer:
গ: সিলেট
Explanation:
বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? সঠিক উত্তর সিলেট বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল উপজেলা। যা মৌলভি বাজার, সিলেটে অবস্থিত। কিন্তু বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা ধরা হয় সিলেট কে।