general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত (অর্থনৈতিক সমীক্ষা-২০১৭)?
Correct Answer:
ক: ১৬ কোটি ১৭ লাখ
Explanation:
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত (অর্থনৈতিক সমীক্ষা-২০১৭)? সঠিক উত্তর ১৬ কোটি ১৭ লাখ দেশে সর্বশেষ আদমশুমারি হয়েছে ২০১১ সালে। ওই সময়ে মোট জনসংখ্যা ছিল ১৫ কোটি ১৭ লাখ। এরপর আর কোনো আদমশুমারি হয়নি। প্রচলিত নিয়মে পাঁচ বছর পরপর এ শুমারি হওয়ার কথা। তবে চলতি বছর ডিজিটাল পদ্ধতিতে একটি আদমশুমারি করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শুমারি না হওয়ায় ২০১১ সালের শুমারির ভিত্তিতে ২০১৬ সালের জনসংখ্যার প্রাক্কলন করা হয়েছে ১৬ কোটি ৬২ লাখ। ওই শুমারি অনুযায়ী প্রতিবছর জনসংখ্যা বাড়ছে ১ দশমিক ৩৭ শতাংশ হারে। এ হিসাবে ২০১৭ সালে জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮৫ লাখ, ২০১৮ সালে ১৭ কোটি ৮ লাখ, ২০১৯ সালে ১৭ কোটি ৩১ লাখ, ২০২০ সালে ১৭ কোটি ৫৫ লাখ, ২০২১ সালে ১৭ কোটি ৭৯ লাখ এবং ২০২২ সালে জনসংখ্যা দাঁড়াবে ১৮ কোটি ৩ লাখ। এর সঙ্গে আরও আছে রোহিঙ্গা জনগোষ্ঠী। বেসরকারি হিসাবে তাদের সংখ্যা ২০ লাখের বেশি। সরকারি হিসাবে ১১ লাখ। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো মনে করে বাংলাদেশের জনসংখ্যা কমপক্ষে ২০ কোটি।সূত্রঃ যুগান্তর
CPU- এর পূর্ণরূপ কি?
Correct Answer:
খ: Central processing unit
Explanation:
CPU- এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর Central processing unit CPU - এর পূর্ণরূপ Central processing unit। কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট (সিপিইউ) হল একটি কম্পিউটারের মধ্যাবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেয়া নির্দেশনা পালন করে। বিশেষভাবে দেয়া এসব নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক, যৌক্তিক কার্যাবলি, নিয়ন্ত্রণ ও ইনপুট আউটপুট কার্যাদি সম্পন্ন করে। ১৯৬০ দশকের শুরুর দিকে এই নামে যন্ত্রটিকে ডাকা শুরু হয়।
সিডর কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: সিংহলি
Explanation:
সিডর কোন ভাষার শব্দ? সঠিক উত্তর সিংহলি সিংহলি ভাষার শব্দ সিডর (Sidr) - এর অর্থ চোখ। ২০০৭ সালে ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে চতুর্থ ঘূর্ণিঝড়টির নাম সিডর। এর আর একটি নাম হচ্ছে Tropical Cyclone 06 B. সাফির - সিম্পসন স্কেল অনুযায়ী একে ক্যাটাগরি - ৫ মাত্রার ঘূর্ণিঝড় আখ্যা দেয়া হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন ?
Correct Answer:
খ: ৭জন
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন ? সঠিক উত্তর ৭জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বসূচক সর্বচ্চ উপাধি বীরশ্রেষ্ঠ। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৭ জন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। এছাড়া ৬৮ জন বীর উত্তর, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন বীর প্রতীক উপাধি লাভ করেন।
বাংলাদেশের ভূমি রেজিষ্ট্রেশেন নতুন আইন কোন সময়ে কার্যকর হয়েছে? (২০০৯)
Correct Answer:
গ: ১৮ অক্টোবর ২০০৭
Explanation:
বাংলাদেশের ভূমি রেজিষ্ট্রেশেন নতুন আইন কোন সময়ে কার্যকর হয়েছে? (২০০৯) সঠিক উত্তর ১৮ অক্টোবর ২০০৭ বাংলাদেশের ভূমি রেজিষ্ট্রেশেন নতুন আইন কার্যকর হয়েছে - ১৮ অক্টোবর ২০০৭।
বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
Correct Answer:
খ: বিচারপতি শাহাবুদ্দীন
Explanation:
বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর বিচারপতি শাহাবুদ্দীন বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দীন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ (১ ফেব্রুয়ারি ১৯৩০ - ) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ৬ষ্ঠ প্রধান বিচারপতি এবং দু'বার দায়িত্বপালনকারী রাষ্ট্রপতি। তিনি প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর হতে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসাবে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকা - কালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
Correct Answer:
ঘ: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
Explanation:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে? সঠিক উত্তর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সমাহিত করা হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ - ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন কতটি?
Correct Answer:
ঘ: ৫০
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন কতটি? সঠিক উত্তর ৫০ বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন ৫০টি। জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।
১০ নং ডাউনিং স্ট্রীট কি ?
Correct Answer:
গ: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন
Explanation:
১০ নং ডাউনিং স্ট্রীট কি ? সঠিক উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ব্রিটিশ প্রধান্মত্রীর বাসভবনের নাম ১০ নং ডাউনিং স্ট্রীট। যুক্ত্রাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম হোয়াইট হাউজ। ফরাসি প্রেসিডেন্টের বাসভবনের নাম এলিসি প্রাসাদ। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম ক্রেমলিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা কত তম প্রেসিডেন্ট ?
Correct Answer:
গ: ৪৪ তম
Explanation:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা কত তম প্রেসিডেন্ট ? সঠিক উত্তর ৪৪ তম বারাক হোসেন ওবামা ১৯৬১ সালের ৪ আগস্ট যুক্ত্রাষ্টের হাওয়াই অঙ্গরাজ্যে জন্মগ্রহন করেন। তিনি ২০০৮ সালের ৪ নভেম্বরে আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এর আগে যুক্তরাষ্টের ৪৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন জর্জ ডব্লিউ বুশ। সর্বশেষ ৬ নবেম্বর ২০১২ বারাক ওবামা প্রথম এবং একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে দেশটির প্রেসিডেন্ট পদে দু মেয়াদে নির্বাচিত হন।
'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে ?
Correct Answer:
খ: গৌতম ঘোষ
Explanation:
'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে ? সঠিক উত্তর গৌতম ঘোষ লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম ‘মনের মানুষ’। সুনীল গঙ্গপাধ্যায়ের ‘মনে মানুষ’ উপন্যাস অবলম্বনে এবং স্বনামধন্য পরিচালক গৌতম ঘোষ পরিচালিত চলচ্চিত্রটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৪০ লাখ রুপি এবং সাথে ক্রেস্ট ও সনদপত্র।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭মার্চ কোথায় ঐতিহাসিক ভাষন দেন ?
Correct Answer:
খ: রেসকোর্স ময়দান
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭মার্চ কোথায় ঐতিহাসিক ভাষন দেন ? সঠিক উত্তর রেসকোর্স ময়দান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ারদী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন। ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণাপত্র পাঠ করা হয়।
চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Correct Answer:
গ: ইস্তাম্বুল
Explanation:
চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর ইস্তাম্বুল ১৩ মে ২০১১ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে জাতিসংঘের চতুর্থ LDC সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক দরিদ্রতা, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবসম্পদের কাঠামোগত দুর্বলতার উপর ভিত্তি করে কিছু দেশকে LDC নামক শ্রেণীতে অন্তর্ভূক্ত করে। এই LDC দেশসমুহের প্রথম সম্মেলন ১৯৮১ সালে প্যারিসে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টিও প্যারিসে অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। তৃতীয় সম্মেলন ২০০১ সালে বেলজিয়ামের ব্রাসেলসে অনিষ্ঠিত হয়। চতুর্থ LDC সম্মেলনে মূলত ২০০১ সালের সম্মেলনে গৃহীত বিভিন্ন কর্মসুচির অগ্রগতি এবং LDC অন্তর্ভূক্ত দেশসমূহের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে LDC ভুক্ত দেশ ৪৮ টি।
বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে?
Correct Answer:
খ: আকবর
Explanation:
বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে? সঠিক উত্তর আকবর বাংলা নববর্ষ প্রবর্তন করেন আকবর। পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত। মুঘল সম্রাট আকবর বাংলা নববর্ষ প্রবর্তন করেন।
কোন গ্রহের একটিও উপগ্রহ নেই ?
Correct Answer:
ক: শুক্র
Explanation:
কোন গ্রহের একটিও উপগ্রহ নেই ? সঠিক উত্তর শুক্র সৌরজগতের মধ্যে পৃথিবীই একমাত্র জীবন্ত গ্রহ, যার একটি উপগ্রহ গ্রহ, যার উপগ্রহের সংখ্যা ৬৭। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস - এর ২৭টি উপগ্রহ রয়েছে। পৃথিবীর জমজ নামে পরিচিত শুক্রের কোনো উপগ্রহ নেই।
ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় কত সালে?
Correct Answer:
ঘ: ১৬১০
Explanation:
ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় কত সালে? সঠিক উত্তর ১৬১০ ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় ১৬১০ সালে। ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর। ১৬১৩ সালে মৃত্যুর আগে সুবেদার দলুয়া বা ধোলাই নদীর (বর্তমান বুড়িগঙ্গা) তীরে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন যার নাম ছিল “কেল্লা - ই - জাহাঙ্গীর”। এই কেল্লাতেই পরবর্তীকালে ইংরেজরা নবাব সিরাজদৌলার স্ত্রী - সন্তানদের বন্দী করে রেখেছিল।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় কত সালে ?
Correct Answer:
গ: ২ ডিসেম্বর ১৯৯৭
Explanation:
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় কত সালে ? সঠিক উত্তর ২ ডিসেম্বর ১৯৯৭ ২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে জাতীয় সংসদের সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত?
Correct Answer:
গ: ৫০
Explanation:
বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ পঞ্চদশ সংশোধনীর মাধ্যম্লে বাংলাদেশের জাতিয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে ৫০ – উন্নীত করা হয়। উল্লেখ্য, সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে পূর্বের ৩০ টি নারী আসঙ্কে ৪৫ - এ উন্নীত করা হয়েছিল।
কমনওয়েলথের প্রধান কে?
Correct Answer:
খ: ইংল্যান্ডের রানী
Explanation:
কমনওয়েলথের প্রধান কে? সঠিক উত্তর ইংল্যান্ডের রানী কমনওয়েলথের প্রধান ইংল্যান্ডের রানী। কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৪। সর্বশেষ সদস্য রুয়ান্ডা। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়। কমনওয়েলথের প্রধান দ্বিতীয় এলিজাবেথ ( ২ জুন ১৯৫৩ - বর্তমান) • কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড ( ১লা এপ্রিল ২০১৬ - বর্তমান)
দ্বিতীয় বাংলাদেশী যিনি অতিসম্প্রতি এভারেস্ট জয় করেছেন?
Correct Answer:
গ: মোহাম্মদ আব্দুল মুহিত
Explanation:
দ্বিতীয় বাংলাদেশী যিনি অতিসম্প্রতি এভারেস্ট জয় করেছেন? সঠিক উত্তর মোহাম্মদ আব্দুল মুহিত মোহাম্মদ আব্দুল মুহিত দ্বীতীয় বাংলাদেশী হিসেবে ২১ মে ২০১১ এভারেস্ট জয় করেন। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। এর ফলে বাংলাদেশ ৬৭তম এভারেস্ট জয়ী দেশ হিসাবে (২৩ মে ২০১০) আত্নপ্রকাশ করে।
জাতীয় সংসদের প্রতীক কি ?
Correct Answer:
খ: শাপলা
Explanation:
জাতীয় সংসদের প্রতীক কি ? সঠিক উত্তর শাপলা এককক্ষ বিশিষ্ট ৩৫০ আসনের বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক দুপাশে ধানের শীষবেষ্টিত শাপলার দুপাশে দুটি করে চারটি তারকা এবং প্রতীকের অপরের দিকে ‘বাংলাদেশ’ ও নিচের দিকে ‘জাতীয় সংসদ’ লেখা। একপাশে ধানের শীষ ও অপরপাশে গমের শীষ এবং মাঝখানে ভাসমান নৌকা সম্বলিত প্রতীক হলো বাংলাদেশ পুলিশের মনোগ্রাম।
বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি?
Correct Answer:
গ: ২২ তম
Explanation:
বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি? সঠিক উত্তর ২২ তম বর্তমান প্রধান বেচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা); ১৭ জানুয়ারী ২০১৫ – বর্তমান। তিনি ২১ তম প্রধান বিচারপতি। পূর্ববর্তী প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বাংলাদেশের ২০তম প্রধান বিচারপতি।
বর্তমান বিশ্বের সবোর্চ্চ টাওয়ার 'বুর্জ খলিফা' এর উচ্চতা কত?
Correct Answer:
খ: ৮২৮ মিটার
Explanation:
বর্তমান বিশ্বের সবোর্চ্চ টাওয়ার 'বুর্জ খলিফা' এর উচ্চতা কত? সঠিক উত্তর ৮২৮ মিটার বিশ্বর সর্বোচ্চ স্থাপনা বুর্জ খলিফা - এর উচ্চতা ৮২৯.৮ মিটার। স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। এর স্থপতি অড্রিয়ান স্মিথ (যুক্তবাষ্ট্র)। উল্লেখ্য, বিশ্বর সর্বোচ্চ টাওয়ার জাপানের ‘টোকিও স্কাইট্রি’ (উচ্চতা ৬৩৪ মিটার) । আর বুর্জ খলিফা হচ্ছে সর্বোচ্চ স্থাপনা।
গণ-অভ্যুত্থান দিবস কবে পালিত হয়?
Correct Answer:
ক: ২৪জানুয়ারি
Explanation:
গণ-অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ২৪জানুয়ারি পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুসশে আন্দোলন জোরদার করতে ১৯৬৯ সালের জানুয়ারিতে গঠন করা হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরিষদ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশের ডাক দেয়। সমাবেশ শেষে মিছিল যাওয়ার পথে ডাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিগত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। এতে আন্দোলন আরো জোরদার হয়। ২৪ জানুয়ারি স্বৈরাচারবিরোধী মিছিল সচিবালয় এলাকা অতিক্রম করে যাচ্ছিল পল্টনের দিকে। মিছিলে গুলি চালায় পুলিশ। নিহত হন নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমান সহ পাচজন। এর পর থেকে দিনটি গণভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশর কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল?
Correct Answer:
খ: ১০নং
Explanation:
বাংলাদেশর কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল? সঠিক উত্তর ১০নং মুক্তিযুদ্ধ পরিচালনা জন্য মুজিবনগর সরকার বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে বিভক্ত করে । ভৌগলিক সীমারেখার মাধ্যমে নিয়মিত একজন করে সেক্টর কমান্ডারের কাছে এই সেক্টরগুলোর দায়িত্ব অর্পণ করা হয় । শুধু ১০ নং সেক্টর যা নৌ - কমান্ডো সেক্টর নামে অভিহিত, এর কোনো স্থায়ী সীমারেখা ছিলনা । প্রয়োজন এ সেক্টরের অধীন নৌ - সেনারা দেশের যে কোনো জলপথ ও সমুদ্র বন্দরে আক্রমণ পরিচালনা করতে পারত ।
বাংলাদেশ গণ-পরিষদের সংসদ নেতা কে ছিলেন ?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
বাংলাদেশ গণ-পরিষদের সংসদ নেতা কে ছিলেন ? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ এপ্রিল ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ঐ সময় প্রধানমন্ত্রী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একাধারে গণপ্রিষদের সংসদ নেতাও ছিলেন।
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিবাদ কোথায় সংঘঠিত হয় ?
Correct Answer:
খ: গাজীপুরে
Explanation:
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিবাদ কোথায় সংঘঠিত হয় ? সঠিক উত্তর গাজীপুরে ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুরে প্রথম সশস্ত্র বিপ্লব সংঘটিত হয়। ১ম ইস্ট বেঙ্গল - এর সৈন্যরা তৎকালীন বাঙালি সেনা অফিসার এবং পরবর্তীতে মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে প্রথম সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ করেন।
বাংলাদেশে 'স্বাধীনতার ঘোষনাপত্র' কত তারিখে পঠিত হয়?
Correct Answer:
ঘ: ১৭ এপ্রিল ১৯৭১
Explanation:
বাংলাদেশে 'স্বাধীনতার ঘোষনাপত্র' কত তারিখে পঠিত হয়? সঠিক উত্তর ১৭ এপ্রিল ১৯৭১ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় যা ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত। ১৭ এপ্রিল ১৩৭১ এই সকার শপথ গ্রহণ করে। এই ঘোষণাপত্র জারি হয় ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১ অধ্যাপক এম ইউসুফ আলী কর্তৃক পঠিত হয়।
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?
Correct Answer:
ক: ভোলা
Explanation:
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ? সঠিক উত্তর ভোলা ভোলা দ্বীপের আয়তন ৩৮০৩.৪৮ বর্গ কিমি। উত্তরে লক্ষীপুর ও বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে লক্ষীপুর অ নোয়াখালী জেলা, মেঘনা (নিচু) নদী এবং শাহবাজপুর চ্যানেল, পশ্চিমে পটুয়াখালী ও বরিশাল জেলা এবং তেতুলিয়া নদী। নদীমোহনায় চর জহিরউদ্দিন, পাতিল, ডালচর, চর কুকরি - মুকরি প্রভৃতি ছোট - বড় বহু চর জেগে উঠেছে।
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত
Correct Answer:
ঘ: লন্ডন
Explanation:
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত সঠিক উত্তর লন্ডন স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডন অবস্থিত। স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম । বিশ্বখ্যাত এ পুলিশ সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত । এটি লন্ডনের একটি নামকরা পুলিশ বাহিনী। স্যার আর্থার কোনান ডয়েলের অমর রচনা শার্লক হোমসের ফলে এখন ছোট থেকে বুড়ো সবাই স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ বাহিনীকে একনামে চেনেন। খাতা - কলমে নিউ স্কটল্যান্ড ইয়ার্ড নামে পরিচিত এ স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ বাহিনীর অবস্থান ওয়েস্টমিনস্টারে। এটি নির্মিত হয় ১৮২৯ সালে। কেবল একটি পুলিশ বাহিনীই নয়, মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ও এ স্কটল্যান্ড ইয়ার্ড।
শহীদ আসাদ দিবস কবে ?
Correct Answer:
খ: ২০ জানুয়ারি
Explanation:
শহীদ আসাদ দিবস কবে ? সঠিক উত্তর ২০ জানুয়ারি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কর্মতৎপরতায় যুক্ত ছিলেন আসাদ। সেই বছর ২০ জানুয়ারি ছাত্রসমাজের ১১ - দফার দাবিতে ঢাকাসহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ধর্মঘট পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় অনুষ্ঠিত ছাত্রসভায় নগরীর বিভিন্ন শিক্ষায়তনের হাজার হাজার ছাত্রছাত্রী যোগ দেয়। সভাশেষে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে আসা মিছিলের এক অংশ সামনের রাস্তা ধরে চান খাঁর পুলের দিকে এগোলে পুলিশ বাধা দিয়ে গুলি ছেঁড়ে। অত্যন্ত কাছে থেকে মিছিলের পুরোভাগে ছাত্রনেতা আসাদুজ্জামানের দিকে গুলি ছোঁড়া হলে তিনি শহীদ হন। এর পর থেকে প্রতি বছর ২০ জানুয়ারি দিনটি ‘আসাদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
”সাবাস বাংলাদেশ” ভাস্কর্যটির শিল্পী কে?
Correct Answer:
খ: নিতুন কুন্ড
Explanation:
”সাবাস বাংলাদেশ” ভাস্কর্যটির শিল্পী কে? সঠিক উত্তর নিতুন কুন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার সবুজ চত্বরে প্রধান ফটকের বাঁয়ে মুক্তাঙ্গনে উত্তর পাশে ‘শাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটি অবস্থিত। এটি উদ্বোধন করেন শহীদ জননী জাহানারা ইমাম ১০ ফেব্রুয়ারি ১৯৯২। এর ভাস্কর নিতুন কুন্ডু।
মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
গ: করতোয়া
Explanation:
মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর করতোয়া বাংলাদেশের প্রাচীন নগর পুনরবধনে ধ্বংসাবশেষ এবং মৌর্য ও গুপ্ত রাজবংশের পুরাকীর্তির জন্য মহাস্থানগড় বিখাত। এটি বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।
২০১১ সালে ৬ষ্ঠ মহিলা বিশ্ব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
Correct Answer:
গ: জাপান
Explanation:
২০১১ সালে ৬ষ্ঠ মহিলা বিশ্ব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সঠিক উত্তর জাপান ২০১১ সালে ষষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় জাপান। ১৯৯১ সালে প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্রে। সপ্তম মহিলা বিশ্বকাপ ফুটবল কানাডায় অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৬ জুন – ৫ জুলাই পর্যন্ত। এতে চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র এবং রানার্সআপ হয় জাপান।
বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে?
Correct Answer:
ক: ১০ এপ্রিল
Explanation:
বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে? সঠিক উত্তর ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭১ মেহেরপুরের মুজিবনগরে। রাষ্ট্রপতি হন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমেদ।
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম আসেছিল কারা ?
Correct Answer:
ঘ: পুর্তগীজ
Explanation:
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম আসেছিল কারা ? সঠিক উত্তর পুর্তগীজ ১৫১৬ সালে গোয়া থেকে পর্তুগিজ প্রথম বাংলায় এসেছিল। তারা ১৫৮০ সাল থেকে বাংলায় ব্যবসা - বাণিজ্য আরম্ভ করে। সুলতান মাহমুদ শাহ পর্তুগিজদের চট্টগ্রাম ও সাতগাঁও বন্দরে কুঠি স্থাপনের জন্য জমি দান ও অনুমতি দিয়েছিলেন।
পিতৃতান্ত্রিক উপজাতি কারা?
Correct Answer:
খ: চাকমা
Explanation:
পিতৃতান্ত্রিক উপজাতি কারা? সঠিক উত্তর চাকমা মারমা, চাকমা ও সাঁওতাল এরা সবাই পিতৃতান্ত্রিক উপজাতি। গারোরা মাতৃতান্ত্রিক উপজাতি।
বিডিআর হত্যাকান্ড সংগঠিত হয় কবে?
Correct Answer:
ঘ: ২৫ ফেব্রুয়ারি ২০০৯
Explanation:
বিডিআর হত্যাকান্ড সংগঠিত হয় কবে? সঠিক উত্তর ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ঢাকার পিলখানায় মর্মান্তিক বিডিয়ার বিদ্রোহ সংঘটিত হয় ২৫ - ২৬ ফেব্রুয়ারি ২০০৯। ৮ ডিসেম্বর ২০১০ বিডিয়ার নাম পরিবর্তন করে বিজিবি করা হয়।
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম কি ?
Correct Answer:
খ: আই সাইট
Explanation:
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম কি ? সঠিক উত্তর আই সাইট দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম আই সাইট। দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টি চিকিৎসার মাধ্যমে ফিরিয়ে দেওয়া সবক্ষেত্রে সম্ভব না হলেও গবেষক ও প্রযুক্তিবিদেরা তাদের জীবনযাত্রাকে সহজ করে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুগান্তকারী ‘ব্রেইল’ আবিষ্কৃত হওয়ার পর আরও অনেক বিকল্প গ্যাজেট তৈরি করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করার জন্য। এছাড়া বর্তমানে তথ্য ও প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের প্রবেশ সুগম করার লক্ষ্যে তৈরি করা হচ্ছে বেশ উপকারি কিছু অ্যাপ্লিক্যাশন সফটওয়্যার। আজ আমরা তেমনই কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাবো, যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য খুবই সহায়ক। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা সফটওয়্যারগুলো বিভিন্ন ডিভাইস ও কাজের ধরন অনুসারে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সেগুলোর মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, অডিও বুক, স্ক্রিন রিডার, অ্যাক্সেসিবিলিটি অ্যাপ্লিকেশন, অনলাইন ভিত্তিক অ্যাপ ও জব অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। সফটওয়্যারগুলোর কাজের ধরনে পার্থক্য থাকলেও তাদের মূল কার্যনীতি প্রায় একই। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি করা এসব সফটওয়্যারগুলো সাধারণত দুটি ভাগে কাজ করে। প্রথমত, এরা স্ক্রিনের লেখাকে উচ্চারণের ধরন অনুসারে শব্দে রূপান্তরযোগ্য ডিজিটাল সিগন্যালে পরিণত করে এবং পরবর্তীতে সেটি ব্যবহার করে দৃষ্টিহীন ব্যক্তিকে লেখাটি পড়ে শোনায়।
BARD কি বিষয়ে গবেষণা করে ?
Correct Answer:
ক: পল্লী উন্নয়ন
Explanation:
BARD কি বিষয়ে গবেষণা করে ? সঠিক উত্তর পল্লী উন্নয়ন BARD - এর পূর্ণরুপ হলো Bangladesh Academy for Rural Development এটি কুমিল্লা জেলায় অবস্থিত পল্লী উন্নয়ন বিষয়ক সংস্থা।
বাংলাদেশে কোন বিভাগে ”বরেন্দ্র ভূমি” অবস্থিত?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
বাংলাদেশে কোন বিভাগে ”বরেন্দ্র ভূমি” অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী বাংলাদেশের রাজশাহী বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত। এ বনে সবচেয়ে বেশি শাল গাছ জন্মে। খুলনা ও বরিশালে ‘টাইডাল বন’ অবস্থিত এবং সিলেটের বনাঞ্চলে সেগুন, মেহগনি, জারুল ইত্যাদি গাছ বেশি পাওয়া যায়।
কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
Correct Answer:
ঘ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?
Correct Answer:
ক: প্রথমা প্রকাশন
Explanation:
একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর প্রথমা প্রকাশন একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক প্রথমা প্রকাশন প্রতিষ্ঠান। একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮৬ টি চিঠির একটি সংকলন। দৈনিক প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১৪১৫, মার্চ ২০০৯ এ। একাত্তরের চিঠি গ্রন্থটি প্রকাশিত হয় প্রথমা প্রকালন থেকে। কাইয়ুম চৌধুরী এর প্রচ্ছদ তৈরি করেন। গ্রন্থটি অলংকরণ করেন অশোক কর্মকার। সম্পাদনা পরিষদের পক্ষে এর ভূমিকা লেখেন বিখ্যাত সাহিত্যিক রশীদ হায়দার। একাত্তরের চিঠি এর প্রথম চিঠির লেখক শহীদ কাজী নূরুন্নবী। চিঠি লেখার সময়কাল ও স্থান - ২৯শে মার্চ/রাজশাহী'৭১।
ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
Correct Answer:
ক: ইউরিয়া
Explanation:
ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়? সঠিক উত্তর ইউরিয়া ১৯৭০ সালে নরসিংদীর ঘোড়াশালে প্রতিষ্ঠা করা হয় ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি.। এতে ব্যবহৃত কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস এবং উৎপন্ন দ্রব্য হচ্ছে ‘ইউরিয়া’।
জেল হত্যা দিবস কবে?
Correct Answer:
ঘ: ৩ নভেম্বর
Explanation:
জেল হত্যা দিবস কবে? সঠিক উত্তর ৩ নভেম্বর জেল হত্যা দিবস ৩ নভেম্বর। জেল হত্যা দিবস আওয়ামী লীগসহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর ৩রা নভেম্বর পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
Correct Answer:
ঘ: মহাস্থান গড়
Explanation:
প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর মহাস্থান গড় প্রাচীন পুন্ডঙ্গর জনপদটির বর্তমান নাম ‘মহাস্থানগড়’। এটি বগুড়া জেলায় অবস্থিত। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল?
Correct Answer:
ঘ: বঙ্গ
Explanation:
বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল? সঠিক উত্তর বঙ্গ লার পূর্ব ও দক্ষিণপূর্ব অঞ্চল (ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালী তথা বৃহত্তর বরিশাল) প্রাচীন ‘বঙ্গ’ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল ‘পুন্ডবর্ধন’। ভাগীরথী নদীর পশ্চিমে তীরে গড়ে উঠেছিল ‘রাঢ়’ জনপদ। কুমিল্লা ও নোয়াখালী ছিল ‘সমতট’ জনপদের অন্তর্ভুক্ত।
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? (২০১২)
Correct Answer:
ক: অষ্টম
Explanation:
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? (২০১২) সঠিক উত্তর অষ্টম বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, এশিয়ায় পঞ্চম, মুসলিম বিশ্বের চতুর্থ, সার্কভুক্ত দেশে তৃতীয়।
মণিপুরীরা কোথায় বাস করে?
Correct Answer:
ক: সিলেটে
Explanation:
মণিপুরীরা কোথায় বাস করে? সঠিক উত্তর সিলেটে বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে মণিপুরী জনগোষ্ঠীর মানুষ বাস করে। এরা সাতটি গোত্রে বিভক্ত। এগুলোকে ‘য়েক’ বা ‘শালাই’ বলা হয়। মণিপুরী সমাজ পিতৃপ্রধান। এদের প্রধান পেশা কৃষিকাজ।
বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?
Correct Answer:
খ: ২০০৮
Explanation:
বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে? সঠিক উত্তর ২০০৮ বাংলাদেশে এ পর্যন্ত মোট পাঁচবার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে। প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৬০ সালে এবং সর্বশেষ ১১ - ২৫ মে ২০০৮ সালে। এছাড়াও ২০০৫ সালে নমুনা চয়নের ভিত্তিতে একটি কৃষি জরিপ পরিচালনা করা হয়।