general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারার মামলার কারণ কখন উদ্ভব হয়? যে দিন ----
Correct Answer:
ঘ: চেক দাতার নোটিশ প্রাপ্তির পর ত্রিশ দিন অতিবাহিত হয়
Explanation:
The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারার মামলার কারণ কখন উদ্ভব হয়? যে দিন ---- সঠিক উত্তর চেক দাতার নোটিশ প্রাপ্তির পর ত্রিশ দিন অতিবাহিত হয় বর্ণনাঃ সমাসের রীতি সংস্কৃত ভাষা হতে এসেছে।
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
Correct Answer:
খ: ১৯৭১ সালের ২ মার্চ
আমেরিকার রাজধানীর নাম কি?
Correct Answer:
খ: ওয়াশিংটন
প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে --
Correct Answer:
গ: আয়কর
Explanation:
প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে -- সঠিক উত্তর আয়কর প্রত্যক্ষ শুল্ক/ কর হলো দেশের নাগরিকের আয় ও সম্পদের ওপর নির্দিষ্ট হারে আদায়কৃত সরকারি রাজস্ব। এর বিপরীতে রয়েছে পরোক্ষ কর বা মূল্য সংযোজন কর যা পণ্য ও সেবা উৎপাদন ও বিক্রয়, আমদানী ও রপ্তানী এবং অভ্যন্তরীণ ব্যবসায় - বাণিজ্যের ওপর আরোপ করা হয়।প্রত্যক্ষ কর সাধারণত দুই প্রকার হয়ে থাকে যথা - আয়কর এবং সম্পদ কর।
পার্বত্য চট্রগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের -- ভাগের এক ভাগ
Correct Answer:
ঘ: ১০
Explanation:
পার্বত্য চট্রগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের -- ভাগের এক ভাগ সঠিক উত্তর ১০ পার্বত্য চট্টগ্রাম (Chittagong Hill Tracts) দেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে বাংলাদেশের একমাত্র ব্যাপক পাহাড়ি অঞ্চল (২১°২৫´ উত্তর অক্ষাংশ থেকে ২৩°৪৫´ উত্তর অক্ষাংশ ও ৯১°৫৪´ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৫০´ পূর্ব দ্রাঘিমাংশ)। এর দক্ষিণ - পূর্ব সীমান্তে মায়ানমার, উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মিজোরাম এবং পশ্চিমে চট্টগ্রাম জেলা অবস্থিত। পার্বত্য চট্টগ্রামের এলাকা প্রায় ২৩,১৮৪ বর্গ কিমি যা বাংলাদেশের মোট এলাকার প্রায় এক দশমাংশ।
হিন্দু দায়ভাগা আইন অনুযায়ী নিম্নের কোন ব্যক্তি সপিণ্ড?
Correct Answer:
ঘ: সকলেই
বাংলাদেশের জাতীয় কবি কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
মানুষের ব্যক্তিস্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়?
Correct Answer:
খ: সামাজিক অধিকার
কোন দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়?
Correct Answer:
খ: ৮ মার্চ
রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, ঢাকাসহ কয়েকটি জেলায় জমিদারদের 'rent receiving interest acquisition' সংক্রান্ত গেজেট কত তারিখে প্রকাশিত হয়?
Correct Answer:
ক: ১৪.০৪.১৯৫৬
Explanation:
রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, ঢাকাসহ কয়েকটি জেলায় জমিদারদের 'rent receiving interest acquisition' সংক্রান্ত গেজেট কত তারিখে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৪.০৪.১৯৫৬ সাক্ষী গোপাল বাগধারার অর্থ "নিষ্ক্রিয় দর্শক।
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৮৪ সালে
ভাটার ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করলে শাস্তি ---
Correct Answer:
গ: অনধিক ৩ বছর কারাদণ্ড বা ৩ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
Explanation:
ভাটার ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করলে শাস্তি --- সঠিক উত্তর অনধিক ৩ বছর কারাদণ্ড বা ৩ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভাটার ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করলে শাস্তি - - - অনধিক ৩ বছর কারাদণ্ড বা ৩ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
Special Committee on the East Bengal State Acquisition and Tenancy Bill, 1948 এর Chairman কে ছিলেন?
Correct Answer:
A: এ, কে, ফজলুল হক
Explanation:
Special Committee on the East Bengal State Acquisition and Tenancy Bill, 1948 এর Chairman কে ছিলেন? Correct Answer এ, কে, ফজলুল হক Special Committee on the East Bengal State Acquisition and Tenancy Bill, 1948 এর Chairman ছিলেন এ, কে, ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হক (২৬ অক্টোবর ১৮৭৩ - ২৭ এপ্রিল ১৯৬২) বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিত লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা এবং 'হক সাহেব' নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন, তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ - ১৯৪৩), পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী(১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ - ১৯৫৮) অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়---
Correct Answer:
খ: ১৬ ডিসেম্বর ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়--- সঠিক উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়। সংবিধানে এগারোটি ভাগ ও চারটি সিডিউলে বিন্যস্ত মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”?
Correct Answer:
গ: হুমায়ূন
Explanation:
কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”? সঠিক উত্তর হুমায়ূন মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ুন বাংলায় এসে বাংলার আবহাওয়া ভূ প্রকৃতি এবং অফুরন্ত সম্পদ দেখে বাংলার নাম রাখেন জান্নাতাবাদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে?
Correct Answer:
খ: স্পিকার
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে? সঠিক উত্তর স্পিকার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার । তবে পঞ্চদশ সংশােধনীর পূর্বে প্রধান বিচারপতি পাঠ করাতেন । আর মাননীয় প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্টপতি।
দলিল রদের মোকদ্দমায় কোর্ট ফি কত?
Correct Answer:
ক: অ্যাড -ভ্যালোরেম
সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৮২৯ সালে
Explanation:
সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত হয় ১৮২৯ সালে। রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর সতীদাহ প্রথা বিলুপ্ত করেন। হিন্দু সমাজে প্রচলিত সহমরণ প্রথা বা সতীদাহ প্রথা রোধের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় হিন্দু শাস্ত্রের নানা প্রমাণ দাখিল করে সরকারি পর্যায়ে এই কুপ্রথা বিলোপের প্রয়াস পান।
'বাঙালি' জাতীয়তাবাদের পরিবর্তে 'বাংলাদেশী' জাতীয়তাবাদ প্রবর্তিত হয়---
Correct Answer:
খ: ৫ম সংশোধনীর মাধ্যমে
Explanation:
'বাঙালি' জাতীয়তাবাদের পরিবর্তে 'বাংলাদেশী' জাতীয়তাবাদ প্রবর্তিত হয়--- সঠিক উত্তর ৫ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী বিল ১৯৭৫ - এর মাধ্যমে 'বাঙালী জাতীয়তাবাদ ' - এর পরিবর্তে 'বাংলাদেশী জাতীয়তাবাদ' করা হলেও সংবিধানের পঞ্চদশ সংশোধনী ২০১১ - এর মাধ্যমে আবার তা বহাল করা হয়।
বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: মৌলভীবাজার
'Judicis Est Jus Dicere Non Dare' বলতে কী বোঝায়?
Correct Answer:
A: It is for the judge to administer, not to make laws.
Explanation:
'Judicis Est Jus Dicere Non Dare' বলতে কী বোঝায়? Correct Answer It is for the judge to administer, not to make laws. রবি শব্দের অর্থ সূর্য৷
লালবাগ কেল্লার আদি নাম-
Correct Answer:
ক: আওরঙ্গবাদ দুর্গ
Explanation:
লালবাগ কেল্লার আদি নাম- সঠিক উত্তর আওরঙ্গবাদ দুর্গ মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খান নির্মাণ কাজ সমাপ্ত করেন। লালবাগ কেল্লার পূর্বনাম ছিল আওরঙ্গবাদ দুর্গ।
কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে?
Correct Answer:
খ: ইউনেঙ্কো
Explanation:
কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে? সঠিক উত্তর ইউনেঙ্কো ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ।
বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি
Correct Answer:
খ: বরেন্দ্র যাদুঘর
Explanation:
বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি সঠিক উত্তর বরেন্দ্র যাদুঘর বাংলাদেশের প্রথম যাদুঘর বরেন্দ্র যাদুঘর। বাংলাদেশের প্রথম জাদুঘর 'বরেন্দ্র গবেষণা জাদুঘর' ১৯১০ সালের ১০ ডিসেম্বর রাজশাহীতে স্থাপিত হয়। বর্তমানে জাদুঘরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।
”আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কুমিল্লার ময়নামতিতে
Explanation:
”আনন্দ বিহার” কোথায় অবস্থিত? সঠিক উত্তর কুমিল্লার ময়নামতিতে 'আনন্দ বিহার' কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। অষ্টম শতকে রাজা আনন্দ দেব কুমিল্লার ময়নামতি শালবন বিহার এবং আনন্দ বিহার নির্মাণ করেন।
প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে?
Correct Answer:
গ: ২৩ ফেব্রুয়ারি
Explanation:
প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে? সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ সালে এবং ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা। ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন আজাদ পত্রিকার সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দীন।
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
Correct Answer:
খ: ৭১১ কিমি
Explanation:
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ? সঠিক উত্তর ৭১১ কিমি বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিমি। ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা। অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ নটিক্যাল কিলোমিটার।
'Res integra' বলতে কী বোঝায়?
Correct Answer:
ক: A matter already judicially decided.
Explanation:
'Res integra' বলতে কী বোঝায়? সঠিক উত্তর A matter already judicially decided. 'Res integra ' - বলতে প্রক্রিয়াধীন বিচার অর্থাৎ a matter not yet decided বোঝায়।
সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
Correct Answer:
ক: রায়মঙ্গল
Explanation:
সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? সঠিক উত্তর রায়মঙ্গল সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত। এটি সাতক্ষীরা জেলার অন্তর্গত। মাতামুহুরী নদী টি কক্সবাজার, পশুর নদী খুলনা এবং বলেশ্বর নদী পিরোজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ১৩৬০ মিটার
Explanation:
রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১৩৬০ মিটার রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য ১৩৬০ মিটার। খুলনার রূপসা নদীর ওপর খানজাহান আলী সেতু নির্মাণ করা হয় ২০০৫ সালে। সেতুটির দৈর্ঘ্য ১.৩৬ কিঃমিঃ বা ১৩৬০ মিটার এবং প্রস্থ ১৬.৪৮ মিটার।
ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
Correct Answer:
ঘ: কুড়িগ্রাম
Explanation:
ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? সঠিক উত্তর কুড়িগ্রাম ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীটি কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে।
কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
Correct Answer:
ঘ: বায়ুচাপ
Explanation:
কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? সঠিক উত্তর বায়ুচাপ বায়ুচাপের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়। ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার অবস্থা থেকে জলবায়ুর তারতম্য জানা যায়।
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
Correct Answer:
ক: বেনাপোল
Explanation:
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি? সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল অবস্থিত যশোর জেলায় । দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দরটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। চট্রগ্রামে কোনো স্থলবন্দর নেই।
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
Correct Answer:
ক: ১৯৭৪
Explanation:
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। তখন বাংলাদেশের সাথে আরও দুটি দেশ গ্রানাডা ও গিনি - বিসাউ সদস্যপদ লাভ করে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: সাভার
Explanation:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত? সঠিক উত্তর সাভার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাভারে অবস্থিত। বিকেএসপি ঢাকা সাভারের জিরানিতে ১৯৮৬ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ দেয়া শুরু হয় ১৯৭৪ সালে, সর্বমোট ১৪ জন মহিলাকে নিয়োগের মাধ্যমে...তবে ইউনিফর্ম পরিহিত মহিলা পুলিশ আমরা দেখতে পাই আরো দু বছর পর মানে ১৯৭৬ সাল থেকে, সে বছর ঢাকা মেট্রো পলিটন এ সর্ব প্রথম ১৫ জন মহিলা পুলিশ নিয়োগ দেয়া হয়
ইউনেসকো (UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯৪৫ সালে
Explanation:
ইউনেসকো (UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৪৫ সালে ইউনেসকো (UNESCO) প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে। ইউনেস্কো কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬ সালে। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। সদস্য সংখ্যা ১৯৫। সর্বশেষ সদস্য ফিলিস্তিন।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৯৯৯
Explanation:
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৯৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় ১৯৯৯ সালে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় ১৭ মে ১৯৯৯ সালে সপ্তম বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়লাভ করে সপ্তম বিশ্বকাপে ২২ রানে স্কটল্যান্ড এর বিপক্ষে।
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
Correct Answer:
গ: ট্রিগভেলি
Explanation:
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর ট্রিগভেলি জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি। নরওয়ের অধিবাসী ট্রিগভেলি ১৯৪৬ - ১৯৫৩ সাল পর্যন্ত জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আরও আটজন মহাসচিবের দায়িত্ব পালন করেন। তারা হলেন দাগ হ্যামারশোল্ড, উ - থান্ট, কুর্ট ওয়ার্ল্ড হেইম, জ্যাভিয়ার প্যারেজ দ্য কুয়েলার, বুট্রোস গালি, কফি আনান, বান কি মুন ও অ্যান্টোনিও গুতেরেস।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
Correct Answer:
গ: ৪ বছর
Explanation:
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? সঠিক উত্তর ৪ বছর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর। প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে। ২১ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ৪ - ১৫ এপ্রিল ২০১৮ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট। বাংলাদেশে প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেন ১৯৭৮ সালে।
উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায়
Correct Answer:
খ: বায়ুর চাপ কম
Explanation:
উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায় সঠিক উত্তর বায়ুর চাপ কম উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কম। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। উচ্চ পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকায় শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ এর মধ্যকার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় রক্তনালিতে প্রচন্ড চাপ পড়ে। এ চাপে রক্তনালি ছিঁড়ে নাক মুখ দিয়ে রক্তপাত এর সম্ভাবনা থাকে।
ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
ঘ: পক প্রণালী
Explanation:
ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর পক প্রণালী ভারত - শ্রীলংকাকে পৃথক করেছে পক প্রণালী। পক প্রণালী ভারত এবং শ্রীলংকাকে পৃথক করেছে এবং এটি বঙ্গোপসাগর এবং আরব সাগর কে যুক্ত করেছে।
বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
Correct Answer:
ক: ১৯৯০ সালে
Explanation:
বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? সঠিক উত্তর ১৯৯০ সালে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় ১৯৯০ সালে। প্রথম কার্ড ফোন চালু হয় ৩ সেপ্টেম্বর ১৯৯২ 'সেলুলার টেলিফোন' ব্যবস্থা চালু হয় ৮ আগস্ট ১৯৯৩।
পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় ---
Correct Answer:
গ: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
Explanation:
পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় --- সঠিক উত্তর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর অবস্থান করায় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান (অর্থাৎ ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি) হয়।
বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি? সঠিক উত্তর মহাস্থানগড় প্রসিদ্ধ এই প্রাচীনতম নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষনা করা হয়। মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। ১৮০৮ খ্রীস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিলটন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। ১৮৭৯ খ্রিষ্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই নগরীকে পুন্ড্রবর্ধনের রাজধানীরুপে চিহ্নিত করেন।
একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
Correct Answer:
ক: অসীম
Explanation:
একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? সঠিক উত্তর অসীম একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে। একটি পূর্ণ দোলন এর জন্য সরল দোলকের যে সময় লাগে তাকে দোলনকাল বলে। দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। তাই একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে।
'পূর্বাশা' দ্বীপের অপর নাম---
Correct Answer:
খ: দক্ষিণ তালপট্টি দ্বীপ
Explanation:
'পূর্বাশা' দ্বীপের অপর নাম--- সঠিক উত্তর দক্ষিণ তালপট্টি দ্বীপ পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ - ভারত সীমানা নির্দেশক হাড়িয়াভাঙা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। এর ভারতীয় নাম নিউমুর। পূর্বাশা দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্ব ছিল। ২০১৪ সালের ৭ জুলাই আন্তর্জাতিক সালিশি আদালতের রায় অনুযায়ী দ্বীপটি ভারতের সমুদ্রসীমায় পড়েছে।
কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান?
Correct Answer:
ক: শিরিন এবাদি
Explanation:
কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? সঠিক উত্তর শিরিন এবাদি ইরানের আইনজীবী ও মানবাধিকার কর্মী শিরিন এবাদি। ২০০৩ সালে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। গণতন্ত্র ও মানবাধিকার, বিশেষত নারী, শিশু এবং শরণার্থী অধিকারের জন্য গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালনের জন্য শিরিন এবাদিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। নারীর জন্য শান্তি, ন্যায়বিচার ও সমতার উন্নয়নে তিনি কাজ করে চলেছেন। তিনি প্রথম ও একমাত্র ইরানি নারী হিসেবে পুরস্কারটি পান। পুরস্কারপ্রাপ্তির পর থেকে এবাদি বিভিন্ন দেশে বক্তৃতা ও শিক্ষা প্রদান করে অসংখ্য পুরস্কার জিতেছেন। তিনি ইরানের হামাদানে জন্মগ্রহণ করেন ১৯৭৪ সালের ২১ জুন।
বাংলাদেশ CTBT অনুমোদনকারী কততম দেশ?
Correct Answer:
খ: ২৮
Explanation:
বাংলাদেশ CTBT অনুমোদনকারী কততম দেশ? সঠিক উত্তর ২৮ চরণ দুটি রাম নিধিগুপ্তের 'স্বদেশী ভাষা' কবিতার অংশ।