general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
Which of the following is associated with UNO ?
Correct Answer:
C: ASEAN
জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়?
Correct Answer:
গ: ৩০ সেপ্টম্বর
Explanation:
জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? সঠিক উত্তর ৩০ সেপ্টম্বর পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে এবার দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: প্রশান্ত মহাসাগরে
Explanation:
গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর।এটি দেখতে অনেকটা বৃহদাকার ত্রিভূজের মত। এর দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত; পশ্চিমে এশিয়া এবং অস্ট্রেলিয়া ঘেরা; এবং এর পূর্বে রয়েছে দুই আমেরিকা মহাদেশ। প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার (৬৫.৩ মিলিয়ন বর্গমাইল), যা পৃথিবী পৃষ্ঠের প্রায় ৩২শতাংশ, সমস্ত জলভাগের ৪৬% এবং পৃথিবীর সমস্ত ভূমি পৃষ্ঠের চেয়ে আয়তনে বেশি। ভু - মধ্যরেখা একে উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের এমনকি বিশ্বের সবচেয়ে গভীরতম এলাকা। এর গভীরতা প্রায় ১০ হাজার ৯১১ মিটার। তুলনা করলে এর গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়ে বেশি। নাম প্রশান্ত হলেও বিশ্বের প্রায় ৭০ শতাংশ আগ্নেয়গিরি এই মহাসাগরে অবস্থিত। গ্রেট বেরিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় কোরাল রিফ, যা প্রশান্ত মহাসাগরের অন্তর্গত।ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
গোলাপী বিপ্লব কোথায় এবং কতসালে হয়েছিলো?
Correct Answer:
ক: জর্জিয়ায় ২০০৩ সালের নভেম্বর মাসে
উরুগুয়ে এবং ইসরাইলের প্রধান সমুদ্র বন্দরের নাম কি কি?
Correct Answer:
ক: মন্ডিভিডিও সমুদ্রবন্দর ও হাইফা সমুদ্রবন্দর
আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান ও ইরাক রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ?
Correct Answer:
ক: মেসোপটোমিয়া সভ্যতার অংশ
মানি লন্ডারিং প্রিভেনশন আইন কি?
Correct Answer:
ক: দেশে বিদ্যমান আইনের ব্যতয় ঘটিয়ে দেশের বাহিরে সম্পত্তি পাচার কিং বা বেদেশে যে অর্থ বা সম্পত্তিতে বাংলাদেশের স্বার্থ রয়েছে এবং তা আনয়নের যোগ্য অথচ আনয়ন থেকে বিরত রাখা হচ্চে এমন অবৈধ কমান্
How many teams played in the ICC Cricket World Cup 2015 ?
Correct Answer:
C: 14
রবিনসন ক্রুশো ইংল্যান্ড/ স্পেন/ ফ্রান্সের অধিবাসী ছিলেন?
Correct Answer:
ক: ইংল্যান্ড
Explanation:
রবিনসন ক্রুশো ইংল্যান্ড/ স্পেন/ ফ্রান্সের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর ইংল্যান্ড রবিনসন ক্রুসো ইংল্যান্ডের অধিবাসী ছিলেন। উল্লেখ্য, ডেনিয়েল ডিপো কর্তৃক ' রবিনসন ক্রুসো ' হলো একটি জনপ্রিয় ও বিশ্বব্যাপী সাড়াজাগানো উপন্যাস। ক্রুসো হলো ঐ উপন্যাসের প্রধান চরিত্র।
মুসলিম শাসনাম্লে 'খাজনা' শব্দের অন্য কোন শব্দ ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: জমা
সম্প্রতি জাতিসংঘ ইকুয়েটর পুরষকৃত করেছে?
Correct Answer:
ক: চুনতি অভয়ারন্য কমিটি
পৃথীবির সর্ব বৃহৎ নদীর নাম কি? এর উৎপত্তিস্থল ও পতিতস্থল কোথায়?
Correct Answer:
ক: আমাজন নদী। উৎপত্তিস্থল- আন্দিজ পর্বতমালা ও পতিতস্থল আটলান্টিক মহাসাগর
ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
Correct Answer:
গ: তুরস্ক
Explanation:
ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ? সঠিক উত্তর তুরস্ক ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হেক্টর পরাস্ত হয়। গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। | ইতিহাস - বিখ্যাত এ ট্রয় নগরীটি বর্তমান তুরস্কে অবস্থিত।
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?
Correct Answer:
গ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ? সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস ভূত্বকে প্রাপ্ত দাহ্য গ্যাসের মিশ্রণ (প্রায়ই খনিজ তেলের সঙ্গে সম্পৃক্ত থাকে)। কয়লা ও তেল ছাড়া বিশ্বের তিনটি জীবাশ্ম জ্বালানির অন্যতম। অন্যভাবে বলতে গেলে, স্বাভাবিক চাপ ও তাপে গ্যাস বা বাষ্পাকারে অবস্থিত হাইড্রোকার্বনই প্রাকৃতিক গ্যাস। এর প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন হলেও ইথেন, প্রোপেন ও অন্যান্য উপাদানও এতে বিদ্যমান থাকতে পারে।
দালাইলামার আসল নাম কি?
Correct Answer:
ক: দালাইলামা হচ্চন তিব্বতের অ্যাধ্যাত্নিক প্রধান
'অরুণ আলো' ও 'রাঙা প্রভাত' কী?
Correct Answer:
খ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ
প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ?
Correct Answer:
খ: ড. সুফিয়া কামাল
Explanation:
প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ? সঠিক উত্তর ড. সুফিয়া কামাল ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম মহিলা অধ্যাপক। ১৯৩২ সালের ২০ নভেম্বর, ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন । ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অধ্যাপনার পাশাপাশি নারী জাগরণ ও সমাজ সেবায় অবদান রাখেন।
FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: রোম
Explanation:
FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর রোম কৃষি বিষয়ক জাতিসংঘের অঙ্গ সংস্থা FAO, IFAD এর সদর দপ্তর ইতালীর রোমে অবস্থিত।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ?
Correct Answer:
গ: ম্যালকম টার্নবুল
Explanation:
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ? সঠিক উত্তর ম্যালকম টার্নবুল অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত দক্ষিণ গোলার্ধের একটি দেশ । 'অস্ট্রেলিয়া' একটি ল্যাটিন শব্দ - যার অর্থ দক্ষিণাঞ্চল । অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন স্কট মরিসন । তিনি অস্ট্রেলিয়ার ৩০ তম প্রেসিডেন্ট ।
Who is the writer of the Harry Potter series ?
Correct Answer:
A: J. K. Rowling
বাংলাদেশের 'কৃষি দিবস' ____
Correct Answer:
খ: পহেলা অগ্রহায়ণ
Explanation:
বাংলাদেশের 'কৃষি দিবস' ____ সঠিক উত্তর পহেলা অগ্রহায়ণ বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ। কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে ধারণ করে ২০০৮ সালের ১৫ নভেম্বর বাংলা ১ গ্রহায়ণ ১৪১৫ প্রথম জাতীয় কৃষি দিবস পালন করা হয়। সেই থেকে প্রতিবছর কৃষি দিবস পালিত হয়ে আসছে।
বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?
Correct Answer:
গ: ১৯৭৪ সালে
Explanation:
বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ? সঠিক উত্তর ১৯৭৪ সালে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য পদ লাভ করে।
The number of foreign banks operating in Bangladesh is :
Correct Answer:
B: 9
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ?
Correct Answer:
ঘ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ? সঠিক উত্তর ১১ টি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। জেনারেল এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে এ সময় নিয়ােগ দেয়া হয়।
The Mujibanagar Government was formed on :
Correct Answer:
C: April 17, 1971
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?
Correct Answer:
ক: সিপিইউ (CPU)
Explanation:
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ? সঠিক উত্তর সিপিইউ (CPU) CPU - এর পূর্ণরূপ হলাে Central Processing unit. কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা সিপিইউএর উপর নির্ভরশীল। সিপিইউ কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে, মেমােরি থেকে ডেটা ও ইন্সট্রাকশন প্রদান করে এবং ইন্সট্রাকশন ডিকোড করে, গাণিতিক বা যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্তমূলক কাজ করে। এ সকল কারণে সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয়।
বিশ্ব পানি দিবস---
Correct Answer:
ঘ: ২২ মার্চ
Explanation:
বিশ্ব পানি দিবস--- সঠিক উত্তর ২২ মার্চ ২১ মার্চ বিশ্ব বন দিবস। ২২ মার্চ বিশ্ব পানি দিবস। ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস।
জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি
Correct Answer:
খ: আন্তর্জাতিক রেডক্রস
Explanation:
জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি সঠিক উত্তর আন্তর্জাতিক রেডক্রস রেডক্রস প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। মুসলিম বিশ্বে এটি রেডক্রিসেন্ট নামে পরিচিত।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ঢাকা
Explanation:
আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকা ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
বিশ্বকাপ ফুটবল ২০১৪'র জন্য নির্মিত বলের নাম কি?
Correct Answer:
খ: ব্রাজুকা
Explanation:
বিশ্বকাপ ফুটবল ২০১৪'র জন্য নির্মিত বলের নাম কি? সঠিক উত্তর ব্রাজুকা ২০১৮ বিশ্বকাপের বলের নাম ছিলো টেলস্টার এইটটিন।
বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী?
Correct Answer:
ঘ: বোয়িং
Explanation:
বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী? সঠিক উত্তর বোয়িং বোয়িং মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান। এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের শিকাগো তে অবস্থিত।
সাঁতার কাটা সহজ-
Correct Answer:
ঘ: সমুদ্রে
Explanation:
সাঁতার কাটা সহজ- সঠিক উত্তর সমুদ্রে পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাতার কাটা সহজ কারণ সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে। তাই সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি। ঘনত্ব বেশি হওয়ায় সমুদ্রের পানির প্লবতা বেশি। ফলে সমুদ্রের পানিতে সাঁতারুর শরীরের উপর প্লবতা বেশি হওয়ায় শরীর হালকা বলে মনে হয়।
পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা?
Correct Answer:
খ: নিরক্ষ রেখা
Explanation:
পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা? সঠিক উত্তর নিরক্ষ রেখা নিরক্ষরেখা বা বিষুবরেখা বলতে কোন গ্রহের মেরুগুলো থেকে সমান দূরে অবস্থিত গ্রহপৃষ্ঠ প্রদক্ষিণকারী একটি কাল্পনিক বৃত্তকে বোঝায়। সহজ ভাষায় এটি একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাঝ বরাবর এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে দুরত্বে কল্পনা করা হয় এবং যা পৃথিবীকে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধে ভাগ করে।
মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়?
Correct Answer:
গ: এপিকালচার
Explanation:
মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়? সঠিক উত্তর এপিকালচার মৎস্য পালন বিদ্যাকে বলে পিসিকালচার পাখিপালন বিদ্যাকে বলে এভিকালচার রেশমচাষকে বলে সেরিকালচার মৌমাছি পালন বিদ্যাকে বলে এপিকালচার
নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি?
Correct Answer:
ঘ: সুইডেন
Explanation:
নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি? সঠিক উত্তর সুইডেন সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে। বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
FIFA কোন তারিখে কোন সনে এবং কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ২১ মে ১৯০৪ ফ্রান্সের রাজধানী প্যারিসে
Explanation:
FIFA কোন তারিখে কোন সনে এবং কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ২১ মে ১৯০৪ ফ্রান্সের রাজধানী প্যারিসে ২১১ সদস্য নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে ২১মে ১৯০৪ সালে অনুষ্ঠিত হয়
কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে?
Correct Answer:
গ: ইউনেস্কো
Explanation:
কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে? সঠিক উত্তর ইউনেস্কো ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
'টাইগার হিল' কোথায়?
Correct Answer:
খ: দার্জিলিংয়ে
Explanation:
'টাইগার হিল' কোথায়? সঠিক উত্তর দার্জিলিংয়ে টাইগার হিল (২,৫৯০ মিটার) পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। এই জায়গাটি হল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উচ্চতম স্টেশন ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু। এখান থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা পর্বত - এর বিস্তারিত দৃশ্যপট দৃষ্টিগোচর হয়।
বিশ্ব শিক্ষক দিবস কোনটি ?
Correct Answer:
খ: ৫ অক্টোবর
Explanation:
বিশ্ব শিক্ষক দিবস কোনটি ? সঠিক উত্তর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। ১৯৯৪ সালে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। তারপর থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।
নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?
Correct Answer:
খ: কী বোর্ড
Explanation:
নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়? সঠিক উত্তর কী বোর্ড কি বোর্ডের সাহায্যে কম্পিউটারে নির্দেশনা দেওয়া হয়।
জাতিসংঘ কোন সালে জন্মলাভ করে?
Correct Answer:
ঘ: ১৯৪৫ সালে
Explanation:
জাতিসংঘ কোন সালে জন্মলাভ করে? সঠিক উত্তর ১৯৪৫ সালে জাতিসংঘ (অপর নাম: রাষ্ট্রসংঘ) বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়।
আলমাআতা কোন দেশের রাজধানী?
Correct Answer:
ঘ: কাজাখস্তান
Explanation:
আলমাআতা কোন দেশের রাজধানী? সঠিক উত্তর কাজাখস্তান কাজাখস্তান এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র এবং বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে রাশিয়া, পূর্বে গণচীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান, ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর ও রাশিয়া। কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত। তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। দেশের উত্তর অংশে অবস্থিত আস্তানা (পূর্বের নাম) বা নুর - সুলতান (বর্তমান নাম) শহর দেশটির রাজধানী।
UNESCO --র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: প্যারিসে
Explanation:
UNESCO --র সদর দপ্তর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর প্যারিসে ১৬ নভেম্বর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত UNESCO - এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে UNESCO - এর বর্তমান সদস্য ১৯৩ । ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক আদ্রে আজুলে ।
'মোনালিসা' ছবিটি কে আঁকেন?
Correct Answer:
ক: লিওনার্দো দ্যা ভিঞ্চি
Explanation:
'মোনালিসা' ছবিটি কে আঁকেন? সঠিক উত্তর লিওনার্দো দ্যা ভিঞ্চি লিওনার্দো দ্য ভিঞ্চির অদ্বিতীয় চিত্রকর্ম মোনালিসার ছবিটি নিয়ে এখনো বিতর্কের শেষ নেই। লিওনার্দো দা ভিঞ্চি ১৫০৩ থেকে ১৫০৬ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে এই রহস্যময় চিত্রটি আঁকেন মনে করা হয়। ছবিটি আঁকতে ৪ বছর সময় লাগে।
২০১৩ সালে UNESCO'র ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
Correct Answer:
খ: জামদানি
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: জার্মানি
Explanation:
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর জার্মানি ২০০৬ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপের আঠারোতম আসর। ২০০৬ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিযোগিতাটি জার্মানিতে অনুষ্ঠিত হয়। ২০০০ সালের জুলাই মাসে জার্মানি প্রতিযোগিতার আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছিল।
কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ?
Correct Answer:
গ: সিয়েরা লিওন
Explanation:
কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ? সঠিক উত্তর সিয়েরা লিওন বাংলাকে অন্যতম ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সিয়েরা লিল। এর মূলে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিয়েরা লিওনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য অবদান ।
অপরাজেয় বাংলা ভঙ্কর্যটি কে নির্মাণ করেন?
Correct Answer:
গ: সৈয়দ আবদুল্লাহ খালিদ
Explanation:
অপরাজেয় বাংলা ভঙ্কর্যটি কে নির্মাণ করেন? সঠিক উত্তর সৈয়দ আবদুল্লাহ খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেছিলেন মুক্তিযাদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী (১৯৩৮ - ২০১৭)।
কোন দেশের সংবিধান অলিখিত ?
Correct Answer:
গ: ব্রিটেন
Explanation:
কোন দেশের সংবিধান অলিখিত ? সঠিক উত্তর ব্রিটেন যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। এটা আচার - আচরণ, প্রথা ও রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠে। লিখিত অংশ যে নেই তা নয়, তবে লিখিত খুব কম ।
সিডর শব্দের অর্থ কী ?
Correct Answer:
ক: চোখ
Explanation:
সিডর শব্দের অর্থ কী ? সঠিক উত্তর চোখ সিডর সিংহলি শব্দ। এর অর্থ চোখ। ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে উৎপত্তি হয়ে এটি ১৫ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে।