preposition MCQs
Showing 50 questions (Total: 50)
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: লেখাপড়া কর, নতুবা ফেল করবে
Explanation:
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর লেখাপড়া কর, নতুবা ফেল করবে সমুচ্চয়ী অব্যয়ঃ যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় বলে। যেমন : এবং, ও, কিংবা, নতুবা,তবু প্রভৃতি।
' মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ ' ---- বাক্যে ' মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?
Correct Answer:
খ: অনন্বয়ী
Explanation:
' মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ ' ---- বাক্যে ' মরি মরি' কোন শ্রেণীর অব্যয়? সঠিক উত্তর অনন্বয়ী যে সব অব্যয় পদ নানা ভাব বা অনুভূতি প্রকাশ করে, তাদের কে অনন্বয়ী অব্যয় বলে।এগুলো বাক্যের অন্য কোন পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীন ভাবে বাক্যে ব্যবহৃত হয়। যেমন, ছি ছি তুমি এত খারাপ (ঘৃনা বা বিরক্তি)
কোন বাক্যটিতে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
Correct Answer:
খ: আমি আজ আলবত যাব
Explanation:
কোন বাক্যটিতে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে? সঠিক উত্তর আমি আজ আলবত যাব অনন্বয়ী অব্যয়ঃ যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন : মরি মরি, উঃ, বটে, ছিঃ, প্রভৃতি।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর ।-এখানে 'টাপুর টুপুর' কোন পদ?
Correct Answer:
গ: অব্যয়
Explanation:
বৃষ্টি পড়ে টাপুর টুপুর ।-এখানে 'টাপুর টুপুর' কোন পদ? সঠিক উত্তর অব্যয় অব্যয় ব্যাকরণে বর্ণিত পদ বিশেষ। বিভিন্ন ভাষায় অব্যয়ের প্রকৃতি শব্দানুসারে বিভিন্নভাবে নির্ধারিত হয়। বাংলা ব্যাকরণ মতে– বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি - বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় বলে।
' সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: সংশয়
Explanation:
' সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর সংশয় বাংলা অব্যয়ঃ যে সকল অব্যয় দেশী উৎস থেকে গৃহীত হয়েছে। আর, আবার, ও, হাঁ, না।
নিচের কোনটি একটি অব্যয় পদ?
Correct Answer:
ক: উঃ
Explanation:
নিচের কোনটি একটি অব্যয় পদ? সঠিক উত্তর উঃ অনন্বয়ী অব্যয়ঃ যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন : মরি মরি, উঃ, বটে, ছিঃ, প্রভৃতি।
”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
Correct Answer:
গ: তুলনা
Explanation:
”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে? সঠিক উত্তর তুলনা ”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত - তত অব্যয়ের ব্যবহার তুলনা অর্থে। বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি - বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় বলে।
”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” -বাক্যে ”মরি মরি” কোন শ্রেণির অব্যয়?
Correct Answer:
গ: অনন্বয়ী
Explanation:
”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” -বাক্যে ”মরি মরি” কোন শ্রেণির অব্যয়? সঠিক উত্তর অনন্বয়ী ”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” - বাক্যে ”মরি মরি” অনন্বয়ী শ্রেণির অব্যয়। যে সকল অব্যয় বাক্যের অন্যদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন উচ্ছাস প্রকাশের মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ! এছাড়া স্বীকৃতি বা অস্বীকৃতি সম্মতি প্রকাশে, যন্ত্রণা প্রকাশে, সম্ভাবনায় ইত্যাদিতে অনন্বয়ী অব্যয় হয়।
কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
Correct Answer:
গ: আরক্তিম
Explanation:
কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস? সঠিক উত্তর আরক্তিম ঈষৎ রক্তিম = আরক্তিম। এটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত। লজ্জায় মুখ রাঙ্গা হয়েছে এমন ভাব কে আরক্তিম শব্দ দ্বারা প্রকাশ করা হয়।
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
Correct Answer:
খ: যথা ধর্ম তথা জয়
Explanation:
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? সঠিক উত্তর যথা ধর্ম তথা জয় নিত্য সম্বন্ধীয় অব্যয় - যথা.. তথা..
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
Correct Answer:
ঘ: অনুতাপ
Explanation:
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ? সঠিক উত্তর অনুতাপ পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ।
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: আপাদমস্তক
Explanation:
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ? সঠিক উত্তর আপাদমস্তক অব্যয়ীভাব সমাস:পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য, অভাব, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন: পর্যন্ত (আ) অর্থে - পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক।
অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ ---
Correct Answer:
খ: প্রধান থাকে
Explanation:
অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ --- সঠিক উত্তর প্রধান থাকে অব্যয়ীভাব সমাস: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত = অজানুলম্বিত
'তুই কি কাজ করবি, না মার খাবি? -এই বাক্যের 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে-
Correct Answer:
গ: বিরক্তি প্রকাশে
Explanation:
'তুই কি কাজ করবি, না মার খাবি? -এই বাক্যের 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে- সঠিক উত্তর বিরক্তি প্রকাশে " তুই কি কাজ করবি, নাকি মার খাবি!" - এখানে কি অব্যয় বিরক্তি অর্থে ব্যবহৃত হয়। কারন, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন: ঘৃণা বা বিরক্তি প্রকাশে: "তুই কি কাজ করবি, নাকি মার খাবি?"
কোনটি অব্যয় পদ?
Correct Answer:
গ: অথবা
Explanation:
কোনটি অব্যয় পদ? সঠিক উত্তর অথবা যার ব্যয় বা পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। অব্যয় শব্দের সাথে কোনো বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলোর একবচন বা বহুবচন হয় না এবং সেগুলোর স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না - - - আর, আবার, না, যদি, অথবা ইত্যাদি।
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: আপাদমস্তক
Explanation:
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? সঠিক উত্তর আপাদমস্তক অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয় এবং যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। প্রশ্নে অনুতাপ অব্যয়ীভাব সমাস। এর ব্যাসবাক্য হলো অনু/ পশ্চাতে তাপ।
সে নাকি আসবে না ।' এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?
Correct Answer:
খ: সম্ভাবনা অর্থে
Explanation:
সে নাকি আসবে না ।' এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে? সঠিক উত্তর সম্ভাবনা অর্থে অনন্বয়ী অব্যয় : যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন: সম্ভাবণা অর্থে - সে নাকি চলে যাবে।
কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ?
Correct Answer:
খ: ছম ছম
Explanation:
কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ? সঠিক উত্তর ছম ছম অব্যয়বাচক দ্বিরুক্তি শব্দের উদাহরণ 'ছম ছম'। এ বাক্যে দ্বিরুক্ত শব্দ অনূভুতি বা ভাব বুঝিয়েছে। অন্য দিকে 'হাতে নাতে' ও 'নেই নেই' হলো যথাক্রমে পদাত্মক দ্বিরুক্তি ও ক্রিয়াবাচক দ্বিরুক্তির উদাহরণ।
"মন্ত্রের সাধন কিংবা শরীর পতন" -এখানে 'কিংবা' অব্যয়টি কোন অব্যয় ?
Correct Answer:
খ: বিয়োজক অব্যয়
Explanation:
"মন্ত্রের সাধন কিংবা শরীর পতন" -এখানে 'কিংবা' অব্যয়টি কোন অব্যয় ? সঠিক উত্তর বিয়োজক অব্যয় ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ - এখানে ‘কিংবা’ অব্যয়টি বিয়োজক অব্যয়। কারণ ‘কিংবা’ অব্যয়টি দুটি বাক্যাংশের বিয়োজক। যে সকল অব্যয় অব্যৗক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন - বজ্রের ধ্বনি - কড়কড়, বাতাসের গতি - শনশন। যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন,বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
'পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন' এখানে 'কিন্তু' কোন ধরনের অব্যয়?
Correct Answer:
ঘ: বিয়োজক
নিচের কোনটি সংশয় বাচক অব্যয়ের দৃষ্টান্ত ---
Correct Answer:
খ: বুঝি
Explanation:
নিচের কোনটি সংশয় বাচক অব্যয়ের দৃষ্টান্ত --- সঠিক উত্তর বুঝি বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে। যেমন – (i) খাঁটি বাংলা অব্যয় শব্দ আর, আবার, ও, হ্যাঁ, না। (ii) তৎসম অব্যয় শব্দ যদি, তথা, সদা, বরং, এবং, সুতরাং, পুনশ্চ, আপাতত, বস্তুত। (iii) বিদেশি অব্যয় শব্দ আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা।
ওকে 'দিয়ে' এ কাজ হবে না। নিম্নলিখিত শব্দটি কোন অব্যয় ?
Correct Answer:
ক: অনুসর্গ
কড়কড় - শব্দটি কোন অব্যয়?
Correct Answer:
ঘ: অনুকার
Explanation:
কড়কড় - শব্দটি কোন অব্যয়? সঠিক উত্তর অনুকার যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদের অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন : বজ্রের ধ্বনি : কড় কড় মেঘের গর্জন : গুড় গুড় বৃষ্টির তুমূল শব্দ : ঝম ঝম সিংহের গর্জন : গর গর স্রোতের ধ্বনি : কল কল ঘোড়ার ডাক : চিহি চিহি বাতাসের গতি : শন শন কাকের ডাক : কা কা
সে নাকি আসবেনা এ বাক্যে "না" অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?
Correct Answer:
গ: সম্ভাবনা অর্থে
Explanation:
সে নাকি আসবেনা এ বাক্যে "না" অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে? সঠিক উত্তর সম্ভাবনা অর্থে 'সে নাকি আসবে না' এখানে 'না' অব্যয় পদটি সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে । যেমন : তিনি নাকি আজ যাবেন না ।
'কড়কড়' শব্দটি কোন অব্যয়?
Correct Answer:
ঘ: অনুকার
তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন-বাক্যে 'অথচ' কোন প্রকারের অব্যয়?
Correct Answer:
ঘ: সংকোচক
'সে নাকি আসবে না ' __ এ বাক্যে না অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে?
Correct Answer:
গ: সংশয়
Explanation:
'সে নাকি আসবে না ' __ এ বাক্যে না অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে? সঠিক উত্তর সংশয় 'সে নাকি আসবে না ' __ এ বাক্যে না অব্যয় সংশয় অর্থে প্রযুক্ত হয়েছে। অর্থাৎ এখানে বুঝিয়েছে, সে আসবে কি আসবে না এটা নিয়ে সংশয় রয়েছে।
'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক। ' _ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?
Correct Answer:
ক: অনন্বয়ী অব্যয়
Explanation:
'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক। ' _ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ? সঠিক উত্তর অনন্বয়ী অব্যয় যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় , তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - আপনি যা জানেন তা তো ঠিকই ঘটে। এখানে 'তো' অনন্বয়ী অব্যয়। #যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন - মেঘের গর্জন - গুড় গুড়। #যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন - ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে 'দিয়ে' অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় 'পদান্বয়ী অব্যয়' নামেও পরিচিত।
'সে নাকি আসবে না' __ এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?
Correct Answer:
গ: সম্ভাবনা অর্থে
Explanation:
'সে নাকি আসবে না' __ এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে? সঠিক উত্তর সম্ভাবনা অর্থে আমি কি বাড়ী যাব না এখানে না হলো নিশ্চিত বা প্রশ্ন অব্যয়
অনুকার অব্যয় যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি?
Correct Answer:
গ: ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল
Explanation:
অনুকার অব্যয় যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি? সঠিক উত্তর ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদের অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন :বজ্রের ধ্বনি : কড় কড় মেঘের গর্জন : গুড় গুড় বৃষ্টির তুমূল শব্দ : ঝম ঝম সিংহের গর্জন : গর গর স্রোতের ধ্বনি : কল কল ঘোড়ার ডাক : চিহি চিহি বাতাসের গতি : শন শন কাকের ডাক : কা কা শুষ্ক পাতার শব্দ : মর মর কোকিলের ডাক : কুহু কুহু নুপূরের আওয়াজ : রুম ঝুম চুড়ির শব্দ : টুং টাং
'মরি ! মরি! কী সুন্দর প্রভাতের রুপ ' - এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
Correct Answer:
ঘ: উচ্ছ্বাস
Explanation:
'মরি ! মরি! কী সুন্দর প্রভাতের রুপ ' - এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর উচ্ছ্বাস যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন ক. উচ্ছ্বাস প্রকাশে : মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! খ. স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে : হ্যা, আমি যাব। না, আমি যাব না। গ. সম্মতি প্রকাশে : আমি আজ আলবত যাব। নিশ্চয়ই পারব। ঘ. অনুমোদনবাচকতায় : আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব। ঙ. সমর্থনসূচক জবাবে : আপনি যা জানেন তা তো ঠিকই বটে। চ. যন্ত্রণা প্রকাশে: উঃ! পায়ে বড্ড লেগেছে। নাঃ! এ কষ্ট অসহ্য। ছ. ঘৃণা বা বিরক্তি প্রকাশে : ছি ছি, তুমি এত নীচ! কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না। জ. সম্বোধনে: ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ঝ. সম্ভাবনায় : সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে।
'উদ্বেল' শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?
Correct Answer:
ঘ: অতিক্রম অর্থে
Explanation:
'উদ্বেল' শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে? সঠিক উত্তর অতিক্রম অর্থে একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি । যেমন : শব্দের আদিস্বরের পরিবর্তন করে : মারামারি ,হাতাহাতি, সরাসরি। দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তনে : ছটফট, নিশপিশ, ভাতটাত। সমার্থক বা একার্থক সহচর শব্দ যোগে : চালচলন , রীতিনীতি, বনজঙ্গল,ভয়ডর । ভিন্নর্থক শব্দ যোগে : ডালভাত , তালাচাবি, পথঘাট, অলিগলি। বিপরীতার্থক শব্দ যোগে : ছোট - বড় , আসা - যাওয়া , জন্ম - মৃত্যু , আদান - প্রদান ।
কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
Correct Answer:
গ: আরক্তিম
Explanation:
কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? সঠিক উত্তর আরক্তিম অব্যয়ীভাব অর্থ অব্যয়ের ভাব বর্তমান । পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান সমাস। যেমন - জানু পর্যন্ত লম্বিত (পর্যন্ত শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত, মরণ পর্যন্ত = আমরণ । সমীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য ,যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন - ঈষৎ নত = আনত ঈষৎ রক্তিম = আরক্তিম ।
‘রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই’। “অথচ” শব্দটি কোন ধরনের অব্যয় নির্ণয় করুনঃ
Correct Answer:
ক: সমুচ্চয়ী সংকোচক
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' এখানে 'কিংবা' কোন অব্যয়?
Correct Answer:
খ: বিয়োজক অব্যয়
Explanation:
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' এখানে 'কিংবা' কোন অব্যয়? সঠিক উত্তর বিয়োজক অব্যয় কিংবা ,কিন্তু, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো ইত্যাদি বিয়োজক অব্যয়। যেমন - হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী ।
রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত কোন ধরনের অব্যয় নির্ণয় করুন?
Correct Answer:
ঘ: সমুচ্চয়ী সংকোচক
Explanation:
রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত কোন ধরনের অব্যয় নির্ণয় করুন? সঠিক উত্তর সমুচ্চয়ী সংকোচক যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থি একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় , তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। কন্তিু অথচ বরং ইত্যাদি সংকোচক অব্যয়। যেমন: রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। প্রদত্ত বাক্যে ‘অথচ’ অব্যয়টি দুটে বাক্যের মধ্যে ভাবের সংকোচন সাধন করেছে।
বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো-
Correct Answer:
ক: খুব
'রাম রায় এত দ্বিধান "অথচ" এতোটুকু অহংকার নেই।' রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয় নির্ণয় করে?
Correct Answer:
ক: সমুচ্চয়ী সংকোচন
Explanation:
'রাম রায় এত দ্বিধান "অথচ" এতোটুকু অহংকার নেই।' রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয় নির্ণয় করে? সঠিক উত্তর সমুচ্চয়ী সংকোচন যে অব্যয় পদ একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সাথে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। কিন্তু, অথচ, বরং ইত্যাদি সংকোচক অব্যয়। উদাহরণ - রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। এখানে ‘অথচ' সংকোচক অব্যয়টি দুটো বাক্যের মধ্যে ভাবের সংকোচন সাধন করেছে।
’এমনভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার’- বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?
Correct Answer:
ঘ: অনুগামী সমুচ্চয়ী
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয় ?
Correct Answer:
ক: যখন-তখন
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ - এর মধ্যে টাটুর টুপুর ‘ কিরূপ অব্যয়?
Correct Answer:
গ: অনুকার অব্যয়
Explanation:
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ - এর মধ্যে টাটুর টুপুর ‘ কিরূপ অব্যয়? সঠিক উত্তর অনুকার অব্যয় অনুকার অব্যয়ঃ যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ, বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার অব্যয় বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগ হয় যেমনঃ কল কল , কুট কুট, কড় কড়, টাপুর টুপুর, ইত্যাদি
‘এমনভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার' বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?
Correct Answer:
ঘ: অনুগামী সমুচ্চয়ী
‘দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহীতে’- এই বাক্যের অব্যয়টির নাম কী?
Correct Answer:
ক: অনুসর্গ অব্যয়
Explanation:
‘দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহীতে’- এই বাক্যের অব্যয়টির নাম কী? সঠিক উত্তর অনুসর্গ অব্যয় “দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে” - এই বাক্যের অব্যয়টির নাম অনুসর্গ অব্যয়
নীচের কোনটি অব্যয়ীভাব সমাস?
Correct Answer:
গ: সামীপ্য
Explanation:
নীচের কোনটি অব্যয়ীভাব সমাস? সঠিক উত্তর সামীপ্য পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ।
অব্যয় পদ কত প্রকার?
Correct Answer:
খ: চার
কোনটি অব্যয়বাচক শব্দের দ্বিরক্তি?
Correct Answer:
ক: আর হায় হায় করে লাভ কী?
Explanation:
কোনটি অব্যয়বাচক শব্দের দ্বিরক্তি? সঠিক উত্তর আর হায় হায় করে লাভ কী? অব্যয়বাচক দ্বিরুক্তি শব্দের উদাহরণ 'হায় হায়'। এ বাক্যে দ্বিরুক্ত শব্দ অনূভুতি বা ভাব বুঝিয়েছে। অন্য দিকে 'উড়ু উড়ু ' ও 'দেখতে দেখতে' হলো যথাক্রমে পদাত্মক দ্বিরুক্তি ও ক্রিয়াবাচক দ্বিরুক্তির উদাহরণ।
কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?
Correct Answer:
ঘ: অনুকার
Explanation:
কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়? সঠিক উত্তর অনুকার কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ অনুকার অব্যয়। অনুকার অব্যয় যে সকল অব্যয় কোনো শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকে অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন: শোঁ শোঁ (বাতাসের ধ্বনি), রুম্ঝুম্ (নূপুরের আওয়াজ), ঝম্ঝম (বৃষ্টির শব্দ), বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বজ্রের ধ্বনি কড়কড়, মেঘের গর্জন গুড়গুড় চকচক, ছমছম, টনটন, ছল্ ছল্, কল্ কল্, ঝম্ ঝম্, সিংহের গর্জন – গর গর, ঘোড়ার ডাক – চিহি চিহি, কোকিলের ডাক – কুহু কুহু, চুড়ির শব্দ – টুং টুং, ইত্যাদি। অনুভূতিমূলক অব্যয়ও অনুকার অব্যয়ের শ্রেণিভুক্ত। যেমন: ঝাঁ ঝাঁ, খাঁখাঁ ইত্যাদি। অনুকার অব্যয়জাত : কনকনে শীত, শনশনে হাওয়া, ধিকিধিকি আগুন, টসটসে ফল, তকতকে মেঝে ইত্যাদি। অনুকার শব্দ যোগেঃ কুহু কুহু , গুনগুন , ঘেউ ঘেউ , শন শন , ছল ছল ইত্যাদি অনুকার অব্যয়ের কিছু উদাহরণ: রিমঝিম বৃষ্টি পড়ে। শনশন বায়ু বয়। শনশন করে বাতাস বইছে। ঝম্ঝম্ করে বৃষ্টি পড়ছে। হন্হন্ করে হেঁটে যাচ্ছে। ঘড়িতে ঢং ঢং করে চারটা বাঁচল। ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে। বৃষ্টি পড়ে টাপুর - টুপুর। বাতাসে এখন শোঁ শোঁ শব্দ।
"যত গর্জে তত বর্ষে না" বাক্যটিতে 'যত-তত' অব্যয়ের ব্যবহার কোন অর্থে ?
Correct Answer:
খ: তুলনা
Explanation:
"যত গর্জে তত বর্ষে না" বাক্যটিতে 'যত-তত' অব্যয়ের ব্যবহার কোন অর্থে ? সঠিক উত্তর তুলনা কতগুলো যুগ্মশব্দ পরস্পরের ওপর নির্ভরশীল সেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় রূপে পরিচিত। যেমন : যেমন, তথা, যত - তত, যখন - তখন, যেমন - তেমন, যেরূপ - সেরূপ ইত্যাদি। যথা ধর্ম তথা জয়। যত গর্জে তত বর্ষে না।
‘যত গর্জে তত বর্ষে না‘ । বাক্যটিতে ‘যত তত‘ অব্যয়ের ব্যবহার কোন অর্থে ?
Correct Answer:
খ: তুলনা
'সে নাকি আসবে না'_ এ বাক্যে 'না ' অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: সংশয়
Explanation:
'সে নাকি আসবে না'_ এ বাক্যে 'না ' অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর সংশয় এখানে সে আসবে না বলতে তার না আসাটা শুধু ধারণা করা হয়েছ। হতে পারে সে আসতেও পারে তাই সঠিক উত্তর অনুমান