Tatpurusha Samas MCQs
Showing 17 questions (Total: 17)
'বিয়েপাগলা' শব্দটি কোণ সমাস ?
Correct Answer:
খ: তৎপুরুষ
Explanation:
'বিয়েপাগলা' শব্দটি কোণ সমাস ? সঠিক উত্তর তৎপুরুষ পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: গুরুকে ভক্তি = গুরুভক্তি, আরামের জন্য কেদারা = আরামকেদারা, বসতের নিমিত্ত বাড়ি = বসতবাড়ি, বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা ইত্যাদি।
‘তেলেভাজা’ কোন্ সমাস?
Correct Answer:
ঘ: তৎপুরুষ
Explanation:
‘তেলেভাজা’ কোন্ সমাস? সঠিক উত্তর তৎপুরুষ অলুক তৎপুরুষ সমাসযে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন: গায়ে পড়া, ঘিয়ে ভাজা, কলে ছাঁটা, কলের গান, গরুর গাড়ি ইত্যাদি। তবে গায়ে - হলুদ, হাতেখড়ি ইত্যাদি সমস্তপদে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না অর্থাৎ হলুদ বা খড়িকে বোঝায় না, অনুষ্ঠান বিশেষকে বোঝায়। সুতরাং এগুলো অলুক তৎপুরুষ নয়, অলুক বহুব্রীহি সমাস।
‘অনুচিত’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
ঘ: তৎপুরুষ সমাস
Explanation:
‘অনুচিত’ শব্দটি কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ সমাস নঞ্ তৎপুরুষ সমাস[সম্পাদনা]না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি। খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়। যেমন: ন কাল = অকাল বা আকাল। এরূপ - আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি। না - বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন: ন বিশ্বাস = অবিশ্বাস (বিশ্বাসের অভাব), ন লৌকিক = অলৌকিক (ভিন্নতা), ন কেশা = অকেশা (অল্পতা), ন সুর = অসুর (বিরোধ), ন কাল = অকাল (অপ্রশস্ত), ন ঘাট = অঘাট (মন্দ)। এরূপ - অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি।
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
Correct Answer:
ঘ: বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
Explanation:
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা) তৎপুরুষ সমাসের উদাহরণ বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)। পূর্বপদের বিভক্তি এর লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন: মন দিয়ে গড়া = মন গড়া, শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ, মধু দিয়ে মাখা = মধুমাখা।
কোনটি তৎপুরুষ সমাস?
Correct Answer:
খ: মধুমাখা
Explanation:
কোনটি তৎপুরুষ সমাস? সঠিক উত্তর মধুমাখা 'মধুমাখা ' মধু দ্বারা মাখা তৎপুরুষ সমাস। এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বারা, দিয়া, কর্তৃক হলে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
Correct Answer:
খ: মুখে ভাত
Explanation:
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? সঠিক উত্তর মুখে ভাত যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। মুখে ভাত = মুখেভাত। এটি অলুক তৎপুরুষ সমাস। এ সমাসে পূর্বপদ এর বিভক্তি লোপ পায় না।
কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ ---
Correct Answer:
খ: তেলেভাজা
Explanation:
কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ --- সঠিক উত্তর তেলেভাজা পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন - তেল দিয়ে ভাজা = তেলেভাজা, মন দ্বারা গড়া = মনগড়া, মধু দিয়ে মাখা = মধু মাখা ইত্যাদি তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ।
'পৌরসভা' কোন তৎপুরুষ সমাস ?
Correct Answer:
ক: ষষ্ঠী
কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
Correct Answer:
খ: খেচর
Explanation:
কোনটি উপপদ তৎপুরুষ সমাস? সঠিক উত্তর খেচর খেচর একটি উপপদ তৎপুরুষ সমাস । কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আবার উপপদ হচ্ছে - যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সেই পদকে উপপদ বলে। যেমন; জলে চরে যা = জলজ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ।
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: কলে ছাটা
Explanation:
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর কলে ছাটা যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন - কলে ছাটা = কলেছাটা, গায়ে পড়া = গায়েপডা, ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (a)।
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরন?
Correct Answer:
ঘ: বঙ্গভঙ্গ
Explanation:
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরন? সঠিক উত্তর বঙ্গভঙ্গ যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। যেমনঃ - বঙ্গের ভঙ্গ = বঙ্গভঙ্গ বঙ্গের বন্ধু = বঙ্গবন্ধু
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: সোনার তরী
Explanation:
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ ? সঠিক উত্তর সোনার তরী যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না, তাই অলুক তৎপুরুষ সমাস। যেমন - কলুর বলদ = কলুর বলদ, সোনার তরী = সোনারতরী।
তৎপুরুষ সমাসের উদাহরণ নয়
Correct Answer:
ক: ঊর্ণনাভ
Explanation:
তৎপুরুষ সমাসের উদাহরণ নয় সঠিক উত্তর ঊর্ণনাভ "ঊর্ণনাভ" = ঊর্ণ নাভিতে যার (বহুব্রীহি সমাস) = মাকড়সা, ঊর্ণ শব্দ দ্বারা সুতা বা উল বোঝানো হয়েছে। মাকড়সা তার শরীরের তলদেশ থেকে জাল উৎপন্ন করে। পকেট মারে যে = পকেটমার (তৎপুরুষ সমাস) পথের রাজা = রাজপথ (তৎপুরুষ সমাস) বিলাত থেকে ফেরত = বিলাতফেরত (তৎপুরুষ সমাস)।
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: সোনার তরী
Explanation:
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর সোনার তরী পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে তৎপুরুষ সমাস হলে তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। 'অলুক' শব্দের অর্থ অ - লোপ, অর্থাৎ লোপ না হওয়া। যেমনঃ সোনার = সোনার তরী; চিনির বলদ = চিনির বলদ; তেলে ভাজা = তেলেভাজা; খেলার মাঠ = খেলার মাঠ ইত্যাদি।
নিচের কোনটি 'নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: আলুনি
Explanation:
নিচের কোনটি 'নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর আলুনি না বাচক নঞ অব্যয় (না , নেই , নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ তৎপুরুষ সমাস। যেমন: নৃ বিষয়ক তত্ত্ব = নৃতত্ত্ব ( মধ্যপদলোপী কর্মধারয়) ; নয় কাঁড়া = আকাঁড়া; নাকে খত = নাকে খত (অলুক তৎপুরুষ); দায়ে ঠেকা = দায়েঠেকা ( অলুক তৎপুরুষ); উল্লেখ্য, লুনের অভাব = আলুনি(অবয়ীভাব সমাস)।
কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস?
Correct Answer:
ক: রাজপুত্র
Explanation:
কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? সঠিক উত্তর রাজপুত্র পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন: চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট। এরূপ - ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লীশ্বর, বাঁদরনাচ, পাটক্ষেত, ছবিঘর, ঘোড়দৌড়, শ্বশুড়বাড়ি, বিড়ালছানা ইত্যাদি।
’তপোবন’ কোন সমাস?
Correct Answer:
খ: চতুর্থী তৎপুরুষ সমাস
Explanation:
’তপোবন’ কোন সমাস? সঠিক উত্তর চতুর্থী তৎপুরুষ সমাস পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন:তপের নিমিত্তে বন=তপবন, গুরুকে ভক্তি= গুরুভক্তি, আরামের জন্য কেদারা= আরামকেদারা, বসতের নিমিত্ত বাড়ি= বসতবাড়ি, বিয়ের জন্য পাগলা= বিয়েপাগলা ইত্যাদি