25th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 94)
Choose the correct alternative and mark its letter on your answer sheet. Stockings are --- socks.
Correct Answer:
A: long
Explanation:
Choose the correct alternative and mark its letter on your answer sheet. Stockings are --- socks. Correct Answer long Stockings অর্থ হাঁটু পর্যন্ত বা তার ওপর পর্যন্ত লম্বা মোজা। যেহেতু মোজা হাঁটুর ওপর পর্যন্ত বিস্তৃত বোঝাচ্ছে তাই এটি short বা small হওয়া বাঞ্ছনীয় নয় । আবার মোজার ক্ষেত্রে এখানে বড় হওয়ার চেয়ে লম্বার বিষয়টিই মুখ্য। তাই সঠিক উত্তর long অর্থাৎ 'ক'।
I finally killed the fly ----- a rolled up newspsper.
Correct Answer:
B: with
Explanation:
I finally killed the fly ----- a rolled up newspsper. Correct Answer with কোনো কিছু দ্বারা হত্যা করা বুঝাতে kill - এর সাথে with preposition ব্যবহৃত হয় । সুতরাং a rolled up newspaper দ্বারা হত্যা করা বুঝাতে with - ই সঠিক।
He advised me-----smoking.
Correct Answer:
B: to give up
Explanation:
He advised me-----smoking. Correct Answer to give up Advise verb - এর পরে object না থাকলে Infinitive না বসে verb - এর সাথে ing যুক্ত হয়। কিন্তু object থাকলে infinitive ব্যবহৃত হয় । এ নিয়মানুযায়ী যেহেতু - advise - এর পর me আছে, তাই সঠিক উত্তর 'খ'।
The man died------over eating.
Correct Answer:
D: from
Explanation:
The man died------over eating. Correct Answer from Die by - কোনো আঘাতে মারা যাওয়া ।Die of - রোগে মারা যাওয়া Die for - আত্মত্যাগ করা । Die from - কোনো কারণে মারা যাওয়া । এখানে অতিভোজনের (Over eating ) কারণে মারা যাওয়া বুঝাচ্ছে বলে die from হবে। সুতরাং সঠিক উত্তর 'ঘ' ।
The expression 'after one's own heart' means-----
Correct Answer:
C: To one's own liking
Explanation:
The expression 'after one's own heart' means----- Correct Answer To one's own liking after one's own heart অর্থাৎ কারো সর্বোত্তম পছন্দের অনুরুপ কিছু (of exactly the type one likes best )। এ অর্থে সঠিক উত্তর 'গ'।
Many students will now be starting to ------ about their exams result.
Correct Answer:
A: worry
Explanation:
Many students will now be starting to ------ about their exams result. Correct Answer worry Worry - উদ্বিগ্ন হওয়া । খ. Reflect - প্রতিফলিত । গ. Inquire - খোঁজখবর নেয়া। ঘ. Comment - মন্তব্য করা। সাধারণত পরীক্ষার পর ফলাফল সম্পর্কে মন্তব্য করা বা খোঁজখবর নেয়ার চেয়ে উদ্বিগ্ন থাকাই স্বাভাবিক । সুতরাং সঠিক উত্তর 'ক'।
Which of the following sentences is the correct one?
Correct Answer:
D: My father was in hospital for six weeks during the summer
Explanation:
Which of the following sentences is the correct one? Correct Answer My father was in hospital for six weeks during the summer বাক্যের অর্থ অনুসারে সঠিক উত্তর 'ঘ" । কারণ এখানে period of time বুঝাতে for six weeks এবং গ্রীষ্মকালে বুঝাতে during শব্দটি ব্যবহার করা হয়েছে।
We must look pleased or else he'll be-----
Correct Answer:
A: dissatisfied
Explanation:
We must look pleased or else he'll be----- Correct Answer dissatisfied এখানে, ক. dissatisfied - অসন্তুষ্ট। খ. cross - কাটাকাটি গ. happy - সুখী । ঘ. delight - আনন্দ । বাক্যটি বোঝাচ্ছে যে, আমরা অবশ্যই আনন্দিত থাকব নতুবা সে - । এখানে 'নতুবা' শব্দটি 'আনন্দিত' এর বিপরীত কিছু বোঝাচ্ছে। এ জন্য (ক) - ই সঠিক।
The parents became extremely-----when their son had not returned by eleven o'clock.
Correct Answer:
D: anxious
Explanation:
The parents became extremely-----when their son had not returned by eleven o'clock. Correct Answer anxious এখানে, sentence টি positive অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন - তোমার বাড়িতে কাটানোর স্মৃতি আমার সবসময় মনে পড়ে। ever এবং hardly সাধারণত negative অর্থে ব্যবহৃত হয়। তাছাড়া usually এখানে অপ্রাসঙ্গিক । সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
She told me his name after he ----.
Correct Answer:
B: had left
Explanation:
She told me his name after he ----. Correct Answer had left কোনো sentence - এ after - এর পূর্ববর্তী Clause টি Past Indifinte tense - এর হলে After - এর পরবর্তী Clause টি Past Perfect tense - এ হবে।
What are you so angry------?
Correct Answer:
A: about
Explanation:
What are you so angry------? Correct Answer about কোনো ব্যক্তির (somebody) ওপর রাগান্বিত হলে angry - এর সাথে with/at বসে। কিন্তু কোনো কিছু নিয়ে রাগান্বিত হলে angry - এর সাথে about বসে। সুতরাং সঠিক উত্তর 'ক'।
Climate is a ---- of the environment.
Correct Answer:
A: state
Explanation:
Climate is a ---- of the environment. Correct Answer state Climate অর্থ হলো জলবায়ু, যা একটি নির্দিষ্ট এলাকার কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থাকে নির্দেশ করে। এখানে, ক. state - মানে অবস্থা । খ. situation - অবস্থা । তবে এটি গ্রাম, শহরের অবস্থান বুঝাতে ব্যবহৃত হয় । গ. rank - সারি বা ক্রম। ঘ. size - আকার । এখানে state দিয়ে জলবায়ুর অবস্থা বুঝায়। তাই সঠিক উত্তর 'ক'।
First language means the ------ language.
Correct Answer:
C: natural
Explanation:
First language means the ------ language. Correct Answer natural এখানে, First Language বলতে মানব শিশু জন্মের পর যে ভাষা তার পরিবেশ ও পারিপার্শ্বিকতা থেকে শিখে তা - ই বুঝায়। সুতরাং এই অর্থে সঠক উত্তর 'গ'।
He intends to -----in the country for two months.
Correct Answer:
B: stay
Explanation:
He intends to -----in the country for two months. Correct Answer stay এখানে, live - বসবাস করা (Reside) যা অনেকটা স্থায়ী জীবন যাপনকে বুঝায়। stay - অবস্থান করা, বিশেষত স্বল্প সময়ের জন্য। stop - থামা বা থামানো । halt - থামানো । বাক্যের ধরন অনুযায়ী 'গ' এবং 'ঘ' হওয়ার কোনো সম্ভবনা নেই। 'ক' এবং 'খ' এর মধ্যে 'খ' অধিকতর সঠিক। কারণ ২ মাস অবস্থান করা (stay) বুঝায়, বসবাস করা (live) বসালে অর্থবোধক হয় না। সুতরাং সঠিক উত্তর 'খ'।
The day of my sister's marriage is drawing "near" The koteson word is a/an
Correct Answer:
D: adverd
Explanation:
The day of my sister's marriage is drawing "near" The koteson word is a/an Correct Answer adverd Near এখানে adverb । কারণ এটি drawing verb কে modify করেছে। সাধারণত Noun, Pronoun বা Interjection ছাড়া অন্য যে কোনো word কে modify করলেই তা adverb । সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
Shaheen would never have taken the job if--- what great demand it would make on his time.
Correct Answer:
C: he had known
Explanation:
Shaheen would never have taken the job if--- what great demand it would make on his time. Correct Answer he had known Principal clause যদি perfect conditional (would have, could have, might have - )এর হয় তাহলে If যুক্ত conditional sentence - এর If যুক্ত clause টি past perfect tense - এর হবে। এখানে 'ক' হলো past perfect এবং 'ঘ' হলো past continuous tense । সুতরাং সঠিক উত্তর 'গ'।
'I---- remember the holiday I spent in your home', she said.
Correct Answer:
D: always
Explanation:
'I---- remember the holiday I spent in your home', she said. Correct Answer always এখানে, sentence টি positive অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন - তোমার বাড়িতে কাটানোর স্মৃতি আমার সবসময় মনে পড়ে। ever এবং hardly সাধারণত negative অর্থে ব্যবহৃত হয়। তাছাড়া usually এখানে অপ্রাসঙ্গিক । সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
Misanthropist means----
Correct Answer:
C: A hater of mankind
Explanation:
Misanthropist means---- Correct Answer A hater of mankind Misanthropist অর্থ হলো যে মানব জাতিকে ঘৃণা করে। সুতরাং সঠিক উত্তর 'গ'।
He knew it was a very-----operation but he was determined to carry it out.
Correct Answer:
C: risky
Explanation:
He knew it was a very-----operation but he was determined to carry it out. Correct Answer risky এখানে, ক. angry - রাগান্বিত । খ. annoy - বিরক্ত করা। গ. distrub - বিরক্ত করা। ঘ. anxious - উদ্বিগ্ন। ১১ টার মধ্যে সন্তান ঘরে না ফিরলে মা - বাবার উদ্বিগ্ন হবারই কথা। সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
She has---- her hair a beautiful shade of brown.
Correct Answer:
D: dyed
Explanation:
She has---- her hair a beautiful shade of brown. Correct Answer dyed এখানে, ক. colored - রঙিন । খ. given - দেওয়া । গ. dried - শুকনো । ঘ. dyed - রঙ করা । সুতরাং চুলে রঙ করা অর্থে সঠিক উত্তর 'ঘ'।
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
Correct Answer:
খ: দীনেশচন্দ্র সেন
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন (১৮৬৬ - ১৯৩৯ খ্রি) ১৮৯৬ সালে 'বঙ্গভাষা ও সাহিত্য' নামে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক ইতিহাসমূলক এ গ্রন্থটি রচনা করেন। আর এটিই বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত। অন্যদিকে ড. সুকুমার সেন , ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং অসিতকুমার বন্দ্যোপাধ্যায় রচিত ইতিহাস বিষয়ক উল্লেখ্যযোগ্য গ্রন্থগুলো হলো যথাক্রমে 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (১৯৪০) , 'বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৫৯) এবং 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ' (১ম খন্ড) (১৯৫৯)।
'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
খ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭২ সালে বাংলা সাহিত্যের স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) খ্রি. প্রথম 'বঙ্গদর্শন ' পত্রিকাটি প্রকাশ করেন এবং তিনিই এ পত্রিকার প্রথম সম্পাদক।
' উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রশীদ করিম
Explanation:
' উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রশীদ করিম রশীদ করিমের একটি অন্যতম উপন্যাস হলো 'উত্তম পুরুষ' । ১৯৬১ সালে প্রকাশিত এ উপন্যাসটি নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত। তার অন্যান্য উল্লেখ্যযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে। প্রসন্ন পাষাণ (১৯৬৩) , আমার যত গ্লানি (১৯৭৩) , মায়ের কাছে যাচ্ছি - ইত্যাদি। শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস - জননী (১৯৬৮) ,ক্রীতদাসের হাসি (১৯৬২) , জাহান্নাম হইতে বিদায় (১৯৭১) ইত্যাদি। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস - হাজার বছর ধরে (১৯৬৪), আরেক ফাল্গুন (১৯৬৮) , বরফ গলা নদী (১৯৬৯) ইত্যাদি। শহীদুল্লাহ কায়সার রচিত উল্লেখযোগ্য উপন্যাস - সারেং বউ (১৯৬২) ও সংশপ্তক (১৯৬৫)।
কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
Correct Answer:
গ: মনীষা মঞ্জুষা
Explanation:
কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা? সঠিক উত্তর মনীষা মঞ্জুষা 'মনীষা মঞ্জুষা' বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মুহম্মদ এনামুল হক (১৯০৬ - ১৯৮২)খ্রি রচিত এক সংকলন গ্রন্থ। দু খণ্ডের এ গ্রন্থের প্রথম খণ্ড ১৯৭৫ সালে এবং দ্বিতীয় খন্ড ১৯৭৬ সালে প্রকাশিত হয়। 'আধুনিক ভাষাতত্ত্ব 'গবেষণা গ্রন্থটি রচনা করেন আবুল কালাম মনজুর মোরশেদ । 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' গ্রন্থটি সম্পাদনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। উল্লেখ্য ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত আরেকটি ভাষাতত্ত্ব হলো 'বাংলা ভাষার ইতিবৃ্ত্ত।
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ' অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
Correct Answer:
ঘ: রক্তাম্বরধারিনী মা
Explanation:
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ' অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়? সঠিক উত্তর রক্তাম্বরধারিনী মা বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণাতে প্রলয়োল্লাস, বিদ্রোহী এবং রক্তাম্বরধারিণী মা কবিতা তিনটি অন্তর্ভুক্ত। ধূমকেতুর ২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের রাজনৈতিক কবিতা 'আনন্দময়ীর আগমনে' প্রকাশ হলে ৮ নভেম্বর পত্রিকার ঐ সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার ঐ সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক ১ বছর কারাদণ্ডে দণ্ডিত হন। উল্লেখ্য, অনেকে লিখে থাকেন 'অগ্নিবীণা' ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এ তথ্য সত্য নয়। গ্রন্থটি কোনোদিন নিষিদ্ধ হয়নি।
' ক্ষীয়মাণ' --এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
' ক্ষীয়মাণ' --এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর বর্ধমান 'ক্ষীয়মান' শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন। এর বিপরীতার্থক শব্দ হলো বর্ধমান। অন্যদিকে 'বৃহৎ' শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষুদ্র, 'বর্ধিষ্ণু ' শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষয়িষ্ণু বা হ্রাসপ্রাপ্ত এবং 'বৃদ্ধিপ্রাপ্ত ' শব্দটির বিপরীতার্থক শব্দ হ্রাসপ্রাপ্ত।
' নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে ----
Correct Answer:
খ: নশ্বর
Explanation:
' নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে ---- সঠিক উত্তর নশ্বর 'নষ্ট হওয়ার স্বভাব যার' - এর এক কথায় প্রকাশ হবে নশ্বর। নশ্বর - এর অপর অর্থ হলো নাশশীল, অনিত্য বা অস্থায়ী । অন্যদিকে নিদাঘ অর্থ গ্রীষ্মকাল বা উত্তাপ , নষ্টমান অর্থ নষ্ট হয়ে যাচ্ছে যা এবং বিনশ্বর অর্থ বিনাশধর্মী বা অনিত্য।
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
Correct Answer:
ঘ: দ্বিগু সমাস
Explanation:
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে? সঠিক উত্তর দ্বিগু সমাস যে সমাসে সমাহার অর্থাৎ সমষ্টি অর্থে সংখ্যাবাচক পূর্বপদের সাথে উত্তরপদের সমাস হয় এবং উত্তরপদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন - সে (তিন) তারের সমাহার = সেতার।
'চাঁদমুখ' ---এর ব্যাসবাক্য হলো -----
Correct Answer:
খ: চাঁদের মত মুখ
Explanation:
'চাঁদমুখ' ---এর ব্যাসবাক্য হলো ----- সঠিক উত্তর চাঁদের মত মুখ সাধারণ গুণের উল্লেখ ব্যতীত উপমেয়র সাথে উপমান পদের যে সমাস হয়। তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। 'চাঁদমুখ - এর ব্যাসবাক্য হলো 'মুখ চাঁদের ন্যায়।' এটি উপমিত কর্মধারয় সমাসের অন্তর্গত।
জসীমউদ্দীনের ' কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
Correct Answer:
গ: কল্লোল
Explanation:
জসীমউদ্দীনের ' কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সঠিক উত্তর কল্লোল পল্লীকবি জসীমউদ্দীনের (১৯৩০ - ১৯৭৬) খ্রি একটি বিখ্যাত কবিতা 'কবর' প্রথম প্রকাশিত হয় 'কল্লােল পত্রিকার ১৩৩২ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়। কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) তে অন্তর্ভুক্ত হয়। তিনি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন তখন এ কবিতাটি রচনা করেছিলেন।
'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
Correct Answer:
ক: সমাপ্তি
Explanation:
'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা? সঠিক উত্তর সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি' ছোটগল্পের নায়িকা 'মৃন্ময়ী' এবং নায়ক' অপূর্বকৃষ্ণ ' । অন্যদিকে তার 'দেনাপাওনা' ছোটগল্পের নায়িকা 'নিরু' পোস্টমাস্টার' গল্পের বালিকা চরিত্র 'রতন' এবং 'মধ্যবর্তিনী ' গল্পের নায়িকা 'হরসুন্দরী' ও 'শৈলবালা' এবং নায়ক 'নিবারণ'।
' সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' ---এই বাক্যে ' ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Correct Answer:
ক: কর্ম কারকে শূন্য
Explanation:
' সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' ---এই বাক্যে ' ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর কর্ম কারকে শূন্য কর্তা যা করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে। যেমন - তুমি বই পড় ; এখানে 'বই' কর্মকারক । যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যেমন - দরিদ্রকে ধন দাও । ক্রিয়ার সময়, বিষয় ও স্থানকে অধিকরণ কারক বলে। যেমন - শিশুরা খেলা করছে। সুতরাং প্রশ্নে 'ঔষধ'কর্মকে কেন্দ্র করে দেয়া ক্রিয়াটি সম্পন্ন হওয়ায় 'ঔষধ' শব্দটি কর্মকারক (শূন্য বিভক্তি)।
' কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
' কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস ঔপন্যাসিক শামসুদ্দীন আবুল কালাম রচিত অন্যতম উপন্যাস 'কাশবনের কন্যা' । এটি জেলে সম্প্রদায়ের জীবনভিত্তিক উপন্যাস। ১৯৫৪ সালে প্রকাশিত (গ্রন্থাকারে) উপন্যাসটিতে বরিশাল অঞ্চলের মুখের ভাষা ও জীবনবোধ অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
' সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Correct Answer:
ক: বলাকা
Explanation:
' সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? সঠিক উত্তর বলাকা প্রদত্ত পংক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১ - ১৯৪১ খ্রি) 'বলাকা' কাব্যগ্রন্থের 'বলাকা' নামক কবিতার প্রথম পঙক্তি। বলাকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯১৫ সালে। বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল–যেন খাপে - ঢাকা বাঁকা তলোয়ার; দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার এল তার ভেসে - আসা তারাফুল নিয়ে কালো জলে; অন্ধকার গিরিতটতলে দেওদার তরু সারে সারে; মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি, অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছেগুমরি।
বাংলা ছন্দ কত রকমের?
Correct Answer:
গ: তিন রকমের
Explanation:
বাংলা ছন্দ কত রকমের? সঠিক উত্তর তিন রকমের বাক্য পরম্পরায় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য, সঙ্গীত - মধুর ও তরঙ্গ - ঝঙ্কৃত ভঙ্গি রচনা করা হয় যে পরিমিত পদবিন্যাস রীতিতে তাকেই বলে ছন্দ। বাংলাছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় - মাত্রাবৃত্ত ছন্দ (Moric Metre) , স্বরবৃত্ত ছন্দ ( Stressed Maetre) এবং অক্ষরবৃত্ত ছন্দ ( Mixed or composite Meter)।
' অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো ----
Correct Answer:
খ: অন্ত্যমিল নেই
Explanation:
' অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো ---- সঠিক উত্তর অন্ত্যমিল নেই 'অমিত্রাক্ষর ছন্দ' হলো অন্ত্যমিলনহীন এবং যতির বাধাধরা নিয়ম লঙ্ঘনকারী ছন্দবিশেষ। এর ইংরেজি পরিভাষা Blank verse । অমিত্রাক্ষরে ভাবের প্রবহমানতা নেই এবং ১৪ মাত্রার চরণ থাকে এবং চরণ শেষে অন্ত্যমিল থাকে না।
পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
Correct Answer:
ক: মহানন্দা
Explanation:
পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? সঠিক উত্তর মহানন্দা পুনর্ভবা, নাগর ও টাঙ্গন নদী মহানন্দার উপনদী। অন্যদিকে ,ভৈরব , কুমার ও বড়াল নদী পদ্মার শাখা নদী।
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর -----
Correct Answer:
ঘ: স্যার এ এফ রহমান
Explanation:
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ----- সঠিক উত্তর স্যার এ এফ রহমান উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আহমদ ফজলুর (এ এফ) রহমান (১৮৮৯ - ১৯৪৫) । ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
Correct Answer:
খ: ৫ বছর
Explanation:
প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? সঠিক উত্তর ৫ বছর প্রধান নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। বাংলাদেশ সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদ পর্যন্ত নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে। সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে।
প্রাচীন 'পুণ্ড্রনগর' কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
প্রাচীন 'পুণ্ড্রনগর' কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহাস্থানগড় বগুড়ায় মহাস্থানগড়ে বাংলাদেশের সর্বপ্রাচীন বৃহৎ নগর পুণ্ডুনগরের ধ্বংসাবশেষ বিদ্যমান। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যাার আলেকজান্ডার কানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ বিদ্যমান। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন। এখানে প্রাপ্ত ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ শিলালিপি থেকে এ সভ্যতার সত্যতা প্রমাণিত হয়। অন্যদিকে, কুমিল্লা জেলার অদূরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান ময়নামতি। আর ভারতীয় উপমহাদেশেল সবচেয়ে বিশালায়তনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো পাহাড়পুর (সোমপুর বিহার) নওগাঁ জেলায় অবস্থিত এই বিহার বাংলাদেশের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন।
কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
Correct Answer:
গ: সাঁওতাল
Explanation:
কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সঠিক উত্তর সাঁওতাল মারমা ও সাঁওতাল উভয়ই পিতৃতান্ত্রিক। তবে সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশের আদিবাসী। আর মারমা জনগোষ্ঠী বাংলাদেশের আদিবাসী নয়। তারা বার্মা (মিয়ানমার) থেকে আগত। এ অর্থে প্রশ্নে উল্লিখিত বাংলাদেশী উপজাতি বলতে সাঁওতালকে সঠিক বলা যেতে পারে। বাংলাদেশের আরেকটি পিতৃতান্ত্রিক উপজাতি হলো হাজং । খাসিয়া ও গারো উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক।
নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
Correct Answer:
খ: ইবনে বতুতা
Explanation:
নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সঠিক উত্তর ইবনে বতুতা জগদ্বিখ্যাত পর্যটক ইবনে বতুতা (১৩০৪ - ১৩৭৮ খ্রি) ছিলেন মরক্কোর অধিবাসী । ইবনে বতুতা সোনারগাঁওয়ে আসেন ১৩৪৬ সালে। মধ্যযুগের আর যেসব বিখ্যাত পরিব্রাজক সোনারগাঁও পরিভ্রমণ করেন, তারা হচ্ছেন চীনের মা হুয়ান ১৪০৬ সালে এবং হৌ হিয়েন ১৪১৫ সালে। অন্যদিকে ফা - হিয়েন (আনুমানিক ৩৫৮ - ৪৩৫ খ্রি)। ভারত পরিভ্রমণকারী চীনদেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত। মার্কো পোলো (১২৫৪ - ১৩২৪ খ্রি) . মধ্যযুগের ইউরোপীয় ভূ - পর্যটকদের একজন। তার বর্ণনাকৃত ভ্রমণবৃত্তান্ত থেকেই ইউরোপবাসী চীন , তিব্বত, ভারত, সিংহল ,ব্রহ্মদেশ ও শ্যামদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের জীবনযাপন সম্পর্কে প্রথম জানতে পারে। আর হিউয়েন সাং (৬০২ - ৬৬৪ খ্রি) . হলেন ভারত পরিভ্রমণকারী প্রাচীন চীন দেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত। তিনি ভারতে এসে গান্ধার, তক্ষশীলা, কাশ্মীর ,মথুরা, অযোধ্যা, নেপাল ইত্যাদি বৌদ্ধ শাস্ত্রচর্চাকেন্দ্র ও যুদ্ধের স্মৃতি বিজড়িত তীর্থস্থানসমূহ পরিদর্শন করেন।
সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? সঠিক উত্তর কোনটিই নয় সার্কভুক্ত সকল দেশের দূতাবাস বাংলাদেশে রয়েছে। উল্লেখ্য , ১ এপ্রিল ২০০৮ মালদ্বীপের দূতাবাস বাংলাদেশে চালু হলে ও পরবর্তীতে ২০১৪ সালের ৩২ মার্চ আবার বন্ধ করে দেয়া হয়। পুনরায় ১ জানুয়ারি ২০১৫ মালদ্বীপ তাদের দূতাবাস বাংলাদেশে চালু করে। সার্কভুক্ত দেশগুলো হলো - বাংলাদেশ, ভারত, পাকিস্তান ,শ্রীলংকা নেপাল, ভুটান ,মালদ্বীপ ও আফগানিস্তান।
বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
Correct Answer:
ঘ: আবদুল হামিদ
Explanation:
বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন? সঠিক উত্তর আবদুল হামিদ বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের শপথনামা সংবিধানের 'তৃতীয় তফসিল' - এ লিপিবদ্ধ রয়েছে। সে অনুযায়ী প্রত্যেক নির্বাচিত ব্যক্তি বিদায়ী স্পিকার বা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সামনে শপথ গ্রহণ এবং শপথ নামায় স্বাক্ষর করেন। অষ্টম সংসদে নির্বাচিত সংসদ সদস্য আবদুল হামিদ এডভোকেট নিজেই নিজেই কাছে শপথ গ্রহণ করেন, যেহেতু তিনি নিজেই বিদায়ী স্পিকার।
বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
Correct Answer:
ক: ৩
Explanation:
বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? সঠিক উত্তর ৩ বাংলাদেশে বর্তমানে গ্রামাঞ্চলে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে - প্রথম স্তর : ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্তর: উপজেলা পরিষদ ও তৃতীয় স্তর: জেলা পরিষদ। আর শহরাঞ্চলের রয়েছে দুই স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা - প্রথম স্তার : পৌরসভা ,দ্বিতীয় স্তর: সিটি কর্পোরেশন।
সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: কুমিল্লা
Explanation:
সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কুমিল্লা তিতাস উপজেলা দেশের ৪৭০ উপজেলা। এটি কুমিল্লা অন্তর্ভুক্ত। বর্তমানে দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯০ টি । সর্বশেষ উপজেলা হলো চট্রগ্রামের কর্ণফুলী।
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কোনাবাড়ি
Explanation:
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোনাবাড়ি ১০ ডিসেম্বর ২০০২ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী সংশোধন কেন্দ্রের উদ্ধোধন করেন। বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে ৩ টি । এর মধ্যে ২ টি কিশোর ও ১ টি কিশোরীদের জন্য। কিশোর উন্নয়ন কেন্দ্র দুটি গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাটে অবস্থিত। গাজীপুর অবস্থিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে - বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র (BARI) (জয়দেবপুর), সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ ) লি. মেশিন টুলস ফ্যাক্টরি, সমরাস্ত্র কারখানা ইত্যাদি।
বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
Correct Answer:
গ: বগুড়া
Explanation:
বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? সঠিক উত্তর বগুড়া রংপুর জেলার ঘাঘট নদীর অব্যাহত প্রবাহটি বগুড়ায় এসে বাঙ্গালী নাম ধারণ করেছে।
' সাবমেরিন কেবল' প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
Correct Answer:
খ: ডাক ও টেলিযোগাযোগ
Explanation:
' সাবমেরিন কেবল' প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? সঠিক উত্তর ডাক ও টেলিযোগাযোগ ২০০১ সালের ১৬ আগস্ট বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড সাবমেরিন ক্যাবলের ওপর একটি খসড়া রিপোর্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে উপস্থাপন করে। সে আলোকে ২০০২ সালে ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থায়নে সম্মত হয়। ২০০৫ সালে প্রকল্প বাস্তায়তি হয় এবং ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপভুক্ত ১৪ টি দেশ এবং ১৬ টি সংস্থা SEA - ME - WE - 4 নামের ২২ হাজার কিলোমিটার বিস্তৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সাথে যুক্ত হয় বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশ এ প্রকল্প সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে ২৭ মার্চ ২০০৪ এবং ২১ মে ২০০৬ কক্সবাজারে ঝিলংজায় ল্যান্ডিং স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্যপ্রযুক্তি মহাসড়কে যুক্ত হয়। ১ জুলাই ২০০৮ গঠিত হয় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লি. (BSCCL)।
২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?
Correct Answer:
গ: ভিয়েতনাম
Explanation:
২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন? সঠিক উত্তর ভিয়েতনাম ভিয়েতনামের তৎকালীন রাষ্ট্রপ্রধান ট্রান দুক লুয়ং ২০০৪ সালে প্রথম (২২ - ২৪ মার্চ) বাংলাদেশ সফর করেন। ১৪ অক্টোবর ২০১৬ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দুদিনের সফরে বাংলাদেশে আসেন।