30th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 94)
AMICABLE
Correct Answer:
D: Friendly
Explanation:
AMICABLE Correct Answer Friendly Amicable - শান্তিপ্রবণ, বন্ধুত্বপূর্ণ, Interesting - আকর্ষণীয়, চিত্তাকর্ষক; Loving - প্রাতিপূর্ণ, স্নেহশীল ; Affectionate - স্নেহময় ,মমতাময় , Friendly - বন্ধুত্বপূর্ণ ,বন্ধুসুলভ। তাই (ঘ) ই সঠিক উত্তর।
What is the opposite of "LIABILITY"?
Correct Answer:
C: Assets
Explanation:
What is the opposite of "LIABILITY"? Correct Answer Assets Liability - দায়; Trasure - অত্যন্ত মূল্যবান সম্পদ Debt - ঋণ , দেনা ; Assets - সম্পদ , Property - সম্পত্তি ; বিত্ত। এখানে Liability - এর opposite বা বিপরীত হচ্ছে Assets । তাই (গ) ই সঠিক উত্তর ।
IMPROVEMENT
Correct Answer:
C: Betterment
Explanation:
IMPROVEMENT Correct Answer Betterment Improvement - উৎকর্ষ বা উৎকর্ষ , সাধন Promotion - পদোন্নতি ; Advancement - পদোন্নতি, উন্নতি, Betterment - উৎকর্ষ বা উৎকর্ষ সাধন; Preference - অগ্রাধিকার। তাই (গ) ই correct answer।
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:- A song embodying religious and sacred emotions -----
Correct Answer:
C: Hymn
Explanation:
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:- A song embodying religious and sacred emotions ----- Correct Answer Hymn Lyric হচ্ছে গীতিকবিতা, অর্থাৎ a short poem of songlike quality । Ode হচ্ছে গাঁথা - কবিতা অর্থাৎ a poem written to a person or thing । যেমন - John Keats রচিত Ode to a Nightingale । Hymn হচ্ছে ঈশ্বর বন্দনা, অর্থাৎ a song of praise or thanksgiving to God or a deity । অন্যদিকে Ballad is a kind of short narrative poem . অর্থানুযায়ী এখানে (গ) - ই correct answer ।
Rishan walks as if he --- lame.
Correct Answer:
D: were
Explanation:
Rishan walks as if he --- lame. Correct Answer were As if - এর পূর্বে Present indefinite tense হলে তার পরে Past definiteness tense হয়। তবে as if যুক্ত বাক্যে be verb - এর past form সব সময় were হয়। তাই (ঘ) - ই Correct answer ।
Time after twilight and before night----
Correct Answer:
C: Dusk
Explanation:
Time after twilight and before night---- Correct Answer Dusk Twilight (গােধূলি) - এর পরবর্তী কিন্তু night (রাত্রি) - এর পূর্ববর্তী সময় বা time - কে Dusk বা সন্ধ্যার প্রাক্কাল বলে। তাই (গ) ই সঠিক উত্তর।
Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative from among the four choices given:- Parliamentary democracy demands discipline and -----to the rules.
Correct Answer:
A: adherence
Explanation:
Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative from among the four choices given:- Parliamentary democracy demands discipline and -----to the rules. Correct Answer adherence Adherence - আনুগত্য ; respectful - শ্রদ্ধাশীল, knowledge - জ্ঞান, awareness - এর পর preposition 'of' বসে। কিন্তু শুণ্যস্থানের পরে আছে to । প্রশ্নে and - এর পূর্বে আছে discipline যা Noun । respectful হচ্ছে adjective । তাই এটি উত্তর হবে না। adherence সঙ্গতিপূর্ণ বিধায় (ক) - ই correct answer ।
Reason is the highest faculty ---- on human by their creator.
Correct Answer:
C: bestowed
Explanation:
Reason is the highest faculty ---- on human by their creator. Correct Answer bestowed entrust - বিশ্বাস স্থাপন করা ; endow - টাকা বা সম্পত্তি দান করা ; bestow - প্রদান করা; confer - খেতাব বা উপাধি প্রদান করা। এখানে প্রদত্ত বাক্যের অর্থের সাথে একমাত্র (গ) - ই সঙ্গতিপূর্ণ । তাই (গ) - ই correct answer।
To put the cart before the horse-----
Correct Answer:
D: to reverse the natural order of things
Explanation:
To put the cart before the horse----- Correct Answer to reverse the natural order of things Cart হলো গাড়ি যা সাধারণত ঘোড়া দিয়ে টানা হয়। কিন্তু Cart before the horse এমন অর্থ দেয় যেন গাড়িটিই ঘোড়ার আগে রয়েছে, যা স্বাভাবিক ঘটনার বিপরীত । তাই এখানে উত্তর হবে d
To read between the lines------
Correct Answer:
D: to grasp the hidden meaning
Explanation:
To read between the lines------ Correct Answer to grasp the hidden meaning read between the lines = ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া;
One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:
Correct Answer:
B: I intend to go to Rajshahi
Explanation:
One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer: Correct Answer I intend to go to Rajshahi intend to = have (a course of action) as one's purpose or intention; plan.
what is antonym of ''HATE''
Correct Answer:
A: Admire
Explanation:
what is antonym of ''HATE'' Correct Answer Admire Hate - ঘৃণা করা , Admire - প্রশংসা করা ; Abhor - ঘৃণা করা , Concern - উদ্বেগ; Loathe - অপছন্দ করা। এখানে স্পষ্টতই Hate - এর Opposite বা বিপরীত হলো Admire । তাই (ক) ই correct answer।
Of the four alternatives given under each sentence, find the one that best fits into the blank space :- The horror movie scared them out of their----
Correct Answer:
A: wits
Explanation:
Of the four alternatives given under each sentence, find the one that best fits into the blank space :- The horror movie scared them out of their---- Correct Answer wits Out of ones(here theirs) wits refers they are much scared. Basically, out of ones' wit used in a sentence to emphasize word scare, frighten, afraid etc.
A lion may be helped even by a little mouse.
Correct Answer:
B: Even a little mouse may help a lion.
Explanation:
A lion may be helped even by a little mouse. Correct Answer Even a little mouse may help a lion. এখানে even a little mouse হলো subject, এর passive form হলো sub: + modal aux verb + be + verb এর past form + even + by + obj:
In each of the following questions, a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in Passive (or Active) voice :- I know him.
Correct Answer:
D: He is known to me.
Explanation:
In each of the following questions, a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in Passive (or Active) voice :- I know him. Correct Answer He is known to me. প্রথমত প্রশ্নের বাক্যটা হলো simple present tense দেয়া। তাই passive করার সময় auxiliary verb হতে পারে am, is , are । আর known এর পর preposition হিসেবে to বসে। তাই সবচেয়ে গ্রহণযোগ্য সঠিক উত্তর হলো - He is known to me
Each of the following idioms is followed by some alternative. Choose the one which best expresses its meaning :-
Correct Answer:
C: to keep calm
Explanation:
Each of the following idioms is followed by some alternative. Choose the one which best expresses its meaning :- Correct Answer to keep calm to keep one's head - to keep calm
Choose the correctly spelt word:-
Correct Answer:
B: Leisure
Explanation:
Choose the correctly spelt word:- Correct Answer Leisure correct spelling - Leisure = অবসর, অবকাশ, জিরানো
The people who carry a coffin a funeral are called-----
Correct Answer:
C: pallbearers
Explanation:
The people who carry a coffin a funeral are called----- Correct Answer pallbearers Pallbearer এর অর্থ : যে ব্যক্তি শব বয়ে নিয়ে যায়।
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
Correct Answer:
গ: ১২০৪
Explanation:
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? সঠিক উত্তর ১২০৪ ' ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি' ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদীয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন ।
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
Correct Answer:
ঘ: বরিশাল
Explanation:
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? সঠিক উত্তর বরিশাল বর্তমান বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ যা বাংলার আদি জনপদের একটি। রাজা দনুজমর্দন এই স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা। ১৭৯৬ সাল পর্যন্ত এর নাম বাকলা চন্দ্রদ্বীপ ছিল।
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
Correct Answer:
গ: পটুয়াখালী
Explanation:
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সঠিক উত্তর পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সাগরকন্যা খ্যাত অপরূপ এক জায়গা কুয়াকাটা। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালী ইউনিয়নে অবস্থিত এ জায়গায় আছে বাংলাদেশের সর্বাপেক্ষা আকর্ষণীয় সমুদ্র সৈকত। একই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার মতো জায়গা দ্বিতীয়টি আর এদেশে নেই। অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত ছাড়াও কুয়াকাটায় আছে বেড়ানোর মতো আরও নানান আকর্ষণ।
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
Correct Answer:
ক: ফরিদপুর
Explanation:
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? সঠিক উত্তর ফরিদপুর বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর। নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই বা বাংলায় নগই) হল বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান যা প্রধানত বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতারক্ষা ও পাললিকীকরণ, সেচব্যবস্থা এবং নদীর তীর সংরক্ষণ কাজে জরিপ পরিচালনা ও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে এবং এটি ফরিদপুরে অবস্থিত। এই জাতীয় প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রনালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। নদী গবেষণা ইনস্টিটিউট তিনটি বিভাগের সমন্বয়ে গঠিতঃ হাইড্রলিক রিসার্চ, জিওটেকনিক্যাল রিসার্চ এবং অর্থ ও প্রশাসন পরিদপ্তর।
বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
Correct Answer:
খ: ১-১১-০৭
Explanation:
বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? সঠিক উত্তর ১-১১-০৭ বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পৃথক হয়েছিল এখন থেকে ১৫ বছর আগে ২০০৭ সালে। এখন বিচার বিভাগ রাষ্ট্রের একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সুপ্রীম কোর্টের মাধ্যমে পরিচালিত হয়। মূলত বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার জন্য ১৯৯৪ সালে একটি রিট মামলা করেছিলেন জেলা জজ ও জুডিশিয়াল এসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাসদার হোসেন।সেই মামলাটি 'মাসদার হোসন মামলা' নামে পরিচিত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যার চূড়ান্ত রায় হয়েছিল ১৯৯৯ সালে।রায়ের আট বছর পর ২০০৭ সালে মূল নির্দেশনাটি বাস্তবায়ন করে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল।
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
Correct Answer:
গ: ২০০০
Explanation:
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? সঠিক উত্তর ২০০০ ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালের ২৬ জুন দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি'র সদস্যপদ লাভ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
Correct Answer:
ক: ৪ টি
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? সঠিক উত্তর ৪ টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে ৪টি তারকা চিহ্ন রয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার অব্যবহিত পরেই বাংলাদেশ - এর জাতীয় প্রতীক গ্রহণ করা হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা। চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে। পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশাকার মোহাম্মদ ইদ্রিস।
৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
Correct Answer:
খ: লাহোর
Explanation:
৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়? সঠিক উত্তর লাহোর ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে ছয় দফা দাবী পেশ করেন।
বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
Correct Answer:
খ: কাঁঠাল
Explanation:
বাংলাদেশের জাতীয় ফল কোনটি? সঠিক উত্তর কাঁঠাল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। জাতীয় ফল কাঁঠাল। ইলিশ হলো জাতীয় মাছ। জাতীয় বৃক্ষ হলো আম গাছ। বাংলাদেশের জাতীয় ফল হিসাবে কাঁঠাল সরকারীভাবে নির্ধারিত। বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ পরিদৃষ্ট হয়। কাঁচা কাঁঠালকে বলা হয় এঁচোড়। কাঁঠাল গাছের কাঠ আসবাবপত্র তৈরীর জন্য সমাদৃত। কাঁঠাল পাতা বিভিন্ন প্রাণীর পছন্দের খাদ্য। তুলনামূলকভাবে বিশালাকার এই ফলের বহির্ভাগ পুরু এবং কান্টকাকীর্ণ, অন্যদিকে অন্তরভাগে একটি কাণ্ড ঘিরে থাকে অসংখ্য রসালো কোয়া। কাঁঠালের বৃহদাকার বীজ কোয়ার অভ্যন্তরভাগে অবস্থিত।
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: থিম্পু
Explanation:
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর থিম্পু ষোড়শ সার্ক সম্মেলন ২৮ - ২৯ এপ্রিল, ২০১০ ভুটানের থিম্পু তে অনুষ্ঠিত হয়।
নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?
Correct Answer:
ঘ: সুইডেন
Explanation:
নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়? সঠিক উত্তর সুইডেন G - 8 এর সদস্য নয় সুইডেন।ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, জাপান, ইতালি ও কানাডা G - 8 এর সদস্য দেশ।
দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
Correct Answer:
ক: গজারিয়া
Explanation:
দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? সঠিক উত্তর গজারিয়া দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে গাজারিয়া। ২০০৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়, ওষুধশিল্পের জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন বাউশিয়া ও লক্ষ্মীপুর মৌজায়, ২০০ একর জায়গাজুড়ে একটি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) গড়ে তোলার প্রকল্প অনুমোদিত হয়। দেশীয় ওষুধ কোম্পানিগুলোর নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রসার ঘটানো, প্রতিযোগিতামূলক বাজার ধরতে পণ্য বৈচিত্র্য সৃষ্টি করা ও পণ্যের মান উন্নয়নে গবেষণা করা হচ্ছে এই পার্কটির প্রধান উদ্দেশ্য। এছাড়াও ওষুধ উত্পাদনে যেসব কাঁচামাল প্রয়োজন ও যেসব কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়, আগামী ১০ বছরের মধ্যে দেশেই তা উৎপাদন করা ও কাঁচামাল আমদানি উল্লেখযোগ্যভাবে কমানো বা বন্ধ করা। ফলে বছরে সাশ্রয় হবে প্রায় এক হাজার কোটি টাকা।
কোথায় সেনাবাহিনী নেই?
Correct Answer:
গ: মালদ্বীপ
Explanation:
কোথায় সেনাবাহিনী নেই? সঠিক উত্তর মালদ্বীপ মালদ্বীপে সেনাবাহিনী নেই। সুদান, সাইপ্রাস, ভুটানে সেনাবাহিনী আছে।
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
Correct Answer:
ঘ: ১০ ডিসেম্বর
Explanation:
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর। মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
কিরগিজস্তানের রাজধানী কোথায়?
Correct Answer:
ক: বিশকেক
Explanation:
কিরগিজস্তানের রাজধানী কোথায়? সঠিক উত্তর বিশকেক কিরগিজিস্তান মধ্য এশিয়ার পূর্বভাগের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর সরকারি নাম কিরগিজ প্রজাতন্ত্র । এর উত্তরে কাজাখস্তান, পূর্বে গণচীন, দক্ষিণে গণচীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান। বিশকেক শহর দেশটির রাজধানী ও বৃহত্তম শহর।
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ---
Correct Answer:
ঘ: অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
Explanation:
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে --- সঠিক উত্তর অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা জানি অক্সিজেন আগুন জালাতে সাহায্য করে। যদি অক্সিজেন গ্যাস আগুনের সংস্পর্শে আশা রোধ করা যায় তাহলে আগুন নিভে যায়।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
Correct Answer:
ক: EU
Explanation:
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? সঠিক উত্তর EU বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈিতক জোট হলো ইউরোপিয় ইউনিয়ন, আর বানিজ্যিক জোট হলো ডব্লিউটিও। WTO এর পূর্বসূরী হলো গ্যাট।
গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
Correct Answer:
খ: নিম্নভূমি নিমজ্জিত হবে
Explanation:
গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে পাহাড়ের শীর্ষে এবং মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলে গিয়ে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে। ফলে, সমুদ্র উপকূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। গ্রীন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। বিগত ১০০ বছরে বিশ্বের গড় তাপমাত্রা ০.০৭ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের আন্তরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল(IPCC) তৃতীয় সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা ৪৫ সেমি বাড়লে বাংলাদেশের ১১% ভূমি সমুদ্র গর্ভে নিমজ্জিত হবে। রিপোর্টে আরও বলা হয় ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১৮ সেমি হতে ৫৯ সেমি এ উন্নীত হবে।
কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৮৬৩ সালে
Explanation:
কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৮৬৩ সালে ১৮৬৩ সালে রেডক্রস প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী, সদস্য এবং কর্মী সহ একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন যা মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা, সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা, এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বেসরকারি মানবতাবাদী প্রতিষ্ঠান অঁরি দ্যুনঁ এবং গ্যুস্তাভ মোয়ানিয়ে দ্বারা সুইজারল্যান্ডের জেনেভায় ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত
সংকর ধাতু পিতলের উপাদান -----
Correct Answer:
খ: তামা ও দস্তা
Explanation:
সংকর ধাতু পিতলের উপাদান ----- সঠিক উত্তর তামা ও দস্তা পিতল এক প্রকারের সংকর ধাতু যা দস্তা ও তামার সংমিশ্রণে তৈরি করা হয়। পিতলে তামা ও দস্তার পরিমাণে তারতম্য ঘটতে পারে এবং এর ফলে বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্ন ধরনের পিতল তৈরি সম্ভব। চীনে খ্রীষ্টপূর্ব ৫০০ অব্দ পূর্বেও পিতলের ব্যবহার দেখা যায়।
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
Correct Answer:
ক: ডিনামাইট
Explanation:
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? সঠিক উত্তর ডিনামাইট আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। আলফ্রেড বের্নহার্ড নোবেল ( জন্মঃ ২১ অক্টোবর, ১৮৩৩ - মৃত্যুঃ ১০ ডিসেম্বর, ১৮৯৬) একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা।
FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
Correct Answer:
ক: ১৯০৪
Explanation:
FIFA প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর ১৯০৪ FIFA প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফুটবলের প্রধান অনুষ্ঠানগুলো বিশেষ করে ফিফা বিশ্বকাপ আয়োজন ও তত্ত্বাবধান করে থাকে। ফিফা প্রতিষ্ঠিত হয় ২১ মে, ১৯০৪ সালে। প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়ে।
এনজিওপ্লাস্টি হচ্ছে ----
Correct Answer:
ক: হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
Explanation:
এনজিওপ্লাস্টি হচ্ছে ---- সঠিক উত্তর হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিন্ডের সংকীর্ণ ল্যুমেনযুক্ত বা রূদ্ধ হয়ে যাওয়া করােনারি ধমনি পুনরায় প্রশস্ত ল্যুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলে। এনজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া ল্যুমেনের ভেতর দিয়ে হৃৎপিন্ডে পর্যাপ্ত O2 সরবরাহ নিশ্চিত করে হৃৎপিন্ড ও দেহকে সচল রাখা। বুকে ব্যথা (অ্যানজাইনা), হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রােগ থেকে মুক্তির সহজ উপায় এনজিওপ্লাস্টি।
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
Correct Answer:
ক: ফিটকিরি
Explanation:
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে? সঠিক উত্তর ফিটকিরি অ্যালুমিনিয়াম সালফেট একটি রাসায়নিক যৌগ, যার সংকেত Al2(SO4)3। এটা পানিতে দ্রবণীয়। প্রধানত পানীয় জল পরিশোধনে একটি এজেন্ট হিসেবে এটি ব্যবহার করা হয়। কাগজ উত্পাদনেও এর ব্যবহার রয়েছে। অ্যালুমিনিয়াম সালফেট কখনও - কখনও ফটকিরির একটি ধরন হিসাবে উল্লেখ করা হয়। এর নির্জল ফর্ম প্রাকৃতিকভাবে আগ্নেয় পরিবেশে একটি বিরল খনিজ ’millosevichite’ হিসেবে পাওয়া যায়।
সুনামির (Tsunami) কারণ হলো ------
Correct Answer:
ঘ: সমুদ্র তলদেশের ভূমিকম্প
Explanation:
সুনামির (Tsunami) কারণ হলো ------ সঠিক উত্তর সমুদ্র তলদেশের ভূমিকম্প সুনামি বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধ্বস অন্যতম। তন্মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য: সমুদ্রসমতলের ২০ - ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটন; টেকটনিক প্লেটের আকস্মিক উত্থান - পতন সমুদ্রসমতলের ২০ - ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হলে তা সমুদ্র তলদেশের মাটিকে যেমন নাড়িয়ে দেয়, তেমনি খুব স্বাভাবিকভাবেই তার সাথে সম্পর্কিত জলকে নাড়িয়ে দেয়। ভূমির কম্পন যখন জলে সঞ্চালিত হয়, তখন তার ফলে সুনামির উৎপত্তি হতে পারে। এছাড়াও সাধারণত কার্বন চক্রের প্রভাবে ভূ - অভ্যন্তরে টেকটনিক প্লেটের নড়াচড়া হতে থাকে। এভাবে কখনও কোনো একটি প্লেট অপর প্লেটের দিকে অনবরত ধাক্কা দিতে থাকলে একসময় একটি আরেকটির উপরে উঠে যায়। তখন ঐ স্থানের ভূত্বক আচমকা উঁচু হয়ে যায়, এমনকি এভাবে ছোট টিলা থেকে পাহাড় সমান পর্যন্ত হঠাৎ ভূত্বক উঁচু হয়ে যেতে পারে। সমুদ্র, নদী, জলাশয় কিংবা অন্য কোনো বৃহৎ জলক্ষেত্রের নিচের ভূত্বক এভাবে ফুলে উঠলে তখন ঐ জলক্ষেত্রের পানিও হঠাৎ ফুলে উঠে সুনামির সৃষ্টি হয়।
কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
Correct Answer:
গ: ৭৬ বছর
Explanation:
কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? সঠিক উত্তর ৭৬ বছর হ্যালির ধূমকেতু (ইংরেজি ভাষায়: Halley's Comet), প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এর অফিসিয়াল ডেসিগনেশন হচ্ছে ১পি/হ্যালি। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে। ১৯৮৬ সালে সৌর জগৎতের অভ্যন্তরভাগে এই ধূমকেতুকে শেষবারের মত দেখা গিয়েছিল। ২০৬১ সালে এটি আবার পৃথিবীর আকাশে দেখা দেবে।
কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
Correct Answer:
খ: সালফার
Explanation:
কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়? সঠিক উত্তর সালফার সালফারের অভাবজনিত লক্ষণ নাইট্রোজেনের সাথে সাদৃশ্যপূর্ণ; তবে পার্থক্য হলো নাইট্রোজেনের অভাবে প্রথমে গাছের পুরাতন পাতা হলুদ হয়ে যায় এবং সালফারের অভাবে গাছের নতুন গজানো পাতা হলুদ হয়। ধান গাছের উচ্চতা, কুশির সংখ্যা, শিষের আকার খাটো এবং প্রতি শিষে দানার সংখ্যা কমে যাওয়াসহ জমির ধান সাধারণত ১ - ২ সপ্তাহ পরে পাকে। বীজতলায় এর অভাব হলে চারা হলুদ হয়ে যায়। চারা রোপণের ২ - ৪ সপ্তাহ পরে ধান গাছে দস্তার অভাব দেখা যায় এবং সে ক্ষেত্রে কচি পাতার গোড়া সাদা হয়ে যায়। পুরাতন পাতা মরচে পড়া বাদামি থেকে হলদে কমলা লেবুর মতো রঙ ধারণ করে। পাতার আকার ছোট ও সরু হয়। গাছের বৃদ্ধি সুষম হয় না। মাঠের মধ্যে স্থানে স্থানে উচ্চতার ভিন্নতা দেখে মনে হয় গাছগুলো মাঝে মাঝে বসে গেছে। গাছে রোগবালাইয়ের প্রকোপ বেশি দেখা যায়।
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়?
Correct Answer:
ঘ: রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়? সঠিক উত্তর রঞ্জন রশ্মি রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স - রে (X - ray)। রঞ্জনরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য (সাধারণত ১০ - ০.০১ ন্যানোমিটার) সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। ১৮৯৫ সালে উইলিয়াম রন্টজেন এই রশ্মি আবিস্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি। প্রকারভেদকোমল এক্সরে(Soft X - ray)কঠিন এক্সরে(Hard X - ray) উৎপাদনফিলামেন্ট F - এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহ ক্যাথোড C - কে উত্তপ্ত করলে। ইলেক্ট্রন তাপীয় নিঃসরণ প্রক্রিয়ায় একটি এক্সরে টিউবের প্রয়োজনীয় অংশ ক্যাথোড থেকে মুক্ত হয়ে আসে। তারপর একটি অতি উচ্চ বিভব প্রভেদ V - এর দ্বারা ইলেন্ট্রন গুলো ত্বরিত হয় ও আ্যনোডরূপী লক্ষবস্তু T - তে আঘাত করে। ফলে এক্সরে উৎপন্ন হয়। রঙিন টেলিভিশন থেকেও এই রশ্মি নির্গত হয়।
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
Correct Answer:
ক: পরমাণু শক্তি
Explanation:
নবায়নযোগ্য জ্বালানি কোনটি? সঠিক উত্তর পরমাণু শক্তি নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি ( বায়োগ্যাস, বায়োম্যাস, বায়োফুয়েল), ভূ - তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র - তাপ, জোয়ার - ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
Correct Answer:
ঘ: বায়বীয় পদার্থে
Explanation:
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম? সঠিক উত্তর বায়বীয় পদার্থে বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম এবং শূন্যস্থানে শব্দের বেগ শূন্য। বাতসে শব্দের গতি ঘন্টায় ৭৫৭ মাইল। লোহার মধ্যদিয়ে শব্দ বাতাসের চেয়ে ১৫ গুণ দ্রুত চলে।
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস কোনটি? সঠিক উত্তর ৫ জুন বিশ্বব্যাপী পরিবেশদূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ৫ জুনকে ঘোষণা করেছে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে। ২০২০ সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘প্রকৃতির জন্য সময়’ (Time for Nature)।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো -----
Correct Answer:
খ: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো ----- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা - এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। বৈশিষ্ট্য ও বিভিন্ন জটিলতা অতিরিক্ত মেদ এ রোগের অন্যতম কারণ ; উপসর্গহীনতা বা অসচেতনতার কারণে চিকিৎসার অভাব ; কিডনি বা বৃক্কের অক্ষমতার অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; অন্ধত্ব বা দৃষ্টিবিচ্যূতির অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; বিনা দুর্ঘটনায় অঙ্গচ্ছেদের অন্যতম মূল কারণ ডায়াবেটিস।