37th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 191)
Which of the following words is in singular form?
Correct Answer:
D: radius
Explanation:
Which of the following words is in singular form? Correct Answer radius প্রদত্ত option গুলোর মধ্যে radius (ব্যাসার্ধ) শব্দটি singular, যার plural form 'radii' । Option - এ প্রদত্ত অন্য word গুলো plural , যাদের singular যথাক্রমে formula, addendum এবং oasis।
Choose the correct sentence:
Correct Answer:
C: All of it depends on you
Explanation:
Choose the correct sentence: Correct Answer All of it depends on you একই অর্থে 'all of it' - এর আরেকটি form হচ্ছে ' it all' যা singular এবং এটি subject হিসেবে singular verb গ্রহণ করে। আর এটি Present Indefinite Tense - এর singular হলে verb - এর সাথে s/es যুক্ত হয়।
A chart was "appended" to the report. Here 'appended' means----
Correct Answer:
C: joined
Explanation:
A chart was "appended" to the report. Here 'appended' means---- Correct Answer joined Append শব্দটির অর্থ লেখায় বা ছাপায় যুক্ত করা। এর Synonyms - associate, connect, join, engage ইত্যাদি । সুতরাং সঠিক উত্তর (গ) ।
"A rolling stone gathers no moss" The complex form of the sentence is ----
Correct Answer:
D: A stone that rolls gathers no moss.
Explanation:
"A rolling stone gathers no moss" The complex form of the sentence is ---- Correct Answer A stone that rolls gathers no moss. Participle যুক্ত simple sentence - কে complex করতে হলে participle অংশকে subordinate clause - এ রুপান্তরিত করতে হয় এবং বাকি অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে। প্রদত্ত বাক্যে ' rolling' হচ্ছে present participle , যার subordinate clause হলো ' A stone which /that rolls যা (ঘ) option - এ উল্লেখ আছে।
The new offer of job was "alluring". Here 'alluring' means-----
Correct Answer:
B: tempting
Explanation:
The new offer of job was "alluring". Here 'alluring' means----- Correct Answer tempting Alluring - লোভনীয় । অন্য option - গুলোর মধ্যে unexpected - অপ্রত্যাশিত , tempting - প্রলুদ্ধকর/ লোভনীয়, disappointing - হতাশাজনক , ordinary - সাধারণ । বাক্য অনুযায়ী নতুন চাকরির offer - টি লোভনীয় ছিল। অতএব সঠিক উত্তর (খ) ।
"Who planted this tree here"? The correct passive voice of this sentence is-------
Correct Answer:
A: By whom was this tree planted here?
Explanation:
"Who planted this tree here"? The correct passive voice of this sentence is------- Correct Answer By whom was this tree planted here? Who দিয়ে interrogative sentence শুরু হলে passive করার ক্ষেত্রে বাক্যের শুরুতে by whom বসে। মূল passive form টি হবে By whom was this the planted here?
Choose the appropriate preposition in the blank of the following sentence: The family doesn't fell----going outing this season.
Correct Answer:
C: like
Explanation:
Choose the appropriate preposition in the blank of the following sentence: The family doesn't fell----going outing this season. Correct Answer like কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করতে 'feel like' ব্যবহৃত হয়। এর পর যে verb আসে তার সাথে ' ing' বসে । প্রদত্ত বাক্যে পরিবারটির বাইরে না যাওয়া ইচ্ছাকে বোঝাচ্ছে। সুতরাং সঠিক উত্তর (গ)
The mother sat "vigilantly" beside the sick baby. Here 'vigilantly' is------
Correct Answer:
B: an adverb
Explanation:
The mother sat "vigilantly" beside the sick baby. Here 'vigilantly' is------ Correct Answer an adverb Vigilantly - জাগ্রতবস্থায়, সতর্কভাবে। ।Grammar অনুযায়ী যে word কোনো verb - কে modify করে তাকে adverb বলে। প্রদত্ত বাক্যে sat হচ্ছে verb আর কীভাবে বসেছিল সেটা বোঝাচ্ছে vigilantly । সুতরাং vigilantly শব্দটি adverb .
Use the appropriate article----- I saw----one-eyed man when I was walking on the road.
Correct Answer:
A: a
Explanation:
Use the appropriate article----- I saw----one-eyed man when I was walking on the road. Correct Answer a সাধারণত Vowel ( a, e, I, o,u) - এর পূর্বে article 'An' বসে । কিন্তু Vowel 'U' - এর উচ্চারণ যদি 'ইউ' এবং 'O' - এর উচ্চারণ যদি 'ওয়া' - এর মতো হয় তাহলে 'An' - এর পরিবর্তে 'A' বসে। তাই One (ওয়ান) - এর পূর্বে 'a' বসবে।
Complete the following sentence choosing the appropriate option: It's raining cats and dogs, so----
Correct Answer:
B: Make sure you take an umbrella.
Explanation:
Complete the following sentence choosing the appropriate option: It's raining cats and dogs, so---- Correct Answer Make sure you take an umbrella. বৃষ্টি হলে অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হিসেবে ছাতা দরকার । অতএব, It's raining cats and dogs, so make sure you take an umbrella. . তাই সঠিক উত্তর (খ) ।
Frailty the name is women. Here "Frailty"is :
Correct Answer:
A: A noun
Explanation:
Frailty the name is women. Here "Frailty"is : Correct Answer A noun Frailty বলে কোনো word পাওয়া যায় না তবে শব্দটি Faility না হয়ে Frailty (ভঙ্গুরতা, নশ্বরতা) হলে এটি হতো Noun । ' Frailty , the name is woman বাক্যটি Shakespeare - এর বিখ্যাত Tragedy ' Hamlet থেকে নেওয়া ।
He worked "with all sincerity". the underlined phrase is ----
Correct Answer:
D: An adverbial phrase
Explanation:
He worked "with all sincerity". the underlined phrase is ---- Correct Answer An adverbial phrase Adverbial phrase - ও adverb - এর মতো verb - কে modify করে। প্রদত্ত বাক্যে underlined phrase টি verb কে modify করেছে অর্থাৎ verb - এর manner প্রকাশ করায় এটি Adverbial phrase of manner.
This is the book "I lost". Here 'I lost' is----
Correct Answer:
C: An adjective clause
Explanation:
This is the book "I lost". Here 'I lost' is---- Correct Answer An adjective clause Adjective clause ও Adjective - এর মতো noun/pronoun - কে modify করে। প্রদত্ত বাক্যের ' I lost clause টি book - কে modify করছে। সুতরাং সঠিক উত্তর (গ) ।
fill in the blank with appropriate use of tense: I couldn't mend the computer my self, so I----at a shop.
Correct Answer:
A: had it mended
Explanation:
fill in the blank with appropriate use of tense: I couldn't mend the computer my self, so I----at a shop. Correct Answer had it mended কোনো কাজ কারো দ্বারা করানো এরুপ বোঝাতে causative verb বসে। Causative verb ব্যবহারের ক্ষেত্রে গঠন Subject + causative verb + object + মূল verb এর past participle form । যেমন - I had my shirt washed. Causative verb - have, make, cause, allow, help, enable, keep, hold, let, force and require. প্রদত্ত বাক্যে I had it mended at a shop - আমি এটা একটা দোকানে মেরামত করিয়েছিলাম সুতরাং সঠিক উত্তর (ক) ।
Which do you think is the nearest in meaning to 'proviso':
Correct Answer:
C: stipulation
Explanation:
Which do you think is the nearest in meaning to 'proviso': Correct Answer stipulation Proviso - অনুবিধি ./শর্ত । অন্য option গুলোর মধ্যে sanction - অনুমোদন , substitute - বিকল্প, stipulation - পণ, মুক্তিপণ, শর্ত, directive - নির্দেশনামূলক। সুতরাং দেখা যায় অর্থের দিক থেকে 'proviso' ও 'stipulation' কাছাকাছি। অতএব, সঠিক উত্তর (গ)।
The phrase 'Achilles' heel' means:
Correct Answer:
B: A weak point
Explanation:
The phrase 'Achilles' heel' means: Correct Answer A weak point 'Achilles' heel' একটি idiom, যার অর্থ দুর্বল দিক বা weak point. সুতরাং সঠিক উত্তর (খ) । Greek Mythology - এর বিখ্যাত চরিত্র Achilles - এর heel তথা 'গোড়ালির দুর্বলতা ' থেকেই মূলত idiom টির উৎপত্তি ।
Cassandra is a night owl, so she doesn't usually get up untill about :
Correct Answer:
A: 11 a.m
Explanation:
Cassandra is a night owl, so she doesn't usually get up untill about : Correct Answer 11 a.m Greek Mythology অনুযায়ী Cassandra ছিলেন ট্রয়ারাজ Priam - এর কন্যা। আর ' Night Owl' Metaphorical Idiom, যার অর্থ নিশাচর বা যে রাত জেগে থাকে। প্রশ্নানুসারে যেহেতু ' Cassandra is a night owl' সেহেতু তার পক্ষে 11 pm, 7am বা 7 pm - এ ঘুম থেকে জেগে উঠা যুক্তিসঙ্গত নয়। বরং 11 am - ই উত্তর হিসেবে অধিক যুক্তিসঙ্গত। সুতরাং সঠিক উত্তর (ক) ।
Select the word that is the most closely opposite in meaning to the capitalized word : DELETERIOUS
Correct Answer:
C: harmless
Explanation:
Select the word that is the most closely opposite in meaning to the capitalized word : DELETERIOUS Correct Answer harmless Deleterious - ক্ষতিকর । option সমূহের মধ্যে Toxic - বিষাক্ত , spurious - কৃত্রিম, মিথ্যা, harmless - অহিংস , যা ক্ষতি করে না, lethal - মারাত্মক ক্ষতিকর । অতএব অর্থের দিকে থেকে deleterious এবং harmless পুরোপুরি opposite বা বিপরীতার্থক। সঠিক উত্তর (গ) ।
Fill in the blank."---" is Shakespeare's last play.
Correct Answer:
C: Tempest
Explanation:
Fill in the blank."---" is Shakespeare's last play. Correct Answer Tempest প্রদত্ত অপশনগুলোর সবই শেক্সপিয়রের নাটক , যা তিনি বিভিন্ন সময়ে লিখেছেন। যেমন - As You Like It (1599 - 1600) Othello (1603 - 1604) Macbeth (1606) এবং The Tempest ( 1610 - 1611) । দেখা যাচ্ছে , উল্লিখিত চারটি নাটকের মধ্যে শেক্সপিয়র সবার শেষে লিখেছেন The Tempest। সুতরাং সঠিক উত্তর হবে (গ) ।
Who has written the poem "Elegy Written in a Country Churchyard"?
Correct Answer:
A: Thomas Gray
Explanation:
Who has written the poem "Elegy Written in a Country Churchyard"? Correct Answer Thomas Gray ইংরেজি সাহিত্যে Thomas Gray বিখ্যাত তার Elegy' র জন্য। তার বিখ্যাত কবিতাগুলো হলো ' The Fatal Sisters : An Ode' , 'Elegy Written in a Country Churchyard' , 'Ode on the Spring' ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর হবে (ক) ।
The word 'omnivorous' means :
Correct Answer:
A: eating all types of food
Explanation:
The word 'omnivorous' means : Correct Answer eating all types of food Omnivorous - সর্বভুক, সবকিছু খায় এমন বা eating all types of food.
What is a funny poem of five lines called?
Correct Answer:
B: Limerick
Explanation:
What is a funny poem of five lines called? Correct Answer Limerick Quartet হলো চারজন লোকের একটি সংগীতদল Limerick - পাঁচ লাইনের একটি হাস্যরসাত্মক কবিতা Sixtet বলে কোনো শব্দ নেই। Haiku - তিন লাইনের একটি জাপানি কবিতা, যাতে সতেরটি অক্ষর থাকে সুতরাং প্রদত্ত প্রশ্ন অনুসারে সঠিক উত্তর (খ)।
Which of the following is not a poetic tradition?
Correct Answer:
B: The Comic
Explanation:
Which of the following is not a poetic tradition? Correct Answer The Comic প্রদত্ত অপশনগুলোর মধ্যে Epic হলো বড় ধরনের বর্ণনামূলক কবিতা, যাকে মহাকাব্য বলা হয়। Occult হলো অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাব্য রচনা করা হয় Tragic হলো বিষাদময় ঘটনা যা নিয়ে ও কবিতা লেখক হয়। অপরদিকে comic হলো হাস্যকর বা কৌতুকপ্রদ কোনো কিছু। অপশনগুলোর ভিতরে comic কখনো কবিতার ঐতিহ্য ছিল না। সুতরাং সঠিক উত্তর (খ) ।
Who has written the play 'Volpone'?
Correct Answer:
B: Ben Jonson
Explanation:
Who has written the play 'Volpone'? Correct Answer Ben Jonson Ben Jonson তার ব্যঙ্গ রসাত্মক নাটকের জন্য ইংরেজি সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন। তাকে কমেডি নাটকের জনকও বলা হয়। ' Volpone' তার বিখ্যাত কমেডি নাটক। তিনি আরো যেসব নাটক লিখেছেন তার মধ্যে The Alchemist , Everyman in His Humour, Everyman Out of His Humour অন্যতম। এখানে সঠিক উত্তর (খ)।
The repetition of beginning consonant sound is know as------
Correct Answer:
C: alliteration
Explanation:
The repetition of beginning consonant sound is know as------ Correct Answer alliteration দুটি পাশাপাশি শব্দের শুরুর উচ্চারণ বা যে কাব্যালংকারের প্রতিটি শব্দের প্রারম্ভে একই ব্যঞ্জন বা স্বরবর্ণের যদি পুনঃপুন ব্যবহার হয় তবে তাকে alliteration বা অনুপ্রাস বলে। অপরদিকে, কোনো বস্তু বা objects - কে সাহিত্যে মানুষ বা ব্যক্তিরুপ দান করাকে personification বলে। Onomatopoeia হলো অনুকার শব্দ বা কোনোকিছুর শব্দের অনুকরণে শব্দগঠন। Rhyme হলো শব্দের বা কবিতার চরণের মিল। সুতরাং প্রদত্ত অপশনগুলোর মধ্যে (গ) সঠিক উত্তর।
Robert Browning was a ----poet. fill in the gap with appropriate word.
Correct Answer:
B: Victorian
Explanation:
Robert Browning was a ----poet. fill in the gap with appropriate word. Correct Answer Victorian ইংরেজি সাহিত্য 1798 - 1901 - Victorian Age, 1901 - 1939 Modern Age এবং 1558 - 1603 সময়কে Elizabeth Age বলে। Robert Browning (1812 - 1889) একজন গুরুত্বপূর্ণ Victorian poet ।
Who wrote "Biographia Literaria"?
Correct Answer:
C: S. T. Coleridge
Explanation:
Who wrote "Biographia Literaria"? Correct Answer S. T. Coleridge S.T. Coleridge একজন বিখ্যাত ইংরেজ কবি, যিনি অনেকগুলো বিখ্যাত কবিতা লিখেছেন। যেমন - The Rime of Ancient Mariner , Kubla Khan , Lyrical Ballad ইত্যাদি। Biographia Literaria তার বিখ্যাত সাহিত্যবিষয়ক গ্রন্থ । সঠিক উত্তর (গ)।
P.B. Shelley's Adonais' is an elegy on the death of------
Correct Answer:
C: John Keats
Explanation:
P.B. Shelley's Adonais' is an elegy on the death of------ Correct Answer John Keats Adonais হলো P.B. Shelly এর লেখা একটি বিখ্যাত কবিতা। কবিতাটি তিনি ১৮২১ সালে তার বন্ধু John Keats কে উৎসর্গ করেন। বন্ধুর অকালমৃত্যুতে ব্যথিত হয়ে কবি Keats - এর মৃত্যুর সাত সপ্তাহের মিদ্যে কবিতাটি রচনা করেন। বন্ধুর অকাল প্রয়াণই কবিতাটির মূল বিষয়বস্তু । অতএব, সঠিক উত্তর (গ) ।
othello gave Desdemona----as a token of love :
Correct Answer:
B: Handkerchief
Explanation:
othello gave Desdemona----as a token of love : Correct Answer Handkerchief উইলিয়াম শেক্সপিয়রের Othello নাটকে বহুল ব্যবহৃত শব্দটি হলো Handkerchief বা রুমাল । Othello তার সগধর্মিণী Desdemona - কে ভালোবাসার নিদর্শনস্বরুপ একটি Handkerchief উপহার দেয়, পরর্তীতে Desdemona'র মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সুতরাং সঠিক উত্তর (খ)।
"Gerontion" is a poem by -----
Correct Answer:
A: T. S. Eliot
Explanation:
"Gerontion" is a poem by ----- Correct Answer T. S. Eliot ইংরেজি সাহিত্যে T.S. Eliot - এর বিখ্যাত কবিতাগুলোর মদ্যে ' The Waste Land' 'The Love Song of J. Alfred Prufrock', 'The Gerontion' অন্যতম সুতরাং সঠিক উত্তর (ক) ।
Shakespeare composed much of his plays in what sort of verse?
Correct Answer:
C: Iambic pentameter
Explanation:
Shakespeare composed much of his plays in what sort of verse? Correct Answer Iambic pentameter Shakespeare তার নাটকে Prose এবং Verse দুটি form - ই ব্যবহার করেছেন। তবে verse - এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন blank verse, যার কোনো rhyme (অন্ত্যমিল) নেই আর কিছু নাটকে ব্যবহার করেছেন iambic pentameter verse অর্থাৎ পাঁচমাত্রার ছন্দবিশিষ্ট লাইন।
The comparison of unlike things using the words like on as is known to be-----
Correct Answer:
B: simile
Explanation:
The comparison of unlike things using the words like on as is known to be----- Correct Answer simile Metaphor - দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা , যেখানে as, like উহ্য থাকে। যেমন - She is a moon. Simile - দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা, যা as, like, ইত্যাদি দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন - She is like the moon . সুতরাং সঠিক উত্তর (খ) ।
'The Sun Also Rises' is a novel written by-----
Correct Answer:
C: Earnest Hemingway
Explanation:
'The Sun Also Rises' is a novel written by----- Correct Answer Earnest Hemingway Earnest Hemingway একজন বিখ্যাত আমেরিকান Novelist, playwright। তার বিখ্যাত বইগুলোর মধ্যে A Farewell to Arms, The Old Man and the Sea, The Sun Also Rises, For Whom the Bell Tolls ইত্যাদি । সুতরাং সঠিক উত্তর (গ)।
'Restoration period' in English literature refers to -----
Correct Answer:
B: 1660
Explanation:
'Restoration period' in English literature refers to ----- Correct Answer 1660 ইংরেজি সাহিত্যে Restoration period শুরু হয়েছে। মূলত ১৬৬০ সালে, যার স্থায়িত্ব ছিল ১৬৮৮ সাল পর্যন্ত। সমগ্র ইংল্যান্ডকে একত্র করার মাধ্যমে তৎকালীন রাজা Charles II, ১৬৬০ সালে Restoration যুগের সূচনা করেন। অতএব সঠিক উত্তর (খ) ।
'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
Correct Answer:
ক: যৌগিক স্বরধ্বনি
Explanation:
'ঔ' কোন ধরনের স্বরধ্বনি? সঠিক উত্তর যৌগিক স্বরধ্বনি গঠনের বিচারে স্বরধ্বনি তিন প্রকার । যথা : ক. আনুনাসিক স্বরধ্বনি , খ. মৌলিক স্বরধ্বনি ও গ. দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির দ্রুত উচ্চারণের ফলে একটি যুক্ত স্বরধ্বনি বলে। একে সন্ধিস্বর বা দ্বিস্বরধ্বনিও বলা হয়। বাংলা বর্ণমালায় 'ঐ' এবং 'ঔ' - এ দুটি যৌগিক স্বরধ্বনি।
'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
গ: বিস্ময়কে আপন্ন
Explanation:
'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর বিস্ময়কে আপন্ন সমাস অর্থ শব্দ সংক্ষেপণ । পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়ে যে সমাস হয় সেটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিস্ময়কে আপন্ন - 'কে' লোপ করে হয় বিস্ময়াপন্ন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?
Correct Answer:
ক: ১৯১০
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে? সঠিক উত্তর ১৯১০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর নিকট পরিচিত করেন। কাব্যগ্রন্থটি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'গীতাঞ্জলি' কাব্য ও অন্যান্য কাব্যের কিছু কবিতা 'Song Offerings' নামে প্রকাশ করে ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
' জলে-স্থলে' কী সমাস?
Correct Answer:
গ: অলুক দ্বন্দ্ব
Explanation:
' জলে-স্থলে' কী সমাস? সঠিক উত্তর অলুক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ণ থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জলে - স্থলে, হাতে - কলমে, দুধে - ভাতে , দেশে - বিদেশে ইত্যাদি। সম অর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন - হাট ও বাজার = হাট - বাজার। অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরোধ বা বৈপরীত্য বুঝায়, তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব । যেমন - আয় ও ব্যয় = আয় - ব্যয়। যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয়, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। যেমন - জায়া ও পতি = দম্পতি।
কবি কায়কোবাদ রচতি 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল ----
Correct Answer:
খ: তৃতীয় পানিপথের যুদ্ধ
Explanation:
কবি কায়কোবাদ রচতি 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল ---- সঠিক উত্তর তৃতীয় পানিপথের যুদ্ধ মুসলিম মহাকবি কায়কোবাদের (১৮৪৮ - ১৯৫২) শ্রেষ্ঠ মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪) । কাব্যটির ঐতিহাসিক পটভূমি হলো তৃতীয় পানিপথের যুদ্ধ (১৭৬১)। তৃতীয় পানিপথের যুদ্ধে মহারাষ্ট্রীয়দের পরাজয় এবং আহমদ শাহ আবদালীর বিজয় বর্ণনা কাব্যটির বিষয়বস্তু। কাব্যটি তিনটি খণ্ডে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রথম খণ্ডে ২৯ সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪ সর্গ এবং তৃতীয় খণ্ডে ৭ সর্গ রয়েছে।
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: অলীক মানুষ
Explanation:
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? সঠিক উত্তর অলীক মানুষ 'অলীক মানুষ' ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তফা সিরাজের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস । 'অলীক মানুষ' বলতে লেখক 'মিথিক্যাল ম্যান' বুঝিয়েছেন । উপন্যাসজুড়ে আছে দৃশ্যমান জগৎ ও অদৃশ্য জগতের দ্বন্দ্ব । বাস্তব - অলীকের সংঘাত - লৌকিক - অলৌকিকের মায়াবী আলো - আঁধারি জগৎ গতি ও বিপ্রতীপ গতির দ্বন্দ্ব দেখা যায় এই উপন্যাসে। সুদীর্ঘ প্রায় একশো বছরের দেশসমাজের নানা পরিবর্তনের ইতিহাস দেখা যায় একটি পরিবারকে কেন্দ্র করে। কখনো সলিটারি সেলে শফির আত্মকথন, কখনো বদিউজ্জামানের বয়ান। শফির ক্রমিক রুপান্তর। উপন্যাসের পর্বান্তরের মাঝে উনিশ - বিশ শতকের একটি পীর পরিবার, সামাজিক পটপরিবর্তন , মুসলমান সমাজ, ব্রাহ্মসমাজ ইত্যাদি সুন্দরভাবে চিত্রিত হয়েছে।
' আসাদের শার্ট' কবিতার লেখক কে?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
' আসাদের শার্ট' কবিতার লেখক কে? সঠিক উত্তর শামসুর রাহমান 'আসাদের শার্ট' কবিতার লেখক শামসুর রাহমান । 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।
' চর্যাচর্যবিনিশ্চয়' --এর অর্থ কী?
Correct Answer:
খ: কোনটি আচরণীয়, আর কোনটি নয়
Explanation:
' চর্যাচর্যবিনিশ্চয়' --এর অর্থ কী? সঠিক উত্তর কোনটি আচরণীয়, আর কোনটি নয় বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী চর্যা শব্দের অর্থ - নিয়ম পালন; পালনীয় নিয়ম আচার। চর্যাচর্য অর্থ - আচরণীয় ও অনাচরণীয় ; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় অর্থ - কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।
' গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
Correct Answer:
গ: নাথধর্ম
Explanation:
' গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা? সঠিক উত্তর নাথধর্ম বাংলা সাহিত্যের মধ্যযুগে নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখ্যযোগ্য কাব্যগ্রন্থ 'গোরক্ষ বিজয়' । এ কাব্যের কাহিনিতে নাথবিশ্বাস - জাত যোগের মহিমা এবং নারী - ব্যভিচারপ্রধান সমাজচিত্র রুপায়িত হয়েছে। শেখ ফয়জুল্লার আরো কয়েকটি গ্রন্থ : গাজীবিজয়; সত্যপীর, রাগনামা , জয়নালের চৌতিশা। উল্লেখ্য , বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে নাথধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।
শাক্ত পদাবলির জন্য বিখ্যাত ---
Correct Answer:
ঘ: রামপ্রসাদ সেন
Explanation:
শাক্ত পদাবলির জন্য বিখ্যাত --- সঠিক উত্তর রামপ্রসাদ সেন শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক । তার পদগুলো - শাক্ত পদাবলি, শ্যামা সঙ্গীত ও রামপ্রসাদী নামে পরিচিত। তার গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ' কবিরঞ্জন' উপাধিতে ভূষিত করেন। তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: বিদ্যাসুন্দর, কালীকীর্তন। অন্যদিকে রামনিধি গুপ্ত বাংলা সাহিত্যে টপ্পা গানের প্রবর্তক। পর্তুগিজ এন্টনি ফিরিঙ্গি ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম কবিয়াল এবং দাশরথি রায় ছিলেন পাঁচালী গানের শক্তিশালী কবি।
' অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ুন আজাদ
Explanation:
' অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ুন আজাদ কবি ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের (১৯৪৭ - ২০০৪) প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩) । এ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা : স্নানের জন্যে জল দাও বাতাস, আত্মহত্যার অস্ত্রাবলি, জ্যোৎস্নার অত্যাচার। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। অন্যদিকে হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থ: যে জলে আগুন জ্বলে । আসাদ চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: তবক দেওয়া পান, বিত্ত নাই বেসাত নাই, জলের মধ্যে লেখাজোখা , নদী বিবস্ত্র হয় । রফিক আজাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অসম্ভবের পায়ে, এক জীবনে , প্রেমের কবিতা, প্রিয় শাড়িগুলি।
'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
Correct Answer:
খ: প্রথা
Explanation:
'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ? সঠিক উত্তর প্রথা বাংলা ভাষার প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। 'Custom' শব্দের যথার্থ পারিভাষিক অর্থ - প্রথা; অভ্যাস; সামাজিক রীতিনীত। অন্যদিকে , Act বা Law - এর পরিভাষা আইন; Duty - এর পরিভাষা শুল্ক; Revenue policy - এর পরিভাষা রাজস্বনীতি।
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
Correct Answer:
ক: IFC
Explanation:
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? সঠিক উত্তর IFC বিশ্বব্যাংক সংশ্লিষ্ট সংস্থা IFC স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে। অপশনের অপর তিনটি সংস্থাও বিশ্বব্যাংক সংশ্লিষ্ট। এর মধ্যে IBRD মধ্যম আয়ের দেশ ও ঋণ দানের যোগ্য দরিদ্র দেশে ঋণ ও উন্নয়ন সহায়তা দেয়। যুদ্ধ বা গণ - অসন্তোষ প্রভৃতির ফলে উন্নয়নশীল দেশে বিদেশী বিনিয়োগে যে ক্ষতি হতে পারে, তাতে বীমা (গ্যারান্টি)র ব্যবস্থা করে বিদেশী বিনিয়োগে উৎসাহ দান MIGA - এর কাজ । আর সরকার ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ সালিশির মাধ্যমে মীমাংসা করা ICSID - এর কাজ।
' Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ' Exclusive Economic Zone' হিসেবে গণ্য?
Correct Answer:
গ: ২০০ নটিক্যাল মাইল
Explanation:
' Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ' Exclusive Economic Zone' হিসেবে গণ্য? সঠিক উত্তর ২০০ নটিক্যাল মাইল ১৯৮২ সালে সম্পাদিত UN Convention of the Law of the Sea অনুযায়ী উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার ) পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সীমার মধ্যে উপকূলবর্তী দেশগুলো মাছ ধরা , বৈজ্ঞানিক গবেষণা, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একচেটিয়া অধিকার লাভ করে।
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় ----
Correct Answer:
খ: ১৪ জুলাই ২০১৫
Explanation:
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় ---- সঠিক উত্তর ১৪ জুলাই ২০১৫ ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব বিশেষ করে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানিকে নিয়ে গঠিত P5 + 1 - এর সাথে দীর্ঘ আলোচনা - সংলাপ শেষে ২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে P5 + 1 এর মধ্যে পারমাণবিক চুক্তি বা Joint Comprehensive Plan of Action স্বাক্ষরিত হয়।
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
Correct Answer:
ক: ইতালি
Explanation:
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? সঠিক উত্তর ইতালি রোমান ও জার্মান দুটি বিশেষ প্রথা ও অনুষ্ঠান নির্ভরে ইউরোপীয় দেশ ইতালিকে প্রথম সামন্ত প্রথার সূত্রপাত হয় । পঞ্চম শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে, তখন প্রদেশগুলো শান্তি - শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ এবং সেগুলাে দস্যু কবলিত হয়ে পড়ে। যেহেতু জীবন ও সম্পত্তি রক্ষা দায় হয়ে পড়ল তাই সেখানে এ প্রথার উৎপত্তি হয় । এ ব্যবস্থায় অধীনে দুর্বল তথা ক্ষুদে জমির মালিক সর্বস্ব হারানোর ভয়ে শক্তিশালী ভূ - স্বামী আপদে - বিপদে দুর্বলকে রক্ষা করবে, বিনিময়ে দুর্বল, সবলকে সামরিক শক্তি দিয়ে সাহায্য ও সেবা করবে, এটাই ছিল এ ব্যবস্থার মূল কথা । পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এর ব্যাপ্তিকাল হলে ও নবম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়ে এ সমাজব্যবস্থা শক্তিশালী বা সমৃদ্ধ রুপ লাভ করেছিল।