38th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 190)
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় :
Correct Answer:
ঘ: ১৯৮২ সনে
Explanation:
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় : সঠিক উত্তর ১৯৮২ সনে ১৪৩০ - ১৯৮৪ সাল পর্যন্ত স্বাধীন থাকা আরাকানের অধিবাসী রোহিঙ্গারা যে সেখানকারই ভূমিপুত্র তা ইতিহাস কর্তৃক নির্ধারিত। ১৭৮৫ সালে মিয়ানমার কর্তৃক আরাকানের করদ রাজ্যে পরিণত হওয়া, ১৯৪৮ সালে বিট্রিশ শাসন থেকে বার্মার স্বাধীনতা এবং ১৯৬২ সালে জেনারেল নে উইনের ক্ষমতা দখল সবকিছুই রোহিঙ্গা মুসলমানদের প্রতি নির্যাতন, বঞ্চনা ইত্তরোত্তর বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ ১৫ অক্টোবর ১৯৮২ মিয়ানমার সরকার যে নাগরিকত্ব আইন প্রকাশ করে সেখানে ১৩৫ টি গোত্র নাগরিকত্ব লাভ করলেও রোহিঙ্গাদের অস্বীকার করা হয়।
টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ?
Correct Answer:
ক: মুশফিক
Explanation:
টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ? সঠিক উত্তর মুশফিক ৮ - ১২ মার্চ ২০১৩ ও ১২ নভেম্বর ২০১৮ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার এবং দেশের প্রথম ব্যাটম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মে ২০১৫ বাংলাদেশে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেন। এছাড়া জানুয়ারি ২০১৭ নিউজিল্যান্ডের সাথে সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেন।
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় :
Correct Answer:
গ: বাফার রাষ্ট্র
Explanation:
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় : সঠিক উত্তর বাফার রাষ্ট্র বৈশ্বিক রাজনীতি ও কূটনীতিতে দুই বা ততোধিক বিবদমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ ও সংঘাত এড়ানোর জন্য দুরাষ্ট্র বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি করা হয় বা বজায় রাখা হয় এবং যা অস্তিত্বশীল, সে রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয় । যে রাষ্ট্রের সাথে সাগর, মহাসাগরের কোনো সংযোগ নেই, অন্যসব রাষ্ট্র দ্বারা বেষ্টিত তা স্থলবেষ্টিত রাষ্ট্র। আর জিরো সাম রাষ্ট্র মূলত জিরো সাম গেম, যেখানে প্রতিযোগী দুই দেশের মধ্যে একজনের অর্জন অন্যজনের হারানোর সমান।
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন :
Correct Answer:
গ: ভি. আই. লেনিন
Explanation:
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন : সঠিক উত্তর ভি. আই. লেনিন বিশ্বব্যাপী মেহনতি মানুষের মুক্তির নতুন দিগন্ত উন্মোচনকারী ২৫ অক্টোবর ১৯১৭ (জুলিয়ান পঞ্জিকা) আর ৭ নভেম্বরে (গ্রেগরিয়ান পঞ্জিকা) রাশিয়ার জারের বিরুদ্ধে সংঘটিত হওয়া অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লবের নেতৃত্বে দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ - উলিয়ানোভ লেনিন বা ভি আই লেনিন।
পিং পং এর অর্থ হচ্ছে :
Correct Answer:
খ: টেবিল টেনিস
Explanation:
পিং পং এর অর্থ হচ্ছে : সঠিক উত্তর টেবিল টেনিস টেবিল টেনিসের আরেকটি নাম হলো পিং পং । এটি একটি ইনডোর গেম, যা খুব ছোট ও হালকা ওজনের বল ও ছোট ব্যাটের সাহায্যে খেলা হয়ে থাকে। এটা লন টেনিসের একটা সংস্করণ, যা টেবিলের উপর এক - এক দুজনে আবার দুই - দুই চার জনে খেলা হয়।
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
Correct Answer:
ঘ: ১৯৬
Explanation:
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর ১৯৬ বিভিন্ন দেশ ও পরিবেশ এজেন্সিগুলো কীভাবে কাজ করবে তার পদ্ধতি নির্ধারণ করার জন্য ১৯৯২ সালে UNFCCC গঠিত হয়। সংস্থাটি প্রতিবছর পরিবেশ বিষয়ক বার্ষিক সম্মেলন Conference of Parties বা COP - এর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে কপ ২১ অনুষ্ঠিত হয়। যেখানে জাতিসংঘের ১৯৩ টি সদস্য দেশ ছাড়াও দুটি অঞ্চল 'নিউ' ও কুক আইল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৯৬ টি জাতি অংশগ্রহণ করেছিল। ১৯৯৫ সালের কপ - ১ এবং ২০১৮ সালের সর্বশেষ কপ - ২৪ অনুষ্ঠিত হয় যথাক্রমে জার্মানির বার্লিন ও পোল্যান্ডের কেটুইয়েসে।
What is the plural form of the word "louse"?
Correct Answer:
B: lice
Explanation:
What is the plural form of the word "louse"? Correct Answer lice কতগুলো noun (mouse, goose, louse) - এর মধ্যবর্তী vowel পরিবর্তন করে plural করা হয়। সুতরাং louse (উকুন) - এর plural form হলো lice।
সার্কের সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: কাঠমান্ডু
Explanation:
সার্কের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর কাঠমান্ডু দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সাতটি সদস্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে আট সদস্য বিশিষ্ট সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আর সার্ক কৃষি কেন্দ্র , সার্ক সাংস্কৃতিক কেন্দ্র এবং সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র যথাক্রমে ঢাকা, কলম্বো ও নয়াদিল্লিতে অবস্থিত।
Which word is closest in meaning to "Franchise"?
Correct Answer:
C: privilege
Explanation:
Which word is closest in meaning to "Franchise"? Correct Answer privilege Franchise ( কোনো দেশ কর্তৃক প্রদত্ত অধিকার; জনাধিকার ) এর সমার্থক শব্দ Privilege (অসামান্য অধিকার, প্রাধিকার ) । অন্যদিকে utility অর্থ উপযোগ, উপযোগিতা, frankness অর্থ অকপটা, অমায়িকতা,আর Superficial অর্থ অগভীর , বাহ্য।
১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
Correct Answer:
ক: UNO
Explanation:
১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে? সঠিক উত্তর UNO United Nations Organization বা জাতিসংঘ যাত্রা শুরু করে ২৪ অক্টোবর ১৯৪৫ । সে হিসেবে ১৯৯৫ সালে সংস্থাটি ৫০ বছর পূর্ণ করে বা গোল্ডেন জুবিলি দিবস পালন করে। অন্যদিকে GATT, NAM ও ASEAN যথাক্রমে ১৯৪৮, ১৯৫৫, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত।
নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?
Correct Answer:
গ: মানবাধিকার সংরক্ষণ
Explanation:
নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত? সঠিক উত্তর মানবাধিকার সংরক্ষণ ২৮ মে ১৯৬১ সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন পৃথিবীর দেশে দেশে পরিচালিত রাজনৈতিক নির্যাতন, কারারুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করা এবংএরুপ অপরাধ যথাসম্ভব প্রতিরোধ করাকে মূল উদ্দেশ্য হিসেবে নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে আর এর বর্তমান মাহসচিব ভারতীয় নাগরিক সলিল শেঠী।
"Jecobean Period" of English Literature refers to ---
Correct Answer:
C: 1603-1625
Explanation:
"Jecobean Period" of English Literature refers to --- Correct Answer 1603-1625 ইংরেজি সাহিত্যে Jocobean Period বলতে বোঝায় 1603 - 1625 সময়কাকে। 1558 - 1603 সময়কালকে বলা হয় Elizabethan Age, 1625 - 1649 সময়কালকে বলা হয় Caroline Age, 1625 - 1649 সময়কালকে বলা হয় Caroline Age; আর Commonwealth Period - এর সময়কাল 1649 - 1660।
UNHCR-এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
UNHCR-এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা United Nations High Commissioner for Refugees বা UNHCR সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। অন্যদিকে UN এর সদর দপ্তর নিউইয়র্কে, FAO - এর রোমে এবং OXFAM - এর লন্ডনে ।
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে :
Correct Answer:
ক: এ্যডি ক্যালভো
Explanation:
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে : সঠিক উত্তর এ্যডি ক্যালভো মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি সুসংগঠিত টেরিটরি হলো গুয়াম। ৫৪০ বর্গ কিমি আয়তনবিশিষ্ট এ দ্বীপের রাজধানী হাগাটানা এবং এর বর্তমান গভর্নর অ্যাডি বাজা ক্যালভো । সম্প্রতি যুদ্ধংদেহী অবস্থায় উত্তর কোরিয়া গুয়ামে মিসাইল হামলা চালানের হুমকি দিলে নামটি আলোচনায় আসে।
"Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা?
Correct Answer:
খ: ভি. আই লেনিন
Explanation:
"Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা? সঠিক উত্তর ভি. আই লেনিন Imperialism , the Highest Stage of Capitalism ১৯১৭ সালে প্রকাশিত হওয়া সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ - উলিয়ানোভ লেনিন কর্তৃক লিখিত পুঁজিবাদের স্বরুপ উন্মোচনকারী একটি বিখ্যাত বই । বইটি কার্ল মার্কেসের Das Kapital - এর অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে লেখা।
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় :
Correct Answer:
ক: থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে
Explanation:
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় : সঠিক উত্তর থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে ব্রিটিশ দার্শনিক ও রাষ্ট্র চিন্তাবিদ টমাস হবস ও জন লক এবং ডাচ আইনজ্ঞ হুগো গ্রোসিয়াসের লেখা থেকে প্রাকৃতিক আইনের উদ্ভব হয়। ১২১৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ঘোষিত জনগণের জন্য রাজনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা সংক্রান্ত সনদ হলো ম্যাগনাকার্টা। গ্রিক, খ্রিষ্টান ওমধ্যযুগীয় ধর্মতত্ত্ব ছিল প্যাপসি বা পোপতান্ত্রিক। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের চীনা দার্শনিক কনফুসিয়াসের সৃষ্ট কুনফুসিয়াসবাদের মূল শিক্ষায় ছিল সুবিধাভোগী শ্রেণির আধিপত্য কায়েম করা এবং ঈশ্বরের ইচ্ছার জয়গান করা।
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
Correct Answer:
গ: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
Explanation:
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? সঠিক উত্তর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস , যা ১৮৮৫ সালে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মকর্তা অ্যালান অক্ট্যাভিয়ান হিউম কৃর্তক প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারতীয় কমুনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি যথাক্রমে প্রতিষ্ঠিত হয় ১৯২৫, ১৯৮০ এবং ১৯৮৪ সালে।
কোনটি জাতিসংঘের অন্তরভুক্ত নয়?
Correct Answer:
গ: ASEAN (আশিয়ান)
Explanation:
কোনটি জাতিসংঘের অন্তরভুক্ত নয়? সঠিক উত্তর ASEAN (আশিয়ান) International Labour Organization (ILO) আর World Health Organization (WHO) । জাতিসংঘের সহযোগী সংস্থা , অন্যদিকে Association of South - East Asian Nations বা ASEAN দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা ।
ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
Correct Answer:
ক: মন্ট্রিল প্রটোকল
Explanation:
ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? সঠিক উত্তর মন্ট্রিল প্রটোকল ক্রমহ্রাসমান হারে ওজোনস্তরে ক্ষয়কারী উপাদান বিলীনের জন্য ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ভিয়েনা কনভেনশনের আওতায় মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী মনষ্যসৃষ্ট সিএফসি, কার্বন টেট্রাক্লোরাইড, হাইড্রোফ্লুরাে কার্বন, মিথাইল ক্লোরোফর্ম ইত্যাদির উৎপাদন ও ব্যবহার কমানোর জন্য এ প্রটোকল স্বাক্ষরিত হয় । আর জাতিসংঘ ,আন্তঃসরকারি পরিবেশ সহযোগিতার জন্য ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করে Inter - governmental Panel on Climate Change ।
Fill in the gap with the right tense : When water --- it turns into ice.
Correct Answer:
B: freezes
Explanation:
Fill in the gap with the right tense : When water --- it turns into ice. Correct Answer freezes When - দ্বারা যুক্ত দুটি clause এর result clause টি present indefinite tense - এ হলে when clause টিও present indefinite tense - এ হবে। সুতরাং শূণ্যস্থানে freezes হবে।
Choose the meaning of the idiom --- "Take the bull by the horns."
Correct Answer:
A: To challenge the enemy with courage
Explanation:
Choose the meaning of the idiom --- "Take the bull by the horns." Correct Answer To challenge the enemy with courage ' Take the bull by the horns' idiom টির বাংলা অর্থ সাহসের সাথে শত্রুর মোকাবিলা করা বা বিপদের মোকাবিলা করা অর্থাৎ to challenge the enemy with courage ।
"Once in a blue moon" means ---
Correct Answer:
B: very rarely
Explanation:
"Once in a blue moon" means --- Correct Answer very rarely Once in a blue moon অর্থ কদাচিৎ বা প্রায় কখনো না অর্থাৎ very rarely ।
Select the right compound structure of the sentence : "Though he is poor, he is honest"
Correct Answer:
C: He is poor but honest
Explanation:
Select the right compound structure of the sentence : "Though he is poor, he is honest" Correct Answer He is poor but honest Though যুক্ত Complex sentence এ দুটি clause এ be verb এবং be verb এর পর adjective থাকলে Compound sentence এর structure হবে Sub + be verb + though যুক্ত অংশের adjective but + অপর adjective ।
বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে :
Correct Answer:
ক: চীন
Explanation:
বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে : সঠিক উত্তর চীন এশিয়াকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রীয় ইঞ্জিনে পরিণত করার লক্ষ্য নিয়ে চীনের মহাপরিকল্পনা ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের সংশোধিত নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) । চীনের নতুন সিল্ক রোড হিসেবে খ্যাত - এ উদ্যোগের মাধ্যমে বিশ্বায়নে ২.০ এর যাত্রা শুরু হয়।
A retired officer lives next door. Here "retired" word is used as a/an :
Correct Answer:
D: praticiple
Explanation:
A retired officer lives next door. Here "retired" word is used as a/an : Correct Answer praticiple Verb - এর Past Participle form (retire + d ) যদি বাক্যে adjective - এর কাজ সম্পন্ন করে তাকে Past Participle বলে। বাক্যে retired (অবসরপ্রাপ্ত) শব্দটি adjective হিসেবে কাজ করছে। সুতরাং সঠিক উত্তর Participle ।
The novelist has a hold of ---- in writing.
Correct Answer:
D: style
"For God's sake hold your tongue, and let me love." This line is written by ----
Correct Answer:
D: John Donne
Explanation:
"For God's sake hold your tongue, and let me love." This line is written by ---- Correct Answer John Donne 'For God's sake hold your tongue, and let me love' লাইনটি John Donne এর কবিতা ' The Canonization ' থেকে নেওয়া হয়েছে। তার কবিতায় তিনি ভালোবাসাকে উপজীব্য করে তোলেন। এজন্য তিনি Poet of love হিসেবে বেশি প্রসিদ্ধ।
Which one is the correct antonym of "frugal"?
Correct Answer:
B: spendthrift
Explanation:
Which one is the correct antonym of "frugal"? Correct Answer spendthrift Frugal ( মিতব্যয়ী, হিসাবি) - এর সঠিক antonym হলো spendthrift (অমিতব্যয়ী, অপব্যয়ী) । তাছাড়া exraordinary শব্দের অর্থ অসাধারণ, economical - অর্থ মিতব্যয়ী, হিসাবি যা frugal - এর সমার্থক । আর authentic শব্দের অর্থ খাঁটি, অকৃত্রিম।
নিম্নের চারটি মধ্যে কোনটি ভিন্ন?
Correct Answer:
ক: পিতল
Explanation:
নিম্নের চারটি মধ্যে কোনটি ভিন্ন? সঠিক উত্তর পিতল পিতল একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত। অপরদিকে তামা, লোহা ও টিন মৌলিক ধাতু। সুতরাং চারটির মধ্যে পিতল ভিন্ন।
Fill in the blank : Tourists ---- their reservations well in advance if they want to fly to Cox's Bazar.
Correct Answer:
D: had better get
Explanation:
Fill in the blank : Tourists ---- their reservations well in advance if they want to fly to Cox's Bazar. Correct Answer had better get শূন্যস্থানে had better get বসবে, কেননা had better এর পর verb - এর verb - এর base form বসে। অন্যান্য option - এ had better + verb - এর base form এর সঠিক প্রয়োগ নেই।
Fill in the blank with the correct quantifier. I still have --- money.
Correct Answer:
D: a little
Explanation:
Fill in the blank with the correct quantifier. I still have --- money. Correct Answer a little Money শব্দটি non - countable noun । সুতরাং money শব্দটির পূর্বে non - countable quantifier বসবে। Option এর a few, quite a few এবং many quantifier গুলো countable noun - এর পূর্বে বসে। একমাত্র a little , non - countable noun এর পূর্বে ববে।
Reading is an excellent habit, Here, the "Reading" word is a -----
Correct Answer:
D: Greund
Explanation:
Reading is an excellent habit, Here, the "Reading" word is a ----- Correct Answer Greund verb - এর সাথে ing যুক্ত হয়ে যদি তা বাক্যে noun হিসেবে কাজ করে তখন তাকে Gerund বলে। Underlined word, reading শব্দটি বাক্যে subject তথা noun হিসেবে কাজ করছে, সুতরাং শব্দটি Gerund।
Where do the following lines occur in? "Alone, alone, all, all alone, Alone on a wide,k wide sea ......"
Correct Answer:
A: The Rime of the Ancient Mariner
Explanation:
Where do the following lines occur in? "Alone, alone, all, all alone, Alone on a wide,k wide sea ......" Correct Answer The Rime of the Ancient Mariner 'The Rime of the Ancient Mariner ' কবিতাটি Lyrical Ballads এর অন্তর্ভুক্ত যা S.T. Coleridge রচিত। প্রশ্নের চরণগুলো 'The Rime of the Ancient Mariner' কবিতা থেকে নেয়া হয়েছে।
Identify the right passive voice of "It is impossible to do this".
Correct Answer:
B: This is impossible to be done
Explanation:
Identify the right passive voice of "It is impossible to do this". Correct Answer This is impossible to be done It is + adjective + infinitive + noun /pronoun যুক্ত বাক্যকে Passive voice করার structure : Noun /Pronoun + be verb + adjective + to be + verb - এর p.p। সুতরাং সঠিক Passive voice হলে This is impossible to be done ।
Who is not a Victorian poet?
Correct Answer:
B: Alexander Pope
Explanation:
Who is not a Victorian poet? Correct Answer Alexander Pope ইংরেজি সাহিত্যে 1832 - 1901 সময়কালকে Victorian period বলা হয়। আর এ সময়ের উল্লেখযোগ্য কবি হলেন Mathew Arnold (1822 - 1888) , Robert Browning (1812 - 1889) ও Alfred Tennyson (1809 - 1892) । অন্যদিকে Alexander Pope (1688 - 1744) হলেন Augustan period (1700 - 1745) - এর কবি।
The literary term "euphemism" means---
Correct Answer:
B: in offensive expression
Explanation:
The literary term "euphemism" means--- Correct Answer in offensive expression সাহিত্য সংক্রান্ত পদ' euphemisem' - এর অর্থ সুভাষণ, খারাপ বা কর্কশ শব্দের পরিবর্তে শ্রুতিমধুর বা কোমল শব্দের ব্যবহার, যেমন - 'মৃত্যু' শব্দের বদলে 'পরলোকগমন' । Option (খ) এ প্রদত্ত in offensive (inoffensive expression) - এর অর্থ শালীন অভিব্যক্তি।
"Mutton" is a/an
Correct Answer:
C: Materiel noun
Explanation:
"Mutton" is a/an Correct Answer Materiel noun Mutton (মেষমাংস, ভেড়ার মাংস) হলো Material noun কেননা, mutton শব্দটি পদার্থ বিষয়ক।
"Strike while the iron is hot" is an example of ----
Correct Answer:
C: Adverbial clause
Explanation:
"Strike while the iron is hot" is an example of ---- Correct Answer Adverbial clause Adverbial clause হলো এক ধরনের Independent clause যা adverb হিসেবে কাজ করে এবং complex sentence এর verb, adjective এমনকি adverb কে modify করতে পারে। সুতরাং Strike while the iron is hot হলো Adverbial clause - এর উদাহরণ ।
A speech of too many words is called---
Correct Answer:
D: A verbose speech
Explanation:
A speech of too many words is called--- Correct Answer A verbose speech শব্দ বহুল Speech কে বলা হয় ' a verbose speech' (শব্দাড়ম্বরপূর্ণ বক্তৃতা)।
The sun went down. The "down" word is used here as a/an :
Correct Answer:
B: adverb
Explanation:
The sun went down. The "down" word is used here as a/an : Correct Answer adverb Underlined word 'down' বাক্যে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। কেননা down শব্দটি verb কে modify করছে।
Select the correctly spelt word :
Correct Answer:
A: heterogeneous
Explanation:
Select the correctly spelt word : Correct Answer heterogeneous সঠিক বানানযুক্ত word টি ব্যবহৃত হয় যখন কোনো কিছুতে দু'য়ের অধিক ব্যক্তি, প্রাণী বা বস্তু জড়িত থাকে। সুতরাং শূন্যস্থানে more than two বসবে।
Which period is known as "The golden age of English literature ?
Correct Answer:
B: The Elizabethen age
Explanation:
Which period is known as "The golden age of English literature ? Correct Answer The Elizabethen age ইংরেজি সাহিত্যের Golden age নামে পরিচিত যুগ হলো The Elizabeth - I (Elizabethan ) age । কারণ এ যুগের আগের যুগের সাহিত্য ছিল অনুর্বর কিন্তু এ যুগে এসে সাহিত্য নতুন মাত্রা পায়।
Which one of the following words is an example of a distributive pronoun?
Correct Answer:
B: either
Explanation:
Which one of the following words is an example of a distributive pronoun? Correct Answer either দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় তা Distributive pronoun । Either , each, neither হলো distributive pronoun - এর উদাহরণ । অন্যদিকে that , such হলো Demonstrative pronoun, আর any হলো Indefinite pronoun ।
বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: টেট্রাফ্লুরো ইথেন
Explanation:
বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? সঠিক উত্তর টেট্রাফ্লুরো ইথেন বর্তমানে পরিবেশবান্ধব ফ্রেয়ন হিসেবে রেফ্রিজারেটরের বা এয়ার কন্ডিশনের কম্প্রেসারে টেট্রাফ্লুরোইথেন ব্যবহার করা হয়। এর IUPAC নাম 1,1,1,2 টেট্রাফ্লুরোইথেন। এর তাপজাতীয় ধর্মাবলী ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন - এর মতো হলেও ওজন স্তরের ভাঙনে এর প্রভাস কম। এছাড়া পৃথিবীর উষ্ণায়নেও এর প্রভাব কম হওয়ায় বর্তমানে ফ্রেয়ন হিসেবে এটিকে বেশি ব্যবহার করা হচ্ছে। একে নরফ্লুরেও বলা হয়।
Of the following authors, who wrote an epic?
Correct Answer:
A: John Milton
Explanation:
Of the following authors, who wrote an epic? Correct Answer John Milton Option এ প্রদত্ত author দের মধ্যে epic (মহাকাব্য ) লেখেন এমন author হলেন John Milton । Jon Milton - এর উল্লেখযোগ্য মহাকাব্য হলো Paradise Lost, Paradise Regained।
The play "The Spanish Tragedy" is written by----
Correct Answer:
A: Thomas Kyd
Explanation:
The play "The Spanish Tragedy" is written by---- Correct Answer Thomas Kyd 'The Spanish Tragedy' হলো একটি Elizabethan tragedy নাটক যা Thomas Kyd 1582 থেকে 1592 সালের মাঝামাঝি সময়ে রচনা করেন।
Who among the following Indian English writers is a famous novelist?
Correct Answer:
B: R.K. Narayan
Explanation:
Who among the following Indian English writers is a famous novelist? Correct Answer R.K. Narayan অপশনে প্রদত্ত ভারতীয় ইংরেজি সাহিত্যের লেখকদের মধ্যে বিখ্যাত ঔপন্যাসিক হলেন R.K. Narayan। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হলো - The Bachelor of Arts, The Dark Room, The Man - Eater of Maludi । উল্লেখ্য ,গায়ত্রী চক্রবর্তী হলেন সাহিত্য সমালোচক ও তাত্ত্বিক , নিসিম এজেকিল কবি, নাট্যকার ও সম্পাদক এবং কমলা দাস কবি, ছোট গল্পকার ও ঔপন্যাসিক।
ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো ---
Correct Answer:
গ: গামা রেস (Gama rays)
Explanation:
ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো --- সঠিক উত্তর গামা রেস (Gama rays) ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো - গামা রেস (Gama rays) । শরীরের কোনো স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার - এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। অপরদিকে কোবাল্ট - 60(C060) আইসোটোপ থেকে নির্গত তীব্র গামা রশ্মি নিক্ষেপ করে দেহের সুস্থ কোষ কলা ঠিক রেখে ক্যান্সার টিউমার কোষকলাকে ধ্বংস করা হয়।
ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
Correct Answer:
ঘ: ক্রোমাটিন বস্তু
Explanation:
ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত? সঠিক উত্তর ক্রোমাটিন বস্তু ব্যাকটেরিয়া এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। ব্যাকটেরিয়াল কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাষ্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই। এরা আদিকোষ (নিউক্লিয়াস সুগঠিত নয়) বিশিষ্ট এককোষী ,আণুবীক্ষণিক জীব।
Who is the author of "Man and Superman"?
Correct Answer:
A: G.B. Shaw
Explanation:
Who is the author of "Man and Superman"? Correct Answer G.B. Shaw 'Man and Superman ' হচ্ছে George Bernard Shaw (1856 - 1950) - এর একটি comedy। ।George Bernard Shaw কে আধুনিক যুগের ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার বলা হয়। তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।