38th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 190)
কোন গ্যাসটি “ড্রাই আইস” তৈরিতে ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: কার্ব ডাই-অক্সাইড
Explanation:
কোন গ্যাসটি “ড্রাই আইস” তৈরিতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর কার্ব ডাই-অক্সাইড 'ড্রাই - আইস' তৈরিতে কার্বন ডাই - অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে (CO2) গ্যাসকে - 78.5°C তাপমাত্রায় শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রুপান্তরিত হয় । একে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়। শুষ্ক বরফ নামকরণের তাৎপর্য হলো এটি দেখতে বরফের মত সাদা অথচ হাতে ধরলে হাত ভেজায় না । এটি নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে ও হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়।
বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
Correct Answer:
ক: ট্রপোমন্ডল (Troposphere)
Explanation:
বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? সঠিক উত্তর ট্রপোমন্ডল (Troposphere) ট্রপোমণ্ডল (Troposphere) স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের ,বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠে থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬ - ১৯ কিমি. এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি পর্যন্ত বিস্তৃত।
নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
Correct Answer:
গ: নিপা পাম
Explanation:
নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? সঠিক উত্তর নিপা পাম Nipa Fruticans সাধারণভাবে Nipa palm নামে পরিচিত। বাংলায় একে গোলপাতা বলে । গোলপাতা ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অন্যতম প্রধান উদ্ভিদ। এছাড়াও ম্যানগ্রোভ বনাঞ্চলে আরাে যে উদ্ভিদ গুলো পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে গেওয়া , কেওড়া গরান, আমুর ,বাইন, পশুর ইত্যাদি।
Which one in the correct indirect narration? "Why have you beaten my dog"? he said to me.
Correct Answer:
D: He demanded of me why I had beaten his dog
Explanation:
Which one in the correct indirect narration? "Why have you beaten my dog"? he said to me. Correct Answer He demanded of me why I had beaten his dog বাক্যটি দ্বারা দৃঢ়ভাবে জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। আর demand of somebody অর্থ কাউকে জোরপূর্বক জিজ্ঞাসা করা। Indirect narration - এ embedded question টির structure : (Wh) why + sub + had + beaten + his dog । সুতরাং সঠিক Indirect narration : He demanded of me why I had beaten his dogG
"Among" is a preposition that is used when ----- people are involved.
Correct Answer:
B: more than two
Explanation:
"Among" is a preposition that is used when ----- people are involved. Correct Answer more than two 'Among' preposition টি ব্যবহৃত হয় যখন কোনো কিছুতে দুয়ের অধিক ব্যক্তি, প্রাণী বা বস্তু জড়িত থাকে। সুতরাং শূন্যস্থানে more than two বসবে।
পৃথিবীর বারি মন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারন করে?
Correct Answer:
খ: ০.৬৮%
Explanation:
পৃথিবীর বারি মন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারন করে? সঠিক উত্তর ০.৬৮% জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণ ও শতকরা হার হলো - জল বিভাগের নাম সমুদ্র, হিমবাহ, ভূগর্ভস্থ পানি , হ্রদ , মাটির আর্দ্রতা, বায়ুমণ্ডল, নদী, জীবমণ্ডল ১৩৭০,২৯, ৯.৫ , ০.১২৫, ০.০৬৫, ০.০১৩, ০.০০১৭ , ০.০০০৬ শতকরা হার (%) ৯৭.২৫ , ২.০৫, ০.৬৮, ০.০১, ০.০০৫, ০.০১ , ০.০০৫ , ০.০০১ ০.০০০১ , ০.০০০০৪
মা-এর রক্তে হেপাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?
Correct Answer:
গ: জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হয়
Explanation:
মা-এর রক্তে হেপাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? সঠিক উত্তর জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হয় যদি কোনো মা হেপাটাইটিস - বি দ্বারা আক্রান্ত থাকেন তবে তার গর্ভজাত সন্তানকে জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন দিতে হবে। তবে এর সাথে এইচবিআইজি (HBIG) - এর শটও দিতে হবে এ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তােলার জন্য । মায়ের শরীরের হেপাটাইটিস B - এর জীবাণুর উপস্থিতি সনাক্ত না হলে শিশুর জন্মের পর 24 ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন প্রয়োগ করলে ও চলে।
বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ---
Correct Answer:
গ: আয়োনোস্ফিয়ার
Explanation:
বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় --- সঠিক উত্তর আয়োনোস্ফিয়ার মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তুত বায়ুস্তরকে তাপমন্ডল বলে। এই মণ্ডলের বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়োনোস্ফিয়ার (Ionosphere ) বা আয়নমণ্ডল বলে। তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে অর্থাৎ প্রতিফলিত হয়।
ডেঙ্গু রোগ ছড়ায়---
Correct Answer:
ক: Aedes aegypti মশা
Explanation:
ডেঙ্গু রোগ ছড়ায়--- সঠিক উত্তর Aedes aegypti মশা 'ডেঙ্গু' ভাইরাসজনিত মশাবাহিত একটি মারাত্মক রোগ। এডিস মশার কামড়ে বিশেষ করে Aedes aegypti ( এডিস এজিপটাই ) প্রজাতির মশার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। এছাড়া এডিস - এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। Anopheles মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?
Correct Answer:
খ: পারকিনসন
Explanation:
মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? সঠিক উত্তর পারকিনসন পারকিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা যাতে হাতে ও পায়ে কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগী চলাফেরায় অপারগ হয়। স্নায়ু কোষে ডোপামিন নামক এক প্রকার নির্যাস তৈরি হয় যা চলাফেরায় সহায়তা করে। পারকিনসন রোগে ডোপামিন ছাড়া ঐ স্নায়ুকোষগুলো পেশিকোষগুলোকে সংবেদন পাঠাতে পারে না। ফলে পেশিকোষ কার্যকারিতা হারায়।
The most famous satirist in English literature is ---
Correct Answer:
A: Jonathan Swift
Explanation:
The most famous satirist in English literature is --- Correct Answer Jonathan Swift ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত satirist (ব্যঙ্গরচয়িতা,ব্যঙ্গনবিশ) হলেন Jonathan Swift।তার বিখ্যাত Satire 'Gulliver's Travels' - এর মাধ্যমে তিনি সবেচেয়ে বেশি পরিচিতি পান।
The word "Panegyric" means
Correct Answer:
B: elaborate prasie
Explanation:
The word "Panegyric" means Correct Answer elaborate prasie Panegyric (স্তুতি, প্রশস্তিগাথা) - এর অর্থ elaborate praise (উচ্চ প্রশংসা) ।
স্টিফেন হকিন্স একজন---
Correct Answer:
খ: পদার্থবিদ
Explanation:
স্টিফেন হকিন্স একজন--- সঠিক উত্তর পদার্থবিদ স্টিফেন হকিং একজন বিশিষ্ট ইংরেজ পদার্তবিজ্ঞানী ও গণিতজ্ঞ। ৮ জানুয়ারি ১৯৪২ তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেন। মটর নিউরন ডিজিজে আক্রান্ত স্টিফেন হকিং 'ব্ল্যাক হোল থিওরি' প্রদান করেন। স্টিফেন হকিং রচিত বিখ্যাত বই ' A Brief History of Time' ১৪ মার্চ ২০১৮ তিনি মৃত্যুবরণ করেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ---
Correct Answer:
খ: মিথেন গ্যাস
Explanation:
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো --- সঠিক উত্তর মিথেন গ্যাস প্রাকৃতিক গ্যাসের উপাদাগুলো হলাে: মিথেন ৮০% - ৯০% ,ইথেন ১৩% ,প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে। আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%।
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়----
Correct Answer:
খ: এপিকালচার
Explanation:
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়---- সঠিক উত্তর এপিকালচার বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার (Apiculture ) , অপরদিকে মৎস্যচাষ বিষয়ক বিদ্যা ও রেশম চাষ বিষয়ক বিদ্যাকে যথাক্রমে পিসিকালচার (Pisciculture ) ও সেরিকালচার (Sericulture ) বলা হয় ।
কোনটি সঠিক নয়?
Correct Answer:
ঘ: A.A'=1
Explanation:
কোনটি সঠিক নয়? সঠিক উত্তর A.A'=1 বুলিয়ান উপপাদ্য অনুসারে A + 0 = A , A.1 = A, A + A' = 1 - এ তিনটি সত্য। এরা বুুলিয়ান উপপাদ্যের মৌলিক (Basic) অংশ। কিন্তু A.A' = 1 সমীকরণটি কোনো বুলিয়ান উপপাদ্য বা স্বতঃসিদ্ধ নয়।
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
Correct Answer:
খ: firmware
Explanation:
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি? সঠিক উত্তর firmware ROM ভিত্তিক প্রোগ্রামগুলোকে modify করা যায় না। হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোই ডিভাইস তৈরির সময় এ প্রোগ্রামগুলো ইনপুট করে দেয়। বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতিতে এদের কোনো পরিবর্তন ঘটে না। এদেরকে Firmware বলে । প্রশ্নের (খ) অপশনে উল্লিখিত ' irmware' এর গুরুতে 'f' letter - টি থাকলে অপশন (খ) উত্তর হতো। Malware বা virus কম্পিউটারের ক্ষতিকারক program।
কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?
Correct Answer:
গ: MS DOS
Explanation:
কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? সঠিক উত্তর MS DOS MS DOS হলো মাইক্রোসফটের প্রথম কম্পিউটার অপারেটিং সিস্টেম। DOS - এর পূর্ণরুপ Disk Operatig System । আশির দশকের প্রথম দিকে এর প্রচলন ছিল। ১৯৮৫ সালে এ DOS - এর উপর ভিত্তি করে তৈরি হয় Windows । এরপর ১৯৯৫ সালে ৩২ বিটের স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম Windows 95 তৈরি হয়। পরে এটিকে Windows XP, Windows Vista, Windows 7 , Windos 8 ও সর্বশেষ Windows 10 ।
কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
Correct Answer:
গ: google.com
Explanation:
কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? সঠিক উত্তর google.com ekhanei.com , olx.com ও amazon.com সাইট তিনটি ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় - বিক্রয়ের সাতে সম্পর্কিত। আর google.com হলো একটি জনপ্রিয় ইন্টারনেট ওয়েব সার্চ ইঞ্জিন। amazon.com ই - কমার্সভিত্তিক সবচেয়ে বড় সাইট।
ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় ----
Correct Answer:
গ: ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
Explanation:
ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় ---- সঠিক উত্তর ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে কম্পিউটারের মেমোরি রিফ্রেিশং - এর জন্য মাঝে মাঝে Disk ডিফ্রাগমেন্টেশান করতে হয় । এতে কম্পিউটারের Loading Capacity কিছুটা বৃদ্ধি করে। অর্থাৎ Speed up হয়। ভাইরাস ধ্বংসের জন্য Antivirus program ব্যবহার করা হয়। খারাপ সেক্টর (bad cluster ) পরীক্ষার জন্য Error checking বা disk checking করতে হয়। স্টোরেজ ডিভাইস ব্যবহার উপযোগী করতে বা সমস্যা fix করতে disk format করতে হয়।
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুর 0 থাকে। এই গেটটি--
Correct Answer:
ঘ: NAND
Explanation:
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুর 0 থাকে। এই গেটটি-- সঠিক উত্তর NAND NOR লজিক গেটের ক্ষেত্রে input সবগুলো শূন্য(0) হলে output হবে 1 । NAND লজিক গেট একটি শূন্য(0) input জন্য সমস্ত output হবে 1 । NAND গেট ও NOR গেটকে সর্বজনীন (Universal ) গেটও বলা হয়।
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: TCP/IP
Explanation:
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? সঠিক উত্তর TCP/IP ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে প্রটোকলগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে TCP/IP সর্বাধিক ব্যবহৃত প্রটোকল। কেননা ইন্টারনেট প্রােটোকল বলতে মূলত TCP/IP - কেই বোঝায়। ইন্টারনেট কিংবা প্রাইভেট নেটওয়ার্কের আওতায় যেকোনো দুটি কমিউনিকেশন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনে এ প্রোটকল ব্যবহার করা যায়।
ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?
Correct Answer:
ক: POP3
Explanation:
ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি? সঠিক উত্তর POP3 ই - মেইল প্রেরণ করার জন্য সাধারণত ব্যবহৃত প্রটোকলটি হলো SMTP (Simple Mail Transfer Protocol)। আর ই - মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকলটি POP3 s(Post Office Protocol 3) ।
কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
Correct Answer:
খ: input-reader bus
Explanation:
কোন ধরনের bus ব্যবহৃত হয় না? সঠিক উত্তর input-reader bus কম্পিউটার বাস মূলত ২ প্রকার । যথা - ১. সিস্টেম বাস ও ২. এক্সপানশন বাস । আবার তিন ধরনের System Bus হলো - Address bus , Data bus ও Control bus । Input - reader - bus বলতে কোনো bus হয় না ।
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
Correct Answer:
ঘ: @
Explanation:
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে? সঠিক উত্তর @ একটি ই - মেইল ঠিকানায় অবশ্যই যে চিহ্ন বা Symbol টি থাকবে সেটি @ । একটি ই - মেইল addree - এ বামদিকে user name ও ডানদিকে domain name এর মাঝে @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
Correct Answer:
ঘ: উইকিপিডিয়া
Explanation:
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? সঠিক উত্তর উইকিপিডিয়া ফেসবুক, টুইটার ,লিংকডইন হলো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু উইকিপিডিয়া হলো ইন্টারনেটভিত্তিক 'মুক্ত বিশ্বকোষ' ।
কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেমের স্তর কয়টি?
Correct Answer:
ক: ৭
Explanation:
কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেমের স্তর কয়টি? সঠিক উত্তর ৭ কম্পিউটার নেটওয়ার্ক OST মডেম বলতে কিছু হয় না। তবে নেটওয়ার্কের OSI (Open System Interconnection ) মডেলের সাতটি (৭) স্তর আছে। প্রশ্নে 'OST' - এর স্থলে 'OSI' ও মডেমের স্থলে মডেল হলে উত্তর হতো অপশন (ক) ৭।]
4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে 1 জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
Correct Answer:
গ: 84
Explanation:
4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে 1 জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে? সঠিক উত্তর 84 যেহেতু 1 জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকবে সেহেতু অবশিষ্ট 5জন পুরুষ ও 4 জন মহিলা হতে 3 সদস্যবিশিষ্ট উপ - কম গঠন করা যায় = (5 + 4)C3 উপায়ে = 9C3 = 9!3!(9 - 3)! = 9!3!6! = 9 × 8 × 7 × 6!3 × 2 × 1 × 6! = 84 উপায়ে।
টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে কয়টি বিক্রয় করতে হবে?
Correct Answer:
ক: 4 টি
Explanation:
টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে কয়টি বিক্রয় করতে হবে? সঠিক উত্তর 4 টি 12% ক্ষতিতে বিক্রয়মূল্য (100 - 12) টাকা = 88 টাকাবিক্রয়মূল্য 88 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা∴ " " " " " 1 " " 10088 টাকা।10% লাভে বিক্রয়মূল্য (100 + 10) টাকা = 110 টাকা ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 110 টাকা ∴ " 1 " " " " 110100 " ∴ " 10088 " " " 110100 × 10088 " = 11088 টাকা 11088 টাকায় বিক্রয় করতে হবে 5 টি মার্বেল ∴ 1 " " " " " 5 × 88110 " " = 4 টি মার্বেল110100
দুটি সংখ্যা অনুপাত 2 :3 এবং গ. সা. গু. 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?
Correct Answer:
খ: 12
Explanation:
দুটি সংখ্যা অনুপাত 2 :3 এবং গ. সা. গু. 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? সঠিক উত্তর 12 ধরি, সংখ্যা দুটি 2x ও 3x 2x ও 3x এর গ.সা.গু x ∴ x = 4 ∴ বৃহত্তম সংখ্যাটি = ((3×4) = 12
একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত?
Correct Answer:
ঘ: 12
Explanation:
একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? সঠিক উত্তর 12 ধরি , ধারাটির ১ম পদ a , সাধারণ অন্তর d ∴ a + (5 - 1)d = 18 = > a + 4d = 18 ........ (i) এবং 52 {2a + (5 - 1)d} = 75 = > 2a + 4d = 30 ......(2) (1) × 2 - (2)2a + 8d = 362a + 4d = 30 ( - ) ( - ) = ( - ) = >4d = 6 = >d = 64.'. d = 32(1) = >a + 4 × 32 = 18 = >a + 6 = 18 = >a = 18 - 6.'. a = 12
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
Correct Answer:
গ: ৫০৫০
Explanation:
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? সঠিক উত্তর ৫০৫০ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = n(n + 1)/2 = ১০০×(১০০ + ১)/২ = ১০০×১০১/২ = ৫০×১০১ = ৫০৫০
রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: প্রবন্ধ
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচূর ' (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) দুই খণ্ডে প্রকাশিত হয় । তার আরেকটি প্রবন্ধ 'অবরোধবাসিনী' । তার রচিত দুটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন' ও 'পদ্মরাগ' ।
কোনটি জসীমউদ্দীনের রচনা?
Correct Answer:
ঘ: ঠাকুরবাড়ির আঙিনা
Explanation:
কোনটি জসীমউদ্দীনের রচনা? সঠিক উত্তর ঠাকুরবাড়ির আঙিনা পল্লিকবি জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ 'ঠাকুর বাড়ির আঙিনায়' । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: রাখালী, নকশী কাঁথার মাঠ, বালুচর, সোজন বাদিয়ার ঘাট ,মাটির কান্না (কাব্য) , পদ্মাপাড়, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধু (নাটক) ;চলে মুসাফির, হলদে পরীর দেশ (ভ্রমণকাহিনি) ; বোবাকাহিনী (উপন্যাস) । অন্যদিকে গাজী মিয়াঁর বস্তানী (আত্মজীবনীমূলক) ,হাঁসূলী বাঁকের উপকথা (উপন্যাস) ও ভাওয়াল গড়ের উপাখ্যান (উপন্যাস) গ্রন্থের রচয়িতা যথাক্রমে মীর মশাররফ হোসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আবু জাফর শামসুদ্দীন।
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: বন্দী শিবির থেকে
Explanation:
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বন্দী শিবির থেকে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধাকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। একাব্যের উল্লেখ্যযোগ্য কবিতা : তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, মধুস্মৃতি, স্বাধীনতা তুমি রক্তাক্ত প্রান্তরে। আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ : আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম, যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান) ও আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান)। অন্যদিকে নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয়যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা যথাক্রমে শওকত ওসমান, সৈয়দ শামসুল হক ও হারুন হাবীব।
’আমার ঘরের চাবি পারের হাতে’- গানটির রচয়িতা কে?
Correct Answer:
ক: লালন শাহ্
Explanation:
’আমার ঘরের চাবি পারের হাতে’- গানটির রচয়িতা কে? সঠিক উত্তর লালন শাহ্ বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান - 'আমার ঘরের চাবি পরের হাতে' খাঁচার ভিতর অচিন পাখি' 'বাড়ির কাছে আরশী নগর ' 'আমার ঘরখানায় কে বিরাজ করে, সময় গেলে সাধন হবে না। অন্যদিকে মরমি কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান - 'লোকে বলে বলেরে' বাউলা কে বানাইলো রে ' 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো' পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিমূলক ও আধ্যাত্মিক গানে পারদর্শী এবং রাধারমণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা।
কাজী নজরুল ইসমালের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
Correct Answer:
গ: প্রলয়োল্লাস
Explanation:
কাজী নজরুল ইসমালের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? সঠিক উত্তর প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নি - বীণা (১৯২২) । এ কাব্যগ্রন্থে মোট ১২ টি কবিতা স্থানে পেয়েছে। কাব্যের প্রথম ও দ্বিতীয় কবিতা যথাক্রমে 'প্রলয়োল্লাস' ও ' বিদ্রোহী ' 'বিদ্রোহী কবিতা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। এ কাব্যের অন্যান্য কবিতা: আগমনী, কোরবানী ,রক্তাম্বরধারিণী মা , ধূমকেতু ,কামাল পাশা, আনোয়ার ,রণ ভেরী, শাত - ইল - আরব ,খেয়া - পারের তরণী ও মোহররম।
কোনটি বরীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: শেষলেখা
Explanation:
কোনটি বরীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? সঠিক উত্তর শেষলেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বেশেষ কাব্যগ্রন্থ শেষলেখা (১৯৪১) । তিনি মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: বনফুল, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, গীতাঞ্জলি , ক্ষণিকা, সেজুঁতি , জন্মদিন। অন্যদিকে 'শেষপ্রশ্ন' উপন্যাস ও 'শেষকথা' ছোটগল্পের রচয়িতা যথাক্রমে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর ।
’নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: হুমায়ুন কবির
Explanation:
’নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ুন কবির 'নদী ও নারী' (১৯৪৫) উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বাংলার কাব্য, মার্কসবাদ , শিক্ষক ও শিক্ষার্থী (প্রবন্ধ) : স্বপ্নসাধ, সাথী, অষ্টাদশী (কাব্য)। অন্যদিকে কাজী আবদুল ওদুুদ ,আবুল ফজল ও রশীদ করিমের বিখ্যাত উপন্যাস যথাক্রমে - নদীবক্ষে ,চৌচির ও উত্তম পুরুষ।
’বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
’বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও সবুজপত্র (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ: চার ইয়ারি কথা' আহুতি (গল্পগ্রন্থ) : তেল - নুন - লকড়ি, বীরবলের হালখাতা , নানাকথা, রায়তের কথা (প্রবন্ধগ্রন্থ) । অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম 'নীললোহিত ' ও 'সনাতন পাঠক'।
দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ঢাকা
Explanation:
দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর ঢাকা দীনবন্ধু মিত্রের 'নীল - দর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় । নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ - কষ্ট নিয়ে রচিত হয়েছে। নাটকের প্রধান চরিত্র : নবীন মাধব, রাইচরণ, তোরাপ, গোলক বসু । তার আরো কয়েকটি নাটক: নবীন তপস্বিনী, লীলাবতী , জামাই বারিক, কমলে কামিনী।
কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
Correct Answer:
খ: রামরাম বসু
Explanation:
কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? সঠিক উত্তর রামরাম বসু তৎকালীন ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালের ৪ মে ফাের্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয়। এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামরাম বসু রচিত দুটি গ্রন্থ: রাজা প্রতাপাদিত্য চরিত্র', 'লিপিমালা'। উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ 'কথোপকথন' ও 'ইতিহাসমালা'। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ: 'বত্রিশ সিংহাসন', 'হিতোপদেশ', 'রাজাবলি'। অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ড. হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তার আর্থিক সহযোগিতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকশিত হয়।
’পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: সঞ্জয় ভট্টাচার্য
Explanation:
’পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর সঞ্জয় ভট্টাচার্য কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু , লাঙ্গল। শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়"
’চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
’চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' গল্পের প্রধান চরিত্র 'চন্দরা' । তার ছোটগল্পের বিখ্যাত আরো কয়েকটি চরিত্র: ফটিক (ছুটি) , রতন (পোস্টমাস্টার) মৃন্ময়ী (সমাপ্তি) চারু (নষ্টনীড়) , সুরবালা (একরাত্রি) , কাদম্বিনী (জীবিত ও মৃত) , রহমত ও খুকী (কাবুলিওয়ালা) , কল্যাণী (অপরিচিতা) , অপু (হৈমন্তী) ।
কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: ১৮৬১
Explanation:
কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৮৬১ মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) । সংস্কৃত মহাকাব্য রচনা করেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯ টি ,যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। বাংলা সাহিত্যের আরো কয়েকটি মহাকাব্য : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'বৃত্রসংহার' নবীনচন্দ্র সেনের 'রৈবতক', কায়কোবাদের মাহশ্মশান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর 'স্পেনবিজয় কাব্য' হামিদ আলীর 'কাসেমবধ কাব্য'
মুনীর চৌধুরী ‘মুখরা রমনী বশীকরণ’ একটি-
Correct Answer:
ঘ: অনুবাদ নাটক
Explanation:
মুনীর চৌধুরী ‘মুখরা রমনী বশীকরণ’ একটি- সঠিক উত্তর অনুবাদ নাটক মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের 'The Taming of The Sharew' নাটকের অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ ' নামে। তার আরো দুটি অনুবাদ নাটক জর্জ বার্নার্ড শ - র 'ইউ নেভার ক্যান টেল' - এর অনুবাদ 'কেউ কিছু বলতে পারে না' ও জন গলসওয়ার্দির 'দি সিলভার বকস' এর অনুবাদ 'রুপার কৌটা' তার আরো কয়েকটি নাটক: রক্তাক্ত প্রান্তর ,চিঠি, কবর, দণ্ডকারণ্য।
একটি সমবাহুু ত্রিভুজের একটি দৈর্ঘ্য a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
Correct Answer:
গ: 34a2
Explanation:
একটি সমবাহুু ত্রিভুজের একটি দৈর্ঘ্য a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? সঠিক উত্তর 34a2 সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল 34a2 বর্গ একক।
x=3+2 হলে, x3+1x3
Correct Answer:
B: 183
Explanation:
x=3+2 হলে, x3+1x3 Correct Answer 183 x = 3 + 2 = >1x = 13 + 2 = 3 - 2(3 + 2)(3 - 2) = 3 - 2(3)2 - (2)2 = >1x = 3 - 23 - 2.'.1x = 3 - 2.'. x + 1x = 3 + 2 + 3 - 2 = 23 এখন, x3 + 1x3 = (x + 1x)3 - 3.x.1x(x + 1x) = (23)3 - 3×23 = 8×33 - 63 = 243 - 63 = 183
মিঃ রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?
Correct Answer:
ক: 2400000 Tk
Explanation:
মিঃ রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? সঠিক উত্তর 2400000 Tk স্ত্রী ও ছেলেকে সম্পদ দেওয়ার পর অবশিষ্ট সম্পদের পরিমাণ (100 - 12 - 58%) = (100 - 70)% = 30% 30% সম্পদের মূল্য = 720000 টাকা ∴ 100% " " = 720000×100%30% = 2400000 টাকা।
logx(18)=-2 হলে, x = কত?
Correct Answer:
খ: 22
Explanation:
logx(18)=-2 হলে, x = কত? সঠিক উত্তর 22 logx(18) = - 2 ⇒x - 2 = 18[.; x = logaN , ax = N]⇒1x2 = 18⇒x2 = 8⇒x2 = (22)2.'. x = 22 [.'. পাওয়ার বা ঘাত সমান]