15th Private Lecturer Registration Examination MCQs
Showing 22 questions (Total: 72)
'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ?
Correct Answer:
ঘ: সাপের খোলস
Explanation:
'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ? সঠিক উত্তর সাপের খোলস এক কথায় প্রকাশ: সাপের খোলস - নির্মোক হরিণের চর্ম - অজিন বাঘের চর্ম - কৃত্তি
সাধু ও চলিত রীতেতে অভিন্নরুপে ব্যবহৃত হয়-
Correct Answer:
ক: অব্যয় পদ
Explanation:
সাধু ও চলিত রীতেতে অভিন্নরুপে ব্যবহৃত হয়- সঠিক উত্তর অব্যয় পদ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।
He fathered the plan. Here the word 'father' is
Correct Answer:
C: a verb
Explanation:
He fathered the plan. Here the word 'father' is Correct Answer a verb Father শব্দটি verb এবং noun উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। প্রদত্ত বাক্য father verb হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং verb হিসেবে father এর অর্থ কোনো ধারণা বা পরিকল্পনার উদ্ভাবক হওয়া।
প্রসূন এর প্রতিশব্দ হলো -
Correct Answer:
ঘ: পুষ্প
Explanation:
প্রসূন এর প্রতিশব্দ হলো - সঠিক উত্তর পুষ্প প্রসূন - এর প্রতিশব্দ - ফল, পুষ্প, মুকুল, ফুল, কুসুম, রঙ্গন। ভ্রমর - এর প্রতিশব্দ - মৌমাছি, ভোমরা, অলি, মধুলেহ, মধুপ, মধুলেহী। গ ও ঘ দুটি উত্তরই সঠিক।
'আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে'- শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Correct Answer:
খ: কর্মে সপ্তমী
Explanation:
'আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে'- শব্দটির কারক ও বিভক্তি কোনটি? সঠিক উত্তর কর্মে সপ্তমী কর্তা যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, তাকে বলা হয় কর্মকারক। যেমন - আমার গানের মালা আমি করব কারে দান। এ বাক্যে ' কারে ' শব্দটি সপ্তমী বিভক্তি।
'লালসালু' উপন্যাসের রচনাকাল কোনটি?
Correct Answer:
খ: ১৯৪৮
Explanation:
'লালসালু' উপন্যাসের রচনাকাল কোনটি? সঠিক উত্তর ১৯৪৮ সৈয়দ ওয়ালীউল্লাহ তিনটি উপন্যাস রচনা করেন। যথা - লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪) ও কাঁদো নদী কাঁদো (১৯৬৮)। লালসালু তার শ্রেষ্ঠ রচনা। উপন্যাসটি ফরাসি ভাষায় L Arbre Sams Maeme নামে ও ইংরেজি ভাষায় Tree Without Roots নামে প্রকাশিত হয়।
'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো-
Correct Answer:
ঘ: উয়ো
Explanation:
'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো- সঠিক উত্তর উয়ো ঙ অর্ধস্বরবর্ণ না তাই এর উচ্চারণ ‘উয়/উঁয়ো/উমা না হয়ে হবে ব্যঞ্জনঘেষা উয়ো হবে। ঙ শব্দের শুরুতে বসে না। ঙ ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃতর উচ্চারিত হতে পারে। যেমন: ঙ - এর উচ্চারণ উয়ো কিন্তু ব্যবহারিক উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়।
মনীষা শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
ক: নির্বোধ
Explanation:
মনীষা শব্দের বিপরীত শব্দ - সঠিক উত্তর নির্বোধ 'মনীষা ' বিশেষ্যবাচক শব্দ। শব্দটির অর্থ তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত; যার বিপরীত শব্দ নির্বোধ।
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
Correct Answer:
খ: কবিতার কথা
Explanation:
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? সঠিক উত্তর কবিতার কথা জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্হ - কবিতার কথা। ধূসর পান্ডুলিপি ও ঝরা পালক তার কাব্যগ্রন্হ। দুর্দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ।
রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র -
Correct Answer:
ক: স্বরভক্তি
Explanation:
রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র - সঠিক উত্তর স্বরভক্তি সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ।
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: কোলন ড্যাশ
Explanation:
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর কোলন ড্যাশ উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে কোলন (:) ও ড্যাস ( - ) চিহ্ন ব্যবহৃত হয়। যেমন - পদ পাঁচ প্রকার : বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বক্যের সমন্বয় বোঝাতে ড্যাস ব্যবহৃত হয়। যেমন - তোমরা দরিদ্রের উপকাড কর - এতে তোমাদের সম্মান যাবেনা - বাড়বে।
ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?
Correct Answer:
গ: বিদ্যাপতি
Explanation:
ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন? সঠিক উত্তর বিদ্যাপতি ব্রজবুলি বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি। এ ভাষায় রচিত বিদ্যাপতির শ্রেষ্ঠ পদ - 'এ সখি হামারি দুখের নাহি ওর। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। '
'টপ্পা' কী ?
Correct Answer:
ক: এক ধরনের গান
Explanation:
'টপ্পা' কী ? সঠিক উত্তর এক ধরনের গান কলকাতা ও শহরতলীতে রাগ - রাগীণী সংযুক্ত এক ধরনের গান টপ্পা। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তার রচিত একটি বিখ্যাত টপ্পা - নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?
প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ -
Correct Answer:
গ: জনগণের ভাষা
Explanation:
প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ - সঠিক উত্তর জনগণের ভাষা প্রাকৃত বা প্রাকৃত ভাষা কথাটির তাৎপর্য হলো প্রকৃতির অর্থাৎ জনগণের কথ্য ও বোধ্য ভাষা। এক পর্যায়ে এ প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে, কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। এ প্রাকৃত ভাষাই আঞ্চলিক বিভিন্নতা নিয়ে বিভিন্ন নামে চিহ্নিত হয়। যেমন - মাগধি প্রাকৃত, মহারাষ্ট্রি প্রাকৃত, শৌরসেনি প্রাকৃত ইত্যাদি। মাগধি প্রাকৃতের অপভ্রংশ থেকেই কালক্রমে বিবর্তনের মধ্যে দিয়ে উৎপত্তি লাভ করে বাংলা ভাষা।
'শীকর' শব্দের অর্থ -
Correct Answer:
গ: জলকণা
Explanation:
'শীকর' শব্দের অর্থ - সঠিক উত্তর জলকণা 'শীকর ' বিশেষ্য বাচক শব্দ। যার অর্থ বাতাসে ভাসমান জলকণা।
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরের অবস্থানে রয়েছে রাশিয়া ও সৌদি আরব।
ফিফা বিশ্বকাপ -২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ?
Correct Answer:
ক: কাতার
Explanation:
ফিফা বিশ্বকাপ -২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ? সঠিক উত্তর কাতার ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পারস্য উপসাগরের ছোট উপদ্বীপ দেশ কাতারে। এটি আরব বিশ্ব তথা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে ও বছরের শেষ সময় নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফিফা বিশ্বকাপ।
ক্রেমলিন কী?
Correct Answer:
খ: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
Explanation:
ক্রেমলিন কী? সঠিক উত্তর রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন রাশিয়া প্রজাতন্ত্রের রাজধানী মস্কো শহরের মস্কোভা নদীর উত্তরে অবস্থিত বিখ্যাত ক্রেমলিন কমপ্লেক্স দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।
গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন-
Correct Answer:
ঘ: রাজা রামমোহন রায়
Explanation:
গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন- সঠিক উত্তর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্হ ' গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্হের নাম ' ব্যাকরণ কৌমুদী '।
আন্তর্জাতিক নারী দবিস পালিত হয় কোন তারিখে ?
Correct Answer:
খ: ৮ ই মার্চ
Explanation:
আন্তর্জাতিক নারী দবিস পালিত হয় কোন তারিখে ? সঠিক উত্তর ৮ ই মার্চ বিশ্বে নারী অধিকার আদায়ের একটি উপলক্ষ হিসেবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ :৫ । বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
Correct Answer:
ক: ১৬ : ২৫
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ, ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?
Correct Answer:
ক: ৪ : ১
Explanation:
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ, ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? সঠিক উত্তর ৪ : ১ যেহেতু পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের চারগুন, তাই পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স ৪x বছর। অতএব পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪ x : x = ৪ : ১