Assistant Manager of BCIC under Ministry of Industries MCQs
Showing 50 questions (Total: 80)
বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব কাকে বলে?
Correct Answer:
খ: ৫জন কবিকে
Explanation:
বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব কাকে বলে? সঠিক উত্তর ৫জন কবিকে বাংলা ভাষার যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে প্রধান পাঁচজনকে পঞ্চপান্ডব বলা হয়। রবীন্দ্রনাথের পর তারাই বাংলা ভাষার প্রধান কবি। তারা হচ্ছেন বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪), জীবনান্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০), বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও অমিয় চক্রাবরতী (১৯০১ - ১৯৮৭) এ পাঁচজন কবি মিলে সৃষ্টি করেন বাংলা ভাষায় আধুনিক কবিতা।
আরজ আলী মাতাব্বর কী হিসেবে পরিচিত?
Correct Answer:
গ: দার্শনিক
Explanation:
আরজ আলী মাতাব্বর কী হিসেবে পরিচিত? সঠিক উত্তর দার্শনিক লৌকিক দার্শনিক আরজ আলী মাতুব্বর ৩ পৌষ ১৩০৭ বঙ্গাব্দে বরিশালের লামচারি গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। সমস্ত জীবন সংগ্রাম করেছেন দারিদ্র এবং অন্ধ ধর্মবিশ্বাসের বিরুদ্ধে। তিনি আনুষ্ঠানিক বিদ্যাশিক্ষার সুযোগ পাননি। কিন্তু কঠিন পরিশ্রমে বিদ্যা অর্জন এবং ধর্মীয় মুঢ়তার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি অর্জন করেছেন। ‘সত্যের সন্ধান’ (১৯৭৩), ‘সৃষ্টি - রহস্য’ (১৯৭৮) ও ‘স্মরণিকা’ (১৯৮২) তার তিনটি মূল্যবান দার্শনিক গ্রন্থ।
'আত্মহত্যার অধিকার' কার লেখা?
Correct Answer:
খ: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
'আত্মহত্যার অধিকার' কার লেখা? সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় একটি দরিদ্র পরিবারের লাঞ্ছিত জীবন কাহিনী নিয়ে রচিত ‘আত্নহত্যার অধিকার’ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘অতসী মামী ও অন্যান্য গল্প’ গল্পগ্রন্থের অন্যতম বিখ্যাত গল্প। গল্পটিতে গরিব নীলমণির কষ্টের কাহিনী বিকৃত হওয়ার পাশাপাশি তার যুবতী মেয়ে শ্যামা কষ্টকে দলিত করে যেভাবে তার জীবনের রস আস্বাদনের প্রতি আকৃষ্ট হয়েছে, সেই আসক্তিকেই বড় করে দেখানো হয়েছে।
'আরেক ফাল্গুন' উপন্যাসের বিষয়বস্তু কি?
Correct Answer:
খ: ভাষা আন্দোলন
Explanation:
'আরেক ফাল্গুন' উপন্যাসের বিষয়বস্তু কি? সঠিক উত্তর ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন’ (১৯৬৮) উপন্যাস রচনা করেন। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, মুনিম, আসাদ, সালমা, রসুল চরিত্রের প্রেম - প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
"কেরী সাহেবের মুন্সী" কার লেখা?
Correct Answer:
গ: প্রমথনাথ বিশী
Explanation:
"কেরী সাহেবের মুন্সী" কার লেখা? সঠিক উত্তর প্রমথনাথ বিশী কেরী সাহেবের মুন্সী (১৯৫৮) উপন্যাসটির রচয়িতা প্রমথনাথ বিশী (১৯০১ - ১৯৮৫)। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মহলোঃ কাব্যগ্রন্থঃ দেয়ালী (১৯২৩), বসন্ত সেনা (১৯২৭), যুক্তবেনী (১৯৪৮), হংস মিথুন (১৯৫০), উত্তর মেঘ (১৯৫৩), কিংশুক বহ্নি (১৯৫৯), শ্রেষ্ঠ কবিতা (১৯৬১)। উপন্যাসঃ পদ্মা (১৯৩৬), জোড়াদিঘীর চৌধুরী পরিবার (১৯৩৭) অশ্বথের অভিশাপ (১৯৪৭), চলন বিল (১৯৫১), লালকেল্লা (১৯৬৩), ব্যঙ্গভঙ্গ (১৯৮৩)।
'কাচামিঠা' এর ব্যাস বাক্য?
Correct Answer:
খ: যা কাঁচা তাই মিঠা
Explanation:
'কাচামিঠা' এর ব্যাস বাক্য? সঠিক উত্তর যা কাঁচা তাই মিঠা ‘কাঁচামিঠা’ এর ব্যাসবাক্য ‘যা কাঁচা তাই মিঠা’। এটি দুটি সর্বনামযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। এছাড়া নিম্নলিখিতভাবেও দ্বন্দ্ব সমাস সাধিত হয়ঃদুটি ক্রিয়াযোগেঃ চলাফেরা, পড়াশুনা, দেখাশুনাদুটি ক্রিয়া বিশেষণযোগেঃ পাকে - প্রকারে, আগে - পাছে, ধীরে - সুস্থে।দুটি বিশেষণ যোগেঃ কম - বেশি, আসল - নকল, ভালো - মন্দ।
'বক দেখানো' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: অশোভন বিদ্রুপ করা
Explanation:
'বক দেখানো' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অশোভন বিদ্রুপ করা বক দেখানো বাগধারার অর্থ হাতকে বকের মুখ ও গলার মতো করে অন্যকে অশোভনভাবে বিদ্রুপ করা।
নীল-দর্পণ নাটকের রচয়িতা কে ?
Correct Answer:
ক: দীন বন্ধু মিত্র
Explanation:
নীল-দর্পণ নাটকের রচয়িতা কে ? সঠিক উত্তর দীন বন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নীলকরদের অত্যাচারে পীড়িত সাধারণ কৃষক - জীবনের মর্মন্তুদ ছবি ‘নীল দর্পণ’ নাটকটিতে প্রকাশিত হয়। গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন মধুসূদন দত্ত এবং তা প্রকাশ করেন রেভারেন্ড জেমস লঙ। উল্লেখযোগ্য চরিত্রঃ গোলক বসু, নবীন মাধব, রাইচরণ, তোরাপ, সাবিত্রী, সরলতা, ক্ষেত্রমণি ইত্যাদি।
'ইংরেজ' কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: পতুর্গিজ
Explanation:
'ইংরেজ' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর পতুর্গিজ ইংল্যান্ডের অধিবাসীদের বলা হয় ইংরেজ। শব্দটি পর্তুগিজ শব্দ Ingles, Engrez থেকে বাংলা ভাষায় এসেছে। পর্তুগিজ আরো কিছু শব্দ হলো আনারস, আলপিন, গির্জা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি।
এক কথায় প্রকাশ কর " দ্বারে থাকে যে '"
Correct Answer:
খ: দৌবারিক
Explanation:
এক কথায় প্রকাশ কর " দ্বারে থাকে যে '" সঠিক উত্তর দৌবারিক দ্বারা শব্দের অর্থ দরজা, দুয়ার, প্রবেশ ও নির্গমনের পথ ইত্যাদি। দরজায় পাহারায় থাকে যে কর্মচারী তাকে দ্বারপাল, দ্বারবান, দ্বাররক্ষক, দ্বাররক্ষী, দ্বারী, দ্বারিক দৌবারিক, দারোয়ান ইত্যাদি বলা হয়। তবে বিভিন্ন বাংলা ব্যাকরণ বইয়ে ‘দ্বারে থাকে যে, এর এককথায় প্রকাশে ‘দৌবারিক’ লিখা হয়েছে।
'তন্বী' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: তনু+ঈ
Explanation:
'তন্বী' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর তনু+ঈ উ - কার কিংবা ঊ - কার পর উ - কার ও ঊ - কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ ব - ফলা হয় এবং লেখার সময় ব - ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন - সু + অল্প = সল্প; সু + আগত = স্বাগত; অনু + ইত = অন্বিত; তনু + ঈ = তন্বী; অনু + এষণ = অন্বেষণ।
'ফেকলু' পার্টি বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: কদরহীন লোক
Explanation:
'ফেকলু' পার্টি বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর কদরহীন লোক ফেকলু পার্টি বাগধারার অর্থ আজেবাজে লোক, কদরহীন লোক, সামান্য মানুষ।
'হাঁসুলী বাঁকের উপকথা' কার লেখা?
Correct Answer:
গ: তারাশঙ্কর বন্দোপাধ্যায়
Explanation:
'হাঁসুলী বাঁকের উপকথা' কার লেখা? সঠিক উত্তর তারাশঙ্কর বন্দোপাধ্যায় ত্রিশের দশকের প্রতিনিধি স্থানীয় কথাসাহিত্যিক তারাশস্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলোতে রাঢ় অঞ্চলের গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় নিপুণভাবে উপস্থাপিত হলোঃ চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), জলসাঘর, কবি (১৯৪২), গণদেবতা (১৯৪২), পঞ্চগ্রাম (১৯৪৩), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭), আরগ্য নিকেতন (১৯৫৩), পঞ্চপুন্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) ইত্যাদি।
সর্প শব্দের সমার্থক নয় কোনটি?
Correct Answer:
খ: এহি
Explanation:
সর্প শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর এহি ‘সর্প’ শব্দের সমার্থক শব্দ অহি, উরগ, ভুজগ, ভুজঙ্গম, নাগ, ফনী, ফনাধর, আশীবিষ, বিষধর, সাপ, পন্নগ, বায়ূভুক, ফনধর।
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি ?
Correct Answer:
ক: ৮টি
Explanation:
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি ? সঠিক উত্তর ৮টি বাংলা বর্ণমালার ৫০ টি বর্ণের মধ্যে ৩২ টিতে পূর্ণমাত্রা, ৮টিতে অর্ধমাত্রা এবং ১০ টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না। পূর্ণমাত্রা সম্পন্ন বর্ণঃ অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ঙ, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়, = ৩২ টি। অর্থমাত্রা সম্পন্ন বর্ণঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ, = ৮টি এবং মাত্রাহীন বর্ণঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ = ১০ টি।
Fates smiles ______ those who untringly grapple with stark realities
Correct Answer:
C: On
Explanation:
Fates smiles ______ those who untringly grapple with stark realities Correct Answer On Smile এর পর preposition at অথবা on বসে। Smile at sb/sth অর্থ - কাউকে বা কোনো কিছুকে নিয়ে হাসা। Smile on sb/sth অর্থ - প্রসন্ন হওয়া। যেমন - Fortune smiled on him (ভাগ্য তার প্রতি প্রসন্ন হলো) । তাই উত্তর (গ)।
I saw a _______ of cows in the field
Correct Answer:
B: Herd
Explanation:
I saw a _______ of cows in the field Correct Answer Herd Group অর্থ - দল; herd অর্থ - গবাদি পশুর পাল; swarm অর্থ - মৌমাছির ঝাঁক; flock অর্থ - পাখির ঝাঁক। তাই অর্থ অনুযায়ী সঠিক উত্তর (খ)।
Catching the earlier train will give us the _______ to do some shopping.
Correct Answer:
A: Chance
Explanation:
Catching the earlier train will give us the _______ to do some shopping. Correct Answer Chance Chance অর্থ - সুযোগ; possibility অর্থ - সম্ভাবনা; luck অর্থ - ভাগ্য; occasion অর্থ - উপলক্ষ্য। তাই অর্থ অনুযায়ী (ক) - ই সঠিক উত্তর।
If somebody smuggle goods into the country,those may be ____ by the customs authority
Correct Answer:
B: Confiscated
Explanation:
If somebody smuggle goods into the country,those may be ____ by the customs authority Correct Answer Confiscated Possess অর্থ - অধিকারী হওয়া ঃ confiscate অর্থ - বাজেয়াপ্ত করা; punish অর্থ – শাস্তি দেয়া; fine অর্থ - অর্থদণ্ড দিয়ে শাস্তিপ্রদান করা। Goods (পণ্যদ্রব্য) smuggle (চোরাচালান করা) করলে customs authority (শুল্ক কতৃপক্ষ) তা confiscate (বাজেয়াপ্ত করে) তাই উত্তর (খ)।
Choose the best expresses the meaning of the given word- "Alert"
Correct Answer:
D: Watchful
Explanation:
Choose the best expresses the meaning of the given word- "Alert" Correct Answer Watchful Alert অর্থ - সতর্ক; সজাগ; Energetic অর্থ - উদ্যমী; Intelligent অর্থ – বুদ্ধিমান; Observant অর্থ - মনোযোগী; Watchful অর্থ - সতর্ক, সজাগ। উত্তর (ঘ)।
Choose the best expresses the meaning of the given word- "STRIGENT"
Correct Answer:
C: Rigorgous
Explanation:
Choose the best expresses the meaning of the given word- "STRIGENT" Correct Answer Rigorgous Stringent - অর্থ - কঠোর, কড়া; Dry অর্থ - শুস্ক; Strained অর্থ - ক্লান্ত; Rigorous অর্থ - কঠোর; Skrill অর্থ কর্কশ, উচ্চনাদী। অর্থ অনুযায়ী correct answer (গ)।
Choose the best expresses the meaning of the given word- " AdVERSITY"
Correct Answer:
C: Misfortune
Explanation:
Choose the best expresses the meaning of the given word- " AdVERSITY" Correct Answer Misfortune Adversity অর্থ - দুর্ভাগ্য; Failure অর্থ - ব্যর্থতা; Helplessness অর্থ - অসহায়ত্ব; Misfortune অর্থ - দুর্ভাগ্য; Crisis অর্থ - সংকট। তাই উত্তর (গ)।
Choose the best expresses the meaning of the given word- "ATTEMPT"
Correct Answer:
B: Try
Explanation:
Choose the best expresses the meaning of the given word- "ATTEMPT" Correct Answer Try Attempt - অর্থ চেষ্টা করা; Serve অর্থ - সেবা করা; Try অর্থ - চেষ্টা করা; Explore অর্থ - অনুসন্ধান করা; Explain অর্থ - ব্যাখ্যা করা। সঠিক উত্তর (খ)।
Choose the best expresses the meaning of the given word- "BRIEF"
Correct Answer:
D: Short
Explanation:
Choose the best expresses the meaning of the given word- "BRIEF" Correct Answer Short Brief - অর্থ - সংক্ষিপ্ত; Limited অর্থ - সীমিত; Little অর্থ - ছোট, সল্প; Small অর্থ - ছোট, ক্ষুদ্র ; Short অর্থ - সংক্ষিপ্ত। তাই উত্তর (ঘ)।
That which can not be corrected -
Correct Answer:
D: Incorringible
Explanation:
That which can not be corrected - Correct Answer Incorringible Unintelligible অর্থ - অবোধগম্য; Indelible অর্থ - অমোচনীয় Illegible অর্থ - দুস্পাঠ্য; Incorrigible অর্থ - অশোধনীয় অর্থাৎ That which cannot be corrected (যা সংশোধন করা যায় না)। উত্তর (ঘ)।
State in which the few govern the many -
Correct Answer:
C: Oligracy
Explanation:
State in which the few govern the many - Correct Answer Oligracy Monarchy - অর্থ - রাজতন্ত্র; Government by a monarch, Plutocracy অর্থ - ধনিকতন্ত্র; Government by the wealthy. Oligarchy অর্থ - গোষ্ঠীশাসন State in which the few govern the many. Autocracy অর্থ - স্বৈরতন্ত্র; Government by a single person. উত্তর (গ)।
List of the business or subject to be considerd at a meaning
Correct Answer:
C: Agenda
Explanation:
List of the business or subject to be considerd at a meaning Correct Answer Agenda Schedule অর্থ - সময়সূচি; Timetable অর্থ - সময়সূচি; Agenda অর্থ - আলোচ্যসূচি অর্থাৎ List of the business or subjects to be considered at a meeting. Plan অর্থ - পরিকল্পনা। উত্তর (গ)।
The ancient societes -
Correct Answer:
B: Archaeology
Explanation:
The ancient societes - Correct Answer Archaeology Anthroplogy - অর্থ - নরবিজ্ঞান, নৃতত্ত্ব; The study of mankind. Archaeology অর্থ - প্রত্নতত্ত্ব; The study of ancient societies, History অর্থ - ইতিহাস; Ethnology অর্থ - নৃতত্ত্ব; The study of comparison of human races. তাই উত্তর (খ)।
I met him after a long time,but he gave me " the cold shoulder"
Correct Answer:
C: Ignored me
Explanation:
I met him after a long time,but he gave me " the cold shoulder" Correct Answer Ignored me Give sb the cold shoulder - অর্থ কারো সংসর্গ অপছন্দ করা, উপেক্ষা করা; Scold অর্থ তিরস্কার করা; Abuse অর্থ - গালিগালাজ করা; Ignore অর্থ - উপেক্ষা করা; Insult অর্থ - অপমানিতকরা। তাই অর্থ অনুযায়ী উত্তর (গ)।
One who possesse many talents
Correct Answer:
A: Versatile
Explanation:
One who possesse many talents Correct Answer Versatile Versatile অর্থ - নানাবিধ বিষয়ে কুশলী; অর্থাৎ one who possesses many talents. Exceptional অর্থ ব্যাতিক্রমী। Nubile অর্থ - বিবাহযোগ্য; Gifted অর্থ - প্রভূত সহজাত গুণসম্পন্ন।
In the armed forces,It is considerd a great privileage to "die in harness"
Correct Answer:
C: Die while still working
Explanation:
In the armed forces,It is considerd a great privileage to "die in harness" Correct Answer Die while still working Die in harness অর্থ - কর্মরত অবস্থায় মারা যাওয়া অর্থাৎ die while still working তাই সঠিক উত্তর (গ)।
When he heard that he had once again not been selected he "lose heart"
Correct Answer:
D: became discouraged
Explanation:
When he heard that he had once again not been selected he "lose heart" Correct Answer became discouraged Lose heart অর্থ - নিরুৎসাহ হওয়া অর্থাৎ become discouraged. Desperate অর্থ - বেপরোয়া; Angry অর্থ - ক্রদ্ধ; Sad অর্থ - অসুখী। উত্তর (ঘ)।
He "passed himself off" as a noble man
Correct Answer:
B: pretended to be
Explanation:
He "passed himself off" as a noble man Correct Answer pretended to be Pass sb off as sb অর্থ - মিথ্যা পরিচয় দেয়া; Regard অর্থ - গণ্য বা বিবেচনা করা; Pretend অর্থ - ভান করা; Think অর্থ - মনে করা; Look upon অর্থ - বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা। তাই অর্থ অনুযায়ী (খ) সঠিক উত্তর।
Although he has failed in the written examnation, he is using "backstairs influence" to get the job
Correct Answer:
D: Secret and unfair influence
Explanation:
Although he has failed in the written examnation, he is using "backstairs influence" to get the job Correct Answer Secret and unfair influence Back stairs অর্থ - গোপন ও অন্যায্য অর্থাৎ secret and unfair তাই সঠিক উত্তর (ঘ)।
Monopoly (Select the closest meaning of the word)
Correct Answer:
C: Exclusive
Explanation:
Monopoly (Select the closest meaning of the word) Correct Answer Exclusive Monopoly অর্থ একচেটে ব্যবসা; exclusive অর্থ - একচেটিয়া। Monopoly is by definition exclusive উত্তর (গ)।
Gala(Select the closest meaning of the word)
Correct Answer:
A: Celebration
Explanation:
Gala(Select the closest meaning of the word) Correct Answer Celebration Gala অর্থ - আনন্দোৎসব; celebration অর্থ - উদযাপন। Celebration is a part of gala উত্তর (ক)
Recipe (Find the word that names a necessary part of the underlined)
Correct Answer:
B: Cookbook
Explanation:
Recipe (Find the word that names a necessary part of the underlined) Correct Answer Cookbook Recipe অর্থ - রন্ধনপ্রণালী; cookbook অর্থ - রন্ধনপ্রণালী শিক্ষার বই। তাই recipe and cookbook are related. উত্তর (খ)।
'Language' (Select the closest meaning of the word)
Correct Answer:
D: Words
Explanation:
'Language' (Select the closest meaning of the word) Correct Answer Words Language (ভাষা); words (শব্দ); words are necessary parts of language. উত্তর (ঘ)।
Cage(Find the word that names a necessary part of the underlined)
Correct Answer:
C: Animal
Explanation:
Cage(Find the word that names a necessary part of the underlined) Correct Answer Animal Cage অর্থ - খাঁচা; animal অর্থ - প্রাণী। Cage - এর ভিতর animal রাখা হয়। উত্তর (গ)।
Pain (Select the closest meaning of the word)
Correct Answer:
C: Hurt
Explanation:
Pain (Select the closest meaning of the word) Correct Answer Hurt Pain (ব্যাথা); hurt (আঘাত)। আঘাত পেলে ব্যাথা করে। তাই Pain and hurt are related.
Champion (Find the word that names a necessary part of the underlined)
Correct Answer:
B: Winning
Explanation:
Champion (Find the word that names a necessary part of the underlined) Correct Answer Winning যে win (জয় করা) করে তাকে champion বলা হয়। উত্তর (খ)।
Window is to pane as book is to-
Correct Answer:
D: Page
Explanation:
Window is to pane as book is to- Correct Answer Page A Window (জানালা) is made up of panes (জানালার শার্সির কাচ) and a book (বই) is made up of pages (পৃষ্ঠা)। উত্তর (ঘ)।
Faculty (Find the word that names a necessary part of the underlined)
Correct Answer:
B: Teachers
Explanation:
Faculty (Find the word that names a necessary part of the underlined) Correct Answer Teachers Faculty অর্থ - শিক্ষকমন্ডলী; teachers অর্থ - শিক্ষক। Faculty is a group of teachers. উত্তর (খ)।
Omtimist is to cheerful as presimist is to-
Correct Answer:
A: Gloomy
Explanation:
Omtimist is to cheerful as presimist is to- Correct Answer Gloomy An optimist (আশাবাদী ব্যাক্তি) is a person whose outlook is cheerful (আনন্দব্যঞ্জক) and a pessimist (হতাশাবাদী ব্যাক্তি) is a person whose outlook is gloomy (বিষণ্ণ)। উত্তর (ক)।
Odometer is to mileage as compass is to-
Correct Answer:
D: Direction
Explanation:
Odometer is to mileage as compass is to- Correct Answer Direction Odometer (অতিক্রান্ত দূরত্ব মাপন যন্ত্র) দিয়ে mileage (অতিক্রান্ত দূরত্ব) মাপা হয় এবং compass (দিক নির্ণয় যন্ত্র) দিয়ে direction (দিক) নির্ণয় করা হয়। উত্তর (ঘ)।
Directory (Find the word that names a necessary part of the underlined)
Correct Answer:
D: Names
Explanation:
Directory (Find the word that names a necessary part of the underlined) Correct Answer Names Directory অর্থ - নাম নির্দেশিকা; names অর্থ - নাম। তাই names are a necessary part of directory. উত্তর (ঘ)।
Yard is to inch as quart is to-
Correct Answer:
C: Miserable
Explanation:
Yard is to inch as quart is to- Correct Answer Miserable A yard (৩৬ ইঞ্চি) is a larger measure than an inch (ইঞ্চি) and a quart (32 ounce) is a larger measure than ounce (আউন্স)। উত্তর (গ)।
Elated is to despondent as enlightened is to -
Correct Answer:
B: Ignorant
Explanation:
Elated is to despondent as enlightened is to - Correct Answer Ignorant Elated (অনুপ্রাণিত) is the opposite of despondent (হতাশ) and enlightened (অজ্ঞতামুক্ত) in the opposite of ignorant (অজ্ঞ)। উত্তর (খ)।
সম্প্রতি আন্তর্জাতিক পদকপ্রাপ্ত চলচ্চিত্র 'গেরিলা' এর পরিচালক-
Correct Answer:
ঘ: নাসিরউদ্দীন ইউসুফ
Explanation:
সম্প্রতি আন্তর্জাতিক পদকপ্রাপ্ত চলচ্চিত্র 'গেরিলা' এর পরিচালক- সঠিক উত্তর নাসিরউদ্দীন ইউসুফ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ - এর কাহিনী অবলম্বনে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ছবি ‘গেরিলা’। ১৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা) লাভ করেছে এ ছবিটি। ‘গেরিলা’ ছাড়াও সম্প্রতি মোরশেদুল ইসলাম ‘আমার বন্ধু রাশেদ’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র তৈরি করেন, যা মুহাম্মদ জাফর ইকবালের রচনা অবলম্বনে নির্মিত হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত W A S Ouderland কোন দেশে জন্মগ্রহন করেছিলেন ?
Correct Answer:
ক: হল্যান্ড
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত W A S Ouderland কোন দেশে জন্মগ্রহন করেছিলেন ? সঠিক উত্তর হল্যান্ড হল্যান্ড বা নেদারল্যান্ডসের জন্মগ্রহণকারী অষ্ট্রেলিয়ার নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড মুক্তিযুদ্ধকালে ২ নং সেক্টরে গণবাহিনীর সদস্য ছিলেন। মি. ওডারল্যান্ড ১৯১৭ সালের ৬ ডিসেম্বর আমষ্টারডাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে বাটা সু কোম্পানির ম্যানেজার হিসেবে বাংলাদেশে আসেন।