Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে--
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
Explanation:
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে-- সঠিক উত্তর ১৯৯৩ সালে সাপটা (সার্ক অগ্রাদিকার বাণিজ্য চুক্তি) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। SAPTA - এর পূর্ণরুপ SAARC Preferentail Trading সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ১১ এপ্রিল ১৯৯৩ সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন। SAPTA কার্যকর হয় ৮ ডিসম্বর ১৯৯৫ থেকে।
'Renaissance' means --
Correct Answer:
A: the revival of learning
The 'poet Laureate' is--
Correct Answer:
C: the court poet of England
Explanation:
The 'poet Laureate' is-- Correct Answer the court poet of England A poet laureate is a poet officially appointed by a government or conferring institution, typically expected to compose poems for special events and occasions. They are also known as the court poet of england. Some famous Poet Laureates are: William Wordsworth, Lord Alfred Tennyson etc.
কমনওয়েলথ -এর মোট সদস্য সংখ্যা---
Correct Answer:
ঘ: 56
Explanation:
কমনওয়েলথ -এর মোট সদস্য সংখ্যা--- সঠিক উত্তর 56 কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬। সর্বশেষ সদস্য টোগো। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়।
গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম কোন সালে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ১৯৭৭
মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়--
Correct Answer:
খ: ১৯০৬ সালে
Explanation:
মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়-- সঠিক উত্তর ১৯০৬ সালে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগের প্রকৃত নাম ছিল 'নিখিল ভারত মুসলিম লীগ' মুসলিম লীগ গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন নবাব সলিমুল্লাহ, আগা খান এবং নওয়াব ভিকার - উল - মূলুক।
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল---
Correct Answer:
গ: লর্ড মাউন্টব্যাটেন
Explanation:
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল--- সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড লুই মাউন্টব্যাটেন (২৫ জুন ১৯০০–২৭ আগস্ট ১৯৭৯) ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথ - এর স্বামী প্রিন্স ফিলিপের মামা। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ব্রিটিশ সরকার তাকে ভারতের গভর্নর জেনারেল করে পাঠায়। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল।
The conjunction of the past perfect follows--
Correct Answer:
D: He had spoken the truth
আল জাজিরা টিভি চ্যানেলের মূলকেন্দ্র কোথায়?
Correct Answer:
খ: দোহা
যৌথবাহিনী ইরাক আক্রমণ করে ২০০৩ সনের কোন মাসের কত তারিখে?
Correct Answer:
গ: ২০ মার্চ
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: বাগেরহাট
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য ---
Correct Answer:
খ: ২৮৩ কিমি
Explanation:
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য --- সঠিক উত্তর ২৮৩ কিমি বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত বলতে এই দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ রেখাকে বুঝায়। এই সীমানা রেখা বাংলাদেশের দক্ষিণ - পূর্বে এবং মিয়ানমারের পশ্চিমে অবস্থিত। সীমান্তের মোট দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার (১২০ মাইল)। এটি মিয়ানমারের সবচেয়ে ছোট সীমান্ত এবং সেই সাথে এটি ভারতের সাথে দীর্ঘ সীমানার ব্যতীত বাংলাদেশের দ্বিতীয় সীমান্ত। এই সীমান্ত বাংলাদেশ, মিয়ানমার ও ভারত তিন দেশের মিলিত সীমানা বিন্দু থেকে শুরু এবং দক্ষিণ দিক হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। সর্বশেষ অংশ নাফ নদী বরাবর বিস্তৃত।
রয়টার কোন দেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
ক: যুক্তরাজ্য
ইরাক কুয়েত দখল করে কোন সনে?
Correct Answer:
খ: ১৯৯০
হিলারি ক্নিনটন কোন আসন হতে সিনেটর নির্বাচিত হন?
Correct Answer:
খ: নিউইয়র্ক
Explanation:
হিলারি ক্নিনটন কোন আসন হতে সিনেটর নির্বাচিত হন? সঠিক উত্তর নিউইয়র্ক হিলারি ক্লিনটন ২০০১ সালের ৩ জানুয়ারি নিউইয়র্ক থেকে ডেমোক্রেটিক পার্টির সিনেটর নির্বাচিত হন। এছাড়া ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৭ তম সেক্রেটারি ওফ স্টেটস হিসেবে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা কর্তৃক নিয়োগ পান। তাছাড়াও তিনি ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে ছিলেন, যখন তার স্বামী বিল ক্লিনটন ৪২তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্টার্ট-২ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র- রাশিয়া
Explanation:
স্টার্ট-২ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র- রাশিয়া উত্তরঃ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। . উত্তরঃ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র স্ব স্ব পারমাণবিক ক্ষেপণাস্ত্র দুই - তৃতীয়াংশ ধ্বংষ করতে একমত হয়।
বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি ?
Correct Answer:
খ: তিনটি
দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়?
Correct Answer:
ঘ: রায় প্রস্তুতের সময় পর্যন্ত
The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারার মামলার কারণ কখন উদ্ভব হয়? যে দিন ----
Correct Answer:
ঘ: চেক দাতার নোটিশ প্রাপ্তির পর ত্রিশ দিন অতিবাহিত হয়
Explanation:
The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারার মামলার কারণ কখন উদ্ভব হয়? যে দিন ---- সঠিক উত্তর চেক দাতার নোটিশ প্রাপ্তির পর ত্রিশ দিন অতিবাহিত হয় বর্ণনাঃ সমাসের রীতি সংস্কৃত ভাষা হতে এসেছে।
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
Correct Answer:
খ: ১৯৭১ সালের ২ মার্চ
পার্বত্য চট্রগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের -- ভাগের এক ভাগ
Correct Answer:
ঘ: ১০
Explanation:
পার্বত্য চট্রগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের -- ভাগের এক ভাগ সঠিক উত্তর ১০ পার্বত্য চট্টগ্রাম (Chittagong Hill Tracts) দেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে বাংলাদেশের একমাত্র ব্যাপক পাহাড়ি অঞ্চল (২১°২৫´ উত্তর অক্ষাংশ থেকে ২৩°৪৫´ উত্তর অক্ষাংশ ও ৯১°৫৪´ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৫০´ পূর্ব দ্রাঘিমাংশ)। এর দক্ষিণ - পূর্ব সীমান্তে মায়ানমার, উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মিজোরাম এবং পশ্চিমে চট্টগ্রাম জেলা অবস্থিত। পার্বত্য চট্টগ্রামের এলাকা প্রায় ২৩,১৮৪ বর্গ কিমি যা বাংলাদেশের মোট এলাকার প্রায় এক দশমাংশ।
বাংলাদেশের জাতীয় কবি কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
মানুষের ব্যক্তিস্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়?
Correct Answer:
খ: সামাজিক অধিকার
কোন দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়?
Correct Answer:
খ: ৮ মার্চ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়---
Correct Answer:
খ: ১৬ ডিসেম্বর ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়--- সঠিক উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়। সংবিধানে এগারোটি ভাগ ও চারটি সিডিউলে বিন্যস্ত মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”?
Correct Answer:
গ: হুমায়ূন
Explanation:
কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”? সঠিক উত্তর হুমায়ূন মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ুন বাংলায় এসে বাংলার আবহাওয়া ভূ প্রকৃতি এবং অফুরন্ত সম্পদ দেখে বাংলার নাম রাখেন জান্নাতাবাদ।
My uncle decided to take ______ and my sister to the market.
Correct Answer:
B: Me
Explanation:
My uncle decided to take ______ and my sister to the market. Correct Answer Me Verb + object pronoun অর্থাৎ verb - এর পর object pronoun (যেমনঃ me, him, her, them) বসে। তাই Take verb - এর পর object pronoun me বসবে। উত্তর (খ)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে?
Correct Answer:
খ: স্পিকার
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে? সঠিক উত্তর স্পিকার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার । তবে পঞ্চদশ সংশােধনীর পূর্বে প্রধান বিচারপতি পাঠ করাতেন । আর মাননীয় প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্টপতি।
'থিওরি অব রিলেটিভিটি' -এর প্রণেতা ---
Correct Answer:
খ: আলবার্ট আইনস্টাইন
Explanation:
'থিওরি অব রিলেটিভিটি' -এর প্রণেতা --- সঠিক উত্তর আলবার্ট আইনস্টাইন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি মূলত দুইটি নীতির উপর ভিত্তি করে তৈরি। প্রথম নীতিটিকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, ধরি আমার কাছে দুটো বস্তু আছে এবং এবং মহাবিশ্বে আর কোথাও কিছুই নেই। তাহলে দুটো বস্তুর মাঝে কোনটি গতিশীল এবং কোনটি স্থির তা নির্ণয় করা সম্ভব নয়। দুটি বস্তুর একটি যদি গ্রহ হয়, সে ক্ষেত্রেও এই নীতিটি প্রযোজ্য হবে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির দ্বিতীয় নীতিটির ব্যাখ্যা এভাবে দেয়া যায়, আলোর গতি প্রত্যেক পর্যবেক্ষকের জন্যই এক।
সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৮২৯ সালে
Explanation:
সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত হয় ১৮২৯ সালে। রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর সতীদাহ প্রথা বিলুপ্ত করেন। হিন্দু সমাজে প্রচলিত সহমরণ প্রথা বা সতীদাহ প্রথা রোধের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় হিন্দু শাস্ত্রের নানা প্রমাণ দাখিল করে সরকারি পর্যায়ে এই কুপ্রথা বিলোপের প্রয়াস পান।
'বাঙালি' জাতীয়তাবাদের পরিবর্তে 'বাংলাদেশী' জাতীয়তাবাদ প্রবর্তিত হয়---
Correct Answer:
খ: ৫ম সংশোধনীর মাধ্যমে
Explanation:
'বাঙালি' জাতীয়তাবাদের পরিবর্তে 'বাংলাদেশী' জাতীয়তাবাদ প্রবর্তিত হয়--- সঠিক উত্তর ৫ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী বিল ১৯৭৫ - এর মাধ্যমে 'বাঙালী জাতীয়তাবাদ ' - এর পরিবর্তে 'বাংলাদেশী জাতীয়তাবাদ' করা হলেও সংবিধানের পঞ্চদশ সংশোধনী ২০১১ - এর মাধ্যমে আবার তা বহাল করা হয়।
বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: মৌলভীবাজার
লালবাগ কেল্লার আদি নাম-
Correct Answer:
ক: আওরঙ্গবাদ দুর্গ
Explanation:
লালবাগ কেল্লার আদি নাম- সঠিক উত্তর আওরঙ্গবাদ দুর্গ মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খান নির্মাণ কাজ সমাপ্ত করেন। লালবাগ কেল্লার পূর্বনাম ছিল আওরঙ্গবাদ দুর্গ।
মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
Correct Answer:
খ: স্পুটনিক-১
Explanation:
মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? সঠিক উত্তর স্পুটনিক-১ স্পুটনিক ১ বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যা ১৯৫৭ খ্রীস্টাব্দের অক্টোবর ৪ তারিখে উৎক্ষেপণ করা হয়। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এটি উৎক্ষেপণ করে। স্পুৎনিক ১ - এর মহাকাশে প্রেরণের মাধ্যমে মহাকাশ যুগের সূচনা হয়।
দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম কি?
Correct Answer:
গ: ল্যাক্টোমিটার
Explanation:
দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর ল্যাক্টোমিটার দুধে পানি মেশানো আছে কিনা তা প্রমান করে যে যন্ত্র তার নাম ল্যাকটোমিটার। দেখতে অনেকটা থার্মোমিটারের মত। এর মাঝামাঝি একটা জায়গায় '' মিল্ক'' কথাটা লেখা থাকে। যন্ত্রটা দুধে সোজাসুজি নামিয়ে দিয়ে ওপর থেকে হালকা ভাবে ছেড়ে দিলে, যদি দেখা যায় ল্যাকটোমিটার কিছুটা নামার পর আর নামে না, তবে সেই দুধে নিশ্চিতভাবে পানি মেশানো আছে। কিন্তু দ্যধে পানি মেশানো না থাকলে ঐ '' মিল্ক '' লেখা পর্যন্ত গিয়ে দুধটা যে খাঁটি তা নির্দেশ করবে।
কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে?
Correct Answer:
খ: ইউনেঙ্কো
Explanation:
কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে? সঠিক উত্তর ইউনেঙ্কো ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ।
বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি
Correct Answer:
খ: বরেন্দ্র যাদুঘর
Explanation:
বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি সঠিক উত্তর বরেন্দ্র যাদুঘর বাংলাদেশের প্রথম যাদুঘর বরেন্দ্র যাদুঘর। বাংলাদেশের প্রথম জাদুঘর 'বরেন্দ্র গবেষণা জাদুঘর' ১৯১০ সালের ১০ ডিসেম্বর রাজশাহীতে স্থাপিত হয়। বর্তমানে জাদুঘরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।
”আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কুমিল্লার ময়নামতিতে
Explanation:
”আনন্দ বিহার” কোথায় অবস্থিত? সঠিক উত্তর কুমিল্লার ময়নামতিতে 'আনন্দ বিহার' কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। অষ্টম শতকে রাজা আনন্দ দেব কুমিল্লার ময়নামতি শালবন বিহার এবং আনন্দ বিহার নির্মাণ করেন।
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
Correct Answer:
খ: ৭১১ কিমি
Explanation:
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ? সঠিক উত্তর ৭১১ কিমি বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিমি। ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা। অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ নটিক্যাল কিলোমিটার।
I would like ______ information
Correct Answer:
C: Some
Explanation:
I would like ______ information Correct Answer Some Information (তথ্য) হচ্ছে uncountable noun। তাই তার পূর্বে some বসবে। some (কিছু) countable এবং uncountable উভয় noun এর পূর্বে বসতে পারে। তাই সঠিক উত্তর (গ)।
Where is the _______ post office?
Correct Answer:
A: Nearest
Explanation:
Where is the _______ post office? Correct Answer Nearest Near – এর পূর্বে most বা more ব্যবহৃত হয় না। তাছাড়া the – এর পর superlative degree বসে। Near - এর comparative nearer এবং superlative nearest. তাই সঠিক উত্তর (ক)।
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়---
Correct Answer:
খ: পরমাণু
Explanation:
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়--- সঠিক উত্তর পরমাণু রাসায়নিক মৌলের ক্ষুদ্রতম অংশ যার স্বাধীন অস্তিত্ব নেই (নিস্ক্রিয় গ্যাসের পরমাণু ব্যতীত), কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশ গ্রহণ করতে পারে সেসব আণুবীক্ষণিক কণিকাদিকে পরমাণু বলে । সমস্ত কঠিন, তরল, গ্যাস এবং আয়ন - এর গঠনের মূলে রয়েছে নিস্তরিত বা আধানগ্রস্ত পরমাণু । পরমাণুর আকার খুবই ক্ষুদ্র; সাধারনত এরা দৈর্ঘ্যে ১০০ পিকোমিটার ( ১ মিটারের ১০, ০০০, ০০০, ০০০ ভাগ বা চুলের ১ লক্ষ ভাগের ১ ভাগ)। পরমাণুর মাত্রা এই ক্ষুদ্রাকার হওয়ার কারণেই এর আচরনের বৈশিষ্টতা প্রথাগত পদার্থবিদ্যার সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না ।
সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
Correct Answer:
ক: রায়মঙ্গল
Explanation:
সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? সঠিক উত্তর রায়মঙ্গল সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত। এটি সাতক্ষীরা জেলার অন্তর্গত। মাতামুহুরী নদী টি কক্সবাজার, পশুর নদী খুলনা এবং বলেশ্বর নদী পিরোজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ১৩৬০ মিটার
Explanation:
রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১৩৬০ মিটার রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য ১৩৬০ মিটার। খুলনার রূপসা নদীর ওপর খানজাহান আলী সেতু নির্মাণ করা হয় ২০০৫ সালে। সেতুটির দৈর্ঘ্য ১.৩৬ কিঃমিঃ বা ১৩৬০ মিটার এবং প্রস্থ ১৬.৪৮ মিটার।
কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
Correct Answer:
ঘ: বায়ুচাপ
Explanation:
কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? সঠিক উত্তর বায়ুচাপ বায়ুচাপের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়। ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার অবস্থা থেকে জলবায়ুর তারতম্য জানা যায়।
বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ দেয়া শুরু হয় ১৯৭৪ সালে, সর্বমোট ১৪ জন মহিলাকে নিয়োগের মাধ্যমে...তবে ইউনিফর্ম পরিহিত মহিলা পুলিশ আমরা দেখতে পাই আরো দু বছর পর মানে ১৯৭৬ সাল থেকে, সে বছর ঢাকা মেট্রো পলিটন এ সর্ব প্রথম ১৫ জন মহিলা পুলিশ নিয়োগ দেয়া হয়
'পিসিকালচার' বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: মৎস্য চাষ
Explanation:
'পিসিকালচার' বলতে কি বোঝায়? সঠিক উত্তর মৎস্য চাষ রেশম চাষ বিদ্যাকে বলে সেরিকালচার। মৌমাছি পালনকে বলা হয় - এপিকালচার। মৎস্য চাষ পালনকে বলা হয় - পিসিকালচার। হাঁস মুরগী পালনকে বলা হয় - পোলট্রি ফার্মিং।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
Correct Answer:
গ: ৪ বছর
Explanation:
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? সঠিক উত্তর ৪ বছর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর। প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে। ২১ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ৪ - ১৫ এপ্রিল ২০১৮ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট। বাংলাদেশে প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেন ১৯৭৮ সালে।
উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায়
Correct Answer:
খ: বায়ুর চাপ কম
Explanation:
উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায় সঠিক উত্তর বায়ুর চাপ কম উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কম। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। উচ্চ পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকায় শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ এর মধ্যকার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় রক্তনালিতে প্রচন্ড চাপ পড়ে। এ চাপে রক্তনালি ছিঁড়ে নাক মুখ দিয়ে রক্তপাত এর সম্ভাবনা থাকে।