Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
ঈমান মানুষের অন্তরে সৃষ্টি করে আল্লাহর প্রতি-
Correct Answer:
খ: আনুগত্য
Explanation:
ঈমান মানুষের অন্তরে সৃষ্টি করে আল্লাহর প্রতি- সঠিক উত্তর আনুগত্য ঈমান অর্থ হল বিশ্বাস। আল্লাহর প্রতি একান্ত বিশ্বাসে মানুষের মাঝে আল্লাহর আনুগত্য ও ঈমানের দৃঢ়তার বৃদ্ধি পায়।
শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন-
Correct Answer:
ঘ: হযরত আলী (রা)
Explanation:
শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন- সঠিক উত্তর হযরত আলী (রা) শিশুদের মধ্যে ১০ বছর বয়সে হজরত আলী (রা.) ইসলাম ধর্মগ্রহণ করেন। আর মহিলাদের মধ্যে খাদিজা (রা.)
হজ্জ্বের মাধ্যমে মানুষের মন থেকে দূর হয়-
Correct Answer:
গ: কৃপণতা
Explanation:
হজ্জ্বের মাধ্যমে মানুষের মন থেকে দূর হয়- সঠিক উত্তর কৃপণতা হজ্জ হচ্ছে একটি ফরজ ইবাদাত । আল্লাহ তায়ালা সম্পদশালী ব্যক্তিদের জন্য হজ্জকে ফরজ করেছেন। হজ্জের মধ্যমে শারীরিক পরিশ্রম ও আর্থিক সম্পদ ব্যয় হয়।
জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে?
Correct Answer:
খ: ফ্রান্স ও ভিয়েতনাম
Explanation:
জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? সঠিক উত্তর ফ্রান্স ও ভিয়েতনাম ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম পুনরায় ফ্রান্সের অধীনে চলে যায়। কিন্তু ভিয়েতনাম ফ্রান্সের সাথে বিক্ষিপ্ত যুদ্ধে জড়িয়ে পড়ে। জেনেভা চুক্তির মাধ্যমে এ যুদ্ধের আপাত সমাপ্তি ঘটে। ফ্রান্স ও ভিয়েতনাম এ চুক্তিতে স্বাক্ষর করে । চুক্তিটি সম্পাদিত হয় ১৯৫৪ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি?
Correct Answer:
গ: লিটল বয়
Explanation:
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি? সঠিক উত্তর লিটল বয় মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় 'লিটল বয়' নামক পারমাণবিক বোমা ফেলে আর ৯ আগস্টে নাগাসাকিতে 'ফ্যাট ম্যান' নামক পারমাণবিক বোমা ফেলে।
'ইসলামের সেতু' কোনটি?
Correct Answer:
ক: যাকাত
Explanation:
'ইসলামের সেতু' কোনটি? সঠিক উত্তর যাকাত যাকাত ইসলামর সেতু বন্ধন হিসাসে কাজ করে । যাকাতের খাত আটটি । যাকাতের মাধ্যমে ধনী ও দরীদ্রের মাধ্যেকার সম্পর্ক আরো গভির হয় । যাকাতের মধ্যমে অন্য ধর্মের লোকদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা সম্ভব।
কিসের বিধি-বিধান অবিভাজ্য?
Correct Answer:
ক: ঈমানের
Explanation:
কিসের বিধি-বিধান অবিভাজ্য? সঠিক উত্তর ঈমানের ঈমান অর্থ বিশ্বাস।যারা আল্লাহ,তার রাসুল ও আসমানি কিতাব,আখিরাতে বিশ্বাসী তারাই মুমিন।
"না- কখন ও না্ । আল্লাহর কসম , তিনি কখনই আপনাকে অপদস্ত করবে না ।" এটি কার উক্তি?
Correct Answer:
খ: বিবি খাদীজা
Explanation:
"না- কখন ও না্ । আল্লাহর কসম , তিনি কখনই আপনাকে অপদস্ত করবে না ।" এটি কার উক্তি? সঠিক উত্তর বিবি খাদীজা নবি করিম সা. এর উপর ওহি নাযিল হওয়ার ঘটনা বিবি খাদিজার নিকট বর্ণনা করলে তিনি এ উক্তিটি করেন।
কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: গভীর
Explanation:
কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর গভীর যে পদে কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন: বই, নদী, পাখি, ফুল, ঢাকা ইত্যাদি।
মুসলিম জাতির 'আদি পিতা' কে?
Correct Answer:
ক: হযরত আদম (আ)
Explanation:
মুসলিম জাতির 'আদি পিতা' কে? সঠিক উত্তর হযরত আদম (আ) মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হিসেবে আদম ও হাওয়া আঃ কে পাঠানো, তাদের ঔরস থেকে পৃথিবীতে মানুষের আগমন ঘটে, এ জন্য আদম আঃ কে মুসলমানদের আদি পিতা বলা হয়।
জাহান্নামীদের খাদ্য কোনটি?
Correct Answer:
ঘ: যাক্কুম
Explanation:
জাহান্নামীদের খাদ্য কোনটি? সঠিক উত্তর যাক্কুম আল্লাহ তায়ালা জাহান্নামবাসীদের যাক্কুম নামক ফল খাইতে দিবেন আর সে ফল খাওয়ার সাথে সাথে জাহান্নামবাসীদের নাড়ি ভুরি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে।
ভন্ডনবীদের দমন করেন কে?
Correct Answer:
ক: হযরত আবু বকর
Explanation:
ভন্ডনবীদের দমন করেন কে? সঠিক উত্তর হযরত আবু বকর হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর হযরত আবু বকর (রাঃ) খিলাফতের দায়িত্ব পান। তাঁর সময়ে ৩৩জন ভন্ড নবীর আবির্ভাব ঘটে, যাদেরকে তিনি কঠোর হস্তে দমন করেন।
হিজরতকালে মহানবী (স) কোন গুহায় আশ্রয় নেন?
Correct Answer:
খ: সাওর গুহায়
Explanation:
হিজরতকালে মহানবী (স) কোন গুহায় আশ্রয় নেন? সঠিক উত্তর সাওর গুহায় হযরত মুহাম্মদ সাঃ যখন তার হিজরতের সাথী আবু বক্কর সিদ্দিক রাঃ কে নিয়ে যখন মদিনার দিকে যাচ্ছিলেন তখন কাফের তাদের ধরার জন্য উভয় দিক হতে অগ্রসর হোন, ফলে তারা আল্লাহর নির্দেশে সাওর পর্বতের গুহায় উভয়ই আশ্রয় নেন।
'একেই কি বলে সভ্যতা' কোন ধরনের নাটক?
Correct Answer:
ক: প্রহসন
Explanation:
'একেই কি বলে সভ্যতা' কোন ধরনের নাটক? সঠিক উত্তর প্রহসন ১৮৬০ সালে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন দুটি প্রহসন, 'একেই কি বলে সভ্যতা' এবং 'বুড় সালিকের ঘাড়ে রোঁ'। সমাজ মানুষকে তীক্ষ্ণভাবে আক্রমণ করা হয়েছে প্রহসন দুটিতে। বেলগাছিয়া নাট্যশালার তাগিদে রচিত প্রহসন দুটি মঞ্চস্থ হয়নি বক্তব্যের কারণে। রচনার সময় অবশ্য দ্বিতীয় প্রহসন 'বুড় সালিকের ঘাড়ে রোঁ' - এর নাম ছিল 'ভগ্ন শিব মন্দির'।
'লিপিমালা' রচনা করেছেন-
Correct Answer:
গ: রাম রাম বসু
Explanation:
'লিপিমালা' রচনা করেছেন- সঠিক উত্তর রাম রাম বসু ১৮০১ সালের ৪ মে রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগে দ্বিতীয় পণ্ডিতির পদে মাসিক ৪০ টাকা বেতনে নিযুক্ত হন। তিনি "লিপিমালা" নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন যা ১৮০২ সনে শ্রীরামপুর থেকে প্রকাশিত হয়।
প্রথম বাঙালি মুসলমান কবি কে?
Correct Answer:
খ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
প্রথম বাঙালি মুসলমান কবি কে? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি শাহ মুহম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩ - ১৪০৯ খ্রি.) 'ইউসুফ - জুলেখা' প্রণয়োপাখ্যান (কাব্যগ্রন্থ) রচনা করেন।
রবীন্দ্রনাথ ঠাকু্রের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
Correct Answer:
খ: বলাকা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকু্রের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? সঠিক উত্তর বলাকা বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯১৬ খ্রিষ্টাব্দ। গ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন উইলিয়াম পিয়রসনকে। ১৯১৫ - ১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। এটি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে?
Correct Answer:
খ: বেক্সিমকো
Explanation:
বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে? সঠিক উত্তর বেক্সিমকো বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে বেক্সিমকো। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড বা বেক্সিমকো হলো একটি বাংলাদেশী বহুজাতিক নিয়ন্ত্রক কোম্পানি। কোম্পানিটি ১৯৭০ এর দশকে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমন্বিত কোম্পানি। দেশের স্টক এক্সচেঞ্জের বাজার মূলধনের সবচেয়ে বৃহৎ অংশ এই কোম্পানির। বর্তমানে এর পণ্য সমূহ প্রায় ১০৩ টি দেশে রপ্তানি করা হয়। পূর্ব ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এর বস্ত্র বিপণনকেন্দ্র আছে।
কুরআন মাজীদে সাওমের কয়টি মৌলিক উদ্দেশ্য বর্ণিত হয়েছে?
Correct Answer:
ক: তিনটি
Explanation:
কুরআন মাজীদে সাওমের কয়টি মৌলিক উদ্দেশ্য বর্ণিত হয়েছে? সঠিক উত্তর তিনটি সাওমের উদ্দেশ্যএকজন মুসলিমের ওপর ফরয হলো, সাওম পালন করা ও কিয়ামুল লাইল করার মাধ্যমে আল্লাহ তা‘আলা যেসব কথা ও কর্ম হারাম করেছেন তা থেকে রক্ষার অনুশীলন করা। কারণ, সাওম দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহের প্রতি অসম্মান প্রদর্শন করা। আর স্বীয় মাওলার আনুগত্য করার মাধ্যমে প্রবৃত্তির চাহিদার বিপরীতে চলার জন্য মানবাত্মার সাথে সার্বক্ষণিক সংগ্রাম করা। আল্লাহ তা‘আলা যে সব বিষয়সমূহ নিষেধ করেছেন তার ওপর ধৈর্যের অনুশীলন করা। সাওমের উদ্দেশ্য শুধু খাওয়া, পান করা ও যাবতীয় সাওম ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকাই নয়। এ বিষয়টিকে আরও স্পষ্ট করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায়, যাতে তিনি বলেন,«الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ، وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ »“সাওম ঢালস্বরূপ, ফলে সাওম পালনকারী যেন অশ্লীল ও অপকর্ম না করে, যদি কোনো লোক গায়ে পড়ে বিবাদ করে বা গালি দেয় সে যেন বলে আমি সাওম পালনকারী, দু’ বার”।[1]রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে আরও একটি হাদীস বর্ণিত রয়েছে, যাতে তিনি বলেন,«مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»“যে ব্যক্তি মিথ্যা কথা ও তদনুযায়ী আমল করা ছাড়ল না, তার খানা ও পান করা ছেড়ে দেওয়াতে কোনো লাভ নেই”। উল্লিখিত হাদীস এবং এ ছাড়াও আরও অন্যান্য হাদীস দ্বারা এ কথা প্রমাণিত যে, একজন সাওম পালনকারীর ওপর ওয়াজিব হলো, আল্লাহ তা‘আলা যেসব বিষয়কে নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকা এবং আল্লাহ তা‘আলা যা করার নির্দেশ দিয়েছেন তা যথাযথভাবে পালন করা। এ ধরনের সাওম দ্বারা এ আশা করা যায় যে, একজন সাওম পালনকারী আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হবেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবেন। আর সাওম পালনকারী তার সিয়াম ও কিয়াম কবুল হওয়ার আশা করতে পারেন।সহীহ বুখারী, হাদীস নং ১৮৯৪ সহীহ বুখারী, হাদীস নং ১৯০৩
ভুট্রা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে কোন দেশ প্রথম?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
ভুট্রা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে কোন দেশ প্রথম? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ভুট্রা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন কৃষি বিভাগের গত আগস্টের প্রতিবেদন অনুযায়ী, গত মৌসুমে বিশ্বে হেক্টরপ্রতি সবচেয়ে বেশি ফলনের রেকর্ড তুরস্কের। দেশটিতে প্রতি হেক্টরে সাড়ে ১১ টন ফলন হয়েছে। এক বছর আগে তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবার হেক্টরপ্রতি সাড়ে ১০ টন ফলন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গত বছর বাংলাদেশে হেক্টরপ্রতি ফলন হয়েছে পৌনে ১০ টন।
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি ?
Correct Answer:
গ: দোলনচাঁপা
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি ? সঠিক উত্তর দোলনচাঁপা দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়। ১৯২২ খ্রিষ্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। এই সময় দোলনচাঁপা কাব্যের কবিতাগুলি রচিত হয়। জেল কর্তৃপক্ষের অগোচরে পবিত্র গঙ্গোপাধ্যায় ওয়ার্ডারদের সাহায্যে তার সব কবিতাই বাইরে নিয়ে আসেন। কবির নির্দেশমত আর্য পাবলিশি হাউস এ কবিতাগুলো দিয়ে দোলনচাঁপা প্রকাশ করে। প্রথম সংস্করণ এই কাব্যগ্রন্থে ১৯টি কবিতা ছিল। সূচিপত্রের আগে মুখবন্ধরূপে সংযোজিত কবিতা "আজ সৃষ্টি - সুখের উল্লাসে" ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ খ্রিষ্টাব্দ) জ্যৈষ্ঠ মাসের কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। দোলনচাঁপা কাব্যগ্রন্থের পরবর্তী সংস্করণে ৫০ টি কবিতা সংকলিত হয়। সূত্র: উইকিপিডিয়া
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস-
Correct Answer:
ক: পদ্মরাগ
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস- সঠিক উত্তর পদ্মরাগ রোকেয়ার তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন মতিচূর প্রবন্ধসংগ্রহের প্রথম (১৯০৪) ও দ্বিতীয় খণ্ডে (১৯২২)। সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি তার সৃজনশীল রচনা। তার সুলতানার স্বপ্নকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইলফলক ধরা হয়। গ্রন্থাকারে প্রকাশিত হবার আগে তার লেখাগুলো নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারীশিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গসমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। হাস্যরস আর ব্যঙ্গ - বিদ্রুপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন। তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন, ধর্মের নামে নারীর প্রতি অবিচার রোধ করতে চেয়েছেন, শিক্ষা আর পছন্দানুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারী মুক্তি আসবে না - - তা বলেছেন।
সাগরকন্যা বলা হয় কাকে?
Correct Answer:
খ: পটুয়াখালী
Explanation:
সাগরকন্যা বলা হয় কাকে? সঠিক উত্তর পটুয়াখালী পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সাগরকন্যা নামে খ্যাত। এর দৈর্ঘ্য ১৮ কিলোমিটার । এটি পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত।
মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: উদাসীন পথিকের মনের কথা
Explanation:
মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর উদাসীন পথিকের মনের কথা সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
Correct Answer:
ঘ: মিশর
Explanation:
বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর মিশর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ : মিশর (১৯৩৮ সালে)।
'postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: ডাকমাশুর
Explanation:
'postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর ডাকমাশুর বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। ‘ভাষা’ শব্দের আগে ‘পরি’ উপসর্গযোগে ‘পরিভাষা’ শব্দটি গঠিত হয়েছে। এর আক্ষরিক অর্থ বিশেষ ভাষা। অর্থাৎ পারিভাষিক শব্দের অর্থ হলো কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ। অন্যভাবে বলা যায়, মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সংগতি রক্ষা করে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তরিত করে যে রূপ দান করা হয় তাকেই ‘পরিভাষা’ বলে। জ্ঞান - বিজ্ঞানের উন্নতির সঙ্গে জীবন ও কর্মের প্রতিটি ক্ষেত্রে নিত্যনতুন ধারণা ও উপকরণ তৈরি হচ্ছে। এগুলো প্রকাশের জন্য প্রয়োজন নতুন শব্দ। সুনির্দিষ্ট বিষয়কে ধারণকারী এসব শব্দই পরিভাষা। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন বিদেশি শব্দকে বোঝার জন্য, অফিস - আদালত ও উচ্চশিক্ষায় ব্যবহৃত ইংরেজি শব্দের প্রতিশব্দ জানার জন্য, জ্ঞানচর্চার ক্ষেত্রকে আরো সুপরিসর করার জন্য এবং মূলত ভাষাকে সহজভাবে উপস্থাপনের জন্যই পরিভাষার প্রয়োজন হয়। উদাহরণ : অম্লজান—oxygen, উদজান— hydrogen, নথি—file, প্রশিক্ষণ—training ইত্যাদি।
আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি?
Correct Answer:
ক: মেঘনাদবধ
Explanation:
আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি? সঠিক উত্তর মেঘনাদবধ মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ 'তিলোত্তমাসম্ভব কাব্য' (১৮৬০) । তার দ্বিতীয় কাব্য তথা মহাকাব্য হচ্ছে 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) । এটি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে স্বীকৃতি পায়।
ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস কোনটি?
Correct Answer:
গ: আরেক ফালগুণ
Explanation:
ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস কোনটি? সঠিক উত্তর আরেক ফালগুণ ভাষা আন্দোলনের তিন বছর পরে আসা আরেক ফাল্গুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহীদ দিবস পালনের প্রস্তুতি এবং সরকারি বাধাকে উপেক্ষা করে তাদের অন্যায়কে প্রতিহত করার বলিষ্ঠ দৃঢ়ভঙ্গিকে কেন্দ্র করে জহির রায়হান রচনা করেছেন বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন। '
কোনটি মুনীর চৌধুরীর অনূদিত নাটক?
Correct Answer:
ক: রুপার কৌটা
Explanation:
কোনটি মুনীর চৌধুরীর অনূদিত নাটক? সঠিক উত্তর রুপার কৌটা মুনীর চৌধুরীর অনুদিত নাটক:কেউ কিছু বলতে পারে না (১৯৬৯): জর্জ বার্নার্ড শর You never can tell - এর বাংলা অনুবাদ। রূপার কৌটা (১৯৬৯): জন গলজ্ওয়র্দির The Silver Box - এর বাংলা অনুবাদ। মুখরা রমণী বশীকরণ (১৯৭০): উইলিয়াম শেক্স্পিয়ারের Taming of the Shrew - এর বাংলা অনুবাদ।
হাসান আজিজুল হক রচিত ছোট গল্পগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: তৃষ্ণা
Explanation:
হাসান আজিজুল হক রচিত ছোট গল্পগ্রন্থ কোনটি? সঠিক উত্তর তৃষ্ণা প্রায় অর্ধশতাব্দীর গল্পচর্চায় বিষয়, চরিত্র ও নির্মাণকুশলতায় হাসান আজিজুল হক অনেক উল্লেখযোগ্য গল্পের রচয়িতা। এসবের মধ্যে রয়েছে 'শকুন', 'তৃষ্ণা', 'উত্তরবসন্তে', 'বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর', 'পরবাসী', 'আমৃত্যু' 'আজীবন', 'জীবন ঘষে আগুন', 'খাঁচা', 'ভূষণের একদিন', 'ফেরা', 'মন তার শঙ্খিনী', 'মাটির তলার মাটি', 'শোণিত সেতু', 'ঘরগেরস্থি', 'সরল হিংসা', 'খনন', 'সমুখে শান্তির পারাবার', 'অচিন পাখি', 'মা - মেয়ের সংসার', 'বিধবাদের কথা' 'সারা দুপুর' ও 'কেউ আসেনি'। ১৯৬০ সালে বৃত্তায়ন নামের একটি উপন্যাস লিখলেও তিনি নিজেই এটির বড় সমালোচক। এ রচনাকে তিনি নিজেই উপন্যাস হিসেবে অস্বীকার করে থাকেন। তবে আগুনপাখি নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে ২০০৬ সালে। উপন্যাসটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের স্বীকৃতি লাভ করে। এ উপন্যাসের জন্য তিনি ২০০৮ সালে কলকাতা থেকে ‘আনন্দ সাহিত্য পুরস্কার’ লাভ করেন। তার দ্বিতীয় উপন্যাস 'সাবিত্রী উপাখ্যান' ২০১৩ সালে প্রকাশিত হয়। 'শিউলি' নামে আরও একটি ছোট উপন্যাস তিনি লিখেছেন।
বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার ?
Correct Answer:
খ: ৪৬ শতাংশ
Explanation:
বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার ? সঠিক উত্তর ৪৬ শতাংশ বর্তমানে বাংলাদেশে ৪১% শিশু (৫ বছরের নিচে) অপুষ্টির শিকার।
কোনটি তাপ অপরিবাহক?
Correct Answer:
ক: ফেল্ট
Explanation:
কোনটি তাপ অপরিবাহক? সঠিক উত্তর ফেল্ট তাপের অপরিবাহক হলো "ফেল্ট"
বিশ্ব এইডস দিবস কবে?
Correct Answer:
গ: ১ ডিসেম্বর
Explanation:
বিশ্ব এইডস দিবস কবে? সঠিক উত্তর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস হল একটি আন্তর্জাতিক দিবস। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়া বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছে তাদের প্রতি শোক পালন করতে এই দিনট বেছে নেওয়া হয়েছে। সরকারী ও স্বাস্থ্য আধিকারিকগণ, বেসরকারী সংস্থাগুলি এবং বিশ্বে বিভিন্ন ব্যক্তি, এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করতে এই দিনটি পালন করে।
বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি ?
Correct Answer:
গ: দুর্গেশনন্দিনী
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি ? সঠিক উত্তর দুর্গেশনন্দিনী দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা। এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথাসাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয়।
আলোর তাড়িত চৌম্বক তত্ত্বের অবতারণা করেন-
Correct Answer:
গ: ম্যাক্সওয়েল
Explanation:
আলোর তাড়িত চৌম্বক তত্ত্বের অবতারণা করেন- সঠিক উত্তর ম্যাক্সওয়েল দীপ্তিমান বস্তু থেকে কিভাবে আলো আমাদের চোখে আসে সে বিষয়ে চারটি তত্ত্ব রয়েছে। ১. নিউটনের কণা তত্ত্ব ২. হাইগেনের তরঙ্গতত্ত্ব ৩. ম্যাক্সওয়েলের তড়িৎচৌম্বক তরঙ্গ ও ৪. প্লাঙ্কের কোয়ান্টাম তত্ব
"নারীর অধিকার " সম্পর্কে কোন সূরায় বর্ণনা আছে?
Correct Answer:
গ: সূরা নিসা
Explanation:
"নারীর অধিকার " সম্পর্কে কোন সূরায় বর্ণনা আছে? সঠিক উত্তর সূরা নিসা সুরা নিসা কুরআন মাজিদের ৩য় তম সুরা। নিসা মানে নারী। আর সুরা নিসা তে নারী অধিকার সহ অনেক কিছু বর্ননা করা হয়েছে।
পাহাড়পুরের 'বৌদ্ধ বিহারের 'নির্মাতা কে?
Correct Answer:
গ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুরের 'বৌদ্ধ বিহারের 'নির্মাতা কে? সঠিক উত্তর ধর্মপাল নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ বিহারের নাম সোমপুর বিহার। এর নির্মাতা ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি বাংলা থেকে পাঞ্জাবের জলন্ধর পর্যন্ত সমগ্র উত্তর ভারতে রাজ্য বিস্তার করেন। এটি মধ্যযুগীয় সবচেয়ে বড় বিহার । অন্যদিকে রামপাল ছিলেন বিখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের সমসাময়িক পাল রাজা আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা।
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় না?
Correct Answer:
খ: আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে
Explanation:
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় না? সঠিক উত্তর আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে তড়িৎচৌম্বক ক্ষেত্রের প্রাবল্য আর্মেচারের পাক সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ পাক সংখ্যা বাড়লে প্রাবল্য বাড়ে, পাকসংখ্যা কমলে প্রাবল্য কমে। তাই অপশন ২ ই এখানে সঠিক।
অতি-পরমাণুর মধ্যে বিস্ফোরণের ফলে মহাবিশ্ব অবিরতভাবে সম্প্রসারিত হতে থাকে-১৯২৭ সালে কে এই বক্তব্য দেন?
Correct Answer:
গ: জি.লেমেটার
Explanation:
অতি-পরমাণুর মধ্যে বিস্ফোরণের ফলে মহাবিশ্ব অবিরতভাবে সম্প্রসারিত হতে থাকে-১৯২৭ সালে কে এই বক্তব্য দেন? সঠিক উত্তর জি.লেমেটার রায়, রাজা রামমোহন (১৭৭২/৭৪ - ১৮৩৩) হিন্দুধর্মের মহান সংস্কারক। পশ্চিম বাংলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তিনি আঠারো শতকের ভারতের গতানুগতিক সনাতনী শিক্ষা লাভ করেন।
অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম ও বত্রতার কেন্দ্রের মধ্যে স্থাপিত হলে বিম্বের আকৃতি কেমন হবে?
Correct Answer:
গ: খর্বিত
Explanation:
অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম ও বত্রতার কেন্দ্রের মধ্যে স্থাপিত হলে বিম্বের আকৃতি কেমন হবে? সঠিক উত্তর খর্বিত মনে করি, M ও M' একটি গোলীয় অবতল দর্পণ। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে মেরু বলে। P দর্পণের মেরু।C দর্পণের কেন্দ্র বা বক্রতার কেন্দ্র এবং PFA দর্পণের প্রধান অক্ষ। OA দর্পণের প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু OA - এর জন্য প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। লক্ষ্যবস্তু OA - এর O বিন্দু থেকে একটি রশ্মি OM প্রধান ফোকাসের মধ্য দিয়ে MI প্রতিফলিত হয়। O হতে অপর একটি রশ্মি OCM' বক্রতার কেন্দ্র C বরাবর M' বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলন এর পরও একই পথে ফিরে আসে। প্রতিফলন এরপর রশ্মি দুটি প্রকৃতপক্ষে I বিন্দুতে মিলিত হয়। সুতরাং I বিন্দু হলো O বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। I থেকে প্রধান অক্ষের উপর IB লম্ব আঁকি। তাহলে, BI - ই হল লক্ষবস্তু OA - এর বাস্তব প্রতিবিম্ব। অতএব, অবতল দর্পণের অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে লক্ষ বস্তুর প্রকৃতি হল বাস্তব, উল্টো এবং লক্ষ বস্তুর চেয়ে ছোট।
এতটি পরিবাহকের ধারকত্ব 40 F। এতে কত আধান প্রদান করলে এর বিভব 8 v হবে?
Correct Answer:
ক: 320V
Explanation:
এতটি পরিবাহকের ধারকত্ব 40 F। এতে কত আধান প্রদান করলে এর বিভব 8 v হবে? সঠিক উত্তর 320V আমরা জানি, ধারকত্ব, C = Q/V যেখানে , Q = আধান ও V = বিভব সুতরাং , Q = VC = 40×8 = 320
ঢালাই লোহা তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় আয়তনের কি ধরনের পরিবর্তন হয়?
Correct Answer:
ঘ: শতকরা ৭ ভাগ বৃদ্ধি পায়
Explanation:
ঢালাই লোহা তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় আয়তনের কি ধরনের পরিবর্তন হয়? সঠিক উত্তর শতকরা ৭ ভাগ বৃদ্ধি পায় ঢালাই লোহা তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় আয়তনের শতকরা ৭% বৃদ্ধি পায়।
কত লুমেন সবুজ আলো প্রায় এক ওয়াট ক্ষমতার সমান?
Correct Answer:
খ: 621 lm
Explanation:
কত লুমেন সবুজ আলো প্রায় এক ওয়াট ক্ষমতার সমান? সঠিক উত্তর 621 lm ম্যাগনা কার্টা ইংল্যান্ডের একটি চুক্তি যা ১২১৫ সালে স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে।
ফ্লিন্ট কাচের প্রতিসরাংক কোনটি?
Correct Answer:
খ: ১.৫৮৭৫
Explanation:
ফ্লিন্ট কাচের প্রতিসরাংক কোনটি? সঠিক উত্তর ১.৫৮৭৫ দৃশ্যমান আলোর জন্য বেশিরভাগ স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ক ১ হতে ২ এর মধ্যে বিদ্যমান। সংযুক্ত ছকে কিছু পদার্থের প্রতিসরাঙ্ক দেয়া হলো। উপাদান {\displaystyle n} শুন্য মাধ্যম ১ {\displaystyle 0^{\circ }} এবং {\displaystyle 1} বায়ুমণ্ডলীয় চাপে গ্যাস বায়ু ১.০০০২৯৩ হিলিয়াম ১.০০০০৩৬ হাইড্রোজেন ১.০০০১৩২ ১.০০০৪৫ {\displaystyle 20^{\circ }} তাপমাত্রায় তরল পানি ১.৩৩৩ ইথানল ১.৩৬ জলপাই তেল ১.৪৭ কঠিন বরফ ১.৩১ অস্ফটিক সিলিকা ১.৪৬[১১] পলিমিথাইল মেথাক্রাইলেট ১.৪৯ জানালার কাঁচ ১.৫২[১২] পলিকার্বনেট ১.৫৮[১৩] ফ্লিন্ট কাঁচ ১.৬২ নীলকান্তমণি ১.৭৭[১৪] ঘনক জিরকনিয়া ২.১৫ হীরক ২.৪২ ময়স্যানাইট ২.৬৫
নিচের কোনটি হিসাব নয়?
Correct Answer:
ক: রেওয়ামিল
Explanation:
নিচের কোনটি হিসাব নয়? সঠিক উত্তর রেওয়ামিল রেওয়ামিল হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়, ব্যয়, সম্পদ ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। সকল ব্যক্তিবাচক ও সম্পত্তিবাচক হিসাব এতে আনা হয়। জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায় । এটি কোনো হিসাব নয়।
What is the correct transformation of the following sentence into interrogative ? 'Every man hates war.'
Correct Answer:
A: Is there any man who doesn't hate war?
Explanation:
What is the correct transformation of the following sentence into interrogative ? 'Every man hates war.' Correct Answer Is there any man who doesn't hate war? Is there any + Subject + Who doesn't + VerbAssertive : Every man hates war.Interrogative : Is there any man who doesn't hate war?
দু'তরফা দাখিল পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?
Correct Answer:
গ: ১৪৯৪ খ্রিষ্টাব্দ
Explanation:
দু'তরফা দাখিল পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? সঠিক উত্তর ১৪৯৪ খ্রিষ্টাব্দ ইতালির গণিতবিদ লুকা প্যাসিওলি (Luca Pacioli) ১৪৯৪ খ্রিষ্টাব্দে দুতরফা দাখিলা পদ্ধতি বর্ণনা করেন। এটি হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ২টি পক্ষ জড়িত থাকে – → গ্রহীতা (Debtor) ও → দাতা (Creditor)।
চৌম্বক-দ্বিপোল ভ্রামকের একক হলো-
Correct Answer:
খ: অ্যাম্পিয়ার-মিটার২
Explanation:
চৌম্বক-দ্বিপোল ভ্রামকের একক হলো- সঠিক উত্তর অ্যাম্পিয়ার-মিটার২ একটি চুম্বক বা চৌম্বক দ্বিপোলের যেকোনো একটি মেরুশক্তির মান মরুশক্তির মান ও চৌম্বক দৈর্ঘ্যের গুণফলকে ঐ চুম্বক বা চৌম্বক দ্বিপোলের ভ্রামক বলে। চৌম্বক - দ্বিপোল ভ্রামকের একক - - - অ্যাম্পিয়ার - মিটার২
ইথানলের সাথে কোন বিকার যোগ করলে সিলভার দর্পণ সৃষ্টি হয়?
Correct Answer:
গ: টলেন বিকারক
Explanation:
ইথানলের সাথে কোন বিকার যোগ করলে সিলভার দর্পণ সৃষ্টি হয়? সঠিক উত্তর টলেন বিকারক ইথানলের সাথে টলেন বিকার যোগ করলে সিলভার দর্পণ সৃষ্টি হয়। ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড এর দ্রবণকে টনেল বিকারক বলে। এরমধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের(NH₄OH) দ্রবণ যোগ করে অধঃক্ষেপ দ্রবীভূত করলে বর্ণহীন ডাই আমিন সিলভার হাইড্রোক্সাইডের [Ag(NH₃)₂]OH(aq) দ্রবণ উৎপন্ন করে। ... এই বর্ণহীন দ্রবণকে টনেল বিকারক বলে।
অবচয় কারবারের জন্য হলো-
Correct Answer:
ক: ক্ষতি
Explanation:
অবচয় কারবারের জন্য হলো- সঠিক উত্তর ক্ষতি ইংরেজি Depreciation শব্দের আভিধানিক অর্থ হলো অবচয় বা মূল্যহ্রাস। ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি ছাড়াও সময় অতিবাহিত, সরাসরি সম্ভোগ, দুর্ঘটনাজনিত মূল্যহ্রাস, অপ্রচলন বা অকেজো হয়ে যাওয়া ইত্যাদি কারণে সম্পত্তির গুণগত ও পরিমাণগত যে নিয়মিত বা অবিরাম ক্ষয় বা মূল্যহ্রাস ঘটে, তাকে অবচয় বলে।