Office Assistant cum Computer Operator in Directorate of Family Planning MCQs
Showing 50 questions (Total: 63)
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
ক: ভূধর
Explanation:
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর ভূধর 'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় ভূধর। 'পৃথিবী' এর সমার্থক শব্দ: জগৎ; বিশ্ব; ভূবন; দুনিয়া; সংসার; সৃষ্টি; বসুধা; বসুন্ধরা; ধরা; ধরণী; ধরিত্রী; ধরাতল; ভূতল; পৃথ্বী। ভূধর এর সমার্থক শব্দ: ভূভৃৎ, পর্বত, পৃথিবী।
'কপোল' এর প্রতিশব্দ কি?
Correct Answer:
গ: গাল
Explanation:
'কপোল' এর প্রতিশব্দ কি? সঠিক উত্তর গাল ব্যাখাঃ কপোল এর প্রতিশব্দ " গাল "
'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: বারি
Explanation:
'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বারি নীড় সমার্থক শব্দ - গৃহ_আবাস, নিকেতন, নিলয়, আলয়
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
খ: উদধি
Explanation:
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর উদধি সমুদ্র শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ - সাগর, সায়র, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, বারিধি, অম্বুধি, অম্বুনিধি
'খাদির' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: খয়ের
Explanation:
'খাদির' শব্দের অর্থ কি? সঠিক উত্তর খয়ের খাদির শব্দের অর্থ - খদ্দর, খয়ের, চরকায় কাটা সুতার তাঁতে বোনা বস্ত্র। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলা প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে, তার মধ্যে খাদিত একটি।
'ডালে ডালে কুসুমভার'- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
খ: সমূহ
Explanation:
'ডালে ডালে কুসুমভার'- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর সমূহ ডালে ডালে কুসুম ভার। এখানে ভার শব্দের অর্থ সমূহ। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। ডালে দালে কুসুম ভার বলতে ডালে ডালে অনেক ফুল ধরেছে বোঝায়।
সঠিক বিপরীত শব্দজোড়া -
Correct Answer:
খ: সঞ্চয়-অপচয়
Explanation:
সঠিক বিপরীত শব্দজোড়া - সঠিক উত্তর সঞ্চয়-অপচয় সঞ্চয় শব্দের অর্থ - জমা, আহরণ, সংগ্রহ, পুঁজিত রাশি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। সঞ্চয় এর বিপরীত শব্দ - অপচয়। অপচয় মানে অপব্যয়, খরচ, বেহিসাব, অমিতব্যয়, অতিব্যয়। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'ঐচ্ছিক' এর বিপরীত শব্দ কি ?
Correct Answer:
গ: আবশ্যিক
Explanation:
'ঐচ্ছিক' এর বিপরীত শব্দ কি ? সঠিক উত্তর আবশ্যিক আবশ্যক এর বিপরীত শব্দ - অনাবশ্যক। ঐচ্ছিক এর বিপরীত শব্দ - অনৈচ্ছিক।
'মনীষা' এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
ক: নির্বোধ
Explanation:
'মনীষা' এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর নির্বোধ মনীষা শব্দের অর্থ - প্রতিভা, প্রজ্ঞা, তীক্ষ্ণবুদ্ধি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই মনীষা শব্দের বিপরীত শব্দ - নির্বোধ /বোকা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'Horizontal' এর পরিভাষা কোনটি ?
Correct Answer:
খ: অনুভূমিক
Explanation:
'Horizontal' এর পরিভাষা কোনটি ? সঠিক উত্তর অনুভূমিক যে রেখা ভূমির সমান্তরালে বাম থেকে ডানে অঙ্কন করা হয় তাকে অনুভূমিক (Horizontal Line) রেখা বলে।
'Phonology' এর বাংলা প্রতি শব্দ কি?
Correct Answer:
গ: ভাষার ধবনি বিজ্ঞান
Explanation:
'Phonology' এর বাংলা প্রতি শব্দ কি? সঠিক উত্তর ভাষার ধবনি বিজ্ঞান ব্যকরনের চারটি বিষয় ১. ধ্বনিতত্ব (Phonology) ২. শব্দতত্ব ( Morphology) ৩. বাক্যতত্ত্ব( syntax) ৪. অর্থতত্ত্ব ( semantics)
Treasurer এর বাংলা প্রতি শব্দ কি?
Correct Answer:
গ: কোষাধ্যক্ষ
Explanation:
Treasurer এর বাংলা প্রতি শব্দ কি? সঠিক উত্তর কোষাধ্যক্ষ Treasurer : (noun) কোষাধ্যক্ষ; খাজাঞ্চী
'Index' এর বাংলা প্রতি শব্দ কি?
Correct Answer:
গ: ক ও খ
Explanation:
'Index' এর বাংলা প্রতি শব্দ কি? সঠিক উত্তর ক ও খ Index: (verb) নির্দেশক; সূচীপত্র; পুস্তকের বিষয়বস্তুর বর্ণনাক্রমিক সূচী
'জিজ্ঞাসিব জনে জনে'- কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মকারকে ৭মী
Explanation:
'জিজ্ঞাসিব জনে জনে'- কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে ৭মী 'জিজ্ঞাসিব জনে জনে' - কর্ম কারকে ৭মী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। যেমন: কাজে মন দাও। গুরুজনে করো ভক্তি/ নতি। সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়। 'জিজ্ঞাসিবে জনে জনে। '
হর্ষ- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: বিষাদ
Explanation:
হর্ষ- এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বিষাদ আনন্দ—এর বিপরীত শব্দ নিরানন্দ কষ্ট—এর বিপরীত শব্দ আরাম হর্ষ—এর বিপরীত শব্দ বিষাদ দুঃখ—এর বিপরীত শব্দ সুখ
যে নারীর স্বামী বিদেশ থাকে- এর সংক্ষিপ্ত রূপ কি?
Correct Answer:
ঘ: সঠিক উত্তর নেই
Explanation:
যে নারীর স্বামী বিদেশ থাকে- এর সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর সঠিক উত্তর নেই যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ-
Correct Answer:
গ: অক্লান্তকর্মী
Explanation:
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ- সঠিক উত্তর অক্লান্তকর্মী যাহার কোন ক্লান্তি নাই - ক্লান্তিহীন। কর্মে যাহার ক্লান্তি নাই - অক্লান্তকর্মী অক্লান্তকর্মী শব্দের অর্থ - শ্রমশীল, পরিশ্রমী। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তিলে তৈল হয়- তিলে শব্দটি কোন কারক?
Correct Answer:
গ: অপাদান
Explanation:
তিলে তৈল হয়- তিলে শব্দটি কোন কারক? সঠিক উত্তর অপাদান তিলে তৈল হয় - তিলে শব্দটি অপাদান কারক। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও। উৎপন্ন: তিলে তৈল হয়। ভীত: বাঘকে ভয় পায় না কে? চোরের ভয়ে ঘুম আসে না।
মৃতের মত অবস্থা যার- এর সংক্ষিপ্ত রূপ কোনটি ?
Correct Answer:
ক: মুমূর্ষু
Explanation:
মৃতের মত অবস্থা যার- এর সংক্ষিপ্ত রূপ কোনটি ? সঠিক উত্তর মুমূর্ষু মুমূর্ষু - [বিশেষণ পদ] মরতে বসেছে এমন, মরণাপন্ন। ,
Tareq was a 'Bright' student. (Match the best alternative that correspond to the quotations word)
Correct Answer:
B: Adjective
Explanation:
Tareq was a 'Bright' student. (Match the best alternative that correspond to the quotations word) Correct Answer Adjective Adjective: bright; comparative adjective: brighter; superlative adjective: brightest intelligent and quick - witted. Example: Tareq was a 'Bright' student.
The boy is very 'Meritorious'. (Match the best alternative that correspond to the quotations word)
Correct Answer:
C: An adjective
Explanation:
The boy is very 'Meritorious'. (Match the best alternative that correspond to the quotations word) Correct Answer An adjective Meritorious( Adjective): deserving reward or praise. (of an action or claim) likely to succeed on the merits of the case. Example: The boy is very 'Meritorious'
Karim 'headed' The ball.
Correct Answer:
A: A verb
Explanation:
Karim 'headed' The ball. Correct Answer A verb Head (verb): past tense: headed; past participle: headed be in charge of. Karim 'headed' The ball.
None 'but' the brave deserves the fair.(Match the best alternative that correspond to the quotations word)
Correct Answer:
B: A preposition
Explanation:
None 'but' the brave deserves the fair.(Match the best alternative that correspond to the quotations word) Correct Answer A preposition But (preposition): except; apart from; other than. used with repetition of certain words to give emphasis. None 'but' the brave deserves the fair.
I shall _____ the letter soon.
Correct Answer:
C: go through
Explanation:
I shall _____ the letter soon. Correct Answer go through Go through - পড়া ; সহ্য করাSYNONYM : Read ; Bear.EXAMPLE: He has gone through the book.
______ his merit he was given a prize.
Correct Answer:
B: In view of
Explanation:
______ his merit he was given a prize. Correct Answer In view of In view of (phrase of view): because or as a result of. "the poor condition of libraries is of concern in view of the increased emphasis on reference work" Similar: Considering.
Sinners shall suffer ______
Correct Answer:
C: in the long run
Explanation:
Sinners shall suffer ______ Correct Answer in the long run In the long run (phrase of long): over or after a long period of time; eventually. "it saves money in the long run" Similar: eventually, in the end, ultimately when all is said and done.
'Hurrah'! We have won the game .(Match the best alternative that correspond to the quotations word)
Correct Answer:
B: an interjection
Explanation:
'Hurrah'! We have won the game .(Match the best alternative that correspond to the quotations word) Correct Answer an interjection Hurrah(an interjection) : exclamation: hurrah; exclamation: hooray; exclamation: hurray used to express joy or approval. 'Hurrah'! We have won the game.
Aslam left dhaka _____
Correct Answer:
C: For good
Explanation:
Aslam left dhaka _____ Correct Answer For good For good (phrase of good): forever; definitively. "the experience almost frightened me away for good" Similar: forever, permanently, for always, for good and all, perpetually, eternally.
We supported Bangladesh ______
Correct Answer:
A: Whole heartedley
Explanation:
We supported Bangladesh ______ Correct Answer Whole heartedley Wholeheartedly (adverb): with complete sincerity and commitment. " We supported Bangladesh whole heartedley" Essentially, to love someone wholeheartedly means to love them without condition or reservation. It ideally means to love with all of our heart. To give ourself completely to them.
'Which' book do you want ? (Match the best alternative that correspond to the quotations word)
Correct Answer:
A: An adjective
Explanation:
'Which' book do you want ? (Match the best alternative that correspond to the quotations word) Correct Answer An adjective Which (pronoun ): determiner asking for information specifying one or more people or things from a definite set. 'Which' book do you want ?
Weal and woe Come-
Correct Answer:
C: By turns
Explanation:
Weal and woe Come- Correct Answer By turns Weal and woe - সুখ - দুঃখSYNONYM : Joy and Sorrow.EXAMPLE: Human life is full of weal and woe.
This is my 'writing' table. (Match the best alternative that correspond to the quotations word)
Correct Answer:
C: compound name
Explanation:
This is my 'writing' table. (Match the best alternative that correspond to the quotations word) Correct Answer compound name A subject or object which is formed with two noun is called compound name or compound noun
Which is correct ?
Correct Answer:
C: The pious are happy
Explanation:
Which is correct ? Correct Answer The pious are happy কিছু common noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।যেমন – the rich, the poor, the virtuous, the pious. - The pious are happy. (Pious are হয়নি) - The virtuous are blessed.
Which one is adverb ?
Correct Answer:
B: Delightfully
Explanation:
Which one is adverb ? Correct Answer Delightfully Delightfully: (adverb) In a manner that causes great pleasure; charmingly. "a delightfully illustrated account"
I paid _____ one taka note for _____ old paper.
Correct Answer:
C: a,no article
Explanation:
I paid _____ one taka note for _____ old paper. Correct Answer a,no article O যদি “ওয়া” এর মত উচ্চারিত হয়, তবে তার পূর্বে a বসে। যদি “ওয়া” এর মতো উচ্চারিত না হয়ে অন্য কোনভাবে উচ্চারিত হয় তবে তার পূর্বে an বসে।
বাংলাদেশ কবে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
Correct Answer:
ক: ১৯৭৪
Explanation:
বাংলাদেশ কবে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশ ১৯৭৪ সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে। ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। এতে মসজিদের কাঠের তৈরি ছাদ,আট শ বছরের পুরনো কার্পেটসহ অন্যান্য স্মৃতিচিহ্ন ধ্বংস হয়ে যায়। ১ মাস পর অর্থাৎ ২২ - ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে আরব - অনারব নির্বিশেষে ২৫ টি মুসলিম দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন স্ব - স্ব দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা। এটিই ছিল ওআইসির প্রথম শীর্ষ সম্মেলন। পরবর্তিতে ওআইসির রূপরেখা চূড়ান্ত করতে ১৯৭০ সালের মার্চে সৌদি আরবের জেদ্দায় মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হন। উক্ত সম্মেলনে ২৫ টি মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিগণের সিদ্ধান্তক্রমে ইসলামী সম্মেলন সংস্থা নামে এই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। একই দিন তাঁরা ওআইসি চার্টার স্বাক্ষর করেন। শুরুতে ওআইসির সদস্য সংখ্যা ছিল ২৪।
বাংলাদেশ ভিশন -২০২১ হচ্ছে -
Correct Answer:
খ: ১০০ ভাগ শিক্ষার হার অর্জন
Explanation:
বাংলাদেশ ভিশন -২০২১ হচ্ছে - সঠিক উত্তর ১০০ ভাগ শিক্ষার হার অর্জন বাংলাদেশ ভিশন - ২০২১ হচ্ছে - ১০০ ভাগ শিক্ষার হার অর্জন। বাংলাদেশ ভিশন ২০৪১ (ভিশন'৪৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক পরিষদ কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থ - সামাজিক অবস্থানকে আরও দূরে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা। ২০২২ থেকে ২০৪৪ সালের মধ্যে চার বছরের পাঁচ বছরের দৃষ্টিভঙ্গি পরিকল্পনার অংশ হিসাবে, বাংলাদেশের লক্ষ্য শিল্পায়নের মাধ্যমে উচ্চ আয়ের মর্যাদা অর্জনের। বাংলাদেশ থেকে রফতানি উন্নয়নে এই উদ্যোগটি মানবিক পুঁজি বিকাশে উত্পাদন ক্ষমতা এবং বিনিয়োগের প্রসারকে উত্সাহ দেয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৬ দফা কোথায় ঘোষণা করা হয় ?
Correct Answer:
ক: লাহোর
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৬ দফা কোথায় ঘোষণা করা হয় ? সঠিক উত্তর লাহোর ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ - দফা দাবি পেশ করেন।
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কবে ?
Correct Answer:
ক: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
Explanation:
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কবে ? সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯। ১৯৬৯ - ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ -
Correct Answer:
গ: পোপা
Explanation:
কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ - সঠিক উত্তর পোপা মৃত আগ্নেয়গিরির উদাহরণ - পোপা। কোনো আগ্নেয়গিরি দশ হাজার বছর বা তার বেশী সময় যাবৎ নিস্ক্রীয় থাকলে, মনে করা হয় আসন্ন সময়ে সেটি থেকে অগ্নুৎপাত হবে না। অতএব তাকে মৃত আগ্নেয়গিরি (extinct volcano) বলা হয়। পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়গিরির মোট সংখ্যা সর্বাধিক, ১৭৩ টি। কিন্তু জীবন্ত আগ্নেয়গিরি সবচেয়ে বেশী আছে ইন্দোনেশিয়ায়, ৭৬ টি।
কোনটি স্থল্ভাগে সৃষ্টি হয় ?
Correct Answer:
ঘ: সঠিক উত্তর নেই
Explanation:
কোনটি স্থল্ভাগে সৃষ্টি হয় ? সঠিক উত্তর সঠিক উত্তর নেই সাধারণত আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলোকে হ্যারিকেন নামে ডাকা হয়। একই ধরণের ঝড়ের যখন দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হয় তখন সেগুলোকে বলে টাইফুন এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে উৎপন্ন হলে তার নাম হয় সাইক্লোন। টর্নেডো একটি টর্নেডো যে সর্বদাই দৃশ্যমান হতে হবে এমন নয়, তবে প্রচণ্ড বাতাসের বেগের ফলে সৃষ্ট।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
Correct Answer:
খ: ১৩৬ তম
Explanation:
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ? সঠিক উত্তর ১৩৬ তম বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন। ১৯৭৫ সালে, বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ - সভাপতি নির্বাচিত হয়েছিল। ১৯৭৬থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইসোসোক) নির্বাচিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করে।
আল-বিরুনী ছিলেন একজন -
Correct Answer:
গ: আরব দার্শনিক
Explanation:
আল-বিরুনী ছিলেন একজন - সঠিক উত্তর আরব দার্শনিক আল - বিরুনী ছিলেন একজন - আরব দার্শনিক। আবু রায়হান আল বিরুনি বা আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি (৯৭৩ - ১০৪৮), ছিলেন মধ্যযুগের বিশ্বখ্যাত আরবীয় শিক্ষাবিদ ও গবেষক। তিনি অত্যন্ত মৌলিক ও গভীর চিন্তধারার অধিকারী ছিলেন। তার পূর্ণ নাম "আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি"। শহরের বাইরে বসবাস করতেন বলে সাধারণভাবে তিনি আল - বেরুনি নামে পরিচিত। রুশীয় তুর্কিস্তানের খিওয়ায় এটি অবস্থিত ছিল। শহরটি খাওয়ারিজিমের রাজধানীর কাছে ছিল। বর্তমানে শহরটি নদীতে বিলীন হয়ে গিয়েছে। এখন এ স্থানটি আল - বিরুনি শহর নামে অভিহিত। তিনি ছিলেন গণিত, জ্যোতিঃপদার্থবিদ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে পারদর্শী। অধিকন্তু ভূগোলবিদ, ঐতিহাসিক, পঞ্জিকাবিদ, দার্শনিক এবং চিকিৎসা বিজ্ঞান, ভাষাতত্ত্ববিদ ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক।
"স্পারসো" কি?
Correct Answer:
ক: মহাকাশ গবেষণাকারী সংস্থা
Explanation:
"স্পারসো" কি? সঠিক উত্তর মহাকাশ গবেষণাকারী সংস্থা "স্পারসো" - মহাকাশ গবেষণাকারী সংস্থা। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংক্ষেপে স্পারসো SPARRSO) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের আগারগাঁও - এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত। বাংলাদেশের স্যটেলাইট ইমেজারি গুলো স্পারসোর তত্ত্বাবধানে থাকে।
মঙ্গা শব্দটি কোন অঞ্চলের সাথে সম্পর্কিত?
Correct Answer:
ক: উত্তরাঞ্চল
বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ কততম ?
Correct Answer:
খ: দশম
Explanation:
বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ কততম ? সঠিক উত্তর দশম বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ দশম। ১০ম জাতীয় সংসদ ২০১৪ বাংলাদেশের সাধারণ নির্বাচনে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য নিয়ে গঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ৫ জানুয়ারি ২০১৪ সালে ৩০০টি আসনের ১৪৭টিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাকি ১৫৩ আসনে প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল। নিবার্চনে আওয়ামী লীগ ৩০০টির মধ্যে ২৩৪টি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২০১৪ সালের ৯ জানুয়ারি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শেখ হাসিনা বাংলাদেশের চতুর্দশ প্রধানমন্ত্রী[১] হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং সরকার গঠন করেছেন। জাতীয় পার্টি (এরশাদ) ৩৪টি আসনে বিজয়ী হয়ে বিরোধীদলের মর্যাদা পায়। ১০ম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২৯ জানুয়ারি ২০১৪ সালে।
বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়ের নাম কি?
Correct Answer:
ক: হাকালুকি হাওড়
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়ের নাম কি? সঠিক উত্তর হাকালুকি হাওড় বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়ের নাম হাকালুকি হাওড়। হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা (৪০%), কুলাউড়া (৩০%), এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ (১৫%), গোলাপগঞ্জ (১০%) এবং বিয়ানীবাজার (৫%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে উজানে প্রচুর পাহাড় থাকায় হাকালুকি হাওরে প্রায় প্রতি বছরই আকষ্মিক বন্যা হয়। এই হাওরে ৮০ - ৯০টি ছোট, বড় ও মাঝারি বিল রয়েছে। শীতকালে এসব বিলকে ঘিরে পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে উঠে গোটা এলাকা।
"বনফুল" কার ছদ্মনাম ?
Correct Answer:
ক: বলাইচাদ মুখোপাধ্যায়ের
Explanation:
"বনফুল" কার ছদ্মনাম ? সঠিক উত্তর বলাইচাদ মুখোপাধ্যায়ের ছদ্মনামটি বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের (১৮৯৯ - ১৯৪৬) খ্রি। এছাড়াও 'পদ্মভূষণ' উপাধিতে ও তিনি পরিচিত। প্রখ্যাত সাহিত্যিক প্রথম চৌধুরীর (১৮৬৮ - ১৯৪৬) খ্রি। ছদ্মনাম 'বীরবল' । বিশিষ্ট কবি ,প্রাবন্ধিক ও সাহিত্যিক মোহিতলাল মজুমদারের (১৮৮৮ - ১৯৫২) খ্রি ছদ্মনাম 'সত্যসুন্দর দাস'। বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচীর (১৮৭৮ - ১৯৪৮) খ্রি বিশেষ কোনো ছদ্মনাম নেই।
কোন সালে থেকে একদিনের ক্রিকেট প্রথম আরম্ভ হয়?
Correct Answer:
ক: ১৯৭১
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি ?
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি ? সঠিক উত্তর মুক্তি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। ‘মুক্তি’ কবিতাটি কাজী নজরুল ইসলাম রচনা করেন। এ কবিতায় হাত বাঁধা ফকির অর্থাৎ ফকির দরবেশের প্রতি নজরুলের আকর্ষণের পরিচয় বহন করে। প্রথম প্রকাশিত এই ‘মুক্তি’ কবিতাটি নির্ঝর কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এটি নজরুলের দ্বিতীয় প্রকাশিত রচনা ও প্রথম প্রকাশিত কবিতা।