PSC PTI teacher 20. MCQs
Showing 19 questions (Total: 69)
কবি জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
ঘ: ফরিদপুর
Explanation:
কবি জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ফরিদপুর জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মাদ জসীম উদ্দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্দীন নামেই পরিচিত। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট।
'অক্কা পাওয়া' বাগধারার প্রকৃত অর্থ কোনটি?
Correct Answer:
গ: মরে যাওয়া
Explanation:
'অক্কা পাওয়া' বাগধারার প্রকৃত অর্থ কোনটি? সঠিক উত্তর মরে যাওয়া আক্কা পাওয়া বাগধারাটার অর্থ প্রাণ চলে যাওয়া,যাকে বলে মরে যাওয়া।এরকম একই অর্থবহ আরেকটি বাগধারা হলো "পটল তোলা"।
একজন শিক্ষক তিনটি আমের ছবি দেখিয়ে তিন সংখ্যাটি শিক্ষার্থীদের শিখালেন- তিনি কোন ধরনের উপকরণ ব্যবহার করলেন?
Correct Answer:
ক: বাস্তব
Explanation:
একজন শিক্ষক তিনটি আমের ছবি দেখিয়ে তিন সংখ্যাটি শিক্ষার্থীদের শিখালেন- তিনি কোন ধরনের উপকরণ ব্যবহার করলেন? সঠিক উত্তর বাস্তব প্রাথমিক বিদ্যালয়ে সনাতন পদ্ধতিতেই চলছে পাঠদান। গতানু - গতিক নিয়মেই চলছে ক্লাস। যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয় গুলোতে ছাত্র - ছাত্রীদের ক্লাস নিচ্ছে অনেকটা খেলার ছলে। শিক্ষা উপকরণ দিয়ে পাঠদানের এই পদ্ধতি বাংলাদেশে এখনও ব্যাপক হারে শুরু হয়নি। দেখা যায় কোনো কোনো বাচ্চা স্কুলে আসতে চায় না। কিন্তু তাদের খেলনা উপকরনের মাধ্যমে শক্ষা দিলে স্কুলের প্রতি আগ্রহ হয়। আনন্দ পাওয়ার ফলে তারা প্রতিদিনিই ক্লাসে আসে এবং তারা মনে করে আজকে ক্লাসে নতুন কিছু দেখতে পারবো।
কোন শব্দটি যোগরুঢ় শব্দের উদাহরণ ?
Correct Answer:
ক: জলদ
Explanation:
কোন শব্দটি যোগরুঢ় শব্দের উদাহরণ ? সঠিক উত্তর জলদ সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদেরকে যোগরূঢ় শব্দ করে । যেমন : পঙ্কজ, রাজপুত্র, মহাযাত্রা, জলদ, জলধি ।
একজন একটি সাইকেল চালোনো শিখলো - এটি তার কী ধরনের শিখন হয়েছে?
Correct Answer:
গ: মনোপেশীজ
'জজসাহেব' কোন সমাস'?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
'জজসাহেব' কোন সমাস'? সঠিক উত্তর কর্মধারয় যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে । যেমন যিনি : জজ তিনি সাহেব = জজ সাহেব । আরো কয়েকটি কর্মধারয় সমাস - কাঁচামিঠা, নীলপদ্ম, মহানবী, মহাকীর্তি, চালাকচতুর, কদাচার, মহারাজা ।
The word 'Solar ' is related to -
Correct Answer:
A: Sun
Explanation:
The word 'Solar ' is related to - Correct Answer Sun Solar - সূর্য সংক্রান্ত বা সৌর; অর্থাৎ related to sun। Moon - চাঁদ, চন্দ্র; Mars - মঙ্গলগ্রহ; Saturn - শনি (গ্রহ) ।
প্রাথমিক শিক্ষাক্রম অনুযায়ী, বিদ্যালয়ে তৃতীয় একজন শিক্ষার্থী কয়টি বিষয় অধ্যয়ন করবে?
Correct Answer:
ক: ৭টি
Explanation:
প্রাথমিক শিক্ষাক্রম অনুযায়ী, বিদ্যালয়ে তৃতীয় একজন শিক্ষার্থী কয়টি বিষয় অধ্যয়ন করবে? সঠিক উত্তর ৭টি জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী ৩য় শ্রেণিতে ৭টি বিষয় পড়ানোর কথা। কিন্তু বর্তমানে ৬টি বিষয় পড়ানো হয়।
"ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে" - কবিতার কবি কে?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
"ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে" - কবিতার কবি কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খোলো - প্রভাতি কবিতার লাইন এটি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা। কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯৭৬) বাংলাদেশের জাতীয় কবি। বিদ্রোহী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত। জন্ম ২৪ মে ১৮৯৯ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) ভারতবর্ষের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। পিতা কাজী ফকির আহমদ, মা জাহেদা খাতুন। ১৯২৪ সালের ২৪ এপ্রিল আশালতা সেনগুপ্তা (বিবাহোত্তর নাম প্রমীলা) - কে বিয়ে করেন। শিয়ারশোল রাজস্কুলে ১৯১৭ সালে প্রি - টেস্ট পরীক্ষাকালে পড়াশুনা ত্যাগ করে ৪৯ নং নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। এরপর নিজ কর্ম এবং অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা ও সংস্কৃত সাহিত্য এবং হিন্দু ধর্মগ্রন্থ পুরাণসমূহ অধ্যয়ন করেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন।
কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের রচনা নয়?
Correct Answer:
খ: মৃত্যুক্ষুধা
Explanation:
কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের রচনা নয়? সঠিক উত্তর মৃত্যুক্ষুধা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস - বড়দিদি, শ্রীকান্ত, পথের দাবী, গৃহদাহ, পল্লীসমাজ, দেবদাস, চরিত্রহীন, দত্তা, দেনাপাওনা । মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস ।
There are ...... parts of speech .
Correct Answer:
D: eight
Explanation:
There are ...... parts of speech . Correct Answer eight বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে part of speech বলে । Part of speech কে আট ভাগে ভাগ করা যায় । যথা : Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Interjection ।
There are black sheep in every community. 'Black sheep ' means -
Correct Answer:
C: bad character
Explanation:
There are black sheep in every community. 'Black sheep ' means - Correct Answer bad character Black Sheep হচ্ছে Phrasal word যার অর্থ কুলাঙ্গার বা খারাপ চরিত্রের ব্যক্তি। এটি Bad character দ্বারা প্রকাশ পায়।
The student was exempted ... paying his fees.
Correct Answer:
B: from
Explanation:
The student was exempted ... paying his fees. Correct Answer from Exempt from something অর্থ কোনকিছু থেকে রেহাই দেয়া বা অব্যাহতি দেওয়া । From যোগে বাক্যটির বাংলা : ছাত্রটিকে বেতন পরিশোধ করা থেকে অব্যাহতি প্রদান করা হলো ।
শ্রেণি কার্যক্রম পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষক কোনটির ওপর সবচেয়ে বেশি খেয়াল রাখবেন?
Correct Answer:
ক: নির্ধারিত শিখন ফল
জ্যাঁ পিঁয়াজের মতবাদ অনুসারে, শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর ( Concrete operational period) কোনটি?
Correct Answer:
গ: ৭-১১ বছর
Explanation:
জ্যাঁ পিঁয়াজের মতবাদ অনুসারে, শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর ( Concrete operational period) কোনটি? সঠিক উত্তর ৭-১১ বছর শিশুর জ্ঞানীয় বিকাশের প্রক্রিয়া নিয়ে গবেষণায় সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী জ্যাঁ পিঁয়াজে অমর হয়ে রয়েছেন। জন্ম থেকে শিশু দের বুদ্ধির বিকাশ কিভাবে হয়, কিভাবে সে চারপাশের প্রকৃতি থেকে জ্ঞান লাভ করে, সেই জ্ঞানের সাথে বড়দের জ্ঞানের পার্থক্য কী, আনুষ্ঠানিক লেখাপড়ায় এই জ্ঞানীয় উপাদানগুলো কিভাবে প্রভাব ফেলে - তা নিয়েই গবেষণা করেছেন। তিনি ১৯৩০ সালে International Bureau of education এর ডিরেক্টর হিশেবে নিযুক্ত হন। তাঁর কালজয়ী মতবাদ Piaget’s theory of cognitive development এখনও বিশ্বজুড়ে জনপ্রিয়। জ্যাঁ পিঁয়াজের বিভিন্ন মতবাদ ও গবেষণাগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে এখানে। জ্যাঁ পিঁয়াজের জ্ঞান বিকাশ সম্পর্কিত মতবাদ জানার জন্য আমাদের মোটামুটি সব রসদ জোগাড় হয়ে গেছে। তবুও আরেকবার মনে করিয়ে দিচ্ছি পিঁয়াজের মতে শিশুর জ্ঞান বিকাশের চারটি স্তর হলো ১. ইন্দ্ৰীয় - পেশীয় সমন্বয় কাল (Sensorimotor Period) : জন্ম থেকে ২ বৎসর২. প্রাক প্রায়োগিক কাল (Pre - operational Period) : ২ থেকে ৭ বৎসর৩. বাস্তব প্রায়োগিক কাল (Concrete operational Period) : ৭ থেকে ১১ বৎসর ৪. রীতিবদ্ধ প্রায়োগিক কাল (Formal operational Period): ১১ থেকে ১৫/১৬ বৎসর মানুষের সব ধরনের শেখার পেছনেই রয়েছে ইন্দ্রিয় পেশীর সমন্বয়। জন্মের পর থেকেই শিশু সারাক্ষণই নতুন কিছু শিখতে থাকে, সারাক্ষণই মাথা খাটাতে থাকে। চারপাশের সবকিছু নিয়ে তার ধারণাও মাঝেমাঝেই বদলাতে থাকে। জন্ম থেকে দুই বছর পর্যন্ত সময়কে তাই শিশুর জ্ঞান বিকাশের সূচনাকাল বলা যায়। পিঁয়াজে এই সময়ের নাম দিয়েছেন ইন্দ্রিয় - পেশীয় সমন্বয়কাল বা Sensorimotor Period।
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়?
Correct Answer:
গ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে 'ধূমকেতুর' সেপ্টেম্বর সংখ্যায় রাজনৈতিক কবিতা 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় । এই কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামকে ব্রিটিশ সরকার ১ বছর কারাদণ্ড দেন । 'প্রলয় শিখা' কাব্যের জন্য কবি ৬ মাস কারাভোগ করেন ।
'ডন' কোন দেশের পত্রিকা?
Correct Answer:
ঘ: পাকিস্তান
Explanation:
'ডন' কোন দেশের পত্রিকা? সঠিক উত্তর পাকিস্তান ডন (ইংরেজি: Dawn, অনুবাদ 'প্রভাত') হচ্ছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় ইংরেজি পত্রিকা। দেশটির অন্যতম তিন বৃহৎ ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে ডন সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটি 'ডন গ্রুপ অব নিউজপেপার্স' নামে একটি শিল্পপ্রতিষ্ঠান চালায়। পত্রিকাটি 'পাকিস্তান হেরাল্ড পাবলিকেশন্স' দ্বারা প্রকাশিত হয় এবং হেরাল্ড নামে পত্রিকাটির আলাদা একটি ম্যাগাজিন আছে যা প্রতিদিন বের হয় পত্রিকাটির সঙ্গেই, আরো ম্যাগাজিন হলো 'স্পাইডার' (মাসিক) এবং 'অরোরা' (দৈনিক
প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করা কোন প্রতিষ্ঠানের মূল দায়িত্ব?
Correct Answer:
ক: নেপ ( NAPE)
Explanation:
প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করা কোন প্রতিষ্ঠানের মূল দায়িত্ব? সঠিক উত্তর নেপ ( NAPE) National Academy for Primary Education is a Bangladesh Government academy responsible for providing training to government primary school teachers and is located in Mymensingh, Bangladesh. It is one of 25 key government administration training institutions.
If something does not make sense , it is not ....
Correct Answer:
B: logical
Explanation:
If something does not make sense , it is not .... Correct Answer logical Make sense - অর্থ বহন করা, অর্থ থাকা । যদি কোন কিছু অর্থবহন না করে তাহলে এটা - নয় । বাক্যটির বাংলা থেকে বোঝা যাচ্ছে শূন্যস্থানে logical (যৌক্তিক) শব্দটি বসবে ।