PSC PTI teacher 20. MCQs
Showing 50 questions (Total: 69)
'নীলদর্পণ ' নাটকের নাট্যকার কে?
Correct Answer:
ক: দীনবন্ধু মিত্র
Explanation:
'নীলদর্পণ ' নাটকের নাট্যকার কে? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন। ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় নীল দর্পণ। নীল দর্পন নাটক দেখে বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন।
লেভ ভিগক্ষির সামাজিক- সাংস্কৃতিক তত্ত্বের (Socio Cultural Theory ) মূল বক্তব্য কী?
Correct Answer:
ঘ: অধিক জানা কারো সাথে মিথস্কিয়ার শিখন বাড়ে
Explanation:
লেভ ভিগক্ষির সামাজিক- সাংস্কৃতিক তত্ত্বের (Socio Cultural Theory ) মূল বক্তব্য কী? সঠিক উত্তর অধিক জানা কারো সাথে মিথস্কিয়ার শিখন বাড়ে Lev Vygotsky (Russian: Лев Семёнович Выго́тский, IPA: [vɨˈɡotskʲɪj]; November 17 [O.S. November 5] 1896 – June 11, 1934) was a Soviet psychologist, the founder of an unfinished Marxist theory of human cultural and bio - social development, the "cultural - historical psychology" (although the phrase never actually occurred in Vygotsky's writings; sometimes also referred to as "sociocultural theory") and a "science of Superman", a new psychological theory of consciousness and its relationship to the development of higher psychological functions, as well as the leader of the Vygotsky Circle (also referred to as "Vygotsky - Luria Circle"). During the early twenty - first century, several scholarly reevaluations of the popular version (sometimes disparagingly termed "Vygotsky cult", "the cult of Vygotsky", or even "the cult of personality around Vygotsky") of Vygotsky's legacy have been undertaken and are referred to as the "revisionist revolution in Vygotsky Studies".Vygotsky studies conducted within the framework of the "revisionist turn" during the 2010s revealed not only systematic and massive falsifications and distortions of Vygotsky's legacy, but also demonstrated a rapid decrease of this author's popularity in international scholarship that began in 2016 – 2017 and strikingly accelerated in 2018.This situation has been described as the "Vygotsky bubble"("пузырь Выготского"; also, informally, the "vygo_bubble"[19]) and is a foundational crisis in global "Vygotskiana". The reasons of this crisis are not entirely clear yet and are being discussed in scholarly circles.
He lives ..... Mirpur road in Dhaka .
Correct Answer:
B: at
Explanation:
He lives ..... Mirpur road in Dhaka . Correct Answer at ছোট স্থানের পূর্বে at আর বড় স্থানের পূর্বে in বসে। তিনি ঢাকার মিরপুর রোডে বাস করেন।
শিক্ষাক্রমের উপাদান কোনগুলো ?
Correct Answer:
ক: উদ্দেশ্য, বিষয়বস্তু , পদ্ধতি ও মূল্যায়ন
Explanation:
শিক্ষাক্রমের উপাদান কোনগুলো ? সঠিক উত্তর উদ্দেশ্য, বিষয়বস্তু , পদ্ধতি ও মূল্যায়ন শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবার শক্তিশালী ও কার্যকর এবং প্রয়োগযোগ্য সুষ্ঠু সবল শিক্ষা সম্বদ্ধীয় পরিকল্পনা হল শিক্ষাক্রম। ইংরেজিতে curriculum ল্যাটিন শব্দ currer থেকে curriculum শব্দের উৎপত্তি। যার অর্থ ঘোড় দৌড়ের পথ। এখানে দৌড়ের মাধ্যমে নিদিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ধারণা প্রকাশ করা হয়। শিক্ষাকে দেশের সামগ্রিক উন্নয়নের পাথেয় হিসেবে ব্যবহার করে বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার জন্য অপরিহার্য হাতিয়ার হল শিক্ষাক্রম। শিক্ষাক্রমে কোন শিক্ষা পর্যায়ের কয়েক বছরের কর্মসূচি বা কাজের ইঙ্গিত থাকে। এটি গোটা বৃক্ষের মত। এটি শিক্ষার্থীর পঠিতব্য বিষয়াদির সম্মিলিত রূপ। শিক্ষার্থীর সঠিক বিকাশের লক্ষ্যে কখন, কোথায়, কিভাবে, কততুকু সেখাতে হবে এবং কোন কোন দিক হাতে কলমে শিখবে তারই রূপরেখা হল শিক্ষা ক্রম। এক কথায় যে অনুক্রমিক সুগঠিত শিখন বিন্যাস এর সাহায্যে শিক্ষার্থীদের উপযুক্ত শিখন অভিজ্ঞতা অর্জন করিয়ে তাদের আচার - আচরন ও মনভাবে এমন পরিবর্তন আনা যা একজন দক্ষ নাগরিক গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষাক্রমের উপাদান চারটি। যেমন - উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন। বিভিন্ন প্রকার শিক্ষাক্রম - ১। বিষয় কেন্দ্রিক শিক্ষাক্রম। ২। সমন্বিত শিক্ষাক্রম - একাধিক বিষয় সমন্বয়। যেমন বিজ্ঞানে - পদার্থ বিগান,রসায়ন, জীব ইত্যাদি। ৩। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাক্রম। ৪। সমস্যা কেন্দ্রিক শিক্ষা ক্রম - বাস্তব জীবন সমস্যা সমাধান ভিত্তিক। ৫। মৌল শিক্ষাক্রম - এতে বিষয় বিভাজন নীতি পরিহার করা হয়।
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
গ: অদ্বৈত মল্লবর্মণ
Explanation:
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর অদ্বৈত মল্লবর্মণ তিতাস একটি নদীর নাম (১৯৫৬) অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখে লেখক খ্যাতি অর্জন করেন। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালো শ্রেণীর লোকজনের দুঃখ - দুর্দশার কাহিনী ফুটিয়ে তুলেছেন। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়।
প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনার কাজে অগ্রণী ভূমিকা পালন করেন কে?
Correct Answer:
খ: প্রধান শিক্ষক
Explanation:
প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনার কাজে অগ্রণী ভূমিকা পালন করেন কে? সঠিক উত্তর প্রধান শিক্ষক একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিজ নিজ স্কুলটিকে প্রতিষ্ঠিত করতে হলে একজন প্রধান শিক্ষকের ভূমিকা, তার আদর্শ, শিক্ষা, জ্ঞান, সততা, যোগ্যতা, সামাজিক বোধ, ধর্মীয় চেতনা, ছাড়াও শিল্প মনেরও যে কত প্রয়োজন তা বলে শেষ করা যায় না। একটি আদর্শ বিদ্যালয় গড়তে প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের দায়িত্ব অনেক বেশি। সর্বাধিক দায়িত্ব থাকে প্রধান শিক্ষকের।
ইরানের সাথে ছয় বিশ্বশান্তির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে?
Correct Answer:
ক: ২০১৫ সালে
Explanation:
ইরানের সাথে ছয় বিশ্বশান্তির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে? সঠিক উত্তর ২০১৫ সালে ২০১৫ সালে ইরান বিশ্বের ছয়টি পরাশক্তির সাথে তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে আসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া, অর্থাৎ পি ফাইভ প্লাস ওয়ান নামে পরিচিত পরাশক্তিগুলি ছিল এই চুক্তির অংশীদার। দেশটি তার পরমাণু কর্মসূচি বৃদ্ধি করায় কয়েক বছর ধরে উত্তেজনা বাড়তে থাকে। যদিও ইরান তার কর্মকাণ্ড সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছিল, কিন্তু তা বিশ্বাস করেনি বিশ্বের পরাশক্তিগুলো। পারমাণবিক চুল্লীর জ্বালানি হিসেবে যেমন ইউরেনিয়ামের ব্যবহার তেমনি এটি দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরিও সম্ভব। তবে ২০১৫ সালের চুক্তির পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরান সংবেদনশীল পরমাণু কর্মকাণ্ড সীমিত করতে রাজি হয় এবং দেশটির বিরুদ্ধে আনা অর্থনৈতিক অবরোধ তুলে নেবার শর্তে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়।
'টেলেস্টার' কিসরে নাম?
Correct Answer:
ক: ফুটবল
Explanation:
'টেলেস্টার' কিসরে নাম? সঠিক উত্তর ফুটবল ২০১৮ রাশিয়া(টেলস্টার ১৮): ফিফার ঘোষণা অনুযায়ী ২০১৮ বিশ্বকাপের নতুন বলের নাম টেলস্টার ১৮ । ১৯৭০ এর বিশ্বকাপের কথা স্মরণ করেই এই বলের নাম রাখা হয়েছে টেলস্টার। বলটির ডিজাইনও করা হয়েছে সত্তরের সেই বলের মতো করেই। ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের মাঠে গড়াবে সাদাকালো ফুটবল। শুধুমাত্র বলের নাম, বিশ্বকাপ ও অ্যাডিডাসের লোগোতে ব্যবহার করা হয়েছে সোনালি রং। সাদা পৃষ্ঠের কালো মোজাইকের মত দেখতে প্যাটার্নগুলো বলটিকে দিয়েছে ক্লাসিক এক রূপ।
কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে?
Correct Answer:
গ: শোনা ও বলা
Explanation:
কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে? সঠিক উত্তর শোনা ও বলা শোনা ও বলা উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী পরিবেশ থেকে তথ্য নিতে পারে এবং পরিবেশের সাথে নিজের ভাব বিনিময় করতে পারে।
স্কুল> ইস্কুল -এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
Correct Answer:
ক: আদি স্বরাগম
Explanation:
স্কুল> ইস্কুল -এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? সঠিক উত্তর আদি স্বরাগম আদি স্বরাগম : শব্দের আদিতে বা শুরচতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন, ‘স্কুল’ শব্দটি উচ্চারণের সুবিধার জন্য শুরচতে ‘ই’ স্বরধ্বনি যুক্ত হয়ে ‘ইস্কুল’ হয়ে গেছে। এটি আদি স্বরাগম। এরকম - স্টেশন˃ ইস্টিশন, স্ট্যাবল˃ আস্তাবল, স্পর্ধা˃ আস্পর্ধা ।
কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে?
Correct Answer:
গ: এনসিটিবি ( NCTB)
Explanation:
কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে? সঠিক উত্তর এনসিটিবি ( NCTB) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অথবা এনসিটিবি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্যে গঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের সব সরকারি বিদ্যালয় এনসিটিবির আওতাধীন। প্রতিবছর ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। ইতিহাস: ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পাঠ্যবই তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে “পূর্ববঙ্গ স্কুল টেকস্টবুক কমিটি” গঠিত হয়। পরবর্তিতে ১৯৫৪ সালে টেকস্ট বুক আইন পাশ হয় এবং সেই আইন অনুযায়ী “স্কুল টেকস্টবুক বোর্ড” নামে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠিত হয়। পরবর্তীতে ১৯৫৬, ১৯৬১ এবং ১৯৬৩ সালে এই প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে পুনর্গঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত “বাংলাদেশ স্কুল টেকস্টবুক বোর্ড” কর্তৃক ১ম থেকে ১০ম শ্রেণির সকল বিষয়ের সকল পাঠ্যপুস্তক নবজাত রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী সংশোধন, পরিমার্জন ও পুনর্লিখন কাজ করে। ১৯৭৮ সাল থেকে শিক্ষাক্রমের উপর ভিত্তি করে পাঠপুস্তক প্রণয়নের কাজ শুরু করে। ১৯৮১ সালে শিক্ষাক্রম প্রণয়নের জন্য “জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্র (এনসিডিসি)” নামে পৃথক একটি প্রতিষ্ঠান শিক্ষাক্রম উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের কাজে সমন্বয় সাধনের জন্য পরবর্তিতে ১৯৮৩ সালে বাংলাদেশ স্কুল টেকস্টবুক বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্রকে একীভূত করণের মাধ্যমে “জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড” গঠিত হয়।
বাংলা নাট্য সাহিত্যে 'নাট্যকার্য'কার উপাধি?
Correct Answer:
খ: সেলিম আল দীন
Explanation:
বাংলা নাট্য সাহিত্যে 'নাট্যকার্য'কার উপাধি? সঠিক উত্তর সেলিম আল দীন সেলিম আল দীনের বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। সেই সূত্রে ঘুরেছেন বহু জায়গা। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি ছিল তার চরম ঝোঁক। তাই দূরে কাছে নতুন বই দেখলেই পড়ে ফেলতেন এক নিমেষে। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হওয়ার পর লেখক হওয়ার বিষয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। লেখক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে, কবি আহসান হাবীব সম্পাদিত দৈনিক পাকিস্তান পত্রিকার মাধ্যমে। আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষদের নিয়ে লেখা তার বাংলা প্রবন্ধ নিগ্রো সাহিত্য ছাপা হয় ওই পত্রিকায়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন সেলিম আল দীন, যুক্ত হন ঢাকা থিয়েটারে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে যোগ দেন বিজ্ঞাপনী সংস্থা বিটপীতে, কপিরাইটার হিসাবে। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন। ওই বছরই বেগমজাদী মেহেরুন্নেসার সঙ্গে বিয়ে হয় তার। তাদের একমাত্র সন্তান মইনুল হাসানের মৃত্যু হয় অল্প বয়সেই। মধ্যযুগের বাংলা নাট্যরীতি নিয়ে গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাংলাদেশে একমাত্র বাংলা নাট্যকোষেরও তিনি প্রণেতা। আদিবাসী জনগোষ্ঠীর জীবনাচরণকেন্দ্রিক এথনিক থিয়েটারেরও তিনি উদ্ভাবনকারী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা সেলিম আল দীনের হাত ধরেই। তার সম্পাদনায় ‘থিয়েটার স্ট্যাডিজ’ নামে পত্রিকা প্রকাশিত হতো নাট্যতত্ত্ব বিভাগ থেকে। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীন ১৯৮১ - ৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সাথী করে গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার। তার প্রথম পত্রিকায় প্রকাশিত একাঙ্কিকা নাটক বিপরীত তমসায় ১৯৬৮ সালে দৈনিক পূর্বদেশের সাহিত্য সাময়িকীতে বের হয়। প্রথম রেডিও নাটক বিপরীত তমসায় ১৯৬৯ সালে এবং টেলিভিশন নাটক আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় লিব্রিয়াম (পরিবর্তিত নাম ঘুম নেই) প্রচারিত হয় ১৯৭০ সালে। আমিরুল হক চৌধুরী নির্দেশিত এবং বহুবচন প্রযোজিত প্রথম মঞ্চনাটক সর্প বিষয়ক গল্প মঞ্চায়ন করা হয় ১৯৭২ সালে। তিনি শুধু নাটক রচনার মধ্যে সীমাবদ্ধ থাকেন নি, বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ বাংলা নাট্যকোষ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদনা করেছেন। তার রচিত হরগজ নাটকটি সুয়েডীয় ভাষায় অনূদিত হয় এবং এ নাটকটি ভারতের রঙ্গকর্মী নাট্যদল হিন্দি ভাষায় মঞ্চায়ন করেছে। সেলিম আল দীনের প্রথমদিককার নাটকের মধ্যে সর্প বিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিভ ওমূল সমস্যা, এগুলোর নাম ঘুরে ফিরে আসে। সেই সঙ্গে প্রাচ্য, কীত্তনখোলা, বাসন, আততায়ী, সয়ফুল মুলক বদিউজ্জামান, কেরামত মঙ্গল, হাত হদাই, যৈবতী কন্যার মন, মুনতাসির ফ্যান্টাসি ও চাকা তাকে ব্যতিক্রমধর্মী নাট্যকার হিসেবে পরিচিত করে তোলে। জীবনের শেষ ভাগে নিমজ্জন নামে মহাকাব্যিক এক উপাখ্যান বেরিয়ে আসে সেলিম আল দীনের কলম থেকে। সেলিম আল দীনের নাটকে বাংলা জনপদের প্রান্তিক মানুষের চিত্র অসামান্য সারলে ফুটে উঠেছে। সেলিম আল দীন - এর নাটকে প্রান্তিক মানুষ ও সমাজ - জীবন। তিনি পথনাটক প্রচলন করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে?
Correct Answer:
খ: ১৫৩ টি
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে? সঠিক উত্তর ১৫৩ টি দেশের সংবিধান সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের সংবিধান সম্পর্কে সাধারণ ধারণা থাকা উচিত। সংবিধানের সাধারণ জ্ঞানের বিষয়গুলি তুলে ধরা হলো। ১. মোট ভাগ – ১১টি ২.মোট অনুচ্ছেদ - ১৫৩ টি ৩.মোট তফসিল - ৭ টি ৪.মূলনীতি – ৪ টি ৫.সংবিধান রচনা কমিটির সদস্য - ৩৪ জন ৬.সংরক্ষিত মহিলা আসন - ৫০ টি ৭.সংবিধান সংশোধন - ২/৩ অংশ ভোট ৮.রাষ্ট্রপতির অভিশংসন - ২/৩ অংশ ভোট ৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন - ২ বার। ১০.রাষ্ট্রপতির বয়স - ৩৫ বছর ১১.প্রধানমন্ত্রীর বয়স - ২৫ বছর ১২.সংসদ সদস্যের বয়স – ২৫ বছর ১৩.শিশুশ্রম নিষিদ্ধ – ১৪ বছরের নিচে ১৪.প্রধান বিচারপতির অবসরসীমা - ৬৭ বছর ১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা - ৬৫ ১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা - ৬৫ বছর ১৭.সংসদ অধিবেশন বিরতি – ৬০ দিন ১৮.সংসদ নির্বাচন - ৯০ দিন ১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান - ৩০ দিন ২০.অধ্যাদেশ কার্যকর – ৩০ দিন
মূল্যবোধের প্রতিফলন ঘটে-
Correct Answer:
খ: ব্যক্তির আচরণ
Explanation:
মূল্যবোধের প্রতিফলন ঘটে- সঠিক উত্তর ব্যক্তির আচরণ মূল্যবোধের শিক্ষা : শিক্ষার উদ্দেশ্য সুনাগরিক গড়ে তোলা। তাই উক্ত সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, ধর্মীয় নৈতিক প্রভৃতি মূল্যবোধকে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়। যাতে নাগরিকগণ ধীরে ধীরে মূল্যবোধগুলোর ব্যাপাে সচেতন হয় এবং মূল্যবোধ অনুসরণে অভ্যস্ত হয়। এ ধরনের মূল্যবোধ সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাকে বলা হয় মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষা আলাদা শিক্ষা ব্যবস্থা নয়, বরং প্রচলিত শিক্ষায় মূল্যবোধকে অন্তর্ভুক্ত করা হয়। মূল্যবোধের শিক্ষা শুরু হয় পরিবার থেকে, পরিবারে রাষ্ট্রের ন্যায় সব উপাদান বিদ্যমান, তাই পরিবারকে ‘প্রাথমিক শিক্ষাকেন্দ্র’ এবং ‘ক্ষুদ্রতম রাষ্ট্র’ বলা হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বিভিন্ন সংগঠন, সংস্থাও মূল্যবোধের শিক্ষা প্রদান করতে পারে। মানুষের দৈনন্দিন জীবন, সামাজিক ধর্মীয় রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধের প্রকাশ ঘটে। অনেক সময় মানুষের মধ্যে মূল্যবোধকে শিক্ষা সুপ্ত অবস্থায় থাকে এবং অবস্থার প্রেক্ষিতে তা প্রকাশ পায়। মূল্যবোধের উৎস : মূল্যবোধ গড়ে ওঠার পেছনে যেসব সহায়ক কাজ করে তা হলও - পরিবার, ধর্ম, সামাজিক রীতিনীতি, শিক্ষা প্রতিষ্ঠান, আইন - কানুন, সংবিধান, সংস্কৃতি, নীতিবোধের চর্চা, সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান, সভা - সমিতি, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, সামাজিক অনুষ্ঠান, নাগরিক চেতনা, সামাজিক শিক্ষা। মূল্যবোধের উপাদান : মূল্যবোধের উপাদানগুলো হলও - নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায়বিচার, সহনশীলতা, পারস্পারিক শ্রদ্ধাবোধ, পরমত সহিষ্ণুতা, শ্রমের মর্যাদা, দায়িত্ব ও কর্তব্যবোধ, রাষ্ট্রীয় আনুগত্য, আইনের শাসন।
বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম?
Correct Answer:
ঘ: নারায়গঞ্জ
Explanation:
বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম? সঠিক উত্তর নারায়গঞ্জ বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় এবং সবচেয়ে বেশী উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১০ এবং ২০১৬ এর তথ্য পর্যালোচনা করলে দেখা যায় নারায়ণগঞ্জের দারিদ্র্যের হার ২৬ দশমিক ১ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ২ দশমিক ৬ শতাংশ।
শিক্ষাক্রম বলা যায় কোনটিকে ?
Correct Answer:
খ: শিক্ষা কীভাবে পরিচালিত হবে তার নীতিমালা
Explanation:
শিক্ষাক্রম বলা যায় কোনটিকে ? সঠিক উত্তর শিক্ষা কীভাবে পরিচালিত হবে তার নীতিমালা শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবার শক্তিশালী ও কার্যকর এবং প্রয়োগযোগ্য সুষ্ঠু সবল শিক্ষা সম্বদ্ধীয় পরিকল্পনা হল শিক্ষাক্রম। ইংরেজিতে curriculum ল্যাটিন শব্দ currer থেকে curriculum শব্দের উৎপত্তি। যার অর্থ ঘোড় দৌড়ের পথ। এখানে দৌড়ের মাধ্যমে নিদিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ধারণা প্রকাশ করা হয়। শিক্ষাকে দেশের সামগ্রিক উন্নয়নের পাথেয় হিসেবে ব্যবহার করে বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার জন্য অপরিহার্য হাতিয়ার হল শিক্ষাক্রম। শিক্ষাক্রমে কোন শিক্ষা পর্যায়ের কয়েক বছরের কর্মসূচি বা কাজের ইঙ্গিত থাকে। এটি গোটা বৃক্ষের মত। এটি শিক্ষার্থীর পঠিতব্য বিষয়াদির সম্মিলিত রূপ। শিক্ষার্থীর সঠিক বিকাশের লক্ষ্যে কখন, কোথায়, কিভাবে, কততুকু সেখাতে হবে এবং কোন কোন দিক হাতে কলমে শিখবে তারই রূপরেখা হল শিক্ষা ক্রম। এক কথায় যে অনুক্রমিক সুগঠিত শিখন বিন্যাস এর সাহায্যে শিক্ষার্থীদের উপযুক্ত শিখন অভিজ্ঞতা অর্জন করিয়ে তাদের আচার - আচরন ও মনভাবে এমন পরিবর্তন আনা যা একজন দক্ষ নাগরিক গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষাক্রমের উপাদান চারটি। যেমন - উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন। বিভিন্ন প্রকার শিক্ষাক্রম - ১। বিষয় কেন্দ্রিক শিক্ষাক্রম। ২। সমন্বিত শিক্ষাক্রম - একাধিক বিষয় সমন্বয়। যেমন বিজ্ঞানে - পদার্থ বিগান,রসায়ন, জীব ইত্যাদি। ৩। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাক্রম। ৪। সমস্যা কেন্দ্রিক শিক্ষা ক্রম - বাস্তব জীবন সমস্যা সমাধান ভিত্তিক। ৫। মৌল শিক্ষাক্রম - এতে বিষয় বিভাজন নীতি পরিহার করা হয়।
আধুনিক বাংলা গদ্যের জনক কে?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
আধুনিক বাংলা গদ্যের জনক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১) বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২) বাংলা গদ্যের পথিকৃৎ = উইলিয়াম কেরি। ৩) বাংলা গদ্য রীতির প্রবর্তক = প্রমথ চৌধুরী।
I ..... to hospital last Sunday.
Correct Answer:
A: had to go
Explanation:
I ..... to hospital last Sunday. Correct Answer had to go Last Sunday indicates Past Indefinite Tense. অতীত কালের বাধ্যবাধকতা বুঝাতে 'had to + v1" হয়।
লোকসংস্কৃতিতে কে 'শিল্পকলা পদক-২০১৭ ' পাওয়ার গৌরব অর্জন করেছেন?
Correct Answer:
গ: কাঙালিনী সুফিয়া বেগম
Explanation:
লোকসংস্কৃতিতে কে 'শিল্পকলা পদক-২০১৭ ' পাওয়ার গৌরব অর্জন করেছেন? সঠিক উত্তর কাঙালিনী সুফিয়া বেগম বাউলগানের শিল্পী কাঙালিনী সুফিয়া মাত্র ১৪ বছর বয়সে গ্রামীণ অনুষ্ঠানে গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান। এরপর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার। তাঁর গাওয়া জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’ এবং ‘আমার ভাটি গাঙের নাইয়া’ গানগুলো উল্লেখযোগ্য।
A dove is the symbol of ...
Correct Answer:
A: peace
Explanation:
A dove is the symbol of ... Correct Answer peace Doves, usually white in color, are used in many settings as symbols of love, peace or as messengers. Doves appear in the symbolism of Judaism, Christianity, Islam and Paganism, and of both military and pacifist groups.
ডিপিএড উত্তীর্ণ শিক্ষার্থীদের কোন প্রতিষ্ঠান সনদ প্রদান করে?
Correct Answer:
খ: নেপ
Explanation:
ডিপিএড উত্তীর্ণ শিক্ষার্থীদের কোন প্রতিষ্ঠান সনদ প্রদান করে? সঠিক উত্তর নেপ National Academy for Primary Education is a Bangladesh Government academy responsible for providing training to government primary school teachers and is located in Mymensingh, Bangladesh. It is one of 25 key government administration training institutions. History National Academy for Primary Education was established in 1978 as the Academy for Fundamental Education. It was renamed in 1985 as the National Academy for Primary Education. It is under the Ministry of Primary and Mass Education. The director - general of the National Academy of Primary Education, Fazlur Rahman, was killed in a road crash on 13 May 2017.
'হরতাল' শব্দটি কোন ভাষার?
Correct Answer:
ঘ: গুজরাটি
Explanation:
'হরতাল' শব্দটি কোন ভাষার? সঠিক উত্তর গুজরাটি ‘হরতাল’ শব্দটির উৎস গুজরাটি ভাষা। গুজরাটিতে ‘হর’ কথার অর্থ প্রত্যেক। আর ‘তাল’ অর্থ তালা। সুতরাং, ‘হরতাল’ বলতে প্রতি দরজায় তালা লাগানোর কথা বোঝানো হচ্ছে। আমরা জানি, বিক্ষোভ প্রদর্শনের জন্য হরতাল ডেকে যানবাহন, হাটবাজার, দোকানপাট, অফিস - আদালত প্রভৃতিকে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয়। ইংরেজি ‘জেনারেল স্ট্রাইক’ কিংবা হিন্দি ‘বনধ্’ শব্দকে হরতালের প্রতিশব্দ বলে ধরে নেওয়া যেতে পারে। ১৯২০ - ৩০ সালের ভারতে রাজনীতির জগতে হরতাল নতুন মাত্রা যোগ করে। এ সময় মহাত্মা গান্ধী তার নিজ এলাকা গুজরাটে পরপর অনেকগুলো ব্রিটিশ বিরোধী বনধ্ বা হরতালের ডাক দিয়ে হরতালকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছিলেন।
What is the adjective form of the word ' home' ?
Correct Answer:
C: homely
Explanation:
What is the adjective form of the word ' home' ? Correct Answer homely homely (adjective) যার অর্থ সাধাসিদে/মামুলি/অনাড়ম্বর। BRITISH (of a place or surroundings) simple but cosy and comfortable, as in one's own home. "a modern hotel with a homely atmosphere" Similar: cosy, home - like, homey, comfortable, snug, welcoming.
'সংশপ্তক' ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
Explanation:
'সংশপ্তক' ভাস্কর্যটি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংশপ্তক বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিতর্পণমূলক ভাস্কর্যগুলোর অন্যতম। এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি শিল্পী হামিদুজ্জামান খান।
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: কথোপকথন
Explanation:
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর কথোপকথন ১.বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? উঃ কথোপকথন(১৮০১)। যার লেখক উইলিয়াম কেরি। ২.বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিশেষ অবদান রয়েছে - উঃ ফোর্ট উইলিয়াম কলেজের। ৩.বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি? উঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ।
বাংলাদেশে ৫+ বছর বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষাকে কী হিসেবে দেখা হচ্ছে?
Correct Answer:
ক: আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি
Explanation:
বাংলাদেশে ৫+ বছর বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষাকে কী হিসেবে দেখা হচ্ছে? সঠিক উত্তর আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি প্রাক - প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা আরম্ভের পূর্বে ৬ বছরের কম বয়সের শিশুদের জন্য আনুষ্ঠানিক শিক্ষাব্যবস্থা। ৩ থেকে ৫/৬ বছর বয়সী শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক অবস্থান অনুযায়ী তাদের যত্ন, বেড়ে উঠা এবং শিশু অধিকার নিশ্চিত করা, খেলাধুলা, আনন্দ, অক্ষরজ্ঞান এবং গণনার হাতেখড়ির মাধ্যমে তাদের উন্নয়ন এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সময় এটি। প্রাক - প্রাথমিক শিক্ষাকে সাধারণত দুটি ধাপে বিভক্ত করা হয় ৩ - ৫ বছরের শিশুদের জন্য নার্সারি/প্লে গ্রুপ বা প্রাক - কিন্ডার গার্টেন এবং ৫ - ৬ বছরের শিশুদের জন্য প্রাক - প্রাথমিক বা কিন্ডারগার্টেন। অবশ্য, কোন কোন স্কুলে ৩ - ৪ বছরের শিশুদের জন্য প্লে - গ্রুপ, ৪ - ৫ বছরের শিশুদের জন্য নার্সারি, ৫ - ৬ বছরের শিশুদের জন্য কেজি - ১ এবং ৬ - ৭ বছরের শিশুদের জন্য কেজি - ২ শ্রেণীতে শিক্ষার ব্যবস্থা রয়েছে। স্কুল এবং প্রতিদিনকার জীবন - যাপনে সফলতা আনার জন্য শিশুকাল থেকেই দক্ষতা, জ্ঞান এবং আচরণ শেখানোর জন্য প্রাক - প্রাথমিক শিক্ষা। এটি শিশুদের প্রাথমিক শিক্ষার উপযোগী এবং সকল ধরনের উন্নয়নের জন্য কাজ করে। এর কয়েকটি লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষার প্রতি ঝোঁক তৈরির জন্য শিশুদের মানসিক এবং শারীরিকভাবে প্রস্ত্তত করানো, শিশুদের উপযোগী খেলাধুলার মাধ্যমে শিশুর সামাজিকীকরণ শিক্ষা, শিশুদের গান, নাচ, আবৃত্তি, চিত্রাঙ্কন. গল্প বলা, গণনা এবং বর্ণমালা শিক্ষার ক্ষেত্রে দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরি করা। স্বাধীনতার পর থেকে, প্রাক - প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং ছোট শিশুদের উপযুক্ত যত্ন নেওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে ক্রমবর্ধমান সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলস্বরূপ দিবাযত্নকেন্দ্র এবং নার্সারি স্কুলের আদলে ছোট শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কুদরাত - ই - খুদা (১৯৭৪) এবং মফিজউদ্দিন আহমেদ (১৯৮৮) - এর নেতৃত্বাধীন শিক্ষা কমিশন শিশুদের শিক্ষার গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে এবং দেশে এর প্রচলনের জোর সুপারিশ করেছে। এই শিক্ষা কমিশন শহর ও শিল্প এলাকায়, বিশেষত যাদের অভিভাবকগণ বাইরে কাজ করেন, সে সকল শিশুদের জন্য নার্সারি ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার সুপারিশ করে। মফিজউদ্দিন কমিশন যেখানে বেসরকারি উদ্যোগ নেই এরূপ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণী খোলার সুপারিশ করেছে। ১৯৯৫ সালে গঠিত সবার জন্য শিক্ষা - সংক্রান্ত জাতীয় কমিটি ‘সবার জন্য শিক্ষা’ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ছোট শিশুদের শিক্ষার গুরুত্ব স্বীকার করে এবং প্রাক - প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ও উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি সুপারিশ পেশ করে। জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য ১৯৯৭ সালে গঠিত কমিটিও সুপারিশ করে যে, ১ম শ্রেণির প্রথম ছয়মাস প্রস্ত্ততিমূলক প্রাক - প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করা যায়। কমিটি শিশুদের শিক্ষা দানের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শিক্ষকদের নিয়োগ করারও পরামর্শ দেয়। সকল শিক্ষা কমিশনই প্রতিটি ছোট শিশুকে প্রাক - প্রাথমিক শিক্ষা প্রদানের সুপারিশ করলেও আজ অবধি সে লক্ষ্যে তেমন কিছু করা হয় নি। অবশ্য, বাংলাদেশ সরকার স্বীকার করেছে যে, পাঁচ বছর বয়সের ঊর্ধ্বের শিশুদের জন্য একটি পৃথক প্রাক - প্রাথমিক শ্রেণি থাকা প্রয়োজন। এ লক্ষ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে শিশুশ্রেণি খোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এ কাজটি অধিকাংশ ক্ষেত্রে বেসরকারি সংগঠন/প্রতিষ্ঠান কর্তৃক নার্সারি বিদ্যালয়সমূহের মাধ্যমে করা হচ্ছে। শুরুতে চাহিদা পূরণের জন্য বেসরকারিভাবে কয়েক হাজার প্রিস্কুল চালু করা হয়, কিন্তু এগুলি চাহিদানুযায়ী যথেষ্ট নয়। তাই, শিশুরা বেশির ভাগ ক্ষেত্রে বাড়িতে অভিভাবক ও বড়দের কাছ থেকেই তাদের শিশুকালীন শিক্ষা লাভ করে থাকে। যে সকল শিশুর অভিভাবক ও অন্যান্য সদস্য শিক্ষিত নয়, তারা থেকে যায় অবহেলিত। তবে পাঁচ বছরের উপরের বেশিরভাগ শিশুই সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রাক - প্রাথমিক ক্লাসে যোগদান করে আসছে। দেশে কতগুলি নার্সারি বিদ্যালয় আছে, তা বলা কঠিন। কতিপয় তথ্য অনুযায়ী, কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা ২,৫০০, কিন্ডারগার্টেন সমিতি এ সংখ্যাকে প্রায় ৫,০০০ বলে থাকে। এগুলির অধিকাংশই শহর এলাকায় অবস্থিত। সাধারণত বিশেষ কোন সুযোগ - সুবিধা ছাড়াই এ সকল স্কুল কিন্ডারগার্টেন এবং প্রাথমিক উভয় ধরনের শিক্ষার জন্যই চালু করা হয়েছে। পরবর্তীকালে এগুলি মাধ্যমিক বিদ্যালয়ে এবং কোন কোন ক্ষেত্রে কলেজে রূপান্তরিত হয়। কিছু কিছু এনজিও বিশেষত দরিদ্রদের প্রাক - প্রাথমিক শিক্ষার প্রয়োজন পূরণের লক্ষ্যে কাজ করছে। এগুলি সাধারণত বিনামূল্যে শিক্ষা প্রদান করে থাকে। প্রায় ৩৮,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সমসংখ্যক বেসরকারি স্কুলে প্রাক - প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। যথাযথ প্রশিক্ষিত শিক্ষক ও সহায়ক সামগ্রী ব্যতিরেকেই এ সকল ক্লাস পরিচালিত হয়। অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুল এবং সরকারি ও বেসরকারি প্রাক - প্রাথমিক স্কুলে ভৌত সুবিধাদি অত্যন্ত অপ্রতুল। এলাকা ও স্কুলের পরিসম্পদ ভেদে স্কুলের বেতনের তারতম্য ঘটে থাকে। থানা বা ইউনিট পর্যায়ে স্কুলের বেতন খুবই কম। সরকারি প্রাথমিক স্কুলগুলিতে সাধারণত বিনা বেতনে পড়ানো হয়। এনজিও কর্তৃক পরিচালিত কিন্ডারগার্ডেন স্কুলে বিনামূল্যে পড়ায় অথবা নামমাত্র বেতন নেওয়া হয়। ঢাকা এবং অন্যান্য বড় শহরের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রবেতন অতি উচ্চ। উপরন্তু, প্রতি শিক্ষাবর্ষের প্রারম্ভে ছাত্রছাত্রীদের কাছ থেকে এককালীন মোটা অঙ্কের ফিস বা উন্নয়ন চার্জ নেওয়া হয়। বেসরকারি স্কুলগুলিতে এত বিপুল পরিমাণ ফিসগ্রহণ রোধকল্পে কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান নেই। বাংলাদেশে জন্ম নিবন্ধীকরণ সফলভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে কিন্ডারগার্টেনে অধ্যয়নের উপযুক্ত শিশুর সঠিক সংখ্যা নিরূপণও সম্ভব নয়। তথাপি, বিশ্বব্যাংক কর্তৃক ১৯৯৫ সালে প্রদত্ত সম্ভাব্য জনসংখ্যার পূর্বানুমান থেকে প্রাক্কলন করা হয়েছে যে, দেশে প্রাক - প্রাথমিক (৩ - ৫ বছর) শ্রেণিভুক্ত ৯.১২ মিলিয়ন শিশু রয়েছে। দেশব্যাপী কোন জরিপ পরিচালিত না হওয়ায় প্রাক - প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণকারী শিশুদের প্রকৃত সংখ্যা জানাও কঠিন। ৩৮,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গড়ে ৫০ জন শিক্ষার্থী ধরে নিলে মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১.৯ মিলিয়ন। যদি দেশে প্রায় ৫,০০০ কিন্ডারগার্টেন স্কুল থাকে এবং প্রাক - প্রাথমিক ১ম শ্রেণিতে গড়ে ৫০ জন শিক্ষার্থী থাকে, তবে এ সকল স্কুলে প্রায় ০.২৫ মিলিয়ন শিক্ষার্থী থাকবে। ঐ দুটো সংখ্যা মিলিয়ে হিসাব দাঁড়ায় ২.১৫ মিলিয়ন। এটা ঐ বয়স গ্রুপের মোট জনসংখ্যার ২৪%। অবশ্য একটা উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী এনজিওদের স্কুলেও যোগ দিয়ে থাকে। কিন্ডারগার্টেন স্কুলসমূহের জন্য কোন একক বা সাধারণ পাঠ্যক্রম নেই। সম্প্রতি (১৯৯৮) জাতীয় পাঠ্যক্রম বোর্ড (এনসিটিবি) প্রাক - প্রাথমিক শ্রেণীর জন্য একটি পাঠ্যপুস্তক (যার নাম দেখাশুনা) প্রণয়ন করেছে। সকল স্কুলে বেসরকারিভাবে প্রচলিত সকল কিন্ডারগার্টেন নিজস্ব কিছু শিক্ষার দিক নির্দেশনা (পাঠ্যক্রম পাঠ্যসূচি) অনুসরণ করে থাকে। ১৯৯৮ সালে কারিতাস এডুকেশনাল প্রোগ্রামের সহযোগিতায় ঢাকায় ইনস্টিটিউট অফ চাইল্ডহুড এডুকেশন প্রতিষ্ঠিত হয়, যা কে.জি স্কুলসমূহের লক্ষ্য ও উদ্দেশ্য প্রণয়নসহ বিষয়বস্ত্ত চিহ্নিত করে এবং শিক্ষকদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি সম্পর্কে পরামর্শ প্রদান করে। বর্তমানে দেশে প্রাক - প্রাথমিক শিক্ষার জন্য কোন দিক - নির্দেশনামূলক নীতিমালা নেই। অধিকাংশ স্কুলে শিশুদের আনুষ্ঠানিক ১ম ও ২য় শ্রেণির মতো আনুষ্ঠানিক পড়া, লেখা, গণনা, যোগ, বিয়োগ শিক্ষা দেওয়া হয়। অধিকন্তু, শিশুদের সাফল্যের পর্যায় পরিমাপের জন্য নিয়মিত পরীক্ষা গ্রহণ করা হয়। কিছু স্কুলে শিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি। কোন কোন স্কুলে শিশুদের বাংলা, ইংরেজি, ভাষা, পরিবেশ, গণিত - এর পুস্তকাদি পড়তে এবং দশ পর্যন্ত নামতা ইত্যাদি মুখস্থ করতে বলা হয়। কিছু স্কুলে ছোট শিশুদের আরবি অক্ষর পড়তে ও লিখতে শিখানো হয়। যদি শিক্ষক - শিক্ষার্থী অনুপাত ১:৫০ হয়, তবে এ পর্যায়ে শিশুদের পরিচালনাকারীর আনুমানিক সংখ্যা হচ্ছে ৪৮,০০০। তাদের অধিকাংশই ছোট শিশুদের পাঠদানে বিশেষভাবে প্রশিক্ষিত নয়। কিভাবে পড়াতে হয়, এটা না জেনেই সাধারণত পাঠ দান করে থাকে। প্রাকস্নাতক, স্নাতক এবং কখনও স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তিগণকে এ সকল শিশুদের শিক্ষা দানে নিয়োগ করা হয়। এদের অধিকাংশই মহিলা। ২০০০ সালের শিক্ষা নীতিতে বিশেষ কিছু স্কুলে ১ বছর ব্যাপী প্রাক - প্রাথমিক শিক্ষার কথা বলা হলেও এখন প্রায় সকল স্কুলে করা হচ্ছে। এর বিকল্প হিসেবে ভাবা হয়েছিল যে ক্লাস ওয়ানের আগে ৬ মাস প্রিপেটরি শিক্ষা এবং ২০০৫ সাল নাগাদ এটিকে ১ বছর মেয়াদি করা হবে বলে সেই সময় বলা হয়েছিলো। এর পরে বলা হয়েছিলো যে এই প্রিপ্রাইমারিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এলাকার লোকেরাই এটির ব্যয়ভার বহন করবে। জাতীয় শিক্ষা কমিশন ২০০৩ এ বলা হয়েছে স্কুল ব্যবস্থাপনা কমিটি ৫ বছর বয়সী সকল শিশুদের স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করবেন এবং প্রাথমিক শিক্ষার উন্নয়ন ঘটাবেন। এই উদ্দেশ্যে সরকারিভাবে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি করে নতুন শ্রেণীকক্ষ তৈরি এবং বাড়তি ছয়জন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। জাতীয় শিক্ষানীতি - ২০০৯ এ ৫ বছর বয়সী শিশুদের জন্য ২ বছরের প্রাক - প্রাথমিক শিক্ষার সুপারিশ করা হয়। যদিও সকল শিক্ষা কমিশন, নীতি এবং কমিটি প্রাক - প্রাথমিক শিক্ষার কথা বলেছেন কিন্তু এখনও পর্যন্ত এটি পুরোপুরি অর্জন করা সম্ভব হয় নি। বেসরকারিভাবে নার্সারি স্কুলগুলি এটি করছে যদিও তা পর্যাপ্ত নয়। [কামরুন্নেসা বেগম এবং সারা সুলতানা] সূত্র: বাংলাপিডিয়া
The sea is ..... the hotel
Correct Answer:
B: near by
Explanation:
The sea is ..... the hotel Correct Answer near by Nearby is an adverb or an adjective meaning 'not far away'.
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের জন্য মোট কয়টি মানদন্ড (criteria ) পূরণ করতে হয়েছে?
Correct Answer:
ক: ৩ টি
Explanation:
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের জন্য মোট কয়টি মানদন্ড (criteria ) পূরণ করতে হয়েছে? সঠিক উত্তর ৩ টি জাতিসংঘের ওয়েবসাইটে বাংলাদশের প্রোফাইলে এখন বলা আছে, উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা এই মার্চেই অর্জন করেছে বাংলাদেশ। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় রয়েছে বাংলাদেশ। এলডিসি থেকে উত্তরণের জন্য আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক (ইভিআই) এই তিন শর্ত পূরণ করতে হয়, যা বাংলাদেশের ক্ষেত্রে পূরণ হয়েছে। মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ২৫ ডলারের নিচে থাকলে সে দেশ এলডিসিভুক্ত হয়, এই আয় ১২৩০ ডলার অতিক্রম করলে ধাপ উন্নয়নের যোগ্যতা অর্জন হয়।
বাংলাদেশে শিক্ষায় ICT ব্যবহারের প্রধান চ্যালেঞ্জ কোনটি?
Correct Answer:
খ: পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাব
Explanation:
বাংলাদেশে শিক্ষায় ICT ব্যবহারের প্রধান চ্যালেঞ্জ কোনটি? সঠিক উত্তর পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাব শিক্ষার ভিত্তি বহুলাংশেই তৈরি হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের শিক্ষাব্যবস্থার এই দুটি স্তরই অত্যন্ত দুর্বল। আর সেই দুর্বলতার প্রধান কারণ দক্ষ শিক্ষকের অভাব। সম্প্রতি প্রকাশিত গণসাক্ষরতা অভিযানের এডুকেশন ওয়াচ ২০১৮ - ১৯ প্রতিবেদন অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে মাত্র ১৫ শতাংশ শিক্ষক দক্ষ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে দক্ষ মাত্র ০.৪ শতাংশ শিক্ষক। এ ছাড়া আছেন পরিমিত দক্ষ ৩৯.৮ শতাংশ, গড়পড়তা দক্ষ ২৭.৬ শতাংশ, সীমিত দক্ষতা আছেন ১৩.৭ শতাংশ এবং একেবারেই অদক্ষ শিক্ষক আছেন ৩.৫ শতাংশ। এমন দক্ষতা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান প্রায় অসম্ভব। তার প্রতিফলনও দেখা যাচ্ছে শিক্ষার মানের ক্ষেত্রে। সরকার নানামুখী চেষ্টা নিলেও সেগুলোর তেমন সাফল্য নেই।
I have no pen to write ..... .
Correct Answer:
C: with
Explanation:
I have no pen to write ..... . Correct Answer with With is a preposition ("a function word that typically combines with a noun phrase to form a phrase which usually expresses a modification or predication"). Although with previously functioned as an adverb and a conjunction, it has not done so for many centuries, and these uses are now quite obsolete.
একীভূত শিক্ষা সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ?
Correct Answer:
গ: একীভূত শিক্ষা বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে ও মানসম্মত শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ শিখনফল অর্জন করে
Explanation:
একীভূত শিক্ষা সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ? সঠিক উত্তর একীভূত শিক্ষা বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে ও মানসম্মত শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ শিখনফল অর্জন করে শিক্ষা বিজ্ঞানের আধুনিকতম ক্ষেত্র হচ্ছে একীভূত শিক্ষা।শিক্ষা একটি মৌলিক মানবাধিকার (Universal Declaration Of Human Rights, UN,1949)এর অর্ন্তভুক্ত,শিশুদের রয়েছে কোন বৈষম্য শিকার না হওয়ার অধিকার,এ ধারনা থেকেই জন্ম নিয়েছে একীভূত শিক্ষার ধারনা।১৯৯৪ সালে”World Conference on Special Needs Education ” থেকে একীভূত শিক্ষার তাগিদ আসে।এই সম্মেলনে শিক্ষাকে একীভূত করার নীতিমালার ওপর জোর সুপারিশ করা হয়।এরই ফলপ্রসূ হিসেবে পরবর্তীতে ২০০০সালের “ডাকার ” বিশ্ব শিক্ষা ফোরাম,১৯৯৬ সালে একুশ শতকের জন্য আন্তর্জাতিক শিক্ষা কমিশন জোর প্রচেষ্টা চালায়। সাধারণ শিক্ষার্থীদের সাথে একই শিক্ষাক্রম অনুসরণে একই শ্রেণিকক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনাকে একীভূত শিক্ষা বুঝায়। সংজ্ঞা বিশ্লেষণে বলা হয় যে, সব ধরনের সামাজিক,অর্থনৈতিক অবস্থানের সকল পরিবেশের এবংযে কোন দিকে অল্প প্রতিবন্ধী শিশুদের একই সাথে সমভাবে সমপরিমাণে শিক্ষা দেওয়াই হল একীভূত শিক্ষা। আমরা বিভিন্ন স্কুল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যালোচনা করে দেখতে পাই যে,আমাদের দেশে উচ্চবিত্তের সন্তানেরা এক ধরণের স্কুলে,মধ্যবিত্তের সন্তানেরা সাধারণ স্কুলে এবং গরীব ঘরের সন্তানেরা মাদরাসায় পড়াশুনা করে কিংবা লেখাপড়া করেনা।আর যারা দরিদ্রতার কারনে লেখাপড়া করতে পারেনা, তাদেরকে স্কুলে নিয়ে আসা অনেক কষ্টসাধ্য।আর এদেরকে “Hard to reach children “বলে।যারা Hard to reach children, আদিবাসী, বা যারা অল্পমাত্রার প্রতিবন্ধী অর্থ্যৎ সমাজে অবহেলিত এবং অধিকার বঞ্চিত,তারা যদি সমাজে সুবিধাপ্রাপ্ত শিশু ও উচ্চবিত্ত পরিবারের সন্তানের সাথে ধর্ম, বর্ণ নির্বিশেষে একই শিক্ষা প্রতিষ্ঠানে এবং একই শিক্ষা পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত করে তবে তাকে একীভূত শিক্ষা বলে।
'Pass away' means -
Correct Answer:
B: die
Explanation:
'Pass away' means - Correct Answer die pass away (phrasal verb of pass) EUPHEMISTIC die. "She passed away in her sleep"
'যদি রাত পোহালে শোনা যেত/ বঙ্গবন্ধু মরে নাই' গানটির গীতিকার কে?
Correct Answer:
গ: হাসান মতিউর রহমান
Explanation:
'যদি রাত পোহালে শোনা যেত/ বঙ্গবন্ধু মরে নাই' গানটির গীতিকার কে? সঠিক উত্তর হাসান মতিউর রহমান হাসান মতিউর রহম দেশে বিদেশে ৩৫০টির বেশি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ এই গানটির জন্য প্রাপ্ত পুরস্কার। গানটি গেয়েছেন শিল্পী মলয় কুমার ও সাবিনা ইয়াসমিন। হাসান মতিউর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘পরপর দুই শনিবার দুটি পুরস্কার পেলাম। লাল সবুজের দল আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করা গুণীদের হাতে তুলে দেওয়া হয়। আমার হাতে এই বিশেষ সম্মাননাটি তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আখম মোজাম্মেল হক।’ ‘তুমি অনেক দিন কান্দাইলা বন্ধু, কান্দাইয়ো না বেশি আর, তুমি যে ক্ষতি করলে আমার, আল্লায় করবে তোমার বিচার’ গানটির জন্য মিজাব অ্যাওয়ার্ড পেলেন গীতিকার - সুরকার হাসান মতিউর রহমান। ২০১২ - ১৩ সালের সর্বাধিক জনপ্রিয় গানের ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন।
More ivory is obtained from elephants in Africa ---- elephant in Asia.
Correct Answer:
C: than from
Explanation:
More ivory is obtained from elephants in Africa ---- elephant in Asia. Correct Answer than from Rather than usually occurs between two things which are being compared. However, we can also use it at the beginning of a sentence. When we use rather than with a verb, we use the base form or (less commonly) the - ing form of a verb: Rather than pay the taxi fare, he walked home.
'Between' is a preposition that is used when ---- people are involved
Correct Answer:
A: two
Explanation:
'Between' is a preposition that is used when ---- people are involved Correct Answer two Between is typically used when referring to two things, like "between a rock and a hard place," while among is used for a greater number. However, these rules should be reconsidered if the sentence sounds awkward or overly pretentious.
We are in need --- furniture.
Correct Answer:
B: for
Explanation:
We are in need --- furniture. Correct Answer for Nowadays, need usually takes for except in the expression in need of. So I would say that, except for in need of, current usage is to use the preposition for with need.
which of the following is plural?
Correct Answer:
D: none of these
Explanation:
which of the following is plural? Correct Answer none of these Anybody, nobody & everyone are singular words.
সাক্ষরতা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক ?
Correct Answer:
ঘ: শুনে বুঝতে পারা
Explanation:
সাক্ষরতা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক ? সঠিক উত্তর শুনে বুঝতে পারা সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর জ্ঞানসম্পন্নতাকেই বোঝায়। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর পরিধি। এখন শুধু স্বাক্ষর জ্ঞান থাকলেই সাক্ষরতা বলা চলে না। বাংলাদেশের ভৌগোলিক পরিসরে "সাক্ষরতা" শব্দের প্রথম উল্লেখ দেখা যায় ১৯০১ সালে লোক গণনার অফিসিয়াল ডকুমেন্টে। শুরুতে স্ব অক্ষরের সঙ্গে অর্থাৎ নিজের নাম লিখতে যে কয়টি বর্ণমালা প্রয়োজন তা জানলেই তাকে স্বাক্ষর বলা হতো। ১৯৪০ - এর দিকে পড়ালেখার দক্ষতাকে সাক্ষরতা বলে অভিহিত করা হতো। ষাটের দশকে পড়া ও লেখার দক্ষতার সঙ্গে সঙ্গে সহজ হিসাব - নিকাশের যোগ্যতাসম্পন্ন মানুষই স্বাক্ষর মানুষ হিসেবে পরিগণিত হতো। আশির দশকে লেখাপড়া ও হিসাব - নিকাশের পাশাপাশি সচেতনতা ও দৃশ্যমান বস্তুসামগ্রী পঠনের ক্ষমতা সাক্ষরতার দক্ষতা হিসেবে স্বীকৃত হয়। বর্তমানে এ সাক্ষরতার সঙ্গে যোগাযোগের দক্ষতা, ক্ষমতায়নের দক্ষতা, জীবন নির্বাহী দক্ষতা, প্রতিরক্ষায় দক্ষতা এবং সাংগঠনিক দক্ষতাও সংযোজিত হয়েছে। বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার ৬২.৬৬ ভাগ। এ হিসাব বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত। উইকোপিডিয়া এবং ইউনেস্কোর তথ্য মতে, বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার ৪৭.৫০ ভাগ। বিশ্বে র্যাংকিং - এ এর অবস্থান ১৬৪ তম। প্রথমে রয়েছে জর্জিয়া। সাক্ষরতার হার ১০০ ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে যৌথভাবে কিউবা, ইস্টোনিয়া এবং পোল্যান্ড। এদের সাক্ষরতার হার ৯৯.৮০ ভাগ। ৯৯.৭০ ভাগ সাক্ষরতা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বারবাডোস। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ১৮তে। সাক্ষরতার হার ৯৯ ভাগ। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৪৭ ও ১৬০ - এ। সাক্ষরতার হার ৬১.০০ ও ৪৯.০০ ভাগ। সাক্ষরতায় সর্বনিম্নে অবস্থানকারী দেশ বারকিনো ফ্যাসো। ১৭৭ - এ অবস্থানকৃত এ দেশটির সাক্ষরতার হার ২৩.৬০ ভাগ। ১৭৬ স্থানে রয়েছে মালি। সাক্ষরতার হার ২৪.০০ ভাগ। এ বছর সাক্ষরতার বিশেষ অবদানের জন্য পুরস্কার পাচ্ছে ৪টি দেশ। এগুলো হলো ব্রাজিল, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা এবং জাম্বিয়া। সাক্ষরতা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সঙ্গে সাক্ষরতার আর সাক্ষরতার সঙ্গে উন্নয়নের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যে দেশের সাক্ষরতার হার যত বেশি সে দেশ তত উন্নত। স্বাক্ষর জাতি সচেতন জাতি। শিক্ষা সাধারণত তিনটি উপায়ে অর্জিত হয়।। আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। যারা আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত বা যারা আনুষ্ঠানিক শিক্ষা পায়নি তাদের স্বাক্ষরতার জন্য উপানুষ্ঠানিকভাবে শিক্ষা দেয়া হয়। বাংলাদেশে সরকারি প্রচেষ্টার বাইরে বিভিন্ন এনজিও সংস্থা সাক্ষরতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের হারকে বৃদ্ধি করতে এগিয়ে আসতে হবে সবাইকে। আসুন আমরা সচেতন হই।
সাক্ষরতা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক?
Correct Answer:
ঘ: শুনে বুঝতে পারা ।
Explanation:
সাক্ষরতা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর শুনে বুঝতে পারা । সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর জ্ঞানসম্পন্নতাকেই বোঝায়। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর পরিধি। এখন শুধু স্বাক্ষর জ্ঞান থাকলেই সাক্ষরতা বলা চলে না। বাংলাদেশের ভৌগোলিক পরিসরে "সাক্ষরতা" শব্দের প্রথম উল্লেখ দেখা যায় ১৯০১ সালে লোক গণনার অফিসিয়াল ডকুমেন্টে। শুরুতে স্ব অক্ষরের সঙ্গে অর্থাৎ নিজের নাম লিখতে যে কয়টি বর্ণমালা প্রয়োজন তা জানলেই তাকে স্বাক্ষর বলা হতো। ১৯৪০ - এর দিকে পড়ালেখার দক্ষতাকে সাক্ষরতা বলে অভিহিত করা হতো। ষাটের দশকে পড়া ও লেখার দক্ষতার সঙ্গে সঙ্গে সহজ হিসাব - নিকাশের যোগ্যতাসম্পন্ন মানুষই স্বাক্ষর মানুষ হিসেবে পরিগণিত হতো। আশির দশকে লেখাপড়া ও হিসাব - নিকাশের পাশাপাশি সচেতনতা ও দৃশ্যমান বস্তুসামগ্রী পঠনের ক্ষমতা সাক্ষরতার দক্ষতা হিসেবে স্বীকৃত হয়। বর্তমানে এ সাক্ষরতার সঙ্গে যোগাযোগের দক্ষতা, ক্ষমতায়নের দক্ষতা, জীবন নির্বাহী দক্ষতা, প্রতিরক্ষায় দক্ষতা এবং সাংগঠনিক দক্ষতাও সংযোজিত হয়েছে। বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার ৬২.৬৬ ভাগ। এ হিসাব বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত। উইকোপিডিয়া এবং ইউনেস্কোর তথ্য মতে, বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার ৪৭.৫০ ভাগ। বিশ্বে র্যাংকিং - এ এর অবস্থান ১৬৪ তম। প্রথমে রয়েছে জর্জিয়া। সাক্ষরতার হার ১০০ ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে যৌথভাবে কিউবা, ইস্টোনিয়া এবং পোল্যান্ড। এদের সাক্ষরতার হার ৯৯.৮০ ভাগ। ৯৯.৭০ ভাগ সাক্ষরতা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বারবাডোস। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ১৮তে। সাক্ষরতার হার ৯৯ ভাগ। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৪৭ ও ১৬০ - এ। সাক্ষরতার হার ৬১.০০ ও ৪৯.০০ ভাগ। সাক্ষরতায় সর্বনিম্নে অবস্থানকারী দেশ বারকিনো ফ্যাসো। ১৭৭ - এ অবস্থানকৃত এ দেশটির সাক্ষরতার হার ২৩.৬০ ভাগ। ১৭৬ স্থানে রয়েছে মালি। সাক্ষরতার হার ২৪.০০ ভাগ। এ বছর সাক্ষরতার বিশেষ অবদানের জন্য পুরস্কার পাচ্ছে ৪টি দেশ। এগুলো হলো ব্রাজিল, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা এবং জাম্বিয়া। সাক্ষরতা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সঙ্গে সাক্ষরতার আর সাক্ষরতার সঙ্গে উন্নয়নের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যে দেশের সাক্ষরতার হার যত বেশি সে দেশ তত উন্নত। স্বাক্ষর জাতি সচেতন জাতি। শিক্ষা সাধারণত তিনটি উপায়ে অর্জিত হয়।। আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। যারা আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত বা যারা আনুষ্ঠানিক শিক্ষা পায়নি তাদের স্বাক্ষরতার জন্য উপানুষ্ঠানিকভাবে শিক্ষা দেয়া হয়। বাংলাদেশে সরকারি প্রচেষ্টার বাইরে বিভিন্ন এনজিও সংস্থা সাক্ষরতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের হারকে বৃদ্ধি করতে এগিয়ে আসতে হবে সবাইকে। আসুন আমরা সচেতন হই।
'ভিক্টোরিয়া ক্রস' কোন দেশের সর্বোচ্চ খেতাব ?
Correct Answer:
ঘ: যুক্তরাজ্য
Explanation:
'ভিক্টোরিয়া ক্রস' কোন দেশের সর্বোচ্চ খেতাব ? সঠিক উত্তর যুক্তরাজ্য ভিক্টোরিয়া ক্রস (ইংরেজি: Victoria Cross) সর্বোচ্চ সামরিক পদক যা শত্রুর সম্মুখ সমরে অংশ নেয়ার অসম সাহসিকতা ও বীরত্বের জন্য প্রদান করা হয়। কমনওয়েলথভূক্ত দেশ ও সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভূক্ত উপনিবেশসমূহের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে এ পদক দেয়া হয়। পদকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য পদক হিসেবে স্বীকৃত যা অন্য যে - কোন স্তরের পদকের তুলনায় সর্বোৎকৃষ্ট। ভিক্টোরিয়া ক্রসকে সংক্ষেপে ভিসি নামে অভিহিত করা হয়।
কোন সময়ে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
Correct Answer:
ক: ১৯৭৩
Explanation:
কোন সময়ে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়? সঠিক উত্তর ১৯৭৩ ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করে ৩৬, ০১৫টি স্কুল সরকারি করা. হয়। ২০১৩ সালে সরকার ২৫২৪০টি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করে।
সামাজিক দক্ষতা বিকাশে সহায়তা করা কোন ধরনের কার্যক্রম ?
Correct Answer:
খ: সহশিক্ষা ক্রমিক কার্যক্রম
Explanation:
সামাজিক দক্ষতা বিকাশে সহায়তা করা কোন ধরনের কার্যক্রম ? সঠিক উত্তর সহশিক্ষা ক্রমিক কার্যক্রম শিক্ষার মূল উদ্দেশ্যই হলো একজন মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত করা, তার চিন্তাশক্তিকে শাণিত করা এবং তাকে আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলা। অথচ গতানুগতিক পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় দেখা যেত শিশুর প্রতিভা বিকাশ তো দূরের কথা, অধিকাংশ ক্ষেত্রে প্রতিভার বিকাশ সংকোচিত হয়। আর এতে করে আমাদের শতশত সম্ভাবনার অপমৃত্যু ঘটে। আমাদের অপার সম্ভাবনা এবং যোগ্যতা থাকার পরও আমরা আন্তর্জাতিক মানদন্ডে সব সময়ই পিছিয়ে ছিলাম। তবে বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে শিক্ষাক্ষেত্রে যে বিপ্লব সাধন করেছে, তা আমাদের জাতীয় উন্নয়নের ভিতকে আরও মজবুত করে তুলেছে, আমরা আমাদের মেধাকে বিশ্বের দরবারে প্রমাণ করার সুযোগ তৈরী করে দিয়েছে। সরকার ক্ষমতা গ্রহণের ১ বছরের মাথায় যে শিক্ষনীতি প্রণয়ন করে, তাতে ছাত্রছাত্রীদের মুখস্ত বিদ্যার পরিবর্তে বিকশিত চিন্তাশক্তি, কল্পনাশক্তি অনুসন্ধিৎসু মননের অধিকারী হওয়ার গুরুত্বারোপ করা হয়। আর এ জন্য সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম চালু এবং তা সফলভাবে পরিচালনার বাস্তব পদক্ষেপ গ্রহণ করে। সহশিক্ষা কার্যক্রম হলো ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কার্যক্রমগুলো স্কুল - কলেজের সাধরন কারিক্যুলামের বাইরের কাজ, যেগুলো ছাত্রছাত্রীদের দ্বারা সম্পন্ন হয়। এই ধরনের কাজগুলোর বেশিরভাগই স্বেচ্ছাপ্রণোদিত হয়েই ছাত্রছাত্রীরা করে থাকে এবং এগুলো বাধ্যতামূলক কাজগুলোর মতো নয়। সহশিক্ষা কার্যক্রমগুলো ছাত্রছাত্রীরা আনন্দের সাথে গ্রহণ করে। তারা এগুলো ব্যবহারিক এবং বৃত্তিমূলক কাজেও ব্যবহার করতে পারে। সেই সাথে এই কাজকর্ম তাদের সামাজিকতাকে বিকশিত করে। যেহেতু সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়ায় কোনো বাধ্যবাধকতা নেই। তাই ছাত্রছাত্রীরা পূর্ণ স্বাধীনতা বজায় রেখে এবং স্বপ্রণোদিত হয়ে তাতে অংশগ্রণ করে। তাদের আগ্রহের এবং প্রথম পছন্দের বিষয়টিই এখানে স্থান পায়। আর এটাই মূল শিক্ষাক্রম এবং সহশিক্ষা কার্যক্রমের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। অনেক অভিভাবক শুধু প্রতিযোগিতার মানসিকতায় সহশিক্ষা কার্যক্রমকে কম গুরুত্বপূর্ণ মনে করতেন। তারা এগুলোকে সময় অপচয়ের কারণ মনে করতেন। এগুলোকে অপ্রয়োজনীয় এবং এগুলো থেকে অর্জন করার মতো কিছু নেই বলেই তাদের ধারণা ছিল। বর্তমান সরকার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরতে এবং এর কার্যকারিতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমাদের বিদ্যালয়গুলো আজ ছাত্রছাত্রীদের কাছে স্বপ্নের মতো। আর তা বাস্তবায়নে সহশিক্ষার অবদান অনস্বীকার্য। আমাদের বিদ্যালয়গুলোতে নানা ধরণের সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উৎসব আয়োজন, খেলাধুলা, গানবাজনা, বিতর্ক প্রতিযোগিতা, মডেল, আর্ট, মিউজিক, নাটক, বিতর্ক এবং আলোচনা, গল্প প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, ওয়াল ম্যাগাজিন তৈরী, স্কুল ম্যাগাজিন প্রকাশ, লোকগান, লোকনৃত্য, ফুল প্রদর্শনী, স্কুল সাজানো, ভাস্কর্য তৈরী, অ্যালবাম তৈরী, ফটোগ্রাফি, মাটির জিনিস তৈরী, খেলনা তৈরী, সাবান তৈরী, ঝুড়ি তৈরী, প্রতিষ্ঠানের প্রদর্শনী ইত্যাদি। এই কাজগুলো পরিচালনায় বিদ্যালয়ের পাশাপাশি সরকারি প্রশাসন ওতোপ্রতোভাবে জড়িত। সহশিক্ষা কার্যক্রম কাজে দক্ষতা বাড়াতে এবং সেই সাথে শিখন - শিখানো কার্যক্রমেও বেশ প্রভাব ফেলতে পারে। সহশিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের শিশুরা শিক্ষার অন্য এক মানে খুজে পেয়েছে। বিদ্যালয়ে যাওয়া আসা আর মুখস্ত বিদ্যার মাধ্যমে আমরা আমদের মেধাকে আস্তাকুড়ে ঠেলে দিচ্ছিলাম। সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে ছাত্রছাত্রীরা একদিকে যেমন তাদের মেধাকে শানিত করছে অন্যদিকে তাদের অর্জিত জ্ঞানকে প্রয়োগ করার সুযোগ পাচ্ছে। ধরা যাক একটি বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করা হবে। আর সেই অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পড়ল ছাত্রছাত্রীদের কাধে। এই এক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যে সকল প্রস্তুতি নিতে হয় তার মধ্যে রয়েছে, অনুষ্ঠানসূচি তৈরী, দায়িত্ব বন্টন, জায়গা নির্ধারণ, অতিথি নির্ধারণ, অতিথি নিমন্ত্রণ, অর্থের সংস্থান, শিক্ষকদের সাথে এবং বড়দের সাথে সমন্বয় সাধন, সৃষ্ট জটিলতা নিরসন, পারস্পরিক বোঝাপড়া, ঐকবদ্ধ কাজের বাস্তব অভিজ্ঞতা, অনুষ্ঠান পরিচালনার মতো নানা ধরনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। এভাবে অন্যান্য বিষয়গুলোতেও তাদের সৃজনশীতা প্রদর্শনের ব্যাপক সুযোগ থাকছে। আর এই সৃজনশীরতা বৃদ্ধি করাইতো আমাদের লেখাপড়া করার মূল উদ্যেশ্য। যেগুলো শুধু বই পড়ে বা পরিক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কখনই সম্ভব নয়। আমরা যদি শুধু পরীক্ষা পাশ বা চাকুরি লাভের আশায় লেখাপড়া করি বা আমাদের শিক্ষাব্যাবস্থা পরিচালিত হয় তাহলে শিক্ষা নামের যে মেরুদন্ড তা কখনই সুগঠিত হতে পারবে না।
Noun form of the word ' Fly' is -
Correct Answer:
D: flight
Explanation:
Noun form of the word ' Fly' is - Correct Answer flight Noun from of fly is flight.
'ভানুসিংহ ' কার ছদ্মনাম?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ভানুসিংহ ' কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ" ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন বজ্রবুলি ভাষায় | ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয় | কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
When he arrived I was about to ....;
Correct Answer:
B: leave
Explanation:
When he arrived I was about to ....; Correct Answer leave After 'to' present form of a verb is used & it is called Infinitive. The infinitive form of a verb is the verb in its basic form. It is the version of the verb which will appear in the dictionary. The infinitive form of a verb is usually preceded by "to" (e.g., "to run," "to dance," "to think"). (The infinitive form with the word "to" is called the "full infinitive" or "to - infinitive.")
The plane has not yet arrived and I wonder when ----- .
Correct Answer:
C: it will come
Explanation:
The plane has not yet arrived and I wonder when ----- . Correct Answer it will come Present Indefinite Tense + when + Future Indefinite Tense
SLIP এর পূর্ণরুপ কী?
Correct Answer:
ক: School Level Improvement Plan .
Explanation:
SLIP এর পূর্ণরুপ কী? সঠিক উত্তর School Level Improvement Plan . বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্ণা (স্লিপ)/ School Level Improvement Plan (SLIP) এর লক্ষ্য - স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহনে সরকারি স্লিপ গ্র্যান্টের পাশাপাশি স্থানীয় সম্পদ সংগ্রহের মাধ্যমে বিদ্যালয়ের নিজস্ব তহবিল গঠনপূর্বক বিদ্যালয়ের কাঙ্খিত সার্বিক উন্নয়ন সাধনকরে একীভূত, সুষম ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।
He said that he .... be unable to come.
Correct Answer:
D: would
Explanation:
He said that he .... be unable to come. Correct Answer would He said that he would be unable to come. এটি একটি indirect speech. Direct speech এ will থাকলে indirect করার সময় would বসে। Direct : He said, " He will unable to come". Indirect : He said that he would be unable to come.
জেন্ডার এর ধারণা প্রকাশ করে কোন বক্তব্যটি ?
Correct Answer:
ক: সামাজিকভাবে নারী ও পুরুষের জন্য সৃষ্ট ভূমিকা বা বৈশিষ্ট্য
Explanation:
জেন্ডার এর ধারণা প্রকাশ করে কোন বক্তব্যটি ? সঠিক উত্তর সামাজিকভাবে নারী ও পুরুষের জন্য সৃষ্ট ভূমিকা বা বৈশিষ্ট্য ছেলে ও মেয়ে শিশু উভয়ই সমান সম্ভাবনা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। শুধুমাত্র শারীরিক গঠনে এবং শরীর বৃত্তীয় কাজে কিছু পার্থক্য থাকে যা প্রাকৃতিক। শারীরিক এই পার্থক্যের কারণে মেয়েরা গর্ভধারণ করে, সন্তান জন্ম দিতে পারে, অন্যদিকে ছেলেরা ভ্রুণ উৎপাদনে ভূমিকা রাখে। ছেলে ও মেয়ে বা নারী ও পুরুষের মধ্যে এই পার্থক্য প্রকৃতগত, যা চিরন্তন, অপরিবর্তনীয়। ছেলে ও মেয়ে বা নারী ও পুরুষের মধ্যে প্রকৃতগত এই পার্থক্যকে ভিত্তি করে, সমাজ ছেলে আর মেয়ের ভিন্ন ভিন্ন ভূমিকা ও অধিকার নির্দিষ্ট করে দিয়েছে। যেমন, বহুদিন ধরে মেয়েরা ঘরের কাজ, রান্না, সন্তান লালন পালন, এই সব গৃহস্থলী কাজ করে আসছে, যার বিনিময়ে কোনো পারিশ্রমিক হয় না। অন্যদিকে ছেলেরা আয় উপার্জন, বিচার সালিশ, রাজনীতি ইত্যাদি কাজ করত। ছেলে এবং মেয়েদের সাজ - সজ্জা, আচার আচরণ, পোশাক - পরিচ্ছদও আলাদা। ছেলে এবং মেয়েদের অধিকারও এক নয়। ছেলে ও মেয়ের উপর সামাজিকভাবে আরোপিত এই পরিচয় বা ভূমিকাকেই জেন্ডার বলে । সমাজের তৈরি এই পার্থক্যর ফলে মেয়েরা ছেলেদের তুলনায় পিছিয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে নানা ধরনের বৈষম্যমূলক সামাজিক ভূমিকা ও আচার আচরণ। তবে যুগের প্রয়োজনে বর্তমানে মেয়েরা শিক্ষা, রাজনীতি এবং আয় উপার্জনমূলক কর্মকান্ডে ধীরে ধীরে অংশগ্রহণ করছে। সুতরাং জেন্ডার ভূমিকা পরিবর্তনযোগ্য।
'অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসব -২০১৮ ' এ কোন দেশের চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করেছে?
Correct Answer:
গ: বাংলাদেশ
Explanation:
'অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসব -২০১৮ ' এ কোন দেশের চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করেছে? সঠিক উত্তর বাংলাদেশ অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রসহ চারটি বিভাগে পুরস্কার জিতেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’।