PTTI Instructor MCQs
Showing 50 questions (Total: 64)
জনপ্রতি দৈনিক কত কিলোক্যালোরির নীচে খাদ্য গ্রহণকে চরম দারিদ্র্য হিসাবে বিবেচনা করা হয়?
Correct Answer:
গ: ১,৮০৫
Explanation:
জনপ্রতি দৈনিক কত কিলোক্যালোরির নীচে খাদ্য গ্রহণকে চরম দারিদ্র্য হিসাবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর ১,৮০৫ দারিদ্র্যের সংজ্ঞা অনুযায়ী ২, ১২২ কিলোক্যালরির নিচে খাদ্য গ্রহণকারী জনগোষ্ঠীকে দারিদ্র্য জনগোষ্ঠী এবং ১, ৮০৫ কিলোক্যালরির নিচে খাদ্য গ্রহণকারী জনগোষ্ঠীকে সংজ্ঞায়িত করা হয় চরম দারিদ্র্য জনগোষ্ঠী হিসেবে।
মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি?
Correct Answer:
ঘ: কৃষ্ণকুমারী
Explanation:
মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক ও ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী। এটি তার শ্রেষ্ঠ নাটক। পদ্মাবতী ও শর্মিষ্ঠা নাটক দুটি পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত।
কোনটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ?
Correct Answer:
খ: শন্শন্
Explanation:
কোনটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ? সঠিক উত্তর শন্শন্ কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপ কে ধনাত্মক শব্দ বলে। যেমন ভেউ ভেউ, ঘেউ ঘেউ, কুহু কুহু, শন্ শন্, হু হু, কুট কুট ইত্যাদি
'গহ্বর' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: বিবর
Explanation:
'গহ্বর' শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিবর গহ্বর অর্থ খাত, গর্ত, বিবর, সংকীর্ণ ও গভীর জায়গা, পাহাড়ের গুহা ইত্যাদি।
Which of the following has the correct spelling ?
Correct Answer:
D: jaundice
Explanation:
Which of the following has the correct spelling ? Correct Answer jaundice সঠিক বানান যুক্ত word হলো Jaun - dice যার অর্থ পান্ডু রোগ বিদ্বেষপরায়ণ বা সংশয়গ্রস্ত মনোভাব।
The synonym of the word s'lunatic' is -
Correct Answer:
D: mad
Explanation:
The synonym of the word s'lunatic' is - Correct Answer mad Lu - na - tic (লুনাটিক) শব্দটির বাংলা অর্থ পাগলাটে, মানসিক রোগী। Lunatic শব্দটির সমার্থক শব্দ mad। তাছাড়া lazy অর্থ অলস, hypnotized অর্থ সম্মোহিত।
Find out the correct spelling .
Correct Answer:
D: Bureaucracy
Explanation:
Find out the correct spelling . Correct Answer Bureaucracy Bureau - cracy শব্দটি হলো একমাত্র সঠিক বানান যুক্ত word যার অর্থ আমলাতন্ত্র আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা।
শিখন-শেখানো প্রক্রিয়ায় কাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ?
Correct Answer:
ঘ: শিক্ষার্থী
Explanation:
শিখন-শেখানো প্রক্রিয়ায় কাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ? সঠিক উত্তর শিক্ষার্থী শিখন - শেখানো পদ্ধতি কোন পাঠে সামগ্রিকভাবে ব্যবহৃতের উপায় ও কৌশল। পদ্ধতি সমূহ হচ্ছে - বক্তৃতা, আলোচনা, প্রশ্নোত্তর, প্রদর্শন, বর্ণনা, অংশগ্রহণ, অভিনয় ও গল্প বলা প্রভৃতি। কৌশলগুলো হলো - একক কাজ, দলগত কাজ, ব্রেইন স্টর্মিং প্রভূতি। আর এসব পদ্ধতি ও কৌশল শিক্ষার্থীর দ্বারা প্রয়োগ যথোপযুক্ত ।
আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থটি হচ্ছে-
Correct Answer:
ঘ: বিচিত চিন্তা
Explanation:
আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থটি হচ্ছে- সঠিক উত্তর বিচিত চিন্তা আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ: বিচিত চিন্তা, সাহিত্য সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, যুগ যন্ত্রনা, কালিক ভাবনা, স্বদেশ চিন্তা, বাঙালির চিন্তা - চেতনার বিবর্তন ধারা ইত্যাদি।
Andragogy বলতে কী বোঝায়?
Correct Answer:
খ: বয়স্ক শিখন তত্ত্ব ও তার প্রয়োগ
Explanation:
Andragogy বলতে কী বোঝায়? সঠিক উত্তর বয়স্ক শিখন তত্ত্ব ও তার প্রয়োগ Andragogy বলতে বয়স্ক শিখন তত্ত্ব ও তার প্রয়োগ কে বুঝায়।
কোন শিক্ষার লক্ষ্য মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলা ?
Correct Answer:
খ: নৈতিক শিক্ষা
Explanation:
কোন শিক্ষার লক্ষ্য মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলা ? সঠিক উত্তর নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষার লক্ষ্য মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলা।
He was accused ____ inciting others to revolt.
Correct Answer:
B: of
Explanation:
He was accused ____ inciting others to revolt. Correct Answer of Accuse somebody of doing something অর্থ কাউকে কোন কিছুর জন্য অভিযুক্ত করা। of যোগে বাক্যটির বাংলা : বিদ্রোহে উস্কানি দেয়ার জন্য তাকে অভিযুক্ত করা হলো।
বিশ্বের মানুষের বর্তমান গড় আয়ু কত বছর?
Correct Answer:
খ: ৭১.৪
Explanation:
বিশ্বের মানুষের বর্তমান গড় আয়ু কত বছর? সঠিক উত্তর ৭১.৪ মানব উন্নয়ন রিপোর্ট ২০১৮ অনুসারে বর্তমানে বিশ্বের মানুষের গড় আয়ু ৭২.২ বছর।
রক্তের গ্রুপ কয়টি?
Correct Answer:
গ: ৪ টি
Explanation:
রক্তের গ্রুপ কয়টি? সঠিক উত্তর ৪ টি এন্টিজেন ও এন্টি বডির উপস্থিত এর উপর ভিত্তি করে মানবজাতির রক্তকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যথা: A, B, AB এবং O।
স্কিমা কী?
Correct Answer:
ঘ: পিয়াগেটের তত্ত্বের একটি মানসিক অবস্থা
Explanation:
স্কিমা কী? সঠিক উত্তর পিয়াগেটের তত্ত্বের একটি মানসিক অবস্থা পিয়াগেট 'দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষিত তথ্যের সংগঠিত প্যাকেট'-এর জন্য 'স্কিমা' ব্যবহার করেছেন। পিয়াগেটের মতে:স্কিমা হল তথ্য কীভাবে সংগঠিত এবং ব্যাখ্যা করা হয় তার মানসিক উপস্থাপনা।স্কিমাগুলি তথ্যের একটি ছোট প্যাকেটকে নির্দেশ করে যা তথ্য সংগঠিত এবং সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।স্কিমাগুলি হল নির্দিষ্ট মনস্তাত্ত্বিক কাঠামো, অভিজ্ঞতার অনুভূতি তৈরি করার জন্য সংগঠিত উপায়ে নির্মিত।সুতরাং, এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে পিয়াগেট 'দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষিত তথ্যের সংগঠিত প্যাকেট'-এর জন্য 'স্কিমা' ব্যবহার করেছে। জিন পিয়াগেট, একজন সুইস মনোবিজ্ঞানী, শিশু বিকাশের বিষয়ে তার কাজের জন্য বিখ্যাত। তিনি তার তত্ত্বে জ্ঞানীয় বিকাশের একটি পদ্ধতিগত অধ্যয়ন করেছেন যা চারটি পর্যায়ে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পিয়াগেট তত্ত্বের অন্যান্য মূল ধারণা:আবাসন: এটি নতুন অভিজ্ঞতার সাথে মানানসই একটি বিদ্যমান স্কিমার পরিবর্তন।আত্তীকরণ: এটি ইতিমধ্যে বিদ্যমান স্কিমাতে একটি নতুন ধারণা বা অভিজ্ঞতার সংযোজন।ভারসাম্য: এটি বিদ্যমান স্কিমা এবং নতুন তথ্যের মধ্যে ভারসাম্য খুঁজে বের করার প্রক্রিয়াটিকে বোঝায়।
___ English are industrious.
Correct Answer:
C: The
Explanation:
___ English are industrious. Correct Answer The জাতির নামের পূর্বে article 'the' বসে। English বলতে ইংরেজ জাতিকে বুঝায়। The English অর্থ ইংরেজরা কিন্তু English দাঁড়া ভাষাকে নির্দেশ করলেই এর পূর্বে কোন article বসবে না।
ডিপিএড এর পূর্ণরুপ কোনটি?
Correct Answer:
গ: ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন
Explanation:
ডিপিএড এর পূর্ণরুপ কোনটি? সঠিক উত্তর ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডি পি এ এর পূর্ণরূপ হল ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন।
করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যুগল কোনটি?
Correct Answer:
ঘ: পুরস্কার ও শান্তি
Explanation:
করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যুগল কোনটি? সঠিক উত্তর পুরস্কার ও শান্তি করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যোগ হলো 'পুরস্কার ও শাস্তি'।
বাংলাদেশে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য মোট কয়টি ভেন্যু আছে?
Correct Answer:
ঘ: ৮ টি
Explanation:
বাংলাদেশে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য মোট কয়টি ভেন্যু আছে? সঠিক উত্তর ৮ টি বাংলাদেশ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য মোট ৮টি ভেন্যু রয়েছে। এরমধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ঢাকা, জহুর আহমেদ স্টেডিয়াম চট্টগ্রাম উল্লেখযোগ্য।
বহুল আলোচিত ব্যক্তি জামাল খাসোগি কে ছিলেন?
Correct Answer:
ক: একজন সাংবাদিক
Explanation:
বহুল আলোচিত ব্যক্তি জামাল খাসোগি কে ছিলেন? সঠিক উত্তর একজন সাংবাদিক জামাল খাসোগি ছিলেন একজন সৌদি সাংবাদিক লেখক এবং আল আরব নিউজ চ্যানেলের প্রধান সম্পাদক। তিনি রাজনৈতিক কারণে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন।
উপজেলা রিসোর্স সেন্টার গঠনের উদ্দেশ্য কী?
Correct Answer:
গ: প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া
Explanation:
উপজেলা রিসোর্স সেন্টার গঠনের উদ্দেশ্য কী? সঠিক উত্তর প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া উপজেলা রিসোর্স সেন্টার গঠনের উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেয়া। কারণ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা।
'A cock and bull story ' means __ .
Correct Answer:
B: a false story
Explanation:
'A cock and bull story ' means __ . Correct Answer a false story A cook and bull story অর্থ আজগুবি বা মিথ্যা গল্প। A cook and bull story means a false.
A fantasy is -
Correct Answer:
C: an imaginary story
Explanation:
A fantasy is - Correct Answer an imaginary story Fantasy অর্থ অলীক কল্পনা। অর্থাৎ a fantasy is an imaginary story.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
Correct Answer:
ঘ: ৬৫
Explanation:
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? সঠিক উত্তর ৬৫ বাংলাদেশের সংবিধানের ৬৫ নং ধারায় জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ৬৮, ৭৮ ও ৯৬ নং ধারায় যথাক্রমে সংসদ সদস্যদের পারিশ্রমিক, সংসদের বিশেষ অধিকার ও বিচারকদের পদের মেয়াদ এর কথা উল্লেখ আছে।
নিচের কোনটি শুদ্ধ বানানে লিখিত হয়েছে?
Correct Answer:
ক: বিদ্বান
Explanation:
নিচের কোনটি শুদ্ধ বানানে লিখিত হয়েছে? সঠিক উত্তর বিদ্বান মুহুর্ত, আকাংখা ও রাবন এর শুদ্ধ রূপ যথাক্রমে - মুহূর্ত, আকাঙ্ক্ষা ও রাবণ।
The noun form of the word ' spontaneous' is -
Correct Answer:
B: spontaneity
Explanation:
The noun form of the word ' spontaneous' is - Correct Answer spontaneity Spontaneous - স্বতঃস্ফূর্ত ( Adjective) Spontaneity - স্বতস্ফূর্ততা ( Noun) Spontaneously - অনায়াসে (adverb)
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"- এই উক্তিটি কার?
Correct Answer:
গ: চণ্ডীদাস
Explanation:
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"- এই উক্তিটি কার? সঠিক উত্তর চণ্ডীদাস মধ্যযুগে একাধিক কবি নিজেকে চন্ডীদাস হিসেবে দাবি করেন। চন্ডীদাস তিন জন।যথাঃ বড় চন্ডীদাস, দ্বীজ চন্ডিদাস ও দীন চন্ডিদাস। এদের মধ্যে বড় চন্ডীদাস সবচেয়ে প্রাচীন।বড়ু চন্ডীদাসের একটি বিখ্যাত উক্তি, শুনহ মানুষ ভাই - সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
কোন জন 'চযাপদে'র পদকর্তা?
Correct Answer:
ক: শবরপা
Explanation:
কোন জন 'চযাপদে'র পদকর্তা? সঠিক উত্তর শবরপা বিদ্যাপতি ও চন্ডীদাস বৈষ্ণব পদাবলীর পদকর্তা। ভারতচন্দ্র রায়গুণাকর হলো অন্নদামঙ্গল কাব্যের কবি।
'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
Correct Answer:
গ: চণ্ডীমঙ্গল কাব্যে
Explanation:
'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? সঠিক উত্তর চণ্ডীমঙ্গল কাব্যে 'চন্ডীমঙ্গল' কাব্যের আদি কবি মানিক দত্ত আর প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। এ কাব্যের প্রধান চরিত্র গুলো হল: কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড়ুদত্ত প্রমুখ।
ব্যাপক অর্থে 'শিক্ষা'র ধারণায় কোনটি অধিক গ্রহণযোগ্য?
Correct Answer:
খ: মানব জীবনের বিকাশ সাধন
Explanation:
ব্যাপক অর্থে 'শিক্ষা'র ধারণায় কোনটি অধিক গ্রহণযোগ্য? সঠিক উত্তর মানব জীবনের বিকাশ সাধন ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো প্রতিষ্ঠানিক পুথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না, বরং এটি সমাজের জীবনধারার সাথে সম্পর্ক যুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হল ব্যাক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যাক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। যেগুলি হল - ১. জীবনব্যাপি প্রক্রিয়া, ২. চাহিদা ও প্রবনতা ভিত্তিক, ৩. বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক প্রক্রিয়া, ৪. অভিযোজন মূলক প্রক্রিয়া, ৫. ক্রমবিকাশ মূলক প্রক্রিয়া।
A specialist in eye disease is called a/an
Correct Answer:
D: Ophthalmologist
Explanation:
A specialist in eye disease is called a/an Correct Answer Ophthalmologist Ophthalmologist অর্থ চক্ষুরোগের চিকিৎসক। Neurologist অর্থ স্নায়ুরোগ বিশেষজ্ঞ, cardiologist অর্থ
মুক্তিযুদ্ধভিত্তিক রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: জলাঙ্গী
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি? সঠিক উত্তর জলাঙ্গী শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দুই সৈনিক জাহান্নাম হইতে বিদায়; নেকড়া অরণ্য, জলাঙ্গী।
Put the correct preposition in the blank . I am quite -- home in Algebra
Correct Answer:
A: at
Explanation:
Put the correct preposition in the blank . I am quite -- home in Algebra Correct Answer at At home in something অর্থ কোন বিষয়ে দক্ষ। At যোগে বাক্যটির বাংলা: বীজগণিতে আমি পুরোপুরি দক্ষ।
___ the letter tonight, Rahim will post it tomorrow .
Correct Answer:
A: Finishing
Explanation:
___ the letter tonight, Rahim will post it tomorrow . Correct Answer Finishing একটি কাজ শেষ করে অন্য একটি কাজ শুরু করা হলে যে কাজটি আগে শেষ হবে সেটি present participle বা present perfect participle এ হবে। সুতরাং present participle এর নিয়ম অনুযায়ী শূন্যস্থানে finishing বসবে।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: কবিকাহিনী
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর কবিকাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রচনা করেন। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিকাহিনী। দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল। মাত্র ১৫ বছর বয়সে তার বনফুল কাব্যটি প্রকাশিত হয়।
জমতিয়েন সম্মেলন -১৯৯০ এর ঘোষণা কোনটি?
Correct Answer:
ক: সবার জন্য শিক্ষা
Explanation:
জমতিয়েন সম্মেলন -১৯৯০ এর ঘোষণা কোনটি? সঠিক উত্তর সবার জন্য শিক্ষা জমতিয়েন সম্মেলন ১৯৯০ এর ঘোষণা হল 'সবার জন্য শিক্ষা'।
শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
Correct Answer:
ঘ: এনসিটিবি
Explanation:
শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর এনসিটিবি শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জন এর জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হল এনসিটিবি।
' In black and white' means -
Correct Answer:
C: In writing
Explanation:
' In black and white' means - Correct Answer In writing In black and white অর্থ লিখিতভাবে। Orally অর্থ মুখে মুখে। Directly অর্থ সরাসরি এবং painted অর্থ চিত্রিত।
ব্যানবেইস কোন কাজ করে?
Correct Answer:
ক: শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে
Explanation:
ব্যানবেইস কোন কাজ করে? সঠিক উত্তর শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে ব্যানবেইস (BANBEIS) কাজ করে মূলত শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও প্রকাশ করা।
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ?
Correct Answer:
ঘ: শিক্ষার হেরফের
Explanation:
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ? সঠিক উত্তর শিক্ষার হেরফের রাজশাহীতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার হেরফের শীর্ষক একখানা প্রবন্ধ রচনা করেন। সেটি রাজশাহী অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রাজশাহী কলেজ সুধীজন সমাবেশে পঠিত হয়। লক্ষ করা যায় তখনকার শিক্ষাব্যবস্থাকে তিনি জীবনঘনিষ্ঠ মনে করেননি। শিক্ষার সঙ্গে জীবনের সমন্বয়হীনতার বিষয়টি তার কাছে পীড়াদায়ক মনে হয়েছে।
'আঁধার যুগে'র রচনা বলা হয় কোনটিকে?
Correct Answer:
ঘ: প্রাকৃতপৈঙ্গল
Explanation:
'আঁধার যুগে'র রচনা বলা হয় কোনটিকে? সঠিক উত্তর প্রাকৃতপৈঙ্গল রামাই পন্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্ব গ্রন্থ শূন্যপুরাণ। শূণ্যপুরাণ গদ্য ও পদ্যের মিশ্রণে রচিত একটি চম্পূকাব্য। ইখতিয়ার উদ্দীন বখতিয়ার খলজিকে বাংলায় আমন্ত্রন জানিয়ে হলায়ুধ মিশ্র রচনা করেন সেক শুভোদয়া। প্রাকৃত ভাষায় রচিত গীতিকবিতা প্রাকৃত পৈঙ্গল এসময় রচিত। অবশ্য এগুলো রচনার কাল নিয়ে মতভেদ আছে।
' A Brief History of Time" গ্রন্থের লেখক কে?
Correct Answer:
গ: স্টিফেন হকিং
Explanation:
' A Brief History of Time" গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর স্টিফেন হকিং ১৪ মার্চ, ২০১৮ স্টিফেন হকিং ৭৬ বছর বয়সে মারা গেছেন। তার জন্ম হয়েছিল ইংল্যান্ডের অক্সফোর্ড এ ৮ জানুয়ারি ১৯৪২ সালে। মাত্র ২১ বছর বয়সে স্টিফেন হকিংয়ের মোটর নিউরন রোগটি ধরা পড়ে। এরপর থেকে হুইলচেয়ারে বসে ভয়েস সিন্থেসাইজের প্রকাশ করতেন ভাব ভাষা। এই সময়ের মধ্যে লিখেছেন A brief history of time। হকিংয়ের জীবনীভিত্তিক চলচ্চিত্র দ্যা থিওরি অব এভরিথিং।
'গরল' শব্দের বিপরীত অর্থবোধক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অমৃত
Explanation:
'গরল' শব্দের বিপরীত অর্থবোধক শব্দ কোনটি? সঠিক উত্তর অমৃত গরল অর্থ বিষ। অমৃত অর্থ যা পান করলে অমর হওয়া যায়, সুধা, পীযূষ। সুতরাং গর্ভের বিপরীতার্থক শব্দ অমৃত।
একজন কাউন্সেলর একটি অপরাধপ্রবণ কিশোরের ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করলেন। তিনি কোন পদ্ধতি ব্যবহার করলেন?
Correct Answer:
গ: কেস স্টাডি
Explanation:
একজন কাউন্সেলর একটি অপরাধপ্রবণ কিশোরের ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করলেন। তিনি কোন পদ্ধতি ব্যবহার করলেন? সঠিক উত্তর কেস স্টাডি একজন কাউন্সিলের যখন কোন ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিক ঘটনার বিশদ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ করেন তাকে কেস বলা হয়। এখানে অপরাধপ্রবণ কিশোরের অতীত ও বর্তমানের তথ্য সংগ্রহ করা হয়েছে তাই এটি কেস স্টাডি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ওয়ািশংটন ডিসি
Explanation:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ওয়ািশংটন ডিসি ১৯৪৪ সালে যুক্তফ্রন্ট এর নিউহ্যাম্পশায়ারের ব্রেটেন উডস নামক স্থানে আইএমএফ প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ব্রেটন উডস ইন্সটিটিউশন বলতে দুটি প্রতিষ্ঠানকে বুঝায়। যথাঃ world bank & IMF. সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
শিক্ষার সর্বাপেক্ষা নতুন ধারণা কোনটি?
Correct Answer:
খ: ই-লানিং
Explanation:
শিক্ষার সর্বাপেক্ষা নতুন ধারণা কোনটি? সঠিক উত্তর ই-লানিং শিক্ষায় সর্বাপেক্ষা নতুন ধারণা হচ্ছে ই লার্নিং। ই লার্নিং এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্ট দানের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে।
A person who performs tricks with hands is called a-
Correct Answer:
C: conjurer
Explanation:
A person who performs tricks with hands is called a- Correct Answer conjurer Conjurer এবং magician অর্থ যাদুকর। A person who performs tricks with hands is called a conjurer. A person who performs tricks in front of an audience is called magician.
নিচের কোনটি মনোপোলীজ ক্ষেত্রের শিখন উদ্দেশ্য ?
Correct Answer:
ঘ: গাণিতিক সমস্যা সমাধান
The correct passive form of the sentence " I saw him fall from the tree" is .
Correct Answer:
C: He was seen to fall from the tree by me.
Explanation:
The correct passive form of the sentence " I saw him fall from the tree" is . Correct Answer He was seen to fall from the tree by me. Past indefinite - কে passive করার নিয়ম: Subject + was/were + v3 + Object. প্রদত্ত বাক্যে Double verb থাকার কারণে ২য় verb এ 'to + verb' যুক্ত হয়েছে।
বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান ?
Correct Answer:
ঘ: NAEM
Explanation:
বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান ? সঠিক উত্তর NAEM 'NAME' প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালে। এটি বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করে। অন্যদিকে 'NAPE' প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে থাকে।