general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
কোন দেশটি এককক্ষ বিশিষ্ট আইন সভা--
Correct Answer:
ক: সুইডেন
Explanation:
কোন দেশটি এককক্ষ বিশিষ্ট আইন সভা-- সঠিক উত্তর সুইডেন সুইডেনের আইনসভা এককক্ষ বিশিষ্ট। এর নাম ডায়েট ( রিকসডাগ)। দেশটির সরকার পদ্ধতি হলো "সাংবিধানিক রাজতন্ত্র"।
স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি?
Correct Answer:
গ: ওরা ১১ জন
Explanation:
স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর ওরা ১১ জন ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, ওরা ১১ জন, চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। তার এমন আরো কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলে - সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ ইত্যাদি।
মাছির পা থাকে ---
Correct Answer:
ক: ৬টি
Explanation:
মাছির পা থাকে --- সঠিক উত্তর ৬টি মাছির ৬ টি পা থাকে। মাছি বর্গের একদল পতঙ্গের সাধারণ নাম। প্রকৃত মাছিরা উপবর্গের সদস্য এবং এদলে আছে ঘরের সাধারণ মাছি, ডাঁশ, ফলের মাছি , সেটসি মাছি ইত্যাদি। গুটিকয় প্রজাতির ডানাবিহীন মাছি ছাড়া অন্যান্য মাছি কেবল ওড়ার উপযোগী একজোড়া ডানা থাকে। পেছনের ডানাজোড়া পরিবর্তিত হয়ে ভারসাম্যরক্ষক হলটেয়ার উপাঙ্গে রূপান্তরিত হয়েছে।
পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?
Correct Answer:
ঘ: নিরক্ষীয় অঞ্চলে
Explanation:
পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে? সঠিক উত্তর নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপে ভু পৃষ্ঠের কাছের জলীয় বাষ্পপূর্ন বায়ু উপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে ঘনীভূত হয়, এর ফলে যে বৃষ্টিপাত হয় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। কারণ : - বায়ুতে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ও উষ্ণতার ফলে পরিচলন বৃষ্টিপাত হয়। নিরক্ষ রেখা বরাবর পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায়। কারণ নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্ব ভাবে কিরণ দেয়, এর ফলে এখানকার বাতাস জলীয় বাষ্প পূর্ন থাকে। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালের দিকে এই পরিচলন বৃষ্টিপাত হয় বলে একে "4 O'clock Rain" বলে।
কোন দেশ SAGQ -এর সাথে যুক্ত নয়?
Correct Answer:
ক: শ্রীলংকা
Explanation:
কোন দেশ SAGQ -এর সাথে যুক্ত নয়? সঠিক উত্তর শ্রীলংকা বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে south asian growth quadrangle (SAGQ) গঠিত হয় ১৯৯৬ সালে। পরবর্তীতে মালদ্বীপে অনুষ্ঠিত সার্ক সম্মেলন ১৯৭৭ এ অনুমোদন লাভ করে।
সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়--
Correct Answer:
ক: দ্বিগুণ
Explanation:
সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-- সঠিক উত্তর দ্বিগুণ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। কারণ পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব সূর্য অপেক্ষা অনেক কম। তাই পৃথিবী থেকে চন্দ্রের আকর্ষণ শক্তি বেশি।
বিশ্বের কোন দেশের সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস?
Correct Answer:
ক: ভারত
Explanation:
বিশ্বের কোন দেশের সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস? সঠিক উত্তর ভারত বিশ্বের সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস ভারতে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৩৪ কোটি। এর মধ্যে সরকারি হিসাব মতেই ৩৬ কোটি ৩০ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। যা মোট জনসংখ্যা ২৮ শতাংশ।
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
Correct Answer:
গ: টোকিওতে
Explanation:
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত? সঠিক উত্তর টোকিওতে জাপানের টোকিও শহরে অবস্থিত ল্যান্ডমার্ক টাওয়ার। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর উচ্চতা ৯৭১ ফুট। এটা ৭০ তলা বিশিষ্ট।
কোনটি “চির শান্তির শহর” হিসেবে পরিচিত?
Correct Answer:
ক: রোম
Explanation:
কোনটি “চির শান্তির শহর” হিসেবে পরিচিত? সঠিক উত্তর রোম চির শান্তির শহর, নীরব শহর, সাত পাহাড়ের শহর হিসেবে খ্যাত ইতালির রোম। নিশ্চুপ সড়ক শহর ও দ্বীপের নগরী ভেনিস (ইতালি)। পোপের শহর ভ্যাটিকান সিটি।
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
Correct Answer:
গ: অস্ট্রিক
Explanation:
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? সঠিক উত্তর অস্ট্রিক অস্ট্রিক প্রাচীন বাংলার একটি নৃ - গোষ্ঠী। প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত। এরা বাংলাদেশের কোল, ভীল, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠীর পূর্বপুরুষ রূপে চিহ্নিত। ফলে বাংলার আদি অধিবাসীদের অস্ট্রিক ভাষাভাষী ছিলেন।
কে জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে যুক্ত নয়?
Correct Answer:
ঘ: আনোয়ার সাদাত
Explanation:
কে জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে যুক্ত নয়? সঠিক উত্তর আনোয়ার সাদাত ১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন এর উদ্যোক্তা ছিলেন মার্শাল টিটো, কাওয়ামে নক্রুমা, জওহরলাল নেহেরু, জামাল আবদুল নাসের এবং ড. সুকর্ণ।
তাম্রলিপ্ত কি?
Correct Answer:
ক: প্রাচীন জনপদ
Explanation:
তাম্রলিপ্ত কি? সঠিক উত্তর প্রাচীন জনপদ প্রাচীন মানব বসতিস্থল তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত এর অবস্থান ছিল গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে পড়েছে তার কাছে। গ্রিক পণ্ডিত টলেমির মানচিত্রে "তমলিটিস" রূপে তাম্রলিপ্তির উল্লেখ্য রয়েছে।
মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?
Correct Answer:
খ: ভৈরব বাজারে
Explanation:
মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে? সঠিক উত্তর ভৈরব বাজারে কিশোরগঞ্জের ভৈরব বাজারে মেঘনা নদী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়েছে। মেঘনা নদী পরবর্তীতে চাঁদপুরে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। মিলিত ধারা মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
বাংলা একাডেমির ১ম মহাপরিচালক কে?
Correct Answer:
ঘ: ড. মযহারুল ইসলাম
Explanation:
বাংলা একাডেমির ১ম মহাপরিচালক কে? সঠিক উত্তর ড. মযহারুল ইসলাম ৩ ডিসেম্বর ১৯৫৫ প্রতিষ্ঠিত বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন ড.মুহাম্মদ এনামুল হক। ১৭ মে ১৯৭২ পদমর্যাদা পরিচালক থেকে মহাপরিচালকে উন্নীত করার পর প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড.মযহারুল ইসলাম।
কোনটি হযরত মুহাম্মদ (স)-এর জীবনী গ্রন্থ?
Correct Answer:
খ: মরুভাস্কর
Explanation:
কোনটি হযরত মুহাম্মদ (স)-এর জীবনী গ্রন্থ? সঠিক উত্তর মরুভাস্কর হযরত মুহাম্মদ (স) এর জীবনী নিয়ে লিখিত "মরু ভাস্কর" গ্রন্থটি সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলী রচনা করেন। মরুমায় - যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর কাব্যগ্রন্থ।
এশিয়া মহাদেশে দেশের সংখ্য কয়টি?
Correct Answer:
ঘ: ৪৪ টি
Explanation:
এশিয়া মহাদেশে দেশের সংখ্য কয়টি? সঠিক উত্তর ৪৪ টি পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া - এর স্বাধীন দেশের সংখ্যা ৪৪ টি। এর মধ্যে মধ্য এশিয়ার দেশ ৫ টি। পূর্ব এশিয়ার দেশ ৫টি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ১১ টি। দক্ষিণ এশিয়ার দেশ ৯টি। পশ্চিম এশিয়ার দেশ ১৪ টি।
গোল্ড কোস্ট কোন দেশের পুরানো নাম?
Correct Answer:
ঘ: ঘানা
Explanation:
গোল্ড কোস্ট কোন দেশের পুরানো নাম? সঠিক উত্তর ঘানা পশ্চিম আফ্রিকার ওয়াগাদুগু সাম্রাজ্যের উপাধি ছিল ঘানা। এই সাম্রাজ্যের নামানুসারে নামকরণকৃত দেশ ঘানার পূর্ব নাম ছিল - গোল্ড কোস্ট। সঠিক উত্তর - ঘানা।
পারমাণবিক বোমার জনক ওপেন হ্যাইমার এর জন্মস্থান---
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
পারমাণবিক বোমার জনক ওপেন হ্যাইমার এর জন্মস্থান--- সঠিক উত্তর যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমার জনক ওপেন হেইমার। তিনি ১৯৪৫ সালে পারমাণবিক বোমা আবিষ্কার করেন। তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।
হো চি মিন নগরের পূর্ববর্তী নাম কি ছিল?
Correct Answer:
ক: সায়গন
Explanation:
হো চি মিন নগরের পূর্ববর্তী নাম কি ছিল? সঠিক উত্তর সায়গন চি মিন সিটি যা সায়গন নামেও পরিচিত, ভিয়েতনামের সববৃহৎ শহর। এর পূর্ব নাম ছিলো প্রে নোকোর, এবং এই নাম ১৭ শতকের পূর্ব পর্যন্ত বিদ্যমান ছিলো। সায়গন নামে এটি ফরাসী উপনিবেশ কোচিনচায়না এবং পরবর্তীকালে দক্ষিণ ভিয়েতনাম নামে স্বাধীন প্রদেশ হিসেবে এর অবস্থান ছিলো ১৯৫৪ - ১৯৭৫ সাল পর্যন্ত। ১৯৭৫ সালে সায়গন পার্শ্ববর্তী প্রদেশ জিয়া দিনের সাথে একত্রিত হয়ে যায় এবং এটির সরকারি নাম হয় হো চি মিন সিটি।
মার্ক টোয়েন কোন দেশের লোক ছিলেন?
Correct Answer:
খ: মার্কিন যুক্তরাষ্ট্র
Explanation:
মার্ক টোয়েন কোন দেশের লোক ছিলেন? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স (নভেম্বর ৩০, ১৮৩৫ - এপ্রিল ২১, ১৯১০), ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। তিনি অবশ্য “মার্ক টোয়েইন” (Mark Twain) ছদ্মনামেই বেশি পরিচিত। যদিও টোয়েইন আর্থিক আর বাণিজ্য বিষয়ক ব্যাপারে বাধাগ্রস্ত ছিলেন, তা সত্ত্বেও তার রম্যবোধ আর চপলবুদ্ধি ছিল তীক্ষ্ণ, এবং তিনি জনসমক্ষেও ছিলেন ভীষণ জনপ্রিয়। তার বৃহস্পতি যখন তুঙ্গে, তখন সম্ভবত সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে তিনিই ছিলেন সবচাইতে জনপ্রিয় তারকা। এমনকি মার্কিন গ্রন্থকার উইলিয়াম ফকনার টোয়েইন সম্বন্ধে একথা বলতেও বাকি রাখেননি যে, টোয়েইন ছিলেন "প্রথম এবং প্রকৃত আমেরিকান লেখক, তার পরের আমরা সকলেই তার উত্তরাধিকারী"। টোয়েইন ১৯১০ সালে মৃত্যুবরণ করেন এবং বর্তমানে এলমিরা,নিউইয়র্ক এ শায়িত আছেন। তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্য কর্ম হচ্ছে "অ্যাডভেঞ্চার্স অফ টম সয়্যার" এবং "অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন"। এই উপন্যাসদ্বয় বিশ্ব সাহিত্যে ক্লাসিকের মর্যাদা লাভ করেছে।
শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
Correct Answer:
ক: ভারতীয়
Explanation:
শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? সঠিক উত্তর ভারতীয় ভারতীয় বিজ্ঞানীদেের মধ্যে মহাবীর যোগ, বিয়োগ, গুণ ও ভাগে অর্থাৎ গণিতের প্রাথমিক চার নিয়মে শূন্যের ব্যবহার আলোচনা করেন।
ধীবরের দেশ---
Correct Answer:
ঘ: নরওয়ে
Explanation:
ধীবরের দেশ--- সঠিক উত্তর নরওয়ে পৃথিবীর মৎস্য বা জেলে সাম্রাজ্য নরওয়েকে বলা হয় ধীবরের দেশ। মাছ উৎপাদনে বিশ্বের ১১ তম দেশ নরওয়ের জনসংখ্যার অধিকাংশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ শিকার ব্যবসায়ের সাথে জড়িত। এজন্য নরওয়েকে জেলের দেশ বলা হয়।
গণচীনের প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ক: মাও সেতুং
Explanation:
গণচীনের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর মাও সেতুং মাও ৎসে - তুং বা মাও সেতুং বা মাও জেদং ইংরেজি: Mao Zedong ) (জন্ম - ডিসেম্বর ২৬, ১৮৯৩; মৃত্যু - সেপ্টেম্বর ৯, ১৯৭৬) চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা। ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীন শাসন করেন। নেতা ছিলেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। মার্কসবাদ - লেনিনবাদে তাঁর তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তাঁর কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।
আগামী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: ব্রাজিল
'মিডিয়া মোগল' হিসেবে পরিচিত-
Correct Answer:
ক: রুপার্ট মারডক
দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন?
Correct Answer:
খ: ফরায়েজী
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস-
Correct Answer:
ক: ৪ জুলাই
ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
Correct Answer:
খ: ইসলাম খান
Explanation:
ঢাকার ধোলাইখাল কে খনন করেন? সঠিক উত্তর ইসলাম খান তৎকালীন ঢাকার প্রথম জলপথ ও নগর রক্ষা পরিখা ছিল পুরান ঢাকার "ধোলাইখাল"। নলিনীকান্ত ভট্টশালীর মতে, এ খালটি খনন করেছিলেন ঢাকার প্রথম সুবেদার ইসলাম খান।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব দেশ কোনটি?
Correct Answer:
ঘ: সেনেগাল
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব দেশ কোনটি? সঠিক উত্তর সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১ ফেব্রুয়ারি ১৯৭২। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া স্বীকৃতি দেয় ২৫ ফেব্রুয়ারি ১৯৭২। মালদ্বীপ স্বীকৃতি দেয় ১২ এপ্রিল ১৯৭২।
পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
Correct Answer:
খ: চাঁদপুর
সিনেমা শিল্পে পৃথিবীর সর্ববৃহৎ দেশ -
Correct Answer:
খ: ভারত
১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে ---
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
Explanation:
১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে --- সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় এবং আনুষ্ঠানিক ভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
ঢাকার গুলিস্থানে অবস্থিত ' জিরো পয়েন্টের' বর্তমান নাম কি?
Correct Answer:
গ: নুর হোসেন স্কোয়ার
Explanation:
ঢাকার গুলিস্থানে অবস্থিত ' জিরো পয়েন্টের' বর্তমান নাম কি? সঠিক উত্তর নুর হোসেন স্কোয়ার স্বৈরতন্ত্র নিপাত যাক" গণতন্ত্র মুক্তি পাক" - - এ স্লোগান নিজের উদ্যোমে বুকে ও পিঠে সাদা রঙে লিখিয়ে নিয়ে গণমিছিলে শামিল হন নূর হোসেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে জিপিও'র সামনে জিরো পয়েন্টে নিহত হন হোসেন। এই শহীদের নামানুসারে জিরো পয়েন্টের নামকরণ করা হয় নূর হোসেন স্কোয়ার।
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রসিডেন্ট প্রথম আততায়ীর গুলিতে নিহত হন?
Correct Answer:
খ: আব্রাহাম লিঙ্কন
বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়?
Correct Answer:
খ: মৌলভীবাজার
পাকিস্তান কোন সালে সফল পারমানবিক অস্ত্র পরীক্ষা করে?
Correct Answer:
ক: ১৯৯৮
Explanation:
পাকিস্তান কোন সালে সফল পারমানবিক অস্ত্র পরীক্ষা করে? সঠিক উত্তর ১৯৯৮ পাকিস্তান ১৯৯৮ সালে সফল পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। পাকিস্তান ২৮ মে ও ৩০ মে ১৯৯৮ সালে বেলুচিস্তানের চাগাইতে প্রথম সফল পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে থাকে।
মাহাথির মোহাম্মদ কোন সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন?
Correct Answer:
গ: ১৯৮১
Explanation:
মাহাথির মোহাম্মদ কোন সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন? সঠিক উত্তর ১৯৮১ ২০ ডিসেম্বর ১৯২৫ খ্রিস্টাব্দে সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী মাহাথির মোহাম্মদ ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। এবং প্রধানমন্ত্রীর পদ থেকে দীর্ঘ ২২ বছর পর ৩১ অক্টোবর ২০০৩ সালে অবসর গ্রহণ করেন।
ইরাক কুয়েত দখল করে কোন সালে?
Correct Answer:
ক: ১৯৯০
Explanation:
ইরাক কুয়েত দখল করে কোন সালে? সঠিক উত্তর ১৯৯০ ২ আগস্ট ১৯৯০ সালে ইরাক কুয়েত দখল করে কুয়েতকে ১৯ তম প্রদেশ হিসেবে ঘোষণা করে। ৫ মার্চ ১৯৯১ সালে জাতিসংঘের শর্ত মেনে ইরাক কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা করে।
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামেরা জনক কে?
Correct Answer:
গ: ওয়াটসন ও ক্রিক
Explanation:
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামেরা জনক কে? সঠিক উত্তর ওয়াটসন ও ক্রিক ১৯৫৩ সালে watson এবং crick DNA ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন। DNA কে জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক বলা হয়। DNA এর পরিমাণকে পিকোগ্রাম এককে প্রকাশ করা হয়।
সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয় কেন?
Correct Answer:
ক: পরিবর্তন সহজ নয় বলে
Explanation:
বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয় কেন? সঠিক উত্তর পরিবর্তন সহজ নয় বলে দুষ্পরিবর্তনীয় বলতে বোঝায়, যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে সংসদ সদস্যদের দুই - তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়। এজন্য বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়।
ইসরাইলকে কোন দেশ- প্রথম স্বীকৃতি দেয়?
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র
Explanation:
ইসরাইলকে কোন দেশ- প্রথম স্বীকৃতি দেয়? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ১৯১৭ খ্রিস্টাব্দে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের গোড়াপত্তন ঘটে। ইসরাইল ১৯৪৮ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে। তখন যুক্তরাষ্ট্রই প্রথম ইসরাইলকে স্বীকৃতি দেয়।
'ভৈরব' নদীর অবস্থান কোথায়?
Correct Answer:
ক: কিশোরগঞ্জ
Explanation:
'ভৈরব' নদীর অবস্থান কোথায়? সঠিক উত্তর কিশোরগঞ্জ ভৈরব নদী যশোর - খুলনা এলাকার দীর্ঘ তম নদী। মালদহের যে স্থানে শ্রুতি কী গঙ্গায় পড়েছে তারই অপর পাড়ে ভৈরবের উৎপত্তি। পরবর্তীতে ভৈরব মেহেরপুরের পশ্চিম পাশ দিয়ে সুবলপুর গ্রামের কাছ দিয়ে মাথাভাঙার সাথে মিলিত হয়েছে। সঠিক উত্তর - কিশোরগঞ্জ।
মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয়---
Correct Answer:
গ: বিদ্যুৎ সংকেত
Explanation:
মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয়--- সঠিক উত্তর বিদ্যুৎ সংকেত মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। শুধু বিদ্যুৎসংকেত প্রবাহিত হয়। আমরা যখন কথা বলি তখন মোবাইল মাইক্রোফোন কণ্ঠস্বরের শব্দ তরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে। মোবাইলফোনের মধ্যদিয়ে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয়।
নিচের কোনটি সাধরণত ইনফ্রারেড ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: TV রিমোট কন্ট্রোল
Explanation:
নিচের কোনটি সাধরণত ইনফ্রারেড ব্যবহার করা হয়? সঠিক উত্তর TV রিমোট কন্ট্রোল টিভি রিমোট কন্ট্রোলে সাধারণত ইনফ্রারেড ব্যবহার করা হয়। এটির মাধ্যমে নিদিষ্ট দূরত্বে থাকা টিভি চালানো যায়। এর তথ্য প্রেরণ পরিসীমা এবং তথ্য স্থানান্তর গতিখুব কম। এটি সরাসরি দৃষ্টিসীমার মধ্যে রাখা প্রয়োজন।
জাতীয় শোক দিবস -
Correct Answer:
খ: ১৫ আগস্ট
অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলার লোক ছিলেন?
Correct Answer:
ক: মুন্সিগঞ্জ
বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ফ্রান্স
আমেরিকা ইরাক আক্রমণ করে ২০০৩ সনের মার্চের কত তারিখে?
Correct Answer:
খ: ২০
Explanation:
আমেরিকা ইরাক আক্রমণ করে ২০০৩ সনের মার্চের কত তারিখে? সঠিক উত্তর ২০ আমেরিকা ইরাক আক্রমণ করে ২০০৩ সালের ২০ মার্চ। জীবাণু অস্ত্রের মিথ্যা অভিযোগে আমেরিকা ২০০৩ সালের মার্চ মাসের ২০ তারিখ ইরাক আক্রমণ করে এবং একে অপারেশন ইরাকি ফ্রিডম নামে পরিচিত।
জেনারেল পারভেজ মোশারফ কবে ক্ষমতায় আসেন ?
Correct Answer:
খ: ১৯৯৯
Explanation:
জেনারেল পারভেজ মোশারফ কবে ক্ষমতায় আসেন ? সঠিক উত্তর ১৯৯৯ ১৯৯৯ সালের ১২ অক্টোবর প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে হটিয়ে জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তানের ক্ষমতায় আসেন। ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ায়।