general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
BUET এর পূর্ণরূপ কোনটি?
Correct Answer:
ক: Bangladesh University of Engineering & Technology
Explanation:
BUET এর পূর্ণরূপ কোনটি? সঠিক উত্তর Bangladesh University of Engineering & Technology ১৯৪৮ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে "ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল এর উপর চার বছরের ব্যাচেলার কোর্স চালু হয়। এটি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরবর্তীতে ১৯৭১ সালের স্বাধীনতার পর পুনরায় এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BUET.)।
SDG বাস্তবায়ন এর লক্ষ্যমাত্রা কোন সাল পর্যন্ত?
Correct Answer:
গ: ২০৩০ সাল
Explanation:
SDG বাস্তবায়ন এর লক্ষ্যমাত্রা কোন সাল পর্যন্ত? সঠিক উত্তর ২০৩০ সাল দারিদ্র্য দূরীকরণ ও পৃথিবীকে রক্ষা এবং সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ১৫ বছর মেয়াদি জাতিসংঘ গৃহীত ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্য হচ্ছে বিশ্ব রূপান্তরের নতুন এজেন্ডা। ২০৩০ সালের মধ্যে এসব লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি মূল লক্ষ্যের সাথে আরো কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা হয়।
জার্মানির চ্যান্সেলারের নাম কী?
Correct Answer:
ক: এ্যাঞ্জেলা মার্কেল
Explanation:
জার্মানির চ্যান্সেলারের নাম কী? সঠিক উত্তর এ্যাঞ্জেলা মার্কেল জার্মানির প্রথম ও বর্তমান নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ক্রিসচিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। উল্লেখ্য ২০০২ হতে ২০০৫ সাল পর্যন্ত ( CPU - CSU) এর সংসদীয় জোটের চেয়ারম্যান ছিলেন তিনি।
বেলজিয়াম-এর রাজধানীর নাম---
Correct Answer:
গ: ব্রাসেলস
Explanation:
বেলজিয়াম-এর রাজধানীর নাম--- সঠিক উত্তর ব্রাসেলস বেলজিয়াম - এর রাজধানীর নাম - - - ব্রাসেলস । পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস । আর বিসাউ, ব্রাসিলিয়া ও বুদাপেস্ট যথাক্রমে গিনি বিসাউ, ব্রাজিল ও হাঙ্গেরির রাজধানী ।
কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৯২
Explanation:
কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৯২ জাতীয় বিশ্ববিদ্যালয় ২১ অক্টোবর ১৯৯২ গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। অন্য দিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ১৯৯১ সালে খুলনার গল্লামারীতে প্রতিষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস কোনটি?
Correct Answer:
গ: ১৫ আগস্ট
Explanation:
জাতীয় শোক দিবস কোনটি? সঠিক উত্তর ১৫ আগস্ট ১৫ আগস্ট ১৯৭৫ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরের নিজ বাসভবনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হয়। প্রতি বছরের এ দিনটি শোক দিবস হিসেবে পালন করে আসছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।
প্রথম বাংলাদেশ সরকার কখন প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১০ এপ্রিল ১৯৭১
Explanation:
প্রথম বাংলাদেশ সরকার কখন প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশ সরকার কখন প্রতিষ্ঠিত হয় । ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার বা অস্থায়ী সরকার গঠিত হয় । আর এ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা শপথ গ্রহণ করেন ১৭ এপ্রিল ১৯৭১ । ৭ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন । আর ২৫ মার্চ ১৯৭১ অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকবাহিনী বাঙালি নিধন শুরু করে ।
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান কোথায় পাওয়া গেছে?
Correct Answer:
খ: জামালগঞ্জে
Explanation:
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর জামালগঞ্জে বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাট জেলার জামালগঞ্জে। বাংলাদেশে মেট ৬ টি কয়লা খনি এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। যথা - জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাশপীর, দীঘাপাড়া, ফুলবাড়ী ও পাঁচবিবি।
Man is born free and everywhere is in chains--
Correct Answer:
D: রুশো
Explanation:
Man is born free and everywhere is in chains-- Correct Answer রুশো Man is born free and everywhere is in chains - - রুশো । সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা জ্যা জ্যাক রুশো একজন ফ্রেন্স ভাষী সুইস দার্শনিক । তিনি তার 'The Social Contract' বইয়ে লিখেছেন 'Man is born free, and everywhere he is in chains".
মুক্তিযুদ্ধে স্বারক ভাস্কর্য 'বিজয়-৭১'কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
Explanation:
মুক্তিযুদ্ধে স্বারক ভাস্কর্য 'বিজয়-৭১'কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য "বিজয় - ৭১" ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। "বিজয় - ৭১ " এর স্থপতি হলেন শ্যামল চৌধুরী।
আগরতলা মামলা কোন সালে হয়?
Correct Answer:
খ: ১৯৬৮
Explanation:
আগরতলা মামলা কোন সালে হয়? সঠিক উত্তর ১৯৬৮ আগরতলা মামলা ১৯৬৮ সালে হয় । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩ জানুয়ারি ১৯৬৮ আগারতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় । আর এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ - এ । বঙ্গবন্ধুসহ এ মামলার আসামি ছিলেন ৩৫ জন ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
Correct Answer:
খ: ২১ ফেব্রুয়ারি
Explanation:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? সঠিক উত্তর ২১ ফেব্রুয়ারি ২১ ফেব্রুয়ারি শহিদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ইউনেস্কোর ৩০ তম সাধারণ অধিবেশনে এ স্বীকৃতি দেয়া হয়।
We shall fight on the beaches - উক্তিটি কার?
Correct Answer:
গ: উইনস্টন চার্চিল
Explanation:
We shall fight on the beaches - উক্তিটি কার? সঠিক উত্তর উইনস্টন চার্চিল We shall fight on the beaches - উইনস্টন চার্চিল । দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তাদের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪ জুন ১৯৪০ যে বক্তব্য দিয়েছিলেন তার সাধারণ শিরোনাম হলো 'We shall fight on the beaches' ।
এ পি জে আবুল কালাম কোন সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
Correct Answer:
ঘ: ২০০২
Explanation:
এ পি জে আবুল কালাম কোন সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? সঠিক উত্তর ২০০২ এ পি জে আবুল কালাম ২০০২ সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন । 'উইংস অব ফায়ার' - এর লেখক, ভারতের পরমাণু বোমার জনক এ পি জে আব্দুল কালাম ২০০২ - ২০০৭ পর্যন্ত দেশটির ১১তম রাষ্ট্রপতি ছিলেন । দেশটির বর্তমান বা ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
গ: ইএন এ
Explanation:
কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর ইএন এ বাংলাদেশের সংবাদ সংস্থা সমূহ হলো - ইএনএ, বাসস, ইউএনবি, নিউজ মিডিয়া, আবাস, মিডিয়া সিন্ডিকেট। অন্য দিকে, এপিপি হলো পাকিস্তানের, এএফপি হলো ফ্রান্সের ইউএনআই হলো ভারতের সংবাদ সংস্থা।
কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়?
Correct Answer:
ক: CARE
Explanation:
কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়? সঠিক উত্তর CARE CARE জাতিসংঘের অঙ্গ সংগঠন নয় । Co - operation for Assistance and Relief Everywhere বা CARE যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহত্তম মানবকল্যাণধর্মী সংস্থা । ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ।
বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
Correct Answer:
ঘ: ইউনিয়ন
Explanation:
বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তর ইউনিয়ন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। এ পরিষদ ১৩ জন প্রতিনিধি নিয়ে গঠিত হয়, যার মধ্যে রয়েছে ১ জন চেয়ারম্যান, ৯ টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য।
Orientalism শব্দটির অর্থ কি?
Correct Answer:
খ: প্রাচ্যবাদ
Explanation:
Orientalism শব্দটির অর্থ কি? সঠিক উত্তর প্রাচ্যবাদ Orientalism শব্দটির অর্থ প্রাচ্যবাদ । Orientalism শব্দটির অর্থ প্রাচ্যবাদ । মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশীয়া ও পূর্ব এশিয়ার সংস্কৃতি বোঝাতে পশ্চিমারা শব্দটি ব্যবহার করে থাকে ।
Macbeth (ম্যাকবেথ) একটি--
Correct Answer:
ক: নাটক
Explanation:
Macbeth (ম্যাকবেথ) একটি-- সঠিক উত্তর নাটক Macbeth (ম্যাকবেথ) একটি - - নাটক । 'Macbeth' প্রখ্যাত ব্রিটিশ নাট্যকার ইউলিয়াম শেক্সপিয়রের একটি বিখ্যাত ট্রাজেডি নাটক ।
বাংলাদেশে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ঈশ্বরদী
Explanation:
বাংলাদেশে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঈশ্বরদী বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বর্তমান নাম বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। এটি পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। এছাড়া ডাল গবেষণা কেন্দ্র ও ঈশ্বরদীতে অবস্থিত।
'মারমা' উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে?
Correct Answer:
ক: চিম্বুক পাহাড়
Explanation:
'মারমা' উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? সঠিক উত্তর চিম্বুক পাহাড় বাংলাদেশে মোট ৪৫ টি ক্ষুদ্র নৃ - গোষ্ঠী বসবাস করে থাকে। তাদের মধ্যে মারমা উপজাতি অন্যতম। মারমা উপজাতিরা পিতৃতান্ত্রিক। বান্দরবনে অবস্থিত চিম্বুক পাহাড়ের পাদদেশে তারা বসবাস করে।
সবচেয় বড় দেশ কোনটি?
Correct Answer:
ক: রুশ ফেডারেশন
Explanation:
সবচেয় বড় দেশ কোনটি? সঠিক উত্তর রুশ ফেডারেশন আয়তনে সবচেয়ে বড় দেশ হলো রুশ ফেডারেশন (রাশিয়া)। এর আয়তন ১, ৭০, ৭৫, ২০০ বর্গকিলোমিটার। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ চীন। লোকসংখ্যা ১৩৯ কোটি ৩৮ লাখ।
কোন সংস্থা 'বিশ্ব ঐতিহ্য এলাকা' ঘোষণা করে?
Correct Answer:
ক: ইউনেস্কো
Explanation:
কোন সংস্থা 'বিশ্ব ঐতিহ্য এলাকা' ঘোষণা করে? সঠিক উত্তর ইউনেস্কো UNESCO - বিশ্ব ঐতিহ্য এলাকা " ঘোষণা করে, যা ৪ নভেম্বর ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। এর সদস্য সংখ্যা ১৯৫। এর ৮ টি অ্যাসোসিয়েট সদস্য রয়েছে।
রেডক্রস-এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
গ: হেনরি ডুনান্ট
Explanation:
রেডক্রস-এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হেনরি ডুনান্ট রেডক্রস - এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট । ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ প্রতিষ্ঠিত রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ।
SDGs কোন সময় থেকে শুরু?
Correct Answer:
খ: জানুয়ারি ২০১৬
Explanation:
SDGs কোন সময় থেকে শুরু? সঠিক উত্তর জানুয়ারি ২০১৬ SDGs জানুয়ারি ২০১৬ সময় থেকে শুরু । জাতিসংঘ কর্তৃক ঘোষিত Sustainable Development Goals বা SDGs - এর কার্যক্রম শুরু ০১ জানুয়ারি ২০১৬ থেকে । আর এটি চলবে ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত ।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ১৯৯৭
Explanation:
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৯৭ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় । ২ ডিসেম্বর ১৯৯৭ - এ বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ।
The Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: অ্যাডাম স্মিথ
Explanation:
The Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর অ্যাডাম স্মিথ The Wealth of Nations গ্রন্থটির রচয়িতা অ্যাডাম স্মিথ । অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 'The Wealth of Nations' গ্রন্থটির রচয়িতা ।
কোন শহরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা অবস্থিত?
Correct Answer:
গ: দুবাই
Explanation:
কোন শহরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা অবস্থিত? সঠিক উত্তর দুবাই পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা হলো - বুর্জ খলিফা। বুর্জ খলিফা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটিকে বিশ্বের বৃহৎ স্থাপনা হিসেবে পরিচিত।
এ পর্যন্ত বাংলাদেেশর সংবিধান কতবার সংশোধিত হয়?
Correct Answer:
ঘ: ১৬
Explanation:
এ পর্যন্ত বাংলাদেেশর সংবিধান কতবার সংশোধিত হয়? সঠিক উত্তর ১৬ এ পর্যন্ত বাংলাদেেশর সংবিধান ১৬ সংশোধিত হয । ৪ নভেম্বর ১৯৭২ - এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার পর সর্বশেষ ৮ জুলাই ২০১৮ সংবিধানের ১৭তম সংশোধনী পাস হয় ।
পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত
Correct Answer:
ঘ: ইস্তাম্বুল
Explanation:
পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত সঠিক উত্তর ইস্তাম্বুল ইস্তাম্বুল নগরটি দুই মহাদেশে বিস্তৃত। এমন অনেক দেশ আছে যেগুলো একটি স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও দুই মহাদেশে ছড়িয়ে আছে। তার মধ্যে ইস্তাম্বুল নগরটি এশিয় ও ইউরোপের মহাদেশে ছড়িয়ে আছে।
ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম-
Correct Answer:
খ: বাকিংহাম প্যালেস
Explanation:
ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম- সঠিক উত্তর বাকিংহাম প্যালেস বর্তমানে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবন উইন্ডসর ক্যাসেল। তবে বাকিংহাম প্যালেসে তিনি সপ্তাহে দুদিন বসেন। ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম বাকিংহাম প্যালেস।
ম্যাকমোহন লাইন বিভক্ত করে-
Correct Answer:
খ: ভারত-চীন
Explanation:
ম্যাকমোহন লাইন বিভক্ত করে- সঠিক উত্তর ভারত-চীন ম্যাকমোহন লাইন হলো স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিত লাইন। অন্য দিকে ডুরাল্ড লাইন পাকিস্তান - আফগানিস্তান এর সীমানা চিহ্নিত লাইন। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান সীমানা চিহ্নিতকরণ লাইন।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমন করে?
Correct Answer:
খ: মার্চ,২০০৩
Explanation:
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমন করে? সঠিক উত্তর মার্চ,২০০৩ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৩ সালের ২৩ মার্চ ইরাক আক্রমণ করে। এই আক্রমণকে আবার - অপারেশন ইরাকি ফ্রিডম " নামে অভিহিত করা হয়।
ব্রডওয়ে অবস্থিত-
Correct Answer:
গ: নিউইয়র্কে
Explanation:
ব্রডওয়ে অবস্থিত- সঠিক উত্তর নিউইয়র্কে ব্রডওয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। এটি নাট্যশালা, সিনেমা হল এবং বিশ্বের প্রশস্ততম রাস্তার জন্য বিখ্যাত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি ?
Correct Answer:
খ: ১০ জানুয়ারি
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি ? সঠিক উত্তর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। ২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। ৮ জানুয়ারি ১৯৭২ পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয় এবং ওইদিনই পিআইএর বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়। 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু দিল্লী হয়ে বাংলাদেশ প্রত্যাবর্তন করেন।
পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশিত হয়েছে?
Correct Answer:
গ: চাঁদপুরে
Explanation:
পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশিত হয়েছে? সঠিক উত্তর চাঁদপুরে পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিশেছে চাঁদপুরে। আর পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে। সঠিক উত্তর - চাঁদপুর।
তরল পদার্থ মাপার যন্ত্রের নাম কি?
Correct Answer:
ক: হাইড্রোমিটার
Explanation:
তরল পদার্থ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হাইড্রোমিটার তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র 'হাইড্রোমিটার'। তরল পদার্থের ঘনত্ব নির্ণয়ের যন্ত্রের নাম হাইড্রোমিটার। ব্যারোমিটার হলো বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র। থার্মোমিটার হলো তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র।
উয়ারী-বটেশ্বর কি কারণে আলোচিত?
Correct Answer:
গ: প্রত্নতাত্ত্বিক খনন
Explanation:
উয়ারী-বটেশ্বর কি কারণে আলোচিত? সঠিক উত্তর প্রত্নতাত্ত্বিক খনন উয়ারী - বটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কারণে আলোচিত । উয়ারী - বটেশ্বর ২০০০ সালে প্রত্নতাক্তিক খননের মাধ্যমে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ আবিষ্কারের কারণে আলোচনায় এসেছে । এ স্থানটি নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত ।
বাংলাদেশের কোন জেলাটর সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে?
Correct Answer:
ঘ: রাঙামাটি
Explanation:
বাংলাদেশের কোন জেলাটর সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে? সঠিক উত্তর রাঙামাটি বাংলাদেশের একমাত্র রাঙামাটি জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে। ভারত ও মিয়ানমারের সাথে রাঙামাটির সংযোগ রয়েছে। রাঙামাটি আয়তনে সবচেয়ে বড় জেলা। এর আয়তন ৬, ১১৬.১১ বর্গকিলোমিটার।
'বাম' কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ইরান
Explanation:
'বাম' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইরান বাম ইরানে অবস্থিত। এছাড়াও বাম, আবাদান, ইস্পাহান প্রভৃতি নগরী ইরানে অবস্থিত। চিলি মধ্য আমেরিকায় অবস্থিত বিশ্বের সরু রাষ্ট্র বলা হয় চিলিকে।
নিম্নের কোন সংস্থাটি ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দিয়েছে?
Correct Answer:
খ: UNESCO
Explanation:
নিম্নের কোন সংস্থাটি ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর UNESCO UNESCO ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দিয়েছে । ২১ ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ১৯৫২ সালের এ দিনে রফিক, সালাম, বরকত , জব্বার, শফিউর প্রমুখ বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষার দাবি জানায় । ইতিহাসে এসব শহীদদের অবদানকে স্মরণীয় রাখতে জাতিসংঘের ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে । যা ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে ।
১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
Correct Answer:
ঘ: ১০ এপ্রিল ১৯৭১
Explanation:
১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় । ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ১০ এপ্রিল ১৯৭১ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হন । এ সরকারই স্বাধীন সর্বভৌম 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' বা স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার ।
বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় ?
Correct Answer:
ক: জুন ১৯৯২
Explanation:
বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় ? সঠিক উত্তর জুন ১৯৯২ জাতিসংঘের উদ্যোগে ৩ - ১৪ জুন ১৯৯২ ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়নবিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় । রিও ডি জেনিরোতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের জন্য ২৭টি নীতিমালা অনুমোদিত হয় । অন্যদিকে ২৬ আগষ্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০০২ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় বিশ্ব টেইসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন । দ্বিতীয় ধরিত্রী সম্মেলনে মোট ৩৭টি অঙ্গীকার গ্রহণ করা হয় ।
NATO - র সদস্য সংখ্যা কত ?
Correct Answer:
ঘ: ২৯
Explanation:
NATO - র সদস্য সংখ্যা কত ? সঠিক উত্তর ২৯ ২৭ মার্চ ২০২০ NATO এর ৩০ তম পদ লাভ করে উত্তর মেসোডনিয়া
”মাদিবা” কোন বিশ্বনেতার ডাক নাম?
Correct Answer:
ঘ: নেলসন ম্যান্ডেলা
Explanation:
”মাদিবা” কোন বিশ্বনেতার ডাক নাম? সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা ”মাদিবা” নেলসন ম্যান্ডেলা ডাক নাম । নেলসন ম্যান্ডেলা ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় রাষ্ট্রনায়কদের একজন, যিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘুটিয়ে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন । বিখ্যাত এ ব্যক্তি বিভিন্ন সময়ে ৬টি ডাকনামে ( নেলসন, মাদিবা, রোলিহ্লাহ্লা, টাটা, ডালিভুঙ্গা ও খুলু ) পরিচিতি লাভ করলেও, তিনি দেশটিতে সবচেয়ে বেশি পরিচিত 'মাদিবা' নামে ।
বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ?
Correct Answer:
গ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? সঠিক উত্তর ১৯৭৪ ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। বাংলাদেশ ১৯৭৪ সালে এর সদস্য পদ লাভ করে।
বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: কক্সবাজার
Explanation:
বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত । কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণ - পূর্ব অবস্থিত । সেন্টমার্টিন দ্বীপ অপর নাম 'নারিকেল জিঞ্জিরা' । এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ।
কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত? সঠিক উত্তর ৩টি বাংলাদেশের তিনটি পাহাড়ী জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত। উল্লেখ্য চট্টগ্রাম অঞ্চলের এই তিনটি জেলার অধিকাংশ অংশজুড়ে পাহাড় - পর্বত বিদ্যমান থাকায় এর নামকরণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম।
বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি কি বিষয় সম্পর্কিত?
Correct Answer:
ক: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন
Explanation:
বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি কি বিষয় সম্পর্কিত? সঠিক উত্তর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ত্রয়োদশ সংশোধনী: ১৯৯৬ সালের ২৭ মার্চ এ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ - নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জমির উদ্দিন সরকার এই সংশোধনীটি উত্থাপন করেন।
বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত?
Correct Answer:
খ: বাঙ্গালী
Explanation:
বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত? সঠিক উত্তর বাঙ্গালী বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙ্গালী নামে পরিচিত । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬(২) অনুচ্ছেদে বলা হয়েছে "বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন" ।