general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
সাত গম্বুজ মসজিদটির নির্মাতা ---
Correct Answer:
ঘ: শায়েস্তা খান
Explanation:
সাত গম্বুজ মসজিদটির নির্মাতা --- সঠিক উত্তর শায়েস্তা খান গম্বুজ মসজিদটির নির্মাতা - শায়েস্তা খান। সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারনে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'। এটি মোঘল আমলের অন্যতম নিদর্শন। ১৬৮০ সালে মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মান করান।
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো---
Correct Answer:
ক: সুশাসন
Explanation:
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো--- সঠিক উত্তর সুশাসন জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো - - - সুশাসন । জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন । সুশাসন একটি ব্যাপক অর্থবোধক বিষয় । আইনের শাসন সুশাসনের - ই অংশ । যে শাসনব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, প্রসাশনের বৈধতা, বাক স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় তাকে সুশাসন বলে ।
নিচের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
Correct Answer:
ঘ: বায়ু দূষণ
Explanation:
নিচের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? সঠিক উত্তর বায়ু দূষণ বায়ু দূষণ আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ । Hazard বা আপদ বলতে বোঝায় কোন এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা । এ ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত হানে। এর প্রত্যক্ষ প্রভাব পরিবেশগত । বায়ু দূষণের ফলে বিশ্বময় উষ্ণায়নের সৃষ্টি হয়েছে । মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। ক্যান্সার, নিউমোনিয়া, জন্ডিসসহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে, যা পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ।
ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন ---
Correct Answer:
গ: শায়েস্তা খান
Explanation:
ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন --- সঠিক উত্তর শায়েস্তা খান ছোট কাটারা শায়েস্তা খানের আমলে তৈরি একটি ইমারত। শায়েস্তা খাঁ এটি সারাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য নির্মাণ করেন। আনুমানিক ১৬৬৩ থেকে ১৬৬৪ সালের দিকে এই ইমারতটির নির্মান কাজ শুরু হয় এবং তা ১৬৭১ সালে শেষ হয়। এটির অবস্থান ছিল বড় কাটারার পূর্বদিকে বুড়িগঙ্গা নদীর তীরে।
শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ---
Correct Answer:
গ: ব্রহ্মপুত্র নদী হতে
Explanation:
শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে --- সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদী হতে শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের কৈলাস মানস সরোবর থেকে। ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম ছিল লৌহিত্য। ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের স্রোতের দিক পরিবর্তন হয়ে যমুনা নদী হয়।
'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'সাম্য' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘সাম্য' (১৮৭৯) গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এ গ্রন্থের প্রবন্ধসমূহে ইউরােপের সাম্যচিন্তার ধারার ইতিহাস, সমাজ ও অর্থনৈতিক প্রগতিশীল চিন্তা, সমাজে সাম্য প্রতিষ্ঠা কামনা এবং কৃষকদের দুঃখের কারণ হিসেবে অর্থনৈতিক শােষণকে চিহ্নিত করা প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত। এটি বাজার থেকে প্রত্যাহার করা হয়।
”সুবর্ণ মধ্যক” হলো---
Correct Answer:
খ: দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
Explanation:
”সুবর্ণ মধ্যক” হলো--- সঠিক উত্তর দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা ”সুবর্ণ মধ্যক” হলো - - - দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা । 'সুবর্ণ মধ্যক' হল একটি দার্শনিক পরিশদ্ব । ইংরেজিতে এটি হলো Golden Mean । এরিস্টিটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক (Golden mean) বলেছেন । যেমন - একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব । এই দুই অবস্থার মাঝামাঝিটি হলো 'সুবর্ণ মধ্যক' ।
কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
Correct Answer:
খ: মিজোরাম
Explanation:
কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর মিজোরাম কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার শৈতা গ্রাম (লুসাই পাহাড়) হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
”ডমিনো” তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
Correct Answer:
গ: দক্ষিণ-পূর্ব এশিয়া
Explanation:
”ডমিনো” তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? সঠিক উত্তর দক্ষিণ-পূর্ব এশিয়া ”ডমিনো” তত্ত্বটি দক্ষিণ - পূর্ব এশিয়া অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল । 'ডমিনো' তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল । ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্বটি প্রচার করেছিল । ইন্দোচীনে যখন একের পর এক রাষ্ট্রে সমাজতান্ত্রিরা ক্ষমতাসীন হচ্ছিল তখন সমাজতান্ত্রিদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে এই তত্ত্বে । 'ডমিনো' তত্ত্বের মূল কথা হলো একটি রাষ্ট্র যদি সমাজতন্ত্রীদের দখলে চলে যায় তাহলে তার পাশের রাষ্ট্রটিতেও সমাজতন্ত্র প্রতিষ্ঠা পাবে ।
TCP দিয়ে কোনটি বুঝানো হয়?
Correct Answer:
ক: প্রোটোকল
Explanation:
TCP দিয়ে কোনটি বুঝানো হয়? সঠিক উত্তর প্রোটোকল TCP দিয়ে প্রোটোকল বুঝানো হয় । কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেমে, ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই হলো প্রোটোকল । বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছে । যেমন - TCP/IP, FTP ইত্যাদি ।
বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোড” -এর প্রবক্তা
Correct Answer:
ঘ: চীন
Explanation:
বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোড” -এর প্রবক্তা সঠিক উত্তর চীন বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোড” - এর প্রবক্তা চীন । 'সিল্ক রোড' হলো চীনের চালু করা বাণিজ্যি পথ । প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়ার হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত । সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে । দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয় । ১৯৩০ সলে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে ।
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
Correct Answer:
ঘ: ”ক” ও ”গ” নামক ক্রিয়া
Explanation:
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? সঠিক উত্তর ”ক” ও ”গ” নামক ক্রিয়া মানুষের ”ক” ও ”গ” নামক ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় । নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো - মন্দ, উচিত - অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে । আর উপর্যুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঔচ্ছিক কাজ । অকস্মাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্মকাণ্ড নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে না ।
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
Correct Answer:
গ: Read
Explanation:
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে? সঠিক উত্তর Read কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে Read বলে । কম্পিউটারে আমরা যখন কোন তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরি থেকে read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে । সুতরাং উত্তর হবে (গ) অর্থাৎ Read ।
কোলেস্টেরল এক ধরনের ---
Correct Answer:
ক: অসম্পৃক্ত এলকোহল
Explanation:
কোলেস্টেরল এক ধরনের --- সঠিক উত্তর অসম্পৃক্ত এলকোহল কোলেস্টেরল এক ধরনের - - - অসম্পৃক্ত এলকোহল । কোলেস্টেরল হলো একধরনের প্রাণিজ স্টেরল । স্টেরল হলো উদ্ভিজ্জ তেল ও প্রাণিজ চর্বি । এগুলো দানাদার যৌগ এবং কাঠামোতে একটি হাইড্রোস্কিল গ্রুপ আছে । স্টেরলগুলোকে কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল বলা হয় । রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এ্যাটাক ইত্যাদি রোগের আশংকা বেড়ে যায় ।
কোনটি 'পিংক সিটি' নামে পরিচিত?
Correct Answer:
ঘ: জয়পুর
Explanation:
কোনটি 'পিংক সিটি' নামে পরিচিত? সঠিক উত্তর জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম শহর ও রাজধানী। এটি 'পিংক সিটি' বা 'গোলাপী শহর' নামে পরিচিত। জয়পুর শহর প্রতিষ্ঠা করেন দ্বিতীয় জয় সিংহ। তার নামানুসারেই জয়পুর নামকরণ করা হয় । এখানে প্রচুর পরিমাণে গোলাপ চাষ করা হয়। এই জন্য একে গোলাপী শহর বলা হয়।
পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল ---
Correct Answer:
খ: কমে যায়
Explanation:
পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল --- সঠিক উত্তর কমে যায় অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনাে বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে g দিয়ে প্রকাশ করা হয়। ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন । ভূ - পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান সর্বোচ্চ। 45° অক্ষাংশে সমুদ্র সমতলে g এর মান আদর্শ ধরা হয় । g এর আদর্শ মান হচ্ছে 9.8 মিটার/সে2 বা (m/s2) বা (ms - 2)। পৃথিবীপৃষ্ঠ থেকে উপরে উঠলে বা ভিতরে গেলে মাধ্যাকর্ষণ বল কমে যায়, অর্থাৎ g মান এর মান কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য।
পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর ---
Correct Answer:
গ: প্রশান্ত
Explanation:
পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর --- সঠিক উত্তর প্রশান্ত আয়তন ১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিলোমিটার। পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাজেলান প্রশান্ত মহাসাগরের নাম দেন প্যাসিফিক। প্যাসিফিক শব্দের অর্থ শান্ত। এই মহাসাগরের আকৃতি বৃহদাকার ত্রিভুজের মতো। মারিয়ানা ট্রেঞ্চ ও গ্রেট বেরিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ।
হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় ----
Correct Answer:
ঘ: ছিয়াত্তর বছর পর পর
Explanation:
হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় ---- সঠিক উত্তর ছিয়াত্তর বছর পর পর হ্যালির ধূমকেতুর প্রতি ৭৬ বছর আবির্ভূত হয়।
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়?
Correct Answer:
গ: ১১ মার্চ ১৯৪৮
Explanation:
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? সঠিক উত্তর ১১ মার্চ ১৯৪৮ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট ১১ মার্চ ১৯৪৮ হয় । ভাষা আন্দোলনের ইতিহাসে ১৯৪৮ সালের ১১ মার্চ একটি স্মরণীয় দিন । গণপরিষদের ভাষা - তালিকা থেকে বাংলাকে বাদ দেয়া ছাড়াও পাকিস্তানের মুদ্রা ও ডাকটিকিটে বাংলা ব্যবহার না করা এবং নৌবাহিনীতে নিয়োগের পরীক্ষা থেকে বাংলাকে বাদ দিয়ে উদুকে রাখার প্রতিবাদে ঐদিন ঢাকা শহরে প্রথম ধর্মঘট পালিত হয় ।
”লাহোর প্রস্তাব” কোন সালে গৃহীত হয়?
Correct Answer:
খ: ১৯৪০
Explanation:
”লাহোর প্রস্তাব” কোন সালে গৃহীত হয়? সঠিক উত্তর ১৯৪০ ”লাহোর প্রস্তাব” ১৯৪০ সালে গৃহীত হয় । ১৯৪০ সালের ২৩ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে । এ অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন । এ প্রস্তাবে ভারতবর্ষের উত্তর - পশ্চিম ও পূর্বঅঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলোতে 'একাধিক স্বাধীন রাষ্ট্র' গঠনের কথা বলা হয় ।
বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন ---
Correct Answer:
ঘ: ২১ জুন
Explanation:
বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন --- সঠিক উত্তর ২১ জুন বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ২১ জুন এবং সবচেয়ে ছোট দিন ২২ ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ২২ ডিসেম্বর এবং সবচেয়ে ছোট দিন ২১ জুন। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।
পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল কোনটি?
Correct Answer:
খ: আমাজান
Explanation:
পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল কোনটি? সঠিক উত্তর আমাজান পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল আমাজান । পৃথিবীর বৃহত্তম আমাজন নদী থেকে আমাজান বন এর সৃষ্টি হয় । আমাজান বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় ।
”কায়রো” কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
গ: নীল
Explanation:
”কায়রো” কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর নীল কায়রো মিশরের রাজধানী। আল - ক্বাহিরা থেকে এই নামের উৎপত্তি। আল - ক্বাহিরা শব্দের অর্থ "বিজয়ী"। এই শহরের খুব কাছেই প্রাচীন মিশরীয় বাবিলন শহর অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। নীল নদের ব - দ্বীপ এর শীর্ষ ভাগে এই শহরের অবস্থান। নদীর অপর তীরে ছিল মিশরের প্রাচীন রাজধানী মেমফিস।
অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ কোনটি?
Correct Answer:
গ: জাপান
Explanation:
অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ কোনটি? সঠিক উত্তর জাপান অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ জাপান । আগামী ২০২০ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিও - তে । আর গত ২০১৬ এর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ।
”বাড়ীর কাছে আরশীনগর, সেথায় এক পড়শী বসত করে ... “ এই পঙক্তিটি কার লেখা?
Correct Answer:
গ: লালন শাহ
Explanation:
”বাড়ীর কাছে আরশীনগর, সেথায় এক পড়শী বসত করে ... “ এই পঙক্তিটি কার লেখা? সঠিক উত্তর লালন শাহ বাউল সাধক ও বাউল কবি হিসেবে পরিচিত পালন লালন সাঁই'য়ের খাঁচার ভিতর অচিন পাখি' ' বাড়ির কাছে আরশী নগর ' প্রভৃতি গান বাউল তত্ত্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। ২৫ নভেম্বর ২০০৫ ইউনেস্কো বাউল গানকে স্বীকৃতি দিয়েছে, তার মূলে রয়েছে লালন এর গান।
বাংলাদেশ-ভারত যৌথ নদী গবেষণা কমিশন (JRC) গঠিত হয় কবে?
Correct Answer:
ক: ১৯৭২ সালে
Explanation:
বাংলাদেশ-ভারত যৌথ নদী গবেষণা কমিশন (JRC) গঠিত হয় কবে? সঠিক উত্তর ১৯৭২ সালে ১৯৭২ সালে বাংলাদেশ - ভারত যৌথ নদী গবেষণা কমিশন ( JRC) গঠিত হয়। বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা ও নদীগুলোর নাব্যতা বৃদ্ধি JRC - এর অন্যতম লক্ষ্য।
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত
Correct Answer:
ঘ: ৮৮৫১.৮ কি. মি.
Explanation:
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত সঠিক উত্তর ৮৮৫১.৮ কি. মি. মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা হিসেবে পরিচিত চীনের মহাপ্রাচীরের বর্তমান দৈর্ঘ্য, ৮৫১.৮ কিমি বা ৫, ৫০০.২৫ মাইল। নির্মাণকালে এর দের্ঘ্য ছিল ২১, ১৯৬.১৮ কিমি বা ১৩, ১৭০.৭০ মাইল।
বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: ডা. মোহাম্মদ ইব্রাহিম
Explanation:
বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ডা. মোহাম্মদ ইব্রাহিম বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিম । Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes, Endocrine and Metabolic Disorders বা BIRDEM ১৯৮০ সালে ঢাকার শাহবাগে প্রতিষ্ঠিা করেন জাতীয় অধ্যাপক ড.মোহাম্মদ ইব্রাহিম ।
”সংগ্রাম” চিত্রকর্মের শিল্পী কে?
Correct Answer:
গ: জয়নুল আবেদিন
Explanation:
”সংগ্রাম” চিত্রকর্মের শিল্পী কে? সঠিক উত্তর জয়নুল আবেদিন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী, শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম গুলো হলো - ম্যাডোনা - ৪৩, মনপুরা - ৭০, সংগ্রাম, নবান্ন, মইটানা ইত্যাদি। তিনি দুর্ভিক্ষের ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।
”আগে কি সুন্দর দিন কাটাইতাম” এ গানটির সুরকার কে?
Correct Answer:
ক: শাহ আবদুল করিম
Explanation:
”আগে কি সুন্দর দিন কাটাইতাম” এ গানটির সুরকার কে? সঠিক উত্তর শাহ আবদুল করিম আগে কি সুন্দর দিন কাটািতাম' - এ গানটির সুরকার শাহ্ আবদুল করিম। এছাড়াও তার লেখা ও সুর করা কয়েকটি গান হলো - কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, গাড়ি চলে না, চলে না... চলে না রে.. ইত্যাদি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ গান বাঙালির চেতনা যুগিয়েছে।
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ---
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় --- সঠিক উত্তর ৫ জুন পরিবেশ বিষয়ক জাতিসংঘের প্রথম সম্মেলন 'জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন' অনুষ্ঠিত হয় ৫ - ১৬ জুন ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে। ৫ জুন সম্মেলনটি শুরু হওয়ায় দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জাতিসংঘ ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' ঘোষণা করে।
IMF এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: ওয়াশিংটন ডিসি
Explanation:
IMF এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি । ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে প্রতিষ্ঠিত হয়ে ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF - এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত । সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে ।
পূর্ব ইউরোপের দেশ নয় ---
Correct Answer:
খ: পর্তুগাল
Explanation:
পূর্ব ইউরোপের দেশ নয় --- সঠিক উত্তর পর্তুগাল পূর্ব ইউরোপ বলকান ও ককেশাস অঞ্চলে বিভক্ত। বলকান অঞ্চলে ১১টি এবং ককেশাসের ৩টি দেশ নিয়ে গঠিত।
বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি?
Correct Answer:
ক: পঞ্চগড়
Explanation:
বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি? সঠিক উত্তর পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার। সর্বপূর্বের জেলা বান্দরবান। সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
Correct Answer:
ক: নাফ
Explanation:
বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? সঠিক উত্তর নাফ বাংলাদেশ ও মায়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত । নাফ নদী আরাকান পাহাড়ে উৎপত্তি লাভ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশ ও মায়ানমারের মাঝ বরাবর দুই দেশকে বিভক্ত করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে । ৬৪ কিমি দীর্ঘ এ নদীর ৫৬ কিমি - ই বাংলাদেশে ও মিয়ানমারের সীমান্ত বরাবর অতিক্রম করেছে ।
”চিম্বুক” পাহাড় কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: বান্দরবান
Explanation:
”চিম্বুক” পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর বান্দরবান ”চিম্বুক” পাহাড় বান্দরবান অবস্থিত । বাংলাদেশের কালা পাহাড়/ পাহাড়ের রানি /বাংলার দার্জিলিং নামে খ্যাত ২৫০০ ফুট উচ্চতা বিশিষ্ট চিম্বুক পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত ।
সম্প্রতি কোন দিবসকে “গণহত্যা দিবস” হিসেবে সরকার অনুমোদন করে?
Correct Answer:
খ: ২৫ মার্চ
Explanation:
সম্প্রতি কোন দিবসকে “গণহত্যা দিবস” হিসেবে সরকার অনুমোদন করে? সঠিক উত্তর ২৫ মার্চ একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযঞ্জে নিহতদের স্মরণে " গণহত্যা দিবস" পালনের প্রস্তাবে ১১ মার্চ ২০১৭ জাতীয় সংসদে গৃহীত হয়। ২১ মার্চ ২০১৭ সালে সরকার গনহত্যা দিবস পালনে স্বীকৃতি দেয়।
”কনফুসিয়াস” ছিলেন--
Correct Answer:
ক: চীনের দার্শনিক
Explanation:
”কনফুসিয়াস” ছিলেন-- সঠিক উত্তর চীনের দার্শনিক ”কনফুসিয়াস” ছিলেন - - চীনের দার্শনিক । 'তুমি যা পছন্দ করো না, অন্যকে তা করতে দিও না' এ মর্মবাণীর প্রবক্তা কনফুসিয়াস (৫৫১ - ৪৭৯ খ্রিষ্ট পূর্বাব্দ) ছিলেন চিনের দার্শনিক ও কনফুসীয় ধর্মের প্রবক্তা ।
পদ্মা নদী কোন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
পদ্মা নদী কোন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? সঠিক উত্তর রাজশাহী পদ্মা নদী রাজশাহী জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে । গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তর প্রদেশে, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে রাজশাহী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করে দক্ষিণ - পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোয়ালন্দে যমুনার সাথে মিলিত হয়ে আরো দক্ষিণ - পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
বাংলাদেশের কোন নেতা কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?
Correct Answer:
খ: শের-এ বাংলা এ কে ফজলুল হক
Explanation:
বাংলাদেশের কোন নেতা কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন? সঠিক উত্তর শের-এ বাংলা এ কে ফজলুল হক শের - ই বাংলা আবুল কাশেম ফজলুল হক বরিশালের সাতুরিয়ায় জন্মগ্রহণ করেন ১৮৭৩ সালের ২৬ অক্টোবর। তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ১৯৩৫ সালে। এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তিনি ঋণ সালিশি আইন, প্রজাস্বত্ব আইন এবং মহাজনি প্রথা বাতিল আইনের প্রবর্তক।
২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: ইংল্যান্ড
Explanation:
২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ইংল্যান্ড ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ড অনুষ্ঠিত হবে । ৩০ মে - ১৫ জুলাই ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে । আর ২০১৫ সালের ১১তম আসর অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে । উল্লেখ্য, ২০২৩ সালের ১৩তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে ।
কতজন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন?
Correct Answer:
ঘ: ২ জন
Explanation:
কতজন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর ২ জন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ২ জন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি । ডা. সিতারা বেগম ২নং সেক্টরে এবং তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন।
হো চি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন?
Correct Answer:
গ: ভিয়েতনাম
Explanation:
হো চি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন? সঠিক উত্তর ভিয়েতনাম "হো চি মিন" ভিয়েতনামের বিপ্লবী নেতা ছিলেন। তিনি দেশটির কমিউনিস্ট পার্টির নেতা ও আঙ্কেল হো নামে পরিচিত ছিলেন। তাকে ভিয়েতনামের প্রতিষ্ঠাতা বলা হয়।
সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: মার্কিন যুক্তরাষ্ট্র
Explanation:
সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত । সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের কত তারিখ?
Correct Answer:
গ: ১০ এপ্রিল
Explanation:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের কত তারিখ? সঠিক উত্তর ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিক ভাবে জারি করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়।
ফরায়েজী আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?
Correct Answer:
গ: দুদু মিয়া
Explanation:
ফরায়েজী আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? সঠিক উত্তর দুদু মিয়া ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা হাজী শরীয়তউল্লাহ। তার নামানুসারে শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর জেলা। হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়া । দুদু মিয়ার আসল নাম পীর মুহসীনউদ্দিন আহমদ।
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি?
Correct Answer:
খ: ভ্যাটিকান
Explanation:
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি? সঠিক উত্তর ভ্যাটিকান পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্বাধীন দেশ হলো ভ্যাটিকান সিটি। ১১ ফেব্রুয়ারি ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে। এর আয়তন ০.৪৪ বর্গকিমি।
'আই এম এফ' এর সদর দফতর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ওয়াশিংটন ডি সি
Explanation:
'আই এম এফ' এর সদর দফতর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ওয়াশিংটন ডি সি International Monetary Fund (IMF) প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৪টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে। IMF কার্যক্রম শুরু করে ১ মার্চ, ১৯৪৭ সালে। বর্তমান সদস্যদেশ ১৮৯টি।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?
Correct Answer:
ক: উপগ্রহের
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম? সঠিক উত্তর উপগ্রহের বাংলাদেশের প্রথম কৃত্রিম স্যাটেলাইট বঙ্গবন্ধু - ১। এটি নির্মাণ করেছে ফ্রান্সের অ্যালেনিয়া স্পেস। ২০১৭ সালের ডিসেম্বরে উৎক্ষেপ করা হয় এ উপগ্রহ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে।
চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ?
Correct Answer:
খ: জার্মানি
Explanation:
চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ? সঠিক উত্তর জার্মানি চ্যান্সেলর অস্ট্রিয়া ও জার্মানির প্রধানমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন পদ। তবে সুইজারল্যান্ডের ফেডারেল চ্যান্সেলর বলে যে পদটি আছে, তা মূলত সাত - সদস্যের ফেডারেল কাউন্সিলের একজন সচিবের পদ। সঠিক উত্তর - জার্মানি।