general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
”পদ্মানদীর মাঝি” কি
Correct Answer:
খ: একটি উপন্যাস
Explanation:
”পদ্মানদীর মাঝি” কি সঠিক উত্তর একটি উপন্যাস পদ্মা নদীর মাঝি - মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। এর মাধ্যমে ফুটে উঠেছে জেলে জীবনের করুন প্রতিচিত্র। পদ্মানদীর মাঝি উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো - কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া, শীতল বাবু ইত্যাদি।
স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেয়া হয়?
Correct Answer:
গ: ২ জন
Explanation:
স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেয়া হয়? সঠিক উত্তর ২ জন স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য দুজন মহিলা তারামন বিবি ও ক্যাপ্টেন ডা. সেতারা বেগমকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
নিচের কে চিত্রশিল্পী?
Correct Answer:
ঘ: এস এম সুলতান
Explanation:
নিচের কে চিত্রশিল্পী? সঠিক উত্তর এস এম সুলতান এস এম সুলতান চিত্রশিল্পী । শেখ মোহাম্মদ সুলতান বা এস এম সুলতান (১৯২৩ - ১৯৯৪) ছিলেন একজন চিত্রশিল্পী । তার বিখ্যাত দুইটি চিত্রকর্ম হলো চরদখল ও হত্যাযজ্ঞ । শিশুদের জন্য তিনি 'শিশুস্বর্গ' ও 'চারুপাঠ' প্রতিষ্ঠা করেন । এছাড়া তিনি নন্দন কানন নামে একটি প্রাইমারি ও একটি হাইস্কুল এবং আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন ।
বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে?
Correct Answer:
গ: টেংরাটিলা
Explanation:
বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে? সঠিক উত্তর টেংরাটিলা সুনামগঞ্জ জেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের বিস্ফোরণের জন্য সাড়ে ১২ কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে এক আন্তর্জাতিক সালিশের প্রক্রিয়া শুরু করেছ বাংলাদেশ। ২০০৫ সালের কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস পরিচালিত এই গ্যাসক্ষেত্রের একটি কূপ থেকে গ্যাস উত্তোলনের সময় জানুয়ারি ও জুন মাসে পর পর দু'দফা রিগে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে ঐ গ্যাসক্ষেত্র এবং আশেপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি হয় ।
১০০তম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করেছে?
Correct Answer:
গ: ৪টি
Explanation:
১০০তম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করেছে? সঠিক উত্তর ৪টি বিশ্ব ক্রিকেটের ১০০ তম টেস্টে বাংলাদেশসহ মোট ৪ টি দেশ জয়লাভ করেছে। অন্য তিনটি দল হলো - অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
ইতিহাস বিখ্যাত 'ট্রয় নগরী' কোথায়?
Correct Answer:
গ: তুরস্কে
Explanation:
ইতিহাস বিখ্যাত 'ট্রয় নগরী' কোথায়? সঠিক উত্তর তুরস্কে ট্রয় একটি কিংবদন্তির শহর যাকে কেন্দ্র করে বিখ্যাত ট্রয় যুদ্ধ সংঘটিত হয়েছিলো। ট্রয় নগরী বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের হিলারসিক নামক স্থানে অবস্থিত । ১৮৬৫ সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক কার্লভার্ট সর্বপ্রথম ট্রয় নগরীর সন্ধান পান। খনন কাজ শুরু হয় ১৮৭০ সালে । ১৯৯৮ সালে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয় ।
যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন ---
Correct Answer:
ক: বাড়ে
Explanation:
যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন --- সঠিক উত্তর বাড়ে অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম । যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম । পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য ।
পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি?
Correct Answer:
খ: রাশিয়া
Explanation:
পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? সঠিক উত্তর রাশিয়া রাশিয়া যেটা পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত।
সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি?
Correct Answer:
ঘ: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার। পানির নিচে শব্দ রেকর্ড করার যন্ত্র হাইড্রোফোন। বিশেষ ধরনের শব্দ সৃষ্টিকারী যন্ত্র সনোমিটার। গ্যাসের চাপ মাপার যন্ত্র ম্যানোমিটার।
২০১০ সালে ফুটবলে বিশ্বকাপ বিজয়ী দেশ --
Correct Answer:
ঘ: স্পেন
Explanation:
২০১০ সালে ফুটবলে বিশ্বকাপ বিজয়ী দেশ -- সঠিক উত্তর স্পেন ২০১০ বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হচ্ছে স্পেন। ফাইনালে ইউরো চ্যাম্পিয়ন ও ফিফা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেন তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে আসা নেদারল্যান্ডসকে ১–০ গোলে পরাজিত করে। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের খেলার শেষ দিকে স্পেন আন্দ্রেজ ইনিয়েস্তার জয়সূচক গোলে নেদারল্যান্ডসকে পরাজিত করে। সেই সাথে প্রথমবারের মতো ফাইনালে উঠেই বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন।
"Democracy is a Government of the People, by the People and for the people? উক্তিটি কার?
Correct Answer:
ক: আব্রাহাম লিংকন
Explanation:
"Democracy is a Government of the People, by the People and for the people? উক্তিটি কার? সঠিক উত্তর আব্রাহাম লিংকন "Democracy is a Government of the People, by the People and for the people? উক্তিটি আব্রাহাম লিংকন । ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী দেশটির ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি হলো "Democracy is a Government of the People, by the People and for the people".
নিচের কোনটি স্ক্যানডিনেভীয় দেশ নয়?
Correct Answer:
খ: হল্যান্ড
Explanation:
নিচের কোনটি স্ক্যানডিনেভীয় দেশ নয়? সঠিক উত্তর হল্যান্ড হল্যান্ড স্ক্যানডিনেভীয় দেশ নয় । হল্যান্ড বা নেদারল্যান্ডস স্ক্যানডিনেভীয় দেশ নয় । স্ক্যাডিনেভিয়ান দেশগুলো হলো ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও আইসল্যান্ড ।
পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
Correct Answer:
ঘ: গ্রীনল্যান্ড
Explanation:
পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি? সঠিক উত্তর গ্রীনল্যান্ড গ্রিনল্যান্ড আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত। গ্রিনল্যান্ড ডেনমার্কের মালিকানাধীন একটি স্বায়ত্তশাসিত দ্বীপ। রাজধানীর নাম নিউক।
পৃথিবীর আহ্নিক গতির কারণে নীচের কোনটি হয়?
Correct Answer:
ক: দিন-রাত্রি
Explanation:
পৃথিবীর আহ্নিক গতির কারণে নীচের কোনটি হয়? সঠিক উত্তর দিন-রাত্রি আহ্নিক গতির জন্য পৃথিবীতে দিবা - রাত্রি, জোয়ার ভাঁটা সংঘটিত হয়। বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন, দিন - রাত্রির হ্রাস বৃদ্ধি সংঘটিত হয়। সঠিক উত্তর - দিন রাত্রি।
পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ --
Correct Answer:
গ: মোনাকো
Explanation:
পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ -- সঠিক উত্তর মোনাকো মোনাকো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। দেশটির জনসংখ্যার ঘনত্ব(প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী লোকসংখ্যা) ২৬,৩৩৭ জন। ইউরোপীয় নগর রাষ্ট্র মোনাকো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ।
কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
গ: ১৯৪৫
Explanation:
কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর ১৯৪৫ বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় - ১৯৪৫ সালে ৫১টি দেশ নিয়ে যার গঠনের প্রস্তাব ও নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২ সালে)। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা - ২টি (ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন)। অফিসিয়াল ভাষা— ৬টি (ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি)। জাতিসংঘের সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ - ১৯৩ টি।
কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?
Correct Answer:
খ: এডিস
Explanation:
কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? সঠিক উত্তর এডিস এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। অত্যধিক মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথাসহ অন্যান্য উপসর্গ দেখা যায় ডেঙ্গু জ্বর হলে। এডিস মশার কারণে চিকুনগুনিয়াও হয়।
বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে?
Correct Answer:
ঘ: ১৫৩টি
Explanation:
বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? সঠিক উত্তর ১৫৩টি বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে। এবং ১১ টি ভাগ আছে। এবং ৭ টি তফসিল রয়েছে। সুতরাং সঠিক উত্তর - ১৫৩ টি।
এলুমিনিয়াম সালফেটকে সাধারণভাবে কি নামে পরিচিত?
Correct Answer:
খ: ফিটকিরি
Explanation:
এলুমিনিয়াম সালফেটকে সাধারণভাবে কি নামে পরিচিত? সঠিক উত্তর ফিটকিরি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটকে পটাশ এলাম বা ফিটকিরি বলে। K2 SO4.A12 (SO4)3.24H2O হলো এর সংকেত।
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
Correct Answer:
গ: পরী বিবির মাজার
Explanation:
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত? সঠিক উত্তর পরী বিবির মাজার লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা মোহাম্মদ আজম শাহ্ এবং সমাপ্ত করেন শায়েস্তা খান। লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরী বিবির কবর রয়েছে। ঢাকার লালবাগ কেল্লার দরবার গৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার। হিন্দু ও মুসলমান স্থাপত্যের সুন্দর সংমিশ্রণ ঘটেছে এ মাজারে।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল?
Correct Answer:
খ: ১৬৭ টি
Explanation:
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল? সঠিক উত্তর ১৬৭ টি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সংরক্ষিত ১৩ টি সহ ৩১৩ টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত সংরক্ষিত ৭টি সহ ১৬৯ টি আসনের আওয়ামীলীগ বিজয়ী হয় সংরক্ষিত ৭ টি সহ ১৬৭ টি আসনে।
গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: যুক্তরাজ্যে
Explanation:
গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্যে গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের উপকন্ঠে অবস্থিত। এই মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যে রেখা বলে।
'বাকল্যান্ড বাঁধ' কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
ক: বুড়িগঙ্গা
Explanation:
'বাকল্যান্ড বাঁধ' কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর বুড়িগঙ্গা বাংলাদেশের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যাণ্ড বাঁধ একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যকীর্তি। ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যাণ্ড কর্তৃক বাঁধটি নির্মিত হয়। বাকল্যান্ড বাঁধ তৈরির উদ্দেশ্য ছিল বন্যা ও নদী ভাঙনের হাত থেকে ঢাকা শহরকে রক্ষা করা ।
বাংলাদেশের মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কমলগঞ্জ
Explanation:
বাংলাদেশের মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর কমলগঞ্জ মাগুরছড়া গ্যাসক্ষেত্র মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। যুক্তরাষ্ট্রের অক্সিডেন্টাল কোম্পানির খননকালে ১৪ জুন ১৯৯৭ এ গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটে। সঠিক উত্তর - কমলগঞ্জ।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer:
ক: জর্জ ওয়াশিংটন
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষক ও যুদ্ধের জর্জ ওয়াশিংটন দেশটির প্রথম রাষ্ট্রপতি হন। আর জন এডামস, টমাস জেফারসন ও আব্রাহাম লিংকন যথাক্রমে দেশটির দ্বিতীয়, তৃতীয় ও ষোড়শ প্রেসিডেন্ট।
ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?
Correct Answer:
গ: ৬ ডিসেম্বর ১৯৭১
Explanation:
ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে? সঠিক উত্তর ৬ ডিসেম্বর ১৯৭১ ২৬ মার্চ, ১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। ১৭ এপ্রিল, ১৯৭১ - মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। ১৬ ডিসেম্বর, ১৯৭১ - বাংলাদেশের বিজয় দিবস। ৬ ডিসেম্বর, ১৯৭১ - ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
'আইএলও' এর সদর দফতর কোথায়?
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
'আইএলও' এর সদর দফতর কোথায়? সঠিক উত্তর জেনেভা International Labour Organization (ILO) প্রতিষ্ঠিত হয় ভার্সাই চুক্তির আওতায় ১৯ এপ্রিল, ১৯১৯ সালে। ILO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ILO এর প্রধানের পদবি মহাপরিচালক।
”আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়”--- পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
”আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়”--- পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির নদীর তীরে এই বাংলায় পংক্তিটি কবি " জীবনানন্দ দাশের "রূপসী বাংলা" কাব্যে, , আবার আসিব ফিল " কবিতার।
বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী নির্দলীয় তত্তাবধায়ক সরকার গঠন করার আইন পাস করা হয়?
Correct Answer:
ঘ: এয়োদশ
Explanation:
বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী নির্দলীয় তত্তাবধায়ক সরকার গঠন করার আইন পাস করা হয়? সঠিক উত্তর এয়োদশ ২০১১ সালের ১০ মে বাংলাদেশে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়। এছাড়াও বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়। বাংলাদেশের সংবিধানের সংশোধনী অনুসারে দুই নির্বাচনের মধ্যকার সময়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের জন্য ক্ষমতা গ্রহণ করে।
”আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য”--- উক্তিটি কার?
Correct Answer:
গ: ফিদেল ক্যাস্ট্রোর
Explanation:
”আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য”--- উক্তিটি কার? সঠিক উত্তর ফিদেল ক্যাস্ট্রোর ১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ন্যাম সম্মেলনের এক সময় কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ক্যাস্ট্রো বলেছিলেন " আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তি ও সহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য।
বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
Correct Answer:
ক: পাল বংশ
Explanation:
বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? সঠিক উত্তর পাল বংশ পাল বংশ আট শতকের মাঝামাঝি সময় থেকে প্রায় চারশত বছর বাংলা ও বিহারে শাসনকারী রাজবংশ। গোপাল প্রতিষ্ঠিত এ বংশের শাসন চলে নানা ধরনের উত্থান - পতনের মধ্য দিয়ে আঠারো পুরুষ ধরে। ধর্মপাল এবং দেবপাল এর শাসনকাল ছিল বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ। এ সময়ই বাংলা ও বিহারে এ বংশের শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়
বাংলাদেশের কোন জায়গাটি রবার চাষের জন্য বিখ্যাত?
Correct Answer:
ক: রামু
Explanation:
বাংলাদেশের কোন জায়গাটি রবার চাষের জন্য বিখ্যাত? সঠিক উত্তর রামু রাবার চাষের জন্য বিখ্যাত স্থান রামু। রামু কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র রাবার উৎপাদন কারী জেলা হিসেবে কক্সবাজার সুখ্যাতি অর্জন করেছে।
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯৩০ সালে
Explanation:
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৩০ সালে সূর্যকুমার সেন ২২ মার্চ, ১৮৯৪ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। তিনি মাস্টারদা সূর্যসেন নামে সমধিক পরিচিত। তিনি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় ১৮ এপ্রিল, ১৯৩০ সালে। ১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি সূর্যসেন গ্রেপ্তার হন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে মাস্টারদা সূর্যসেন এর ফাঁসি কার্যকর করা হয়।
যমুনা ব্রীজের দৈর্ঘ্য ---
Correct Answer:
ক: ৪.৮ কিমি
Explanation:
যমুনা ব্রীজের দৈর্ঘ্য --- সঠিক উত্তর ৪.৮ কিমি যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ এবং পূর্ব প্রান্তে টাঙ্গাইল জেলা অবস্থিত। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার, প্রস্থ ১৮.৫ মিটার। বঙ্গবন্ধু সেতু উদ্ধোধন করা হয় ২৩ জুন, ১৯৯৮ সালে। বঙ্গবন্ধু সেতুর স্প্যান ৪৯টি, পিলার ৫০টি এবং পাইলের সংখ্যা ১২১টি।
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
Correct Answer:
ঘ: জুলিও কুরী পদক
Explanation:
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? সঠিক উত্তর জুলিও কুরী পদক শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১০ অক্টোবর ১৯৭২ জুলিও কুরি পদকে ভূষিত করে । আর এ পুরস্কার প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩ ।
বাংলাদেশ সরকার কোন সময়কালকে জাতীয় , 'শিশু অধিকার দশক' হিসেবে ঘোষণা করেছে?
Correct Answer:
ঘ: ২০০১ থেকে ২০১০ সালকে
মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
Correct Answer:
ঘ: ১৭ এপ্রিল ১৯৭১
Explanation:
মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? সঠিক উত্তর ১৭ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামের আমবাগানের ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয়। আর এ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ১৭ এপ্রিল ১৯৭১ শপথ গ্রহণ করেন।
”কারাগারের রোচনামচা”--- গল্পটির রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
Explanation:
”কারাগারের রোচনামচা”--- গল্পটির রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৬৬ - ৬৮ সাল পর্যন্ত কারান্তরীন থাকাকালীন আত্মজীবনমূলক কারাস্মৃতি গ্রন্থ 'কারাগারের রোজনামচা। এ গ্রন্থটি বাংলা একাডেমি কতৃক ১৭ মার্চ ২০১৭ প্রথম প্রকাশিত হয়।
দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ীমোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: পাবনা
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কখন থেকে?
Correct Answer:
খ: ১৯৯২ -এর জানুয়ারি থেকে
Explanation:
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কখন থেকে? সঠিক উত্তর ১৯৯২ -এর জানুয়ারি থেকে জাতীয় সংসদে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ১৯৯০ সালে। ১৯৯২ সালের ১ জানুয়ারি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পরীক্ষামূলক চালু হয় এবং সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ১৯৯৩ সালে।
বাংলাদেশ আণবিক শক্তি সংস্থা (BAEC) এর প্রধান কার্যালয় কোথয়?
Correct Answer:
ঘ: ঢাকা
Explanation:
বাংলাদেশ আণবিক শক্তি সংস্থা (BAEC) এর প্রধান কার্যালয় কোথয়? সঠিক উত্তর ঢাকা বাংলাদেশ আণবিক শক্তি সংস্থা এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। ১৯৭৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে এর নাম পরিবর্তন করে "বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন" রাখা হয়।
'বাংলা পিডিয়া' প্রকাশ করেছে কোন সংস্থা?
Correct Answer:
গ: এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
Explanation:
'বাংলা পিডিয়া' প্রকাশ করেছে কোন সংস্থা? সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ২০০৩ খ্রিস্টাব্দের মার্চে ১০ খণ্ডে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ তথ্য, তত্ত্ব নিয়ে অধ্যাপক সিরাজুল ইসলামের সম্পাদনায় এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ বাংলা ভাষার বিশ্বকোষ তথা বাংলা পিডিয়া প্রকাশ করে। ২০১১ সালের জুনে ১৪ খন্ডে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।
সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি?
Correct Answer:
ক: ৮ টি
Explanation:
সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি? সঠিক উত্তর ৮ টি ৮ ডিসেম্বর ১৯৮৫ সার্ক আনুষ্ঠানিক ভাবে গঠিত হয়। সার্কের সদস্য দেশ বর্তমানে ৮ টি সেগুলো হলো - বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান।
ইতালীয় মূদ্রার নাম কি?
Correct Answer:
ঘ: ইউরো
Explanation:
ইতালীয় মূদ্রার নাম কি? সঠিক উত্তর ইউরো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ ইতালির মুদ্রার নাম - ইউরো। তুরস্কের মুদ্রার নাম - লিরা। যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম - ডলার। ফিলিপাইনের মুদ্রার নাম - পেসো।
ইউনেস্কো কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
Correct Answer:
খ: ১৯৯৯ সালে
Explanation:
ইউনেস্কো কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? সঠিক উত্তর ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বাঙালি জাতির মাতৃভাষা বাংলার দাবিতের আন্দোলনকে আন্তজার্তিক ভাবে স্বীকৃতি দানের জন্য একুশে ফেব্রুয়ারিকে ১৭ নভেম্বর ১৯৯৯ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
Correct Answer:
ঘ: হালদা নদী
Explanation:
বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর হালদা নদী খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গে উৎপত্তি লাভ করা হালদা নদী কর্ণফুলী নদীর একটা উপনদী। বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র এই হালদা নদী।
'হেলসিংকি' কোন দেশের রাজধারী?
Correct Answer:
গ: ফিনল্যান্ড
Explanation:
'হেলসিংকি' কোন দেশের রাজধারী? সঠিক উত্তর ফিনল্যান্ড হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও প্রধান শহর। ফিনল্যান্ডের সব চেয়ে বড় শহর এবং সবচেয়ে জনসংখাবহুল শহর। ফিনল্যান্ডের দক্ষিণে অবস্থিত । হেলসিংকির মোট জনসংখা ৬,২৯,৫১২ জন । এস্তনিয়ার রাজধানী তালিন হতে প্রায় ৮০ কিমি উত্তরে হেলসিঙ্কি অবস্থিত । সুইডেনের রাজধানী স্টকহোমের ৪০০ কিমি পূর্বে হেলসিঙ্কির অবস্থান এবং রাশিয়ার সেন্ট পিতারসবারগের ৩৯০ কিমি পশ্চিমে । এই তিন শহরের সাথে হেলসিঙ্কির ঐতিহাসিক সম্পর্ক আছে
বাংলাদেশ কোন দেশের সাথে শততম ক্রিকেট খেলেছে?
Correct Answer:
গ: শ্রীলঙ্কা
Explanation:
বাংলাদেশ কোন দেশের সাথে শততম ক্রিকেট খেলেছে? সঠিক উত্তর শ্রীলঙ্কা টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশ সবাই কম সময়ে ১৬ বছর ৪ মাস ৬ দিনে তার ১০০ তম টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করে। বাংলাদেশ শততম টেস্টটি শ্রীলঙ্কা দলের সঙ্গে ১৫ - ১৯ মার্চ ২০১৭ কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত হয়। এ টেস্টে বাংলাদেশ ৪ উইকেটে জয়লাভ করে।
মহামতি অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
Correct Answer:
খ: কলিঙ্গ যুদ্ধের
Explanation:
মহামতি অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর কলিঙ্গ যুদ্ধের খ্রিস্টপূর্ব ২৬১ অব্দে মৌর্য সাম্রাজ্য ও কলিঙ্গ রাজ্যের সংঘটিত কলিঙ্গ যুদ্ধে মৌর্য সম্রাট অশোক জয়লাভ করেছিলেন। এ যুদ্ধে উভয়পক্ষের লক্ষাধিক লোকের প্রাণহানি ও সম্পদ ধ্বংস্বের ভয়াবহতা বিমর্ষ হয়ে শান্তির পথ হিসেবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
২০০৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন?
Correct Answer:
ঘ: ওরহান পামুক
Explanation:
২০০৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর ওরহান পামুক ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ওরহান পামুক। এবং ২০০৬ সালে ড.ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বেলারুশের সেভেৎলেনা অ্যালেক্সিয়েভিচ।