general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ?
Correct Answer:
ক: বৃষ্টিপাত
Explanation:
কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ? সঠিক উত্তর বৃষ্টিপাত সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টিপাত হতে। যে পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে, তাকে মৃদু পানি বলে। প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে বৃষ্টি থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়।
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ?
Correct Answer:
ক: UNESCO
Explanation:
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ? সঠিক উত্তর UNESCO ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে UNESCO. ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
Correct Answer:
গ: ১৯৬১ সালে
Explanation:
বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর ১৯৬১ সালে বার্লিন প্রাচীর ছিলো একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায়, যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল।[১] জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (জিডিআর, পূর্ব জার্মানি) কর্তৃক এই প্রাচীরটি নির্মাণ করা হয়
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
Correct Answer:
ক: ৫০
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল ১৫ টি। দ্বিতীয় জাতীয় সংসদ থেকে তা ৩০ টিতে উন্নীত হয় । ১৯৯০ সালে সংরক্ষিত ৩০ টি মহিলা আসন আরো ১০ বছরের জন্য বলবৎ করা হয়। সে মেয়াদ শেষ হয়ে গেলে ১৬ মে ২০০৪ অষ্টম জাতীয় সংসদে পাসকৃত সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৪৫ - এ উন্নীত করা হয়। সর্বশেষ ৩০ জুন ২০১১ পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৫টি বাড়িয়ে ৫০ টি উন্নীত করা হয়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
Correct Answer:
গ: তৎকালীন রেসকোর্স ময়দানে
Explanation:
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? সঠিক উত্তর তৎকালীন রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনী ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে মিত্র বাহিনীর ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসর্পণ করে। এ রেসকোর্স ময়দানেই শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন। উল্লেখ্য, রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।
বাংলাদেশে জাতীয় সংসদে ' উপজেলা বাতিল' বিলটি কখন পাস হয়েছিল?
Correct Answer:
ক: ১৯৯২ সালে
Explanation:
বাংলাদেশে জাতীয় সংসদে ' উপজেলা বাতিল' বিলটি কখন পাস হয়েছিল? সঠিক উত্তর ১৯৯২ সালে বাংলাদেশে জাতীয় সংসদে ' উপজেলা বাতিল' বিলটি পাস হয়েছিল ১৯৯২ সালে। ১৯৮২ সালের ৭ই নভেম্বর স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা পুনর্গঠন) অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তীকালে উন্নীত থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়। এ সময়ে বাংলাদেশের প্রায় সমস্ত উপজেলাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক কেন্দ্রে রূপ দেয়া হয়। এই অধ্যাদেশটি ১৯৯২ সালে বাতিল করা হয়। পরবর্তীকালে ১৯৯৮ সালে জাতীয় সংসদে উপজেলা অধ্যাদেশ ১৯৯৮ পাস করে পুনরায় উপজেলা ব্যবস্থা প্রণয়ন করা হয়। কার্যালয় আদেশের মাধ্যমে ১ ফেব্রুয়ারি ১৯৯৮ থেকে এই অধ্যাদেশ কার্যকরী হয়। সর্বশেষ ২০০৯ সালে উপজেলা পরিষদ আইন সংশোধন হয়।
খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
Correct Answer:
গ: সিলেট
Explanation:
খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সঠিক উত্তর সিলেট খাসিয়া উপজাতি বাংলাদেশের সিলেট জেলায় বাস করে। বাংলাদেশের সিলেট জেলা ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে। সিলেটের খাসিয়ারা সিনতেং (Synteng) গোত্রভুক্ত জাতি। তারা কৃষিজীবী। ভাত ও মাছ তাদের প্রধান খাদ্য। তারা মাতৃপ্রধান পরিবারে বসবাস করে। তাদের মধ্যে কাচা সুপারি ও পান খাওয়ার প্রচলন খুব বেশি। খাসিয়াদের উৎপাদিত পান বাংলাদেশে খুব জনপ্রিয়।
বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ?
Correct Answer:
ক: ডেনমার্ক
Explanation:
বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ? সঠিক উত্তর ডেনমার্ক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজল্যান্ড। দুর্নীতি সূচক স্কেলে শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে খারাপ এবং ১০০ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসনের দেশ হিসাবে বিবেচনা করা হয়৷ সেই অনুযায়ী, ৮৮ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ইউরোপের ডেনমার্ক৷ নিউজিল্যান্ড এবার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্তদের তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে৷
নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে?
Correct Answer:
ঘ: OPEC
Explanation:
নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে? সঠিক উত্তর OPEC OPEC বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে। ওপেক: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমান সদস্য ১৩ টি। ১ জানুয়ারী ২০১৯ এ কাতার এবং ১ জানুয়ারী২০২০ এ ইকুয়েডর সদস্য পদ ছেড়ে দেয়।
মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই?
Correct Answer:
গ: সৌদি আরব
Explanation:
মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই? সঠিক উত্তর সৌদি আরব মধ্যপ্রাচ্যের সংবিধান বা সংসদ নেই ইরাকে। ইরাক সরকারিভাবে ইরাক প্রজাতন্ত্র, একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। বাগদাদ ইরাকের রাজধানী। ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর - পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান (কোর্দেস্তন প্রদেশ (ইরান)) অবস্থিত। এদেশের কোন সংবিধান বা সংসদ নেই।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
Correct Answer:
খ: ৩৫
Explanation:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হতে হবে? সঠিক উত্তর ৩৫ বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে হতে হবে ৩৫ বছর। বাংলাদেশ সংবিধানের ৪৮(৪) কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি - (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা (খ) সংসদ - সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
আরব বসন্তের সুচনা কোথায় হয়?
Correct Answer:
খ: তিউনিশিয়া
Explanation:
আরব বসন্তের সুচনা কোথায় হয়? সঠিক উত্তর তিউনিশিয়া আরব বসন্তের সুচনা হয় তিউনিশিয়াতে। ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে। গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
Correct Answer:
গ: সৈয়দ নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম । সৈয়দ নজরুল ইসলাম (১৮ ফেব্রুয়ারি ১৯২৫ - ৩ নভেম্বর ১৯৭৫) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। ১৭ এপ্রিল থেকে ১০ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
Correct Answer:
খ: পূর্বাশা
Explanation:
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? সঠিক উত্তর পূর্বাশা দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা। হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়। স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ? সঠিক উত্তর রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়ার পুরা নাঙহান রাশিয়ান ফেডারেশন । এহান ইউরোপ মহাদেশ বারো মুঙেদের ইউরোপ উপমহাদেশর দেশ আহান। দেশ এহানর রাজধানীগ মস্কো। রাষ্ট্র এহানর মানুরে/নাগরিকরে রাশিয়ান বুলতারা। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া।
রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: পাবনা
Explanation:
রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র পাবনায় অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (ইংরেজি: Rooppur Nuclear Power Plant) হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে। এটিহতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
Correct Answer:
গ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন। ১৯৭৫ সালে, বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ - সভাপতি নির্বাচিত হয়েছিল। ১৯৭৬থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইসোসোক) নির্বাচিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করে। ১৯৭৯ সালে, বাংলাদেশ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে নির্বাচিত হয়েছিল।
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?
Correct Answer:
খ: জ্ঞানেন্দ্র
Explanation:
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর জ্ঞানেন্দ্র নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। ২০০১ সালে নেপালের এই রাজপ্রাসাদে ঘটে যায় এক নির্মম হত্যাকান্ড৷ রাজপুত্র দিপেন্দ্রর হাতে নিহত হন রাজা বীরেন্দ্র সহ রাজ পরিবারের আরও আট সদস্য৷ সে রাতে রাজ প্রাসাদের বাইরে থাকায় বেঁচে যান বর্তমান রাজা জ্ঞানেন্দ্র৷ হত্যাকান্ডের পর রাজপুত্র দিপেন্দ্র আত্মহত্যা করলে রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসেন রাজা জ্ঞানেন্দ্র৷ কিন্তু গত সাত বছরে নেপালে ঘটে গেছে অনেক পরিবর্তন৷ রাজতন্ত্রেরপরিবর্তে গণতন্ত্রকে বেছে নিয়েছে নেপালের জনগন৷ তাই ২০০৫ সালে একচ্ছত্র ক্ষমতা হাতে নিয়েও গনবিক্ষোভের মুখে এক বছর পরই তা ফিরিয়ে দিতে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্র৷ এরপর গত নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে মাওবাদীরা জয়লাভ করলে নেপালের রাজতন্ত্রের ভবিষ্যত অনেকটাই নির্ধারিত হয়ে পড়ে৷ কেননা এ রাজতন্ত্রের বিরুদ্ধেই দীর্ঘ সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছিলো মাওবাদীরা৷ গত ২৮শে মে নেপালের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশটিকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়৷
ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
Correct Answer:
খ: শায়েস্তা খান
Explanation:
ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? সঠিক উত্তর শায়েস্তা খান ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান। ছোট কাটারা শায়েস্তা খানের আমলে তৈরি একটি ইমারত। আনুমানিক ১৬৬৩ - ১৬৬৪ সালের দিকে এ ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং তা ১৬৭১ সালে শেষ হয়েছিল। এটির অবস্থান ছিল বড় কাটারার পূর্বদিকে হাকিম হাবিবুর রহমান লেনে বুড়িগঙ্গা নদীর তীরে। ইমারতটি দেখতে অনেকটা বড় কাটারার মত হলেও এটি আকৃতিতে বড় কাটারার চেয়ে ছোট এবং এ কারণেই হয়তো এর নাম হয়েছিল ছোট কাটারা। তবে ইংরেজ আমলে এতে বেশ কিছু সংযোজন করা হয়েছিল। ১৮১৬ সালে খ্রিস্টান ধর্মপ্রচারক লিওনার্দ এখানে ঢাকার প্রথম ইংরেজি স্কুল খুলেছিলেন।
"পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি কত সালে?
Correct Answer:
ক: ১৯৪৩
Explanation:
"পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি কত সালে? সঠিক উত্তর ১৯৪৩ "পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যান। ১৩৫০ বঙ্গাব্দে ( খ্রি. ১৯৪৩) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'পঞ্চাশের মন্বন্তর' বলা হয়। বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষের করাল থাবা ছিল সবচেয়ে করুণ। এই করুণ পরিণতির জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে সরাসরি দায়ী করা হয়েছে একটি নতুন বইয়ে। চার্চিলস সিক্রেট ওয়ার শীর্ষক বইটি লিখেছেন ভারতীয় লেখিকা মধুশ্রী মুখার্জি। বইটিতে লেখিকা এই দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বলে নিন্দা করেছেন। চার্চিলের বিরুদ্ধে বইটিতে তিনি অভিযোগ তোলেন, এই দুর্ভিক্ষ সৃষ্টির পেছনে বর্ণবৈষম্যও তাকে কিছুটা উসকে দিয়েছে।
বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে? (২০০৯)
Correct Answer:
ক: শওকত আলী
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে? (২০০৯) সঠিক উত্তর শওকত আলী বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী (২০০৯)। কর্নেল (অব.) শওকত আলী এমপি (২৭ জানুয়ারি, ১৯৩৭– ১৬ নভেম্বর ২০২০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের প্রাক্তন ডেপুটি স্পিকার। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য ও মুক্তিযোদ্ধা। ২০০৯ সালের ২৫ জানুয়ারী তিনি সর্বসস্মতিক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তিনি ২২ মার্চ ২০১৩ হতে ৩০ এপ্রিল ২০১৩ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদেও তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। [
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? (২০১৭)
Correct Answer:
ঘ: নুরুল ইসলাম নাহিদ
Explanation:
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? (২০১৭) সঠিক উত্তর নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম নুরুল ইসলাম নাহিদ (২০১৭)। নুরুল ইসলাম নাহিদ (জন্ম ৫ জুলাই ১৯৪৫) বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ যিনি বাংলাদেশের সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। ৬ জানুয়ারি, ২০০৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে ৬ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন?
Correct Answer:
খ: ১৯৭২
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ১৯৭২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭২ সালে জুলিও কুরি পুরস্কার লাভ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে আসছে।
'রায়বেঁশে নৃত্য' শিল্পকর্মটি কার ?
Correct Answer:
ঘ: কামরুল হাসান
Explanation:
'রায়বেঁশে নৃত্য' শিল্পকর্মটি কার ? সঠিক উত্তর কামরুল হাসান রায়বেঁশে নৃত্য শীর্ষক লিনোকাঠের শিল্পী - কামরুল হাসান।
ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম-
Correct Answer:
ক: সিসমোমিটার
Explanation:
ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম- সঠিক উত্তর সিসমোমিটার ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম - সিসমোমিটার। ভূকম্পমাপক (ইংরেজি: Seismometer ভূত্বকের কম্পন পরিমাপক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে প্রধানত ভূমিকম্প, অগ্নুত্পাত বা অন্য যে কোনও কারণে সংঘটিত ভূত্বকীয় বা ভূগর্ভস্থ কম্পনের তীব্রতা মাপা হয়। এই কম্পন - তীব্রতার তথ্য - উপাত্ত ভূতত্ত্ববিদদেরকে ভূগর্ভের মানচিত্র বানাতে, ভূমিকম্পের উৎস এবং তীব্রতা বিশ্লেষণে সাহায্য করে। পুরনো যুগে ব্যবহৃত ভূকম্পমাপক যন্ত্রকে সাধারণত ইংরেজিতে "সিজমোগ্রাফ" নামে ডাকা হত। অপরদিকে "সিজমোমিটার" দ্বারা বর্তমান যুগে ব্যবহৃত অত্যাধুনিক পরিমাপ এবং বিশ্লেষনের সুযোগ - সুবিধা সম্বলিত ভূকম্পমাপককে বুঝায়। আর "সিজমোস্কোপ" বা ভূকম্পবীক্ষণ যন্ত্রের শুধুমাত্র ভূমিকম্পের উপস্থিতিরর প্রমাণ পাওয়া যায়।
চরফ্যাশন কোন জেলায়?
Correct Answer:
ক: ভোলা
Explanation:
চরফ্যাশন কোন জেলায়? সঠিক উত্তর ভোলা চরফ্যাশন ভোলা জেলায় অবস্থিত। চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা, যা ৪টি থানার অধীনে ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বরিশাল বিভাগ এর অধীনে ভোলা জেলার দক্ষিণাংশে অবস্থিত। এটি কৃষি ও জেলে ভিত্তিক অঞ্চল। কৃষি কাজের মধ্যে প্রধানত ধান, ডাল, আলু, সুপারি, নারকেল ইত্যাদির চাষ করা হয়ে থাকে।
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম-
Correct Answer:
ক: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম- সঠিক উত্তর ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার। বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: গাজীপুর
Explanation:
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি ও যুক্তকরণের উদ্দেশ্যে ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রধানত এটি প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত থেকে বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও মেরামতকরণের উদ্দেশ্যে নিয়োজিত। বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এর পরিচিতি রয়েছে। ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী গাজীপুর এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান।
নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক
Correct Answer:
ক: পুনরাবৃত্তিমূলক কাজ
Explanation:
নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক সঠিক উত্তর পুনরাবৃত্তিমূলক কাজ পুনরাবৃত্তিমূলক কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক। কম্পিউটার দ্রুত বিশাল পরিমাণ তথ্য প্রস্তুত করতে পারে। মানবজাতির থেকেও বিভিন্ন কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারে। সুতরাং বলাই যায় কম্পিউটার আমাদের কাজের দক্ষতা বৃদ্ধি করে। নীচে কম্পিউটারের সুবিধা উল্লেখ করা হল - পুনরাবৃত্তিমূলক কাজ করা।
বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা-
Correct Answer:
গ: থানচি
Explanation:
বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা- সঠিক উত্তর থানচি বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা - থানচি। থানচি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা। বান্দরবান জেলার দক্ষিণ - পূর্বাংশ জুড়ে ২১°১৫´ থেকে ২১°৫৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°২০´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে থানচি উপজেলার অবস্থান। বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার।
বিগত তত্ত্বাবধায়ক সরকার কতগুলো Ordinance জারি করেছিলেন? (২০০৯)
Correct Answer:
খ: ১২২
Explanation:
বিগত তত্ত্বাবধায়ক সরকার কতগুলো Ordinance জারি করেছিলেন? (২০০৯) সঠিক উত্তর ১২২ বিগত তত্ত্বাবধায়ক সরকার ১২২টি Ordinance জারি করেছিলেন (২০০৯)। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনকালের কথা উল্লেখ করে তিনি বলেছেন ওই সময় রাষ্ট্রপতি একের পর এক অধ্যাদেশ জারি এবং জরুরি অবস্থা ঘোষণা করে দেশকে একটা নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকার মোট ১২২ টি Ordinance জারি করেছিলেন।
বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি Soft-Loan-Window নামে পরিচিত?
Correct Answer:
খ: IDA
Explanation:
বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি Soft-Loan-Window নামে পরিচিত? সঠিক উত্তর IDA বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠনটি Soft - Loan - Window নামে পরিচিত International Development Association. The International Development Association (IDA) (French: Association internationale de développement) is an international financial institution which offers concessional loans and grants to the world's poorest developing countries. The IDA is a member of the World Bank Group and is headquartered in Washington, D.C. in the United States. It was established in 1960 to complement the existing International Bank for Reconstruction and Development by lending to developing countries which suffer from the lowest gross national income, from troubled creditworthiness, or from the lowest per capita income. Together, the International Development Association and International Bank for Reconstruction and Development are collectively generally known as the World Bank, as they follow the same executive leadership and operate with the same staff.
মেডোনা ৪৩' চিত্রটির চিত্রকর-
Correct Answer:
গ: জয়নুল আবেদীন
Explanation:
মেডোনা ৪৩' চিত্রটির চিত্রকর- সঠিক উত্তর জয়নুল আবেদীন ১৯৪৩ (বাংলা ১৩৫০) - এর দুর্ভিক্ষ নিয়ে জয়নুল আবেদিন অস্কন করেছেন ‘ম্যাডোনা ৪৩’ যা দুর্ভিক্ষের রেখাচিত্র নামেও পরিচিত। তার আঁকা অন্য বিখ্যাত চিত্রকর্মগুলো হলো মনপুরা - ৭০, সংগ্রাম, পাইন্যার মা, গায়ের বধূ, নবান্ন, মইটানা প্রভৃতি।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (১০.০৪.৭১ - - ১২.০১.৭২)। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। তাজউদ্দীন আহমদ প্রথম প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ক্রিকেটে কত সালে টেস্ট মর্যাদা লাভ করে ?
Correct Answer:
ক: ২০০০ সালে
Explanation:
বাংলাদেশ ক্রিকেটে কত সালে টেস্ট মর্যাদা লাভ করে ? সঠিক উত্তর ২০০০ সালে ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য। ২০০০ সালের ১০ - ১৪ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের সাথে প্রথম টেস্ট খেলে।
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি?
Correct Answer:
গ: BTCL
Explanation:
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? সঠিক উত্তর BTCL বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম BTCL। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বা বিটিসিএল বাংলাদেশের সরকারি টেলিফোন সংস্থা ও বাংলাদেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) হিসেবে কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। জুলাই ১, ২০০৮ সালে বিটিটিবিকে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয় এবং বিটিসিএল হিসেবে নামকরণ করা হয়। বিটিসিএল এর আনুমানিক মুল্য ৳১৫, ০০০ কোটি (৳ ১৫০ বিলিয়ন)। বিটিসিএল এর মোট কর্মকর্তা ও কর্মচারী ১২, ৬৩৬ জন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত ?
Correct Answer:
গ: ৪ বছর
Explanation:
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত ? সঠিক উত্তর ৪ বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল হচ্ছে চার বছর। এ পর্যন্ত ব্যাংকে ১১ জন গভর্নর নির্বাচন করা হয়েছে। ফজলে কবির হলেন বাংলাদেশের ব্যাংকের বর্তমান গভর্নর।
বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত?
Correct Answer:
ক: ৫০
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৫০জন। জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
Correct Answer:
খ: দোলন-চাঁপা
Explanation:
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? সঠিক উত্তর দোলন-চাঁপা দুইবোন এত চতুর ছিল যে, চোখের বালিদিয়ে রাজর্ষির সাথে যোগাযোগকরত ঘরের বাহিরে। শেষের কবিতাউপন্যাসের চার অধ্যায়ে গোরাবারবার মালঞ্চির জন্য বৌঠাকুরাণীর কাছে করুণা চাইল।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল ?
Correct Answer:
গ: ১১
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল ? সঠিক উত্তর ১১ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১১টি সেক্টরে বিভক্ত ছিল। ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের নেতৃত্বে ছিলেন একজন সেক্টর কমান্ডার। ১০ম সেক্টরটি সর্বাধিনায়কের সরাসরি নিয়ন্ত্রণে রাখা হয়। এই সেক্টরের অধীনে ছিলো নৌ কমান্ডো বাহিনী এবং সর্বাধিনায়কের বিশেষ বাহিনী।
ইরাটম কি ?
Correct Answer:
ঘ: উন্নতজাতের ধান
Explanation:
ইরাটম কি ? সঠিক উত্তর উন্নতজাতের ধান ' ইরাটাম' হলো উন্নত জাতের ধানের নাম। এছাড়াও বাংলাদেশের আরো কিছু উন্নত জাতের ধানের নাম হলো - - ব্রি, বিআর, ময়না, ইরাটাম, বিনা ধান প্রভৃতি।
সাত গম্বুজ মসজিদটির নির্মাতা-
Correct Answer:
ঘ: শায়েস্তা খান
Explanation:
সাত গম্বুজ মসজিদটির নির্মাতা- সঠিক উত্তর শায়েস্তা খান সাত গম্বুজ মসজিদটির নির্মাতা - শায়েস্তা খান। সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'। এটি মুঘল সাম্রাজ্য মুঘল আমলের অন্যতম নিদর্শন। ১৬৮০ সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করান। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদ এর সাথে সাদৃশ্যপূর্ণ।
এলিসি প্রাসাদ অবস্থিত-
Correct Answer:
ক: প্যারিস
Explanation:
এলিসি প্রাসাদ অবস্থিত- সঠিক উত্তর প্যারিস ‘এলিসি প্রাসাদ’ হলো ফ্রান্সের প্রেসিডেন্টর সরকারি বাসভবন। ১৮০৭ সালে ফ্রান্সের প্যারিসে এটি নিমার্ণ করা হয়।
দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি ?
Correct Answer:
ক: এম ভি বাঙালি
Explanation:
দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি ? সঠিক উত্তর এম ভি বাঙালি 'এম ভি বাঙালি ' দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজ। ঢাকা বরিশাল রুটে চলা এ জাহাজটি তৈরি করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
ক: কীর্তনখোলা
Explanation:
বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কীর্তনখোলা বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী। নদীটিরদৈর্ঘ্য ১৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৯৭ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কীর্তনখোলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ - পশ্চিমাঞ্চলের নদী নং ২১। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত।
কান্দাহার কোন দেশের শহর?
Correct Answer:
খ: আফগানিস্তান
Explanation:
কান্দাহার কোন দেশের শহর? সঠিক উত্তর আফগানিস্তান কান্দাহার আফগানিস্তানের শহর। কান্দাহার দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী। কান্দাহার আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। শহরটি একটি উর্বর, জলসেচিত সমভূমিতে সমুদ্র সমতল থেকে ১০৩৬ মিটার উচ্চতায় অবস্থিত। প্রদেশের প্রধান উৎপন্ন দ্রব্যগুলি হল ফল, খাদ্যশস্য, তামাক, রেশম এবং পশম। কান্দাহার শহরে ফল প্রক্রিয়াকরণ ও টিনজাতকরণের কারখানা আছে।
মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রম সেক্টর-
Correct Answer:
গ: ১০ নং
Explanation:
মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রম সেক্টর- সঠিক উত্তর ১০ নং মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রমধর্মী সেক্টর হল ১০ নং সেক্টর। একে তিনটি সাব - সেক্টরে ভাগ করা হয়। এ সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না। এটি প্রধান সেনাপতির অধীনে ছিল।
প্রাচীন "পুণ্ড্রনগর" কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
প্রাচীন "পুণ্ড্রনগর" কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহাস্থানগড় প্রাচীন "পুণ্ড্রনগর" মহাস্থানগড়ে অবস্থিত। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়।
সালভেদর ডালি কে ছিলেন?
Correct Answer:
ঘ: চিত্রশিল্পী
Explanation:
সালভেদর ডালি কে ছিলেন? সঠিক উত্তর চিত্রশিল্পী সালভেদর ডালি ছিলেন একজন চিত্রশিল্পী। সালভাদোর ডোমিঙ্গো ফেলিপি জেসিন্তো দালি ই দোমেনেখ, ১ম মার্কুইস দ্য দালি দ্য পুবোল (মে ১১, ১৯০৪ - জানুয়ারি ২৩, ১৯৮৯) যিনি সালভাদোর দালি হিসেবে পরিচিত, ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রকর। তিনি স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফিগুয়েরেসে জন্মেছিলেন।
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
Correct Answer:
ক: সেগুনবাগিচা
Explanation:
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সঠিক উত্তর সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। ১৯৯৬ সালের ২২ মার্চ সেগুনবাগিচার একটি সাবেকী ভবন ভাড়া নিয়ে যথাযথ সংস্কার শেষে দ্বার উদঘাটন হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের। মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ - ভিত্তিক জাদুঘর। এটি ঢাকার এফ - ১১/এ - বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে ।