general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
Correct Answer:
গ: ভাই গিরিশচন্দ্র সেন
Explanation:
সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? সঠিক উত্তর ভাই গিরিশচন্দ্র সেন Girish Chandra Sen (c. 1835 – 15 August 1910) was a Bengali religious scholar and translator. He was a Brahmo Samaj missionary and known for being the first publisher of the Qur’an into the Bengali language in 1886.
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: রাঙাজবা
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর রাঙাজবা রাঙাজবা: কাজী নজরুল ইসলামের সঙ্গীতবিষয়ক গ্রন্থ। মরুশিখা: যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ। মরুসূর্য: আ. ন. ম. বজলুর রশীদ রচিত কাব্যগ্রন্থ।
' আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ?
Correct Answer:
গ: নীরদচন্দ্র চৌধুরী
Explanation:
' আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর নীরদচন্দ্র চৌধুরী 'আত্মঘাতী বাঙালি' রচনা করেন নীরদ চন্দ্র চৌধুরী। অশোক মিত্র রচিত গ্রন্থ 'কবিতা থেকে মিছিল' । দেবী প্রসাদ চট্রোপাধ্যায় রচিত গ্রন্থ 'যে গল্পের শেষ নেই, 'লোকায়থ দর্শন' ।
' সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
ঘ: সিকান্দার আবু জাফর
Explanation:
' সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর। সমকাল বাংলাদেশ (তৎকালীন পূর্ব পকিস্তান) থেকে প্রকাশিত বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন কবি সিকান্দার আবু জাফর। সমকাল সমকাল সাহিত্য পত্রিকার প্রচ্ছদ। সম্পাদক কবি সিকান্দার আবু জাফর প্রকাশনা সময় - দূরত্ব ত্রৈমাসিক প্রকাশক সমকাল প্রেস প্রথম প্রকাশ ১৩৬৩ বাংলা, ১৯৫৭ ইংরেজি দেশ পূর্ব পাকিস্তান ভাষা বাংলা সিকান্দার আবু জাফরসিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত কবিতা হলোজনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।এটি পরে জনপ্রিয় গণসঙ্গীতে রূপান্তরিত হয়। সিকানদার আবু জাফর সিকান্দার আবু জাফর জন্ম ১৯১৮ তৎকালীন খুলনা জেলা বর্তমান সাতক্ষীরা জেলা মৃত্যু আগস্ট ৫, ১৯৭৫ জাতীয়তা বাংলাদেশী নাগরিকত্ব বাংলাদেশ পরিচিতির কারণ কবি সুত্রঃ উইকিপিডিয়া
'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর' - এই উক্তিটি কার রচনা?
Correct Answer:
গ: শেখ ফজলল করিম
Explanation:
'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর' - এই উক্তিটি কার রচনা? সঠিক উত্তর শেখ ফজলল করিম 'মানুষেরই মাঝে স্বর্গ - নরক, মানুষেতে সুরাসুর' - এই উক্তিটি শেখ ফজলল করিম এর রচনা।শেখ ফজলল করিম (৯ এপ্রিল ১৮৮২/বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক। তার লেখা কবিতার কয়েকটি লাইন,কোথায় স্বর্গ?কোথায় নরক?কে বলে তা বহুদূর?মানুষের মাঝেই স্বর্গ - নরকমানুষেতে সুরাসুর শেখ ফজলল করিম জন্ম ৯ এপ্রিল ১৮৮২ (বয়স ১৩৮) কাকিনা বাজার গ্রাম, লালমনিরহাট, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত মৃত্যু ২৮ সেপ্টেম্বর ১৯৩৬ (বয়স ৫৪) সমাধিস্থল কাকিনা, লালমনিরহাট, বাংলাদেশ পেশা কবি ভাষা বাংলা নাগরিকত্ব ব্রিটিশ ভারতীয় উল্লেখযোগ্য রচনাবলি পথ ও পাথেয়
'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
ঘ: মোহাম্মদ নাসিরুদ্দীন
Explanation:
'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ নাসিরুদ্দীন 'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন - মোহাম্মদ নাসিরুদ্দীনসওগাত(মাসিক পত্রিকা)সওগাত ছিল একটি সচিত্র মাসিক পত্রিকা। এই পত্রিকা বাংলার মুসলিমদের সাংবাদিকতায় পথিকৃতের ভূমিকা পালন করেছে। সওগাত সওগাতের প্রচ্ছদ ধরন মাসিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন প্রতিষ্ঠাকাল ১৯১৮ ভাষা বাংলা সদরদপ্তর কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান কলকাতা, ভারত) ঢাকা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: বড়পুকুরিয়া( দিনাজপুর)
Explanation:
বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর বড়পুকুরিয়া( দিনাজপুর) বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি বড়পুকুরিয়া( দিনাজপুর) অবস্থিত । বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। এর আয়তন ৬.৬৮ বর্গ কিলোমিটার। মজুদের পরিমান ৩৯০ মিলিয়ন মেট্রিক টন। এখানে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। বড়পুকুরিয়া কয়লা খনির প্রকল্প ব্যয় ২৫১.০৮ মিলিয়ন মার্কিন ডলার। এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৫৫ খ্রিস্টাব্দে
Explanation:
বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৫৫ খ্রিস্টাব্দে Bangla Academy (Bengali: বাংলা একাডেমি) is an autonomous institution funded by Bangladesh government to promote and foster the Bengali language, literature and culture, to develop and implement national language policy and to do original research in the Bengali language. Established in 1955, it is located in Burdwan House in Ramna, Dhaka, within the grounds of the University of Dhaka and Suhrawardy Udyan. Bangla Academy hosts the annual Ekushey Book Fair.
' সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?
Correct Answer:
গ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
' সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস 'সংস্কৃতির ভাঙা সেতু' আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রবন্ধগ্রন্থ। 'সংস্কৃতির কথা' মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ। এছাড়া 'সংস্কৃতির চড়াই - উৎরাই' (প্রবন্ধ) শওকত ওসমান, 'সংস্কৃতির রুপান্তর' (প্রবন্ধ) গোপাল হালদার ও 'সংস্কৃতির সংকট' (প্রবন্ধ) বদরুদ্দিন উমর রচিত গ্রন্থ।
RAB এর পূর্ণরুপ হলো-
Correct Answer:
গ: Rapid Action Battalion
Explanation:
RAB এর পূর্ণরুপ হলো- সঠিক উত্তর Rapid Action Battalion RAB এর পূর্ণরুপ হলো - Rapid Action Battalion. র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (Rapid Action Battalion) বা র্যাব (RAB) বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। র্যাব - এর সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত। র্যাব এখন পর্যন্ত ৩, ১৪৯টি অবৈধ অস্ত্র এবং ৩৬, ০০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাব এই পর্যন্ত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে।
জাতিসংঘের সদর দফতর কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: নিউইয়র্ক
Explanation:
জাতিসংঘের সদর দফতর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর নিউইয়র্ক জাতিসংঘের সদর দফতর নিউইয়র্ক অবস্থিত । জাতিসংঘ (অপর নাম: রাষ্ট্রসংঘ) বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়। জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। এটি ১৬ একর জমিতে ১৯৪৯হতে ১৯৫০ সালের মধ্যে নির্মাণ করা হয়। ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত। সদর দপ্তর স্থাপনের জমি কেনার জন্য জন ডি রকফেলার জুনিয়র ৮.৫ মিলিয়ন ডলার ব্যয় করেন। তিনি জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘকে এই জমি দান করেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
Correct Answer:
গ: ১২
Explanation:
বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর ১২ বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় - সংবিধানের ১২ নম্বর সংশোধনীর মাধ্যমে।
ওয়ান ডে এবং টেস্টে ক্রিকেট- এর অভিষেক ম্যাচে 'ম্যন অফ দি ম্যাচ ; হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশি কোন ক্রিকেটার?
Correct Answer:
ঘ: মুস্তাফিজুর রহমান
Explanation:
ওয়ান ডে এবং টেস্টে ক্রিকেট- এর অভিষেক ম্যাচে 'ম্যন অফ দি ম্যাচ ; হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশি কোন ক্রিকেটার? সঠিক উত্তর মুস্তাফিজুর রহমান প্রশ্ন: ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট - এর অভিষেক ম্যাচে 'ম্যান অফ দ্যা ম্যাচ' হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশী কোন ক্রিকেটার ? উত্তর :মুস্তাফিজুর রহমান ব্যাখ্যা: ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে 'ম্যান অফ দ্যা ম্যাচ' হওয়া একমাত্র ক্রিকেটার হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। মুশফিকুর রহিম টেস্টে বাংলাদেশি হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। শাকিব আল হাসান বাংলাদেশ টি - টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক ও বিশ্বের সেরা অলরাউন্ডার। তামিম ইকবাল বাংলাদেশের পক্ষে ওয়ান ডে ও টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক।
'শান্তি নিকেতন' কি ?
Correct Answer:
ক: একটি বিশ্ববিদ্যালয়
Explanation:
'শান্তি নিকেতন' কি ? সঠিক উত্তর একটি বিশ্ববিদ্যালয় 'শান্তি নিকেতন' একটি বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ১৯৫১ সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। দেশবিদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতে আসেন। এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তনীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্কারবিজয়ী চিত্র - পরিচালক সত্যজিৎ রায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখ।
গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন?
Correct Answer:
গ: ১০ জুলাই ১৯৯৪
Explanation:
গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন? সঠিক উত্তর ১০ জুলাই ১৯৯৪ Nepal officially the Federal Democratic Republic of Nepal is a country in South Asia
বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গকিলোমিটার পেয়েছে ?
Correct Answer:
গ: ১৯৪৬৭ বর্গকিলোমিটার
Explanation:
বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গকিলোমিটার পেয়েছে ? সঠিক উত্তর ১৯৪৬৭ বর্গকিলোমিটার প্রশ্ন : বাংলাদেশ - ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার পেয়েছে ? উত্তর: হাজার 19467 বর্গ কিলোমিটার ব্যাখ্যা: বাংলাদেশ - ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমা ছিল 25, 6002 বর্গকিলোমিটার। 7 জুলাই 2014 হেগভিত্তিক স্থায়ী সালিসি আদালত কর্তৃক এক রায় বাংলাদেশ অর্জন করে বিরোধপূর্ণ এলাকার 19, 467 বর্গকিলোমিটার এবং ভারত 6, 135 বর্গ কিলোমিটার।
Asia Pacific Economic Co-operation ( APEC ) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের প্রধান অনুপস্থিত ছিলেন?
Correct Answer:
ঘ: জাপান
Explanation:
Asia Pacific Economic Co-operation ( APEC ) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের প্রধান অনুপস্থিত ছিলেন? সঠিক উত্তর জাপান The Asia - Pacific Economic Cooperation (APEC) is an inter - governmental forum for 21 member economies in the Pacific Rim that promotes free trade throughout the Asia - Pacific region. Following the success of ASEAN's series of post - ministerial conferences launched in the mid - 1980s, APEC started in 1989, in response to the growing interdependence of Asia - Pacific economies and the advent of regional trade blocs in other parts of the world; it aimed to establish new markets for agricultural products and raw materials beyond Europe.[5] Headquartered in Singapore.
Hubble Telescope-এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল?
Correct Answer:
ক: Endeavour
Explanation:
Hubble Telescope-এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল? সঠিক উত্তর Endeavour Hubble Telescope - এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে Endeavour নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল। হাবল স্পেস টেলিস্কোপ (প্রায়শই এইচএসটি বা হাবল হিসাবে পরিচিত) হ'ল একটি স্পেস টেলিস্কোপ যা ১৯৯০ সালে নিম্ন পৃথিবীর কক্ষপথে চালু হয়েছিল এবং এখনও চালু রয়েছে। এটি প্রথম স্পেস টেলিস্কোপ ছিল না, তবে এটি একটি বৃহত্তম এবং সর্বাধিক বহুমুখী, এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা সরঞ্জাম হিসাবে এবং জ্যোতির্বিদ্যার জন্য জনসংযোগের হিসাবে পরিচিত। হাবল টেলিস্কোপটির নাম জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবলের নামানুসারে রাখা হয়েছে এবং এটি নাসার গ্রেট অবজারভেটরিগুলির মধ্যে একটি, ক্যাম্পটন গামা রায় অবজারভেটরি, চন্দ্র এক্স - রে অবজারভেটরি এবং স্পিটজার স্পেস টেলিস্কোপ সহ।
বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা কত ?
Correct Answer:
গ: ৪৯৫ টি
Explanation:
বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা কত ? সঠিক উত্তর ৪৯৫ টি বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা ৪৯২ টি। বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯২টি উপজেলা (সর্বশেষ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা) রয়েছে।
ডেঙ্গু রোগের জীবানুবাহী মশার প্রজাতি হলো-
Correct Answer:
ক: এডিস
Explanation:
ডেঙ্গু রোগের জীবানুবাহী মশার প্রজাতি হলো- সঠিক উত্তর এডিস ডেঙ্গু রোগের জীবানুবাহী মশার প্রজাতি হলো - এডিস। এডিস এক প্রকার মশা। যেটি ডেঙ্গু ও পীতজ্বরের মতো মারাত্মক দুটি রোগের বাহক। যারা ভাইরাস ডেঙ্গু জ্বর, হলুদ জ্বর, ওয়েস্ট নাইল জ্বর, চিকুনগুনিয়া, কারণ প্রেরণ হয় পূর্ব অশ্বতুল্য মস্তিষ্কপ্রদাহ, এবং জিকা ভাইরাস অন্য অনেক সহ, কম উল্লেখযোগ্য রোগ। এই ভাইরাসগুলির সংক্রমণ সাধারণত জ্বরের সাথে থাকে এবং কিছু ক্ষেত্রে, এনসেফালাইটিস, যা মৃত্যুর কারণ হতে পারে।
রুয়ান্ডার প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
Correct Answer:
খ: ১৯ জুলাই ১৯৯৪
Explanation:
রুয়ান্ডার প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর ১৯ জুলাই ১৯৯৪ রুয়ান্ডার প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার শপথ গ্রহণ করেন ১৯ জুলাই ১৯৯৪। রুয়ান্ডা আফ্রিফার পূর্ব - মধ্যাংশের একটি রাষ্ট্র। দেশটির সরকারি নাম রুয়ান্ডা প্রজাতন্ত্র। এর রাজধানীর নাম কিগালি। এদেশে প্রায় ৮০ লাখ লোকের বাস। রুয়ান্ডার চারিদিকে রয়েছে উগান্ডা, বুরুন্ডি, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, এবং তানজানিয়া। এদেশের উর্বর ও পাহাড়ী ভূমির কারণে এর নামকরণ করা হয়েছে হাজার পাহাড়ের দেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে রুয়ান্ডাতেই জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। হুটু ও টুটসি উপজাতি জনগোষ্ঠীর এই দেশটি বিংশ শতাব্দীর শেষভাগে ১৯৯৪ সালের ভয়াবহ জাতিগত দাঙ্গা ও গৃহযুদ্ধের কারণে সারা বিশ্বের নজরে আসে। ১৯৯৪ সালে রুয়ান্ডায় হত্যাকান্ড সংঘটিত হয়। এতে আট লাখ নাগরিক নিহত হন। গণহত্যার শিকার অধিকাংশই ছিল সংখ্যালঘু তুতসি সম্প্রদায়ের।
জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
Correct Answer:
ঘ: ইউরিয়া
Explanation:
জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? সঠিক উত্তর ইউরিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানার নাম পরিবর্তন করে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল ) করা হয়েছে।
বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো-
Correct Answer:
গ: ভ্যাটিক্যান সিটি
Explanation:
বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো- সঠিক উত্তর ভ্যাটিক্যান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো - ভ্যাটিক্যান সিটি। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন ১১০ একর।
পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায় ?
Correct Answer:
খ: গোয়ালন্দ
Explanation:
পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায় ? সঠিক উত্তর গোয়ালন্দ পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল গোয়ালন্দ। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। পদ্মার সর্বোচ্চ গভীরতা ১, ৫৭১ ফুট (৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট (২৯৫ মিটার)। উৎপত্তিস্থল হতে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা - মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।
পিএলও চেয়ারম্যান ইয়াসিন আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?
Correct Answer:
ঘ: ১ জুলাই ১৯৯৪
Explanation:
পিএলও চেয়ারম্যান ইয়াসিন আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন? সঠিক উত্তর ১ জুলাই ১৯৯৪ Mahmoud Abbas (Arabic: مَحْمُود عَبَّاس, born 15 November 1935), also known by the kunya Abu Mazen, is the President of the State of Palestine and Palestinian National Authority.[6] He has been the Chairman of the Palestine Liberation Organization (PLO) since 11 November 2004, and the Palestinian president since 15 January 2005 (Palestinian National Authority since 15 January 2005, and the State of Palestine since 8 May 2005). Abbas is a member of the Fatah party and was elected Chairman of Fatah in 2009.
টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত?
Correct Answer:
ঘ: লন্ডন
Explanation:
টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত? সঠিক উত্তর লন্ডন টেমস নদীর তীরে লন্ডন শহর অবস্থিত। টেম্স নদী (River Thames) ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবাহিত অন্যতম প্রধান একটি নদী। লন্ডন শহর এই নদীর তীরে অবস্থিত। লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হবার কারণেই এই নদী বিখ্যাত, অবশ্য আরও বেশ কিছু শহর ধুয়ে দিয়ে গছে এই নদীটি। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড, রেডিং এবং উইন্ডসর। নদীর নামের উৎপত্তি ঘটেছে টেম্স উপত্যকা থেকে। এই উপত্যকাটি অক্সফোর্ড, পশ্চিম লন্ডন এবং টেম্স গেটওয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই উপত্যকাকে কেন্দ্র করেই টেম্স প্রবাহিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
Correct Answer:
খ: ডিসেম্বর ১৬, ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? সঠিক উত্তর ডিসেম্বর ১৬, ১৯৭২ ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা । কমিটি ৭১ টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে এবং ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
বি-৫২ কি?
Correct Answer:
গ: এক ধরনের বোমারু বিমান
Explanation:
বি-৫২ কি? সঠিক উত্তর এক ধরনের বোমারু বিমান বি - ৫২ এক ধরনের বোমারু বিমান। নোরা বি - ৫২ হচ্ছে সার্বিয়ার মিলিটারি টেকনিক্যাল ইনস্টিটিউট বেলগ্রেড - এর তৈরি ১৫৫ মিমি স্বচালিত কামান। এমটিআই ১৯৮৪ সালে প্রথম স্বচালিত নোরা বি (নোরা সি এর উপর ভিত্তি করে তৈরি) এর নকশা করে ফ্যাব্রিকা অটোমোবিলা পিরবোজ (পিরবোজ মোটরগাড়ি কারখানা) এর ৮x৮ ট্রাকের উপর ১৫২ মিমি নোরা এম৮৪ কামান বসানোর মাধ্যমে। এটি ছিল একটি তৃতীয় প্রজন্মের গোলন্দাজ অস্ত্র। ২০০০ সালে এমটিআই ৫২ - ক্যালিবার ১৫৫ মিমি কামান ব্যবহার করে নতুন চতুর্থ প্রজন্মের গোলন্দাজ অস্ত্র তৈরি করে যা বি - ৫২ নামে পরিচিত হয়।
বাংলাদেশে জেলার সংখ্যা কত?
Correct Answer:
গ: ৬৪টি
Explanation:
বাংলাদেশে জেলার সংখ্যা কত? সঠিক উত্তর ৬৪টি স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় এক দশক বাংলাদেশের জেলার সংখ্যা ছিল ২০টি। সামরিক শাসক লে.জে. হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতার আসার পর প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে ১৯৮৪ সালে জেলার সংখ্যা ৬৪টিতে উন্নীত করে।
মুল্য সংযোজন কর__________ কর।
Correct Answer:
ক: পরোক্ষ
Explanation:
মুল্য সংযোজন কর__________ কর। সঠিক উত্তর পরোক্ষ মুল্য সংযোজন কর - পরোক্ষ কর। মূল্য সংযোজন কর ( Value Added Tax, বা VAT), সংক্ষেপে মূসক, বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর যা যেকোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের ওপর আরোপ করা হয়ে থাকে। দেশীয় পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়, বিদেশী পণ্য আমদানী ও রপ্তানী, দেশাভ্যন্তরে সেবা বা পরিষেবার উৎপাদন, বিপণন ও বিক্রয় ইত্যাদি সকল ক্ষেত্রে মূল্য রপ্তানী কর আরোপযোগ্য।
ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে ?
Correct Answer:
ঘ: ৩১ জুলাই ২০১৫
Explanation:
ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে ? সঠিক উত্তর ৩১ জুলাই ২০১৫ ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় ৩১ জুলাই ২০১৫। ছিটমহল দ্বারা এমন অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা। বিশ্বের অনেক রাষ্ট্রের অভ্যন্তরেই অন্য রাষ্ট্রের এ ধরনের ছিটমহল রয়েছে। ২০১৫ সালের ০১ আগস্টের পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্বমোট ১৬২ টি ছিটমহল ছিল। ০১আগস্ট রাত ১২:০১ মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব - ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ছিটমহল ছিল বাংলাদেশের কুড়িগ্রামে ভারতের ছিটমহল দাশিয়ারছড়া। দাশিয়ারছড়ার ভেতরেই আছে চন্দ্রখানা নামের বাংলাদেশের একটি ছিটমহল যেটি বাংলাদেশেই থেকে যায়। এটিই পৃথিবীর একমাত্র ছিটমহল ছিল যার অভ্যন্তরে অন্য দেশের আরেকটি ছিল।
'Rotary International' কবে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯০৫ সালে
Explanation:
'Rotary International' কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯০৫ সালে 'Rotary International' প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে। রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। উচ্চস্তরের মানদণ্ড, সমাজ সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম। প্রত্যেক ব্যবসায়িক ও পেশাদার ক্লাব থেকে একজন ব্যক্তি রোটারী ক্লাবের সদস্য হয়ে থাকেন। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠানরূপে স্বীকৃত। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের মহান ব্রত নিয়ে আদর্শ সেবাপ্রদানকল্পে এ সংগঠনটি গঠন করেন। প্রতিষ্ঠাকালীন সময়েই এ সংগঠনের সদস্যপদের জন্য সীমারেখা নির্দিষ্ট করে যান। একবিংশ শতকের শুরুতে বিশ্বের দুই শতাধিক দেশ ও ভৌগোলিক এলাকায় ১.২২ মিলিয়নেরও অধিক সদস্য রয়েছে।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ?
Correct Answer:
গ: ২৫
Explanation:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ? সঠিক উত্তর ২৫ ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। যথা : ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, এবং ৯৭ = ২৫টি
জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
Correct Answer:
গ: ২৬ আক্টোবর ১৯৯৪
Explanation:
জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন? সঠিক উত্তর ২৬ আক্টোবর ১৯৯৪ জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন ২৬ আক্টোবর ১৯৯৪। ১৯৯১ মাদ্রিদ সম্মেলনে, জর্ডান মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় শান্তি চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছিল। ইজরায়েল - জর্ডান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২৬ অক্টোবর ১৯৯৪ । ১৯৯৭ সালে, ইজরায়েলি এজেন্ট কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করে জর্ডানে প্রবেশ করে এবং হযরত হামাস নেতা খালেদ মেশালকে বিষাক্ত করে। ইজরায়েল বিষ বিষাক্ততা প্রদান করে এবং কিং হুসেনের শান্তি চুক্তি বাতিল করার হুমকি দেওয়ার পরে শেখ আহমেদ ইয়াসিন সহ ডজন ডজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়।
পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ?
Correct Answer:
খ: ১৪,৯৭,৭২,৩৬৪ জন
Explanation:
পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ? সঠিক উত্তর ১৪,৯৭,৭২,৩৬৪ জন পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪, ৯৭, ৭২, ৩৬৪ জন। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ম জনশুমারি, যা ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ২০১১ সালে ৫দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১০ বছর পর পর জনশুমারি পরিচালনা করে থাকে। ২০১১ জনশুমারি তিন পর্যায়ে সম্পন্ন হয়েছে— এক. মূল গণনা, দুই. পোস্ট এনুমারেশন চেক তিন. সাধারণ গণনা: একটি নির্দিষ্ট এলাকা যাচাই। ১৬ জুলাই ২০১১ সালে জনশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪২, ৩১৯, ০০০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার ১৪.৪% এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪%। ১৫ বছরের উর্ধ্ব নারী - পুরুষের স্বাক্ষরতা হার ছিল ৫৩.০%।
বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
Correct Answer:
গ: পুণ্ড্র
Explanation:
বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? সঠিক উত্তর পুণ্ড্র প্রাচীন যুগে বাংলায় অখণ্ড কোনো রাজ্য ছিল না। ভিন্ন ভিন্ন নামে খণ্ডে খণ্ডে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল সমগ্র বাংলা। বাংলার প্রাচীনতম জনপদ বগুড়া জেলায় অবস্থিত, যার নাম মহাস্থানগড় (পুণ্ড্রনগর)। বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন। অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁ ও (সুবর্ণগ্রাম) ছিল বাংলার স্বাধীন শাসক ঈশা খাঁর রাজধানী , যেখান থেকেই শেরশাহের ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোড শুরু হয়।
আমেরিকাকে ;স্ট্যাচু অব লিবার্টি' কে দেয়?
Correct Answer:
খ: ফ্রান্স
Explanation:
আমেরিকাকে ;স্ট্যাচু অব লিবার্টি' কে দেয়? সঠিক উত্তর ফ্রান্স আমেরিকাকে ;স্ট্যাচু অব লিবার্টি' ফ্রান্স দেয়। স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে। ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন।
বাংলায় ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
Correct Answer:
গ: হাজী শরীয়তউল্লাহ
Explanation:
বাংলায় ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে? সঠিক উত্তর হাজী শরীয়তউল্লাহ মুসলমানদের ফরজ কাজসমূহ পালনে উদ্ধুদ্ধ করার আন্দোলনই ফরায়েজী আন্দোলন, যার নেতৃত্ব দেন হাজী শরীয়তউল্লাহ। তার মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তার একমাত্র পুত্র দুদু মিয়া।
মুজিবনগর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: মেহেরপুরে
Explanation:
মুজিবনগর কোথায় অবস্থিত? সঠিক উত্তর মেহেরপুরে মুজিবনগর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। এখানেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' অস্থায়ীভাবে শপথ গ্রহণ করে। উল্লেখ্য, বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের নাম পরিবর্তন করেই মুজিবনগর রাখা হয়।
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি ?
Correct Answer:
ক: হাকালুকি
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি ? সঠিক উত্তর হাকালুকি বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮, ১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪, ৪০০ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা (৪০%), কুলাউড়া (৩০%), এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ (১৫%), গোলাপগঞ্জ (১০%) এবং বিয়ানীবাজার (৫%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে।
CNN- এর পূর্ন রুপ কী?
Correct Answer:
ক: Cable News Network
Explanation:
CNN- এর পূর্ন রুপ কী? সঠিক উত্তর Cable News Network CNN - এর পূর্ন রুপ Cable News Network। Cable News Network (CNN) is a multinational news - based pay television channel headquartered in New York City. It is owned by CNN Worldwide, a unit of the WarnerMedia News & Sports division of AT&T's WarnerMedia. It was founded in 1980 by American media proprietor Ted Turner and Reese Schonfeld as a 24 - hour cable news channel. Upon its launch in 1980, CNN was the first television channel to provide 24 - hour news coverage, and was the first all - news television channel in the United States.
'Straw vote' বলতে কি বোঝায়?
Correct Answer:
ক: Unofficial poll of public opinion
Explanation:
'Straw vote' বলতে কি বোঝায়? সঠিক উত্তর Unofficial poll of public opinion 'Straw vote' বলতে বুঝায় Unofficial poll of public opinion. Straw poll, Straw vote, ও straw ballot অ্যাডহক বা বেসরকারী ভোট। এটি একটি নির্দিষ্ট বিষয়ে জনপ্রিয় মতামত প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় এবং এটি রাজনীতিবিদদের সংখ্যাগরিষ্ঠ মতামত জানতে এবং ভোট পেতে কী বলার সিদ্ধান্ত নিতে সহায়তা করে। 'Straw vote' গুলি বড় গ্রুপগুলির মধ্যে চলাচলের মধ্যে কথোপকথন সরবরাহ করে ফলস্বরূপ স্ট্রো পোলগুলি প্রায়শই এটি দেখার জন্য নেওয়া হয় যে এটির পক্ষে আরও সভার সময় উত্সর্গ করার কোনও ধারণার যথেষ্ট সমর্থন রয়েছে কিনা, এবং (যখন কোনও গোপন ব্যালট নয়) উপস্থিত থাকার জন্য দেখার জন্য প্রশ্নটির কোন দিকে রয়েছে। যাইহোক, রবার্টের আদেশের বিধি অনুসারে সভাগুলিতে স্ট্রো পোল নেওয়ার গতি অনুমোদিত নয়।
মাথাপিছু আয়ার দিক হতে বাংলাদেশ কী ধরনের দেশ?
Correct Answer:
গ: নিম্নমধ্যম আয়ের
Explanation:
মাথাপিছু আয়ার দিক হতে বাংলাদেশ কী ধরনের দেশ? সঠিক উত্তর নিম্নমধ্যম আয়ের মাথাপিছু আয়ার দিক হতে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশ। নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ নিম্ন - মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে তিন বছর আগেই। ২০১৫ সালের ১ জুলাই এ ঘোষণা দিয়েছিল বিশ্বব্যাংক। আর চলতি মাসে বাংলাদেশ অর্জন করেছে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার প্রাথমিক যোগ্যতা। এই ঘোষণা জাতিসংঘের। কিন্তু নিম্ন - মধ্যম আয়ের দেশ কী, আর উন্নয়নশীল দেশইবা আসলে কী? বাংলাদেশ যে নিম্ন আয় থেকে নিম্ন - মধ্যম আয়ের দেশ হয়েছে, তা শতভাগ নিশ্চিত। কিন্তু উন্নয়নশীল দেশ এখনই হয়ে যায়নি। ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ’—এ ঘোষণা আসার জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সাল পর্যন্ত। ঘোষণাটি দেবে জাতিসংঘ। তার পরের তিন বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত উন্নয়নশীল দেশ হিসেবে একটি কৌশলপত্র তৈরি করে বাংলাদেশ তা বাস্তবায়ন করবে।
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
Correct Answer:
ঘ: দ্বাদশ
Explanation:
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? সঠিক উত্তর দ্বাদশ ১৯৯১ সালের ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদন লাভের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রবর্তিত হয় নতুন সরকার পদ্ধতি প্রক্রিয়াকরণের কার্যকরী অধ্যায়। তৎকালীন সংসদ নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ২ জুলাই '৯১ জাতীয় সংসদে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন বিল উত্থাপিত হলে বিনা ভোটাভুটিতে ৬ আগস্ট ১৯৯১ সংসদ কর্তৃক গৃহীত হয় এবং সংসদীয় পর্যায়ক্রমিক ধারা অতিবাহিত করে ১৮ সেপ্টেম্বর প্রেসিডেন্টের অনুমোদন লাভের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান এবং ঢাকার বাইরে ৬ টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়। নবম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা , রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তিকে পর পর দু মেয়াদে সীমাবদ্ধ রাখা হয় এবং একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের স্বপদে ফিরে যাওয়ার বিধান করা হয়।
বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
Correct Answer:
খ: ১৮ বছর
Explanation:
বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর ১৮ বছর বাংলাদেশের সংবিধানের ১২২(২) অনুচ্ছেদের (খ) - তে বলা হয়েছে 'কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তাহার বয়স আঠার বৎসরের কম না হয়।
স্বাধীন বাংলাদেশেকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
Correct Answer:
ঘ: ৪ এপ্রিল ১৯৭২
Explanation:
স্বাধীন বাংলাদেশেকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? সঠিক উত্তর ৪ এপ্রিল ১৯৭২ স্বাধীন বাংলাদেশেকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে ৪ এপ্রিল ১৯৭২। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিজয়ের এ পথ - পরিক্রমা একদিকে যেমন রক্তাক্ত ছিল, তেমনি বিশ্ব মানচিত্রে আলাদা একটা অবস্থান তৈরিও সহজ ছিল না। এরপরও অনেক দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। আবার বিজয়ের পর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কিংবা পাকিস্তানের পক্ষের অনেক দেশও পরিস্থিতির কারণে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। নিচে এ তালিকাটি তুলে ধরা হলো - প্রথম স্বীকৃতি কারী দেশ ভুটান - ৬ ডিসেম্বর ১৯৭১ ২. ভারত - ৬ ডিসেম্বর ১৯৭১ ৩. পূর্ব জামানি - ১১ জানুয়ারি ১৯৭২ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ এপ্রিল ১৯৭২।
স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
Correct Answer:
গ: ৪ মার্চ ১৯৭২
Explanation:
স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়? সঠিক উত্তর ৪ মার্চ ১৯৭২ ৪ই মার্চ ১৯৭২ সালে ১০০ টাকার নোট চালু হয়
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে ?
Correct Answer:
ক: মালদ্বীপ
Explanation:
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে ? সঠিক উত্তর মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে - মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেসব দেশ সবচেয়ে অরক্ষিত অবস্থায় রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দেশটির লাখ লাখ নাগরিক নানা সময়ে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, দাবদাহ ও খরার মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে গাঙ্গেয় ব - দ্বীপের অনেক অংশ ডুবে যাবে। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন কিছু কিছু অঞ্চলের আবহাওয়ার সংকটময় অবস্থাকে আরও শোচনীয় করে তুলবে এবং উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মোটামুটি ঝুঁকিতে থাকা মানুষকে আরও বেশি হুমকির মুখে ফেলবে।
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ৪.৮ কিমি
Explanation:
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৪.৮ কিমি যমুনা নদীর ওপর নির্মিত সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি ও প্রস্থ ১৮.৫ মি.। এ সেতুর স্প্যানের সংখ্যা ৪৯ টি এবং পিলার ৫০ টি। বিশ্বব্যাংক ,এডিবি, জাপান ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় তৈরি এ সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৪ সালের ১৬ অক্টোবর এবং উদ্ধোধন করা হয় ১৯৯৮ সালের ২৩ জুন।
জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
Correct Answer:
খ: ৭ টি
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? সঠিক উত্তর ৭ টি জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭টি। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানেমুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।