general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
আফগান সরকারের প্রধান কে ?
Correct Answer:
ক: মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
MRT এর পূর্ণরুপ কী?
Correct Answer:
খ: Mass Rapid Transit .
Explanation:
MRT এর পূর্ণরুপ কী? সঠিক উত্তর Mass Rapid Transit . MTR এর পূর্ণরুপ হলো - Mass Rapid Transit. ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানজট নিরসনের জন্য ২০১৬ সালে - Dhaka Mass Rapid Transit Development project হাতে নেওয়া হয়। এ প্রজেক্টের আওতায় ২০.১ কিমিদৈর্ঘ্যের রেলপথ তৈরি করা হবে।
ইসলামী সহযোগীতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত?
Correct Answer:
খ: 3
Explanation:
ইসলামী সহযোগীতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত? সঠিক উত্তর 3 ইসলামী সহযোগীতা সংস্থা (ওআইসি) এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এর দাপ্তরিক ভাষা ৩টি। যথাঃ আরবি, ফারসি ও ইংরেজি। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ৫৭টি। উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে OIC এর ২য় সম্মেলনে ৩২তম দেশ হিসেবে বাংলাদেশ এই সংস্থাটির সদস্যপদ লাভ করে।
জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: জাপান
Explanation:
জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর জাপান G - 7 (Group of seven ) এর ৪২ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় (২৪ - ২৫ আগস্ট, ২০১৯) ফ্রান্সের বিয়ারিৎসে । উল্লেখ্য যে, G - 7 বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের (কানাডা , ফ্রান্স , জার্মানি , ইতালি, যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য জাপান ) একটি সংঘ।
‘স্ফুলিং’ ছায়াছবির পরিচালক কে?
Correct Answer:
ক: তৌকির আহমে
বাংলাদেশের সংবিধান গণপরিষদ উত্থাপিত হয় ১৯৭২ সালের-
Correct Answer:
খ: ১২ অক্টোবর
Explanation:
বাংলাদেশের সংবিধান গণপরিষদ উত্থাপিত হয় ১৯৭২ সালের- সঠিক উত্তর ১২ অক্টোবর ৪ ঠা নভেম্বর সংবিধান দিবস।
বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি?
Correct Answer:
ক: ময়মনসিংহ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে?
Correct Answer:
ঘ: কাজী সালাউদ্দিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৭২
Explanation:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়? সঠিক উত্তর ১৯৭২ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। BCB মূলত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এদেশের ক্রিকেটের মানোন্নয়ন, মাঠ পরিচালনা, খেলার মাঠ নির্ধারণ, দলের সফর, দল পরিচালনাসহ জাতীয় দল নির্বাচনে প্রধান ভূমিকা রাখে এই সংস্থাটি।
বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায় ?
Correct Answer:
গ: ফ্রাঙ্কফুর্ট
Explanation:
বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায় ? সঠিক উত্তর ফ্রাঙ্কফুর্ট প্রায় ৫০০ বছর ধরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রতিবছর অক্টোবর মাসের মাঝামাঝি ৫ দিন ব্যাপী হয়ে আসছে বিশ্বের বৃহত্তম বই মেলা। সাধারণ ক্রেতার জন্যে সবচেয়ে বড় বইমেলা হচ্ছে কলকাতা বইমেলা যা সল্টলেকে অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ১৯৭২ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতির এক আদেশবলে (রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ৯৪, ১৯৭২) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ১৯৮২ সাল পর্যন্ত এটি ত্রাণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের অধীন ছিল এবং ১৯৮২ - ২০০১ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হলে, এ ট্রাস্টকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়।
বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায়?
Correct Answer:
গ: কক্সবাজার
Explanation:
বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায়? সঠিক উত্তর কক্সবাজার কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ১২০ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। তাই কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়।
ছয় দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়?
Correct Answer:
খ: লাহোর
Explanation:
ছয় দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়? সঠিক উত্তর লাহোর ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতারা একটি সম্মেলনের আহ্বান করেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু লাহোর পৌঁছান। সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক 'ছয় দফা' প্রস্তাব পেশ করলে সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করেন এবং ছয় দফা সাংবাদিকদের সামনে প্রকাশ করে ঢাকায় ফিরে আসেন। একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে 'আমাদের বাঁচার দাবিঃ ছয় - দফা কর্মসূচী' শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
Correct Answer:
ক: মহাস্থানগড়
"আকবর নামা' গ্রন্থের লেখক কে?
Correct Answer:
ক: আবুল ফজল
৬-দফা দাবী কে উত্থাপন করেন?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশে সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
Correct Answer:
ঘ: কর্ণফুলি
Explanation:
বাংলাদেশে সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? সঠিক উত্তর কর্ণফুলি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলি । উল্লেখ্য, কর্ণফুলি নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র কর্ণফুলি নদীর উপরে অবস্থিত।
বাংলাদেশের কোন পণ্য সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশক (জি.আই ) সনদ পায়?
Correct Answer:
খ: জামদানি শাড়ি
Explanation:
বাংলাদেশের কোন পণ্য সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশক (জি.আই ) সনদ পায়? সঠিক উত্তর জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম জি. আই পণ্য হিসেবে ১৭ নভেম্বর, ২০১৬ সালে স্বীকৃতি পায় জামদানি শাড়ি । এছাড়া আরো দুটি পণ্য ইলিশ ও ক্ষীরশাপাতি আমকে জি. আই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যথাক্রমে ৬ আগস্ট , ২০১৭ এবং ২৭ জানুয়ারি, ২০১৯ তারিখে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
Correct Answer:
গ: ১১টি
Explanation:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? সঠিক উত্তর ১১টি স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই, ১৯৭১ সালে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব - সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়।
‘এসডিজি’ এর Goal কয়টি?
Correct Answer:
ঘ: ১৭টি
Explanation:
‘এসডিজি’ এর Goal কয়টি? সঠিক উত্তর ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্য ১৭টি। এগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (SDG) এর মেয়াদ ২০১৬ - ৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশ প্রথম লোহার খনি আবিস্কৃত হয় কোথায়?
Correct Answer:
গ: দিনাজপুর
Explanation:
বাংলাদেশ প্রথম লোহার খনি আবিস্কৃত হয় কোথায়? সঠিক উত্তর দিনাজপুর উন্নত মানের আকরিক ম্যাগনেটাইট রয়েছে ৫০০ - ৬০০ মিলিয়ন টন।
১৪ -তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: জাপান
Explanation:
১৪ -তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর জাপান জাপান ২০১৯ সালের ২৮ - ২৯ জুন ১৪ তম G - 20 সম্মেলন আয়োজন করে। ২০২০ সালে সৌদি আরবে ১৫ তম এবং ২০২১ সালে ইতালিতে ১৬ তম G - 20 সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
Correct Answer:
ঘ: ভুটান
‘মুজিবনগর সরকার’ কখন গঠিত হয়?
Correct Answer:
খ: ১০ এপ্রিল, ১৯৭১
Explanation:
‘মুজিবনগর সরকার’ কখন গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল, ১৯৭১ বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয় এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে শপথ গ্রহণ করে।
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আর্ন্তজাতিক নারী দিবস?
Correct Answer:
খ: ৮ মার্চ
Explanation:
আর্ন্তজাতিক নারী দিবস? সঠিক উত্তর ৮ মার্চ ১৮৫৭ খিষ্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘন্টা নির্দিষ্ট করা কাজের অমানবিক পরিবেশে বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিল সুতা কারখানার নারী শ্রমিকেরা সেই মিছিলে সরকার লাঠিয়াল বাহিনীর দমন - পীড়ন সালের ২৮ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে ডেমোক্রেট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক ক্লোরা নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয় । ক্লারা একজন জার্মান রাজনীতিবিদ জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পূর্বে থেকেই এই দিবসটি পালিত হতে থাকে ১৯৭৫ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়
১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয়?
Correct Answer:
গ: গণপরিষদে
Explanation:
১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয়? সঠিক উত্তর গণপরিষদে ডঃ কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যসংখ্যা বিশিষ্ট কমিটি গঠন করে এ কমিটি ১৯৭২ সালের ১১ অক্টোবর মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন কাজ শেষ করে। দীর্ঘ সময় ধরে আলাপ - আলোচনার পর ১৯৭২ এর সংবিধান গণপরিষদে পাস হয়। আর ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবসের সংবিধান কার্যকর হয়। ৪ নভেম্বর সংবিধান দিবস পালিত হয়
"ন্যাকামিটা এখন রাখো' বাক্যে 'ন্যাকমি' শব্দের সঙ্গে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
ক: নিরর্থকতা
Explanation:
"ন্যাকামিটা এখন রাখো' বাক্যে 'ন্যাকমি' শব্দের সঙ্গে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর নিরর্থকতা নিরর্থকভাবেও টি/টা ব্যবহৃত হতে পারে। যেমন - সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা এখন রাখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন?
Correct Answer:
ক: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন? সঠিক উত্তর ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধুর ১৯৭৪ সালের ২৫ শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে প্রথমবারের মতো আমাদের মাতৃভাষা বাংলায় ভাষণ দেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষার লাভ করে নতুন মর্যাদা।
জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
Correct Answer:
গ: ইউনেস্কো
Explanation:
জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর ইউনেস্কো ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে UNESCO এর ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
কোন দেশের মন্ত্রিসভার অর্ধেক সদস্যই নারী?
Correct Answer:
ক: দক্ষিণ আফ্রিকা
Explanation:
কোন দেশের মন্ত্রিসভার অর্ধেক সদস্যই নারী? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা মন্ত্রিসভার ২৮ সদস্যের ১৪ জনই নারী।
'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: নিউইয়র্ক
Explanation:
'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্যজর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্করের উদ্যোগ্যে ১ আগস্ট , ১৯৭১ সালে ' Concert for Bangladesh ' এর আয়োজন করা হয়। উল্লেখ্য, জর্জ হ্যারিসনের ব্যান্ড দলের নাম ছিল' বিটলস ' (১৯৬০ সালে প্রতিষ্ঠিত)।
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ এর?
Correct Answer:
ঘ: ৩ মার্চ
Explanation:
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ এর? সঠিক উত্তর ৩ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ সালের ৩ মার্চ । সারাদেশে ছড়িয়ে পড়েছিল আন্দোলন এদিন বঙ্গবন্ধুর নির্দেশে ও উপস্থিতিতে স্বাধীনবাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পল্টন ময়দানে আয়োজিত জনসভায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ।ইশতেহারে বলা হয় ৫৪ হাজার ৫০৬ বর্গমাইল বিস্তৃত এলাকা সাত কোটি মানুষের আবাসিক ভূমি হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বাংলাদেশ । স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সংগীতটি। পাকিস্তানি পতাকার বদলে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার ও উত্তোলনের নির্দেশনা দেওয়া হয় । বঙ্গবন্ধুকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয় ।জয়বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে ।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
Correct Answer:
খ: ইউনেস্কো
Explanation:
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর ইউনেস্কো অক্টোবর ২৪ - ২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আস্ত র্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই - বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০ অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।
জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ?
Correct Answer:
ঘ: FAO
Explanation:
জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ? সঠিক উত্তর FAO ১৬ অক্টোবর , ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের FAO( Food and Agriculture Organization ) খাদ্যব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। FAO এর সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত এবং এ প্রতিষ্ঠানের বর্তমান সদস্যরাষ্ট্র - ১৯৭ টি । ILO হলো একটি আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। WB হলো আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা। আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থা হলো IMF ।
সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত?
Correct Answer:
গ: ২৫ বছর
Explanation:
সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর ২৫ বছর বাংলাদেশের সংবিধানের ৬৬ (১) অনুচ্ছেদবলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। বাংলাদেশের সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদবলেবাংলাদেশের রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স ৩৫ বছর এবং বাংলাদেশে ভোটার তালিকায় নামভুক্তির জন্য বাংলাদেশের নাগরিকদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হয়।
‘‘মুক্তির গান’’ চলচ্চিত্র কে পরিচালনা করেছেন?
Correct Answer:
ঘ: তারেক মাসুদ
Explanation:
‘‘মুক্তির গান’’ চলচ্চিত্র কে পরিচালনা করেছেন? সঠিক উত্তর তারেক মাসুদ তারেক মাসুদের কিচু উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রঃ সোনার বেড়ি (১৯৮৫); আদমসুর(১৯৮৯), ইউনিসন(১৯৯৪), মুক্তির গান(১৯৯৫), মুক্তির কথা(১৯৯৬), ভয়েসের অব চিলড্রেন (১৯৯৭), ইন দ্য নেম অব সেফটি (১৯৮৯), নারীর কথা(২০০০), মাটির ময়না (২০০২), এ কাইন্ড অব চাইল্ডহুড(২০০২), অন্তর্যাত্রা (২০০৬), রানওয়ে(২০১০), কাগজের ফুল(নির্মাণ করা পরিকল্পনা ছিল)
মুজিবনগর সরকার কোন তারিখে শপথ নেয়?
Correct Answer:
ক: ১৭ এপ্রিল, ১৯৭১
Explanation:
মুজিবনগর সরকার কোন তারিখে শপথ নেয়? সঠিক উত্তর ১৭ এপ্রিল, ১৯৭১ ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। উল্লেখ্য , ১০ এপ্রিল , ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ীসরকার বা 'মুজিবনগর সরকার ' গঠিত হয়। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।১৯৭১ সালের, ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন যা ২০১৭ সালের ৩০ অক্টোবরে ইউনেস্কোরডকুমেন্টরি হেরিটেজ হিসেবে স্বীকৃতি লাভ করে।
বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে?
Correct Answer:
ক: ২০০০ সালে
Explanation:
বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে? সঠিক উত্তর ২০০০ সালে ২৬ জুন, ২০০০ সালে বাংলাদেশ দশম দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা লাভ করে ।উল্লেখ্য , বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ১০ - ১৪ নভেম্বর, ২০০০ সালে প্রথম টেস্টে অংশগ্রহণ করে এবং ৩৫ তম টেস্টে প্রথম জয়লাভ করে।
সরকার ঘোষিত 'ঐতিহাসিক দিবস' কোনটি?
Correct Answer:
খ: ৭ মার্চ
বাংলাদেশের প্রথম দ্বি-পাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছে?
Correct Answer:
খ: ভুটান
Explanation:
বাংলাদেশের প্রথম দ্বি-পাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছে? সঠিক উত্তর ভুটান বাংলাদেশের প্রথম দ্বি - পাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি বা PTA (Preferential Trade Agreement) স্বাক্ষরিত হয় ভুটানের সাথে ৬ ডিসেম্বর, ২০২০ সালে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়?
Correct Answer:
ক: ১২ মে ২০১৮
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়? সঠিক উত্তর ১২ মে ২০১৮ বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ (BS - 1) বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। কেনেডি স্পেস সেন্টার থেকে ১১ মে ২০১৮, বাংলাদেশের মান সময় ১২ মে রাত ০২:১৪ তে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ উৎক্ষেপণ করা হয়। এই প্রকল্পটি ডাকও টেলিযোগাযোগ মন্ত্রলায়ের অধীন । বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তিবায়িত হয় এবং এটি ফালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেরোড উৎক্ষেপণ ছিল।
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় -
Correct Answer:
ঘ: ১৭৯৩ সালে
Explanation:
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় - সঠিক উত্তর ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে (২৩ মার্চ) বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ১৭৬৪ সালে ইংরেজ ও মীর কাশিমের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে (২৩ মার্চ) বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ১৭৬৪ সালে ইংরেজ ও মীর কাশিমের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় । লর্ড ক্লাইভ ১৭৬৫ সাল দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। ইংরেজরা ১৭০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দূর্গ নির্মাণ করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: 1974
Explanation:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1974 বাংলাদেশের স্বাধীনতার পূর্বের পরিসংখ্যান ব্যবস্থা চালু ছিল, কিন্তু সেগুলোর পরিষংখ্যাসের প্রায়ই ভুল - ক্রটি পরিলক্ষিত হত। এর পরিপ্রেক্ষিতে ১৯৭৪ সারের আগস্ট মাসে পূর্ববর্তী বৃহত্তর চারটি পরিসংখ্যান সংস্থার (পরিসংখ্যান ব্যুরো, কৃসি পরিসংখ্যান ব্যুরো, কৃষি শুমারি কমিশন এবং আদশমুমারি কমিশন) অবলুপ্তি ঘটিয়ে “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো” প্রতিষ্ঠা করা হয়।
হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয় -
Correct Answer:
খ: ডায়াস্টোল
Explanation:
হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয় - সঠিক উত্তর ডায়াস্টোল হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে ডায়াস্টােল এবং সংকোচনকে সিস্টোল বলে। হাইপারটেনশন হলো উচ্চরক্তচাপ । যখন কোনো ব্যক্তির রক্তের চাপ সবসময়ে স্বাভাবিকের চেয়ে উর্দ্ধে থাকে তখন হাইপারটেনশন হয়।
করোনার ভ্যাক্সিন প্রস্তুতকারক ‘সিনোভ্যাক বায়োটেক’ কোন দেশের প্রতিষ্ঠান?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
করোনার ভ্যাক্সিন প্রস্তুতকারক ‘সিনোভ্যাক বায়োটেক’ কোন দেশের প্রতিষ্ঠান? সঠিক উত্তর চীন করোনার ভ্যাক্সিন প্রস্তুতকারক 'সিনোভ্যাক বায়োটেক' চীনা প্রতিষ্ঠান। উল্লেখ্য, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করে 'Sputnik - V' নামের ভ্যাকসিন। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার নাম AZD1222, যার প্রাথমিক নাম দেওয়া হয়েছে ChAdOx 1 nCoV - 19.
বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরনের?
Correct Answer:
ঘ: সংসদীয় গণতন্ত্র
বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম কী?
Correct Answer:
গ: স্ট্র্যাটোমন্ডল
Explanation:
বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম কী? সঠিক উত্তর স্ট্র্যাটোমন্ডল বায়ুমন্তলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্যাটোমন্ডল , ওজোনস্তর বায়ুমন্ডলের এ স্তরে অবস্থিত। ভূ - পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে ট্রপোমন্ডল বলে। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ এ স্তরে ঘটে । তাপমন্ডলের নিম্ন অংশকে আয়নমন্ডল বা আয়নোস্ফিয়ার বলে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে।
দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ি বন্দরটি কোথায় নির্মাণ করা হবে?
Correct Answer:
ক: কক্সবাজার
Explanation:
দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ি বন্দরটি কোথায় নির্মাণ করা হবে? সঠিক উত্তর কক্সবাজার দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে মাতারবাড়ী, কক্সবাজারে। বন্দরের জেটির দৈর্ঘ্য হবে ২২০ মিটার।
২০২১ সালে কোন শিক্ষা প্রতিষ্ঠানটির শতবর্ষ পালিত হয়?
Correct Answer:
গ: ঢাকা বিশ্ববিদ্যালয়