general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
Correct Answer:
খ: মাউন্ট এভারেস্ট
Explanation:
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট, যা নেপালে সগরমাথা এবং ত্বিএত চেহামোলাংমা নামে পরিচিতি বিশ্বের সর্বো্চ্ পবর্তশৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমালয় পবর্তমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) হলেও পৃথীবির কেন্দ্র গতে এই শৃঙ্গের দূরত্ব সর্বাধিক নয়। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত মাউন্ট এভারেস্টর শীর্ষবিন্দু দিয়ে গেছে। উল্লেখ্য, কেওক্রান্ড বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পবর্তশৃঙ্গ। এটি বান্দরবানে রুমায় অবস্থিত। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর প্রান্তে অবস্থিত মাউন্ট কিলিমানজারোকে “Roof of the Africa” বলা হয়।
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
Correct Answer:
ঘ: ডব্লিউএফপি
Explanation:
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর ডব্লিউএফপি সংঘাত এবং যুদ্ধকবলিত এলাকগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে শান্তি তে নোবেল পুরস্কার পেয়েছে জাতিংঘের অঙ্গ সংস্থা 'বিশ্ব খাদ্য কর্মসূচি বা World Food Programme (WFP).
আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: খাগড়াছড়ি জেলায়
Explanation:
আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? সঠিক উত্তর খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি সদর থেকে ৭ কিঃমিঃ দূরে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের পাশে আলুটিলা প্রাকৃতিক গুহা অবস্থিত।
Which of the following Arabic countries had signed agreement establishing diplomatic relation with Israel in 2020?
Correct Answer:
B: United Arab Emirates
আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে?
Correct Answer:
ক: ১০ ডিসেম্বর
Explanation:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে? সঠিক উত্তর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘরের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও ‘সর্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে ও তারিখে নিধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
বাংলায় সেন বংশের (১০৭০ - ১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
Correct Answer:
ঘ: কেশব সেন
Explanation:
বাংলায় সেন বংশের (১০৭০ - ১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন? সঠিক উত্তর কেশব সেন সেন বংশের শেষ সফল শাসক লক্ষণ সেন হলেও তিনি সেন বংশের সর্বশেষ শাসনকর্তা নন। কেননা বখতিয়ার খলজির বাংলা আক্রমনের পর তিনি নদীয়া থেকে বিক্রমপুরে পালিয়ে যান। সেখানে অল্প কিছু দিন শাসনকার্য চালানোর পর ১২০৬ সালে মৃত্যুবরণ করলে যথাক্রমে তাঁর পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন ১২৩০ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কী নামে পরিচিত?
Correct Answer:
গ: গ্রাউন্ড জিরো
‘সিরাজাম মুনীরা’ কোন ভাষায় রচিত গ্রন্থ?
Correct Answer:
ক: বাংলা
Explanation:
‘সিরাজাম মুনীরা’ কোন ভাষায় রচিত গ্রন্থ? সঠিক উত্তর বাংলা ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫২ সালে। সিরাজাম মুনীরা'র আভিধানিক অর্থ হলো 'আলোর পথ' । 'আলোকিত সূর্য'। গ্রন্থটিতে যাদের নিয়ে কবিতা লেখা। হয়েছে তারা পৃথিবীর তৎকালীন ও অনাগত মানুষের জন্য আলোর পথ দেখিয়েছেন। তারা সেই আলোকিত সূর্য যাদের আলোকে সভ্যতা, মানবতা ও মানুষের সঠিক পথে চলার পথ দেখে চলবে পৃথিবীর মানুষ। সেই সময় থেকে কেয়ামত পর্যন্ত সেই পথের প্রধান পথ নির্দেশক হলেন আখেরী নবী হযরত মোহাম্মদ (সাঃ)। এই কাব্যের প্রথম কবিতার নাম 'সিরাজাম মুনীরা মোহাম্মদ মোস্তফা
অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিল?
Correct Answer:
গ: আকবর
Explanation:
অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিল? সঠিক উত্তর আকবর অনূর্ধ্ব - ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক ছিলন আকবর আলী। উল্লেখ্য, অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। এতে অংশগ্রহণকারী দেশ ছিলো ১৬টি। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ৯ ফেব্রুয়ারি ২০২০ সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী।
UNESCO Memory of the World International' এ কার ভাষণ অন্তর্ভূক্ত হয়েছে?
Correct Answer:
খ: শেখ মুজিবুর রহমান
Explanation:
UNESCO Memory of the World International' এ কার ভাষণ অন্তর্ভূক্ত হয়েছে? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান অক্টোবর ২৪ - ২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্তর্জাতিক পরার্মশক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থকেপাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই - বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভক্তির সুপারিম করে। এরপর ৩০ শে অক্টোবর ২০১৭ সালে UNESCO' র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এর অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে UNESCO’র এ যাবৎ স্বীকৃতি প্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহাসৌর মধ্যে প্রথম অলিখিত ভাষণ।
SDG এর লক্ষ্যমাত্রা কয়টি?
Correct Answer:
গ: ১৭টি
Explanation:
SDG এর লক্ষ্যমাত্রা কয়টি? সঠিক উত্তর ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বা বৈশ্বিক লক্ষ্যগুলি হলো ১৭টি আন্তঃসংযুক্ত বৈশ্বিক লক্ষ্যগুলির একটি সংগ্রহ যা "সকলের জন্য একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ অর্জনের পরিকল্পনা হিসাবে তৈরি করা হয়েছে। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং “টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা” হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে।টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্যগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
বাংলাদেশ কবে আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদস্যপদ লাভ করে?
Correct Answer:
ঘ: ২২ জুন, ১৯৭২
Explanation:
বাংলাদেশ কবে আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ২২ জুন, ১৯৭২ বাংলাদেশ ২২ জুন, ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদস্যপদ লাভ করে। আস্ত র্জাতিক শ্রম সংস্থা শ্রমিক - কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ - সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালে ১১ এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়।
কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? সঠিক উত্তর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে।
ইউরোপের দ্বার বলা হয়
Correct Answer:
ক: ভিয়েনা
Explanation:
ইউরোপের দ্বার বলা হয় সঠিক উত্তর ভিয়েনা মস্কো, রোম, প্যারিস ইত্যাদি ইউরোপীয় দেশের গুরুত্বপূর্ণ শহর থেকে মোট আটটি রেলপথ অস্ট্রিয়ার ভিয়েনায় মিলিত হয়েছে বলে ভিয়েনাকে ইউরোপের প্রবেশদ্বার বলে
গ্রিন হাউজ কি?
Correct Answer:
খ: কাঁচ নির্মিত সবুজ ঘর
Explanation:
গ্রিন হাউজ কি? সঠিক উত্তর কাঁচ নির্মিত সবুজ ঘর গ্রীন হাউজ হলো কাঁচের তৈরি ঘর যার ভেতর গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে তীব্র ঠাণ্ডার হাত থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রীন হাউজ তৈরি করা হয়। গ্রীন হাউজ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। গ্রীন হাউজ ইফেক্ট বলতে মূলত তাপ আটকে রেখে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে বুঝায়। এর ফলে উত্তাপ অনেক বেড়ে যাবে যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে।
UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: প্যারিস
Explanation:
UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিস ইউনেস্কোর প্রধান কার্যালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। UNESCO এর পূর্ণরূপ হলো United Nations Educations Scientific and Cultural Organization. ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এই সংস্থার কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।
নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম?
Correct Answer:
ক: মালদ্বীপ
যে জায়গায় বিমান রাখা হয় তাকে বলা হয়-
Correct Answer:
খ: Hanger
Explanation:
যে জায়গায় বিমান রাখা হয় তাকে বলা হয়- সঠিক উত্তর Hanger যে জায়গায় বিমান রাখা হয় তাকে বলা হয় Hangar. Arsenal হলো অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদের কারখানা। Aerodrome হলো বিমান ঘাঁটি। Runway হলো বিমান উঠা ও নামার জন্য পথ ।
‘কাগমারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়-
Correct Answer:
গ: সন্তোষে
Explanation:
‘কাগমারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়- সঠিক উত্তর সন্তোষে ১৯৫৭ সালের ৬ - ১০ ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের ans. C অজপাড়াগাঁ সন্তোষ - কাগমারীতে 'কাগমারী সম্মেলন' অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছিলেন। এর মধ্যে তার অবিস্মরণীয় কীর্তি ১৯৫৭ সালের 'কাগমারী সম্মেলন'। বাংলাদেশের রাজনীতিতে এর তাৎপর্য বিশেষভাবে স্বীকৃত। ঐতিহাসিক কাগমারী সম্মেলনের মাধ্যমেই তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও স্বাধীকার আন্দোলনের সূচনা হয়। সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এ অঞ্চলের জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতন করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাগমারী সম্মেলনে মওলানা ভাসানী যে গুরুত্বপূর্ণ ও জ্বালাময়ী বক্তব্য দেন তা আজও আমাদের দেশের স্বাধীনতা - সার্বভৌমত্ব, পতাকা - মানচিত্র রক্ষার সংগ্রামে এবং সাম্রাজ্যবাদ - আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম ও লড়াইয়ে এখনো অনুপ্রেরণা যোগায়।
মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোড ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?
Correct Answer:
গ: এপ্রিল ১২, ১৯৭১
Explanation:
মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোড ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়? সঠিক উত্তর এপ্রিল ১২, ১৯৭১ ৪ এপ্রিল বেসরকারিভাবে বাংলাদেশ বাহিনী গঠিত হয়। ১১ এপ্রিল এ বাহিনীকে সম্প্রসারণ করে পুনর্গঠন করা হয়। এরপর ১২ এপ্রিল লেফটেন্যান্ট কর্ণেল এম. এ. রবকে চিফ অব স্টাফ করে আনুষ্ঠানিকভাবে এ বাহিনীর কার্যক্রম শুরু করা হয় এবং একই সাথে কলকাতার ৮ নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর স্থাপিত হয়।
কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?
Correct Answer:
গ: George Harrison
Explanation:
কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? সঠিক উত্তর George Harrison বিখ্যাত গায়ক George Harrison ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের 'বাংলাদেশ' নামে গেয়েছিলেন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ | অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে Electoral College ভোটের সংখ্যা কতটি?
Correct Answer:
গ: 538
Explanation:
যুক্তরাষ্ট্রের নির্বাচনে Electoral College ভোটের সংখ্যা কতটি? সঠিক উত্তর 538 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ভর করে মোট ৫৩৮. জন ইলেক্টর বা নির্বাচকের ভোটের উপর। প্রতিটি রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে এসব নির্বাচকের সংখ্যা নির্ধারিত থাকে । নির্বাচনে জিততে হলে প্রয়োজন ন্যূনতম ২৭০ ইলেক্ট্রোরাল ভোট।
মানব উন্নয়ন সূচক, ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
Correct Answer:
গ: ১৩৩
জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?
Correct Answer:
ক: ২৪ অক্টোবর
Explanation:
জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর ২৪ অক্টোবর প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের সময়কাল কোনটি?
Correct Answer:
গ: ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের সময়কাল কোনটি? সঠিক উত্তর ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছিল। তবে এর মধ্যে কোভিড মহামারী শুরু হলে এই বর্ষের অনুষ্ঠান আয়োজন ব্যাহত হয়। এরপর মুজিববর্ষের সময়কাল ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।
বাংলাদেশের সুপ্রিমকোর্টের বিভাগ কয়টি?
Correct Answer:
ঘ: ২টি
'রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ' - বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
Correct Answer:
খ: ৭(১)
জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়
Correct Answer:
ক: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে
Explanation:
জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
Correct Answer:
গ: তত্ত্বাবধায়ক সরকার
Explanation:
বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল? সঠিক উত্তর তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। উলেখ্য, ১৯৯৬ সালের ২৭ মার্চে সংশোধনীর মাধ্যমে সংবিধানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ - নিদলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জসিম উদ্দন সরকার এই সংশোধনীটি উত্থাপন করেন। এটি ২৬৮ - ০ ভোটে পাস হয়। রাষ্ট্রপতির অনুমোদন পায় ২৮ মার্চে। উচ্চ আদালতের আদেশে ২০১১ সালে এই সংশোধনীটি বাতিল হয়।
কোন দুইটি দেশের মধ্যে Ashes Trophy খেলা হয়?
Correct Answer:
ঘ: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
Explanation:
কোন দুইটি দেশের মধ্যে Ashes Trophy খেলা হয়? সঠিক উত্তর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই দুইটি দেশের মধ্যে Ashes Trophy (ক্রিকেট) খেলা হয় ।
মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
ক: ক্যাপ্টেন এম. মনসুর আলী
Explanation:
মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি (রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত) তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীএবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এম মনসুর আলী মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়
সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
Correct Answer:
ক: ৪র্থ তফসিল
Explanation:
সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? সঠিক উত্তর ৪র্থ তফসিল সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে ৪র্থ তফসিলের অপব্যবহার করা হয়। বাংলাদেশে সংবিধানে মোট ৭টি তফসিল আছে। এগুলো হলোঃ ১মঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন; ২য়ঃ বিলুপ্ত; ৩য়ঃ শপথ ও ঘোষণা;৪র্থঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী; ৫মঃ ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স। ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ: ৬ষ্ঠঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা ৭মঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতা ঘোষণাপত্র।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ৬.১৫ কি.মি
Explanation:
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৬.১৫ কি.মি পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার।
'বার ভূঁইয়া’ বলা হত কোন আমলের জমিদারদেরকে?
Correct Answer:
খ: মুঘল আমল
Explanation:
'বার ভূঁইয়া’ বলা হত কোন আমলের জমিদারদেরকে? সঠিক উত্তর মুঘল আমল বাংলার ইতিহাসে বার ভূঁইয়াদের আবির্ভাব ষোল শতকের মাঝামাঝি হতে সতের শতকের মধ্যবর্তী সময়ে। এই সময়ে মুঘলদের বিরুদ্ধে যাঁরা নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, ঐতিহাসিক দৃষ্টিতে তাঁরাই ‘বার ভূঁইয়া'। উল্লেখ্য, সম্রাট আকবর সমগ্র বাংলার উপর তাঁর অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নি। বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। জমিদারগণ তাঁদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। এদের শক্তিশালী সৈন্য ও নৌ - বহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য এঁরা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাংলার ইতিহাসে এ জমিদারগণ 'বার ভূঁইয়া' নামে পরিচিত। এ 'বার' বলতে বারজনের সংখ্যা বুঝায় না। ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক জমিদারদের বোঝাতেই 'বার' শব্দটি ব্যবহার করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ৬ দফা কর্মসূচি ঘোষণা হয় কবে
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ৬ দফা কর্মসূচি ঘোষণা হয় কবে সঠিক উত্তর ১৯৬৬ সালে ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মিলনে বঙ্গবন্ধু ৫ ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন এবং এই কর্মসূচীকে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ বলে অভিহিত করেন। ঐতিহাসিক ৬ দফা দিবস ৭ জুন।
‘আমার কিছু কথা' গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ক: শেখ মুজিবুর রহমান
Explanation:
‘আমার কিছু কথা' গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান 'আমার কিছু কথা' গ্রন্থটির লেখক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরো তিনটি গ্রন্থ হলোঃ ‘অসমাপ্ত আত্মজীবনী', 'কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন'।
বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন
Correct Answer:
ক: ১৯৭২
কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোণায়?
Correct Answer:
খ: গারো
Explanation:
কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোণায়? সঠিক উত্তর গারো নেত্রকোনার 'বিরিশিরি'তে গারো উপজাতিটির আবাসস্থল। উপজাতীয় কালচারাল একাডেমী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত। এই সকল নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও উন্নয়নের জন্য ১৯৭৭ সালে উপজাতীয় কালচারাল একাডেমী প্রতিষ্ঠিত হয়। এর প্রথম পরিচালক ছিলেন সিস বিভা সাংমা ।
ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম কি?
Correct Answer:
গ: বিজয় কেতন
Explanation:
ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম কি? সঠিক উত্তর বিজয় কেতন ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম বিজয় কেতন। বিজয় উল্লাস অবস্থিত কুষ্টিয়ায়। বিজয় ৭১ অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (স্থপতিঃ শ্যামল চৌধুরী)।
বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
Correct Answer:
ঘ: মেসোপটেমীয়
শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?
Correct Answer:
গ: জুলি ও কুরী পদক
Explanation:
শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন? সঠিক উত্তর জুলি ও কুরী পদক চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটি সভায় শোষিত এবং নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি' শান্তি পদক প্রদানের ঘোষণা দেয়া হয় ১০ অক্টোবর, ১৯৭২ সালে। বিশ্বের ১৪০টি দেশের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর ১৯৭৩ সালের মে মাসে বিশ্ব শান্তি পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় দু'দিনব্যাপী Asian Peace & Security Conference. ঐ সম্মেলনের দ্বিতীয় দিন ২৩ মে, ১৯৭৩ জাতীয় সংসদের উত্তর প্লাজার উন্মুক্ত চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি' শান্তি পদক পরিয়ে দেন।
বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
Correct Answer:
খ: IMFএর Bailout package-এর মাধ্যমে
Explanation:
বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়? সঠিক উত্তর IMFএর Bailout package-এর মাধ্যমে বাণিজ্য ভারসাম্য (Balance of Trade) হচ্ছে কোন দেশের অর্থনীতির একটি নির্দিষ্ট সময়ের মোট রপ্তানি ও মোট আমদানির আর্থিক মূল্যের পার্থক্য। একে নীট রপ্তানিও বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে এটি একটি দেশের আমদানি ও রপ্তানির মধ্যকার সম্পর্ক। ইতিবাচক ভারসাম্যকে বাণিজ্য উদ্বৃত্ত বলে যখন আমদানির থেকে রপ্তানি বেশি হয়; নেতিবাচক ভারসামকে বলা হয় বাণিজ্য ঘাটতি যা রপ্তানির থেকে আমদানি বেশি হলে। হয়। বাণিজ্য ভারসাম্যকে অনেক সময় পণ্য ও সেবার ভারসাম্য এ দুই ভাগে ভাগ করা হয়। আসুন এখানে একটি উদাহরণ নেওয়া যাক। মনে করুন যে ২০২০ সালে বাংলাদেশ ১০০ টাকার পণ্য ও পরিষেবাদি আমদানি করেছে। তবে, একই বছরে রফতানি করেছে ৫০ টাকা। এইভাবে, বাণিজ্য ভারসাম্য হবে - ৫০ টাকা। অর্থাৎ দেশটি বাণিজ্য ঘাটতির সম্মুখীন হবে। IMF - এর Bailout package - এর বেইল আউট হলো দেনার দায়ে বা মূলধন সংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফে আর্থিক সহায়তা করা। তবে রাষ্ট্রকেও অনেক সময় জাতীয় ব্যয় নির্বাহে বেইল আউটের মাধ্যমে আন্তর্জাতিক অর্থ ও অন্য প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার নজির রয়েছে। আর বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবাসীদের পাঠানো Remittance এবং অন্যান্য উৎস থেকে আসা বৈদেশিক মুদ্রা।
SPARRSO কি?
Correct Answer:
C: সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
Explanation:
SPARRSO কি? Correct Answer সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র SPARRSO হলো সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র। এর পূর্ণরূপ হলো Space Research and Remote Sensing Organization.
ঊনসত্তরের গণঅভ্যুখ্খানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাক বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন?
Correct Answer:
ক: শহীদ আসাদ
Explanation:
ঊনসত্তরের গণঅভ্যুখ্খানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাক বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন? সঠিক উত্তর শহীদ আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের আন্দোলনে আসাদুজ্জামান শহীদ হয়েছিলেন। উল্লেখ্য, 'ডাকসু' ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানের ব্যাপক গণ - আন্দোলন গড়ে উঠে। ডাকসু - এর আহ্বানে ১৪ জানুয়ারি সমগ্র পাকিস্তানে হরতাল পালিত হয়। ১৮ জনুয়ারি পুলিশি নির্যাতনের প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ ধর্মঘট পালন করে। ধর্মঘট চলাকালীন পুলিশের সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়। ২০ জানুয়ারি নির্যাতনের প্রতিবাদে ছাত্ররা পূর্ব পাকিস্তানে হরতাল পালন করে। হরতাল পালনকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রনেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন। আমাদের হত্যার প্রতিবাদে ২২, ২৩ ও ২৪ তারিখে ব্যাপক কর্মসূচি মোদিত হয়। ২৪ তারিখে সারা দেশে হলে সর্বস্তরের মানুষের ব্যাপক ঢল নামে। মানুষের অংশগ্রহণে আন্দোলন যেন গণ - অভ্যুত্থানে রূপ নেয়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা করেন?
Correct Answer:
খ: ২টি
Explanation:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা করেন? সঠিক উত্তর ২টি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীত রচনা করেন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলে
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলে সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর জেনারেল এমএজি ওসমানী সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
‘মেস্তা’ একজাতীয়
Correct Answer:
ক: পাট
Explanation:
‘মেস্তা’ একজাতীয় সঠিক উত্তর পাট পাটকে ৩ শ্রেণিতে ভাগ করা যায়ঃ সাদা, তোষ এবং মেস্তা। মেস্তা পাটের কিছু উন্নত জাতের নামঃ এইচএস - ২৪, বিজেআরআই মেস্তা - ২ (ভিএম - ১) এবং বিজেআরআই মেস্তা ৩(সামু'৯৩)।
নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
Correct Answer:
ক: BIMSTEC
Explanation:
নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? সঠিক উত্তর BIMSTEC BIMSTEC এর সচিবালয় ঢাকায় অবস্থিত। ১৩ সেপ্টেম্বর, ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সচিবালয় উদ্বোধন করেন। BIMSTEC এর মূল উদ্দেশ্য হলো দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগীতার ক্ষেত্র তৈরি করা। BIMSTEC এর পূর্ণরূপ হলো Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and Economic Cooperation.
নিউজিল্যান্ডের রাজধানী কোনটি?
Correct Answer:
গ: ওয়ালিংটন
Explanation:
নিউজিল্যান্ডের রাজধানী কোনটি? সঠিক উত্তর ওয়ালিংটন নিউজিল্যান্ডের রাজধানী হলো ওয়ালিংটন। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা
The United Nations Committee for Development Policy বাংলাদেশের Least Development Country নামে রূপান্তরিত হয়ে Middle Income Country ডে যাওয়ার জন্য সুপারিশ করে
Correct Answer:
গ: ফেব্রুয়ারি ২০২১
Explanation:
The United Nations Committee for Development Policy বাংলাদেশের Least Development Country নামে রূপান্তরিত হয়ে Middle Income Country ডে যাওয়ার জন্য সুপারিশ করে সঠিক উত্তর ফেব্রুয়ারি ২০২১ স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পায় বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (CDP) ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ৫ দিনের বৈঠক শেষে এ সুপারিশ করে। সিডিপির এলডিসি - সংক্রান্ত উপগ্রুপের প্রধান টেফেরি টেসফাসো পরে এক অনলাইন ব্রিফিংয়ে এই কথা জানায়। তবে বাংলাদেশকে LDC থেকে বের হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাধারণত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেসব দেশ তুলনামূলক দুর্বল, সেসব দেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়। বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ বছর পর LDC থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।