general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি?
Correct Answer:
গ: প্রায় সাড়ে চার গুণ
Explanation:
পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি? সঠিক উত্তর প্রায় সাড়ে চার গুণ শব্দ বায়বীয় মাধ্যম অপেক্ষা তরল মাধ্যমে দ্রুত চলে। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় সাড়েচার গুন দ্রুত চলে। পানিতে শব্দের বেগ ১৪৫০ মি/সে.।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরম পত্র পাঠ করতেন--
Correct Answer:
গ: এম আর আখতার মুকুল
Explanation:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরম পত্র পাঠ করতেন-- সঠিক উত্তর এম আর আখতার মুকুল এম আর আখতার মুকুল ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরম পত্রের পরিচালক, লেখক ও কথক। মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের সাহস এবং অনুপ্রেরণা যুগিয়েছে।
বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন --
Correct Answer:
ক: লুই আইকান
Explanation:
বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন -- সঠিক উত্তর লুই আইকান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুতকারী হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক 'লুই আইকান'। ১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আইকান পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন। তার শ্রেষ্ঠ নির্দশন হল জাতীয় সংসদ ভবন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান--
Correct Answer:
ক: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান-- সঠিক উত্তর রাষ্ট্রপতি ২১ নভেম্বর ১৯৭১ বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতি। বর্তমানে সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। এর সদর দপ্তর অবস্থিত ঢাকা সেনানিবাস।
ঐতিহাসকি ৬ দফা দাবি প্রণয়ন হয়েছিল --
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
ঐতিহাসকি ৬ দফা দাবি প্রণয়ন হয়েছিল -- সঠিক উত্তর ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানে স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত ৬ দফা ভিত্তিক ঘোষণা পেশ করেন। এটাই ঐতিহাসিক ছয় দফা নামে পরিচিত।
উপজেলা পদ্ধতি চালু হয়--
Correct Answer:
খ: ১৯৮৩ সালে
Explanation:
উপজেলা পদ্ধতি চালু হয়-- সঠিক উত্তর ১৯৮৩ সালে ৭ নভেম্বর ১৯৮২ থেকে কার্যকর স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তিত হয়। পরে ১৯৮৩ সালে থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়।
ময়ূর সিংহাসন নির্মাণ করেন--
Correct Answer:
ক: সম্রাট শাহজাহন
Explanation:
ময়ূর সিংহাসন নির্মাণ করেন-- সঠিক উত্তর সম্রাট শাহজাহন prince of builders নামে খ্যাত সম্রাট শাহজাহান নির্মিত সিংহাসনের নাম ময়ূর সিংহাসন। পরবর্তীতে ১৭৩৯ সালে নাদির শাহ ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন। বর্তমানে ময়ূর সিংহাসন ইরানে আছে।
ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন--
Correct Answer:
খ: শাহ সুজা
Explanation:
ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন-- সঠিক উত্তর শাহ সুজা ঢাকার চকবাজারে অবস্থিত এক ঐতিহাসিক অট্টালিকার নাম বড় কাটরা। ১৬৬৪ সালে বাংলার সুবাদার মুহাম্মদ সুজা এ অট্টালিকা নির্মাণ করেন। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র মুহাম্মদ সুজা বাংলার সুবাদার নিযুক্ত হওয়ার পর বসবাসের জন্য এ বাড়ি নির্মাণের আদেশ দেন।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী--
Correct Answer:
খ: নীলনদ
Explanation:
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী-- সঠিক উত্তর নীলনদ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী নীলনদ। এর দৈর্ঘ্য ৬, ৮২৫ কিলোমিটার। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। নীলনদের উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ এবং পতিত হয়েছে ভূ - মধ্যসাগরে।
'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে কোন দেশ ?
Correct Answer:
খ: ফ্রান্স
Explanation:
'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে কোন দেশ ? সঠিক উত্তর ফ্রান্স 'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি, একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে। ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন।
বার্বাডোসের রাজধানী কোথায়?
Correct Answer:
ঘ: ব্রিজাটাউন
Explanation:
বার্বাডোসের রাজধানী কোথায়? সঠিক উত্তর ব্রিজাটাউন বাহামাসের রাজধানী নাসাউ। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রাজধানী বাসেতোর। বেলিসের রাজধানী বেলসোপান এবং বার্বাডোসের রাজধানী ব্রিজটাউন।
জাপানের আইনসভার নাম-
Correct Answer:
খ: ডায়েট
Explanation:
জাপানের আইনসভার নাম- সঠিক উত্তর ডায়েট জাপানের আইনসভার নাম - ডায়েট। জাতীয় আইনসভা জাপানের দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইন - সভা । এটা নির্মিত হয়েছে নিম্নকক্ষের দ্বারা যাকে প্রতিনিধিসভা বলা হয়, এবং একটি উচ্চকক্ষ দ্বারা যাকে কাউন্সিলদের হাউস বলা হয়। উভয় কক্ষ সরাসরি সমান্তরাল ভোটিং ব্যবস্থার অধীনে নির্বাচন করা হয়। আইন পাস ছাড়াও, আইন - সভা প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্বপূর্ণ বা দায়বদ্ধ হয়ে থাকে। জাতীয় আইনসভা মিইজি সংবিধান গ্রহণের ফলে ১৮৮৯ সালে সাম্রাজ্য আইনসভা হিসাবে সর্বপ্রথম মিলিত হয়েছিল। আইন - সভার বর্তমান রূপটি যুদ্ধোত্তর সংবিধান অনুযায়ী ১৯৪৭ সালে গঠিত হয় এবং এটা সংবিধানের দ্বারা বিবেচিত রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ অঙ্গ। জাতীয় আইনসভার ভবন টোকিওর নাগাতাচো জেলার চিয়োদা নামক শহরে অবস্থিত।
কোনো দেওয়ানী মামলা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর কত দিনের মধ্যে তার ওয়ারিশদের স্থলাভিষিক্ত না করলে মামলা বাতিল হভে?
Correct Answer:
খ: ষাট দিন
ফেব্রুয়ারি ২০১১ সনে আরব লীগ কোন দেশটির সদস্যপদ বাতিল করে?
Correct Answer:
খ: লিবিয়া
Explanation:
ফেব্রুয়ারি ২০১১ সনে আরব লীগ কোন দেশটির সদস্যপদ বাতিল করে? সঠিক উত্তর লিবিয়া ১৯৪৫ সালের ২২ মার্চ ৭টি রাষ্ট্র নিয়ে আরব লীগ গঠিত হয়। বর্তমানে এর সদস্য দেশ ২২ টি। এর সদর দপ্তর অবস্থিত কায়রো মিশর। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে আরব লীগ লিবিয়ার সদস্যপদ বাতিল করে।
Shaila finished --- homework. শূণ্যস্থানটি কোন শব্দ দ্বারা পূরণ হবে?
Correct Answer:
ঘ: writing
Explanation:
Shaila finished --- homework. শূণ্যস্থানটি কোন শব্দ দ্বারা পূরণ হবে? সঠিক উত্তর writing Shaila finished ( writing ) homework. প্রদত্ত বাক্যের গঠন প্রণালি অনুযায়ী সঠিক উত্তর হয়েছে - writing. Sub + verb + ing + verb 3 + object.
জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা--
Correct Answer:
গ: ১৯৩ টি
Explanation:
জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা-- সঠিক উত্তর ১৯৩ টি জাতিসংঘের বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৩ টি। জাতিসংঘের ১৯৩ তম সদস্য দেশ হিসেবে দক্ষিণ সুদান ১৪ জুলাই ২০১১ সদস্য পদ লাভ করে।
জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?
Correct Answer:
ক: ৬টি
Explanation:
জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত? সঠিক উত্তর ৬টি জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন ৬ টি - সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ, অছি পরিষদ, আন্দোলন আদালত ও সচিবালয়।
বাংলাদেশের স্বাধীনতা দিবস---
Correct Answer:
গ: ২৬ মার্চ
Explanation:
বাংলাদেশের স্বাধীনতা দিবস--- সঠিক উত্তর ২৬ মার্চ ২৬ মার্চ হলো বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। ২৫ ডিসেম্বর বড়দিন।
দেওয়ানী আদালতের অর্থ-ডিক্রি জারীর মামলায় নিম্নের কোন ব্যক্তিকে দেওয়ানী জেলে আটক রাখার আদেশ দেয়া যাবে না?
Correct Answer:
খ: একজন মহিলা
নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিপূর্ণ প্রশ্ন করা যায়?
Correct Answer:
খ: স্বীকৃত বিষয়
Explanation:
নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিপূর্ণ প্রশ্ন করা যায়? সঠিক উত্তর স্বীকৃত বিষয় ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question): সাক্ষ্য আইনের ১৪১ ধারায় ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রশ্নকারী প্রশ্নের মধ্যে তার উত্তরের ইঙ্গিত প্রদান করে প্রশ্ন করলে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। প্রতিপক্ষ যদি আপত্তি করে তাহলে আদালতের অনুমতি ব্যতীত কোন বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। সাক্ষীকে সাধারণত স্বীকৃত বিষয় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়।
GATT কখন WTO- তে রুপান্তরিত হয়?
Correct Answer:
ঘ: ১৯৯৫ সালে
Explanation:
GATT কখন WTO- তে রুপান্তরিত হয়? সঠিক উত্তর ১৯৯৫ সালে GATT কখন WTO - তে রুপান্তরিত হয় ১৯৯৫ সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। সিল্ক রোডের প্রারম্ভিক দিনগুলি থেকে ট্যারিফ এবং ট্রেডের সাধারণ চুক্তি (জিএটিটি) এবং বিশ্ব বাণিজ্য সংস্থার জন্মের থেকে, বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে এবং জাতিগুলোর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
”আগুনের পরশমণি” গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে---
Correct Answer:
ক: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খন্ডচিত্র
Explanation:
”আগুনের পরশমণি” গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে--- সঠিক উত্তর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খন্ডচিত্র বাংলাদেশের কথাসাহিত্যিক ও চলচিত্রকার হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো - আগুনের পরশমণি। আগুনের পরশমণি গ্রন্থে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঘটে যাওয়া তার সমস্ত বাস্তব খণ্ডচিত্র।
বাংলাদশেরে ফৌজদারী ও দেওয়ানী আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত?
Correct Answer:
খ: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রনালয়
Explanation:
বাংলাদশেরে ফৌজদারী ও দেওয়ানী আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত? সঠিক উত্তর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রনালয় বাংলাদেশের সংবিধানের অনুযায়ী এবং অনুচ্ছেদে বাংলাদেশের ফৌজদারি ও দেওয়ানী আদালত সমূহ - - আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আছে।
বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সার এর কাঁচামাল----
Correct Answer:
ক: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সার এর কাঁচামাল---- সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সার এর প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। আরেকটি উপাদান হলো - মিথেন গ্যাস। এর সংকেত - CH4.
বঙ্গবন্ধুর ঐতিহাসকি উক্তির শূন্যস্থানটি পূরণ করুন : “ রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে ............।”
Correct Answer:
গ: মুক্ত করবো ইনশাল্লাহ
Explanation:
বঙ্গবন্ধুর ঐতিহাসকি উক্তির শূন্যস্থানটি পূরণ করুন : “ রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে ............।” সঠিক উত্তর মুক্ত করবো ইনশাল্লাহ উল্লেখ্য, বঙ্গবন্ধু প্রদত্ত ৭ মার্চের ভাষণের উক্ত বাক্যটি ছিল "মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু---
Correct Answer:
ক: ব্রজেন দাশ
Explanation:
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু--- সঠিক উত্তর ব্রজেন দাশ ব্রজেন দাশ, একমাত্র বাংলাদেশী যিনি ১০ ঘন্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি অতিক্রম করেন। তিনি মোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৬১ সালে তিনি উপযুক্ত রেকর্ড গড়েন।
নিম্নের কোন ব্যক্তি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মনোনীত হতে পারেন?
Correct Answer:
ক: আপীল বিভাগের বিচারক
সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারী করতে পারেন?
Correct Answer:
গ: ১০৪
”বরফ গলা নদী” উপন্যাসটির রচয়িতা---
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
”বরফ গলা নদী” উপন্যাসটির রচয়িতা--- সঠিক উত্তর জহির রায়হান চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হান রচিত উপন্যাস "বরফ গলা নদী"। এ উপন্যাসটি ১৯৬৯ সালে প্রকাশিত হয়। এটি প্রথমে উত্তরণ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
পারিবারিক আদালত কর্তৃক প্রদত্ত কোনো অন্তর্বর্তী আদেশের আইনগত ত্রুটির কারণে বিক্ষুদ্ধ পক্ষ কি উপায়ে প্রতিকার পেতে পারে?
Correct Answer:
গ: রিভিশন
এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন--
Correct Answer:
গ: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান
Explanation:
এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন-- সঠিক উত্তর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় ?
Correct Answer:
খ: লিঁও
Explanation:
ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় ? সঠিক উত্তর লিঁও ইন্টারপোল একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে। Interpol এর পূর্ণ রূপ International Criminal Police Organization। এর সদর দপ্তর অবশিত লিও, ফ্রান্স।
বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
গ: রাশিয়া
Explanation:
বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর রাশিয়া তেল উৎপাদনে বর্তমানে চীন পঞ্চম। বিশ্বে তেল রিজার্ভে শীর্ষ দেশ ভেনিজুয়েলা। তেল উৎপাদনে শীর্ষ দেশ রাশিয়া। তেল রপ্তানিতে কুয়েত ষষ্ঠ।
নিম্বের কোনটি পাবলিল দলিল?
Correct Answer:
গ: রায়
Explanation:
নিম্বের কোনটি পাবলিল দলিল? সঠিক উত্তর রায় কোন সম্পত্তি টাকা পয়সা কিংবা অন্যান্য যে কোন কারণে আদালতে নালিশ হলে বাদীর আরজি, বিবাদীর জবাব দৃষ্টে সাক্ষী প্রমাণ গ্রহণ করে একতরফা বা দোতরফা শুনানীর পর বিচারক বিচার করে উক্ত বিচার লিখিতভাবে জানিয়ে দেন তাকে রায় বলা হয়।
কোনো মহাসড়কে রাতের বেলায় দস্যুতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের কারাদন্ড হতে পারে?
Correct Answer:
খ: ১৪ বছর
যদি কোনো ব্যক্তি সংসদ -সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনে ও সংসদে সদস্যরুপে আসন গ্রহণ করেন, তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি কত টাকার অর্থদন্ড হবেন?
Correct Answer:
খ: এক হাজার টাকা
Explanation:
যদি কোনো ব্যক্তি সংসদ -সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনে ও সংসদে সদস্যরুপে আসন গ্রহণ করেন, তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি কত টাকার অর্থদন্ড হবেন? সঠিক উত্তর এক হাজার টাকা পঞ্চম ভাগআইনসভা১ম পরিচ্ছেদসংসদ৬৭। সদস্যদের আসন শূন্য হওয়া(১) কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে, যদি(ক) তাঁহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথগ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে অসমর্থ হন:তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পীকার যথার্থ কারণে তাহা বর্ধিত করিতে পারিবেন;(খ) সংসদের অনুমতি না লইয়া তিনি একাদিক্রমে নব্বই বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন;(গ) সংসদ ভাঙ্গিয়া যায়;(ঘ) তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হইয়া যান; অথবা(ঙ) এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।(২) কোন সংসদ-সদস্য স্পীকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পীকার- কিংবা স্পীকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোন কারণে স্পীকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পীকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।
আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে। তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে?
Correct Answer:
ক: ৬৮
মহাকাব্য “শাহনামা”র রচয়িতা---
Correct Answer:
খ: ফেরদৌসী
Explanation:
মহাকাব্য “শাহনামা”র রচয়িতা--- সঠিক উত্তর ফেরদৌসী ইরানের বিখ্যাত মহাকাব্য "শাহনামা" গজনির অধিপতি সুলতান মাহমুদের রাজসভার কবি আবুল কাসেম মনসুর ফেরদৌসী রচনা করেন। দীর্ঘ ৩০ বছর কঠোর পরিশ্রমে রচিত তার এ মহাকাব্যে তিনি ইরানিদের জাগরণের জয়গান করেছেন।
কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রিয় অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎ যোগ্য নহে?
Correct Answer:
গ: ২০০৫
”সুনামি” সৃষ্টি হয় ---
Correct Answer:
খ: সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূ-কম্পনের ফলে
Explanation:
”সুনামি” সৃষ্টি হয় --- সঠিক উত্তর সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূ-কম্পনের ফলে ভূ - কম্পন সমুদ্র তলদেশে হলেও তা পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি করে। ভূকম্পনে সৃষ্ট সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত। ফলে সুনামি সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে গভীর ভূকম্পন হলে।
সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানী মামলা করলে, সরকার -বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অনূন্য কত দিনের সময় মঞ্জুর করবে?
Correct Answer:
খ: দুই মাস
দেওয়ানী মামলায় বিচার্য বিষয় কত প্রকার?
Correct Answer:
খ: ২ প্রকার
Explanation:
দেওয়ানী মামলায় বিচার্য বিষয় কত প্রকার? সঠিক উত্তর ২ প্রকার মোকদ্দমার প্রথম শুনানির দিন আদালত বাদীর আরজি এবং বিবাদীর লিখিত জবাব এর মধ্যে বিরোধপূর্ণ বিষয়ের ভিত্তিতে বিচার্য বিষয় নির্ধারণ করবেন। বিচার্য বিষয় দুই ধরনের হয়-তথ্য সংক্রান্ত বিচার্য বিষয়, আইন সংক্রান্ত বিচার্য বিষয়
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত-
Correct Answer:
খ: ঢাকায়
Explanation:
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- সঠিক উত্তর ঢাকায় সার্ক সচিবালয় অবস্থিত - নেপালের কাঠমুন্ডু তে সার্ক ডকুমেন্টেশন সেন্টার, সার্ক বিশ্ববিদ্যালয় - ভারতের নয়াদিল্লী সার্ক উপকূলীয় এলাকা ব্যবস্থা কেন্দ্র - মালদ্বীপের মালে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র - বাংলাদেশের ঢাকাতে
’ভাটিয়ালী’ কোন্ অঞ্চলের গান?
Correct Answer:
গ: ময়মনসিংহ
Explanation:
’ভাটিয়ালী’ কোন্ অঞ্চলের গান? সঠিক উত্তর ময়মনসিংহ ভাটিয়ালী বাংলাদেশ এবং ভারতের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। বাংলাদেশে বিশেষকরে নদ - নদী পূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর - পূর্ব দিকের অঞ্চলগুলোতে ভাটিয়ালী গানের মূল সৃষ্টি, চর্চাস্থল এবং সেখানেই এই লোকসঙ্গীতের ব্যাপক প্রভাব রয়েছে। বাউলদের মতে ভাটিয়ালী গান হলো তাদের প্রকৃতিতত্ত্ব ভাগের গান। ভাটিয়ালী গানের মূল বৈশিষ্টা হলো এ গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাড়, গুন ইত্যাদি বিষয়ে।
সংবিধানের ৫ম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়-
Correct Answer:
ক: ২৯ আগস্ট ২০০৫
Explanation:
সংবিধানের ৫ম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়- সঠিক উত্তর ২৯ আগস্ট ২০০৫ জাতীয় সংসদে সংবিধান (৫ম সংশোধন) আইন পাস হয় ৫ এপ্রিল ১৯৭৯ সালে, যা ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়।
ছয়-দফা দাবী প্রথম উত্থাপন করা হয় কোথায়?
Correct Answer:
গ: লাহোরে
Explanation:
ছয়-দফা দাবী প্রথম উত্থাপন করা হয় কোথায়? সঠিক উত্তর লাহোরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবী পেশ করেন। ২৩ মার্চ ছয় দফা দাবী আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়। ছয় দফা দাবীকে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি-
Correct Answer:
গ: মইনুল হোসেন
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি- সঠিক উত্তর মইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধ সাভারের নবীনগরে অবস্থিত। স্মৃতিসৌধ এর উচ্চতা ১৫০ ফুট(৪৬.৫ মিটার)। এর স্থপতি সৈয়দ মইনুল হোসেন।
মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী ?
Correct Answer:
ক: ইতালি
Explanation:
মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী ? সঠিক উত্তর ইতালি মাইকেলেঞ্জেলো (মার্চ ৬, ১৪৭৫ - ফেব্রুয়ারি ১৮, ১৫৬৪) বা মিকেলেঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর,চিত্রকর,স্থপতি এবং কবি। তার পুরো নাম মাইকেলেঞ্জেলো দি লোদোভিকো বুওনারোত্তি সিমোনি। তার বৈচিত্রময়তার ব্যাপ্তি এবং বিস্তৃতির কারণে মিকেলাঞ্জেলোকে রেনেসাঁ মানব বলে বর্ণনা করা হয়। মিকেলাঞ্জেলোর জীবৎকালেই তাকে শ্রেষ্ঠ জীবিত শিল্পী হিসাবে বিবেচনা করা হত, এবং ইতিহাসেও তাকে সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসাবে ধরা হয়।
সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা নিকট আপিল করা যায়?
Correct Answer:
ক: ৩০ দিন
ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৬১০
Explanation:
ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? সঠিক উত্তর ১৬১০ ঢাকাকে বাংলার রাজধানী করা হয় ৪ বার। মুঘল সুবেদার ইসলাম খানের শাসনামলে ১৬১০ সালে প্রথম ঢাকা কে বাংলার রাজধানী করা হয়য়। পরে ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়, ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে ঢাকা হয় স্বাধীন বাংলাদেশের রাজধানী।