general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
Objective Knowledge কী?
Correct Answer:
B: ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান
Explanation:
Objective Knowledge কী? Correct Answer ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান Objective শব্দটির অর্থ বস্তুনিষ্ঠ, চিন্তানিরপেক্ষ, নৈর্ব্যক্তিক, ব্যক্তিনিরপেক্ষ ইত্যাদি। সুতরাং objective Knowledge বলতে ব্যক্তিনিরপেক্ষ জ্ঞানকে বোঝায়। বিশ্লেষিত অর্থে , যে জ্ঞান বা দর্শন ব্যক্তিগত অনুভূতি , মতামত, ভাবনা ও আদর্শ দ্বারা প্রভাবিত না হয়ে সিদ্ধান্ত প্রদান করে সেটিই Objective Knowledge. অন্যদিকে ব্যক্তির জ্ঞান বলতে Natural Knowledge বোঝায়।
কোন অঞ্চলে High Diversity Index থাকে?
Correct Answer:
গ: জলাভূমি
Explanation:
কোন অঞ্চলে High Diversity Index থাকে? সঠিক উত্তর জলাভূমি High Deversity Index বলতে 'বৈচিত্র্যের উচ্চ সূচক'ক বোঝায়। বৈচিত্র্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে; যেমন ( Biodiversity ), ভূমি বৈচিত্র্য (Land Diversity ) ইত্যাদি। উপরোক্ত সম্ভাব্য উত্তরগুলো বিশ্লেষণ করলে উক্ত প্রশ্নের ক্ষেত্রে ভূ - বৈচিত্র্যই স্পষ্ট হয়ে ওঠে। বৈশিষ্ট্যের বিচারে জলাভূমিতেই তথা পৃথিবীর জলভাগেই সর্বাধিক বৈচিত্র্য (Diversity), দেখা যায়। পৃথিবীর মোট আয়তনের ৭০.৯% জলভাগ। আর এ বিশাল জলরাশিতে অসংখ্য জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। সুতরাং High Diversity Index বা বৈচিত্র্যের উচ্চ সূচক জলাভূমি বা জলভাগের ক্ষেত্রেই প্রযোজ্য। অপরপক্ষে সমতলভূমি, পাহাড়ি ভূমি এবং কৃষিভূমি স্থলভাগের অংশ যার বৈচিত্র্য জলভাগ্ন অঞ্চলের তুলনা কম।
ইস্তানবুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত?
Correct Answer:
গ: এশিয়া ও ইউরোপ
Explanation:
ইস্তানবুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর এশিয়া ও ইউরোপ ইস্তানবুল তুরঙ্কের বৃহত্তম শব্দ । ১৪৩৫ - ১৯২৩ সাল পর্যন্ত ইস্তানবুল তুরঙ্কের রাজধানী ছিল। ইস্তানবুল শহরটি এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত।
কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
Correct Answer:
গ: অস্ট্রিয়া
Explanation:
কোন দেশ ন্যাটোর সদস্য নয়? সঠিক উত্তর অস্ট্রিয়া NATO - এর পূর্ণরুপ North Atlantic Treaty Organization । ৪ এপ্রিল ১৯৪৯ ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ন্যাটোর বর্তমান সদস্য দেশ ২৮ টি । উপরিউক্ত অপশনগুলোর মধ্যে হাঙ্গেরী ,পোল্যান্ড ও স্পেন ন্যাটোর সদস্য। অস্ট্রিয়া ন্যাটোর সদস্য দেশ নয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন কবে?
Correct Answer:
খ: ৬ জুন ২০১৫
Explanation:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন কবে? সঠিক উত্তর ৬ জুন ২০১৫ ৫ জুন ২০১৫ দু'দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ জুন ২০১৫ দু'দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ জুন ২০১৫ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ত্যাগ করেন।
সদস্য রাষ্ট্র হিসাবে আফগানিস্তান সার্কে যোগদান করে কত সালে?
Correct Answer:
খ: ২০০৭
Explanation:
সদস্য রাষ্ট্র হিসাবে আফগানিস্তান সার্কে যোগদান করে কত সালে? সঠিক উত্তর ২০০৭ SAARC - এর পূর্ণরুপ South Asian Association for Regional Co - operation । ৮ ডিসেম্বর ১৯৮৫ আনুষ্ঠানিকভাবে সার্ক গঠিত হয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমাণ্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য দেশ ৮টি। ৩ এপ্রিল ২০০৭ সার্কের অষ্টম ও সর্বশেষ সদস্য দেশ হিসেবে আফগানিস্তান অন্তর্ভুক্ত হয়।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কি?
Correct Answer:
খ: কে. সি.এন.এ
Explanation:
উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কি? সঠিক উত্তর কে. সি.এন.এ উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কেসিএন এ (Korian Central New Agency ) । ইতার - তাস Information Telegraph Agency of Reussia রাশিয়ার সংবাদ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯০৪ । প্রশ্নপত্রে 'খ' অপশনে কেসিএনএন - এর স্থলে কেসিএন এ হলে সঠিক উত্তর 'খ' হবে।
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
Correct Answer:
গ: নিরাপত্তা পরিষদের
Explanation:
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? সঠিক উত্তর নিরাপত্তা পরিষদের জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব (সেক্রেটারি জেনারেল)। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই - তৃতীয়াংশ সদস্যদের ভোটে জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।
হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়?
Correct Answer:
খ: হিলিয়াম নিষ্ক্রয় গ্যাস
Explanation:
হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়? সঠিক উত্তর হিলিয়াম নিষ্ক্রয় গ্যাস হিলিয়াম পর্যায় পর্যায় সারণির দ্বিতীয় মৌল। হাইড্রোজেনের চেয়ে ভারী হওয়া সত্বেও হিলিয়াম অদাহ্য বলে বেলুনে হাইড্রোজেনের পরিবর্তে ব্যবহার করা হয়।
Super-lunar region কি দিয়ে তৈরি?
Correct Answer:
ঘ: ইথার
মেঘলা রাতে---
Correct Answer:
খ: শিশির উৎপন্ন হয় না
Explanation:
মেঘলা রাতে--- সঠিক উত্তর শিশির উৎপন্ন হয় না আকাশ মেঘলা থাকলে দিনের বেলায় বিকিরিত তাপ রাতে উপরে যেতে পারে না। কারণ মেঘ তাপকে উপরে যেতে বাধা দেয়। তাই তাপ ভূ - পৃষ্ঠে ফিরে আসে। এ কারণে তাপের জন্য মেঘলা রাতে শিশির জমে না।
মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান--
Correct Answer:
ক: ১৯৭৯ সালে
Explanation:
মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান-- সঠিক উত্তর ১৯৭৯ সালে রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত বিশ্বখ্যাত সমাজসেবী মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলে (বর্তমান মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৮ সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে যান। সেখানে লরোটো কনভেন্ট সন্ন্যাসব্রত গ্রহণ করে ১৯২৯ সালে তিনি কিলকাতায় আসেন মাদার তেরেসা কলকাতার শিলাইদহ রেলস্টশনের নিকটবর্তী 'মিশনারিজ অব চ্যারিটি' নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। আর্তমানবতার সেবার পুরস্কার হিসেবে তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পান।
টাইটানিক কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে--
Correct Answer:
খ: ১১টি
Explanation:
টাইটানিক কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে-- সঠিক উত্তর ১১টি ১৯১২ সালের ১৪ এপ্রিল টাইটানিক জাহাজ ডোবার ঘটনা সারা বিশ্বকে আলোড়িত করেছিল। বইপত্রে সে ঘটনা পড়লেও আমাদের প্রজন্মকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল ১৯৯৭ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র টাইটানিক। সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল বাজেটে নির্মিত এবং সর্বাধিক ১১টি বিভাগে অস্কার পুরস্কার পায় টাইটানিক। জ্যাক ও রোজের চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটের প্রাণবন্ত অভিনয় এবং তাঁদের মর্মান্তিক বিচ্ছেদ জাহাজডুবিকেও ছাপিয়ে গিয়ে কোটি কোটি দর্শককে অশ্রুসিক্ত করেছিল।
বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে?
Correct Answer:
ক: ১৯৯২
Explanation:
বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে? সঠিক উত্তর ১৯৯২ ১৯৯২ সালে বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করেন । পতিবেশের সকল উপাদান একে অপরের সম্পূরক ও সহযোগী হিসাবে বিদ্যমান থাকলে পরিবেশের ভারসাম্য কখনো নষ্ট হবে না । কিন্তু প্রাক্রিতিকভাবে মাটি , পানি , বায়ু , শব্দ দূষণ দ্বারা পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ সরকার ১৯৮৯ সালের ৩ আগস্ট পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য--
Correct Answer:
ঘ: মানবাধিকার সংক্ষরণ করা
Explanation:
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য-- সঠিক উত্তর মানবাধিকার সংক্ষরণ করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়--
Correct Answer:
ঘ: ১৭৯৩ সালে
Explanation:
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-- সঠিক উত্তর ১৭৯৩ সালে গর্ভনর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এ নিয়মে জমিদারগণ কর্তৃক সরকারকে এবং প্রজাগণ কর্তৃক জমিদারকে দেয়া বার্ষিক খাজনা স্থায়ীভাবে স্থিরীকৃত হয়। তাই এ প্রথাকে আবার সূর্যাস্ত আইন ও বলা হয়।
তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে--
Correct Answer:
গ: ১৯৫৬ সালে
Explanation:
তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে-- সঠিক উত্তর ১৯৫৬ সালে ১৯৫৬ সাল পর্যন্ত ভাষা আন্দোলন অব্যাহত ছিল। পাকিস্তান জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অনুমোদনের মাধ্যমে এই আন্দোলন তার লক্ষ্য অর্জন করে। জাতীয় পরিষদে বিষয়টি নিয়ে বিতর্কের (১৬ ফেব্রুয়ারি ১৯৫৬) এক পর্যায়ে এর সদস্য ফরিদপুরের আদেলউদ্দিন আহমদের (১৯১৩ - ১৯৮১) দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।
বঙ্গবঙ্গ রদ করা হয়--
Correct Answer:
খ: ১৯১১ সালে
Explanation:
বঙ্গবঙ্গ রদ করা হয়-- সঠিক উত্তর ১৯১১ সালে হিন্দুদের তীব্র আন্দোলনের ফলে ভারতবর্ষে ব্রিটিশ বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হলে ১২ ডিসেম্বর, ১৯১১ রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে বঙ্গবিভাগ রদের ঘোষণা দেন এবং ১৯১২ সালের ২০ জানুয়ারি তা কার্যকর হয়।
জাতীয় সংসদে তত্ত্বাবায়ক সরকার বিল পাস হয়--
Correct Answer:
গ: ২৭ মার্চ , ১৯৯৬
Explanation:
জাতীয় সংসদে তত্ত্বাবায়ক সরকার বিল পাস হয়-- সঠিক উত্তর ২৭ মার্চ , ১৯৯৬ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবলিত বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধন আইন, ১৯৯৬ সালের ২৬ মার্চ ষষ্ঠ সংসদের প্রথম অধিবেশনে ২৬৮ - ০ ভোটে পাস হয়৷ ২৮ মার্চ রাষ্ট্রপতির সম্মতিলাভের পর এটি আইনে পরিণত হয়৷ এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে চতুর্থ ভাগে “২ক পরিচ্ছদ : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার” নামে নতুন পরিচ্ছেদ যোগ হয়৷ এতে ৫৮ক, ৫৮খ, ৫৮গ, ৫৮ঘ ও ৫৮ঙ নামে নতুন অনুচ্ছেদ সন্নিবেশিত হয়৷ এছাড়া সংবিধানের ৬১, ৯৯, ১২৩, ১৫৭, ১৫২ অনুচ্ছেদসহ তৃতীয় তফসিলের বিধান সংশোধন করা হয়৷ তত্ত্বাবধায়ক সরকার সংশোধনী অনুযায়ী দু’ভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়: কোন কারণে সংসদ ভেঙে দেয়া হলে সংসদ ভেঙে দেয়ার ১৫ দিনের মধ্যে। মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার পর ১৫ দিনের মধ্যে।
ওলন্দাজরা কখন ভারতে আসেন?
Correct Answer:
ক: ১৬০২ সালে
Explanation:
ওলন্দাজরা কখন ভারতে আসেন? সঠিক উত্তর ১৬০২ সালে হল্যান্ডের (নেদারল্যান্ডের) অধিবাসীদের ডাচ বা ওলন্দাজ বলে। ডাচরা 'ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ১৬০২ সালে এই উপমহাদেশে আসে। প্রথমে পর্তুগিজ এবং পরে ইংরেজগণ ছিল তাদের প্রতিদ্বন্দ্বী। ইংরেজদের সাথে প্রতিযােগিতায় টিকতে না পেরে তারা এদেশ থেকে চলে যায় এবং ইন্দোনেশিয়ায় গিয়ে উপনিবেশ স্থাপন করে।
নিচের কোনটির উপর বাংলাদেশের অবস্থান?
Correct Answer:
খ: ট্রপিক অব ক্যানসার
Explanation:
নিচের কোনটির উপর বাংলাদেশের অবস্থান? সঠিক উত্তর ট্রপিক অব ক্যানসার নিরক্ষরেখার ২৩.৫° উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫° দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০° দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়।
প্রধান মেমোরীর মধ্যে থাকে ---
Correct Answer:
খ: প্রয়োজনীয় তথ্য
Explanation:
প্রধান মেমোরীর মধ্যে থাকে --- সঠিক উত্তর প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে প্রধানত ২ ধরনের মেমরি থাকে - ক্যাশ মেমরি ও প্রধান মেমরি ক্যাশ মেমরি SRAM দিয়ে গঠিত এবং প্রধান মেমরি Dynamic RAM চিপ দিয়ে গঠিত।
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
Correct Answer:
গ: ৬ ঘণ্টা
Explanation:
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে? সঠিক উত্তর ৬ ঘণ্টা গ্রীনিচ মান সময় হলো আন্তর্জাতিক মানদন্ডে প্রণীত সময় পদ্ধতি। জিএমটি সাধারণত ইংল্যান্ড ও কমনওয়েলথের দেশ গুলোতে ব্যবহার হয়।
স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয়--
Correct Answer:
ঘ: ১৭ এপ্রিল,১৯৭১ সালে
Explanation:
স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয়-- সঠিক উত্তর ১৭ এপ্রিল,১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বলতে ২৬শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণাবার্তা ও প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত অন্য একটি ঘোষণাপত্রকে বোঝায়। যতদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলেছে ততদিন মুজিবনগর সরকার পরিচালনার অন্তর্বর্তীকালীন সংবিধান বা ক্রান্তিকালীন বিধান হিসেবে এই ঘোষণাপত্র কার্যকর ছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ শত্রুমুক্ত হওয়ার পরও এই ঘোষণাপত্র সংবিধান হিসেবে কার্যকর ছিল। ১৯৭২ সালের ১৬ ই ডিসেম্বর তারিখে যখন দেশের নতুন সংবিধান প্রণীত হয় তখন সংবিধান হিসেবে এর কার্যকারিতার সমাপ্তি ঘটে।
মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম ---
Correct Answer:
ক: ওডোমিটার
Explanation:
মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম --- সঠিক উত্তর ওডোমিটার ক্রনোমিটার - সূক্ষ্ম সময় নির্ণায়ক যন্ত্র । ওডোমিটার - গাড়ির গতিবেগ পরিমাপক যন্ত্র; ক্রেসকোগ্রাফ - উদ্ভিদের বৃদ্ধি সাধন পরিমাপ করা হয়।
পাখিপালন বিদ্যা ---
Correct Answer:
খ: এভিকালচার
Explanation:
পাখিপালন বিদ্যা --- সঠিক উত্তর এভিকালচার এথনোলজী - জাতিতত্ত্ব সম্পর্কীত বিদ্যা। এভিকালচার - পাখিপালন বিদ্যা। এপিকালচার - মৌমাছি পালন। পেট্রালজি - ধাতুবিদ্যা বা শেলতত্ত্ব।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ---
Correct Answer:
ঘ: ১৬ ডিসেম্বর, ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় --- সঠিক উত্তর ১৬ ডিসেম্বর, ১৯৭২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়। সংবিধানে এগারোটি ভাগ ও চারটি সিডিউলে বিন্যস্ত মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন ---
Correct Answer:
ঘ: টমাস আলভা এডিসন
Explanation:
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন --- সঠিক উত্তর টমাস আলভা এডিসন আবিষ্কার আবিষ্কারক রেডিও মার্কোনী মাধ্যাকর্ষণের সূত্র আইজ্যাক নিউটন ব্যারোমিটার টরেসিলি বৈদ্যুতিক বাতি টমাস আলভা এডিসন
পাবর্ত্য চট্রগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস?
Correct Answer:
খ: ১২টি
Explanation:
পাবর্ত্য চট্রগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস? সঠিক উত্তর ১২টি দশম শতাব্দীর পরবর্তীকালে চট্টগ্রাম অঞ্চলের উপর শাসন কর্তৃত্ব নিয়ে প্রথমে ত্রিপুরা রাজের সাথে আরাকান রাজের এবং দ্বাদশ শতাব্দীর পরবর্তীকাল থেকে ত্রিপুরা, আরাকান ও গৌড়বঙ্গের মধ্যে ত্রিমুখী যুদ্ধ বিগ্রহাদি সংঘটিত হয়। ত্রিপুরাদের পর পরবর্তীতে বৌদ্ধ ধর্মাবলম্বী চীনা - তিব্বতি ভাষা পরিবারের অন্তর্গত মঙ্গোলয়ড ১৪টি জাতিগোষ্ঠী এখানে ইতিহাসের বিভিন্ন সময়ে এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। প্রধান তিনটি সম্প্রদায় - চাকমা, ত্রিপুরা এবং মারমাসহ সাড়ে ১৫ লক্ষ (২০১১ সালের পরিসংখান) জনসংখ্যা বসবাস করছে। এরা ছাড়াও আছে তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখো, ম্রো, খিয়াং, বম, খুমি, চাক, গোর্খা, অসমীয়া, সাঁওতাল এবং বিপুল সংখ্যক বাঙালি(৪৫%)।
নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে--
Correct Answer:
খ: স্বর্ণ
Explanation:
নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে-- সঠিক উত্তর স্বর্ণ নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে - - স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অথবা মনিটারি অথোরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের সরকারকে ঋণ প্রদানের ক্ষেত্রে একচেটিয়া স্বত্ত্বাধিকারী ব্যাংকিং প্রতিষ্ঠান। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদানকারীর কাছ থেকে অর্থাৎ প্রাথমিকভাবে দেশের সরকারকে প্রদত্ত ঋণের সুদ আদায় করে এবং প্রথাগতভাবে বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য ঋণ গ্রহণের শেষ আশ্রয়স্থল রূপে কাজ করে। স্বর্ণ, বৈদেশিক বিনিময়, এসডিআর এবং আইএমএফ - এ সংরক্ষিত মজুদ দ্বারা নিরূপিত বৈদেশিক মুদ্রার সঞ্চিতি ব্যবস্থাপনা;
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ---
Correct Answer:
খ: ৪১৪৪ কিমি
Explanation:
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য --- সঠিক উত্তর ৪১৪৪ কিমি প্রচলিত তথ্য মতে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত ৪,১৪৪ কিমি এবং মিয়ানমারের সাথে ২৮৩ কিমি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) - এর তথ্য মতে ভারতের সাথে ৪১৫৬ কিমি এবং মিয়ানমারের সাথে ২৭১ কিমি।
আকুপাংচার হলো ---
Correct Answer:
গ: চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
Explanation:
আকুপাংচার হলো --- সঠিক উত্তর চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি আকুপাংচার ব্যথা ও রোগ নিরাময় করার জন্য ব্যবহৃত প্রাচীন চৈনিক চিকিৎসাপদ্ধতি। শরীরের বিভিন্ন জায়গায় সরু লম্বা সুই ফুটিয়ে চিকিৎসা করা হয়। বহুপুর্বে চীনা চিকিত্সাবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো আকুপাংচার। প্রথমে একটি চিকিত্সা পদ্ধতি হিসেবে তা আবিস্কৃত হলেও পরে তা বিজ্ঞানের স্বীকৃতী পায়নি। আকুপাংচার এর লক্ষ্য হচ্ছে কৌশল। ক্লিনিকের নিয়মিতকরণ আর তার মৌলিক তত্ত্ব রেকর্ড করা।
গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?
Correct Answer:
গ: ৬ ঘন্টা
Explanation:
গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে? সঠিক উত্তর ৬ ঘন্টা গ্রীনিচ মান সময় হলাে লন্ডন শহরের গ্রীনিচ এলাকার স্থানীয় সময়। এটি ০° দ্রাঘিমায় অবস্থিত। এটিকে মূলমধ্যরেখা বলা হয়। এর পূর্বে গেলে প্রতি ১° দ্রাঘিমার জন্য ৪ মিনিট যােগ হয় এবং পশ্চিমে গেলে ১° দ্রাঘিমার জন্য ৪ মিনিট বিয়ােগ হয়। সে হিসেবে বাংলাদেশ ৯০° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত হওয়ায় মােট সময়ের পার্থক্য (৯০×৪) মিনিট বা ৩৬০ মি. বা ৬ ঘন্টা ।
'কেয়ার' একটি--
Correct Answer:
খ: আমেরিকান এনজিও
Explanation:
'কেয়ার' একটি-- সঠিক উত্তর আমেরিকান এনজিও 'কেয়ার' একটি - - আমেরিকান এনজিও। কেয়ার বিশ্বের অন্যতম বৃহৎ রিলিফ সংস্থা। ৭০টি দেশে এদের শাখা আছে। কেয়ার বাংলাদেশ একটি আন্তর্জাতিক সংস্থা। অন্য অনেক কাজের পাশাপাশি স্থানীয় সরকার শক্তিশালীকরণের লক্ষ্যে সৌহার্দ্য নামের একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ--
Correct Answer:
গ: ৩০ বছর
Explanation:
গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ-- সঠিক উত্তর ৩০ বছর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয় এবং ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নির্ধারিত হয় যে, উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু’দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে, এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে। যেকোন সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানির নিশ্চয়তা পাবে। দীর্ঘ মেয়াদে গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ পারস্পরিক সহযোগিতার প্রয়োজনে এবং দুদেশের মধ্য দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর পানি বণ্টনের ক্ষেত্রেও অনুরূপ চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে একমত হয়।
বাংলাদেশের সংবিধানের সাথে স্বাধীনতার ঘোষণাপত্র কবে সংযোজন করা হয়?
Correct Answer:
ক: ২০১১
Explanation:
বাংলাদেশের সংবিধানের সাথে স্বাধীনতার ঘোষণাপত্র কবে সংযোজন করা হয়? সঠিক উত্তর ২০১১ ৩০ জুন ২০১১ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে এবং ৭ম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করা হয়।
'শিখা চিরন্তণ' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: সোহরাওয়ার্দী উদ্যান
Explanation:
'শিখা চিরন্তণ' কোথায় অবস্থিত? সঠিক উত্তর সোহরাওয়ার্দী উদ্যান ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম - বলে স্বাধীনতার ডাক দেন। এই ঐতিহাসিক স্থানটি শিখা চিরন্তন নামে পরিচিত।
কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর বহিবিশ্বে প্রকাশ করেন?
Correct Answer:
গ: সাইমন ড্রিং
Explanation:
কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর বহিবিশ্বে প্রকাশ করেন? সঠিক উত্তর সাইমন ড্রিং সাইমন ড্রিং একজন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক, এবং প্রতিবেদন নির্মাতা। তিনি জন্মগ্রহণ করেন ১১ জানুয়ারি ১৯৪৫ ইংল্যান্ডের ফাকেনহামে। সঠিক উত্তর - সাইমন ডিং।
বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
Correct Answer:
গ: কমনওয়েলথ
Explanation:
বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর কমনওয়েলথ বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল সর্বপ্রথম কমনওয়েলথের ৩২ তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে। OIC এর সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ২২ - ২৪ ফেব্রুয়ারি। FAO এর সদস্য পদ লাভ করে ১২ নভেম্বর ১৯৭৩ সালে।
বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস-
Correct Answer:
ক: ১৪ ডিসেম্বর
Explanation:
বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস- সঠিক উত্তর ১৪ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ১৪ ডিসেম্বর ১৯৭১ দেশের বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। এজন্য ১৪ ডিসেম্বরকে শহিদ বুদ্ধিজীবী দিবস বলা হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবস।
বাংলাদেশ কোন জোটের সদস্য নয়?
Correct Answer:
খ: জি -৮
Explanation:
বাংলাদেশ কোন জোটের সদস্য নয়? সঠিক উত্তর জি -৮ বাংলাদেশ সার্ক, ডি - ৮ এবং ন্যামের সদস্য। কিন্তু জি - ৮ এর সদস্য নয়। ১৯৭৫ সালের ১৫ নভেম্বর বিশ্বের শিল্পোন্নত ৮ টি দেশের সরকার প্রধানদের নিয়ে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই-
Correct Answer:
খ: তাইওয়ান
Explanation:
বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই- সঠিক উত্তর তাইওয়ান বিশ্বের ৫৭ টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। তাইওয়ানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। আর ইসরাইলের সাথে কোন সম্পর্ক নেই।
পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি-
Correct Answer:
খ: এফ ,আর খান
Explanation:
পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি- সঠিক উত্তর এফ ,আর খান ফজলুর রহমান খান পৃথিবীর একজন বিখ্যাত বাঙালি স্থপতি। তিনি জন্মগ্রহণ করেন ৩ এপ্রিল ১৯২৯ সালে ঢাকায়। তার পৈত্রিক নিবাস ফরিদপুরের শিবচরে। তিনি Tube in Tube নামে স্থপত্যশিল্পের উদ্ভাবক।
কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
Correct Answer:
ক: পদ্মা
Explanation:
কোন নদীর অপর নাম কীর্তিনাশা? সঠিক উত্তর পদ্মা বাংলাদেশের ২য় দীর্ঘ তম নদী পদ্মা। পদ্মার প্রধান উপনদী মহানন্দা ও পুনর্ভবা। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা নদী চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশে প্রবেশ করে। পদ্মার আরেক নাম কীর্তিনাশা।
'বেঙ্গল ফাউন্ডেশন' কি?
Correct Answer:
ক: আর্ট গ্যালারি
Explanation:
'বেঙ্গল ফাউন্ডেশন' কি? সঠিক উত্তর আর্ট গ্যালারি বেঙ্গল ফাউন্ডেশন হলো আর্ট গ্যালারি। বেঙ্গল ফাউন্ডেশন হল একটি বাংলাদেশি অলাভজনক এবং দাতব্য সংস্থা। এর সদর দপ্তর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। ফাউন্ডেশনটি বাংলাদেশে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য অধিক পরিচিত। বেঙ্গল পাবলিকেশনস বেঙ্গল ফাউন্ডেশন পরিচালিত একটি প্রকাশনা কেন্দ্র। বেঙ্গল ফাউন্ডেশন বাঙালি সংস্কৃতির দেশ বিদেশে প্রচার ও প্রসারের জন্য উচ্চমানের জ্ঞানকোষ তৈরি ও বিকাশ করার উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশের দ্রুততম মানবী কোন সংস্থার হয়ে অংশ নিয়েছেন ?
Correct Answer:
গ: নৌবাহিনী
Explanation:
বাংলাদেশের দ্রুততম মানবী কোন সংস্থার হয়ে অংশ নিয়েছেন ? সঠিক উত্তর নৌবাহিনী জাতীয় অ্যাথলেটিক্স 2015 বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। তিনি নৌ বাহিনীর পক্ষ থেকে অংশ নেন। এছাড়া বাংলাদেশের দ্রুততম মানব বলেন মেজবাহ আহমেদ। তিনিও নৌ বাহিনীর পক্ষ থেকে অংশ নেন।
NASA -এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: ফ্রোরিডা
Explanation:
NASA -এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ফ্রোরিডা পৃথিবী বিখ্যাত মহাকাশ সংস্থা প্রতিষ্ঠিত হয় ১ অক্টোবর ১৯৫৮। এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের ২৬ তম অঙ্গরাজ্য। এর রাজধানীর নাম টালাহাসি।
First women Prime Minister in the world
Correct Answer:
D: Shreemavo Bandaranaike
'হালদা নদী' কি জন্যে বিখ্যাত ?
Correct Answer:
ঘ: মৎস্য প্রজনন
Explanation:
'হালদা নদী' কি জন্যে বিখ্যাত ? সঠিক উত্তর মৎস্য প্রজনন মৎস্য প্রজনন এর জন্য বিখ্যাত হলো হালদা নদী। বাংলাদেশের প্রধান নদী বন্দর অবস্থিত - নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রধান খরস্রোতা নদী কর্ণফুলী এবং বাংলাদেশে প্রচুর ইলিশ পাওয়া যায় চাঁদপুর জেলায়।
জাতীয় সংসদের স্থপতি কে?
Correct Answer:
ক: লুই কান
Explanation:
জাতীয় সংসদের স্থপতি কে? সঠিক উত্তর লুই কান জাতীয় সংসদের স্থপতি লুই কান। এছাড়া নিতুন কুন্ডু - এর নির্মিত উল্লেখযোগ্য স্থাপত্যগুলো হলো - সাবাস বাংলাদেশ, সার্ক ফোয়ারা, কদম ফোয়ারা। হামিদুজ্জামান খানের উল্লেখযোগ্য স্থাপনাগুলো হলো সংশপ্তক, নজরুল ভাস্কর্য, নজরুল মঞ্চ, শান্তির পায়রা এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম গুলো হলো সংগ্রাম, মনপুরা 70, ম্যাডোনা 43, বিদ্রোহী গরু, সাঁওতাল, মইটানা, গায়ের বধু।