general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
VGF বলতে কি বুঝায় -
Correct Answer:
ক: Vulnerable group feeding
Explanation:
VGF বলতে কি বুঝায় - সঠিক উত্তর Vulnerable group feeding VGF হলো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়াধীন একটি ত্রাণ কর্মসূচির নাম। ২০১৩ - ১৪ অর্থ বছরে ১৩২৬.৯১ কোটি টাকা বরাদ্দ ছিল।
মুজিবনগর সরকার গঠিত হয় কোন সালে ?
Correct Answer:
গ: ১০ এপ্রিল
Explanation:
মুজিবনগর সরকার গঠিত হয় কোন সালে ? সঠিক উত্তর ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭১। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর)শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়। ফলে পৃথিবীর বুকে নতুন একটি মানচিএের সূচনা হয়।
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে-
Correct Answer:
খ: বাংলাদেশ এসিয়াটিক সোসাইটি
Explanation:
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে- সঠিক উত্তর বাংলাদেশ এসিয়াটিক সোসাইটি একটি পূর্ণাঙ্গ জাতীয় জ্ঞানকোষ প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত কোষের নাম ‘বাংলাপিডিয়া’। ২০০৩ সালের মার্চের ১০ টি খন্ড প্রকাশিত হয়। অতঃপর জুন ২০১১ সালে ১৪ খন্ডে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাংলা ও ইংরেজি উভয় ভাষ্যেই এটি প্রণীত। বাংলাপিডিয়ার সম্পাদনা পরিষদের সভাপতি ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম।
WTO Stands for
Correct Answer:
C: World Trade Organization
Explanation:
WTO Stands for Correct Answer World Trade Organization Suffix এর সংযোজন বা বিয়োজনের মাধ্যমে বিভিন্ন parts of speech এ রূপান্তর করা যায়। এখানে 'ful' suffix টি বাদ দিলে beautiful এর noun form 'beauty' পাওয়া যায়।
Bangladesh Bank was established on
Correct Answer:
A: 16 December , 1971
The Currency of Nepal is
Correct Answer:
A: Rupee
কোনটি কম্পিউটার এর অপারেটিং সিস্টেম ?
Correct Answer:
খ: লিনাক্স
Explanation:
কোনটি কম্পিউটার এর অপারেটিং সিস্টেম ? সঠিক উত্তর লিনাক্স অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার ও সফটওয়্যার এবং কম্পিউটার প্রোগ্রামের জন্যে সাধারণ সেবা সরবরাহ করে। অপারেটিং সিস্টেম কম্পিউটার ও ব্যহারকারীদের ইনপুট নেয় এবং বিভিন্ন টাস্ক ও কম্পিউটারের অভ্যন্তরীণ সিস্টেম সম্পদগুলি বণ্টন ও ব্যবস্থাপনা করে ব্যবহারকারী ও অন্যান্য প্রোগ্রামকে সেবা প্রদান করে। মেমরি বণ্টন ও নিয়ন্ত্রণ, সিস্টেম অণুরোধগুলির অগ্রাধিকার নির্ণয়, ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ, কম্পিউটার নেটওয়ার্কিং ও ফাইল সিস্টেম ব্যবস্থাপনা ইত্যাদি অপারেটিং সিস্টেমের কাজ। উইন্ডোজ, উবুন্টু, আইওএস, ক্রোম ওএস, ম্যাক ওএস ও অ্যানড্রয়েড প্রচলিত কয়েকটি অপারেটিং সিস্টেম।
'Rose' is the national symbol of
Correct Answer:
C: Iran
'ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা" গানটি রচয়িতা -
Correct Answer:
গ: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা" গানটি রচয়িতা - সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যে ডি. এল. রায় নামে পরিচিত (১৮৬৩ - ১৯১৩) কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ‘ধনধান্য পুস্পভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা। এছাড়া ‘বঙ্গ আমার জননী আমার’, ‘যে দিন সুনীল জলধি হতে’ ইত্যাদি দেশাত্নবোধক গানও তিনি রচনা করেন। পক্ষান্তরে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’সহ অসংখ্য গান রচনা করেছেন।
বঙ্গভঙ্গ আইন কতসালে পাস হয়?
Correct Answer:
ক: ১৯০৫
Explanation:
বঙ্গভঙ্গ আইন কতসালে পাস হয়? সঠিক উত্তর ১৯০৫ বঙ্গভঙ্গ আইন ১৯০৫ সালে পাস হয়। ১৯০৫ সালের ৬ জুলাই কলকাতা প্রেস প্রথম বংগভংগ প্রস্তাবের খবরটি প্রকাশিত করে। বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বাংলা বিভক্ত করে ফেলার ধারনাটি অবশ্য কার্জন থেকে শুরু হয়নি। ১৭৬৫ সালের পর থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারী প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই।
'ওয়াটার লু' কোন দেশে অবস্থিত ?
Correct Answer:
গ: বেলজিয়াম
Explanation:
'ওয়াটার লু' কোন দেশে অবস্থিত ? সঠিক উত্তর বেলজিয়াম 'ওয়াটার লু' বেলজিয়ামে অবস্থিত। ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন ষ্টেট সর্বশেষ যোগ দেয়?
Correct Answer:
ক: হাওয়াই
Explanation:
যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন ষ্টেট সর্বশেষ যোগ দেয়? সঠিক উত্তর হাওয়াই যুক্তরাষ্ট্র ইউনিয়ন বর্তমানে ৫০ টি এস্টেট ও একটি ফেডারেল জেলা কলম্বিয়া নিয়ে গঠিত। যুক্তরাষ্ট্র ইউনিয়নে সর্বশেষ ১৯৫৯ সালের ২১ আগস্ট 'হাওয়াই' স্টেটটি যোগ দেয়।
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ---
Correct Answer:
ক: ধমনীর ভিতর দিয়ে
Explanation:
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় --- সঠিক উত্তর ধমনীর ভিতর দিয়ে যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তাকে ধমনি বলে। ধমনির ভিতর দিয়ে নাড়ির স্পন্দন প্রবাহিত হয়।
Which is the smallest country in the world ?
Correct Answer:
C: Vatican city
দহগ্রাম-আঙ্গুরপোতা কোথায় ?
Correct Answer:
ঘ: লালমনিরহাট
Explanation:
দহগ্রাম-আঙ্গুরপোতা কোথায় ? সঠিক উত্তর লালমনিরহাট দহগ্রাম - আঙ্গুরপোতা লালমনিরহাট জেলায় অবস্থিত। দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখন্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড। ভৌগলিক কারণে এটি দহগ্রাম - আঙ্গোরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত। এ ইউনিয়নের মোট আয়তন ২২.৬৮ বর্গ কিমি. ও মোট জনসংখ্যা প্রায় ২০, ০০০ জন। ১৯৮৫ সালে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল একত্রে পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন (দহগ্রাম ইউনিয়ন) হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯ আগস্টে এখানে ইউনিয়ন পরিষদের উদ্বোধন করা হয়।
সম্রাট আলেকজান্ডার এর গৃহ শিক্ষক কে ছিলেন ?
Correct Answer:
গ: এ্যারিস্টটল
Explanation:
সম্রাট আলেকজান্ডার এর গৃহ শিক্ষক কে ছিলেন ? সঠিক উত্তর এ্যারিস্টটল সম্রাট আলেকজান্ডারের গৃহ শিক্ষক ছিলেন অ্যারিস্টোটল। আলেকজান্ডার জাতিতে ছিলেন আর্যগ্রিক। তিনি ছিলেন ম্যাডিসনের রাজা ফিলিপস এর পুত্র। খ্রিস্টপূর্ব 335 অব্দে ফিলিপস এর মৃত্যু হলে মাত্র 20 বছর বয়সে তিনি ম্যাডিসনের সিংহাসনে আরোহন করেন।
'Nippon' is the old name of
Correct Answer:
B: Japan
কোন জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়?
Correct Answer:
গ: বৃহত্তর বরিশাল জেলা
Explanation:
কোন জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়? সঠিক উত্তর বৃহত্তর বরিশাল জেলা বরিশাল জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়। বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর।[২] উপজেলার সংখ্যানুসারে বরিশাল বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।
কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”?
Correct Answer:
খ: হুমায়ূন
Explanation:
কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”? সঠিক উত্তর হুমায়ূন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাংলার রূপ প্রকৃতি এবং সম্পদের প্রাচুর্য মুগ্ধ হয়ে বাংলার নাম দেন জান্নাতাবাদ।
ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর?
Correct Answer:
ঘ: গঙ্গা
Explanation:
ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর? সঠিক উত্তর গঙ্গা কলকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক বাংলাদেশ সীমান্তের প্রায় ১৬.৫ কিমি উজানে গঙ্গা নদীর উওর ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। ১৯৬১ সালের ৩০ জানুয়ারি কাজ শুরু করে ১৯৭৪ সালে শেষ হয়। এ বাঁধের ফলে বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ - পশ্চিমাঞ্চলে ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় ?
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় ? সঠিক উত্তর জেনেভা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল জাতিসংঘের এক বিশেষ সংস্থা। এই সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন দলের অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান, সংস্থাটির গভর্নিং বা প্রশাসনিক কাঠামো এবং নীতি স্থাপন করে। এর প্রধান উদ্দেশ্যটি "সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা"। এটির অবস্থান সুইজারল্যান্ডের জেনেভাতে। এটির বিশ্বব্যাপী ছয়টি আধা - স্বায়ত্তশাসিত আঞ্চলিক কার্যালয় এবং ১৬০টি ভুমি অফিসের সাথে সদর দপ্তর রয়েছে।
বিবিসির সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: লন্ডন
Explanation:
বিবিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর লন্ডন বিবিসি (BBC) অর্থাৎ British Broadcasting Corporation - এর সদর দপ্তর ব্রিটেনের লন্ডনের ব্রডকাষ্টিং হাউসে অবস্থিত। ১৯২২ সালে বিবিসি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৪১ সালের ১ অক্টোবর বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে।
হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ করার মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের শুরু হয় ?
Correct Answer:
ঘ: পোল্যান্ড
Explanation:
হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ করার মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের শুরু হয় ? সঠিক উত্তর পোল্যান্ড হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ করার মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল, এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও ১৯৩৯ সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়।
সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?
Correct Answer:
ঘ: তৃতীয়
Explanation:
সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান? সঠিক উত্তর তৃতীয় রাষ্ট্র গঠনের মূল উপাদান ৪টি। উপাদানগুলো হলো : ১. নির্দিষ্ট ভূখণ্ড ২. জনগণ ৩. সরকার এবং ৪. সার্বভৌমত্ব ।
BADC এর কাজ কি?
Correct Answer:
ক: কৃষি উন্নয়ন
Explanation:
BADC এর কাজ কি? সঠিক উত্তর কৃষি উন্নয়ন BADC - এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Agricultural Development Corporation (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন)
দিনাজপুরের বড় পুকুরিয়া কোন খনির সন্ধান পাওয়া যায় ?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
দিনাজপুরের বড় পুকুরিয়া কোন খনির সন্ধান পাওয়া যায় ? সঠিক উত্তর কয়লা বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত কয়লা খনিগুলোর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিটি অন্যতম। এ কয়লা খনিটি ১৯৮৫ - ৮৭ সালে আবিস্কৃত হয়। এতে কূপের সংখ্যা আছে মোট ৩১ টি এবং গভীরতা প্রায় ১১৮ - ৫০৯ মিটার। এছাড়া দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ উপজেলার দিঘীপাড়ায় দেশের সর্ববৃহৎ কয়লাখনি অবস্থিত।
বছরের বৃহত্তম দিন কোনটি ?
Correct Answer:
খ: ২১জুন
Explanation:
বছরের বৃহত্তম দিন কোনটি ? সঠিক উত্তর ২১জুন সূর্যের পরিক্রমণকালে ২১ জুন তারিখে পৃথিবী এমন এক জায়গায় আসে সে তখন সূর্য ১১৫ উত্তর অক্ষাংশে তথা কর্কটক্রান্তির ওপর লম্বভাবে পড়ে। তাই ২১ জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। অন্যদিকে ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। তাই ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়, রাত ছোট। উল্লেখ্য, ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর উভয় গোলার্ধে দিন - রাত্রি সমান।
বঙ্গবন্ধু (যমুনা) বহুমুখী সেতুর পিলার কয়টি?
Correct Answer:
গ: ৫০টি
Explanation:
বঙ্গবন্ধু (যমুনা) বহুমুখী সেতুর পিলার কয়টি? সঠিক উত্তর ৫০টি বঙ্গবন্ধু (যমুনা) বহুমুখী সেতু আনুষ্ঠানিকভাবে ২৩ জুন ১৯৯৮ উদ্বোধন করা হয়। এর দৈর্ঘ্য ৪.৮ কিমি এবং প্রস্থ ১৮.৫ মিটার। সেতুটির পিলার সংখ্যা ৫০ টি এবং স্প্যান সংখ্যা ৪৯ টি।
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ?
Correct Answer:
খ: ইউরিয়া
Explanation:
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ? সঠিক উত্তর ইউরিয়া নরসিংদীর ঘোড়াশাল সার কারখানার আসল নাম ‘ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড’। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয়। এ সার কারখানায় ব্যবহৃত প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস।
বাংলাদেশ এর কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
Correct Answer:
ক: বাংলাদেশ ব্যাংক
Explanation:
বাংলাদেশ এর কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সঠিক উত্তর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম ‘বাংলাদেশ ব্যাংক’। এটি প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর ১৯৭১ (বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুসারে)। পক্ষান্তরে, সোনালী, রুপালী ও পূবালী ব্যাংক তিনটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে ---
Correct Answer:
গ: ৩ টি অংশ
Explanation:
কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে --- সঠিক উত্তর ৩ টি অংশ কম্পিউটার হার্ডওয়ারের প্রধানত ৩টি অংশ থাকে যেমন - ১। ইনপুট ইউনিট; ২। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট; ৩। আউটপুট ইউনিট।
উন্নত প্রথায় শিক্ষা দেয়া বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া
Explanation:
উন্নত প্রথায় শিক্ষা দেয়া বলতে কি বোঝায়? সঠিক উত্তর ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া উন্নত প্রথায় শিক্ষা দেয়া বলতে বোঝায় - ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া।
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়?
Correct Answer:
খ: ৭ জন
Explanation:
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়? সঠিক উত্তর ৭ জন মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরত্বপূর্ণ নিম্নলিখিত পদক দেওয়া হয় ১)বীরশ্রেষ্ঠ - ৭ জন ২)বীর উত্তম - ৬৮ জন ৩)বীর বিক্রম - ১৭৫ জন ৪)বীর প্রতীক - ৪২৬ জন মোট ৬২৬ জনকে এই ৪ টি সম্মানসূচক পদকে ভূষিত করা হয়
তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়?
Correct Answer:
গ: দস্তা
Explanation:
তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়? সঠিক উত্তর দস্তা পিতল এক প্রকার সংকর ধাতু যা তামা ও দস্তার সংমিশ্রণে তৈরি হয়। পিতলে সাধারণত ৬৭ শতাংশ তামা ও ৩৩ শতাংশ দস্তা থাকে। তামার পরিমান যত বেশি হয় তত বেশি সোনালী আভা দেখা যায়।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে?
Correct Answer:
গ: ১০এপ্রিল ১৯৭১
Explanation:
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? সঠিক উত্তর ১০এপ্রিল ১৯৭১ ১৯৭১ সালের ১০ এপ্রিল সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সার্বভৌম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষণা করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানে এ সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে এবং এম ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় ---
Correct Answer:
গ: সুমেরু
Explanation:
মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় --- সঠিক উত্তর সুমেরু মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে সুমেরু বলে। এর অক্ষাংশ ৯০° উত্তর। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে কুমেরু বলে। এর অক্ষাংশ ৯০° দক্ষিণ।
The number of International Airports in Bangladesh is
Correct Answer:
C: Three
পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক ----
Correct Answer:
খ: পশ্চিম হতে পূর্ব দিকে
Explanation:
পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক ---- সঠিক উত্তর পশ্চিম হতে পূর্ব দিকে পৃথিবী নিজ মেরুরেখায় পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করতে ২৪ ঘণ্টা সময় নেয়। পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বলে। এজন্যই সূর্য পূর্ব দিকে উদিত হয়।
কাজ করার সামর্থ্যকে বলে---
Correct Answer:
ক: শক্তি
Explanation:
কাজ করার সামর্থ্যকে বলে--- সঠিক উত্তর শক্তি শক্তি : কোনো বস্তুুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্টীয় খেতাব কোনটি?
Correct Answer:
গ: বীরশ্রেষ্ঠ
Explanation:
মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্টীয় খেতাব কোনটি? সঠিক উত্তর বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন । বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন।
বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি?
Correct Answer:
ঘ: হালদা
Explanation:
বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি? সঠিক উত্তর হালদা গোমতি নদীর উৎপত্তিস্থল ত্রিপুরা পাহাড়ের ডুমুর । কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। মহানন্দা নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় । হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ি বদনাতলী পর্বতশৃঙ্গ।
বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
Correct Answer:
ক: দক্ষিণ এশিয়া
Explanation:
বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর দক্ষিণ এশিয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিতি। দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ বাংলাদেশ , ভারত , পাকিস্তান ,শ্রীলংকা ,নেপাল, ভুটান, মালদ্বীপ ,আফগানিস্তান ও ইরান। দক্ষিণ - পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ ব্রুনাই ,কম্বোডিয়া ,ইন্দোনেশিয়া ,লাওস , মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন ,সিঙ্গাপুর ,থাইল্যান্ড ,পূর্ব তিমুর ও ভিয়েতনাম । পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত চীন , উত্তর কোরিয়া ,দক্ষিণ কোরিয়া ,জাপান ও মঙ্গোলিয়া । মধ্য এশিয়া অঞ্চলে অবস্থিত দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তান।
পার্বত্য চট্টগ্রামের ২য় সর্বোচ্চ আদিবাসি গোষ্ঠী কোনটি?
Correct Answer:
খ: মারমা
Explanation:
পার্বত্য চট্টগ্রামের ২য় সর্বোচ্চ আদিবাসি গোষ্ঠী কোনটি? সঠিক উত্তর মারমা বাংলাদেশের বৃহত্তম নৃ - গোষ্ঠী চাকমা। পার্বত্য চট্রগ্রামে ১১ টি ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর বসবাস রয়েছে। পার্বত্য চট্রগ্রামে সর্বোচ্চ আদিবাসী গোষ্ঠী চাকমা এবং দ্বিতীয় সর্বোচ্চ আদিবাসী গোষ্ঠী মারমা।
নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই?
Correct Answer:
ঘ: লালন ফকির
Explanation:
নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই? সঠিক উত্তর লালন ফকির রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি নিজ গৃহেই বিভিন্ন শিক্ষকের তত্ত্বাবধানে শুরু হয়। পরবর্তীতে তিনি ওরিয়েন্টাল সেমিনারি , নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশুনা করেন। ১৮৭৮ সালে তিনি ইংল্যান্ডে যান এবং সেখানে কিছুদিন ইংরেজি সাহিত্যে পড়াশুনা করেন। কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন ছিল দশম শ্রেণি পর্যন্ত। বহু আধ্যাত্মিক গানের রচয়িতা হাসন রাজার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ হয়নি। বাউল সাধক ও বাউল সংগীতের রচয়িতা লালন শাহের কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ নেই। তাই (গ) ও (ঘ) উভয়ই সঠিক উত্তর ।
পলাশীর যুদ্ধ কত সালে হয়?
Correct Answer:
খ: ১৭৫৭
Explanation:
পলাশীর যুদ্ধ কত সালে হয়? সঠিক উত্তর ১৭৫৭ ২৩ জুন ১৭৫৭ পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নবাব সিরাজ - দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের ষড়যন্ত্রের মাধ্যমে ইংরেজদের কাছে নবাবের পরাজয় ঘটে। এর ফলে ভারতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। এ যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড ক্লাইভ।
বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
Correct Answer:
ঘ: ৫০
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? সঠিক উত্তর ৫০ ১৯৯০ সালে সংবিধানের (দশম সংশোধন) আইনের মাধ্যমে নারীদের জন্য ৩০ টি আসন সংরক্ষণ করা হয় এবং সংরক্ষণের মেয়াদ উল্লেখ করা হয়। পরবর্তীতে চতুর্দশ সংশোধনের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ টিতে উন্নীত করা হয়। ২০১১ সালের পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টিতে উন্নীত করা হয় ।
আরজ আলী মাতুব্বর কে ছিলেন?
Correct Answer:
ক: দার্শনিক
Explanation:
আরজ আলী মাতুব্বর কে ছিলেন? সঠিক উত্তর দার্শনিক আরজ আলী মাতুব্বর ছিলেন একজন দার্শনিক । তিনি ৩ ডিসেম্বর ১৯০০ বরিশাল জেলার লামচরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সত্যের সন্ধান (১৯৭৩) ,সৃষ্টি রহস্য (১৯৭৮) ইত্যাদি গ্রন্থ রচনা করেন। তিনি মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি ১৯৮৬ সালে বরিশাল মেডিক্যাল কলেজে মৃত্যুবরণ করেন।
বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস---
Correct Answer:
ক: ৮ মে
Explanation:
বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস--- সঠিক উত্তর ৮ মে মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) ১ মে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ৮ মে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ১৭ মে। বিশ্ব তামাকমুক্ত দিবস ৩১ মে।
আমাজন অঞ্চল কোথায়?
Correct Answer:
খ: দক্ষিণ আমেরিকা
Explanation:
আমাজন অঞ্চল কোথায়? সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা আমাজন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। এ নদীর উপনদীর সংখ্যা ২০ টি। এ নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। এ নদীটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়। এ নদীর দৈর্ঘ্য ৬৪৩৭ কিমি.।
Social Capital কী?
Correct Answer:
A: Trust, Norms, Network
Explanation:
Social Capital কী? Correct Answer Trust, Norms, Network Social Capital , যার বাংলা পারিভাষিক অর্থ সামাজিক পুঁজি । এটা একটি অর্থনৈতিক পরিভাষা। Social Capital সামাজিক এবং সাংস্কৃতিক পুঁজির এমন এক প্রকার অবস্থা যেখানে যোগাযোগ কৌশল বা Network প্রধান নিয়ামকের কাজ করে। আর এর মূলভিত্তি পারস্পরিক সাহায্য (Cooperation) বা Network যেখানে উৎপাদকরা প্রধান পণ্য তাদের জন্য উৎপাদন করে না বরং উৎপাদকরা প্রধান পণ্য তাদের জন্য উৎপাদন করে না বরং উৎপাদন পরিচালিত হয় সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য । এ দৃষ্টিকোণ থেকে Social Capital হল Trust ,Norms, Network। সুতরাং সঠিক উত্তর (ক)।