general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাতাসের শহর হিসেবে পরিচিত----
Correct Answer:
ক: শিকাগো
Explanation:
বাতাসের শহর হিসেবে পরিচিত---- সঠিক উত্তর শিকাগো শিকাগো বাতাসের শহর, উদ্যানের শহর এবং পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। অন্যদিকে নিউইয়র্ককে বলা হয় গগনচুম্বী অট্রালিকার শহর/ স্কাইস্ক্রেপারের শহর, জাঁকজমকের নগরী, বিগ আপেল এবং বিশ্বের রাজধানী । অস্ট্রেলিয়ার সিডনি দক্ষিণের রাণী হিসেবে পরিচিত।
Who was the first governor of Bangladesh Bank ?
Correct Answer:
B: A. N. Hamidullah
Which of the following is not a Bangla Font ?
Correct Answer:
A: Joy
Explanation:
Which of the following is not a Bangla Font ? Correct Answer Joy Joy is not a bangla software. Bangla Software The use of computers in Bangladesh began in the early 1980s. The attempt to use Bangla on computers began a few years later. Two components are required to write Bangla on computers. One is a Bangla font and the other is a keyboard driver. These two components are quite different from each other, but the use of one is completely dependent on the other. These two components are considered under the rubric of Bangla software.
সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে?
Correct Answer:
ক: ভূমধ্যসাগর ও লোহিত সাগর
Explanation:
সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর ভূমধ্যসাগর ও লোহিত সাগর সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিষ্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়, এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না। খালটি উন্মুক্ত হবার পূর্বে, কখনো কখনো পণ্য জাহাজ থেকে নামিয়ে মিশরের স্থলপথ অতিক্রম করে, ভূমধ্যসাগর হতে লোহিত সাগরে এবং লোহিত সাগর হতে ভূমধ্যসাগরে অপেক্ষমাণ জাহাজে পারাপার করা হত।
বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?
Correct Answer:
ক: চাকমা
Explanation:
বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? সঠিক উত্তর চাকমা বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ - গোষ্ঠী ৪৫ টি। তার মধ্যে বৃহত্তম আদিবাসী হলো চাকমা। দ্বিতীয় অবস্থানে আছে সাঁওতাল । চাকমারা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চলে বসবাস করে। তাদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক । তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের প্রধান ভাষা চাকমা বা চাঙমা। তারা গ্রামকে আদাম এবং গ্রামের প্রধানকে বলে কার্বরী। চাকমা সমাজের প্রধান হলো চাকমা রাজা।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ভিয়েনা
Explanation:
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভিয়েনা সুইজারল্যান্ডের জেনেভায় WTO, ILO, ECE, ITU, WMO, WIPO, WHO, WTO, UNCTAD, UNHCR প্রভৃতি সংস্থা ও সংগঠনের সদর দপ্তর। অস্ট্রিয়ার ভিয়েনায় সিটিবিটিও (CTBTO), জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO), আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA), মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ নিরোধ দপ্তর ( UNODC), ওপেক (OPEC) এবং ওএসসিই ( OSCE) এর সদর দপ্তর। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো, ওইসিডি, ICC এর সদর দপ্তর অবস্থিত।
আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: হেগ
Which one is a valid e-mail address ?
Correct Answer:
C: [email protected]
Explanation:
Which one is a valid e-mail address ? Correct Answer [email protected] A valid email address consists of an email prefix and an email domain, both in acceptable formats. The prefix appears to the left of the @ symbol. The domain appears to the right of the @ symbol. For example, in the address [email protected], "example" is the email prefix, and "mail.com" is the email domain.
বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
Correct Answer:
ঘ: ড. আবদুল্লাহ আল মূতী শরফুদ্দিন
Explanation:
বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ড. আবদুল্লাহ আল মূতী শরফুদ্দিন আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ - ৩০ নভেম্বর ১৯৯৮) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আবদুল্লাহ আল - মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন।
পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?
Correct Answer:
গ: হীরক
Explanation:
পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? সঠিক উত্তর হীরক পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলো হীরক যা কার্বনের একটি রুপভেদ। অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে এ অণু তৈরি করে। একটি হীরক খণ্ডকে টুকরো করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত কঠিন এবং সকল পদার্থের মধ্যে কিঠনতম।
Which of the following is not a free e-mail service provider ?
Correct Answer:
C: AVG
আই এল ও -এর সদর দফতর কোথায়?
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
আই এল ও -এর সদর দফতর কোথায়? সঠিক উত্তর জেনেভা আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation) শ্রমিক - কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ - সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। সংক্ষেপে আইএলও (ILO) নামে পরিচিত। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের এপ্রিল ১৯ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। বর্তমান সদস্য ১৮৭ টি দেশ।
সি এন এন -এর পুরো নাম কি?
Correct Answer:
গ: Cable News Network
Explanation:
সি এন এন -এর পুরো নাম কি? সঠিক উত্তর Cable News Network Cable News Network (CNN) is a multinational news - based pay television channel headquartered in Atlanta. It is owned by CNN Worldwide, a unit of the WarnerMedia News & Sports division of AT&T's WarnerMedia. It was founded in 1980 by American media proprietor Ted Turner and Reese Schonfeld as a 24 - hour cable news channel. Upon its launch in 1980, CNN was the first television channel to provide 24 - hour news coverage,[10] and was the first all - news television channel in the United States.
নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধুর জন্মদিন এর সাথে সম্পর্কযুক্ত?
Correct Answer:
খ: জাতীয় শিশু দিবস
Explanation:
নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধুর জন্মদিন এর সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর জাতীয় শিশু দিবস ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবস পালন করা হয়।
পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী-
Correct Answer:
খ: নীল
Explanation:
পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী- সঠিক উত্তর নীল নীলনদ , আফ্রিকা মহাদেশের একটি নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর দুইটি উপনদ রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে ২°১৬′৫৫.৯২″ দক্ষিণ ২৯°১৯′৫২.৩২″ পূর্ব, এবং এটি এখান থেকে উত্তর দিকে তাঞ্জানিয়া, লেক ভিক্টোরিয়া, উগান্ডা, ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীল নদ ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সাল থেকে?
Correct Answer:
ক: ১৬ ডিসেম্বের ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সাল থেকে? সঠিক উত্তর ১৬ ডিসেম্বের ১৯৭২ ১৯৭২ সালের ১০ এপ্রিল ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ বছরের ১২ অক্টোবর এ কমিটি সংবিধানের খসড়া উপস্থাপন করেন এবং ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
'হল্যান্ড' কোন দেশের পুরাতন নাম?
Correct Answer:
খ: নেদারল্যান্ড
Explanation:
'হল্যান্ড' কোন দেশের পুরাতন নাম? সঠিক উত্তর নেদারল্যান্ড উত্তর - পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। দেশটিকে অনেক সময় হল্যান্ড (Holland হলান্ট্) নামেও ডাকা হয়। যদিও হল্যান্ড মূলত নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম। নেদারল্যান্ডসের রাজধানী শহরের নাম আমস্টারডাম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-
Correct Answer:
গ: রুজভেল্ট
Explanation:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন- সঠিক উত্তর রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল, এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও ১৯৩৯ সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
Correct Answer:
ক: মাইনুল হোসেন
Explanation:
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ? সঠিক উত্তর মাইনুল হোসেন সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত।
শিখ অনির্বাণ কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
শিখ অনির্বাণ কোথায় অবস্থিত ? সঠিক উত্তর কোনটিই নয় শিখা অনির্বাণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ। ঢাকা সেনানিবাস এলাকায় এটি অবস্থিত।
ইংল্যান্ডের শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়-
Correct Answer:
ঘ: অষ্টাদশ শতাব্দীতে
Explanation:
ইংল্যান্ডের শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়- সঠিক উত্তর অষ্টাদশ শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। ১৭৬০ সালে শুরু হওয়া শিল্প বিপ্লবের মাধ্যমে শিল্পায়নের সূত্রপাত। ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন তৈরির মাধ্যমে যা ব্যাপক কলেবরে বৃদ্ধি পায়। এ সময় মানুষ শিল্পায়নের স্বাদ পেলেও ত্রাসের রাজত্ব থেকে মুক্তি পায়নি। ১৮৭০ সালে বিদ্যুত্ আবিষ্কারের মাধ্যমে মানুষ পেয়েছে আলোকিত বিশ্ব। ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার হওয়ার ফলে কায়িক শ্রমের বিপরীতে এখন মস্তিষ্কনির্গত জ্ঞানের বিপ্লব ঘটেছে। শিল্পোত্পাদনের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। এ তিন বিপ্লবকে ছাপিয়ে যেতে শুরু করেছে নতুন এক পরিবর্তনের ছোঁয়া, যাকে মিডিয়াসহ বিশ্বমোড়লরা ডিজিটাল বিপ্লব বলে সম্বোধন করছেন। অনেকে এটাকে চতুর্থ বিপ্লব বলে আখ্যায়িত করছেন।
তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত?
Correct Answer:
ক: ভাষা আন্দোলন
Explanation:
তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? সঠিক উত্তর ভাষা আন্দোলন তমুদ্দিন মজলিস একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি ভাষা আন্দোলনের সাথে জড়িত। তমুদ্দিন মজলিস ভাষা আন্দোলন বিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে তার নাম - পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু।
জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে ?
Correct Answer:
খ: ইউনেস্কো
Explanation:
জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে ? সঠিক উত্তর ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়?
Correct Answer:
গ: ময়মনসিংহে
Explanation:
শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়? সঠিক উত্তর ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এটি অবস্থিত।
কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি-
Correct Answer:
ক: থাইল্যান্ড
Explanation:
কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি- সঠিক উত্তর থাইল্যান্ড থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিল না । এ কারণে এর নাম হয়েছে থাইল্যান্ড বা স্বাধীন ভূমি । পূর্বে এটি শ্যামদেশ নামে পরিচিত ছিল। ২৩ জুন ১৯৩৯ শ্যামদেশের নাম পরিবর্তন করে 'কিংডম অব থাইল্যান্ড ' রাখা হয় । থাইল্যান্ডকে বলা হয় 'সাদা হাতির 'দেশ ।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন ?
Correct Answer:
ঘ: উপরের কোনটিই নয়
Explanation:
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন ? সঠিক উত্তর উপরের কোনটিই নয় ১৯৫২ সালে ভাষা আন্দোলনের স্ময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন।
মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল-
Correct Answer:
ক: ১৯৫৬ সালে
Explanation:
মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল- সঠিক উত্তর ১৯৫৬ সালে সুয়েজ খাল মিসরের মূল ভূখণ্ড থেকে দেশটির সিনাই উপদ্বীপকে পৃথক করেছে। আর সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এটির নির্মাণকাল ১৮৫৯ - ১৮৬৯ পর্যন্ত। আর এটি মিসর সরকার ১৯৫৬ সালে জাতীয়করণ করে। মিসর সরকার সুয়েজখালের সমান্তরালে আরো একটি খাল উদ্ধোধন করেছে।
ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা-
Correct Answer:
ঘ: ২৯টি
Explanation:
ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা- সঠিক উত্তর ২৯টি ভারত হল ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ। এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।
বাংলাদেশের সরকার প্রধানকে কী বলা হয়?
Correct Answer:
খ: প্রধানমন্ত্রী
Explanation:
বাংলাদেশের সরকার প্রধানকে কী বলা হয়? সঠিক উত্তর প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত হয়। যিনি অন্যান্য সকল মন্ত্রীগণকে বাছাই করেন। প্রধানমন্ত্রী এবং অন্যান্য প্রধান উচ্চপদস্থ মন্ত্রীগণ সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ কমিটির সদস্যপদ লাভ করেন, যা মন্ত্রিসভা নামে পরিচিত।
স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি-
Correct Answer:
খ: বিখ্যাত জলপ্রপাত
'BRICS' এর সদস্য নয় কোন দেশ?
Correct Answer:
খ: দক্ষিণ কোরিয়া
Explanation:
'BRICS' এর সদস্য নয় কোন দেশ? সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া ' BRICS' - - হলো পাঁচটি রাষ্ট্রের আদ্যক্ষর নিয়ে গঠিত একটি জোট। B - ব্রাজিল R - রাশিয়া। I - ভারত। C - চীন। S - দক্ষিণ আফ্রিকা।
ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি ?
Correct Answer:
ক: আরেক ফাল্গুন
Explanation:
ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি ? সঠিক উত্তর আরেক ফাল্গুন আরেক ফাল্গুন উপন্যাসটি ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত। রচিয়তা জহির রায়হান।
১৯৪৭ সালের সীমান কমিশন কি নামে পরিচিত?
Correct Answer:
ক: র্যাডক্লিফ কমিশন
Explanation:
১৯৪৭ সালের সীমান কমিশন কি নামে পরিচিত? সঠিক উত্তর র্যাডক্লিফ কমিশন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করতে স্যার সাইরিল র্যাডক্লিফের নেতৃত্বে গঠিত হয় র্যাডক্লিফ কমিশন, যা ১৯৪৭ সালের সীমানা কমিশন নামে পরিচিত।
বাংলাদেশের খরস্রোতা নদী-
Correct Answer:
গ: কর্ণফুলি
Explanation:
বাংলাদেশের খরস্রোতা নদী- সঠিক উত্তর কর্ণফুলি বাংলাদেশের খরস্রোতা নদী হলো কর্ণফুলি। খরস্রোতা অর্থ হলো প্রবল বেগে ধাবিত হওয়া। পদ্না, মেঘনা, যমুনা হল বাংলাদেশের প্রধান নদী।
মাদের তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
Correct Answer:
গ: আলবেনিয়া
Explanation:
মাদের তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর আলবেনিয়া মাদার তেরেসা মেসিডোনিয়ার রাজধানী স্কোপজের এক আলবেনীয় পরিবারে ১৯১০ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন ৫ অক্টোবর ১৯৯৭, কলকাতায়। তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
১৯৭১ সালের ৭ মার্চ কেন বিখ্যাত ?
Correct Answer:
খ: বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য
Explanation:
১৯৭১ সালের ৭ মার্চ কেন বিখ্যাত ? সঠিক উত্তর বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য ১৯৭১ সালের ৭ মার্চ বিখ্যাত বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য।
ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন? সঠিক উত্তর পর্তুগিজ ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম আসে পর্তুগিজরা। ১৫৩৮ খ্রিস্টাব্দে তারা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে। বাংলায় ফরাসীরা আসে ১৬৭৪ সালে। ওলন্দাজদের আগমন ঘটে ১৬৫৩ সালে।
'তাহরির স্কোয়ার' কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: কায়রো
Explanation:
'তাহরির স্কোয়ার' কোথায় অবস্থিত ? সঠিক উত্তর কায়রো তাহরির স্কোয়ার মিশরের কায়রোতে অবস্থিত। এটি কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।
কোন দেশে গনতন্ত্রের জন্ম হয়েছিল?
Correct Answer:
খ: গ্রিস
Explanation:
কোন দেশে গনতন্ত্রের জন্ম হয়েছিল? সঠিক উত্তর গ্রিস ইউরোপের দেশ গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। ডেমোক্রেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডেমোক্রেসিয়া থেকে, যার অর্থ জনগণের শাসন।
এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী ?
Correct Answer:
গ: বসফোরাস প্রণালি
Explanation:
এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী ? সঠিক উত্তর বসফোরাস প্রণালি এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে বসফোরাস প্রণালী।
ফ্রান্স ও ইংল্যান্ডের সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য
Correct Answer:
ঘ: ৪৫ কিমি
Explanation:
ফ্রান্স ও ইংল্যান্ডের সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য সঠিক উত্তর ৪৫ কিমি চ্যানেল টানেল একটি ৫০.৫ কিলোমিটার দীর্ঘ পাতাল রেল সুড়ঙ্গ যা সাগরের তলদেশ দিয়ে বিস্তৃত। এটি যুক্তরাজ্যের ফোকস্টোনকে ফ্রান্সের কোকুয়েলসের সাথে যুক্ত করেছে। ইংলিশ চ্যানেলের উপসাগরের মধ্যে দিয়ে চ্যানেল টানেলটি নির্মিত হয়েছে। এর সর্বনিম্ন পয়েন্টের দৈর্ঘ্য ৭৫ মিটার। ৩৭.৯ কিলোমিটার দূরত্ব থেকে টানেলটির সমুদ্রতলে যে পরিমাণ দৈর্ঘ্য তা বিশ্বের দীর্ঘতম। টানেলে তিনটি সুড়ঙ্গ রয়েছে যার দুটি দিয়ে ট্রেণ চলাচল করে এবং তৃতীয়টি মেরামত - সংরক্ষণ কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়।
ম্যাগনাকার্টা কী?
Correct Answer:
ক: ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
Explanation:
ম্যাগনাকার্টা কী? সঠিক উত্তর ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র ম্যাগনাকার্টা এর বাংলা অর্থ হলো স্বাধীনতা সনদ। ১২১৩ সালে ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন, ইতিহাসে এই চুক্তি ম্যাগনাকার্টা নামে পরিচিত।
ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?
Correct Answer:
ক: জাপান
Explanation:
ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? সঠিক উত্তর জাপান ডায়েট হলো জাপানের পার্লামেন্টের নাম।
ভাষার জগতে বাংলার অবস্থান কততম ?
Correct Answer:
ঘ: কোনটি নয়
Explanation:
ভাষার জগতে বাংলার অবস্থান কততম ? সঠিক উত্তর কোনটি নয় বিশ্বে বাংলা ভাষার অবস্থান সপ্তম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কতসালে স্থাপিত হয়েছিল?
Correct Answer:
গ: ১৯২১ সালে
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় কতসালে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর ১৯২১ সালে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি ?
Correct Answer:
ক: মহেশখালী
Explanation:
বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি ? সঠিক উত্তর মহেশখালী কক্সবাজার জেলার অন্তর্গত বাশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ মহেশখালী।
'I have a dream' ভাষণটি কে প্রদান করেন ?
Correct Answer:
ক: মার্টিন লুথার কিং জুনিয়ার
Explanation:
'I have a dream' ভাষণটি কে প্রদান করেন ? সঠিক উত্তর মার্টিন লুথার কিং জুনিয়ার ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি ১৯৬৩ সালে ওয়াশিংটনের লংমার্চের নেতৃত্ব দেন এবং সে সময় এ বিখ্যাত ভাষণটি প্রদান করেন।
গঙ্গা নদীর পানি বন্টণ চুক্তির মেয়াদ -
Correct Answer:
গ: ৩০ বছর
Explanation:
গঙ্গা নদীর পানি বন্টণ চুক্তির মেয়াদ - সঠিক উত্তর ৩০ বছর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয় এবং ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নির্ধারিত হয় যে, উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু’দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে, এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে। যেকোন সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানির নিশ্চয়তা পাবে। দীর্ঘ মেয়াদে গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ পারস্পরিক সহযোগিতার প্রয়োজনে এবং দুদেশের মধ্য দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর পানি বণ্টনের ক্ষেত্রেও অনুরূপ চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে একমত হয়।
২০১৪ সালে বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালিত হয়?
Correct Answer:
খ: ৯৪তম
Explanation:
২০১৪ সালে বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালিত হয়? সঠিক উত্তর ৯৪তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন ১৭ মার্চ ১৯২০। সেই হিসেবে ২০১৪ সালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত হয় ২০১৪ - ১৯২০ = ৯৪ তম।
'কেয়ার ' একটি-
Correct Answer:
খ: আমেরিকান এনজিও
Explanation:
'কেয়ার ' একটি- সঠিক উত্তর আমেরিকান এনজিও কেয়ার বিশ্বের অন্যতম বৃহৎ রিলিফ সংস্থা। ৭০টি দেশে এদের শাখা আছে। কেয়ার একটি আমেরিকার এনজিও।