general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে ---
Correct Answer:
ক: ৪ জুলাই ১৭৭৬
Explanation:
আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে --- সঠিক উত্তর ৪ জুলাই ১৭৭৬ যুক্তরাজ্যের নাগপাশ থেকে মুক্তির জন্য উত্তর আমে১৩ টি উপনিবেশ একত্রে, ৪ জুলাই ১৭৭৬ সেনাপতি জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করে। সঠিক উত্তর - ৪ জুলাই ১৭৭৬।
বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ-
Correct Answer:
খ: মাদার তেরেসা
Explanation:
বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ- সঠিক উত্তর মাদার তেরেসা বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ হলেন - মাদার তেরেসা। মাদার তেরেসা আলবেনিয়ার স্কোপিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি নারী শিক্ষার অগ্রসর করার জন্য পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি এশীয় হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
১৮২৫ সালে বিশ্বে প্রথম রেল সার্ভিস চালু হয়-
Correct Answer:
ক: যুক্তরাজ্যে
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময়ের প্রয়োজন হয়?
Correct Answer:
ঘ: ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
Explanation:
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময়ের প্রয়োজন হয়? সঠিক উত্তর ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড পৃথিবী সূর্যকে ১৪৯.৬০ মিলিয়ন কিলোমিটার (৯২.৯৬ মিলিয়ন মাইল) গড় দূরত্বে প্রদক্ষিণ করে। এবং একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে ৩৬৫.২৫৬ দিন (১ নাক্ষত্র বছর) সময় লাগে। এই সময়ের মধ্যে পৃথিবী ৯৪০ মিলিয়ন কি.মি. (৫৮৪ মিলিয়ন মাইল) ভ্রমণ করে। পৃথিবীর কক্ষপথের কক্ষীয় উৎকেন্দ্রিকতা ০.০১৬৭। সূর্য এবং পৃথিবীর সম্মিলিত ভরের ৯৯.৭৬% সূর্যের দখলে হওয়ায়, পৃথিবীর কক্ষপথের কেন্দ্র সূর্যের কেন্দ্রের অত্যন্ত কাছে অবস্থিত।
ঢাকা শহরের কোন এলাকায় বেনারশী শাড়ি তৈরি হয়?
Correct Answer:
গ: মিরপুর
Explanation:
ঢাকা শহরের কোন এলাকায় বেনারশী শাড়ি তৈরি হয়? সঠিক উত্তর মিরপুর মিরপুর বেনারসি পল্লীতে শুরুতে হাতে গোনা দু তিনটি গদিঘর ছিল। এই গদিঘর হল বেনারসি শাড়ি তৈরীর কারখানা এবং খুচরা ও পাইকারী বিক্রয় কেন্দ্র। এই দু - তিনটি গদিঘর থেকে চাহিদার ভিত্তিতে আরও কিছু গদিঘর প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এবং পুরনো গদিঘরগুলোর সাথে নতুন কিছু ব্যবসায়ীরা এসে যোগ হলে এলাকাটি একটি পরিপূর্ণ বেনারসি পল্লীতে পরিণত হয়।
বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় -
Correct Answer:
ঘ: মৌলভীবাজার জেলায়
Explanation:
বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় - সঠিক উত্তর মৌলভীবাজার জেলায় বাংলাদেশে বিভাগ অনুসারে মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। এছাড়াও পঞ্চগড়, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ইত্যাদি অঞ্চলেও চা উৎপাদন হয়ে থাকে। সিলেট জেলায় ও আর্গনিক চা উৎপাদন হয়।
D-Day হিসেবে উদযাপন হয় কোন দিনটি?
Correct Answer:
খ: ৬ জুন
Explanation:
D-Day হিসেবে উদযাপন হয় কোন দিনটি? সঠিক উত্তর ৬ জুন ১৯৪৪ সালের জুন নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে ১ লক্ষ ৫৬ হাজার যৌথবাহিনীর সদস্য ফ্রান্সে অবতরণ করে। দিনশেষে সাড়ে চার হাজার সৈন্য মারা যায়, যা বিশ্বের সেনা ইতিহাসে বড় সামরিক অভিযান। সুতরাং সঠিক উত্তর - ৬ জুন।
বাংলাদেশের মো্ট আয়তন --
Correct Answer:
ঘ: ১,৪৭,৫৭০ ব. কি. মি.
Explanation:
বাংলাদেশের মো্ট আয়তন -- সঠিক উত্তর ১,৪৭,৫৭০ ব. কি. মি. বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। ২০১১ সালের তথ্যমতে মোট জনসংখ্যা হলো - ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন। বর্তমানে প্রায় ১৬ কোটির বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল - ১.৩৭%।
ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন?
Correct Answer:
ঘ: ইতালি
Explanation:
ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর ইতালি ইতালীয় নাগরিক ক্রিস্টেফার কলম্বাস ৩১ অক্টোবর ১৪৫১ ইতালির জেনোয়া শহরে জন্মগ্রহণ করেন। সুতরাং সঠিক উত্তর - ইতালি।
ককেশাস অঞ্চলটি অবস্থিত কোথায়?
Correct Answer:
গ: ইউরোপে
Explanation:
ককেশাস অঞ্চলটি অবস্থিত কোথায়? সঠিক উত্তর ইউরোপে কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরের মাঝে অবস্থিত এশিয়া ও ইউরোপের সীমান্তবর্তী একটি অঞ্চল ককেশাস। এটি ইউরোপ মহাদেশে অবস্থিত।
বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম কেরন?
Correct Answer:
খ: ব্রজেন দাস
Explanation:
বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম কেরন? সঠিক উত্তর ব্রজেন দাস ব্রজেন দাস (৯ ডিসেম্বর ১৯২৭ - ১ জুন ১৯৯৮) একজন বাঙালি সাঁতারু। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
পৃথিবী সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘুরে?
Correct Answer:
ঘ: ঘন্টায় ৬৭০০০ মাইল বেগে
Explanation:
পৃথিবী সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘুরে? সঠিক উত্তর ঘন্টায় ৬৭০০০ মাইল বেগে পৃথিবী সূর্যের চারিদিকে ঘন্টায় ৬৭০০০ মাইল বেগে ঘোরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট ১৩ সেকেন্ড সময় লাগে।
ভারত নিম্নলিখিত কোনটির founding member ছিল?
Correct Answer:
ঘ: উপরিউক্ত কোনটিই সঠিক নয়
ইপিজেড-এ চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে?
Correct Answer:
ক: তৈরি পোশাক শিল্প
Explanation:
ইপিজেড-এ চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে? সঠিক উত্তর তৈরি পোশাক শিল্প সর্বোচ্চ বিনিয়োগ আসে তৈরি পোশাক শিল্প হতে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে। তবে সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত।
মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কি?
Correct Answer:
খ: সিনেট
Explanation:
মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কি? সঠিক উত্তর সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নাম কংগ্রেস। কংগ্রেসের উচ্চ পরিষদের নাম সিনেট এবং নিন্মকক্ষের নাম ইাউস অব রিপ্রেজেন্টেটিভ। সিনেটের সদস্য সংখ্যা ১০০ জন।
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ -
Correct Answer:
গ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ - সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসঃ প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। ১৯৫৫ সালে সিলেটের হরিপুর সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। ১৯৫৭ সালে এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। প্রাকৃতিক গ্যাস দেশের জ্বালানী চাহিদার প্রায় ৭৬ ভাগ পূরণ করে। দেশে মোট আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৫টি। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো - সিলেটের হরিপুর, সুমাগঞ্জের ছাতক, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, কুমিল্লার বাখরাবাদ, চট্টগ্রামের কুতুবদিয়া ইত্যাদি।
২০১৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
Correct Answer:
ঘ: Rainer Weiss, Barry C. Barish and Kip S. Thorne
Explanation:
২০১৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর Rainer Weiss, Barry C. Barish and Kip S. Thorne মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন ও গবেষণার জন্য পদার্থবিদ্যায় তিনজনকে নোবেল পুরস্কার ২০১৭ প্রদান করা হয়। এই তিন জন হলেন - Rainer wessi, Barry C.Barish এবং Kip S. Thorne.
পৃথিবীর কত ভাগ স্থল?
Correct Answer:
ক: ২৯.২%
Explanation:
পৃথিবীর কত ভাগ স্থল? সঠিক উত্তর ২৯.২% পৃথিবীর আয়তন ৫০ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার বর্গ কিলোমিটার। স্থলভাগের আয়তন ১৪ কোটি ৮১ লাখ ৩৪ হাজার বর্গকিলোমিটার। যা মোট আয়তনের ২৯.১%।
United Nations Framework Convention on Climate Change স্বাক্ষর হয় কবে?
Correct Answer:
ক: ৯ মে ১৯৯২
Explanation:
United Nations Framework Convention on Climate Change স্বাক্ষর হয় কবে? সঠিক উত্তর ৯ মে ১৯৯২ United Nations Framework Convention on climate change যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৯৯২' সালের ৯ মে স্বাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। বাংলাদেশ UNFCCC অনুমোদন করে ১৯৯৪ সালের ১৫ এপ্রিল।
প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক “আলমাআতা” ঘোষণা গৃহীত হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৯৭৮
Explanation:
প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক “আলমাআতা” ঘোষণা গৃহীত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭৮ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক 'আলমাআতা' ঘোষণা গৃহীত হয় ১৯৭৮ সালে। কাজাখস্তানের আলমাআতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্যাধিকারকে মানুষের মৌলিক অধিকার এবং সর্বোচ্চ স্বাস্থ্যগত মান অর্জনের উপর গুরুত্বরোপ করা হয়।
কোন স্থানের সময় ৩টা হলে ১ ডিগ্রি পূর্বের সময় হবে---
Correct Answer:
খ: ৩ টা ৪ মিনিট
Explanation:
কোন স্থানের সময় ৩টা হলে ১ ডিগ্রি পূর্বের সময় হবে--- সঠিক উত্তর ৩ টা ৪ মিনিট প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট। কোনো স্থানের পূর্ব দিকে অবস্থিত স্থানের সময় পেতে ঐ স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য অনুযায়ী সময় যোগ ও পশ্চিমে অবস্থানের ক্ষেত্রে সময় বিয়োগ করতে হয়।
২০১৭ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কে?
Correct Answer:
খ: Jeffrey C. Hall, Michael Rosbash and Michael W. Young
Explanation:
২০১৭ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর Jeffrey C. Hall, Michael Rosbash and Michael W. Young যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী Jeffrey C.Hall, Michael Rosbash ও Michael W.Young দেহঘড়ির আণবিক সূত্র বা Circadian Rhythm উদঘাটন ও গবেষণার জন্য২০১৭ সালে চিকিৎসায় নোবেল পুরষ্কার পান।
কোনটি বলকান রাষ্ট্র?
Correct Answer:
ঘ: বুলগেরিয়া
Explanation:
কোনটি বলকান রাষ্ট্র? সঠিক উত্তর বুলগেরিয়া তুর্কি শব্দ 'বলকান' অর্থ পার্বত্যঅঞ্চল। ভৌগোলিক পরিভাষা বলকান হলো উপদ্বীপ। এ অঞ্চলের দেশগুলো হলো - আলবেনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, তুরস্ক, কসোভো। সঠিক উত্তর - বুলগেরিয়া।
পচাব্দি গাজী কেন বিখ্যাত ?
Correct Answer:
গ: শিকারী
Explanation:
পচাব্দি গাজী কেন বিখ্যাত ? সঠিক উত্তর শিকারী পচাব্দী গাজীর পুরো নাম আব্দুল হামিদ গাজী। পিতা মেহের গাজী, পিতামহ ইসমাইল গাজী এবং দুই পিতৃব্যও ছিলেন খ্যাতনামা শিকারী। তিনি ১৯২৪ সালে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে জন্মগ্রহণ করেন। পচাব্দী গাজী ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন। শিকারের জন্য উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেন পিতার ডাবল ব্যারেল মাজল - লোডিং বন্দুকটি। ১৯৪১ সালে মাত্র ১৭ বছর বয়সে খুলনা জেলার পাইকগাছা থানার ‘গোলখালির সন্ত্রাস’ নামে পরিচিত একটি বাঘ হত্যা করার মাধ্যমে পচাব্দী গাজীর শিকারী জীবন শুরু হয়।
একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল ---
Correct Answer:
ক: আরও ডুববে
Explanation:
একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল --- সঠিক উত্তর আরও ডুববে আর্কিমিডিসের নীতি অনুসারে জাহাজ পানিতে ভেসে থাকার জন্য তার ওজনের সমপরিমাণ ওজনের পানি অপসারিত করে। সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির তুলনায় বেশি হওয়ায় সমুদ্রের পানির ওজন নদীর পানির তুলনায় বেশি। অতএব জাহাজটি সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে বেশি পানি প্রসারিত করবে। অর্থাৎ জাহাজের তল বেশি ডুববে।
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?
Correct Answer:
গ: ভোলা
Explanation:
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? সঠিক উত্তর ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। এটি দেশের একমাত্র দ্বীপ জেলা। এর পূর্ব নাম শাহবাজপুর দ্বীপ। ভোলা দ্বীপের আয়তন ৩৪০৩.৪৮ বর্গ কিলোমিটার।
চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---
Correct Answer:
খ: সামুদ্রিক বায়ুর প্রভাবে
Explanation:
চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে --- সঠিক উত্তর সামুদ্রিক বায়ুর প্রভাবে দিনের বেলা সূর্যের তাপে সমুদ্রবর্তী স্থল ভাগ সমুদ্রের পানি অপেক্ষা শীঘ্র ও অধিক উত্তপ্ত হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় বায়ুর চাপের সমতা রক্ষার জন্য সমুদ্র থেকে শীতল ও উচ্চচাপ বিশিষ্ট যে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু বলে। এই সামুদ্রিক বায়ুর কারণে সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রাম সমুদ্র থেকে দূরবর্তী দিনাজপুর অপেক্ষা গ্রীষ্মকালে শীতল ও শীতকালে উষ্ণ থাকে।
সর্বোচ্চ কতটি কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্য পদ বাতিল হয়ে যায়?
Correct Answer:
ঘ: ৯০ দিন
Explanation:
সর্বোচ্চ কতটি কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্য পদ বাতিল হয়ে যায়? সঠিক উত্তর ৯০ দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে ৬৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে, কোন সংসদ সদস্যের আসন শূন্য হইবে যদি তাঁহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ৯০ দিনের মধ্যে উপস্থিত না হলে সংসদ সদস্য পদ বাতিল হতে পারে।
কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
Correct Answer:
গ: মেঘনা
Explanation:
কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? সঠিক উত্তর মেঘনা নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। ১৯৫০ সালে নোয়াখালীর মাঝিরা এটি আবিষ্কার করেন। এর পুরাতন নাম বাইল্যার চর। এ দ্বীপটির আয়তন ৯১ বর্গকিলোমিটার।
কোন নদী বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত?
Correct Answer:
খ: নাফ
Explanation:
কোন নদী বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত? সঠিক উত্তর নাফ বাংলাদেশ ও মিয়ানমার বিভক্তকারী নদী তথা বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত নদীটির নাম নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার। নাফ নদীর তীরে বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফ শহর অবস্থিত।
বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
Correct Answer:
ঘ: জাতীয় সংসদের কাছে
Explanation:
বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? সঠিক উত্তর জাতীয় সংসদের কাছে জাতীয় সংসদ বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট একমাত্র আইনসভা। দেশের সংবিধানের বিধানাবলী - সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এই সংসদের ওপর ন্যস্ত। সংবিধানে ৫৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন।
বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার দ্বায়িত্ববার গ্রহণ করেন কবে?
Correct Answer:
গ: ১১ জানুয়ারী ২০০৭
Explanation:
বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার দ্বায়িত্ববার গ্রহণ করেন কবে? সঠিক উত্তর ১১ জানুয়ারী ২০০৭ জনাব ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে বাংলাদেশের ৫ম তত্ত্বাবধায়ক সরকার ১১ জানুয়ারি ২০০৭ সালে এক রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে ৯ ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলকে দায়িত্বভার অর্পন করেন।
মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় ----
Correct Answer:
গ: কুমেরু
Explanation:
মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় ---- সঠিক উত্তর কুমেরু মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দু কে কুমেরু বলে। মেরুরেখা বা অক্ষর উত্তর প্রান্ত বিন্দু কে সুমেরু বলে। পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব - পশ্চিমে পূর্ণ বৃত্তের মত পৃথিবীতে বেষ্টন করে কল্পিত রেখা কে বিষুব রেখা বলে।
কোন খনিজ-এর অভাবে গলগন্ড রোগ হয়?
Correct Answer:
খ: আয়োডিন
Explanation:
কোন খনিজ-এর অভাবে গলগন্ড রোগ হয়? সঠিক উত্তর আয়োডিন মানুষের কণ্ঠদেশে থাইরয়েড নামক এক প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে যেখান থেকে বিভিন্ন ধরনের থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। থাইরয়েড এই গ্রন্থি ফুলে যাওয়াকে গলগণ্ড বলা হয়।
২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের বাজেট- এর পরিমাণ কত ছিল?
Correct Answer:
ঘ: ২,২০,০০০ কোটি টাকা
বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
Correct Answer:
গ: ব্রজেন দাস
Explanation:
বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? সঠিক উত্তর ব্রজেন দাস ব্রজেন দাস ইংলিশ চ্যানেল সাতরে অতিক্রমের গৌরবের অধিকারী দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু। তিনি ১৯২৭ সালের ৯ ডিসেম্বর মুন্সীগঞ্জ - বিক্রমপুরের অন্তর্গত কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
Correct Answer:
ক: ৫ জুন
Explanation:
প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? সঠিক উত্তর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে প্রতি বছর 5 জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিতেই শুরু হয়েছিল জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স। এর স্থায়িত্ব ছিল 1972 সালের 5 জুন থেকে 16 জুন পর্যন্ত। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় 1973 সালে।
ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় কবে?
Correct Answer:
খ: ১৯৪৮ সালে
Explanation:
ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় কবে? সঠিক উত্তর ১৯৪৮ সালে ভূমধ্যসাগর এর পূর্ব উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র ইসরাইল। ১৯৪৮ সালের ১৪ মে জন্ম হয় ইসরাইল রাষ্ট্রের। প্রস্তাব অনুযায়ী, নিজেদের ভূখন্ডের মাত্র ৪৫ শতাংশ লাভ করে ফিলিস্তিনিরা আর বাকি ৫৫ শতাংশ ইহুদিরা।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ---
Correct Answer:
ঘ: সিসমোগ্রাফ
Explanation:
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র --- সঠিক উত্তর সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণয়ের জন্য সিসমোগ্রাফ ব্যবহার করা হয়। সেক্সট্যান্ট জাহাজের অবস্থান নির্ণয়ের জন্য নক্ষত্রের উচ্চতা মাপার কাজে ব্যবহৃত হয়। ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়কারী যন্ত্র।
বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে?
Correct Answer:
ঘ: ১৫৩ টি
Explanation:
বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে? সঠিক উত্তর ১৫৩ টি বাংলাদেশের সংবিধানে ১১ ভাগ, ১৩ টি পরিচ্ছেদ এবং ১৫৩ অনুচ্ছেদ রয়েছে। এই সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনার মাধ্যমে আর এর সমাপ্তি ঘটেছে ৭টি তফসিলের মধ্য দিয়ে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন
বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: গাজীপুর
Explanation:
বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুর বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গাজীপুর জেলার জয়দেবপুরে। এটি প্রতিষ্ঠিত হয় 1970 সালের 1 অক্টোবর এর ইংরেজি নাম Bangladesh Rice Research Institute ( BRRI)।
ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
Correct Answer:
গ: মজনু শাহ
Explanation:
ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর মজনু শাহ মজনু শাহ মাদারিয়া তরিকার সুফি সাধক এবং বাংলায় ফকির - সন্ন্যাসী বিদ্রোহের নায়ক। মজনু শাহ ছিলেন মেওয়াটের অধিবাসী।
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?
Correct Answer:
গ: ৫১ টি
Explanation:
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল? সঠিক উত্তর ৫১ টি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর। পোল্যান্ডকে নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য 51।
ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৪৮৭ সালে
Explanation:
ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে? সঠিক উত্তর ১৪৮৭ সালে ১৪৮৭ সালের বার্থোলোমিউদিয়াজ নামে এক পর্তুগিজ নাবিক আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমানায় উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতের জলপথের সন্ধান দেন। ১৪৯৮ সালে ভাস্কো - ডা - গামা উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে তিনটি বাণিজ্যতরী নিয়ে ভারতের কালিকট বন্দরে আগমন করেন। এভাবেই পর্তুগিজরা প্রথম বাংলায় আসে।
টাইটানিক জাহাজ কত সালে আটলান্টিক সাগরে নিমজ্জিত হয়?
Correct Answer:
ক: ১৯১২ সালে
Explanation:
টাইটানিক জাহাজ কত সালে আটলান্টিক সাগরে নিমজ্জিত হয়? সঠিক উত্তর ১৯১২ সালে 1912 সালের 10 এপ্রিল বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চার দিন চলার পর 14 এপ্রিল মধ্যরাতে জাহাজটি একটি আইসবার্গের সাথে প্রচন্ড ধাক্কা খায়। এতে এর প্রায় 90 মিটার অংশজুড়ে চিড় দেখা দেয় ফলে এটি আস্তে আস্তে ডুবে যায়।
কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
Correct Answer:
খ: রাষ্ট্রপতি
Explanation:
কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত ও ভেঙ্গে দেওয়ার অধিকার রাস্ট্রপতির এক্তিয়ারভুক্ত। তবে সংবিধানে বর্ণিত কয়েকটি পরিস্থিতিতে যেমন রাষ্ট্রপতির অভিশংসন এর ক্ষেত্রে স্পিকার সংসদ আহ্বান করতে পারেন। প্রতিবছর সংসদের অন্যূন দুটি অধিবেশন অনুষ্ঠানের বিধান রয়েছে।
FAO (Food and Agriculture Organization)- এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: ইতালির রোমে
Explanation:
FAO (Food and Agriculture Organization)- এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ইতালির রোমে FAO প্রতিষ্ঠিত হয় 1945 সালের 16 অক্টোবর। এটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা পায় 1945 সালের 14 ডিসেম্বর। এই সংস্থাটির সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। FAO - এর প্রধানের পদবী হল মহাপরিচালক।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম-
Correct Answer:
খ: পানামা খাল
Explanation:
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম- সঠিক উত্তর পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে ঢ়ুক্ত করেছে পানামা খাল। এর দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। এবং এর প্রস্থ ৯১ মিটার। একে বলা হয় প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার।
সুন্দরবন কোন ধরনের বন?
Correct Answer:
গ: ম্যানগ্রোভ
Explanation:
সুন্দরবন কোন ধরনের বন? সঠিক উত্তর ম্যানগ্রোভ সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গড়ান বনভূমি। সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়।
একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
Correct Answer:
ক: শূন্য হবে
Explanation:
একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে? সঠিক উত্তর শূন্য হবে বালিকাটি দোলনা থেকে উঠে দাঁড়ালে তার অভিকর্ষজ ত্বরণের মান কমবে এবং দোলনকাল বাড়বে।