Bangladesh Economic Zone Authority (Assistant Manager) MCQs
Showing 16 questions (Total: 66)
‘শবপোড়া’ শব্দটির কি দোষ দেখা যায়?
Correct Answer:
ঘ: গুরুচণ্ডালী
Explanation:
‘শবপোড়া’ শব্দটির কি দোষ দেখা যায়? সঠিক উত্তর গুরুচণ্ডালী তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। 'গরুর গাড়ি’, ‘শবদাহ', 'মড়াপোড়া ইত্যাদি স্থলে যথাক্রমে ‘গরুর শকট’, ‘শবপোড়া’, ‘মড়াদাহ' ইত্যাদি ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
‘দুঃখকে প্রাপ্ত’ এটি কোন সমাস?
Correct Answer:
গ: তৎপুরুষ
Explanation:
‘দুঃখকে প্রাপ্ত’ এটি কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমনঃ দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত, বিপদকে আপন্ন = বিপদাপন্ন, পরলোকে গত = পরলোকগত। ব্যাপ্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমনঃ চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী। এরকমঃ গা - ঢাকা, রথদেখা, বীজবোনা, ভাতরাঁধা, ছেলে - ভুলানো (ছড়া), নভেল পড়া ইত্যাদি।
‘সূর্য’ এর প্রতিশব্দ
Correct Answer:
ক: আদিত্য
Explanation:
‘সূর্য’ এর প্রতিশব্দ সঠিক উত্তর আদিত্য সূর্যের সমার্থক শব্দঃ আদিত্য, রবি, অর্ক, ভানু, তপন, প্রভাকর, মিহির, সবিতা, ভাস্কর, দিবাকর, দিনমনি, দিননাথ, কিরণমালী, বিভাবসু, বিভাকর, দিনেশ ইত্যাদি।
তুর্কি শব্দের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: চাকু
Explanation:
তুর্কি শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর চাকু কয়েকটি তুর্কি ভাষার শব্দ: উজবুক, কোর্মা, তুরুক, তোশক, বন্দুক, বাইজি (মূলশব্দ বাজি), বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু, তক্মা, কাঁচি, খাতুন, খাঁ, বিবি, মুচলেকা, আলখেল্লা, চাকু, লাশ, ঠাকুর, উর্দি, উর্দু, কুলি, কুর্ণিশ, খোকা, বাবুর্চি ইত্যাদি। উল্লেখ্য, 'রিক্সা' হলো জাপানি ভাষা এবং 'লুঙ্গি' হলো বর্মি ভাষা।
‘ডাকঘর’ কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: নাটক
Explanation:
‘ডাকঘর’ কোন ধরনের রচনা? সঠিক উত্তর নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাটকগুলো হলোঃ ডাকঘর (১৯১২), বিসর্জন (১৮৯১), রাজা (১৯১০), অচলায়তন (১৯১২), চিরকুমার সভা (১৯২৬), রক্তকরবী (১৯২৬), তাসের দেশ (১৯৩৩) ইত্যাদি।
‘অঞ্চল’ শব্দটি কোন শ্রেণির?
Correct Answer:
খ: তৎসম
‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
গ: বর্ধমান
‘ডালে ডালে কুসুম ভার’ এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে?
Correct Answer:
ক: সমূহ
‘কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন’ বাক্যে রাশি রাশি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: আধিক্য
Explanation:
‘কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন’ বাক্যে রাশি রাশি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আধিক্য বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহারঃআধিক্য বোঝাতেঃ রাশি রাশি ধন, ধামা ধামা ধান। বিশেষণ শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহারঃ আধিক্য বোঝাতেঃ ভালো ভালো আম নিয়ে এসো। ছোট ছোট ডাল কেটে ফেল।
‘তুলসী বনের বাঘ’ প্রবাদটির অর্থ কি?
Correct Answer:
ক: ভণ্ড
‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন?
Correct Answer:
ঘ: ভরাডুবি
Explanation:
‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন? সঠিক উত্তর ভরাডুবি ভরাডুবি (সর্বনাশ)ঃ আমি কারো ভরাডুবি করিনি যে সবাই আমার বিরুদ্ধে লেগেছে। মগের মুল্লুক (অরাজক দেশ)ঃ এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা ইচ্ছা তাই করবে? বালির বাঁধ (অস্থায়ী বস্তু)ঃ বড়র পিরিতি যেন বালির বাঁধ। বালির বাঁধ (ক্ষণস্থায়ী)ঃ বড়লোকের দয়ার উপর ভরসা করা যায় না - সে তো বালির বাঁধ।
‘আসামির পক্ষে উকিল কে?’ এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: সহায় অর্থে
Explanation:
‘আসামির পক্ষে উকিল কে?’ এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর সহায় অর্থে ‘পক্ষে' শব্দটি অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ যা নিচের মতো করে দুইভাবে ব্যবহৃত হতে পারেঃ পক্ষেঃ সক্ষমতা অর্থে - রাজার পক্ষে উকিল কে? সহায় অর্থে - আসামির পক্ষে উকিল কে?
‘হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ’ এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?
Correct Answer:
ঘ: পদাত্মক
Explanation:
‘হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ’ এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর পদাত্মক বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদাত্মক দিরুক্তি বলা হয়। এগুলো দুইভাবে গঠিত হয়। ক. একই পদের অবিকৃত অবস্থায় দুইবার ব্যবহার। যেমনঃ ভয়ে ভয়ে এগিয়ে গেলাম; হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন। খ. যুগ্নরীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার। যেমনঃ হাতে নাতে, আকাশে - বাতাসে, দলে - বলে ইত্যাদি।
In a engineering, test, a rocket sled is propelled into a target. If the sled's distance d in meters from the target is given by the fomula d = - 1.5 t2+120, where t is the number of seconds after rocket ignition, then how many seconds have passed since rocket ignition when the sled is 10 meters from the target?
Correct Answer:
B: 8.59
In a certain office, the human resources department reports that 60% of the employees in the office commute over an hour on average each day, and that 25% of those employees who commute over an hour an average each day commute by train. If an employee at the office is selected at random, what is the probability that the employee commutes over an hour on average by train?
Correct Answer:
B: 0.15
Explanation:
In a certain office, the human resources department reports that 60% of the employees in the office commute over an hour on average each day, and that 25% of those employees who commute over an hour an average each day commute by train. If an employee at the office is selected at random, what is the probability that the employee commutes over an hour on average by train? Correct Answer 0.15 প্রশ্নে বলা হচ্ছে, একটি অফিসের কর্মীদের 60% গড়ে দৈনিক এক ঘণ্টা করে গাড়িতে ভ্রমণ করে। এই 60% কর্মীর 25% আবার ট্রেনে ভ্রমণ করে। একজন কর্মীকে দৈবভাবে চয়ন করা হলে তা ট্রেনে ভ্রমণকারী হবার সম্ভাবনা কত? ধরি, মোট কর্মী সংখ্যা 100 জন। .:. গাড়িতে 1 ঘণ্টা ভ্রমণ করে এমন যাত্রী সংখ্যা = 60 জন .:. ট্রেনে ভ্রমণ করে এমন কর্মীর সংখ্যা = 60 এর 25% = 15 জন কর্মীর ট্রেনে ভ্রমণের সম্ভাবনা = 15100 = 0.15
In country A, the first 1,000 dollar of any inheritance are untaxed. After the first 1,000 dollar, inheritances are taxed at rate of 65%. How large must an inheritance be, to the nearest dollar, in order to amount to 2,500 dollar after the inheritance tax?
Correct Answer:
B: 5,286
Explanation:
In country A, the first 1,000 dollar of any inheritance are untaxed. After the first 1,000 dollar, inheritances are taxed at rate of 65%. How large must an inheritance be, to the nearest dollar, in order to amount to 2,500 dollar after the inheritance tax? Correct Answer 5,286 প্রশ্নে বলা হচ্ছে, A নামের একটি দেশে 1,000 ডলারের উপর কোনো ট্যাক্স দিতে হয় না। 1,000/ ডলারের পর 65% হারে ট্যাক্স দিতে হয়। ঐ হারে ট্যাক্স দেয়ার পর 2,500 ডলার রাখতে চাইলে সম্পদের পরিমাণ কত হতে হবে? 2,500 ডলার হাতে রাখতে হলে 1,000 ডলার প্রথমেই আলাদা করি, কারণ 1000 ডলার হলো করমুক্ত আয়। .:. কর দিতে হয় = 2,500 - 1,000 1,500 ডলারের উপর পরবর্তী আয়ের উপর যেহেতু 65% কর দিতে হয়। সুতরাং কর দেয়ার পর হাতে বাকি থাকে = 100 – 65 = 35% অর্থাৎ 35% = 1,500 .:.100% = 1500 x 10035 = 4,286 ডলার (দশমিকের পরের সংখ্যা বাদ দিয়ে) .:. হাতে রাখতে হবে = 4,286 + 1.000 = 5,286 ডলার।