Bangladesh Public Administration Training Center 10. MCQs
Showing 50 questions (Total: 59)
বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোন গানবোটের Engine Room Artificer নিযুক্ত ছিলেন?
Correct Answer:
খ: পলাশ
Explanation:
বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোন গানবোটের Engine Room Artificer নিযুক্ত ছিলেন? সঠিক উত্তর পলাশ ভারত সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনী কে দুটি গানবোট উপহার দেয়। গানবোটের নামকরণ করা হয় 'পদ্মা' ও 'পলাশ'। রুহুল আমিন পলাশের প্রধান ইঞ্জিনরুমে আর্টিফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রুহুল আমিন ১৯৭১ সালের ১০ ডিসেম্বর শহীদ হন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম নিচের কোন এলাকা শক্র মুক্ত হয়?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম নিচের কোন এলাকা শক্র মুক্ত হয়? সঠিক উত্তর কোনটিই নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ স্বাধীন হয় ১৯৭১ সালের ৬ ডিসেম্বরে। কিন্তু ঝিনাইদহ তখনও জেলা হয়নি। ঝিনাইদহ তৎকালীন যশোর জেলার একটি মহকুমা ছিলো। ঝিনাইদহ অঞ্চল স্বাধীন হওয়ার পরপই সমগ্র যশোর স্বাধীন হয়। তাই সেই সময়ের হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা যশোর এবং বর্তমান সময়ের জেলার হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা ঝিনাইদহ।
১৯৭১ সালে প্রথম কোন কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
Correct Answer:
ঘ: এম হোসেন আলী
কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য 'বীরপ্রতীক' খেতাব লাভ করেন?
Correct Answer:
ক: আব্দুস সাত্তার
Explanation:
কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য 'বীরপ্রতীক' খেতাব লাভ করেন? সঠিক উত্তর আব্দুস সাত্তার আব্দুস সাত্তার মুক্তিযুদ্ধে অংশগ্রহনের জন্য বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়। জহির রায়হান হলো একজন চলচ্চিত্রকর, নাট্যকরও ঔপন্যাসিক। শওকত ওসমান একজন বিখ্যাত কবি।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন?
Correct Answer:
ক: ২ নং
Explanation:
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? সঠিক উত্তর ২ নং মোহাম্মদ মোস্তফা কামাল (১৬ ডিসেম্বর ১৯৪৭ - ১৮ এপ্রিল ১৯৭১বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। মোস্তফা কামাল ২ নল সেক্টরের অধীনে যুদ্ধ করে।
বাংলা ভাষায় সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: সংস্কৃত
Explanation:
বাংলা ভাষায় সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর সংস্কৃত বাংলা ভাষায় সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে। সংস্কৃত হল একটি ঐতিহাসিক ইন্দো - ইউরোপীয় ভাষা এবং হিন্দু ও বৌদ্ধধর্মের পবিত্র দেবভাষা। এটি ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান দুই বিভাগের একটি "শতম" ভুক্ত ভাষা। বর্তমানে সংস্কৃত ভারতের ২২টি সরকারি ভাষার অন্যতম এবং উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম সরকারি ভাষা।
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
Correct Answer:
গ: মহাপ্রাণ ধ্বনি
Explanation:
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? সঠিক উত্তর মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে। ক, গ, চ, জ - এগুলো অল্পপ্রাণ ধ্বনি। আর খ, ঘ, ছ, ঝ - এগুলো মহাপ্রাণ ধ্বনি।
মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র কে পাঠ করেন?
Correct Answer:
খ: অধ্যাপক ইউসুফ আলী
Explanation:
মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র কে পাঠ করেন? সঠিক উত্তর অধ্যাপক ইউসুফ আলী সরকার গঠন ১৯৭১ সালের ১০ এপ্রিল আওয়ামী লীগের হাইকমান্ড তথা প্রধান নেতৃবৃন্দকে নিয়ে একটি সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তাঞ্চল বৈদ্যনাথতলায় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ। এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ। নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অব অনার প্রদান করা হয়।
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
Correct Answer:
গ: মুর্শিদকুলি খান
Explanation:
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর মুর্শিদকুলি খান মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। এছাড়াও বিভিন্ন নথি - পত্র নির্দেশ করে তিনিই মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুপরবর্তী প্রথম স্বাধীন নবাব। তার উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল, সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন।
ক্লাশ>কিলাশ, প্রীতি> পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ?
Correct Answer:
গ: মধ্য স্বরাগম
Explanation:
ক্লাশ>কিলাশ, প্রীতি> পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ? সঠিক উত্তর মধ্য স্বরাগম কখনো কখনো শব্দের মাঝখানে স্বরধ্বনি আসে তাকে মধ্য স্বরাগম বলে। অর্থাৎ মধ্য স্বরাগমের ক্ষেত্রে শব্দের মাঝখানে বা মধ্যে স্বরধ্বনি আসবে। যেমন - - ক্লাশ > কিলাশ।
You resemble your father.
Correct Answer:
D: No word is missing
Explanation:
You resemble your father. Correct Answer No word is missing Resemble অর্থ কারো চেহেরার সাথে সাদৃশ্য হওয়া।
'আড় ' কোন শ্রেণীর উপসর্গ?
Correct Answer:
গ: খাঁটি বাংলা
Explanation:
'আড় ' কোন শ্রেণীর উপসর্গ? সঠিক উত্তর খাঁটি বাংলা খাঁটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; যথা - অ, অঘা, অজ, অনা, আ, আড়্, আন্, আব্, ইতি, উন্ (উনু, উনা), কদ্, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
Would you mind checking the dictionary the meaning of the word?
Correct Answer:
C: to
'পরি' উপসর্গযোগে গঠিত ' পরিসীমা' শব্দের কোন অর্থটি সঠিক নয়?
Correct Answer:
গ: সম্যকরুপে
Explanation:
'পরি' উপসর্গযোগে গঠিত ' পরিসীমা' শব্দের কোন অর্থটি সঠিক নয়? সঠিক উত্তর সম্যকরুপে “পরি” উপসর্গ যে অর্থে ব্যবহৃত উদাহরণ বিশেষ রূপে পরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন শেষ পরিশেষ, পরিসীমা সম্যক রূপে পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ চতুর্দিক পরিভ্রমণ, পরিমণ্ডল, পরিক্রমণ
'ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?- এখানে 'ঘুমিয়ে ঘুমিয়ে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: ক্রিয়া বিশেষণ
Explanation:
'ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?- এখানে 'ঘুমিয়ে ঘুমিয়ে' কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর ক্রিয়া বিশেষণ ক্রিয়াবাচক বিশেষ্য/Verbal Noun : ক্রিয়ার সাথে প্রত্যয়যুক্ত করে যে বিশেষ্য তৈরি করা হয় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন : গমন, দর্শন/দেখা, শোনা। এখানে ঘুমিয়ে ঘুমিয়ে ক্রিয়া বিশেষণ।
একটি কম্পিউটার প্রোগ্রাম চালু করলে নিচের কোন ফাইলটি RUN করে?
Correct Answer:
ক: এক্সিকিউটেবল ফাইল
Explanation:
একটি কম্পিউটার প্রোগ্রাম চালু করলে নিচের কোন ফাইলটি RUN করে? সঠিক উত্তর এক্সিকিউটেবল ফাইল এক্সিকিউটেবল ফাইল হচ্ছে এক ধরনের কম্পিউটার ফাইল যে গুলো ওপেন হওয়ার সাথে সাথে একটি নিদিষ্ট প্রোগ্রাম এক্সিকিউট বা রান(run) করে । এর মানে হল, ঐ ফাইলে থাকা কোড(Source code) বা নির্দেশনা (instruction) গুলোকে এক্সিকিউট করে। এই প্রোগ্রাম গুলো কম্পিউটারে নিদিষ্ট কাজ করে থাকে।
নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ? সঠিক উত্তর কোনটিই নয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার : যে সকল কম্পিউটার সফটওয়্যার মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে সাহায্য করে সে সকল কম্পিউটার সফটওয়্যার কে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কে কম্পিউটার অ্যাপ্লিকেশন বলা হয় যা বিশেষ ধরনের ব্যবহারবিধি ও কম্পিউটার প্রোগ্রাম এর সমষ্টি। ডাটাবেজ হলো কম্পিউটারের সফটওয়্যার।
ওয়েব ভিত্তিক সহযোগী প্ল্যার্টফর্ম এম এস শেয়ারপয়েন্ট নিচের কোনটির সাথে সংহত হয়ে কাজ করে?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
ওয়েব ভিত্তিক সহযোগী প্ল্যার্টফর্ম এম এস শেয়ারপয়েন্ট নিচের কোনটির সাথে সংহত হয়ে কাজ করে? সঠিক উত্তর কোনটিই নয় এম এস শেয়ার পয়েন্ট মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক ডেভেলপ করা। এটি মাক্রোসফট অফিসের সাথে সংহত হয়ে কাজ করে।
কোন জাতীয় শব্দে 'ণ' থাকলে তা অবিকৃত রাখতে হয়?
Correct Answer:
ক: তৎসম শব্দে
Explanation:
কোন জাতীয় শব্দে 'ণ' থাকলে তা অবিকৃত রাখতে হয়? সঠিক উত্তর তৎসম শব্দে তৎসম বাংলা ভাষায় ব্যবহূত সংস্কৃত শব্দ। ‘তৎ’ মানে তার অর্থাৎ সংস্কৃতের এবং ‘সম’ মানে তুল্য। অতএব যে শব্দগুলি কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহূত হয় সেগুলিই তৎসম শব্দ। এ অর্থে ‘তৎসম’ শব্দের প্রথম প্রয়োগ দেখা যায় দন্ডীর কাব্যাদর্শে। তিনি প্রাকৃত ভাষার উল্লেখ প্রসঙ্গে যেব শব্দ সংস্কৃত ও প্রাকৃত উভয় ভাষায় একই রকম সেগুলিকে বলেছেন তৎসম। বাংলা ভাষায় তৎসম শব্দের প্রচুর ব্যবহার আছে। তৎসম শব্দে ণ এর ব্যবহারে অবিকৃত থাকে।
বার কোড রিডার কি ধরনের ডিভাইস ?
Correct Answer:
খ: ইনপুট
Explanation:
বার কোড রিডার কি ধরনের ডিভাইস ? সঠিক উত্তর ইনপুট বারকোড রিডার হলো ইনপুট ডিভাইস। বারকোড হল তথ্য সংগ্রহের একটি ভিজুয়াল পদ্ধতি। যা মেশিনযোগে সম্পন্ন হয়ে থাকে। এটি সাধারণত এর ধারণকারী জিনিস সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে। গতানুগতিক বারকোড হল কিছু অঙ্কিত সমান্তরাল লাইন - যার প্রস্থ এবং মধ্যবর্তী ফাঁকা জায়গার তারতম্য ভিন্ন ভিন্ন তথ্যের প্রতিনিধিত্ব করে; এটি রৈখিক বা একমাত্রিক ব্যবস্থা।
শ,ষ,স- এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই?
Correct Answer:
খ: ষ
Explanation:
শ,ষ,স- এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই? সঠিক উত্তর ষ তৎসম শব্দের বানানে ‘ষ’ এর সঠিক ব্যবহারের নিয়মই ষ - ত্ব বিধান। খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য - ষ এর ব্যবহার নেই। বিদেশি ও তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য - ষ এর ব্যবহার পাওয়া যায় না। কেবল তৎসম শব্দে মূর্ধন্য - ষ এর ব্যবহার পাওয়া যায়।
বিজয় লে-আউটে বাংলা লেখার সময় 'ত' বর্ণটি লিখতে কম্পিউটারের কীবের্ডে ইংরেজী কোন বর্ণটি চাপতে হবে?
Correct Answer:
খ: K
Explanation:
বিজয় লে-আউটে বাংলা লেখার সময় 'ত' বর্ণটি লিখতে কম্পিউটারের কীবের্ডে ইংরেজী কোন বর্ণটি চাপতে হবে? সঠিক উত্তর K বিজয় লে - আউটে বাংলা লেখার সময় 'ত' বর্ণটি লিখতে কম্পিউটারের কীবাের্ডে ইংরেজি 'K' বর্ণ, ‘প’ বর্ণ লিখতে 'R' এবং ‘ম’ বর্ণ লিখতে ‘M’ চাপতে হবে।
নিচের কোন শব্দে প্রত্যয় 'উপজীবিকা' অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: মেছো
Explanation:
নিচের কোন শব্দে প্রত্যয় 'উপজীবিকা' অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর মেছো উপজীবিকা অর্থে : মাছ + উয়া = মাছুয়া > মেছো ।
একটি ইন্টারনেট মডেম কেনার সময় কোন বিষয়টি বিবেচনা করা উচিত?
Correct Answer:
ঘ: A, B, C সবগুলিই
Explanation:
একটি ইন্টারনেট মডেম কেনার সময় কোন বিষয়টি বিবেচনা করা উচিত? সঠিক উত্তর A, B, C সবগুলিই মডেম (মডুলেটর ও ডিমডুলেটর) হলাে একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে এনালগ সংকেতে রূপান্তর করে। তাই মডেম কেনার সময় ট্রান্সমিশন স্পীড, ডাটা কম্প্রেশন ক্ষমতা ও ভুল সংশােধন যােগ্যতা বিবেচনা করা উচিত।
নিচের কোন ট্রান্সমিশন মিডিয়ামটিতে ইলেক্ট্রােম্যাগনেটিক নয়েজের সমস্যা নেই?
Correct Answer:
খ: ফাইবার-অপটিক ক্যাবল
Explanation:
নিচের কোন ট্রান্সমিশন মিডিয়ামটিতে ইলেক্ট্রােম্যাগনেটিক নয়েজের সমস্যা নেই? সঠিক উত্তর ফাইবার-অপটিক ক্যাবল ফাইবার অপটিক ক্যাবল ডাই - ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের তীক্ষ্ম সরু ও নমনীয় কাচতর আলােক নল যা আলাে নিবন্ধকরণ এবং পরিবহনে সক্ষম। ভিন্ন প্রতিসরাংকের ডাই - ইলেকট্রিক পদার্থ দিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত। এর তিনটি অংশ যথা: কোর, ক্ল্যাডিং ও জ্যাকেট।
মাইক্রোসফট এজ্ সফটওয়্যারটি কোন ধরনের সফটওয়্যার ?
Correct Answer:
গ: ব্রাউজার
Explanation:
মাইক্রোসফট এজ্ সফটওয়্যারটি কোন ধরনের সফটওয়্যার ? সঠিক উত্তর ব্রাউজার মাইক্রোসফট এজ একটি ব্রাউজার। ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন।
There is no glory in war considering the blood it -----.
Correct Answer:
D: sheds
Explanation:
There is no glory in war considering the blood it -----. Correct Answer sheds demand - দাবি, চাহিদা; cost - মূল্য, ব্যয়, spill - ঝরা, রক্তপাত ঘটানাে, shed - ঝরানাে, নির্গত করা। bloodshed - অর্থ রক্তপাত ঘটানাে। তাই শূন্যস্থানে 'shed' বসালে বাক্যটি যথার্থ রূপ পাবে।
নিচের কোনটির ডাটা ট্রান্সমিশন স্পীড সবচেয়ে বেশি ?
Correct Answer:
ঘ: ক্যাশ মেমোরি
Explanation:
নিচের কোনটির ডাটা ট্রান্সমিশন স্পীড সবচেয়ে বেশি ? সঠিক উত্তর ক্যাশ মেমোরি প্রসেসরের সাথে থাকা মেমােরিকে ক্যাশ মেমােরি বলে। প্রসেসর যখন কাজ করে তখন ডাটা এই মেমােরিতে সংরক্ষিত থাকে। তাই ক্যাশ মেমােরি যত বেশি হবে। প্রসেসর তত দ্রুত কাজ করবে। ক্যাশ মেমােরি লেভেল তিনটি। যথা: L1, L2 ও L3। এর মধ্যে L খুব দ্রুত কাজ করে। ক্যাশ মেমােরি প্রসেসর ও প্রধান মেমােরির মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয়।
Despite the company's continuous efforts , the new product's sales trend did not pick up and remained ____.
Correct Answer:
D: sluggish
Explanation:
Despite the company's continuous efforts , the new product's sales trend did not pick up and remained ____. Correct Answer sluggish sedentary - উপবিষ্ট, আসীন; redolent - সুরভিত, fervent - আকুল, উষ্ণ; sluggish - মন্থর, কুঁড়ে। বাক্যের শুরুতে 'Despite' থাকায় শূন্যস্থানে Negative অর্থ প্রদান। করে এরূপ শব্দ যুক্ত করতে হবে। তাই ‘sluggish’ সঠিক উত্তর।
Because of his ill health , the doctor advised Sakib ---- smoking .
Correct Answer:
C: to refrain from
Explanation:
Because of his ill health , the doctor advised Sakib ---- smoking . Correct Answer to refrain from Refrain from something - অর্থাৎ কোন কিছু থেকে বিরত থাকা।
Attrition
Correct Answer:
B: Decline
Explanation:
Attrition Correct Answer Decline Attrition - ঘর্ষণজনিত ক্ষয়, Lovable - স্নেহ বা ভালােবাসার যােগ্য, Decline - পতন, প্রত্যাখ্যান করা; Happiness - সুখ, প্রসন্নতা; Assurance - আত্মপ্রত্যয়। সুতরাং 'Attrition' এর Synonym - Decline, Decay, Erosion.
Choose the answer that best expresses the same meaning of the given word. Sporadic .
Correct Answer:
B: Occasional
Explanation:
Choose the answer that best expresses the same meaning of the given word. Sporadic . Correct Answer Occasional Sporadic - বিক্ষিপ্ত, Methodical - সুসংবদ্ধ, Occasional - অনিয়মিতভাবে / আকস্মিক, Continuous - একটানা, Constant - অপরিবর্তনীয়, স্থির। সুতরাং 'Sporadic' এর প্রতিশব্দ Occasional.
কোন বাসের মাধ্যমে মাইক্রোকম্পিউটারের যন্ত্রাংশগুলোর মধ্যে ডাটা পরিবহন হয়?
Correct Answer:
ঘ: A, B, C সব গুলোই
Explanation:
কোন বাসের মাধ্যমে মাইক্রোকম্পিউটারের যন্ত্রাংশগুলোর মধ্যে ডাটা পরিবহন হয়? সঠিক উত্তর A, B, C সব গুলোই কম্পিউটারের এক অংশ অপরাপর অংশের সাথে যে পদ্ধতিতে যােগাযােগ স্থাপনে সক্ষম হয় তার নাম বাস বা সিস্টেম বাস। কম্পিউটারের বাসগুলােকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: ডাটা বাস, কন্ট্রোল বাস ও এড্রেস বাস।
কম্পিউটারের তথ্য সংরক্ষণের এককগুলোর মধ্যে নিচের কোনটি বৃহত্তম ?
Correct Answer:
ঘ: জেট্রাবাইট
Explanation:
কম্পিউটারের তথ্য সংরক্ষণের এককগুলোর মধ্যে নিচের কোনটি বৃহত্তম ? সঠিক উত্তর জেট্রাবাইট কম্পিউটারে ডেটা ও প্রােগ্রাম সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যমকে মেমােরি বলে। তথ্য সংরক্ষণের এককগুলাের মধ্যে ক্ষুদ্রতম একক বিট এবং বৃহত্তম একক জেট্টাবাইট (অপশন গুলাের মধ্যে)।
নিচের কোন ডিভাইসটি হতে শুধুমাত্র তথ্য পড়া (Read) যায় কিন্তু লেখা (Write) যায় না?
Correct Answer:
ক: রম
Explanation:
নিচের কোন ডিভাইসটি হতে শুধুমাত্র তথ্য পড়া (Read) যায় কিন্তু লেখা (Write) যায় না? সঠিক উত্তর রম ROM (Read Only Memory) একটি স্থায়ী। প্রকৃতির প্রধান মেমােরি। রমের স্মৃতিতে রক্ষিত তথ্যসমূহ কেবল ব্যবহার করা যায়। কিন্তু সংযােজন বা সংশােধন করা যায় না। অন্যদিকে, মাদার বাের্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমােরিতে Read (পঠন) এবং write (লিখন) দুটি কাজই সম্পন্ন করা যায় তাকে RAM (Random Access Memory) বলে।
নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (Hub) ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: A, B, C সবগুলিই
Explanation:
নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (Hub) ব্যবহৃত হয়? সঠিক উত্তর A, B, C সবগুলিই কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহের মধ্যে সংযােগের জন্য ব্যবহৃত জ্যামিতিক সন্নিবেশকে নেটওয়ার্ক টপােলজি বলে। কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত ছয় ধরনের টপােলজি থাকে। যথা: বাস, স্টার, রিং, ট্রি, ম্যাশ ও হাইব্রিড নেটওয়ার্ক টপােলজি।
Enigma
Correct Answer:
D: Puzzling
Explanation:
Enigma Correct Answer Puzzling Enigma - ধাঁধা/ বিভ্রান্তিকর কোনাে কিছু, Reply - প্রত্যুত্তর, Sharp - তীব্র, প্রখর; Praise - প্রশংসা করা, সস্তুতি করা; Puzzling - হতবুদ্ধিকর। তাই 'Enigma' এর Synonym - Puzzling, Riddle, Charade.
The Southern part of Bangladesh has so beautiful places to visit.
Correct Answer:
A: many
একজন ব্যবসায়ী তার প্রতি একক পণ্যের দাম ১৮% বৃদ্ধি করে এবং পুনরায় ২৫% বৃদ্ধি করে। তার মোট বৃদ্ধিকৃত দাম মূল দামের শতকরা কত অংশ ?
Correct Answer:
গ: ৪৭.৫%
কম্পিউটারের হার্ডডিস্কের রুট ড্রাইভ বলা হয় কোন কোনটিকে?
Correct Answer:
গ: C
Explanation:
কম্পিউটারের হার্ডডিস্কের রুট ড্রাইভ বলা হয় কোন কোনটিকে? সঠিক উত্তর C কম্পিউটারের হার্ডডিস্কের রুট ড্রাইভ বলা হয় “C” পার্টিশনকে। কম্পিউটারে ‘A’ কিংবা ‘B’ ড্রাইভ থাকে না। কারণ কম্পিউটার যখন প্রথমে বাজারে আসে, তখন তাতে ইন্টারনাল স্টোরেজ ছিল না। তাই স্টোরেজ হিসেবে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতাে যা A ড্রাইভ হিসেবে ব্যবহৃত হতাে। এটি দুই ধরনের মাপের ছিল ৫(১/২) ইঞ্চি এবং ৩(১/২) ইঞ্চি। ফলে কম্পিউটারে যখন উভয় ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতাে তা ‘A’ ও ‘B’ ড্রাইভ ছিল। তাই ১৯৮০ সালের দিকে ইন্টারনাল স্টোরেজ হিসেবে হার্ডডিস্ক ব্যবহৃত হলে সেটি ‘c’ ড্রাইভ নামে ব্যবহৃত হয়।
এম এস ওয়ার্ডে হাইপারলিংক ইনসার্ট করতে হলে কীবোর্ডের কোন কমান্ড শর্টকার্ট হিসেবে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: Ctrl +K
Explanation:
এম এস ওয়ার্ডে হাইপারলিংক ইনসার্ট করতে হলে কীবোর্ডের কোন কমান্ড শর্টকার্ট হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর Ctrl +K 'Ctrl + k' হাইপার লিংক ইনসার্ট করতে, 'Ctrl + H' শব্দ প্রতিস্থাপন করতে এবং 'Ctrl + Shift + k' বর্ণ small ও capital letter করতে ব্যবহৃত হয়।
when I was at the University , I used study regularly .
Correct Answer:
A: to
Explanation:
when I was at the University , I used study regularly . Correct Answer to উল্লিখিত বাক্যের দ্বিতীয়াংশের 'used' এর পর 'to' যােগ করলে বাক্যটি সঠিক হবে। অতীতে কোন কাজের অভ্যস্ততা বুঝাতে used to ব্যবহৃত হয়।
ঘণ্টায় ৯৩ কি.মি বেগে চলমান একটি ট্রেন ৯০ মিটার দীর্ঘ একটি সেতুকে ১২ সেকেন্ড অতিক্রম করে। ২৪৫ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
Correct Answer:
গ: ১৮ সেকেন্ড
একটি মোটরসাইকেলের সামনের চাকা ঘণ্টায় ৮৪০ বার ঘুরে। 'ক' সেকেণ্ডে চারটি কতবার ঘুরবে?
Correct Answer:
খ: ৭ক / ৩০ বার
পানিপূর্ণ একটি পাত্রের ওজন ১০ কেজি। যদি এর থেকে ৩/৭ অংশ পানি সরানো হয় এর ওজন হয় ৭ কেজি । পানিশূণ্য পাত্রের ওজন পানিপূর্ণ পাত্রের ওজনের শতকরা কত অংশ ?
Correct Answer:
গ: ৩০%
একটি ছাত্রাবাসে টিভি কেনার জন্য চাঁদা তোলা হয় । যদি মোট ১৭,৮৯০ টাকা চাঁদা উঠে থাকে এবং প্রতি ছাত্র কমপক্ষে ৩৫০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
Correct Answer:
ঘ: ৫১
Explanation:
একটি ছাত্রাবাসে টিভি কেনার জন্য চাঁদা তোলা হয় । যদি মোট ১৭,৮৯০ টাকা চাঁদা উঠে থাকে এবং প্রতি ছাত্র কমপক্ষে ৩৫০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? সঠিক উত্তর ৫১ সর্বোচ্চ ছাত্র সংখ্যা = ১৭৮৯০/৩৫০ = ৫১
হাসানের কাছে যতটি ২৫ পয়সার মুদ্রা আছে তার ২৬% বেশি ৫০ পয়সার মুদ্রা আছে। আবার যতগুলো ৫০ পয়সার মুদ্রা আছে তার ১৫০% এক টাকার মুদ্রা আছে। যদি তার কাছে মোট ২৭৭ টাকা থেকে থাকে তার কাছে কতগুলো এক টাকার মুদ্রা আছে?
Correct Answer:
খ: ১৮৯
একটি ফলের ঝুড়ির দুই- পঞ্চমাংশ আম পরীক্ষা করার পর ৪ টিতে ত্রুটি পাওয়া গেল এবং বাকি ৩৬ টি ক্রটিমুক্ত পাওয়া গেল। শতকরা ৮১% আম ক্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট আমের মধ্যে কতটি ক্রুটিমুক্ত আম পেতে হবে?
Correct Answer:
ঘ: ৪৫
Explanation:
একটি ফলের ঝুড়ির দুই- পঞ্চমাংশ আম পরীক্ষা করার পর ৪ টিতে ত্রুটি পাওয়া গেল এবং বাকি ৩৬ টি ক্রটিমুক্ত পাওয়া গেল। শতকরা ৮১% আম ক্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট আমের মধ্যে কতটি ক্রুটিমুক্ত আম পেতে হবে? সঠিক উত্তর ৪৫ দুই- পঞ্চমাংশের জন্য আম ৪+৩৬=৪০তাহলে সম্পূর্ণ আম হবে ১০০ টি৮১ টি আম ত্রুটিমুক্ত পেতে হলে আম দরকার ৮১-৩৬=৪৫ টিউঃ৪৫টি
Remorse
Correct Answer:
B: Repentance
Explanation:
Remorse Correct Answer Repentance Remorse - অনুতাপ / গভীর অনুশােচনা, Meanness - হীনমনা, নীচতা; Repentance - অনুতাপ, Worthwhile - উপযুক্ত, যােগ্য; Insignificant - তুচ্ছ, অর্থহীন। সুতরাং 'Remorse' প্রতিশব্দ - Repentance, Contention, Compunction.
৫/১৩ এর ১৫৬% =?
Correct Answer:
ঘ: ৬০%